এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • এনজিও দের পেছনে কি আদৌ জনসমর্থন আছে ?

    একক
    অন্যান্য | ২৬ জুন ২০১৪ | ২৩৪৫৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কল্লোল | ০৬ জুলাই ২০১৪ ০০:৩৯641032
  • পিটি তুমি লিখলে ঃ Name: PT
    IP Address : 213.110.246.230 (*) Date:05 Jul 2014 -- 11:17 AM
    না তেনারা মোট্টেই এইসব নিয়ে মাথা ঘান না। এদানিনের সব বিখ্যাত ব্যাগড়াপন্থীরাই হয় পরমাণু নয় বাঁধ ইত্যাদিকে আশ্রয় করে খ্যাতি লাভ করেছে। ডায়রিয়ার মত নিঘিন্নে ইস্যু নিয়ে মাথা ঘামালে আমরা কেউই তাদের চিনতাম না।

    যখন দেখিয়ে দিলাম যে যারা পরমাণু/বড় বাঁধ নিয়ে চ্যাঁচায় তারাই স্বাস্থ্য নিয়েও চ্যাঁচায় এবং তুমি তা জানো। তখন লিখছো ঃ
    Name: PT IP Address : 213.110.246.230 (*) Date:05 Jul 2014 -- 09:44 PM
    কল্লোলদাঃ গুরুতে ডায়রিয়া নিকে কত মায়াপাতা ভরানো হয়েছে তার সঙ্গে বাঁধ আর পরমাণুর মায়াপাতার তুলনা তুমি নিজেই করে দেখ। আমি কি বলতে চেয়েছি বুঝতে পারবে।

    একে কি একটা বলে? ও হ্যাঁ, গোলপোস্ট সরানো। এই বিশ্বকাপের বাজারে সরতে সরতে গোলপোস্ট তো স্টেডিয়ামের বাইরে চলে গেলো!!!!

    পূণ্যব্রত, বিনায়ক সেন, সলিলদা, বিভিন্ন সময়ে পাই ও আরও অনেকে স্বাস্থ্য নিয়ে গুরুতেই লিখেছেন। তোমার আগ্রহ নেই বলে পড়ো নি। তাই এমন অবাস্তব কথা বলতে পারলে।

    তোমার দাবীটি অতীব অসার, যারা পরমানু/বড় বাঁধ নিয়ে চ্যাঁচায় তারা স্বাস্থ্য নিয়ে মাথা ঘামায় না।
    ভবিষ্যতে এধরনের অজ্ঞানতা প্রসূত মন্তব্য করা থেকে বিরত থেকো।
  • নিউক্লিয়ারপন্থী | ০৬ জুলাই ২০১৪ ০৮:০৫641033
  • That means the U.S. wind industry may well have created more radioactive waste last year than our entire nuclear industry produced in spent fuel. In this sense, the nuclear industry seems to be doing more with less: nuclear energy comprised about one-fifth of America’s electrical generation in 2012, while wind accounted for just 3.5 percent of all electricity generated in the United States.

    ব্যাগড়াপন্থী কোথায় গেলেন?
  • PT | ০৬ জুলাই ২০১৪ ০৮:৪৩641034
  • "যখন দেখিয়ে দিলাম যে যারা পরমাণু/বড় বাঁধ নিয়ে চ্যাঁচায় তারাই স্বাস্থ্য নিয়েও চ্যাঁচায়"

    "পূণ্যব্রত, বিনায়ক সেন, সলিলদা, বিভিন্ন ....."

    তুমি কিস্যু দেখাতে পারোনি। কয়েকটা নাম করেছ যাদের খ্যাতি মুলতঃ মাওবাদীদের সঙ্গে সখ্যতার কারনে। ডায়রিয়া নিয়ে কাজ করতে গেলে মাওবাদী অধ্যুষিত জঙ্গলের মধ্যে কেন থাকতে হবে কে জানে। অবিশ্যি ২০১১-তে বিনায়ককে দ্বাদশ প্ল্যানিং কমিশনের সদস্য করার প্রস্তাব দেওয়া হয়েছে। তা গ্রহণ করে থাকলে তিনি এখন ডায়রিয়া সৃষ্টিকারি ব্যবস্থার অংশ।

