এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তহেলকার দ্বিচারীতা?

    c
    অন্যান্য | ২১ নভেম্বর ২০১৩ | ২২৯৬২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • a x | ০২ ডিসেম্বর ২০১৩ ০২:১৫622041
  • বিভিন্ন সময় বিভিন্ন টার্ম ব্যবহার করছ কেন? বিদেশী আর কর্পোরেট তো ইকুইভ্যালেন্ট না।
  • ঈশান | ০২ ডিসেম্বর ২০১৩ ০২:১৭622042
  • বিদেশী কর্পোরেট। যেমন ধরা যাক ফোর্ড ফাউন্ডেশন বা গেটস ফাউন্ডেশন (উদাহরণ)।
  • π | ০২ ডিসেম্বর ২০১৩ ০২:১৮622043
  • মেধার চিঠির শেষ প্যারাটাতেই তো বলা হচ্ছে। এরপরেও কেন যাচ্ছেন ইঃ। এবং গেলেন। এই ফোরামগুলোর প্রয়োজনীয়তা তো অস্বীকার করা যাচ্ছে না। মেধার মত আরো চাপ আসলে এই বিচ্যুতিগুলোও কমবে। সমালোচনার ঊর্দ্ধে অবশ্যই নয়, কিন্তু একেবারে ভুলভাল, বেকার, কোন পারপস সার্ভ করছে না বা উল্টোদিকের পারপস সার্ভ করছে.. এরকম ভাবে যে প্রোজেক্ট করা হচ্ছে, ব্যাপারটা সেরকম ও না।
  • π | ০২ ডিসেম্বর ২০১৩ ০২:১৯622045
  • আর ওখানে মেধার সেসন থেকে কিছু বক্তব্য তো তুলে দিলাম। সেগুলো কেন 'ক্রিটিসাইজ' করা নয়, জানতে আগ্রহী।
  • a x | ০২ ডিসেম্বর ২০১৩ ০২:১৯622044
  • মেধার যাতায়াতের খরচ দিয়েছে এরা বলে জানিনা। দিলে সেটাও সমালোচনার যোগ্য বইকি।
  • ঈশান | ০২ ডিসেম্বর ২০১৩ ০২:২০622046
  • ওইটাই তো বললাম, শুধু যাতায়াতের খরচই হল মহা অপরাধ। অন্য সব কাজে টাকা নেওয়া ক্ষমার যোগ্য। --এটা কোনো কথা হতে পারে না।
  • a x | ০২ ডিসেম্বর ২০১৩ ০২:২২622047
  • থিংক্ফেস্টের অডিয়েন্স কে? টিকিটের দাম কত? ডিবেট হয় ইকুয়াল ফুটিংএ। আর ডিবেট? এরা তো মাস কিলিংএর স্পন্সর! যাদের হয়ে মেধা লড়ছে এসার তাদেরকেই খুন করছে। সেই এসারই ডিবেট স্পন্সর করছে। এই পুরো ব্যপারটার ফ্যালাসি না দেখতে পেলে কিছু করার নেই। ইভেন মেধা বলেছে সে জানতনা এই স্পনসরশিপের কথা, জানার আগে কমিট করেছে বলে পিছিয়ে আসতে চায়না।
  • π | ০২ ডিসেম্বর ২০১৩ ০২:২৪622048
  • এই সব ভিডিও ট্রান্সক্রিপ্টই তো এখন পাবলিক ডোমেনে। অডিয়েন্স সবাই।
  • Atoz | ০২ ডিসেম্বর ২০১৩ ০২:৩১622050
  • এইসব জেনেই কবি অনেক আগেই বলে গেছেন, "সর্প হইয়া দংশো তুমি/ ওঝা হইয়া ঝাড়ো।"
    ঃ-)
  • π | ০২ ডিসেম্বর ২০১৩ ০২:৩২622052
  • ভাল কথা। একটা জিনিস ঠিকঠাক জানতে চাই। নেট ঘাঁটাঘাঁটি করতে ইচ্ছে করছে না আর। ছত্তিশগড় পোলিশ তো সোনি সোরির কেসের সময় এই এসারের বিরুদ্ধেও কেস দিয়েছিল, না ? মাওবাদীদের সাথে যোগাযোগ ইস্যুতে, যদ্দুর মনে পড়ে।
    তা, এই এসার স্টীল প্ল্যাণ্টের বিরুদ্ধে অ্যাক্টিভিস্টদের ঠিক কী কী অভিযোগ ? এরা আদিবাসীদের উৎখাত করছে ?
  • ঈশান | ০২ ডিসেম্বর ২০১৩ ০২:৩২622051
  • মেধা যখন বিদেশী ইউনিভার্সিটিতে এসে লেকচার দেন, তার অডিয়েন্স কারা হয়? নর্মদা পাড়ের উচ্ছিন্ন মানুষ? দিল্লীর বস্তিবাসী?
  • π | ০২ ডিসেম্বর ২০১৩ ০২:৩৯622053
  • মেধার এরকম কিছু লেকচার শুনেছি। সেখানে মেধার বক্তব্য মোটামিটি এরকম, এই লেকচারগুলো দিতে চান, কারণ যেভাবে হোক, যেখানে হোক বক্তব্য পৌঁছে দিতে চান, ভাবনাগুলো উসকে দিতে চান। কাকে কখন কোথায় রিচ করা যায়, সে কীভাবে এনগেজড হতে পারে, কে বলিতে পারে ইঃ ঃ)

