এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • potke | ০২ জুলাই ২০১৩ ১১:৪২608359
  • জুলিয়াস সিজার আসবে নাকি, সাড়ে সব্বনাশ!!
  • lcm | ০২ জুলাই ২০১৩ ১১:৪৫608360
  • ব্রেজিলের প্রথম গোলটা কে দিল যেন, ঐ যে বসে বসে, নাকি, প্রায় শুয়ে শুয়ে গোল দিল।
    তবে ব্রেজিলের ডিফেন্সে ঐ এক মাথা ঝাকড়া চুলের ছেলেটা, দেবদূতের মতন দু-দুটো অলমোস্ট গোল বাঁচিয়েছে।
  • + | ০২ জুলাই ২০১৩ ১১:৫২608361
  • ফ্রেড
    ডেভিড লুইজ
  • কৃশানু | ০২ জুলাই ২০১৩ ১১:৫৬608362
  • দুটো? একটা তো বটেই। আরেকটা তো মনে পড়ছে না?
    গান্ধী, ডেভিড লুইজ-কে এত ভালো খেলতে দেখিনি কখনো। না চেলসি-র হয়ে, না ব্রাজিলের। শুধু ওই সেভটা না, পুরো ম্যাচ ভালো খেলেছে।
  • + | ০২ জুলাই ২০১৩ ১২:০২608363
  • মোরিনহো লুইজকে ছেড়ে দেবে বলছিল, আশা করি, এবার রেখে দেবে
  • souvik | ০২ জুলাই ২০১৩ ১২:০৫608364
  • আরে ব্রাজিল তো ভাব তে শুরু করে দিলো যে স্পেন আর ইতালি কে হারালো আর ১৪ তে চ্যাম্পিয়ন হয়ে গেলো।জার্মান দের কথা ভুলে যাচ্ছে সবাই।আমার বাজি ওরাই।
  • + | ০২ জুলাই ২০১৩ ১২:০৭608365
  • নাহ, তা কেউ ভাবেনি, অনেকদিন বাদে গা ঝাড়া দিল তাই। ২০০৯কনফেড জিতলেও এতোটা আধিপত্য নিয়ে জেতেনি।
  • কৃশানু | ০২ জুলাই ২০১৩ ১২:১৩608366
  • ২০০৯ এর কনফেড ফাইনালে ম্যারিকান-রা ফার্স্ট হাফে নাচিয়ে দিয়েছিল। ২০০৫ এর কনফেড ফিনলের পর ইটা ব্রাজিলের সেরা খেলা দেখলাম।
  • ঊমেশ | ০২ জুলাই ২০১৩ ১২:২২608367
  • সত্যি বলতে, ইংল্যান্ডের সাথে দুটো ম্যাচ দেখার পর, আমি ব্রাজিল কে বাতিলের খাতায় ফেলে দিয়েছিলাম। ফ্রান্স কে ৩-০ তে হারালেও তেমন আহামরি লাগে নি।

    কিন্তু কন-ফে কাপ দেখে মনে হলো স্কোলারি এই কদিনে টিমে দারুন একটা চেন্জ এনেছে। স্কোলারি টা ভালো টুর্নামেন্ট ম্যানেজার, কিন্তু লিগ সিস্টেমে ভালো নয়। ওকে সব সময় কোনো দেশের হয়ে ম্যানেজারী করতে হবে, ক্লাবে সাফল্য পাবে না। পর্তুগালেও ভালো সফল ছিল।

