এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  গুরুচন্ডা৯

  • হরিদাসের বুলবুলভাজা

    Guruchandali
    গুরুচন্ডা৯ | ২৮ এপ্রিল ২০০৬ | ১২৫৪৭৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Shn | ০৩ সেপ্টেম্বর ২০০৭ ১২:২৮561978
  • খুব, খুব ভালো লাগলো।
  • - | ০৩ সেপ্টেম্বর ২০০৭ ১৬:০০561979
  • দমু এইটা খুব ই ভালো লিখেছে। গুজরাতে দাংগায় আফেকটেড লোকজন যদি পশ্চিম বঙ্গে থাকে তাদের খুব স্বাভাবিক ভাবেই চাপ কম হবে। কারণ তারা ভারতের নাগরিক তসলিমা নন। অনেক আইনি গ্রাউন্ড কভার করতেই চাপ হয়ে যাবে। তবে তসলিমা কে ইমিডিয়েটলি নাগরিকঙ্কÄ দেওয়া উচিত। আইনে ফাইন যা আছে বদলালেই হয়। পথিবীর বিভিন্ন জায়গায় যত পোলিটিকাল ভিকটিমাইজেশন এর শিকার লোক জন রয়েছে তাদের ভারতে থাকতে দেওয়া উচিত।

    আমাদের দেশে পোলিটিকাল আসাইলাম সিস্টেম টা এবং ইন্টারন্যাশনাল মানবাধিকার আইনের মামলার জন্য পরিকাঠামো ডেভেলপ করা উচিত। খালি দেশ শাইনিং কল্লে হবে? বেসিক আইনের শাসন কে তৈরী করতে হবে। বোম্বে ব্লাস্টে যত লোক মরেছে, তার তিন গুণ লোক মরেছে বম্বের রায়টে। ৯২-৯৩ তে। এখনো বিচারের কোন গল্পই নেই। গুজরাট দাঙ্গার অপরাধী লোকজন আরামসে ঘুরে ফিরে বেড়াচ্ছে।অন্তত আবেদনের পদ্ধতি শুরু করা উচিত। ধরেন গুয়ান্তানামো বে থেকে যদি কেউ মুক্তি পায় ও নিজের দেশে ফিরে যাওয়া চাপ। তাইলে তারা যদি ধরেন ভারতে আসাইলাম চায় তাইলে ভারতে সেই আবেদন বিচার করার মত কাঠামো করতে দোষ কি।

    এটা হলেই কি সব সলভ হবে। না। পশ্চিম ইউরোপ বা আমেরিকায় যে আইন দিয়ে পূর্ব ইউরোপ আর রাশিয়া থেকে লিবেরাল রা এসে থাকতে পারতেন, এখন সেই সব আইন বদলানোর কথা ওঠে প্রায় ই।কারণ এখন সব সময়ে ঠিক দেশ ত্যাগী বলতে অত্যাচারিত বলে ধরা হচ্ছে না, আগেও যদিও না ধরার অনেক কারণ ছিল কিন্তু তখন হয়েছিল:-)

    হায়দেরাবাদে তসলিমার যা হেনস্তা হয়েছে তার নিন্দার ভাষা নাই। ঝাড় হল জেনেরালি ভারতে শুধু নয় বিভিন্ন দেশেই যেখানে মুসলমানেরা মাইনরিটি সেই সব জায়গায় জেনেরালি এথনিক মাইনরিটিদের বা নানা ধরণের মার্জিনালাইজ্‌ড লোক জন যে হারে মেনস্ট্রীম রাষ্ট্র নীতি, ফেইলড বিচার ব্যবস্থা, ও সর্বোপরি ধর্মীয় সংখ্যাগরিষ্ঠের একটা অংশের জনমতের কাছে এত চাপ খায় যে এই সব বোগাস সেল্ফ স্টাইলড নেতা গণ কম্যুনিটি র নেতা হয়ে বসে। যত সব ফালতো লোক জন।