    আর চিদাম্বরমের সেম সেসনে মেধা যদি একথাটা বলতে পারেন, তাহলে সেটা অংশগ্রহণ না করে কিছু না বলার থেকে অনেক এফেক্টিভ বলে মনে করি।

    ..who live among the people Patkar would describe as those dispossessed and exploited by their country, a country that is fast becoming a corporatocracy. Maoist rebels choose violence, as opposed to Medha Patkar’s Gandhian non-violence, but, as Patkar herself argued, the government has guns too.
  • a x | ০২ ডিসেম্বর ২০১৩ ০২:৪২622054
  • বিদেশি ইউনিতে প্রচার করতে আসা আর এসারের নেমন্তন্নে এসারের বিরুদ্ধে সো কলড ডিবেটের টিকিটের দাম ৩৫,০০০ টাকা - এই দুটো এক না। বিদেশি ইউনিতে যারা অডিয়েন্স হয় তারা থিংকফেস্টের টিকিট অ্যাফোর্ড করতে পারবেনা। বিদেশি ইউনিতে স্টুডেন্টরা অডিয়েন্স, যাদের মাধ্যমে মুভমেন্টের প্রচার বাড়তে পারে। থিংকফেস্টের ৩৫,০০০ টাকার টিকিট কাটা এলিট ক্লাসও তাই?
  • a x | ০২ ডিসেম্বর ২০১৩ ০২:৫৫622055
  • বিটিডব্লিউ। তেহেলকার প্রথম সামিট হয়েছিল ২০০৬'এ - নাম ছিল সামিট অফ দ্য পাওয়ারলেস। ভেনিউ ছিল জামিয়া মিলিয়া ইউনিভার্সিটি। কোয়াইট আ লং ওয়ে ফ্রম দেয়ার।
  • π | ০২ ডিসেম্বর ২০১৩ ০২:৫৬622056
  • কিন্তু থিংকফেস্টের ডিবেট যখন বিনাপয়সায় সব পাব্লিকের জন্য ওপেন করে দেওয়া হচ্ছে, তখন অসুবিধে কী ? কিছু লোকের গলা কেটে অনেকের, যারা কিনা মুভমেন্টের প্রচার বাড়াতে পারে, তাদের জ্শোনার, দেখার বন্দোবস্ত হয়ে গেলে ক্ষতি কী ?

    আর এসারের বিরুদ্ধে স্পেসিফিক অভিযোগগুলো কী কী ?
  • pinaki | ০২ ডিসেম্বর ২০১৩ ০২:৫৮622057
  • হ্যাঁ, এই থিংকফেস্টটা একেবারেই এক্সট্রীম এলিটের জন্য। এরকম এলিট এনভায়রনমেন্টে বসে ডেমক্রেসি বা মার্জিনাল লোকের কথা আলোচনা করা পুরো ব্যাপারটাকেই কেমন যেন মকারি করে। মেধা চিদাম্বরমের মধ্যে ডিবেট আয়োজন করাটা যদি উদ্দেশ্য হয়, তাহলে তার জন্য এরকম মোচ্ছবের বা টাকা ওড়ানোর পরিবেশ তৈরী করার দরকার কী সেটা আমার বোধগম্য নয়। এটা ভাবতে বাধ্য করে যে আসল উদ্দেশ্য মোটেই বিতর্ককে স্পেস দেওয়া নয়।
  • π | ০২ ডিসেম্বর ২০১৩ ০৩:০১622058
  • থিংক্ফেস্টের টিকিটের দাম ৩৫০০০ টাকা এটা কোথায় পাওয়া যাবে ?

    আর, দুবছর আগে মাইনিং কোং সংক্রান্ত অভিযোগের ব্যাপারে তেজপাল এটা বলেছিলেন।
    “we actively refuse sponsorship from Goa’s mining companies.”
  • pinaki | ০২ ডিসেম্বর ২০১৩ ০৩:০২622059
  • মেধাতো বোধহয় বরাবরই দাবী করেন ওনারা ফোর্ড বা ঐধরণের বিদেশী ফান্ডিং নেন না। সিওর নই অবশ্য।
  • Atoz | ০২ ডিসেম্বর ২০১৩ ০৩:০৫622061
  • দামী সার্কাস, মানুষ নিয়ে খেলা।
    বিত্তবানেরা দেখে থাকেন।
  • π | ০২ ডিসেম্বর ২০১৩ ০৩:১২622062
  • ভিডিও গুলো সবার জন্যেই অ্যাভেলেবল। সেটা না হলে এইসব সার্কাস, কেবল এলিটদের জন্যই মানা যেত।

    ভাল কথা, নানারকম ডেভেলেপমেন্ট ইস্যু নিয়ে অ্যাকাডেমিক কনফারেন্সগুলো একাডেমিক এলিটদের নিয়ে একাডেমিক সার্কাস মনে হয় না ? সেখানে সবাই এন্ট্রি পান ? যাঁদের নিয়ে পেপার, সেইসন মার্জিনালাইজড জনতা ? তো, সেইসব কনফারেন্স, পেপারেরও তো কিছু উপযোগিতা আছে বলেই আমরা মনে করি। পলিসি মেকারদের প্রভাবিত করা ইঃ। তো সেসব যুক্তি এখানে কেন প্রযোজ্য হবেনা ?

    এই সেসনটা একটু শোনা হোক ঃ
    http://www.tehelka.com/think2013-day-1-nandan-nilekani-yogendra-yadav-and-jay-panda-on-why-we-need-to-fear-our-demographic-dividend/

    যোগেন্দ্র যাদবকে শুনছি।
  • π | ০২ ডিসেম্বর ২০১৩ ০৩:২২622064
  • কর্পোরেট সংক্রান্ত নানা প্রশ্ন চিহ্ন তুলে তো অনেকগুলো সেসনই আছে দেখলাম। আর সেগুলো সবার শোনারই ব্যবস্থা করে দেওয়া আছে। মেসেজগুলো তো ছড়িয়েই পড়ছে। অসুবিধেটা কোথায় ?
  • π | ০২ ডিসেম্বর ২০১৩ ০৩:২৬622065
  • যাই হোক, যোগেন্দ্র যাদবের কথা শুনি গে যাই। শিক্ষায় সরকারি ইন্ভেস্টমেন্ট কীরকম ভুলভাল ভাবে হয়েছে, তাই নিয়ে বলছেন।
    ইন্টারেস্টিং লাগছে।
    শুধু ইন্ভেস্টমেন্ট ই নয়, ডিজাইন নিয়েও ভাবার দরকার নিয়ে বলছেন।

