এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৭৩৫০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • cm | 127.*.*.* | ২২ জানুয়ারি ২০১৫ ২০:৪৫661128
  • সৌরভ/গৌরব যে খুশি বিজেপিতে যাক। প্রশ্ন ওরা এলে কি করবে? এ বাদে বাকি আলোচনার কোন মানে হয় কি?
  • dc | 133.*.*.* | ২২ জানুয়ারি ২০১৫ ২০:৪৬661139
  • এরকম আইকন প্লেয়ার বা সিঙ্গারদের যে রাজনৈতিক দলগুলো কেন ব্যবহার করে কেজানে! লতা মঙ্গেশকর যখন থেকে বিজেপির জয়ে বলতে শুরু করলেন, বিশ্রী লেগেছিল। তবে সৌরভকে সিপিয়েম এর আগে ব্যবহার করেছিল, তখনো ব্যাপারটা বিচ্ছিরি লেগেছিল। সৌরভ, লতা, এরা পলিটিকাল পার্টিকে সাপোর্ট করলে সত্যি উভয় সংকট ঃ-( ভাগ্যি ভালো কিশোর কুমার আগেই টপকে গেছে।
  • dd | 132.*.*.* | ২২ জানুয়ারি ২০১৫ ২০:৫০661150
  • অপ্পনের পোস্টিং - ঐ যে বানান নিয়ে এক পিস দিলো - সেটি অতি লাভলি হয়েছে। হা হা হা

    একেই বলে ব্রেভিটি কি জানি একটা অব হিউমার।
  • dd | 132.*.*.* | ২২ জানুয়ারি ২০১৫ ২০:৫২661161
  • সেলিব্রিটির পোলিটিকাল পাট্টি জয়েন কল্লে খারাব লাগবে ক্যানো?

    আমি তো শুনলাম ওবামাও বিজেপি জয়েন করছেন। তব্বে?
  • PM | 53.*.*.* | ২২ জানুয়ারি ২০১৫ ২১:১৪661172
  • আমি সৌরভের নেতৃত্ব আর প্রতিকুল পরস্থিতিতে নেতৃত্ব দান করার ক্ষমতার ক্ষমতার দারুন ফ্যান। জানি এরকম ভাবার কোনো মনে নেই, তবু মনে হয় রাজ্যের এই নিকষ কালো বর্তমানের থেকে টেনে তুলতে পারবে লোকটা। ডুবন্ত মানুষ যেমন খর কুটো ধরে বাঁচার চেষ্টা করে আমার এই অলীক ভাবনাতেও তার অন্যথা নেই
  • dc | 133.*.*.* | ২২ জানুয়ারি ২০১৫ ২১:২৭661183
  • PM আমিও সৌরভের বিরাট ফ্যান। সৌরভ আর শচীন যতোদিন খেলেছে তদ্দিন ক্রিকেট খেলা দেখেছি, তারপর ছেড়ে দিয়েছি। কিন্তু সৌরভ পলিটিক্সে এসে কি সফলভাবে একটা রাজ্য চালাতে পারবে? কি জানি!

    dd দা ওবামার আর কি! রিটায়ার করার আগে সরকারের পয়সায় দেশবিদেশ ঘুরে যাচ্ছে।
  • aranya | 154.*.*.* | ২২ জানুয়ারি ২০১৫ ২১:৩১661194
  • সৌরভ-কে সিএম করলে আমি লরেন পার্টি-কেও সাপোট করব।
    এটা লিখতে হাত কেঁপে গেল, কিন্তু কি আর করা। সৌরভ বলে কথা
  • সিকি | ২২ জানুয়ারি ২০১৫ ২১:৩২661205
  • হ্যাঁ, শুনলাম ছাব্বিশে জানু অমিত শা-কে দিল্লির বাইরে থাকতে বলা হয়েছে, নইলে নাকি ওবামা বিজেপি জয়েন করে ফেলতে পারে।
  • aranya | 154.*.*.* | ২২ জানুয়ারি ২০১৫ ২১:৩৪661216
  • অসীম ক্ষমতাবান অমিত শাহ। দেখা যাক বাংলায় কি করতে পারেন
  • dc | 133.*.*.* | ২২ জানুয়ারি ২০১৫ ২১:৪০661228
  • বাংলায় আর অমিত শাহ লাগবে কেন! দীনেশ ত্রিবেদিও তো নাকি পা বাড়িয়েছে। লাইন পড়ে গেছে একেবারে। ভাবছি ইলেকশনের আগে হয়তো দেখা গেল পুরো তিনো পাট্টিটাই বিজেপি জয়েন করে ফেলল। তাতে অবশ্য সিপিয়েম আবার দুনম্বরে উঠে আসবে।
  • aranya | 154.*.*.* | ২২ জানুয়ারি ২০১৫ ২১:৪১661239
  • বিজেপি বামফ্রন্টের চেয়ে বেশি আসন পাবে বলে মনে হয় না
  • Arpan | 125.*.*.* | ২২ জানুয়ারি ২০১৫ ২১:৪৪661250
  • পিএম @৯ঃ১৪পিএমঃ আগে বাংলা ক্রিকেটকে অন্ধকার গলি থেকে রাজপথে বের করে দেখাক।
  • cm | 116.*.*.* | ২২ জানুয়ারি ২০১৫ ২১:৪৫661261
  • তা কি রকম ক্ষমতা শুনি, সবাইকে চাকরি দিচ্ছেন বুঝি? এই ইমেজ বিল্ডিং বুঝে করলে ক্ষতি নাই। না বুঝে করবেননা প্লীজ। আপাতত দু চারবার ধরিয়ে দিয়ে দেখি।
  • Arpan | 125.*.*.* | ২২ জানুয়ারি ২০১৫ ২১:৫০661272
  • এইবার অরণ্যদাও কথা জোগানোর দায়ে অভিযুক্ত হয়ে গেল। ঃ)
  • aranya | 154.*.*.* | ২২ জানুয়ারি ২০১৫ ২১:৫৯661283
  • ওঃফ, সিএম, ওটা সারকাস্টিকালি বলা
  • SC | 34.*.*.* | ২৩ জানুয়ারি ২০১৫ ০৪:২৬661294
  • সৌরভের জয়েন করার অনেক আগেই আমার যে এদিকে ধর্মসন্কট চলছে।
    রুপা গাঙ্গুলী বিজেপি! ওনাকে কি কোনো মন্ত্রিত্ব দেওয়া হবে? তাহলে আমিও নরেন্দ্র মোদীকে সমর্থন করব।
    যেভাবে রাজ্যপালের সাথে দেখা করে সাংবাদিক সম্মেলন করলেন সেদিন, ইম্প্রেসিভ। অমিত বাবুকে রিকোয়েস্ট করব ওনাকে
    মুখ্যমন্ত্রী পদের জন্য ভাবা হোক।
  • ন্যাড়া | 176.*.*.* | ২৩ জানুয়ারি ২০১৫ ১০:১৩661316
  • ও পিটিবাবু, পরের গণতন্ত্রের সৌধ নির্বাচনে সিপিয়েম কেমন করবে বলে মনে হয়?
  • aranya | 83.*.*.* | ২৩ জানুয়ারি ২০১৫ ১০:২১661327
  • সিপিএম বিজেপি-র থেকে ভাল করবে - মদীয় ফোরকাস্ট।

    এদিকে ৩ বছর পর নেতাই গণহত্যা (মাস মার্ডার)-এর ভুল স্বীকার করলেন এবং ক্ষমা চাইলেন বুদ্ধবাবু। জানি না, আগেও এক্থা কোথাও বলেছিলেন কিনা।

    Former West Bengal chief minister and veteran CPI(M) leader Buddhadeb Bhattacharjee on Sunday admitted that the Netai incident, which had claimed nine lives, was a "grave mistake" committed by the party workers.
    "It was an unfortunate incident. Our men had made a mistake and I admit that. I am really sorry for that. Should I laugh at the death of people? I have always admitted all my mistakes. But, what about the Trinamool Congress? What are they doing now? Have they ever sought any apology for what they are doing," Bhattacharjee said at a party meeting at Midnapore town.

    http://www.dailymail.co.uk/indiahome/indianews/article-2550617/Former-West-Bengal-CM-Bhattacharjee-says-sorry-Netai-killings.html
  • aranya | 83.*.*.* | ২৩ জানুয়ারি ২০১৫ ১০:৩৮661339
  • ২০১৪ ফেব্রুয়ারীর খবর, জানি না এখন কেন আবার ছেপেছে, dailymail।
  • PT | 213.*.*.* | ২৩ জানুয়ারি ২০১৫ ১৮:৩৩661350
  • If one keeps a close watch on Minister Madan Mitra, his jaws will certainly have dropped on seeing the arrangements made by the Minister on his son’s wedding.
    http://photogallery.navbharattimes.indiatimes.com/articleshow/31833036.cms

    সিঙ্গুর-নন্দীগ্রামের কৃষকের দুঃখ ঘোচানোর জন্য এদের ক্ষমতায় আনার পক্ষে সওয়াল করা হয়েছিল!!
  • sm | 233.*.*.* | ২৩ জানুয়ারি ২০১৫ ২০:৪০661361
  • কাচা খোলা হয়ে শিল্পপতিদের জমি দিলে কি হয় নিচের লিঙ্কে দেখুন।
  • PT | 213.*.*.* | ২৬ জানুয়ারি ২০১৫ ১৯:৪৯661383
  • কাছা বেঁধে শিল্পপতিদের না ডাকলেও কেন জানিনা গরীবের অবস্থা কিছুতেই বদলায় না!!
    Poverty forces Indians to live in sewer-like hovels, eat horrible food, cope without running water, defecate in the open, and endure a squalor that haunts them from birth to death.
    http://www.scmp.com/comment/insight-opinion/article/1294764/poverty-figures-cant-hide-indias-shameful-squalor
  • SC | 34.*.*.* | ২৭ জানুয়ারি ২০১৫ ০৯:২০661394
  • কাছা খুলে গেসেন তো আপনাদের মোদী স্যার। আহা, আম্রিকার সাথে কি সোহাগ। নিউক্লিয়ার দিল হবে আর কত কি হবে। ইয়ে দিল মাঙ্গে মোর।
    খবরে দেখলাম এর মধ্যে কিছু ব্যাগরাবাবু জুটেছে। ওগুলো সর্বঘটে কাঁঠালী দেখছি।
    কি সব নাম দেখলাম, কারাত না কি, সিপিএম বলে একটা দল বলছিল। এদের চেনেন নাকি PT, PM রা।
    এই সব ব্যাগরাবাবু গুলো কে নিশ্চয় ভালো চোখে দেখছেন না। সেজ, কাজ সবকিছুতে ব্যগ্র দিচ্ছে গো।
  • pi | 192.*.*.* | ২৭ জানুয়ারি ২০১৫ ০৯:২২661405
  • ঃ)

    এদিকে নিউক ডিল নিয়ে এখানে সবার মুখে কুলুপ। পাছে লোকে ব্যাগড়াবাবু বলে ঃ)
  • koshno | 125.*.*.* | ২৭ জানুয়ারি ২০১৫ ১১:২৪661416
  • বামেরা আম্রিগার সাথে নিউক্লিয়ার প্লান্ট হলে গেল গেল আর সোভিয়েত বা রাশা-র সাথে নিউক্লিয়ার প্লান্ট হলে ধেই ধেই কেন ? টেকনোলজির বুর্জোয়া বা প্রলেতারিয়েত রং আছে বুঝি ?
  • dd | 132.*.*.* | ২৭ জানুয়ারি ২০১৫ ১২:০২661427
  • অ্যাটমের আছে। রং,চরিত্রো,গন্ধো .... সব।

    বামপন্থী অ্যাটমেরা খুব গোল গাল হয়। অল্পো টিপলেই এনার্জী বের হয় - তবে খুব কম। টেঁকেও বেশীদিন। বেসিকেলি শান্তো টাইপের।

    সাম্রাজ্যবাদী অ্যাটমেরা খুব উদভ্রান্তো হয়। এনার্জী একেক সময় বেশী বেড়িয়ে লিক করে। সকলের সয় না। শুনেছি নীলা ধারন করে তবে ঐ পাশ্চাত্যমুখী অ্যাটম রান্না করতে হয়।
  • ranjan roy | 24.*.*.* | ২৭ জানুয়ারি ২০১৫ ১২:২৪661438
  • দুটো কতা শুধোই?
    ১)ওবামা যখন গতবার এসেছিলেন তখন তাঁর সঙ্গে সিপিএম সাংসদ ইয়েচুরি ডিনার করে হাত মিলিয়েছিলেন। এবার যান নি, আর সাম্রাজ্যবাদীর দেশে ঢোকা নিয়ে প্রতিবাদ মিছিল করেছেন।
    আমার প্রশ্নঃ সেদিন কি ওবামা সাম্রাজ্যবাদী শক্তির প্রতিনিধি ছিলেন না? নাকি এই কয় বছরে ওবামা অনেক ক্ষমার অযোগ্য জঘন্য কাজ করে বসেছেন?
    ২)
    শনিবার দিন সিপিএম এর ডাকে 'পাহাড় থেকে সমুদ্র' ( ওদের মাইকে ঘোষকের ভাষায়) সাম্রাজ্যবাদ ও সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে বেলা ১১-৪৫ থেকে ১২ টা মানবশৃংখল তৈরির ডাক ছিল। কিন্তু টিভি বা পত্রিকায় কিছু পেলান না। কতদূর কি হল কেউ জানাবেন?

    বিধিসম্মত সতর্কীকরণঃ বুঝে বলবেন, না বুঝে নয়। তাহলে ভুল ইমেজ তৈরি হবে।
  • dc | 133.*.*.* | ২৭ জানুয়ারি ২০১৫ ১২:৩৮661450
  • সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে সিপিয়েম সেই ছোটবেলার থেকে লড়ে আসছে দেখছি :p

    তবে এই নিউক ডিল জিনিষটাও প্রায় একই ব্যাপার হচ্ছে দেখছি। ছবছর ধরে দড়ি টানাটানির আর শেষ নেই। একদিকে ভালো, নানান ক্লসের চক্করে ডিলটা এক পাও এগোতে পারেনা। তবে এগোতে পারলেই বা কি লাভ বা ক্ষতি তাও বুঝিনা। ডিলটা এগোলে আরো কয়েকটা নিউক প্ল্যান্ট চালু হবে, এরকম কিছু ব্যাপার কি? তো নিউক প্ল্যান্ট চালু করলে ক্ষতিই বা কি? আজ অবধি তো মোটে দুটো বড়ো অ্যাক্সিডেন্ট ঘটেছে। আবার প্ল্যান্ট যে রাতারাতি চালু হবে তাও না, মিনিমাম বোধায় দশ বছর লাগবে (আমার আন্দাজ)। তাহলে এটা নিয়ে মাঝেমাঝে এতো টানাহ্যাঁচড়া হয় কেন?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে মতামত দিন