এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ধর্ষণের শাস্তি কি মৃত্যুদন্ড?

    s
    অন্যান্য | ১৮ ডিসেম্বর ২০১২ | ৬৯৭০৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | ২৪ ডিসেম্বর ২০১২ ১২:০৯581636
  • "সব মিলিয়ে এই ফ্রি সোসাইটির কেসটা কিছুতে ঠাওর হয়্না। লোভ হয় আর কেঠো মগজে সবট তালগোল পাকিয়ে যায়। জন্মায় একটা অষ্টাবক্র মন।"
    http://www.anandabazar.com/archive/1121223/23edit2.html
  • s | ২৪ ডিসেম্বর ২০১২ ১৪:০২581637
  • http://www.anandabazar.com/24cal1.html
    এই যদি বিচার ব্যবস্থা আর তদন্ত পদ্ধতি হয় তা হলে তো অধিকাংশ রেপ কেসের কোনো সাজাই হবে না।

    পার্ক স্ট্রীট রেপ কেসের ব্যপারে কিছু অংশ তুলে দিলাম।

    পুলিশ-সূত্রের খবরঃ অভিযোগকারিণীর দেহরস-সহ বিভিন্ন নমুনা ফরেন্সিক পরীক্ষায় পাঠানো হয়েছিল। হোটেলের ক্লোজড সার্কিট টেলিভিশন (সিসিটিভি)-এর ফুটেজ পরীক্ষার জন্য পাঠানো হয় চারটি হার্ড ডিস্কও। তাতে ৫ ফেব্রুয়ারি রাত ন’টা থেকে ৬ ফেব্রুয়ারি ভোর চারটে পর্যন্ত সাত ঘণ্টায় কী কী ছবি ধরা পড়েছে, তা জানতে চেয়েছিলেন তদন্তকারীরা। কিন্তু কেন্দ্রীয় ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি (সিএফএসএল) তার রিপোর্টে বলেছে, হার্ড ডিস্কের ব্যবহৃত অংশে (অ্যালোকেটেড স্পেস) আপাত ভাবে যে সব ছবি দেখা যাচ্ছে, সেগুলো নির্দিষ্ট ওই সাত ঘণ্টার নয়। হার্ড ডিস্কের বাকি অংশ (আনঅ্যালোকেটেড স্পেস) অবশ্য প্রযুক্তিগত কারণে পরীক্ষা করা যায়নি বলে ফরেন্সিক-রিপোর্টে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি জানানো হয়েছে, পুলিশ ধর্ষিতার দেহরসের যে নমুনা ফরেন্সিক ল্যাবে পাঠিয়েছিল, তাতে ধৃতদের বীর্যের কোনও অস্তিত্ব মেলেনি। চুলের নমুনাতেও পাওয়া যায়নি রক্তের চিহ্ন।
    ফরেন্সিকের এ হেন রিপোর্ট স্বভাবতই বিবাদিপক্ষের কাছে অন্যতম হাতিয়ার। অভিযুক্তপক্ষের দুই কৌঁসুলি জাকির হোসেন ও তপেশ ভট্টাচার্যের কথায়, “পুলিশ যা অভিযোগ এনেছে, সিসিটিভি-ফুটেজেও তার প্রমাণ নেই। আদালতের কাছে ফুটেজ চেয়েছি।” কিন্তু সিসিটিভি-তে ওই সময়সীমার ছবি পাওয়া গেল না কেন?
    পুলিশ ও ফরেন্সিক-সূত্রের ব্যাখ্যাঃ হোটেলের সিসিটিভি-র ফুটেজ কয়েক দিন অন্তর স্বয়ংক্রিয় ভাবে মুছে যায়, অথবা পরবর্তী সময়ের ছবি তার উপরে চেপে (ওভারল্যাপ) বসে। এ ক্ষেত্রে নির্দিষ্ট ওই সাত ঘণ্টার রেকর্ডিং মুছে গিয়েছে, নাকি অন্য ছবি তার উপরে চেপে গিয়েছে, তা এখনও জানা যায়নি। তবে সাইবার-বিশেষজ্ঞদের অনেকের মতে, কোনও রেকর্ডিং মুছে গেলেও সংশ্লিষ্ট হার্ড ডিস্কের অব্যবহৃত অংশে (অর্থাৎ আনঅ্যালোকেটেড স্পেসে) তার ‘ব্যাক আপ’ থাকতে পারে। সেটা উদ্ধার করা সম্ভব, মনে করছেন ওঁরা।
    ফরেন্সিক-রিপোর্ট তেমন অনুকূল না-হলেও পার্ক স্ট্রিট মামলায় সরকারিপক্ষ এখনও আশা ছাড়েনি। সরকারপক্ষের বিশেষ কৌঁসুলি সর্বাণী রায়ের দাবি, “এতে অসুবিধে হবে না। আমাদের হাতে অন্যান্য তথ্য-প্রমাণ রয়েছে।” একই দাবি লালবাজারের এক পুলিশ-কর্তার, যিনি বলছেন, “পার্ক স্ট্রিট থানার প্রথম যে অফিসার হোটেলে তদন্ত করতে গিয়েছিলেন, তিনি সিসিটিভি-র ফুটেজ পেন ড্রাইভে তুলে নেন। তা দেখেই অভিযোগকারিণী ধৃতদের শনাক্ত করেছেন।” তা হলে হার্ড ডিস্ক ফুটেজের দরকার পড়ল কেন?
    পুলিশ-সূত্রের খবরঃ পেন ড্রাইভের ওই ‘কপি’ করা ছবি আদালতে এখনও গ্রাহ্য নয়। সিসিটিভি-ক্যামেরায় ধরা পড়া মূল ফুটেজকেই প্রমাণ হিসেবে গণ্য করবে কোর্ট। তাই হার্ড ডিস্ক পরীক্ষার প্রয়োজন হয়ে পড়েছে।
    এমনই নানাবিধ কারণে গতি হারিয়েছে পার্ক স্ট্রিট কাণ্ডের বিচার প্রক্রিয়া। “গোড়ায় পুলিশ-প্রশাসন নড়ে-চড়ে বসেছিল। আবার সব থিতিয়ে গিয়েছে।” এগারো মাস পরে খেদ করছেন অভিযোগকারিণী।
  • pi | ২৪ ডিসেম্বর ২০১২ ১৭:৫৮581639
  • সেটাই তো, ম্যারিটাল রেপ অপরাধ বলেই স্বীকৃত হয়না। আইনি অসুবিধা বলে কাটিয়ে দেওয়া হয়। তাহলে এই এতগুলো দেশে কী করে অপরাধ বলছে ?
    Marital rape is illegal in 18 American States, 3 Australian States, New Zealand, Canada, Israel, France, Sweden, Denmark, Norway, Soviet Union, Poland and Czechoslovakia.... ১০০ টার বেশি দেশ এটা করতে পেরেছে। আমরা পারিনি।