    কাজেই বিনায়ক সেন বিখ্যাত হয়েছেন "অন্য" কারণে। তিনি ডায়েরিয়ায় আক্রান্ত হাজার মানুষকে নিয়ে মেধার মত রাস্তায় নামেননি। পুণ্যব্রতকে মাওব্যথীদের বাইরে কজন চেনে সেটা খুব সহজেই প্রমাণ করা যায়। তুমি নিজে ব্যাঙ্গালোরে লোক ধরে ধরে জিগিও যে কতজন মেধাকে চেনে আর কতজন পুণ্যব্রতকে চেনে।

    আর নিজেদের এক্চক্ষুতা আড়াল করতে এইসব নাম নাই বা নিলে। ঐযে বললাম গুরুর পাতা ঘেঁটে দেখ পরমাণূ-বাঁধ নিয়ে কত বাইট খরচা হয়েছে আর ডায়রিয়া নিয়ে কতটা! সেটা খুব সহজেই বের করা যায় বোধহয়।

    গোলপোস্ট আগে যেখানে ছিল সেখানেই আছে। তুমি দেখতে চাইছ না তাই দেখতে পাচ্ছ না।

    এবারে হাওয়া কলের পরমাণু-বর্জ্য নিয়ে নীরবতা লক্ষ্য করতে থাক।
  • dc | ০৬ জুলাই ২০১৪ ০৮:৫৭641035
  • কিন্তু উইন্ড ফার্ম বানাতে সত্যি এতো দূষণ হয় নাকি? এটা তো একেবারেই জান্তাম না! আরেকটা কথা, এই নিওডিমিয়াম বাদ দিয়ে উইন্ডমিল বানানো যায়্না? আমি অবশ্য এই ব্যাপারে প্রায় কিছুই জানিনা। উইন্ডমিল বানাতে এসব রেয়ার আর্থ টার্থ লাগে সেটাও এই প্রথম পড়লাম।
  • ব্যাগড়াপন্থী | ০৬ জুলাই ২০১৪ ০৯:০০641036
  • মাওবাদী অধ্যুষিত অঞ্চলে স্বাস্থ্য ব্যব্স্থা যে সবচেয়ে বেহাল, ডায়ারিয়া, ম্যালারিয়ার প্রাদুর্ভাব দেশের মধ্যে অন্যতম বেশি, বিনায়ক সেন ওখানে স্বাস্থ্য ব্যব্স্থার হাল ফেরানোর জন্য, ডায়ারিয়া, ডিহাইড্রেশন, ম্যালারিয়া কমানোর জন্য অনেকদিন আগে থেকেই সারা বিশ্বে পরিচিত ও নানা পুরস্কার প্রাপ্ত সেটুকুও জানার প্রয়োজন কেউ কেউ বোধ করেন না, অবশ্য তর্কের নামে বিষোদ্গার করার জন্য জানার প্রয়োজনও হয় না।

    গত ক'দিন ধরে বিনায়ক সেন, পুণ্যব্রত গুণেরা সুন্দরবনে রয়েছেন, সেখানকার মানুষের চিকিৎসার জন্য, সত্যিকারের জানতে চাইলে নিজে গিয়েই দেখে শুনে কথা বলে আসতে পারেন।
  • ব্যাগড়াপন্থী | ০৬ জুলাই ২০১৪ ০৯:১৫641037
  • 'ভাবছেন ব্যাগড়াবাবুরা নেহাৎ রিস্কি বলেই শুধু নতুন পরিষ্কার বিদ্যুতেরই বিরোধী? মোটেই নয় স্যার। কোথাও কোনো রকম বড়ো প্রজেক্ট হলেই ওনারা উড়ে আসেন।'

    ১০০০ মেগাওয়াটের নিউক পাওয়ারে ব্যাগড়া দেনেওয়ালারা তামিলনাড়ুর এই ৮০০০ মেগাওয়াটের রিনিউবেল এনার্জি প্রোজেক্টের কোনগুলোতে ব্যাগড়া দিয়েছিলেন বা দিচ্ছেন, দিয়ে লাইমালাইটে আসছেন বা বিদেশীদের পয়সা পাচ্চেন, সেটাও নিশ্চয় চেন্নাইবাসীরা ভাল জানেন ও সবাইকে জানাতে পারবেন।
  • ব্যাগড়াপন্থী | ০৬ জুলাই ২০১৪ ০৯:২৯641038
  • ডিসিবাবু, সেলফোন, আইপ্যাড, টেলিভিশন, ল্যাপটপ সবেতেই রেয়ার আর্থ মেটাল লাগে। বরং উইণ্ড এনার্জিই এই নিওডিমিয়াম বাদ দিয়ে তৈরি হচ্ছে। জার্মানিতে তাই হয়, এনিয়ে অনেক গবেষণাও চলছে।

    আর ডিডি ও পিটিবাবুদের ইন্স্টিটিউট অব এনার্জি রিসার্চ সম্বন্ধে নিজেরাই দেখে নিনঃ
    The Institute for Energy Research (IER), is a Washington, DC-based non-profit advocacy organization with strong ties to the oil industry.The institute conducts policy research regarding energy policy, runs advertising promoting oil drilling and opposing politicians and policies disfavorable to the oil industry,[1] and has in the past offered to pay scientists to dispute evidence behind climate change.