    বুদ্ধদে ভট্টাচার্জ্য একজন বিদেশী কে নাগরিকঙ্কÄ দেওয়ার ব্যাপারে আদৌ কিসু করতে পারেন কিনা সন্দেহ আছে। কিন্তু অন্তত বই টই গুলো ব্যান না করলে পারেন। তসলিমার লেখা আমার খুব ভালো লাগে না। কিন্তু গাটস। শিয়ার গাটস। এইটারে শ্রদ্ধা কর্বো না? যত্ত সব ফালে্‌তা সিদ্ধান্ত।

    তবে কেস হল সালমান রাশদির বেলায় এইটা সবাই বলেন কিনা সেটা দেখার।
    he is the brightest among the writers i can't stand apart from amis:-)
  • Arijit | ০৩ সেপ্টেম্বর ২০০৭ ১৬:১৩561980
  • বিজেপি কেন বই ব্যান করার বিরোধিতা করেছিলো সেটা খুব অবভিয়াস, এ নিয়ে আলোচনাই হয় না।

    আর অন্যদিকে ওই বইয়ের অংশবিশেষ নিয়ে ম্যালপ্র্যাকটিস হতে পারে এই আশঙ্কাটাও অংশত: ঠিক, কিন্তু ব্যান করে কিস্যু হয় না - উল্টে ক্ষতি হয়। ফ্রীডম অব স্পীচ আর ফ্রীডম অব প্রেস - সে ট্যাবলয়েড প্রেস হলেও - এই দুটো মিসিং। তসলিমা অ্যাজ আ লেখিকা যা বলার ব বলেই দিয়েছে...

    ভারতের কি পলিটিক্যাল/রিলিজিয়াস অ্যাসাইলাম গোছের কোন আইন নেই?
  • Arpan | ০৩ সেপ্টেম্বর ২০০৭ ১৭:০৫561981
  • বুদ্ধ ভটচায চাইলে অনেক কিছু করতে পারেন। যেখানে কেন্দ্রের সরকার বামদলের উপর নির্ভর করে টিঁকে আছে।

    তবে বুদ্ধ ভটচায কি প্রণব মুখুজ্জে কি আদবানি কেউ নাগরিকত্ব দূরে থাক, দীর্ঘমেয়াদী ভিসার ব্যপারেও উৎসাহী নন। কারণটি খুব স্পষ্ট এই ভদ্রমহিলাকে লাভের লাভ কিছুই হবে না, উল্টে "উল্টোপাল্টা' লিখে সুস্থির সমাজকে অশান্ত করে তুলতে পারেন। অল্প অল্প করে মেয়াদ বাড়ালে তাই ওনাকে বেশ চাপে রাখা যায়। ওদিকে টিপু সুলতান মসজিদের ইমাম বা অন্ধ্রপ্রদেশের সেইসব মৌলবাদী বিধায়ক এই সব ফালতু লোককেও চটানো হয় না। আরে বাবা, জনমত বলে একটা কথা আছে তো! সেটাকে তো মান্যতা দিতে হবে। আর এসব ক্ষেত্রে জনসচেতনতা বাড়ানোর কাজটা নাহয় পরে কোনদিন হবে।
  • Arpan | ০৩ সেপ্টেম্বর ২০০৭ ১৭:০৭561982
  • আইন কী আছে জানি না, তবে মনে হয় দলাই লামা ঐ অ্যাসাইলাম স্ট্যাটাস নিয়ে এদেশে আছেন।
  • - | ০৩ সেপ্টেম্বর ২০০৭ ১৮:০৭561983
  • কেন্দ্রীয় সরকার আমি মনে করি না আদৌ সিপিএমের উপরে টিঁকে আছে। সি পি এম বাইরে থেকে সমর্থন দিয়েছে। পার্লেমেন্টের ঘোড়াবেচা তাতে কিছুদিন বন্ধ আছে হতে পারে। এখন স্ন্যাপ পোল হলে কংগ্রেস ই জিতবে নয়ে্‌তা অন্য কারো বাইরের সমর্থন নিয়ে সরকার করবে। ন্যাশনাল অল্টার্নেটিভের গল্পে বিজেপি এট্টু পিছিয়ে গেচে। বিজেপির শাইনিং ইন্ডিয়া ক্যাম্পেনের আমার মনে হয় একটি শাঁখের করাত ছিলো। প্রথমত: যারা শাইনিং নয় তারা রেগে গেছিল। দ্বিতীয়ত অর্থনৈতিক বিষয় প্রিভেল করলে বিজেপির রাজনৈতিক এজেন্ডা মার খায়:-)

