এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সর্ষেবাটা মোচাবাটা চিতলের মুইঠ্যা ইত্যাদি ইত্যাদি (৩)

    Abhyuday Mandal
    অন্যান্য | ০১ ফেব্রুয়ারি ২০১০ | ১১২৪৫৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • til | ০৩ নভেম্বর ২০১০ ১০:৫৩433784
  • এগুলো olive, দেশের জলপাই কেমন আমি চিনিনা। লেবুর আচার তো ঘ্যামা হয়েছে। ধ্যুৎ, আচার বানানো এমন কি বড় ব্যাপার! এবার মালুম হলো; আজকাল বাজারে বাঙ্গালী আচার এসেছে, একেবারে আমতেল, ট্রাই করে দেখুন।
  • sana | ০৩ নভেম্বর ২০১০ ১১:৪০433785
  • কোন কোম্পানীর টা বলছেন,til,আমের আচার?
    সে কী----আপনি দেশে জলপাই এর চাটনী খান নি?? এবার গিয়ে অবশ্যই বাজার থেকে কিনে (যদি পান) বানিয়ে খাবেন অন্তত একদিন,জলপাই এর গন্ধ টা অসাধারন।
  • til | ০৩ নভেম্বর ২০১০ ১৫:৩৯433786
  • Mother's Recipe" লেখা আছে শিশিতে।
  • Nina | ০৩ নভেম্বর ২০১০ ২১:০৭433787
  • তা তিলস্যার, গৃহে প্রস্তুত লেবুর আচার, শেষ-মেশ কোন রেসিপিতে প্রস্তুত হইল?
    দেশে এস স্যার, তোমাকে জলপাইএর চাটনী খাওয়াব--যদি জলপাই পাই।
  • til | ০৪ নভেম্বর ২০১০ ০১:৩২433788
  • নিনা,
    চারটি ২০০ গ্রামের কফির শিশিতে চারটি বিভিন্ন পদ্ধতিতে প্রস্তুত হইয়াছে, ইহা ভিন্ন যাহাদিগকে লেবু উপহার দিয়াছিলাম, তাহারাও এক আধ শিশি ওয়াপস দিয়েছেন। ফলে এখন আচারের দোকান খুলিবার ন্যায় অবস্থা!
  • pi | ২০ নভেম্বর ২০১০ ২০:৪০433789
  • ডিম ফেটিয়ে দিয়ে দেওয়া এবং ফ্রোজেন গাজর, কড়াইশুঁটি দিয়ে দেওয়া ছাড়া ম্যাগির আর কী কী সহজ, ঝামেলাবিহীন, চটজলদি ও উপাদেয় ইম্প্রোভাইজেশন হতে পারে ? উত্তরটাও চটজলদি চাই। জল চাপিয়ে এসেছি।
  • Abhyu | ২০ নভেম্বর ২০১০ ২১:০৫433790
  • চাট্টি বড়ি ভেজে দিয় দাও।
  • Abhyu | ২০ নভেম্বর ২০১০ ২১:০৮433791
  • সরু সরু করে কাটা শুকনো কমলালেবুর খোসা খুব ভালো লাগবে। পার্সিয়ান কুইসিনে দ্যায়।
  • byaang | ২০ নভেম্বর ২০১০ ২১:০৯433792
  • যতক্ষণে ম্যাগির জল ফুটবে এবং ম্যাগি সিদ্ধ হবে, একটা ছোট্ট প্রেশার কুকারে অল্প একটুক খানি চিকেন কুচি কুচি করে কেটে নুন-গোলমরিচ দিয়ে সিদ্ধ করে নিয়ে ম্যাগিতে ফেলে কেচাপ দিয়ে নেড়েচেড়ে দেওয়া।

    (সতর্কীকরণ : জীবনে প্রথবার কউকে রেসিপি দেওয়ার সাহস করলাম। আমার থেকে আজ অব্দি কেউ রেসিপি চায় নি)
  • byaang | ২০ নভেম্বর ২০১০ ২১:১০433794
  • ভুট্টার দানা থাকলে সেগুলো ঐ ম্যাগির জলেই ম্যাগির সাথেই ফেলে দেওয়া যেতে পারে।
  • SS | ২০ নভেম্বর ২০১০ ২১:১৩433795
  • এই মূল্যবান উপদেশ গুলো পরের উইকএন্ডে পাইএর কাজে লাগবে :)
  • Abhyu | ২০ নভেম্বর ২০১০ ২১:১৯433796
  • SS আপনিই দেখুন না করে। পাতাবাহার গাছের স্যালাডের সাথে বড়ি দেওয়া ম্যাগি?
  • SS | ২০ নভেম্বর ২০১০ ২১:২৯433797
  • আমার সাধের গাছগুলো নিয়ে ইয়ার্কি হচ্ছে?? ওদের নাম 'জুন'।

    গাছের কথায় মনে পড়লো, শীতকালে এরা নাকি পাতাগুলো ঝরিয়ে দেয় আর রুটগুলো মাটির নীচে বেঁচে থাকে। আবার মার্চ নাগাদ নতুন পাতা গজায়।
  • Abhyu | ২০ নভেম্বর ২০১০ ২১:৪২433798
  • গাছ বলতে মনে পড়ল - অর্কুটে কিছু ছবি লাগাচ্ছি।
  • byaang | ২০ নভেম্বর ২০১০ ২১:৫৬433799
  • পাই কিছুতেই বলছে না, ম্যাগি রান্নার রেসিপি কম্পিটিশনে কে ফার্স্ট হোলো, আমি ন অভ্যু?
  • Abhyu | ২০ নভেম্বর ২০১০ ২২:০১433800
  • আমি ফার্স্ট তো বটেই - আমি ৯:০৫ আর ব্যাঙদি ৯:০৯ !
  • byaang | ২০ নভেম্বর ২০১০ ২২:০৫433801
  • খোকা, শুধু সময় দেখলে হবে! কার রান্নাটা বেশি সহজ এবং ঝামেলাকম দেখতে হবে না? বড়ি ভাজতে তেল গরম কর রে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাজ রে। তারপর বড়ি ভাজার কড়াই ধুতে হবে, ম্যাগির পাত্র ধুতে হবে
    আর আমার টা! ম্যাগির জলেই ভুট্টার দানা ফেলে দাও।
  • Abhyu | ২০ নভেম্বর ২০১০ ২২:০৭433802
  • আপনারটায় নতুনত্ব খুবই কম। ইমাজিনেশন নেই বললেই হয়।
  • byaang | ২০ নভেম্বর ২০১০ ২২:১২433803
  • যে কোনো যুগান্তকারী আবিষ্কার এরকমই হয়। হয়ে যাওয়ার পরে মনে হয় - এত সহজ, আগে ভাবলাম না কেন, এর মধ্যে কোনো ইমাজিনেশনই নেই, এ আর এমন কী করল, আমিও চাইলেই এইটা ভাবতে পারতাম।
  • Abhyu | ২০ নভেম্বর ২০১০ ২২:১৪433805
  • কিন্তু - কিন্তু - আপনি লেখার পরেও সে রকম কিচ্ছুটি মনে হচ্ছে না!
  • byaang | ২০ নভেম্বর ২০১০ ২২:১৫433806
  • ঐ যে বললি তো নতুনত্ব নাই, ইমাজিনেশন নাই।
  • Arpan | ২০ নভেম্বর ২০১০ ২২:১৬433807
  • ভ্যারিয়েশন চাই? তেল গরম করে চাট্টি সর্ষে ফোড়ন দিয়ে কটা কারিপাতা ফেলে দাও।
  • byaang | ২০ নভেম্বর ২০১০ ২২:১৯433808
  • গত হপ্তা থেকে এ ব্যাটা কারিপাতা প্রমোট করার চেষ্টা করছে!
    আর আমার রেসিপিটা বেশি স্বাস্থ্যকরও বটে, তেল নাই।
  • Abhyu | ২০ নভেম্বর ২০১০ ২২:২৪433809
  • আমার বউয়ের এক বান্ধবী (সাউথ ইন্ডিয়ান) একবার ঢ্যাঁড়শের ঝোল রেঁধেছিল। প্রেশার কুকারে অনেকটা জল দিয়ে ছোটো ছোটো করে কাটা ঢ্যাঁড়শ সেদ্ধ করতে দিয়েছিল।
  • Abhyu | ২০ নভেম্বর ২০১০ ২২:৩১433810
  • অবশ্য সে একবার ভাত দিয়ে খাবার তরকারি হিসেবে ভেজিটেবল বিরিয়ানি বানিয়েছিল (আর কিছু ছিল না সেদিন) কিন্তু প্রেসার কুকারে বানানো ঢ্যাঁড়শের ঝোলের কাছে সে কিছুই না।
  • til | ২১ নভেম্বর ২০১০ ০১:৪৬433811
  • আমি তো পারতপক্ষে হোটেল রেস্টুরেন্টের ছায়া মাড়াই না। তবু মনে পড়লো একবার একটি মেক্সিকানে স্যালাডে অন্য কিছুর মানে লাল পেঁয়াজ ( স্প্যানিশ ওনিয়ন, মানে দিশী মাল), শশা ইত্যাদির সাথে খোসা ক্যালানো কমলা লেবুর (দিশী কমলা, যাহারে এরা ম্যান্ডারিন কয়) কোয়া আধখানা করে কেটে দিয়েছিল। মিষ্টি কমলার সঙ্গে মিলে এক সুন্দর টেষ্ট।
    (btw বাঙলাদেশীদের দাওয়াতে শুধু মাংস আর মাংস, সঙ্গে অবশ্য সালাদ (ঐ উচ্চারণ) ও ড্রিংকশ (ঐ উচ্চারণ, কিন্তু আদপে সফট)।
  • byaang | ২৫ নভেম্বর ২০১০ ০৮:৪৩433812
  • এই যে সব রন্ধনবিশারদরা! এক কিলো বোনলেস চিকেন নিয়ে বসে আছি। কুড়ি মিনিটে নেমে যায়, আর কোনো ঝক্কি-ঝামেলা নেই এরম একটা সহজ রেসিপি বল দিকি নি! সেদ্ধ করতে বললে চলবে না, ওটা আমিও পারি। আর হ্যাঁ, ঐসব সেলারি কুচি, লেটুস কুচি, কাজু বাটা, পোস্ত বাটা ইত্যাদি হাবিজাবি বাদ দিয়ে। চাট্টি চিকেন খাওয়ার জন্য অত খাটুনি পোষায় না। ঘরে আছে এক কাপ কুচনো পেঁয়াজ, আদা-রসুনবাটা, টমেটম, আর ক্যাপসিকাম, আলু-ও আছে খানকতক। সবচেয়ে জরুরি হল, ম্যাক্সিমাম একটা কড়াই অথবা প্রেশার কুকার আর একটা খুন্তির বেশি একটাও বাসন কাজে লাগানো চলবে না।
  • aka | ২৫ নভেম্বর ২০১০ ০৯:০১433813
  • আদা, পেঁয়াজ, রসুন, ক্যাপসিকাম হ্যানা ত্যানা একটু বাটারে ভেজে নিয়ে তারপর চিকেন দিতে হবে, এট্টু ভাজা ভাজা হয়ে গেলে জল, নুন, চিনি ইত্যাদি দিয়ে ফুটতে দিতে হবে। শেষে নামানোর এট্টু আগে গোটা গোলমরিচ। আমি কোনদিন করি নি, কিন্তু এখন আমি সেই পর্যায়ে উঠে গেছি যখন শুধু কনসেপ্ট দিই। মানে কুকিংয়ের প্রোজেক্ট লিড আর কি।
  • byaang | ২৫ নভেম্বর ২০১০ ০৯:০৩433814
  • এটা খিল্লি না তো? সাহস করে হাত লাগাই?
  • aka | ২৫ নভেম্বর ২০১০ ০৯:০৭433816
  • আর চাইনীজ প্রিপারেশন চাইলে গোলমরিচ কাটিয়ে দিতে হবে। ভাজার সময়ে এট্টু ময়দা, আর শেষের দিকে সয়া শস আর ঝাল ঝাল কেচাপ দিয়ে নেড়েচেড়ে নিতে হবে। ও হ্যাঁ কয়েকটা কাঁচা লংকা মাঝামাঝি কেটে দিলে বেশ দিব্যি চিলি চিকেন হবে।

    খিল্লি আমি কখনই করি না। কিন্তু ডি: দিয়ে রাখি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত মতামত দিন