    আর এই দেশগুলোতে ধর্ষণের সংজ্ঞাও অনেক বিস্তৃত।

    Even international law now says that rape may be accepted a s the “sexual penetration, not just penal penetration, but also threatening, forceful, coercive use of force against the victim, or the penetration by any object, however slight.”

    যা আইন আছে, শুধু সেগুলো কার্যকর করার দাবি তুল্লেই হবেনা, এগুলো বদলানো নিয়েও সিরিয়াসলি দাবি দাওয়া তোলা উচিত, সচেতনতা তৈরি করা।
  • pi | ২৪ ডিসেম্বর ২০১২ ২০:০১581642
  • আমাদের আশেপাশের লোকজনের ই তো এইসব বক্তব্য। এটা আবার একজন 'ধর্ষিতাদের উৎসর্গ' ক'রে দিয়ে গেছেন। এদের কী বলা যায়, জানিনা। তবে এরকম মনে মনে ভেবে চলা লোকজনের সংখ্যা নেহাত কম না। হয়তো সংখ্যাগরিষ্ঠই তাই। তবে এইসব ফোরামে প্রকাশ্যেও যে নির্লজ্জের মতন এগুলো উঁচুগলায় বলতে পারেন, এসব নিয়ে এত প্রতিবাদের ঝড়ের মধ্যেও, দেখে একটু অবাক হয়েছি।

