এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • jali fifa | ২৩ জুন ২০১৪ ১৬:০৪643714
  • পয়েন্ট, গোল ডিফ, গোল স্কোর এই সব সমান হয়ে গেলে ফিফা র‌্যান্কি'ন দেখা হবে।
  • quark | ২৩ জুন ২০১৪ ১৬:০৮643715
  • ইদিকে ফিফা র‌্যাঙ্কিং এর একনম্বর টিম সেই কবেই রিটার্ন টিকিট কেটে ফেলেছে।
  • কল্লোল | ২৩ জুন ২০১৪ ১৬:২৩643717
  • ই কি রে!!! সাপোট কি বদলানো যায় নাকি??? অ্যাঁ??
    একদম পিচ্চিবেলায় ঠিক্কাছে। ধেড়েবেলায় সাপোট বদলায় নাকি? এই ধ্যাকো, হারুক জিতুক আমি ইসেবেঙ্গল আর বেজিল। যকোন এরা খেলে না ত্যাকুন দয়া করে দেকি আর কি। ভালো লাগলে বলি - দেকেচো আমাদের মতো খেলচে। এ বড়ো হলে ইসে হবে।
  • নেতাই | ২৩ জুন ২০১৪ ১৬:৩২643718
  • না বদলানোর কি আছে। আমি শুরুতে নেদারল্যান্ডের সাপোর্টার ছিলাম। পরে ইংল্যান্ড হয়ে এখন এখন কোস্টারিকা হয়েছি। কাল দেখা যাক কার সাপোর্টার হই।
  • নেতাই | ২৩ জুন ২০১৪ ১৬:৩৩643719
  • ছোটবেলায় বরম বদলানো যায়না। ৯৮ এ ব্রাজিল হারতে খুব দুঃখ পেয়েছিলাম।
  • j | ২৩ জুন ২০১৪ ১৮:০১643720
  • পার্মুটেশন কম্বিনেশন করে জার্মানি নেদারল্যান্ড ফাইনালের কোনও চান্স আছে নাকি ?
  • de | ২৩ জুন ২০১৪ ১৮:০৯643721
  • ইকি! আম্মো কোস্টারিকা হয়েচি -
  • de | ২৩ জুন ২০১৪ ১৮:১১643722
  • আমার এক্কথা - ছোটোখাটো নাম নিয়েও যারা বাঘের মতো লড়ে যায় আমি তাদের সাপোট্টার হয়ে যাই! যেমন ইরানের সাপোর্টার হয়ে গেলাম এই সেদিন!
  • ranjan roy | ২৩ জুন ২০১৪ ১৮:৩৭643724
  • দে কে ক!
  • + | ২৩ জুন ২০১৪ ১৯:১৪643725
  • ব্রাজিল পর্তুগাল না খেললে সবসময় ছোট টিমের সাপোর্টার। বিশেষ করে সে যদি লাটিন আমেরিকা বা এশিয়া হয়
  • কল্লোল | ২৩ জুন ২০১৪ ১৯:৩৭643726
  • ব্রাজিল নিয়া আইজ এট্টা পিজে, না পিজে ঠিক না, দুই লাইনার পাইলাম, এট্টু পোলিটিকালি অশুদ্ধ।
    কমু?
    কইয়া ফালাই। কি আর অইবো। পাই, দম, দে এট্টু গালাইবো।
    এই একজন হার্জেন্টিনার সপোটারে কয়, "ব্রাজিলের আর সে জিল(zeel) নাই"।
    ব্রাজিলের সপোটারে কয়, "না থাইকলেও দুই গোল"।
  • ঊমেশ | ২৩ জুন ২০১৪ ১৯:৩৯643727
  • যে যায় গালাগালি করুক, ইরানের খেলাটা মোটেই সাপোর্ট করতে পারলাম না।

    আজ ইরান কে সাপোর্ট করলে তো গত ৫-৬ বছর ধরে চেলসী যা করে আসছে, সেটা কেও সাপোর্ট করতে হয়। এরকম ১০ জন কে নিজের পেনাল্টি বক্সে রেখে খেলাটা আমি সহ্য করতে পারি না।
  • ranjan roy | ২৩ জুন ২০১৪ ১৯:৪৭643728
  • উমেশ,
    যাঃ! খালি ডিফেন্স? ওই বাঘের মত কাউন্টার অ্যাটাক, প্রায় প্রত্যেকটা হেড তেকাঠির ভেতরে। হার্জেন্তিনার অমন গোলকিপার না থাকলে সেদিন ইরানের পক্ষে ২-১ হত। পেনাল্টি বাদ দিয়েই বলছি।
  • ঊমেশ | ২৩ জুন ২০১৪ ১৯:৫৬643729
  • মাত্র দুটো না তিনটে প্লেয়ার নিয়ে কাউন্টার অ্যাটাক!!!!