    লিং দিলেও একটু দেখেগুনে দিতে হয়।

    এনিয়ে আর সময় নষ্ট করার প্রয়োজন বোধ করিনা। তবে কারা যে সত্যিকারের ব্যাগড়াপন্থী সেও বোধহয় বোঝাই যাচ্ছে।
  • cm | ০৬ জুলাই ২০১৪ ০৯:৩৫641039
  • "মাওবাদী অধ্যুষিত অঞ্চলে স্বাস্থ্য ব্যব্স্থা যে সবচেয়ে বেহাল, ডায়ারিয়া, ম্যালারিয়ার প্রাদুর্ভাব দেশের মধ্যে অন্যতম বেশি"

    জেনে অবাক হলুম। আমার সাধারণ বুদ্ধি বলছে জনঘনত্ব বেশি এমন জায়গাতেই এসব সমস্যা বেশি (কিওয়ার্ড) হওয়ার কথা।
  • dc | ০৬ জুলাই ২০১৪ ০৯:৪৫641041
  • হ্যাঁ সবরকম এনার্জি সোর্স নিয়েই গবেষণা চলছে, ইম্প্রুভ করার চেষ্টা হচ্ছে। এটা তো আমিও বলি। এতসব জিনিষে রেয়ার আর্থ লাগে জানতাম না, তবে এগুলো বাদ দিয়ে কন্পোনেন্ট বানানোর উপায় নিয়েও নিশ্চয়ই গবেষনা চলছে। ততোদিন যদি উইন্ড মিল বানাতে কিছুটা দূষণ হয় তো কি করা যাবে, পরে আরো বেটার প্রসেস নিশ্চয়ই খুঁজে বার করবে।
  • sch | ০৬ জুলাই ২০১৪ ০৯:৫২641043
  • যেখানে খাবার জল মেলে না - সেখানেই তো এগুলো হওয়া স্বাভাবিক।
  • নিউক্লিয়ারপন্থী | ০৬ জুলাই ২০১৪ ০৯:৫২641042
  • ওই লিংকটা তেলপন্থীদের ষড়যন্ত্র? তাহলে এই দেখুন তিন লক্ষ লিংকের একটা
    http://www.ucsusa.org/clean_energy/our-energy-choices/renewable-energy/environmental-impacts-wind-power.html

    পরন্তু তেল কোম্পানি ঘনিষ্ঠতা এলে মেধার সঙ্গে ফোর্ডের ঘনিষ্ঠতাও আসে। ফোর্ড ঘনিষ্ঠদের ফরে এত কথা বলবেন না পাপ হবে।
  • ব্যাগড়াপন্থী | ০৬ জুলাই ২০১৪ ০৯:৫৯641044
  • লিং দিলে একটু পড়ে দিতে হয় যে ঃ)

    ঐ লিং এ উইন্ড এনার্জির 'পরমাণু বর্জ্য' নিয়ে একটিও কথা বলা নেই ঃ)

    এবং এটাও বলা আছে ঃ
    Harnessing power from the wind is one of the cleanest and most sustainable ways to generate electricity as it produces no toxic pollution or global warming emissions. Wind is also abundant, inexhaustible, and affordable, which makes it a viable and large-scale alternative to fossil fuels.