    সিপি এম অত গুরুঙ্কÄ পূর্ন জাতীয় লেভেলে বড় পার্টি কিসু নয়। ছোটো পার্টি, কয়েকটা জায়গায় শক্তিশালী। আর কয়েকটা জায়গায় রেলিভ্যান্ট।

    দ্বিতীয়ত ভারতে আসাইলাম আইনের আইনি স্টেটাস কি সেটা জানার ইচ্ছেও রইলো।

    দুটো টেস্ট কেস:

    ১। একটা রাজনৈতিক ভাবে অত্যাচারিত মানুষ যদি আসাইলাম চায় তার আবেদন করার কি ব্যবস্থা আর তার আবেদন বিচারেরে কি ব্যবস্থা আর তার আপীলের কি ব্যবস্থা।

    ২। কোনো রাজনৈতিক অপরাধে জড়িত বিদেশী নাগরিক কে এদেশে আন্তর্জাতিক মানবাধিকার আইনেগ্রেপ্তার করা যাবে কিনা।
    (উদা:- ধরেন বর্মার জুন্টা মেম্বর কেউ এদেশে স্টেট ভিজিটে এলে তাকে কলকাতা হাইকোর্টের বিচারপতি,কোনো আবেদন সাপেক্ষে, স্যু কি কে বন্দী রাখার অভিযোগে শুনানি তে আসতে বাধ্য করতে পারেন কিনা বা ধরেন রামস্ফিল্ড কে ওয়ার ক্রিমিনাল হিসেবে কোন ভারতীয় কোর্ট চার্জ করতে পারে কিনা।)

    বা কোনো ভারতীয় নাগরিকের বিরুদ্ধে কোনো মানবাধিকার সংগঠন আন্তর্জাতিক বিচারালয়ে মামলা করতে পারে কিনা।
  • d | ০৩ সেপ্টেম্বর ২০০৭ ১৮:২২561984
  • পোলিটিক্যাল অ্যাসাইলাম নিয়ে আমিও জানতে আগ্রহী। আর নাগরিকত্ব দেবার নানা অসুবিধে থাকতেই পারে, উনি সব শর্ত পূরণ করেন নি, তাও হতে পারে। কিন্তু ভারতে কি "স্থায়ী বাসিন্দা' টাইপের কোন নিয়ম নেই?

    বুদ্ধদেব ভট্টাচার্য্য ঐ টিপু সুলতান মসজিদের ইমামের বক্তব্যের একটা প্রতিবাদ করতেই পারতেন। ওটা যে আইনত: বেআইনী, সেটা বলতে অসুবিধে কোথায়?