    এমন কি আর্জেন্টিনা'র বক্সের বাইরে ফ্রি-কিক পাওয়ার পরও দেখা যাচ্ছে মাত্র ২-৩ জন আর্জেন্টিনা'র বক্সে ভিড় করেছে।
    ওদের একমাত্র উদ্দেশ্য ছিল, গোল খাবো না।

    ছোটো টিমের মধ্যে ভালো খেলেছে অস্ট্রেলিয়া, ঘানা। ফেয়ারলেস খেলা।
  • কল্লোল | ২৩ জুন ২০১৪ ১৯:৫৮643730
  • ঘানা। দারুন খেলেছে। ওরা ছিটকে গেলে অন্যায় হবে।
  • umesh | ২৩ জুন ২০১৪ ২০:০৩643731
  • আমার মনে হয়, কিছু অ্যান্টি-আর্জেন্টিনা সাপোর্টার ছাড়া আর কারো ইরানের খেলা ভালো লাগার কথা নয়।
    যেমন চেলসী'র সাপোর্টার ছাড়া আর কেউ কোনো দিন চেলসী'র খেলা ভালো বলতে শুনিনি।

    কল্লোল'দার জোকস টা দারুন লাগলো।
  • T | ২৩ জুন ২০১৪ ২০:০৯643732
  • সন্ধ্যা ঘনিয়েছে। রাস্তার মিটমিটে আলো জ্বলে উঠেছে। 'ঝাঁকায় কাঁচা আম নিয়ে মধু গলিতে হেঁকে যায়'। লোহার শিকের জানলার ভেতর হতে হাল্কা নীল আলো। রকের উপর ঝুঁকে পড়ছে মুখ। বৃদ্ধ মুখ। পাশের টিনের চালের দোকান। দোকানের ভেতর কড়াইতেলে জ্বলছে চপ ফুলুরি। সুনসান হাওয়ায় ভাসছে কিছু লোক। চুপচাপ হেঁটে যেতে যেতে তারা টিভির আওয়াজে উৎকর্ণ হচ্ছে। ঠিক এমন সময়, রকের লাল মেঝের উপর --

    -- ক্ষ ক্ষ শ্যামরতন, আজ খেলা দেখবে না ?
    -- ক্ষ ক্ষ ক্ষ! ক্ষিইই আর দেখব। এসব ক্ষি আর খেলা! ক্ষ ক্ষ! খেলা হ'ত বটে আমাদের সময়...হুঁ শ শস স

    পুট করে একটা মশা কামড়াল, তারপরেই আকাশ জুড়ে ফেটে পড়ল এক নতুন সূর্য।
  • + | ২৩ জুন ২০১৪ ২০:১৩643733
  • উমেশদা, চেলসীর সাথে তুলনা করাটা ঠিক নয়। চেলসীর ক্ষমতা ছিল, তা সত্ত্বেও ডিফেন্সিভ খেলেছে। ইরান নিজের ক্ষমতা নেই জানে বলে ডিফেন্সিভ খেলেছে। দুটো জিনিস এক নয়
  • ranjan roy | ২৩ জুন ২০১৪ ২০:১৭643735
  • T,
    পেট ফেটে গেল।ঃ))))))
  • ranjan roy | ২৩ জুন ২০১৪ ২০:৩৪643737
  • দ্রি,
    অসম্ভব লাগছে না।
  • দ্রি | ২৩ জুন ২০১৪ ২০:৫৮643738
  • আচ্ছা, আর্জেন্টিনায় তেভেজ বলে প্লেয়ারটা আর খেলেনা? আগের বার তো বেশ খেলেছিল। বয়েস তো বেশী নয়। এত তাড়াতাড়ি ফর্ম হারিয়ে ফেলল?
  • দ্রি | ২৩ জুন ২০১৪ ২১:০৫643739
  • আর ম্যাক্সা না ম্যাক্সি বলে আরেকটা প্লেয়ার ছিল। আগেরবার একটা দারুণ গোল করেছিল গোলকীপারের মাথার ওপর দিয়ে। সে নেই?
  • + | ২৩ জুন ২০১৪ ২১:০৬643740
  • তেভেজের সাথে কোচের ঝামেলা, বাদ। ভলো ফর্মে ছিল এখন।

    ম্যাক্সি নেমেছিল আগের ম্যাচে। ম্যাক্সি রডরিগেজ। ২০০৬এ হেব্বি একটা গোল দিয়েছিলো
  • দ্রি | ২৩ জুন ২০১৪ ২১:০৯643741
  • ২০০৬এ, না ১০এ? ভুলেও যাই।
  • দ্রি | ২৩ জুন ২০১৪ ২১:১০643742
  • আর উরুগুয়েতে ফোরল্যান নেই? শুধু সুয়ারেজের নাম শুনতে পাচ্ছি।
  • দ্রি | ২৩ জুন ২০১৪ ২১:১৫643743
  • আর এই টইতে ইংরাজ-সাপোর্টার অর্জিত এবং জর্মন-সাপোর্টার পিপিকে তো দেখলাম না।

    এরা ছাড়া তো এই টই পানসে।
  • quark | ২৩ জুন ২০১৪ ২২:৪২643744
  • রবেন-এর ঐ দৌড়ের পরে বলটা তেকাঠিতে থাকলে অনেকটা তাঁর মতই লাগত।
  • এমেম | ২৩ জুন ২০১৪ ২৩:১৩643746
  • গোল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে প্রতিক্রিয়া দিন