  • sosen | ২৪ ডিসেম্বর ২০১২ ২০:১২581643
  • অনেক ছেলেদের মুখেই আজ রাস্তাঘাটে এমনি কথা শুনলাম। বেশি বাড়াবাড়ি, মেয়েরা না উস্কানি দিলে তো এদ্দুর হয়না, ইত্যাদি। টোন বদলাতে শুরু করেছে, এই কলকাতায় এট লিস্ট। এবং এন সি আর ও দিল্লির প্রচুর ৩৪-৪০ পুরুষের বিরক্তি ফেসবুকে উপচে পড়ছে।
  • শ্রী সদা | ২৪ ডিসেম্বর ২০১২ ২১:৩৩581644
  • নারী সৃষ্টির রহস্যটা ক্ষী বস্তু ক্ষে জানে !
  • siki | ২৪ ডিসেম্বর ২০১২ ২২:৩৭581646
  • আরে ছাগল তো এ দেশের সর্বস্তরে আছে। এ লোকও সেই ছাগলের পালের এক ছাগল। হয় তো অন্য কোথাও কেউ বানিয়ে ছেড়েছে, নিজে সেটাকে শেয়ার করেছে মাত্র। এই যেমন হায়দ্রাবাদে আরেক ছাগল। যে কিনা আবার ট্রান্সপোর্ট মন্ত্রী অন্ধ্রের। কী সুন্দর বয়ান দিয়েছেন দ্যাখো।

    http://ibnlive.in.com/news/women-shouldnt-roam-the-streets-in-night-just-because-we-got-independence-at-midnight/312120-62-127.html

    এই সব ছাগল সব সময়েই মুখিয়ে থাকে ব্যা-ব্যা করার জন্য, তারপরে দরকারমতো অ্যাপোলোজাইজ করতে তো পয়সা খরচা হয় না, এদের সম্মানহানিও হয় না।

    তবে অবাক লাগল গৃহমন্ত্রী সুশীল শিন্দের বক্তব্য শুনে। ক্ষমতার মসনদে বসে থেকে থেকে আমজনতার সাথে ডিসকানেক্টটাকেই এঁরা কেমন সুন্দর ন্যাচারাল ভেবে নিয়েছেন। এঁরা জাস্ট ভেবেই উঠতে পারছেন না সরকারের কেন দাঁড়ানো উচিত ছিল বিক্ষোভকারীদের সামনে। প্রধানমন্ত্রীর কেন আরও আগেই স্টেটমেন্ট দেওয়া উচিত ছিল, এক সপ্তাহ পরে কেন নয়। সত্যিই তো। সরকার কি সব জায়গায় যাবে? জনতা ডাকলেই সরকারকে সেখানে গিয়ে উপস্থিত হতে হবে নাকি? কাল ছত্তিশগড়ে যদি কয়েকশো আদিবাসী খুন হয়ে যায়, লোকে তো তখনও চেঁচাবে, সরকারের ওখানে যাওয়া উচিত। তাই বলে কি সরকার যাবে নাকি ছত্তিশগড়ের ঐ সব আদিবাসীদের গ্রামে?

    Rajdeep Sardesai: Sir why cant a Sonia Gandhi, a Manmohan Singh, a Rahul Gandhi come and meet these protesters?

    Sushil Kumar Shinde: I told you that if we come once, they will expect us to come everytime.

    Rajdeep Sardesai: Sir, this is the rarest of rare case. We don't see this happening everyday.

    Sushil Kumar Shinde: No. As a journalist should understand the difficulty and the government's role. The government should not go anywhere. Tomorrow a hundred aadwaasis get killed somewhere in Chattisgarh, everyone will say government should go there.

    Rajdeep Sardesai: What is wrong in that? Sir, when 20 children died in America, Barack Obama addressed the nation that night itself. Why does it take the prime minister of India one week to address the nation. Why cant all this change?

    Sushil Kumar Shinde: The prime minister was taking meetings with us. He was taking meeting. The statement that we had prepared, he is the part and parcel of that statement. Day before's statement was written under his direction.

    Rajdeep Sardesai: People feel that politicians are no longer engaging with them. They want to hear and talk to you.

    Sushil Kumar Shinde: Ok.

    Rajdeep Sardesai: Mr Sushil Kumar, thank you very much for coming here and joining us.

    ন্যাচারাল শুঃবাঃ। শালা।

    http://ibnlive.in.com/news/gangrape-protests-shinde-justifies-police-crackdown-compares-protesters-to-maoists/312043-3-244.html
  • শ্রী সদা | ২৪ ডিসেম্বর ২০১২ ২২:৪২581647
  • চাবকানো উচিত বো**দ দের।
  • I | ২৪ ডিসেম্বর ২০১২ ২৩:১৯581648
  • সদাকে অক্ষরে অক্ষরে ক।
  • ranjan roy | ২৫ ডিসেম্বর ২০১২ ০০:০৪581649
  • একই ব্যাপার পুলিশ কমিশনার নীরজ কুমারের।
    রাজদীপ যখন বললেন যে আমার ১৫ বছরের মেয়েও আজ প্রটেস্টে ছিল। পুলিশ যে ভাবে পুলিশদের পিটিয়েচে তা দেখে ও মর্মাহত। আপনি অন্ততঃ নির্দোষ মারখাওয়া মেয়েদের জন্যে সরি বলুন- উনি রাজি না হয়ে বললেন যে মিডিয়া দায়িত্বজ্ঞানহীন ভাবে হিংসা উসকিয়েছে।
  • aranya | ২৫ ডিসেম্বর ২০১২ ০৬:২৫581651
  • Sushil Kumar Shinde: No. .. The government should not go anywhere. Tomorrow a hundred aadwaasis get killed somewhere in Chattisgarh, everyone will say government should go there.

    আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী প্রকাশ্যে এটা বলছেন !!! আদিবাসী মানে মানুষ নয় !!!! নাকি কোন মানুষের, কোন নাগরিকের মৃত্যুতেই কিছু যায় আসে না ?