    যে যুক্তিতে রুশদির বই ব্যান হয়েছিল, প্রায় একই যুক্তি এই ক্ষেত্রেও দেওয়া হয়েছিল। সেইটাই আপত্তির। যতদূর মনে পড়ছে ১৯৮৮ সালে অশোক মিত্র খুব কড়া সমালোচনা করেছিলেন। এইক্ষেত্রে ওঁকে কিছু বলতে দেখেছি বলে মনে পড়ছে না।
  • Arijit | ০৩ সেপ্টেম্বর ২০০৭ ১৮:২৬561985
  • ভারতে একটা এক্সট্রা-অর্ডিনারি গোছের ভিসা আছে - যেটা এই ঋক-টিকের মতন লোকেদের দেয় - পাঁচ বছরের। এর বাইরে আর কোন লং টার্ম ভিসা আছে বলে শুনিনি। ওয়ার্ক পারমিট তো আর এক্ষেত্রে খাটে না। দলাই লামার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার কোন ডিসক্রিশনারী পাওয়ার ব্যবহার করে (সম্ভবত)। তার একটা পলিটিক্যাল দিক আছে। এক্ষেত্রে নেই। বরং ঝামেলার আশঙ্কা। তাই হয়তো এড়ানো হয়।

    ডিসক্লেইমার: এটা আমি সরকারের মনোভাব কি হতে পারে সেটা আন্দাজ করলাম। লাইনের মধ্যে মানে খুঁজবেন না।

    এবার থেকে সমস্ত পোস্টে একটা করে ডিসক্লেইমার দেবো।
  • Arpan | ০৩ সেপ্টেম্বর ২০০৭ ১৮:৪১561986
  • ব'র প্রশ্নগুলি খুবই ইন্টারেস্টিং। জানার আমারো ইচ্ছে রইলো।

    যেটা বলার ছিল তসলিমাকে অ্যাসাইলাম দেওয়া খুব গুরুত্বপূর্ণ জাতীয় বিষয়ের মধ্যে পড়েনা। সেইজন্যই বলেছিলাম সংস্কৃতিপ্রেমী বুদ্ধবাবু চাইলে এটুকু করাতেই পারেন। সরকারকে বাইরে থেকে সমর্থনের দরকারও নেই তার জন্য। অবশ্য যেহেতু গুরুত্বপূর্ণ কোন বিষয় নয়, বিশেষ করে জাতীয় লেভেলে, সেইজন্য মাথা ঘামানোর কোন প্রয়োজনও নেই।

    তবে পড়েছিলাম খবরের কাগজে, তসলিমাকে ভিসা বাড়ানো হবে কিনা সেই ব্যপারে প্রতিবার দিল্লি থেকে কলকাতায় জানতে চাওয়া হয়। তাই বুদ্ধবাবুর কিছু করণীয় থাকলেও থাকতে পারে। অন্য একটা পুরনো খবরও হঠাৎ মনে পড়ল। হাতের কাছে লিঙ্ক নেই, লাগলে না হয় খুঁজে দেওয়া যাবে। দিল্লি তসলিমাকে নাগরিকত্ব প্রদানের কথা ভাবছে, কারণ তাহলে বাংলাদেশ সরকারকে (তখন বেগম খালিদা জিয়া সরকার) চাপে রাখা যাবে এবং তাতে বাংলাদেশে ডেরা বেঁধে রাখা ভারতীয় জঙ্গিদের ফেরত পাওয়া সুবিধা হবে। এখন এই খবরের ক্রেডিবিলিটি নিয়ে কোশ্চেন তোলা যায়। কিন্তু একজন সাহিত্যিক তথা একজন মানুষ যার মাথার উপর পুরস্কার ঘোষণা করা আছে, তাঁকে এইভাবে রাজনীতির বোড়ের মত ব্যবহার করা যায় এমন ব্রিলিয়ান্ট আইডিয়ার কথা ভাবতে গেলে তেতো একটা স্বাদ আসে।

    যাই হোক, গোটা দুই লিংক দিলাম, একটাতে নিচের কথাগুলো বলা আছে।

    India?s citizenship law stipulates that a foreign national ordinarily needs to live in the country continuously for 12 months before moving an application, and should have stayed for at least nine of the 12 preceding years to be eligible to become a naturalised citizen.