    ভদ্রলোকের এই সাক্ষাতকারটা পড়ে বেশ ভাল লেগেছিল।
    http://indiaopines.com/yogendra-yadav-interview/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=yogendra-yadav-interview
  • pinaki | ০২ ডিসেম্বর ২০১৩ ০৩:৪৯622066
  • যে কোনো এধরণের ডিবেট, সে আমার বউ এর সাথে বাড়ীর ড্রইংরুমে স্কচ খেতে খেতে হলেও তার সামাজিক ভূমিকা আছে। আমি যদি সেই ডিবেটের গল্প গুরুর পাতায় লিখে দিই তাহলে আরো সেটা ব্যপ্তি লাভ করল। সেখানে আমি শ্রমিক শ্রেণীর পক্ষ নিয়ে কিভাবে আমার বউএর বুর্জোয়া চিন্তাকে ছিন্নভিন্ন করে দিলাম - তার রোমহর্ষক বর্ণণায় এমনকি হয়তো অক্ষদারও চোখে জল এসে যাবে। কিন্তু তা বলে কি বাড়ীর ড্রইংরুমে স্কচ নিয়ে বসে সামাজিক ইস্যু নিয়ে রাজা উজির মারাকে দারুণ কৃতিত্বের ব্যাপার ভেবে নিতে হবে?
  • π | ০২ ডিসেম্বর ২০১৩ ০৪:০৫622067
  • তা, কোন ডিবেটগুলো দারুণ কৃতিত্বের ব্যাপার ? একটু শুনি। নাকি বলতে চাইছো, স্কচটা না থাকলেই এগুলো কৃতিত্বের ব্যাপার হয়ে যেতে পারতো ? ঃ)
    আপত্তিটা স্কচে, নাকি লোকের কাছে না পৌঁছনোয় ?
    একটু আগেই বোধহয় লিখেছিলে পাঁচতারা হোটেল ঘরে ডিবেট করে কার কাছে কী বার্তা পৌঁছালো। তো, এখানে তো সবার কাছেই বার্তা পৌঁছানোর বন্দোবস্ত করা আছে।
    এই শুনলাম, বিদেশী ইউনি তে ছাত্রদের মধ্যে প্রচার ভাল, কারণ মুভমেন্ট প্রচার করার মত অডিয়েন্সের কাছে পৌঁছে যাচ্ছে। তাহলে এগুলোই বা তা নয় কেন ? দিব্বি ফ্রিতে প্রচুর লোকের কাছে পৌঁছে যাচ্ছে। এদের মধ্যে অনেকেই হয়তো মুভমেন্টে কোন না কোনোভাবে শামিল হয়ে যেতে পারেন। তাহলে ?
    তাছাড়াও, পলিসিমেকারদের কাছে পলিসি নিয়ে সরাসরি প্রশ্ন করা হচ্ছে, সমালোচনা কনভে করা হচ্ছে, সাজেশন দেওয়া হচ্ছে, সেগুলো কেন ইন্ফেক্টিভ বা ক্ষতিকারক একটু বোঝাও।

    যাই হোক, যোগেন্দ্র যাদব নিলকেনি কে এই শহরকেন্দ্রিক উন্নয়নের প্যারাডাইম থেকে বেরিয়ে গ্রাম ভিত্তিক অর্থনীতি, সমাজ, উন্নয়নের উপর জোর দিতে বলছেন, এই সেসনটাতে জবলেস গ্রোথ,ইন্কুলিভ গ্রোথ নিয়ে কথা হচ্ছে, প্রশ্ন উঠেছে দেখে ভাল লাগল।
  • pinaki | ০২ ডিসেম্বর ২০১৩ ০৪:৪৪622068
  • যে ডিবেটগুলো এই ইনহেরেন্ট কন্ট্রডিক্শনগুলোক থেকে বেরিয়ে আসার সচেতন চেষ্টা করে বা সেগুলোকে অন্ততঃ স্বীকৃতি দেয় সেগুলো কৃতিত্বের। নইলে পাঁচতারা হোটেলে ডেমোক্রেসি নিয়ে ডিবেট অর্গানাইজ করে ওয়েবসাইটে লিংক দেওয়া আর আমার বাড়ীতে বউয়ের সাথে স্কচ নিয়ে বসে ডিবেট করে গুরুর পাতায় তার গল্প লেখার মধ্যে তফাৎ কোথায়? আমারটা তো তাও ভলো, কারণ সেখানে ব্যাবসায়িক উদ্দেশ্য, স্পনসর - ইত্যাদি জড়িত নেই। দুটোরই বাইপ্রোডাক্ট কিছু লোকের কাছে একটা ডিবেট পৌঁছোলো। তাতে ক্ষতি কেন হবে? কিন্তু শুধু সেটুকুই উদ্দেশ্য হলে তো তহেলকা মেধা যে দুনিয়ার সর্বত্র বক্তৃতা দিয়ে বেড়ান সেগুলোর ভিডিও আপলোড করলেই তো পারত। পাঁচাতরায় মোচ্ছব করে টাকা ওড়ানো দিয়ে আর কী বাড়তি উদ্দেশ্য সাধন হল?
  • pinaki | ০২ ডিসেম্বর ২০১৩ ০৪:৪৯622069
  • লোকের কাছে পৌঁছোনোয় আপত্তি কেন হবে? প্রোএকটিভলি একটা এক্সট্রীম এলিট পরিমন্ডল তৈরী করে সেখানে বসে মার্জিনাইজড মানুষের সমস্যা নিয়ে আলোচনা করার মধ্যে যে কনট্রাডিকশন সেটার কথা হচ্ছে।
  • riddhi | ০২ ডিসেম্বর ২০১৩ ০৫:০৮622070
  • খান্ডবদাহনের একটা মেমোরেবল লাইন ছিল
    "পিকনিক মানে তো মাল খাওয়া"
    কন্ফারেন্স মানেও তাই। লক্ষ্য ব্যান্কোয়েট ডিনার। রিয়াল ডেভেলপমেন্ট ইস্যু - যেগুলো সিরিয়াসলি কাজে দেবে- সেগুলো কোর জনতার সাথে বসে আলোচনা কর্লেই মিটে যায়। একটা ব্রদ স্পেস ফর থট এক্স্চেন্জ কোন ইউসফুল কাজে আসে না। বা সেরকম হলে লিখে নেটে/সংবাদ্মাধ্যমে পোস্ট করে দাও, ডিরেক্টলি পলিসি মেকারদের ইমেল করো।
    মার্ক্স এন্জেল্স লেনিন মাও কোন কন্ফারেন্সে গিয়ে হ্যা হ্যা হি হি করেনি। মার্ক্সের হয়্তো "রেজিস্ট্রেশান ফি" দেবার পয়সা ছিল না। মার্ক্স লিখেছে প্রচুর, একা একা লাইব্রেইরেতে বসে গাঁতিয়েছে, কথাও বলেছে প্রচুরজনের সাথে, কিন্তু কন্ফারেন্সবাজি করেনি।

