এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নির্বাচন ২০১৬ - ফলাফল

    a
    অন্যান্য | ১৯ মে ২০১৬ | ২৫৩৮৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • apps | ১৯ মে ২০১৬ ১৪:২৫705880
  • পনেরো মিনিট আগেই তো জয়ী দেখালো। কী কেলো!
  • apps | ১৯ মে ২০১৬ ১৪:২৫705878
  • ঠিকই। বামেদের জনসংযোগের স্কিল অত্যন্ত খারাপ। তেলেভাজাকে যতই খিস্তি করি না কেন, মেদিনীপুরের মতো জায়গায় মুড়ি ঘুগ্নি তেলেভাজা বিতরণটা আঞ্চলিক মানুষদের কাছে গ্রহণযোগ্য তো বটেই। প্রান্তিক এলাকায় চাল সাইকেল কীভাবে ম্যাটার করে যায় সেটা মেট্রো সিটি তে বসে বোঝা চাপের।
  • T | ১৯ মে ২০১৬ ১৪:২৬705881
  • সিপিয়েমের সংগঠনই তো মুলোতে গ্যাছে। আবার নতুন করে সংগঠন তৈরী করতে হবে। সেইদিকেই টার্গেট রাখুক।
  • lcm | ১৯ মে ২০১৬ ১৪:২৭705883
  • মদন হেরেছে, লক্ষ্মী জিতেছে - আপনেরা দ্যাখতে পাবেন উন্নততর তিনোমুল। উচ্চমানের বিরোধী - সে হবে এখন।
  • sswarnendu | ১৯ মে ২০১৬ ১৪:২৭705882
  • 6000 ভোটে হেরে গেছে... স্মিতা বক্সীর কাছে
  • Arpan | ১৯ মে ২০১৬ ১৪:২৮705884
  • না হেরেছে, আবাপ চেক করলাম।

    কিন্তু হারলেও ভালো লড়াই দিয়েছে। সেম উইথ ভবানীপুর।
  • sswarnendu | ১৯ মে ২০১৬ ১৪:২৯705885
  • আর যারা বলছেন যে "মেট্রো সিটি" র বাইরের কথা, তারা কলকাতায় ১১/১১ কে কি করে ব্যাখ্যা করবেন?
  • dc | ১৯ মে ২০১৬ ১৪:৩৭705886
  • "বামকে হাওয়া করে বিজেপি", ঠিক এইভাবে বলিনি।

    বাম নিজেরাই নিজেদের হাওয়া করেছে, তার নানান কারন থাকতে পারে, কিন্তু এবারের ভোটের পর বামেদের যাত্রা শেষ হলো। ন্যাশনাল লেভেলে যেভাবে আগেই ইরেলিভ্যান্ট হয়ে গেছিল এবার পবতেও তাই হয়ে গেল। তাহলে এই ভ্যাকান্ট জায়গাটা কে নেবে? বিজেপি বা কং। আরেসেস যেভাবে লং রেন্জ প্ল্যান করে এগোয় আর যেভাবে পবতে আস্তে আস্তে জমি তৈরী করছে তাতে বিরোধী স্পেসটা ওদের দখল করার চান্স আছে।
  • d | ১৯ মে ২০১৬ ১৪:৪০705888
  • অ্যাকচুয়ালি সিপিএম কী করবে সে তারাই ভাববেখন।
    কিন্তু বিজেপীর এই বাড়বাড়ন্ত আমার একটুও পছন্দ হচ্ছে না। কেউ যে সেটা কমাতে পারবে তারও কোনও ভরসা দেখছি না।
  • PT | ১৯ মে ২০১৬ ১৪:৪২705889
  • "PT দা নতুন কোন তত্ত্ব/তথ্য দেয় সেটা জানার আশায় থাকলাম।"

    ব্রতীনঃ
    নতুন কিছু নয়। আমি এখনো ছাগল তত্বে বিশ্বাস রেখেছি।
    ২০০+ এর আনন্দ একদিন থিতোবে। তার পরেও পব আইনের শাসনহীনতা, শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য (কুম্ভীলক শিক্ষামন্ত্রী?) ও কর্মহীনতার কারণে একটি বৃদ্ধাশ্রমে পরিণত হতে চাওয়া রাজ্য হিসেবে খ্যাতি লাভ করতে থাকবে। আর মানুষ যদি সাইকেল আর ২ টাকা কিলো চালের বিনিময়ে সেইরকম রাজ্য চায় তো তাই হবে।

    ভোটের খবর না থাকলে আজকে সরকারের এই "অরাজকতা," "জালিয়াতি" ও "ভুয়ো" কাগজপত্র নিয়ে আলোচনা হতঃ

    "৮৭৫ -এর পর ১৩৫১ ! এক দিনে ইন্টারভিউ শেষ করে সিভিক ভলান্টিয়ার নিয়োগে এত জনের ফল চূড়ান্ত করার সরকারি নথিতে আর বিস্মিত নয়, চরম ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট৷ বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের পর্যবেক্ষণ, নিয়োগ নিয়ে চূড়ান্ত অরাজকতা চলছে৷ ক্ষুব্ধ বিচরপতির আরও মন্তব্য, এই ভাবে জণগণের টাকা পাইয়ে দেওয়া হচ্ছে ৷ নজরদারিতে সরকারের কোনও ব্যবস্থাই নেই ! জালিয়াতি হয়েছে ৷ সরকারি কাগজপত্রকে ‘ভুয়ো ’ বলতেও দ্বিধা করেননি বিচারপতি ৷.......সরকারি তরফে জমা দেওয়া ট্যাবুলেশন শিট দেখে ক্ষুব্ধ আদালতের মন্তব্য, পরীক্ষার পুরো প্রক্রিয়াটাই ভুয়ো৷"
    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=23214&boxid=154237436
  • আরো ব্যাখ্যা চাই! | ১৯ মে ২০১৬ ১৪:৪৭705890
  • দিদিই চাল। দিদিই সাইকেল। দিদিই তেলেভাজা।
  • apps | ১৯ মে ২০১৬ ১৪:৪৮705891
  • রাহুল টা দেখলাম।

    ইন্দ্রনীল সেনও জয়ী। বেচারা সৌমিত্র রায়। ব্যাড লাক খারাব আছে।
  • ranjan roy | ১৯ মে ২০১৬ ১৪:৫০705892
  • সেটাই কথা! এবার তো মিডিয়া/পকাবু/অলাবুর তত্ত্ব চলবে না। সন্ত্রাসের তত্ত্ব চলবে না। শিল্পবিরোধী তত্ত্ব চলবে না। কোলকাতায় ১১-০ গোলে হারার কোন ব্যাখ্যা বাম নেতাদের কাছে নেই।
    কোলকাতার শিক্ষিত শহুরে মধ্যবিত্তও এবার বামকে সরাসরি প্রত্যাখ্যান করল?

    --একটা কথা বলি অজ্জিতকে।
    গত মাসে বাঁশদ্রোণীতে আমার ঘরের জানলা দিয়ে কানে আসছিল তিনো মন্ত্রী অরূপ বিশ্বাসের বক্তৃতা। উনি বলছিলেনঃ গতবার আমি ভালো ভোটে জিতেছি। কিন্তু বাম প্রার্থী অধ্যাপক পার্থপ্রতিম বিশ্বাসকেও আপনারা ৭৫০০০ ভোট দিয়েছিলেন। তো উনি হেরে যাওয়ার পর এই এলাকায় পাঁচবছরে একবারও এসেছেন? দেখেছেন আপনারা? অন্ততঃ৭৫ মিনিটের জন্যেও? উনি আপনাদের দেওয়া ভোটের অপমান করেছেন। অধ্যাপক, জ্ঞানী মানুষ, টিভিতে মুখ দেখান, কিন্তু আপনাদের মত সাধারণ মানুষের কোন কাজে লাগেন না। আমি সাধারণ মানুষ, তাই নিয়মিত আসি। ছোট খাটো সমস্যা শুনলেই আসি। ভবিষ্যতেও আসব। আমি আপনাদের ঘরের মানুষ যে!
    এবার দেখুন, ওরা আবার একজন বাইরের মানুষকে প্রার্থী করেছে। তিনিও পন্ডিত, কিন্তু আপনাদের কোন কাজে আসবেন না।

    অম্বিকেশ মহাপাত্রকে কঠিন সিটে প্রার্থী করা হল। কিন্তু ওঁর জন্যে পরিশ্রম? কোথায় চোখে পড়েছে?
  • sm | ১৯ মে ২০১৬ ১৪:৫১705893
  • কলকাতার ভেতর আর এক কলকাতা আছে, দাদা। সেখানে বস্তিবাসী,ও হিন্দু, অন্য ভাষী জনতার সংখ্যা গরিষ্ঠ। এদের কেউ কেউ জোট কে দিয়েছে বটে কিন্তু বেশিরভাগ তিনো দের দিয়েছে।
    মূল কারণ প্রার্থী। তিন দের প্রাথীরা অনেক বেশি এপ্রচেবল। তবে সোমেন মিত্রর হারাটা একটু অবাক করলো। হাজার হোক ছোড়দা সবাইকে চেনে। তবে চৌরঙ্গী থেকে না দাড়ালেই পারতো।
  • apps | ১৯ মে ২০১৬ ১৪:৫২705894
  • বৃদ্ধাশ্রম শব্দের ব্যাবহার প্রসঙ্গে রাজনৈতিক আপত্তি জানিয়ে গেলুম।
  • cb | ১৯ মে ২০১৬ ১৪:৫৫705895
  • আরূপ বিশ্বাসের লিড ১০K +। সেইরকম বড় কিছু নয় বলেই তো মনে হল
  • sm | ১৯ মে ২০১৬ ১৪:৫৬705897
  • ২০০+ এর আনন্দ একদিন থিতোবে। তার পরেও পব আইনের শাসনহীনতা, শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য (কুম্ভীলক শিক্ষামন্ত্রী?) ও কর্মহীনতার কারণে একটি বৃদ্ধাশ্রমে পরিণত হতে চাওয়া রাজ্য হিসেবে খ্যাতি লাভ করতে থাকবে। আর মানুষ যদি সাইকেল আর ২ টাকা কিলো চালের বিনিময়ে সেইরকম রাজ্য চায় তো তাই হবে।
    --পিটি কি এসব গণনা করে বলল না অভিশাপ দিলো?এ পড়লেই লোকজন পব ছেড়ে পাইলে যাবে।
  • ranjan roy | ১৯ মে ২০১৬ ১৪:৫৬705896
  • পিটি,
    একটা কথা বলি।
    হ্যাঁ, আইনের চোখে টেকনিক্যালি এইসব ইন্টারভিউ সন্দেহজনক। কিন্তু গ্রাউন্ড রিয়েলিটি দেখুনঃ
    দেড়লক্ষের ওপর বেকার ছেলে মাসে ১১০০০ টাকায় চাকরি করছে। আর আমি রাজপুর নরেন্দ্রপুর কামালগাজি এলাকায় দেখেছি ওদের নিষ্ঠার সঙ্গে ভালো ভাবে ট্র্যাফিক কন্ট্রোল করতে। এদের পরিবার কাদের ভোট দেবে ভাবুন।

    আর সিভিক ভলান্টিয়রের জন্যে ইন্টারভিউ নিতে হলে আপনি কী প্রশ্ন জিজ্ঞেস করতেন?
  • ranjan roy | ১৯ মে ২০১৬ ১৪:৫৭705899
  • apps কে সমর্থন।
  • cb | ১৯ মে ২০১৬ ১৪:৫৮705900
  • বাই দা ওয়ে তন্ময় ভট্টাচর্য্য দেখলাম চন্দ্রিমা দেবীকে হারিয়ে দিয়েছেন দমদম উত্তরে ৬.৫ K লিড
  • ranjan roy | ১৯ মে ২০১৬ ১৪:৫৯705901
  • মদন ও চন্দ্রিমা হারায় ভালো লাগল।
  • avi | ১৯ মে ২০১৬ ১৫:০০705902
  • এবার কি বৈশালী ডালমিয়া ক্রীড়ামন্ত্রী?
  • Arpan | ১৯ মে ২০১৬ ১৫:০৩705904
  • ভাঙ্গড়ের কী খবর?
  • dc | ১৯ মে ২০১৬ ১৫:০৩705903
  • মদনকে বোধায় দিদিই জেতাতে চায়নি। মদন দিদির বড়ো লায়েবিলিটি হয়ে উঠেছিল।
  • cb | ১৯ মে ২০১৬ ১৫:০৪705905
  • এবং সোনামুখীর দীপালি সাহা পরাজিত
  • sm | ১৯ মে ২০১৬ ১৫:০৫705907
  • আজকে একটা আশ্চর্য্যের বিসয় লক্ষ্য করলাম; এই সময়ে প্রথম দু পাতা জুড়ে অবপ র ষ্টার আনন্দের বিজ্ঞাপন।
    এত পয়সাখরচ করে কম্পিটিটর এর কাগজে বিজ্ঞাপন!
  • cb | ১৯ মে ২০১৬ ১৫:০৫705906
  • রেজ্জাক ১৮ K +
  • আচার্য্য ব্যোমবজ্র | ১৯ মে ২০১৬ ১৫:১০705908
  • রঞ্জনদা - অরূপ জিততোই। এবং যেগুলো আপনি লিখেছেন এর সব কটাই ফ্যাক্ট। ট্যাঞ্জিবল কাজ (সে দেওয়াল রঙ বা মসজিদের পাঁচিল ভেঙে নতুন পাঁচিল বা জলের ট্যাঙ্ক ভেঙে নতুন ট্যাঙ্ক হলেই বা) দরকার। এবং টু অরূপ'স ক্রেডিট, আদিগঙ্গার ওপর ছটা ব্রীজের রেনোভেশনের বিরাট এফেক্ট আছে অদ্দিগঙ্গার দক্ষিণে। দ্বিতীয়তঃ সাধারণ মানুষের হাতের নাগালে থাকা নিয়েও কোনো প্রশ্নই নেই। অরূপ লোকের বিয়েতে, ছেলেমেয়ের জন্মদিনে, শ্রাদ্ধে - সব জায়গায় যায় (ভালো/খারাপ মন্তব্য করছি না, ব্যক্তিগতভাবে আমি এটাকে বিশেষ অ্যাচিভমেন্ট মনে করি না, কিন্তু লোকে করে)।
  • বটমলাইন এটাই | ১৯ মে ২০১৬ ১৫:১৮705910
  • মানুষ চেয়েছে। সম্পূর্ণ নিজের চাওয়া। আপনি পছন্দ করুন বা না করুন। অলমোস্ট ফেয়ার ভোট, মানুষ দলে দলে ভোট দিয়েছে। অনেক উপমা, অনেক কবিতা বা গানের লাইন মাথায় আসছে - কিন্তু এখন সেসব থাক।

    জোটই কারণ নাকি মানুষের পরিবর্তিত মূল্যবোধ, নাকি শহরাঞ্চলের পরিবর্তিত ডেমোগ্রাফি, নাকি নতুন এক জেনারেশনের উত্থান, নাকি বৃদ্ধাশ্রমের প্রাচুর্য - যাঁরা কংগ্রেসের জমানা দেখেছেন, সিপিয়েমের জমানাও দেখেছেন - জানি না। নিজের কথা বলতে পারি, রাজনীতি থেকে অনেক দূরে রাখি নিজেকে, তবু কোথায় একটা নিজস্বতা ফীল করছিলাম সূর্যকান্ত মিশ্র, এবং আরও কিছু মানুষের সাথে। মনে হচ্ছিল এই লোকগুলোকে আরেকটা সুযোগ দিলে হয় তো ভালো হত। আমি জ্যোতি বসুকে দেখেছি, অনিল বিমানদের দেখেছি। ঘেন্না ধরে গেছিল দলটার ওপর, শুধু এই লোকগুলোর কারণে, কিন্তু সামহাউ মনে হয়েছিল নতুন করে শুরু করলে এরাই করতে পারবে।

    মনে হচ্ছে সিপিএম দলটার ক্লক একেবারে রিসেট হল শূন্যতে। যতটুকু হওয়া বাকি ছিল, সেটা এবারে সম্পূর্ণ হল। নাদির যাকে বলে, সেইখানে গিয়ে পৌঁছল দলটা, পশ্চিমবঙ্গে। এর নিচে আর নামা যায় না, তাই সরতে হলে এইবারে ওপরের দিকেই সরতে হবে।

    চিরদিন নিরাপদে দূরে দাঁড়িয়ে বাতেলাই দিয়েছি, আজও তাই দিচ্ছি। জানি না আর কিছু করার আছে কিনা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ মতামত দিন