    The Centre, however, can waive the conditions for an applicant who has rendered distinguished service to the cause of science, philosophy, art, literature, world peace or human progress.


    http://www.telegraphindia.com/1050218/asp/nation/story_4393159.asp
    http://www.telegraphindia.com/1050321/asp/bengal/story_4518449.asp
  • kd | ০৩ সেপ্টেম্বর ২০০৭ ১৯:৩৬561988
  • অরিজিত, ঋকের জন্যে OCI ভিসা নিতে পারো, ওটা lifetime (Dec2005 থেকে এটা দিচ্ছে)। ওটা online apply করা যায়, তবে ভিসা ইস্যু করার সময় কন্সুলেটে যেতে হয়। আমি অবিস্যি ওটা কলকাতাতেই apply করেছিলুম, সার্কুলার রোডের অফিসে - previous Indian citizenship প্রমাণের জন্যে ১৯৭৪এ expire করা পাসপোর্ট জমা দিয়েচিলুম, ১২৬৫০ টাকা ফি - পাঁচ হপ্তার মধ্যে বাড়ীতে ফোন, ভিসা কালেক্ট করার জন্যে (নিয়ম অনুযায়ী দিল্লি গিয়ে কালেক্ট করার কথা)।
    http://www.mha.nic.in/oci/oci-main.htm
  • kd | ০৩ সেপ্টেম্বর ২০০৭ ১৯:৩৮561989
  • সরি, পুরো ছড়িয়েছি। বাবা-মা দুজনে ভারতীয় হলে বাচ্চাদের দেয় না।
    http://www.mha.gov.in/oci/faqs.pdf
  • d | ০৩ সেপ্টেম্বর ২০০৭ ২০:৩৮561990
  • হ্যাঁ অর্পণ, যদ্দুর মনে পড়ছে নাগরিকত্বের আবেদন করেছিলেন সময়েও মূখ্যম্‌ন্‌ত্‌রীর কাছে মত জানতে চাওয়া হয়েছিল। আর মতটা খুব অনুকূল ছিল না। আবাপ তে বোধহয় এই নিয়ে লেখা বেরিয়েছিল। একটু সময় করে খুঁজে দেখবে? নাকি আমিই গুলাচ্ছি।
  • Arpan | ০৩ সেপ্টেম্বর ২০০৭ ২২:১১561991
  • দ, আপাতত যেটি পেলাম এখানে দিলাম। এটিও কম ইন্টারেস্টিং নয়। :-)