    সত্যিটা বোধহয় এরকম - কোন মানুষের মৃত্যুতেই কিছু যায় আসে না। আর আদিবাসীরা মানুষ পদবাচ্যও নয়, অতএব তাদের মৃত্যুতে আরো ই যায় আসে না। মিডিয়া ঝামেলা করলে তাও একটু-আধটু নড়ে চড়ে বসতে হয়, আদিবাসীদের নিয়ে তো মেনস্ট্রীম মিডিয়াও বদার্ড নয়, অতএব ...
  • প্পন | ২৫ ডিসেম্বর ২০১২ ০৯:০২581652
  • পলিটিশিয়ানস উইথ মিডিয়েভাল আউটলুক - ফল যা হবার তা দেখতেই পাওয়া যাচ্ছে।
  • siki | ২৫ ডিসেম্বর ২০১২ ০৯:২৯581653
  • আহত কনস্টেবল মারা গেছেন। পুলিশ ভিডিও ফুটেজ জোগাড় করছে। পরের আঘাত কীভাবে আসে সেটাই দেখার।
  • কেলো | ২৫ ডিসেম্বর ২০১২ ১০:৪১581654
  • আমি শর্মিলা ঠাকুরমার সঙ্গে অক্খরে অক্খরে একমত়....
  • | ২৫ ডিসেম্বর ২০১২ ১১:০৪581655
  • হেঃ চাইলেই অমনি মানসিকতা বদলে গেল আর কি! সুষেণের মত আমিও কলকাতার প্রতিক্রিয়ার কিছু কিছু যা দেখছি ----- বরং পুণের লোকে অনেকটাই অন্যরকম ভাবছে। পুণেও এখন আর আগের মত 'অতি নিরাপদ' নয়, কিন্তু তাও যথেষ্ট নিরাপদ কলকাতা বা দিল্লীর তুলনায়। আর তার কারণ অনেকটাই এদের মানসিকতায়।
  • bb | ২৫ ডিসেম্বর ২০১২ ১১:৩৬581657
  • শর্মিলা ঠাকুরের অনুলিখন ভাল লাগল।
    ওদিকে ঐ কনস্টেবলের মৃত্যুকে কংগ্রেস এখন কাজে লাগাবে। শোনা যাচ্ছে ভদ্রলোক হার্ট -অ্যাটাকে মৃত্যুকে আঘাতে মৃত্যু বলা হচ্ছে
  • s | ২৫ ডিসেম্বর ২০১২ ১২:৪২581659
  • হার্ট অ্যাটাকে মৃত্যু কিন্তু কাগজে কোথাও বলে নি। http://timesofindia.indiatimes.com/city/delhi/Delhi-Police-constable-injured-during-anti-rape-protests-dies/articleshow/17751998.cms
    যেকোনো মৃত্যুই অবাঞ্ছিত ও চরম নিন্দনীয়।
    রবিবারে বেশ কিছু গুন্ডা বদমায়েশ এই প্রতিবাদকে উপলক্ষ করে নিজেদের ব্যক্তিগত ক্ষার মেটাতে পুলিশের সংগে মারামারি করেছে। প্রশ্ন হচ্ছে এদের কি করে আলাদা করা যাবে। নেতৃত্বহীন আন্দোলোনের এটাও একটা চ্যালেঞ্জ।
  • শ্রাবণী | ২৫ ডিসেম্বর ২০১২ ১৫:৫১581660
  • এই যে একটা প্রচার চলছে পলিটিক্যাল আউট্ফিটরা এসে গন্ডগোল হচ্ছে, মিডিয়া ও সরকারী এবং কংগ্রেসের মুখপাত্রদের মুখে, এটা একটা অদ্ভুত। এই করে অব্শ্য ঐ প্রোটেস্টারদের মধ্যে থেকেও অনেকে এভাবে বলছে, অথবা তাদের দিয়ে বলানো হচ্ছে। পলিটিক্যাল পার্টিরা যদি এরকম ইস্যুতে প্রোটেস্ট করে তো করতেই পারে, করা উচিতও। তারা মাইলেজ নিতে চাইতেই পারে এর থেকে, সেটা সাধারণকে বুঝতে হবে, বুঝে কাজ করতে হবে কিন্তু তা বলে তারা অচ্ছুত হতে যাবে কেন!
    আসলে অরগানাইজড প্রোটেস্ট হবে পলিটিক্যাল পার্টিরা এলে তাই ভয়? এদের দেখলাম বিভিন্ন স্টুডেন্ট ইউনিয়নের আসাতেও আপত্তি, রিডিকিউলাস!
  • j | ২৫ ডিসেম্বর ২০১২ ১৫:৫৭581661
  • পলিটিক্যাল আউটফিটরা গেছে বেশ করেছে, যে যেখানে খুশী গিয়ে প্রতিবাদ করবে
  • শ্রাবণী | ২৫ ডিসেম্বর ২০১২ ১৬:০৭581662
  • এই সিন্দে টা আগে আমাদের মন্ত্রী ছিল, কিছুই করেনি কোনোদিন, কোনো কাজ, কোনো ইনিশিয়েটিভ নেয়নি। এদের মানে এই ধরণের নেতাদের অব্শ্য চিরকালই তো একটা ফিউডাল লর্ড টাইপ ভাবভঙ্গী, ইদানীং কালে চেপেচুপে রাখত, চাপে মাথা খারাপ হয়ে সত্যিকারের নখ্দাঁত বেরিয়ে পড়ছে।
    আমি হানড্রেড পার্সেন্ট শিওর গোলমাল পাকানেওয়ালা সব এদের নিজেদের ভাড়াটে লোক, নাহলে দিল্লীর এই ঠান্ডায় সাধ করে এই টাইপের লোক শুধু মজা দেখতে বা মেয়েদের ছুঁতে মেট্রো ভাড়া বাস ভাড়া দিয়ে একটা ছুটির দিনে ইন্ডিয়া গেটে গেছে! আবার রোদও নেই যে রোদ পোয়াবে!
  • kumu | ২৫ ডিসেম্বর ২০১২ ১৭:৩১581663
  • মেয়েটির কোন খবর পাওয়া গেল?
  • PT | ২৫ ডিসেম্বর ২০১২ ২০:১৫581664
  • এই গোলমালে নাট্যস্বজন রাস্তায় নেমেছেন প্রতিবাদ জানাতে। তাদের মুখপাত্র অর্পিতা ঘোষ জানালেন যে পার্ক স্ট্রীটের ধর্ষণ আর দিল্লীর ধর্ষণের মধ্যে "পরিস্থিতিগত" (আরও সব কি কি যেন) ফারাক আছে বলে তাঁরা পার্ক স্ট্রীটের পরে রাস্তায় নামেননি!!!!!!
  • I | ২৫ ডিসেম্বর ২০১২ ২০:৪৩581665
  • শুওরের .... !
  • PT | ২৫ ডিসেম্বর ২০১২ ২০:৫০581666
  • এদের চিনে রাখুনঃ
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে প্রতিক্রিয়া দিন