    আমি বিশ্বকাপ-১৪ দাবিদার দের লিস্টে ব্রাজিল জুড়ে দিয়েছি।
    আমার লিস্ট হলো, জার্মানী, ইতালী, ব্রাজিল, আর্জেন্টিনা আর স্পেন। কালো ঘোড়া বেলজিয়াম। মনে হচ্ছে না নেদারল্যান্ড্স কিছু করতে পারবে।
  • lcm | ০২ জুলাই ২০১৩ ১২:২৬608369
  • থ্যাংকু প্লাস।
    দুবার, একবার তো গোলে ডাইরেক্ট শট আটাকালো। আর একবার স্পেনের প্লেয়ার একটা ক্রশ পাস করেছিল একদম ফাঁকায় থাকা আর একটা প্লেয়ারকে, এই ডেভিড লুইজ কোত্থেকে উড়ে এসে সেটা ব্লক করে দিল। নির্ঘাত গোল ছিল।
  • ppn | ০২ জুলাই ২০১৩ ১২:৫৩608370
  • ভাইসকল, জুলিয়াস না, জুলিও। জুলিও সিজার।

    টরেস নিয়ে গুজব জোরদার হচ্ছে।
  • কৃশানু | ০২ জুলাই ২০১৩ ১৩:১৫608371
  • জুলিয়াস তা তো উমেশ দার খিল্লি।
    টোরেসকে নিয়ে গুজবটা যেন গুজবই থাকে।
  • + | ০২ জুলাই ২০১৩ ১৩:২৩608372
  • টোরেস টোরেস। লিভরপুলের সোনার মুরগীঃ) যাক আর্সেনালেঃ) ৪র্থ আর হতে হবেনাঃ)
  • ঊমেশ | ০২ জুলাই ২০১৩ ১৩:২৪608373
  • খিল্লি করিনি, ভালোবেসে আর এক বিখ্যাত নামের সাথে জুড়ে দিয়েছি। আমি সিজার কে যথেষ্ঠ পছন্দ করি।

    টোরেস আর আর্সেনাল নিয়ে এই লাস্ট উইক-এন্ড থেকে হঠাৎ গুজব শুরু হয়েছে।
    আর্সেনাল নিয়ে কোনো গুজব আমি বিশ্বাস করি না, ৯৫% মেলে না। আর্শাভিন, অর্টেতা এর মতো কিছু গুজব লাস্ট মিনিটে গিয়ে মিলে যায়।
  • ঊমেশ | ০২ জুলাই ২০১৩ ১৪:০২608374
  • টোরেস কে আমি ওতো দুর-ছাই করছি না।

    হতে পারে আর্সেনাল হচ্ছে টোরেস এর আসল ঠিকানা, এতো দিন শুধু ভুল পথে ঘুরেছে।

    তোমরা হয়তো হাসছো, কিন্তু আমি একটা উদাহরণ দি,
    এভার্টনের "পিনার"।
    মালটা শুধু এভার্টনের হয়েই দারুন খেলে, একবার স্পার্সে গিয়ে ছড়িয়েছে, সাউথ-আফ্রিকা জাতীয় দলেও আহামরি খেলে না বলে আজকাল ডাকে না।
  • + | ০২ জুলাই ২০১৩ ১৪:৪৪608375
  • টোরেসের আসল ঠিকানা!! সে তো লিভারপুল জানতাম। নেহাৎ অধিক লোভে ছেড়ে দিয়েছিল।
  • + | ০২ জুলাই ২০১৩ ১৫:০৯608376
  • http://en.wikipedia.org/wiki/Ashley_Westwood_%28footballer_born_1976%29

    এই ভদ্রোলোক কোচ হচ্ছেন আই লীগের নতুন ক্লাব JSW এর

    আর আমাদের এখানের ক্লাবগুলো এই বয়েসের প্লেয়ার ধরে আনে। এ ম্যানু টিমেও ছিল একবছর।
  • ঊমেশ | ০২ জুলাই ২০১৩ ১৫:২৯608377
  • কাল দেখলাম, টোনি ফার্নান্ডেজ নাকি চেন্নাই বেস করে আই-লিগে টিম নামাতে চলেছে।

    ভালো খবর। কর্পোরেট হাউস গুলো এগিয়ে এলে ভালো-ই হয়।
    কিন্তু এগুলো আবার এফ-সি-কোচি বা হ্যালের মতো না হয়ে যায়।
  • + | ০২ জুলাই ২০১৩ ১৫:৫২608378
  • এফসি কোচি আর হ্যাল দুজনের কেস আলাদা। এফসিকোচি, বেঙ্গল-মুম্বই ক্লাব এরা সেরকম কোনো প্রফেশনাল গ্রুপের হাতে তো পরেনি। দেখা যাক, এই JSW-টোনি-ডোডসাল কিছু করতে পারে কিনা। এরা অবশ্যই মার্কেটিং এর দিকে নজর দেবে, তাই দেখে যদি বাকিরা শেখে
  • + | ০৪ জুলাই ২০১৩ ১৭:৩৬608380
  • ১ আর ২ নম্বর পজিশন ছাড়া ফিফার র‌্যাঙ্কিঙ্গ পুরো উল্টে পাল্টে গেল

    ব্রাজিল ৯এ (+১৩)
    কলম্বিয়া ৩এ (+৩)
    ইংল্যান্ড ১৫য় (-৬)

    ইন্ডিয়া ১৪৬ (+১)
  • ঊমেশ | ০৪ জুলাই ২০১৩ ১৯:২৭608381
  • ফিফা র‌্যাংকের তিন নম্বর দল টা তো তোমার হিসাবে কোনো দলই না।
    তুমি তো লাতিন আমেরিকা তে মাত্র তিনটে দল দেখতে পাও।

    কলম্বিয়া'র ওদের ফালকাও এর স্ট্রাইক রেট মনে হয় এই মুহুর্তে মেসি আর রোনাল্ডো'র পরই। গোল টা দারুন চেনে।
  • + | ০৪ জুলাই ২০১৩ ২১:৩৬608382
  • কলম্বিয়া ভালো দল, কিন্তু ফালকাও আর একটা ডিফেন্ডার (মিলানের টিমে ছিল) ছাড়া সেরকম কেউই নেই।

    এই টিমগুলো (কলম্বিয়া,প্যারাগুয়ে, ইকুয়েডর) এরা লাটিন আমেরিকায় রাজা। ব্রাজিল, আর্জেন্টিনা- এদের টক্কর দেয়, কিন্তু বিশ্বকাপ এলেই কোয়ার্টার ফাইনাল অব্দি দৌড়। এরা কোয়ালিফাইং বা কোপা আমেরিকায় দুরন্ত খেলে র‌্যাঙ্ক ভালো করে।
  • ঊমেশ | ০৫ জুলাই ২০১৩ ১১:৫০608383
  • ২০০২ এর তুরশ্ক আর সাউথ কোরিয়ার সারপ্রাইজ সেমি এন্ট্রি বাদ দিলে ৮৬ এর পর থেকে নতুন কোনো দল সেমি খেলেনি। তারাই সেমি খেলে যারা আগেও খেলেছে।
    তাই কোঃ ফাঃ দৌড় টা বেশ ভালো দৌড় বলে মনে হয়।

    ওসব বাদ দাও।
    এখন বার্সা'র পাগলামী বন্দ করতে কিছু একটা করো।
    কাল থেকে আবার খবর আসছে যে, ওরা নাকি রুনী কে নিতে চাইছে। মেসি, নেইমার, রুনী।
    এমনিতেই ক্রুয়েফ লিখেছে, মেসি আর নেইমার এক টিমে খেলানো অন্যায়, এবার রুনী যোগ হলে কি বলবে?

    হিগুয়ান নাকি আজ কালের মধ্যে সাইন করছে। উইকি দেখিনি, কিন্তু এক গানার্সের কমেন্ট থেকে জানলাম হিগুয়ান ১৮৭ ম্যাচে ১০৭ গোল করেছে। স্ট্রাইক রেট দুর্দান্ত বলতে হয়।
  • + | ০৫ জুলাই ২০১৩ ১২:১৫608384
  • হিগুয়াইনের স্ট্রাইক রেট খুবই ভালো। তবে শেষ ২বছর খুব ভালো নয়

    ২০১১-১২ তে ৫৬(২৬)
    ২০১২-১৩ তে ৪৪(১৯)

    কিন্তু লীগের বাইরে গোল মাত্র ৬টা, স্প্যানিশ লীগেও ছোট ম্যাচেই গোল বেশি।

    জিরৌড-হিগুয়াইন একই টাইপের ফরোয়ার্ড, দুজনকে একসাথে খেলাতে পারবে কি?

    বার্সা পাগলে গেছে, যেটা সবথেকে বেশি দরকর সেই গোলকীপার আর স্টপার নেয়নি একটাও এখনো। পিকে-পুয়োলকে খেলাতে চাইছে নাকি এবছরও?
  • + | ০৫ জুলাই ২০১৩ ১৩:৫২608385
  • মার্কেটে আরেকটা খবর চলছে। মোরিনহো নাকি সুয়ারেজকে সাইন করাতে চাইছে ৪০মি দিয়ে
  • ঊমেশ | ০৫ জুলাই ২০১৩ ১৪:২৬608386
  • মার্কেটে সুয়ারেজ নিয়ে গুজব সবথেকে বেশী।
    এই মুহুর্তে মনে হয় সবথেকে বেশী টিম এর লক্ষ্য সুয়ারেজ। রুনী'র থেকে বেশী।

    দুদিন আগে আমাদের টিম আর সুয়ারেজ নিয়েও একটা গুজব ছিল।
  • + | ০৫ জুলাই ২০১৩ ১৫:৫৫608387
  • সুয়ারেজ ইংল্যান্ডে খেলবে না মনে হয়। ওর কথাবার্তাও সেরকমই।

    মোরিনহোকে কাকার জন্য কোনোদিন ক্ষমা করা যাবেনা। ২০-১১ সীজন বলছিনা, তখন চোট ছিল। ২০১১-১২ সীজনে যখন আবার ভালো খেলতে শুরু করেছিল, তখন খেলালোনা। আর এখন মার্কেটে যা খবর হয়ে চলেছে সেটা এরকম

    http://hereisthecity.com/2013/07/04/ld-how-jose-mourinho-stopped-kaka-from-joining-manchester-united/

    "Mourinho did not want him at the club and wanted to use him as a bargaining chip, but was afraid to send him to a big club in Europe because (he had) suspicion that he would succeed. Wanted to sell to Russia or China, but Kaka did not want to go there"
  • cb | ০৮ জুলাই ২০১৩ ০৩:২৯608388
  • দেপোর্টিভো লা করুনায় ট্রায়াল দিতে যেতে পারেন মেহতাব, খবরটা ভালো।

    তবে চান্স পাওয়া মুশকিল, পেলে অ্যাটলিস্ট ঐ পরিকাঠামোয় ট্রেনিং, শুভেচ্ছা রইল
  • + | ০৮ জুলাই ২০১৩ ০৮:২৬608389
  • হুম্ম, খবরটা কাল দেখলাম, খুব ভালো হয় চান্স পেলে। তবে টীমে চান্স পেয়ে না খেলতে পাওয়ার থেকে ২ন্ড ডিভিশনের ক্লাবগুলোয় ট্রাই করা ভালো, যেখানে খেলতে পাবে।

    লা করুণা, ২০০০-০৪ বড় বড় ক্লাবদের কাঁদাত
  • + | ১০ জুলাই ২০১৩ ০৯:৪৩608391
  • যাহ সব্বাই ল্যাদ দিচ্ছে

    এদিকে ইবের নতুন কোচ এসে গেল, এসেই হেব্বি কথা বলছে, অনেকটা অমল দত্ত টাইপ কথাবার্তা
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে প্রতিক্রিয়া দিন