    এবং, এবং, আরেকটু ভাল করে পড়ুন, অন্যান্য কী কী সমস্যা হতে পারে, সেগুলো কেন সেভাবে সমস্যা নয় বা কী করলে সেগুলোর সমাধান পাওয়া যেতে পারে, সেটাও দেওয়া আছে, আপনারই লিং এ।

    এভাবে সেমসাইড করলেন ? ঃ)
  • নিউক্লিয়ারপন্থী | ০৬ জুলাই ২০১৪ ১০:১৬641046
  • আর দুমাস উইন্ডমিল ঘুরিয়ে সারা বছর বিদ্যুৎ সাপ্লাই টেকনোলজি নিয়ে কিছু বলবেন?
  • PT | ০৬ জুলাই ২০১৪ ১০:২৮641047
  • তবে ব্যাগড়াপন্থীরা কিন্তু নিজের থেকে হাওয়া-কলের সঙ্গে পরমাণু-বর্জ্যর ব্যাপারটা তোলেননি কখনো। ওটা DD-স্যারের দৌলতে জানা গেল।
  • dc | ০৬ জুলাই ২০১৪ ১০:৩৬641048
  • আমার মনে হয় এখানে প্রত্যেকেই যে ভুল করছেন, সেটা হলো কোন একটা এনার্জি সোর্স নিয়ে লড়ছেন। সোর্স তো কতোরকম আছে - উইন্ড, সোলার, নিউক, কয়লা, হাইড্রো, থার্মাল ইত্যাদি। প্রত্যেকটারই কিছু সুবিধে, কিছু অসুবিধে আছে। তাই সবকটা বা বেশ কয়েকটা একসাথে ব্যবহার করতে অসুবিধে কোথায়? ভবিষ্যতে যদি রিসার্চ করে করে কোন একটা সোর্স টেকনোলোজিকালি আর কমার্শিয়ালি সাক্সেসফুল হয় তো তখন সেটা ব্যবহার করা যাবে! কিন্তু আপাতত সবকটা দিয়েই কাজ চালাতে হবে।
  • ব্যাগড়াপন্থী | ০৬ জুলাই ২০১৪ ১১:১৬641049
  • পড়ে দিলে চলবে না কেন ? ঃ)

    তবে কিনা, পড়ে দেখা গেল, বায়ু বিদ্যুতের 'পরমাণু বর্জ্য' নিয়ে সেখানেও একটি শব্দও খরচ করা হয়নি। এই আর কি ঃ)
    এই মেটালগুলোর চাহিদা বেড়ে যাওয়া, ভবিষ্যতে কতটা বেশি চাহিদা হতে পারে, সেটা নিয়ে কী করা যেতে পারে, তাই নিয়ে লেখা। এই নিয়ে যে গবেষণা হচ্ছে, জার্মানিতে ইতিমধ্যেই অন্য টেকনোলজি ব্যবহার করা হয়, সেও লিখেছিলাম।

    আচ্ছা, আপনি এটাও পড়ে দিয়ে দিয়েছেন তো ?
    এটা পড়েছেন আশা করি ঃ)
    ' the projected demand for REs for wind energy is small compared to projected demand for vehicle applications. In other words, the automotive industry is expected to be a more significant driver of the change in RE demand than wind power generation over the next 25 years.'

    আর শব্দটব্দ নিয়ে যা যা করসার্ন ছিল, তার উত্তর আপনার দেওয়া আগের লিং এই আছে, দেখেছেন তো ? ঃ)
  • নিউক্লিয়ারপন্থী | ০৬ জুলাই ২০১৪ ১১:২৯641050
  • একবারে বুঝবেন না বলে একটু একটু করে দেওয়া হচ্ছে।

    এই মেটালগুলোর চাহিদা বেড়ে যাওয়া, ভবিষ্যতে কতটা বেশি চাহিদা হতে পারে, সেটা নিয়ে কী করা যেতে পারে, তাই নিয়ে লেখা।

    চাহিদা বেড়েছে বুঝতে পেরেছেন এবার বিপদ নিয়ে পড়ুন

    http://e360.yale.edu/feature/boom_in_mining_rare_earths_poses_mounting_toxic_risks/2614/

    http://www.theguardian.com/environment/2012/aug/07/china-rare-earth-village-pollution

    বুঝতে পারবেন পিটির লিংকে ভুল ছিলনা।

    আর আপনার জন্য দুটো প্রশ্ন করাই আছে এড়িয়ে যাচ্ছেন।
  • ব্যাগড়াপন্থী | ০৬ জুলাই ২০১৪ ১১:৪২641053
  • আর দু মাসের ব্যাপার নিয়ে এই টইতে আগেই পোস্ট পড়েছে তো।
    অফশোর টেকনোলজি, অন্যান্য সময়ে সোলার পাওয়ার ইত্যাদি। আরো উপায় থাকতে পারে। যেভাবে নন-নিউক্লিয়ার দেশগুলি করে থাকে।
    আর হ্যাঁ, ঐ দু'মাসের কথায় খোঁজ খবর নিতে জানা গেল, তামিলনাড়ুর বেশি বাতাসের মাস মে-সেপ্টেম্বর। এমনকি শীতকালেও বেশ কিছু অঞ্চলে বাতাসের বেগ বেশি থাকে। এগুলো মিলে দু মাস হয় কিনা অবশ্য জানা নেই।