    http://www.anandabazar.com/archive/1050506/6edit3.htm
  • r | ০৪ সেপ্টেম্বর ২০০৭ ২৩:৫২561992
  • বুদ্ধবাবুর একটা বড়ো সমস্যা হল উনি বুদ্ধিজীবীদের বড়ো বেশি পাত্তা দেন। কাজেই যেখানে আইনী ও রাজনৈতিক প্রশ্নগুলো আসল, সেখানে ঢুকে যাবে তসলিমা ভালো লেখিকা কিনা, ভালো মানুষ কিনা ইত্যাদি ইত্যাদি। এই প্রশ্নগুলো কিছু বুদ্ধিজীবীর কাছে গুরুত্বপূর্ন হতে পারে, তসলিমার পক্ষেই হোক বা বিপক্ষেই হোক, কিন্তু তসলিমাকে ভিসা দেওয়ার প্রশ্নে বা অ্যাসাইলাম দেওয়ার প্রশ্নে এগুলো কোনো ফ্যাক্টরই নয়। বুদ্ধিজীবীদের তোল্লাই দিতে দিতে এখন এমন অবস্থা দাঁড়িয়েছে যে বহু প্রশাসনিক ও রাজনৈতিক সিদ্ধান্তেও বুদ্ধিজীবীদের নিজেদের খেয়োখেয়ি ছায়া ফেলে।
  • Guruchandali | ০৯ সেপ্টেম্বর ২০০৭ ১২:০১561993
  • ----------------------------
    নতুন বুলবুলভাজা: চারশো সাতান্ন
    ----------------------------
  • pragati | ১১ সেপ্টেম্বর ২০০৭ ১০:১১561994
  • লেখাটি তাৎপর্যময়।
  • Guruchandali | ১৬ সেপ্টেম্বর ২০০৭ ১১:১৩561995
  • --------------------------------------
    নতুন বুলবুলভাজা: ইউ পি মে দম্‌ হ্যায়
    --------------------------------------
  • 00 | ১৭ সেপ্টেম্বর ২০০৭ ২০:১৩561996
  • রাস্তাঘাটে ইস্কন দা, দির সাথে দেখা হলেও এমন করি, বলে দি ম্যাঁ মুজলিম হুঁ! ব্যাস আর ট্যাঁ ফোঁ নেই। হাজার হোক কনভার্টিবল ব্যাপার নয় যে!! ব্যাস ঘেঁষবেনি ধারেকাচে! পওশা চাওয়া তো দুরে থাক
  • Guruchandali | ২৩ সেপ্টেম্বর ২০০৭ ০৯:৫৬561997
  • -------------------------------
    নতুন বুলবুলভাজা: গুগল, গুগল
    --------------------------------
  • Tim | ২৪ সেপ্টেম্বর ২০০৭ ০৯:২৬561999
  • ব্যাপক। তবে মজাটা হল, না চাইলেও নিয়ন্ত্রিত হতেই হবে আধুনিক পৃথিবীতে। কখনো নিরাপত্তার নামে, কখনো বা অন্য কোন খোঁড়া অজুহাতে সর্বদাই আমাদের খুঁজে ফিরবে কোন না কোন গোপন ক্যামেরা। এটাই ভবিতব্য। আপাতত গুগলের গুগলিটা প্রাইভেসির দোহাই দিয়ে খেলে দিতে পারলেও, দেশের সেফটি ইস্যুতে কোন আব্দার চলবে না। বেড়ালটা ঝুলি থেকে বেরোবে যথাসময়েই। এটাই ভবিতব্য।
  • Guruchandali | ৩০ সেপ্টেম্বর ২০০৭ ১৫:৫০562000
  • ---------------------------------
    নতুন বুলবুলভাজা: মহাকালীর বাচ্চা
    ---------------------------------
  • Tirthankar | ৩০ সেপ্টেম্বর ২০০৭ ২৩:২১562001
  • বড় ভালো লিখেছ হে!
  • Tim | ০১ অক্টোবর ২০০৭ ০২:৫১562002
  • সত্যি, বড়ো ভালো লাগলো।
  • - | ০১ অক্টোবর ২০০৭ ০৭:৪৫562003
  • এইটা খুব ভাল হয়েছে।
  • dd | ০১ অক্টোবর ২০০৭ ২২:১৬562004
  • ইয়েস।
  • Guruchandali | ০৭ অক্টোবর ২০০৭ ১৩:৩৫562005
  • -------------------------------------------------------------
    নতুন বুলবুলভাজা: পাহাড় - সমতলের অভিনব রাজনৈতিক সমীকরণ
    -------------------------------------------------------------
  • angana | ১০ অক্টোবর ২০০৭ ২২:০৯562006
  • খুবই ভাবানোর মতন লেখা।
  • Guruchandali | ১৪ অক্টোবর ২০০৭ ১৩:১৪562007
  • -----------------------------------------------
    নতুন বুলবুলভাজা: একটা রহস্য গল্প, বা গল্প নয়
    ------------------------------------------------
  • Arijit | ১৪ অক্টোবর ২০০৭ ২১:৩৯562008
  • দু এক জায়গায় "PR' কথাটা এসেছে "ঙছ' হয়ে।
  • Guruchandali | ২১ অক্টোবর ২০০৭ ১১:২৩562010
  • -------------------------------
    নতুন বুলবুলভাজা: পিঙ্গল আকাশ
    -------------------------------
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন