এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • গোর্খাল্যান্ড ???

    Ananyo
    অন্যান্য | ০৪ আগস্ট ২০১৩ | ৪০৪০৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | ১১ আগস্ট ২০১৩ ২১:০৮616309
  • এখন ভাবছি যে ক্রীতদাসত্ব, এত তুচ্ছ-তাচ্ছিল্য এবং এখনও এত হেনস্থা (%-এ বেশী কালো জেলবন্দী ইত্যাদি) ইত্যাদির পরেও কালোরা আমেরিকাতে কেন আলাদা রাজ্য চায়নি!!
  • PM | ১১ আগস্ট ২০১৩ ২১:০৯616310
  • বিপ্লব বাবু, বাংলা দেশের মুক্তিযুদ্ধ এই উপমহাদেশের এক যুগন্তকারী ঘটনা তর্কের জন্য নয়, আমার নিজের জানার জন্য কিছু কথা জিজ্ঞাসা করার আছে। হয়তো আমার মতো অনেকেই জানে না কিন্তু জানতে আগ্রহী-

    ১। জিন্নার উর্দুকে দেশের একমাত্র রাশ্ট্র ভাষা বলে সংখ্যগরিশ্ঠ বাঙালিদের ওপোর্ব চাপিয়ে না দিলে ভাষা আন্দোলন হতো?

    ২। ৭০ এর আগে ( মুজিবকে সেটব্যাক আর সাইক্লোনের ঘটনার আগে) পুর্ব-পাকিস্থানের মানুষ পাকিস্থানের থেকে আলাদা হবার কথা কখনো ভাবেননি-পাকিস্থানের মধ্যে থেকে নিজেদের ন্যায্য অধিকার (ভাষাগত এবং অর্থনৈতিক ) চেয়েছিলেন--এই স্টেটমেন্ট-টা কি ঐতিহাসিক ভাবে ভুল?

    ৩। পাকিস্থানের জাতীয় খরচের ২৮ % ( স্বধীনতর পরবর্ত্তী অ্যাভারেজ) পুর্ব-পাকিস্থানে খরচ হতো, যদিও পুর্বের জনসংখ্যা পস্চিমের থেকে বেশী ছিলো। এটা পুর্বের মানুষদের নয়া উপনিবেশবাদ বলে মনে হয়েছিলো যা ৭১-এর বিশ্ফোরোন হতো?

    অরেকটু অন্য ভাবে প্রশ্ন টা করি-

    ধরুন ১৯৭০ সালে নিচের ঘটনাগুলো ঘটতো-

    ১। বাংলাকে উর্দুর সমতুল্য ভাষা বলে পাকিস্থানে গ্রহন করা হতো

    ২। পাকিস্থান সরকারের আয় আইন করে জনসংখ্যার অনুপাতে দুই প্রান্তে খরচ করা হতো

    ৩। ভোটে জিতে মুজিব অবিভক্ত পাকিস্থানের প্রধানমন্ত্রী হতেন

    সেক্ষেত্রে শুধু মাত্র বাঙালী জাতীয়তাবাদের জন্য মুক্তিযুদ্ধ সংগঠিত হতো?

    (ওপোরের সবগুলই কিন্তু ন্যায্য রাজনৈতিক ও অর্থনৈতিক দাবী, জাতীয়তাবাদী দাবী নয়)
  • a x | ১১ আগস্ট ২০১৩ ২১:১৯616311
  • মাইরি বলছি আগে ভাবতাম হনুর কথা বুঝিনা, আমি তো দেখছি Tর কথা কিছুই বুঝিনা! পাতার পর পাতা খুব রসিয়ে বসিয়ে লেখেন, লেখার মধ্যে বেশ ভালো গতি আছে, হাতটি ভালো, কিন্তু পড়া শেষ হবার পর কিছুতেই ঐ লেখার জিস্টটুকু আর ধরতে পারিনা!

    আকা আর ব্ল্যাংককে। প্রশান্ত তামাং, ইন্ডিয়ান আইডল, বন্ধ, মারামারি মনে আছে নিশ্চয়ই? সেই মারামারির শুরু কোথা থেকে মনে আছে? না থাকলে একবার মনে করিয়ে দিই - র্রেডিওতে সম্প্রচারিত এই জোকটি - “If Nepalis become Indian Idols, who will guard our mohallas?”
  • aka | ১১ আগস্ট ২০১৩ ২১:২৪616312
  • তারজন্য বাংলা থেকে বেরিয়ে কি লাভ হবে?
  • aka | ১১ আগস্ট ২০১৩ ২১:২৯616314
  • টি এর কথা আমি দিব্য বুঝেছি তো। টি আপাতত যুক্তির গলতা ধরছে। একদিকে জানিয়ন্ত্রনের জেনারালইজেশন দিয়ে বিভাজন আন্দোলনকে ধরার চেষ্টা করবেন অন্যদিকে আবার যখন দরকার পরবে তখন বলবেন সব ব্ঞ্চনা সমান নয়। তখন খুব স্পেসিফিক।

    সত্যি কথা বলতে কি গোর্খাল্যাণ্ডের পক্ষেও যা সব বাণী সমূহ পড়েছে তার থেকেও কিসুই বোঝা যাচ্ছে না।
  • T | ১১ আগস্ট ২০১৩ ২১:২৯616313
  • @শ্রী হেইচ,
    ফিরে এলাম।

    প্রশ্নগুলো ছুঁড়ে দিয়ে সরে পড়ার অপরাধ না হয় ক্ষমাসুন্দর চোখেই দেখুন। কিন্তু জানেনই তো, পৃথিবীতে ভারতের স্টেট ফর্মেশনের ইতিহাস জানেন এমন প্রাণীর সংখ্যা স্রেফ একটিমাত্র নয়, অতএব ধরেই নিন যে তাদের দিক থেকেই এ প্রশ্ন উঠল। এখন ওয়াটসন নিশ্চিত ভাবে আপনাকে বলে দেবে যে, এবার আপনার স্ট্যান্স হতে পারে দুটি। এক, আপনি বললেন যে ইতিহাস জানারা এ প্রশ্ন কত্তেই পারে না, অতএব চললুম। দুই,প্রশ্ন উঠেছে যখন তাহলে তার উত্তর হ'ল এই। লক্ষ্য করবেন এই দুই ক্ষেত্রেই, শ্রীমান টি অনুপস্থিত। কিন্তু সে দরজার বাইরে আড়ি পেতে আপনার দুনম্বর স্ট্যান্স সংক্রান্ত উত্তরটি জানতে ব্যাগ্র। জাতির উদ্দেশ্যে আশা করি আপনি সেটা ব্যক্ত করবেন।

    এবার যদি বলেন, ইতিহাস জানলে লোকে এসব বলবে না, তাহলে তার কারণ হিসেবে এইটেই বলবেন নিশ্চয় যে, ইতিহাসে আগেও এমন ঘটেছে, অতএব দিয়ে দাও (না হ'লে আর ইতিহাস জানার আর কি প্রয়োজন থাকছে)। যদি বলে ফেলেন ইতিহাসে আগে এমনটা ঘটেনি এ কেস নতুন, তাহলে আবার কেঁচেগন্ডুষ।

    অতএব এই পসিবিলিটি ট্রীর কোন একটি ব্রাঞ্চে ভেসে যাবেন বলেই আশা করে এত কিছু বললাম।

    পুনশ্চঃ আমি কিন্তু কোত্থাও বলি নি যে স্টেট ফর্মেশনের ইতিহাস জানার প্রয়োজন নেই। একটু বুঝেশুনে।
  • a x | ১১ আগস্ট ২০১৩ ২১:৩১616316
  • এটা লিখলাম বাহাদুর ইত্যাদি বলে স্টিরিওটাইপিং হয় কিনা সেই প্রসঙ্গে। তোমাদের লেখা পড়ে মনে হল যে হয় বলে মানতে চাইছনা। আর আইডেন্টিটির অপ্রেশন হলে, তারা আলাদা হতে চাইবে নাই বা কেন? নিজেদের সংস্কৃতি, ভাষা এগুলোর যদি অপমান হতে থাকে?

    এগুলোই একমাত্র না। কিন্তু এগুলোও।
  • T | ১১ আগস্ট ২০১৩ ২১:৩১616315
  • এবং ax কে,

    কিছু না, কিছু না। স্রেফ কাঁচা বয়স বলে ভেবে নিন না কেন!
  • a x | ১১ আগস্ট ২০১৩ ২১:৩৫616317
  • আমি তো দেখলাম যারা এক্ষেত্রে সেল্ফ-ডিটার্মিনেশনের বিরোধিতা করছেন তারাই অধ্ভূত সব জেনেরালাইজেশন আনছেন - উদাঃ কালোদের আলাদা রাজ্য ইত্যাদি। তো সেই জেনেরালাইজেশনকে এক্স্ট্রাপোলেট করে ঈশান জন্মনিয়ন্ত্রণের কথা বলল, তখন ট বললেন অংক কষে দেখানো যায় যে অমন হবেনা। তাইলে অন্যান্য উদাহরণের ক্ষেত্রে কী কষে দেখানো গেলে যে গোর্খারা আলাদা রাজ্য চাইলেই পাড়ার ক্রিকেট খেলা লোকেরা আলাদা পাড়া চাইবেনা?

    জেনেরালাইজেশনটা তো ঈশান আনেনি, বরঞ্চ ওটা যে ভুল সেটাই ঈশান বলতে চেয়েছে এবং উদাহরণ হিসেবে ঐ এক্স্ট্রীম এক্সাম্পল এনেছে। সুতরাং অবশ্যই সব বঞ্চনা নয় সমান। কাজেই ঈশান তো দিব্বি কোহেরেন্টলিই বলছে।
  • aka | ১১ আগস্ট ২০১৩ ২১:৩৬616320
  • সেই প্রশ্নটাই তো ডিডিদা তুললেন সারা ভারতই তো এই স্টিরিওটইপিং করে তারজন্য পঃবঃ থেকে আলাদা হয়ে লাভ কি?
  • a x | ১১ আগস্ট ২০১৩ ২১:৩৬616319
  • অধভূত না ঃ-) অদ্ভূত!
  • a x | ১১ আগস্ট ২০১৩ ২১:৩৮616322
  • কারণ পশ্চিমবঙ্গেই এরা বাস করেন। পাহাড়ে যেখানে গোর্খা অধ্যুষিত, সেখানে এদের লোকাল কালচার অবদমিত হয়েই চলেছে বাঙ্গালী কালচার দ্বারা।
  • lcm | ১১ আগস্ট ২০১৩ ২১:৩৮616321
  • ( চন্ডালেরা গোর্খাল্যান্ড তথা ভারতের )
    জিভ টানলেন, নাড়ী দেখলেন,
    নল দিয়ে বুক পিঠ ঠিকঠাক দেখেশুনে বললেন...
    লক্ষন টক্ষন আছে বিলক্ষন
    সেটা রোগের না অষুধের
    সেটাই তো বোঝা গেল না...
    কিছুই তো বোঝাই গেল না...
    কিছুই তো বোঝাই গেল না...
  • ananyo | ১১ আগস্ট ২০১৩ ২১:৪২616323
  • ইটা একটু দেখতে পারেন।।
    http://echoofindia.com/siliguri-apdr-demands-release-political-prisoners-৩৫৫২৭
    Speaking after the rally, APDR secretary Abhiranjan Bhaduri also demanded the release of all political prisoners including the 16 women GLP who were arrested from a camp in Gorubathan on July 30. He also condemned the state government for banning cable networks in the Hills. Bhaduri termed the government’s act as autocratic and said the move of detaining local cable operators and banning local channels from airing is undemocratic.

    In a press release, Bhaduri demanded the release of GJM activists against whom charges made haven’t been filed yet. He asked the release of the detainees according to the GTA pact. Bhaduri further said the demand for Gorkhaland is a political one and the government must handle it politically instead of using central forces. The central forces must be called back. He further urged for communal harmony in the region and decried attempts of creating disruptions.
  • a x | ১১ আগস্ট ২০১৩ ২১:৪৪616325
  • অনন্যকে আরো লিখতে বলব, ওর যেহেতু রোজকার অভিজ্ঞতা।
  • aka | ১১ আগস্ট ২০১৩ ২১:৪৪616324
  • এর পরেও ইন্ডিয়া আইডলে সেই একই কথা চলবে কারণ গোর্খারা তখনও ভারতেই থাকবে। পঃবঃ এ থাকার বা না থাকার জন্য সারা ভারতে গোর্খাদের স্টিরিওটাইপিং কি করে বদলাবে?
  • a x | ১১ আগস্ট ২০১৩ ২১:৪৬616326
  • অবভিয়াসলি রাতারাতি কিছু হবেনা, কিন্তু নিজেদের আলাদা স্টেট হলে নিজেদের কালচার এভাবে ডমিনেটেড হবে না। সাবজুগেশন থেকেই তো স্টিরিওটাইপিং গুলো হয়!
  • cm | ১১ আগস্ট ২০১৩ ২২:৫৩616328
  • বাহাদুর কথাটি কি প্রশংসাসূচক নয়?
  • T | ১১ আগস্ট ২০১৩ ২২:৫৫616330
  • @ax, শ্রী মাদাম, আপনি লিখেছেন, "তো সেই জেনেরালাইজেশনকে এক্স্ট্রাপোলেট করে ঈশান জন্মনিয়ন্ত্রণের কথা বলল, তখন ট বললেন অংক কষে দেখানো যায় যে অমন হবেনা। তাইলে অন্যান্য উদাহরণের ক্ষেত্রে কী কষে দেখানো গেলে যে গোর্খারা আলাদা রাজ্য চাইলেই পাড়ার ক্রিকেট খেলা লোকেরা আলাদা পাড়া চাইবেনা?"---আজ্ঞে না। দুয়ে দুয়ে তিন করাটা কি ঠিক হচ্ছে? 'ট' মোটেই এমন দেখায় নি। 'ট' যেটা দেখিয়েছে সেটা হল, জন্মনিয়ন্ত্রণের জেনারেলাইজেশনটি একটি ইনকনসিস্টেন্ট উদাহরণ। যে ভুল ঈশানবাবুও করেছেন, সেই একই ভুল আপনিও করলেন। খামোখাই আমাকে আলাদা পাড়া চাওয়ার প্রোবাবিলিটির আঁক কষতে বলা একটি অন্যায় বিশেষ।
  • a x | ১১ আগস্ট ২০১৩ ২৩:০০616331
  • বলছিলাম কী, আমার লিঙ্গের সৌন্দর্যবর্ধন না করেই না হয় লিখলেন।

    ইনকন্সিস্টেন্ট কীভাবে দেখালেন? আঁক কষে? না অন্য কোনোভাবে?
  • Blank | ১১ আগস্ট ২০১৩ ২৩:১২616333
  • প্রশ্নটা তো বাঙালীদের গোর্খাদের প্রতি মনোভাব, সারা ভারতের তো নয়।
    দ্বিতীয়ত যদি লোকাল কালচারের প্রশ্ন ধরা হয় - তো সেটাও আকাশ কুসুম। যে জায়গাতে ট্যুরিজম একটা বড় industry সেখানে আদৌ কি লোকাল কালচার রাখা সম্ভব? সে জায়গায় সবসময় মিক্সড কালচার কাজ করবে। না হলে ভুটানের মতন আইন করে ওয়েস্টার্ন জামা কাপড় পরা নিষিদ্ধ করতে হবে।
    তার পরেও প্রশ্ন যে আদৌ গোর্খা কালচারের কতটা অবশিষ্ট আছে !! দার্জিলিং, কালিম্পঙ, কার্শিয়াং, পাশের গ্রাম, চা বাগান সব ই বহুযুগ ধরেই সাহেবী কালচারে চলে - সেটা এখন ইয়ো কালচারে পরিবর্তিত হয়েছে। তো গোর্খাল্যান্ড হলে এইগুলো কিভাবে অ্যাড্রেস করা হবে?
  • T | ১১ আগস্ট ২০১৩ ২৩:১২616332
  • বাপরে, অপরাধ মাফ করবেন। হ্যাঁ আঁক কষেই। তবে আঁকটি আমার নয়। টইয়ে আগে লিখেছি তো।
  • PT | ১১ আগস্ট ২০১৩ ২৩:১৫616334
  • কালোদের রাজ্য নিয়ে আমি কোন "জেনেরালাইজেশন" আনার চেষ্টা করিনি। আমি জানতে চাইছি যে কালোরা কেন আলাদা রাজ্য চায়নি?
  • PT | ১১ আগস্ট ২০১৩ ২৩:১৯616335
  • এই হট্টগোলে গতকাল শুভময় ( বা ঐরকম কিছু) চ্যাটার্জী নামে এক ঝড়্ঝড়ে বাংলা বলা দার্জিলিংবাসী বাঙালী নিজেকে "গোর্খা-বাঙালী" আখ্যা দিয়ে ২৪ ঘন্টায় আলাদা গোর্খাল্যান্ডের পক্ষে সওয়াল করলেন!!!
  • zuzu | ১১ আগস্ট ২০১৩ ২৩:২৬616336
  • কে বলেছে চায়নি? ব্ল্যাক প্যান্থার্স-দের দশ দফা দাবির শেষ দাবিই ছিল আত্মনিয়ন্ত্রণের ক্ষমতা। "We want land, bread, housing, education, clothing, justice and peace. And as our major political objective, a United Nations-supervised plebiscite to be held throughout the black colony in which only black colonial subjects will be allowed to participate for the purpose of determining the will of black people as to their national destiny."
  • h | ১১ আগস্ট ২০১৩ ২৩:৩১616337
  • ব্ল্যাংকি, সিকিমে কোন টুরিজম এ কি অসুবিধে হচ্ছে? রাজস্থান যে ভাবে লোকাল কালচার রাখছে, টুরিস্ট দের সামনে সেজে, উচ্চাঙ্গ সঙ্গীত এর রাগ ভিত্তিক লোকসঙ্গীত গেয়ে, বা উটের চাষ করে, সেরকম কিছু একটা করে, বা প্যালেসে উৎসব করে, যে উৎসব গুলো গণতন্ত্রের ভিত্তি কে অস্বীকার করে, রাজ তন্ত্র ফিরিয়ে আনতে চায়। দিল্লীর নাকের ডগায়। তো তাদের তো যথেষ্ট ভারতীয় নয় শুনতে হচ্ছে না, পাকিস্তানের সঙ্গে বর্ডার থাকার কারণে, বিদেশী শক্তির হাত আছে শুনতে হচ্ছে না, জা ভালো মনে করছেন তাঁদের নিজের সংস্কৃতি নিয়ে। তো এগুলো প্রশ্ন না হলে গোর্খা দের পাহাড়ের প্রশ্ন উঠবে কেন? কতটা তাঁরা আধুনিকে দেখার জন্য, আপনাদের আর হরিয়ানার লোকেদের মধ্যে কোন পার্থক্য পাই না, এই সব একটি রাজস্থানের লোকের কানে গিয়ে বলে দেখিশ, আস্ত থাকিশ কিনা। তোর প্রশ্ন টা কি অন্য কিছু ছিল যেটা ধরতে পারিনি?
  • h | ১১ আগস্ট ২০১৩ ২৩:৩৬616338
  • আর আমি একটু একেবারে অপ্রাসংগিক না হলে জানতে চাই, কেন স্কট রা আলাদা দেশ হতে চাইছে।
  • Blank | ১১ আগস্ট ২০১৩ ২৩:৪০616339
  • সিকিমের লোকাল কালচার টা অন্যভাবে নিয়ন্ত্রিত হয়। গ্যাঙটক এর মতন শহর হলো ইয়ো কালচারের জায়গা। তার বাইরে পুরোটাই বৌদ্ধ ধর্মের জন্য আলাদা কালচার। এই সেদিন ও সিকিমের রাজা দ্বারা সব নিয়ন্ত্রিত হত বলে তার ছাপ রয়ে গেছে সব জায়গায়।
    কিন্তু দার্জিলিং এই পুরো সময়টাতেই ব্রিটিশদের ল্যাদ খাওয়ার জায়গা হয়ে থেকে গেছিল - তাই লোকাল কালচার বহু যুগ থেকেই পশ্চিম ঘেঁষা।
    আমার প্রশ্ন হলো অক্ষদার কথার ওপর ভিত্তি করে। যেখানে অক্ষদা বলছে লোকাল কালচার বাঙালীদের দ্বারা অবদমিত হচ্ছে। সেখানে আমার পয়েন্ট হলো ট্যুরিস্ট প্রধান জায়গায় লোকাল কালচারে সমস্যা হবেই। আর দার্জিলিং জেলায় লোকাল কালচার বহুকাল হলো ব্রিটিশ ঘেঁষা কালচার। বাঙালীদের দ্বারা অবদমনের জায়গা নেই। যেটুকু বাঙালীয়ানা সেটুকু ট্যুরিস্টদের জন্য, হোটেল ব্যাবসায়ী, চা-বাগানের মালিকদের জন্য। গোর্খাল্যান্ড হলেও সেগুলোতো কিছু পাল্টাবে না - যদি না গোর্খাল্যান্ড ফর গোর্খাস নামে কোনো নীতি চালু হয়।
  • Blank | ১১ আগস্ট ২০১৩ ২৩:৪১616341
  • প্রশ্ন টা তো আমারো - গোর্খারা কেন আলাদা রাজ্য চাইছে? লাভটা কি হবে বিমল গুরুং এর মুখ্যমন্ত্রী হওয়া ছারা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক প্রতিক্রিয়া দিন