    তবে উইন্ড এনার্জি নিয়ে কোনোরকম ইম্প্রুভ্মেন্ট এর কোন জায়গা নেই, এরকম কোন দাবি করা হয়েছে বলেও তো জানা নেই। এই সব কিছু নিয়েই তো প্রচুর কাজকর্মও চলছে। আপনারাই কি ব্যাগড়া দেবার জন্যেই ব্যাগড়া দিয়ে চলেছেন না ?
  • নিউক্লিয়ারপন্থী | ০৬ জুলাই ২০১৪ ১১:৪৬641054
  • ফোর্ডের ব্যাপারটা? কোনো conflict of interest দেখতে পাচ্ছেন না?

    দুমাস বাড়িয়ে পাঁচমাস হল? পাঁচ মাস উইন্ডমিল ঘুরিয়ে সারা বছর বিদ্যুৎ সাপ্লাই টেকনোলজি নিয়ে কিছু বলবেন?
  • নিউক্লিয়ারপন্থী | ০৬ জুলাই ২০১৪ ১১:৪৭641055
  • বিপদ নিয়ে লিংকগুলো পড়েছেন?
  • ব্যাগড়াপন্থী | ০৬ জুলাই ২০১৪ ১১:৪৮641056
  • বললাম তো, আপনি একটু নিজে পড়ে তারপর লিং দিতে থাকুন।

    আপনার yale এর লিং থেকে ঃ
    rare earth metals, essential components in wind turbines, hybrid cars, smart phones, cruise missiles, and other high-tech products.
    এর মধ্যে বরং উইন্ড এনার্জিতেই এগুলো বাদ দিয়েও করা সম্ভব। আর করা হচ্ছেও।
    তাহলে সব কিছুর মধ্যে উইন্ড এনার্জি নিয়েই আপত্তি কেন ? স্মার্ট ফোন নিয়ে আপত্তি কই ? তার কোন নিউক্লিয়ার বিকল্প নেই বলে ? ঃ)
  • নিউক্লিয়ারপন্থী | ০৬ জুলাই ২০১৪ ১১:৫৩641057
  • আপনি তো কিছুই বোঝেন না। আমরা নিউক্লিয়ারপন্থী, নিউক্লিয়ার থার্মাল উইন্ড গাড়ি স্মার্টফোন কিছুতেই আপত্তি নেই। আপনাদেরই সবকটাতে আপত্তি করার কথা, করছেন?

    আর ফোর্ড?
  • নিউক্লিয়ারপন্থী | ০৬ জুলাই ২০১৪ ১১:৫৫641058
  • আর পাঁচমাস উইন্ডমিল চালিয়ে এক বছরের বিদ্যুত কিকরে তারই বা উত্তর কই?
  • কল্লোল | ০৬ জুলাই ২০১৪ ১২:০৮641059
  • পিটি।
    বিনায়ক, পূণ্যব্রত এর কেন বিখ্যাত কথাটা তা নিয়ে নয়। এদের কেউ চেনে কি না? তুমি তো লিখেইছো তুমি এদের নাম শুনেছো ও এদের কাজকর্ম নিয়ে তোমার ধারনা আছে।

    তোমার দাবী ছিলো এইসব পরমাণু/বড় বাঁধ বিরোধীরা দেশের বেহাল স্বাস্থ্য নিয়ে চ্যাঁচায় না। কারন এতে নাম হয় না। আমি দেখিয়েছি এর বেহাল স্বাস্থ্য নিয়েও কাজ করেন, চ্যাঁচান। যা এমনকি তুমিও জানো। লিখেই স্বীকার করেছো তুমি।

    এরপর আর এসব অসার তথ্য লিখে হাত ব্যথা কোরো না। অন্য কোন নতুন অজুহাত থাকলে লিখো। নির্মল আনন্দ পাবো।
  • ব্যাগড়াপন্থী | ০৬ জুলাই ২০১৪ ১২:২৪641060
  • আর আপনি কিছুই পড়েন না।

    অনেকবার লেখা হয়েছে, উইন্ড এনার্জিতে ইতিমধ্যেই এই নিয়ে কাজ হচ্ছে। এগুলো বাদ দিয়েও করা সম্ভব, করা হচ্ছেও।

    মাইনিং প্র্যাক্টিস নিয়ে ভায়োলেশন হলে অবশ্যই সেই নিয়ে বলা দরকার। নিয়মকানুনের তোয়াক্কা না করে মাইনিং আর ওয়েস্ট ডিসপোজাল হলে তাই নিয়ে একশোবার ব্যাগড়া দেওয়া দরকার ! আর অনেকে তো ব্যাগড়া দিচ্ছেনও।
    তাঁদের জন্যই মাইনিং প্র্যাকটিস ঠিকও করা হচ্ছে।
    এখানে তো নিউক্লিয়ারের মাইনিং এর বিপদ নিয়ে এখনো কিছু বলাই হয় নি ! নিউক প্লান্টের বিপদ নিয়েই কথা চলছিল। সেগুলো ধরা হলে, পাশাপাশি দুটোকে বসিয়ে দেখুন তো, কোনটাতে কত ক্ষতি, কত বিপদ ? এনার্জির যতগুলো সোর্স আছে, তার মধ্যে কোনটা থেকে হারভেস্ট করলে মানুষের, পরিবেশের বিপদ, ক্ষতি সবচেয়ে কম, যা ক্ষতি হচ্ছে সেটা কম করা সম্ভব, সেটাই তো দেখা দরকার আর সেই দিকেই জোর দেওয়া দরকার।
    সাসটেইনেবল ডেভেলপমেন্ট মডেল প্রোমোট করাতে আপনাদের এত ব্যাগড়া কেন ?
  • নিউক্লিয়ারপন্থী | ০৬ জুলাই ২০১৪ ১২:৪০641061
  • ফোর্ড নিয়ে চুপ কেন? প্রশ্নের উত্তর তো দিতে পারলেন না। ফোর্ড কার্বন ফুটপ্রিন্ট বাড়াচ্ছে তাদের পয়সায় পরিবেশ রক্ষার আন্দোলন হচ্ছে? সাসটেনেবল ডেভেলপমেন্ট বলছেন? শুনুন
    The book, Toward Sustainable Development: Struggling Over India’s Narmada River, edited by William F Fisher, shows special interest of these American outfits in Medha Patkar’s Narmada Bachao Andolan: Ford Foundation, Rockefeller Foundation, Indo-US Sub-Commission on Education and Culture and the US Department of Education. Patkar is also the AAP’s Lok Sabha candidate from Mumbai northeast.

    নিয়ম কানুন? এইবার পথে আসুন। 'নিয়মকানুনের তোয়াক্কা না করে মাইনিং আর ওয়েস্ট ডিসপোজাল হলে তাই নিয়ে একশোবার ব্যাগড়া দেওয়া দরকার'। ওয়েস্ট ডিসপোজাল নিয়ে ব্যাগড়া দিন। নিউক প্ল্যান্ট আর মাইনিং এ সমস্যা নিয়মকানুন আর ডিসপোজালে। মাইনিং বন্ধ করছেন না প্ল্যান্ট বন্ধ করবেন কেন? একটা স্ট্যান্ডার্ড ফলো করুন।
  • dc | ০৬ জুলাই ২০১৪ ১২:৪১641063
  • নিউক্লিয়ারপন্থী আর dd বলছেন যে তামিল নাড়ুতে মাত্র দুমাস বা পাঁচ মাস বিদ্যুত উত্পাদন সন্ভব। এখানে কিন্তু লেপার্সন হিসেবে আমার ডাউট হচ্ছে। তামিলনাড়ুতে তো অনেক উইন্ড ফার্ম - সুজলন আর আরেভার (Areva) উইন্ড ফার্ম আমি নিজেই দেখেছি এখানে ওখানে যাওয়ার সময়ে। এগুলো কিভাবে চলছে? এগুলো তো নিশ্চয়ই সারা ব্ছরই বিদ্যুত উত্পাদন করে?

    আরেকটা ডাউট হলো, অন্তত তামিলনাড়ুর সি কোস্ট ধরে পুরোটাতেই তো সারা বছরই সি ব্রিজ পাওয়া যায়। dd তো নিশ্চয়ই জানবেন, চেন্নাইতে দুপুরের পর থেকে বেশীর ভাগ দিন সি ব্রিজ বয়। তো এর সাহাজ্যেই কি উইন্ড ফার্মগুলো চলে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল প্রতিক্রিয়া দিন