    আর এই, প্রিস্ন্টনের গেম থিওরির প্রফ, হার্ভার্ডের ফিলোসফি র প্রফ টাই স্যুট পড়ে ওখানে গিয়ে সোস্যাল চয়েস নিয়ে দুটো ভাট দেবে, বদলে ওয়ানের ফোয়ারা, এদিক ওদিক ঘোরা, একটু লোচ্চামি। মানে এগুলো একাডেমিয়ায় থাকুক কিন্তু গরীবের নামে নয়। এগুলোর প্রয়োজনীয়তা কে "শেয়ারিং ওফ আইডিয়াস", "ব্রেনস্ট্রমিং ওভার বার্নিং ইস্যুস" নামক কিছু ভাটের জার্গন দিয়ে তুলে ধরা হয়।
  • π | ০২ ডিসেম্বর ২০১৩ ০৬:১৫622072
  • বেশ তো পিনাকীদা, তাহলে যেকোন সোশ্যাল সায়েন্সের অ্যাকাডেমিক কনফারেন্স সম্বন্ধেই তোমার এই মত আশা করি ঃ)
    অ্যাকাডেমিক কনফারেন্সগুলো এগুলোর থেকে কিস্যু আলাদা হয়না। সেই নিয়ে তো কোন কথা উঠতে দেখিনা ! আপত্তি তুললে ঋদ্ধির মত সব কনফারেন্সবাজি নিয়েই আপত্তি তোলো ! সেও তো সেই এলিট পরিমণ্ডল, সেঊ তো সেই মালবাজি। সেখানে কিন্তু সেইসব মোচ্ছবে আমরা সবাই দিব্বি শামিল হই ! ঃ)

    আর এখানে তোমার উদাঃ এর সাথে এটা মোটেও এক নয়।
    তোমার ডিবেটটা পলিসিমেকারদের সাথে হচ্ছে না, তাদের কাছে সেভাবে পৌঁছচ্ছেও না। আমি বলব তার এফেক্টিভিটি অনেক কম।
    (ডিঃ এটাও চরম এফেক্টিভ এমন কোন দাবি কিন্তু আমি করছিনা।)
    পলিসিমেকারদের ভিউপয়েন্ট জানা হচ্ছে, এটা ও একটা পাওনা, সেটাকে প্রশ্ন করা যাচ্ছে, চ্যালেঞ্জ করা যাচ্ছে। সেগুলো করছেন, যাঁরা এই নিয়ে বহুদিন ধরে কাজ করছেন, যাঁদের একটা বিক্ল্প দৃষ্টিভঙ্গী, প্রস্তাব আছে, তাঁরা।
    একটা সরাসরি ইন্টারয়াকটিভ ডিসকোর্সের কোন উপযোগিতা নেই, অ্যাডভান্টেজ নেই, বরং ক্ষতিকর দিক আছে, এটা ভাবাটা একটু কষ্টকর হয়ে যাচ্ছে না ?

    আর, আর, প্রোএকটিভলি একটা এক্সট্রীম এলিট পরিমন্ডল যেটা ছিল, এবং আপত্তিকর (আমারো এতে আপত্তি আছে, কারণ, এতে সবাই অংশ নিতে পারছে না) সেটা তো একজায়গায় এসে ভেঙ্গে পড়ছে, এই পাবলিক ডোমেনে শেয়ারিং এর মধ্যে দিয়ে। এটা এখন ওপেন টু পাবলিক কমেন্ট্স, ডিবেট। আমি তো ঘরে বসে এই ডিবেটগুলো শোনার সুযোগটাকে ভালোই মনে করছি।
    যদিও প্রথম থেকেই ওপেন হলে অনেক বেশি ভাল হত, এনিয়ে সন্দেহ নেই। তবে এখানেও থিংক ফেস্টে অংশগ্রহণকারীরা আলাদা কী সুযোগ পেয়েছেন জানিনা। অডিয়েন্সের সাথে কোন ইন্টার‌্যাক্টিভ সেশন তো ভিডিও তে দেখলাম না।

    আর, আর, আর, এইধরণের এলিট পরিবেশে প্রান্তিক মানুষের ডেভেলপমেন্টাল ইস্যুপত্তর নিয়ে ডিবেট লোচ্চামি, ভাট মনে হতে পারে, আমার কাছে এইসব নিয়ে চর্চা এই সব লোকজনের, মানে এই এলিট পরিমণ্ডলের কমফোর্ট জোনে একরকম করে হিট করাও বলে মনে হয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন