এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৭০০৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • শ্রী সদা | 24.*.*.* | ০২ মে ২০১৫ ১৫:৫৬661418
  • অবশ্যই কোলকাতা, মানে এখনকার মডেলে তো বটেই। সস্তার জায়গা। তবে যদি সত্যি সত্যিই কোলকাতা লুরু হয়ে যায় তাহলে অন্য কোথাও গিয়ে থাকবো। জায়গার অভাব আছে নাকি ঃ)
  • lcm | 118.*.*.* | ০২ মে ২০১৫ ১৫:৫৭661420
  • কয়েক মিলিয়ন না দিলে কেউ কিছু শুরু করবে না। কি মুশকিল!
  • robu | 122.*.*.* | ০২ মে ২০১৫ ১৫:৫৭661419
  • অন্ততঃ পালামুদির চোলাই বলুন ঃ-)
  • dc | 132.*.*.* | ০২ মে ২০১৫ ১৫:৫৯661421
  • নানা আমি পাছামুদি বলি :d
  • শ্রী সদা | 24.*.*.* | ০২ মে ২০১৫ ১৬:০১661422
  • আর লুরুতেও তিরিশ-চল্লিশ হাজার স্যালারীতেও লোকজন দিব্যি আছে। হ্যাঁ টাকা হয়তো কোলকাতার মতো জমাতে পারছে না কিন্তু এটা জানে যে কদিন পর একটা সুইচ মারলে ওটাএক লাফে দেড়গুণ হবে। তাদের পঁয়্তাল্লিশের আলু নিয়ে বিশেষ হেলদোল দেখিনি।
  • robu | 122.*.*.* | ০২ মে ২০১৫ ১৬:০৬661423
  • কেউ যদি সুইচ না মেরেই সেটা জমাতে পারে, অসুবিধে কীসের?
  • pi | 192.*.*.* | ০২ মে ২০১৫ ১৬:০৭661424
  • ডিসি, আমি তো এটা দিয়েছিলাম, http://www.brookings.edu/research/reports2/2015/01/22-global-metro-monitor ঃ)

    তৃণমূলের সাইট কেন, এইটা দিলেই তো হবে ঃ)

    কিম্বা ইণ্ডিয়ান ব্যুরো অব লেবারের গত কয়েক বছরের তুলনামূলক পরিসংখ্যান। ঐ সব ক'টাই আপনার কাছে আছে। ঃ)
  • robu | 122.*.*.* | ০২ মে ২০১৫ ১৬:০৯661425
  • আর তিরিশ-চল্লিশ হাজার টাকা সোজা টাকা নয়। অনেক টাকা। এবঙ্গ কোনোদিন লুরুতে না গিয়েও বলতে পারি, লুরুর অন্ততঃ পন্চাশ পার্সেন্ট লোক মাস গেলে এই টাকা পায় না। তাদের হেল দোল নেই?
  • pi | 192.*.*.* | ০২ মে ২০১৫ ১৬:১০661426
  • যাইহোক, শ্রীসদার এত রাগ, ক্ষোভের কারণ, এই নিয়ে লোকজনন্কে এত গাল দেওয়ার কারণ এতক্ষণে পরিষ্কার হল, সদা কেন আরো উঁচু পদে নেই আর লুরুর উকুনগুলোর পিছনে এত খরচ কেন করতে হচ্ছে।
  • pi | 192.*.*.* | ০২ মে ২০১৫ ১৬:১১661428
  • যাইহোক, শ্রীসদার এত রাগ, ক্ষোভের কারণ, এই নিয়ে লোকজনন্কে এত গাল দেওয়ার কারণ এতক্ষণে পরিষ্কার হল, সদা কেন আরো উঁচু পদে নেই আর লুরুর উকুনগুলোর পিছনে এত খরচ কেন করতে হচ্ছে।
  • dc | 132.*.*.* | ০২ মে ২০১৫ ১৬:১৫661429
  • pi বুঝছেন না ঃ-( তৃনমূলের সাইটের লিংক দেখালে যেভাবে মোজা জ্বালানো যাবে সেটা ব্রুকিংস টুকিংস দিয়ে হবে না। চার্টের ছবিটা তৃনমূলের সাইটের যে পেজে পেয়েছেন সেটা প্লিজ সময় করে দিয়ে দেবেন।
  • lcm | 118.*.*.* | ০২ মে ২০১৫ ১৬:১৮661430
  • ?,
    যা তেরি! আমি আবার তত্ত্ব কোথায় দিলাম!
    ডিসির দেওয়া NSS ডেটা দেখে যা মনে হল তাই তো লিখলাম।
  • pi | 192.*.*.* | ০২ মে ২০১৫ ১৬:২৭661431
  • সার্চ দিলেই তো পাওয়া যাচ্ছিল।
    যাগ্গে, এই রইলো।
    http://aitcofficial.org/aitc/kolkata-economy-bengal-delhi-mumbai-bangalore-chennai-jpmorgan/

    ডাটাগুলো ভুল কিনা কেউ বলতে পারলেন না, আর ঠিক হলে কী বক্তব্য, তাও শুনতে পেলাম না অবশ্য।
  • dc | 132.*.*.* | ০২ মে ২০১৫ ১৬:৩৩661432
  • অনেক ধন্যবাদ, আমি সার্চ মেরে খুঁজে পাইনি ঃ-(
  • dc | 132.*.*.* | ০২ মে ২০১৫ ১৬:৪১661433
  • ওঃ আমার বক্তব্য হলো, ডেটাগুলো নিশ্চয়ই ঠিক আছে, ওয়েবসাইটে অন্তত জল মেশানো ডেটা দেবে বলে মনে হয়না আর জল মেশানো হলে এদ্দিনে আবাপ পেছনে লেগে যেত। কাজেই লাস্ট এক বছরে কলকাতার প্রভূত উন্নতি হয়েছে, এই জুনে কলকাতা যাচ্ছি, গিয়ে গর্ব করে সবাইকে বলবো দ্যাখো তোমাদের শহর কেমন উন্নতি করেছে। তিনো জিন্দাবাদ!

    (ডিসক্লেমারঃ নো সার্কাজম, ভালো মনেই লিখলাম। লাস্ট লাইনটা আমার বন্ধুদের খচানোর জন্য বলবো)
  • শ্রী সদা | 24.*.*.* | ০২ মে ২০১৫ ১৯:১৩661434
  • ঘন্টাখানেক কারেন্ট ছিলনা। এমার্জেন্সি জ্বেলে মশার কামড় খেলাম। এরপরেও আপনারা স্বর্গের আগের স্টেশন ইত্যাদি বলে প্যাঁক দ্যান।

    একে একে উত্তর দিই।
    প্রথমে রোবুদাকে যেটা বলার, কোলকাতায় কেষ্টপুরের আদি বাসিন্দাদের মধ্যে কজন আজকে কেষ্টপুরে থাকে ? অনেকেই জমি বাড়ি বেচে থোক টাকা নিয়ে শহরতলীর দিকে সরে গেছেন যেখানে কস্ট অফ লিভিং কম। আজকে যে আইটি কর্মীরা কেষ্টপুরে ফ্ল্যাট কিনে থাকছেন তাঁদের বেশীরভাগেরই যা রোজগার সেটা ঐ বিয়াল্লিশ টাকার আলু অ্যাফোর্ড করতে পারে। লুরুতেও সেই অবস্থায় হয়েছে বা হবে। কর্পোরেট চাকুরেদের রমরমা এরকম যেকোনো জায়গায় সেটা হবে। এর সল্যুশন কী ? কোম্পানীগুলো মাইনে ঠিক করবে সেই অঞ্চলের লোকজনের গড় ইনকাম দেখে ? সাউথ কোলকাতায় আজকে কত পার্সেন্ট বাঙালী ? শিয়ালদা বাজারে আর বালিগঞ্জে জিনিসপত্রের দাম কি এক ?

    আর সুইচ ইত্যাদি বলেছি লিমিট অফ গ্রোথ বোঝাতে। শুধু টাকাপয়সা নয়, ধরো ম্যানেজমেন্টের সাথে খারাখারি চলছে, মুখের উপর - "রাখুন বাঁ* আপনার চাগ্রী, আমি চললাম অন্য কোং এ" - এই জিনিসটা বলার স্কোপ কোলকাতায় কেমন ? তুলনামূলকভাবে লুরু/চেন্নাইতে কেমন ? কোথায় কর্মীদের বেছে নেওয়ার স্বাধীনতা বেশি ?

    পাইদিকে বলি, আমার অভিজ্ঞতায় আমাদের মতো কর্পোবাবুরা যারা কি না সো কলড ভালো মাইনের চাকরী করে চোরদায়ে ধরা পড়েছি, তাদের কজন সোনার চামচে মুখে নিয়ে জন্মেছে ? বেশীরভাগই মধ্য-নিম্নমধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়ে, ঠিক সময় ঠিক কেরিয়ার বেছেছিল, ধারদেনা করে পড়াশোনা করেছিল বলে আজকে লিডিং ইন্ডাস্ট্রিতে কাজ করছে। তো এদের প্রতি লোকজন এত জাজমেন্টাল কেন ? যারা আজকে এদের রিলোকেশনের সুযোগ নিয়ে বেয়াইনিভাবে লাখ-বেলাখ ডিপোজিট নিচ্ছে, তাদের কে বারণ করেছিল আইটি তে আসতে ? কথায় কথায় লাখ বেলাখের খোঁটা দেওয়ার আগে এই জিনিসগুলো একটু কনসিডার করলে আলোচনাটা আরো ঠিকঠাক হয় বোধয় ঃ)
  • শ্রী সদা | 24.*.*.* | ০২ মে ২০১৫ ১৯:১৭661435
  • আর উকুনদের টাকা দিতে কেন এত আপত্তি এই নিয়ে লোকজনের রিয়াকশন থেকে একটা হাইপোথেটিক্যাল গপ্পো বানালাম -
    ধরুন, আপনি লুরুর রাস্তায় হাঁটছেন, একটা লোক এসে পকেট থেকে পার্স নিয়ে পালাতে গেল, আপনি ধরে থানায় নিয়ে এলেন। এবার অফিসারের সাথে কথোপকথন ঃ

    ~ এই যে, দেখুননা, এই লোকটা আমার পার্স নিয়ে পালাচ্ছিল।
    ~ বটে? কত টাকা ছিল পার্সে ?
    ~ আজ্ঞে, দুশো টাকা।
    ~ আপনি কী করেন ?
    ~আজ্ঞে, সফটওয়ার ইঞ্জিনিয়ার।
    ~বটে ? আপনার রোজগার নিশ্চয়ই লাখ-বেলাখ ?
    ~ ইয়ে, মানে ....
    ~লজ্জা করেনা মশাই ? আপনার মতো হাড়হাভাতে ভিখিরি আমি দুটো দেখিনি। লোকাল ছেলে, এরা তো আপনার মতো কর্পোতে কাজের সুযোগ পায়না, যদি দুশো টাকা নিয়েই থাকে, আপনার এমন কি ক্ষতি হয়ে যাচ্ছে মশাই ?
    ~ না, মানে এটা তো বে-আইনি, আপনি কি করে এরকম ....
    ~ চোপ শালা! বেআইনি দেখাচ্ছে। বলি, তোর স্যালারী কত হবে সেই নিয়ে আইন আছে ? আইন দেখাচ্ছে .... যা ফোট।
  • potke | 126.*.*.* | ০২ মে ২০১৫ ১৯:১৯661436
  • সদা,ওটা অ্যাকডেমিক দের অভ্যাস ইন্ডাস্ট্রি র মাইনে নিয়ে খোঁটা দেয়া। ওসব গায়ে মাখিস কেন? চুরি-ডাকাতি তো করছিস না!
  • quark | 127.*.*.* | ০২ মে ২০১৫ ১৯:২১661437
  • বেশ!

    তাইলে দাঁড়ালোটা কি?

    কলকাতা "বিশ্বখ্যাত" হ'তে পারলনা কারণ সেখেনকার লোকেরা গাঁইয়া। কিন্তু লুরু "বিশ্বখ্যাত" হ'লেও সেখেনকার লোকেরা উকুন।

    ভালো কথা। সদাই না ক'দিন আগে রিসার্চ-টিসার্চ করতে না পারায় "বড্ড নিচুতে বাঁচা" ইত্যাদি হা-হুতাশ কচ্ছিল? ইন্টারেস্টিং!
  • শ্রী সদা | 24.*.*.* | ০২ মে ২০১৫ ১৯:২৫661439
  • কোয়ার্ক, হ্যাঁ, তো ? রিসার্চ এই মুহূর্তে করতে পারছি না বলে অল্টারনেটিভ যেটা করছি সেটা ভালোভাবে করবো না ? বুঝলাম না ঠিক। নাকি রিসার্চে উৎসাহ থাকলে টাকার প্রয়োজন বা লোভ থাকতে নেই ?
  • santanu | 102.*.*.* | ০২ মে ২০১৫ ১৯:৩০661440
  • কেউ একটু বলেন দেখি, এই বাড়িভাড়া দেবার সময় ডিপোজিট নেবার কি কিছু লিমিট আইনে আছে?
    আমিও ভাড়া দি। ডিপোজিট ও নি, অবশ্যই লাখ টাকা নয় (গাইয়া কলকাতায় দেবেই বা কে), তাও নিয়ম টা জেনে রাখা ভালো।
  • quark | 127.*.*.* | ০২ মে ২০১৫ ১৯:৪১661441
  • সদা, একেবারেই না। শুধু ব'লে রাখি, প্রচুর টাকা মাইনে, অসুবিধে হ'লেই রইল ইসের চাগরি ব'লে অন্য জায়গায় শিফ্‌ট করা, শিফ্‌ট কল্লেই তিরিশ পার্সেন্ট বেশি মাইনে ইত্যাদি হঠাৎ ক'রে ইত্যাদি একদিনে ভুলে যাওয়াটা মুশকিল।
  • শ্রী সদা | 24.*.*.* | ০২ মে ২০১৫ ১৯:৫৪661442
  • কোয়ার্ক, জানি তো। অ্যাকাডেমিকস এ থাকলে এক্সপেক্টেশনটাও অন্যরকম রাখতাম। ইন্ডাস্ট্রি ইজ অ ডিফারেন্ট বিষ্ট অল টুগেদার। আমি জানিনা কতদিন আমার স্কিলসেট রিলেভেন্ট থাকবে, জানিনা কতদিন মার্কেট ভালো থাকবে, জানিনা দুম করে লে অফ হয়ে যাব কি না - এতরকম অনিশ্চয়তা নিয়ে থাকতে হলে প্রতি মুহূর্তেই ভাববো কী করে রোজগার ম্যাক্সিমাইজ করা যায়, আর বেশী কেরিয়ার স্কোপ ওপেন রাখা যায়। ইন্ডাস্ট্রির চাপ নিতে না পেরে আমার বেশ কিছু বন্ধু ব্যাঙ্কের পরীক্ষা দিয়ে ঢুকে গেল - তাদের কাছে টাকার থেকে স্টেবিলিটি বেশী ইম্পর্টেন্ট। আমি উল্টোটা ভাবি, অ্যাট লিস্ট যদ্দিন ইন্ডাস্ট্রিতে থাকি।
  • dc | 132.*.*.* | ০২ মে ২০১৫ ১৯:৫৯661444
  • রেন্ট ডিপোজিট নিয়ে কোন আইন থাকলে আমিও জানতে চাই। চেন্নাইতেও বেশীর ভাগ জায়গাতে দশ মাসের ডিপোজিট, অল্প কিছু জায়গাতে ছয় মাসের। ফলে একটু ভালো জায়গায় ৩ বিএইচকে মানেই দেড় থেকে দু লাখ টাকার ডিপোজিট দিতে হবে ঃ-(
  • pi | 192.*.*.* | ০২ মে ২০১৫ ১৯:৫৯661443
  • আরে ! শ্রীসদার তো দেখছি ঠাকুরঘরে কেস হয়ে গেছে !

    তুই লিখলি, 'মনি এমনি কোলকাতা নিয়ে এত হা হুতাশ করিনা, আমার ঘরের খেয়ে চাকরী করার মোহ খুব একটা নেই, শুধু এটা বুঝি যে লুরুর মতো ইন্ডাস্ট্রি পব তে থাকলে এই কয়েক বছরে আরো কয়েক ধাপ উপরে থাকতাম। '

    উকুন নিয়ে কোটটা আবার দিলাম না।

    তো লিখলাম, 'যাইহোক, শ্রীসদার এত রাগ, ক্ষোভের কারণ, এই নিয়ে লোকজনন্কে এত গাল দেওয়ার কারণ এতক্ষণে পরিষ্কার হল, সদা কেন আরো উঁচু পদে নেই আর লুরুর উকুনগুলোর পিছনে এত খরচ কেন করতে হচ্ছে।'

    এতে আবার খোঁটা দেখলি কই ? ঃ)

    আর পোটকেদা, লোকজনকে বেশি বুঝে গিয়ে খোঁটা দেবার চেষ্টা না করলেই ভালো হয়। আমি কীসের লোক আর কীসের লোককে কী নিয়ে কেন খোঁটা দেবার চেষ্টা করছি, তাই নিয়ে গবেষণা নাই বা করলে।
  • শ্রী সদা | 24.*.*.* | ০২ মে ২০১৫ ২০:০৬661445
  • ঠাকুরঘরে কেসটা সিরিয়াসলি বুঝলাম না। যাগ্গে, বোঝার এবং বোঝাতে পারার আশা ছেড়ে দিয়েছি। কোলকাতার লুরু হওয়ার থেকেও বড়সড় প্রায়োরিটি আছে যখন, তাই হোক। আমরা বাইরে নিরাপদে বসে লোকজনকে ছেঁড়া কাঁথার স্বপ্ন দেখাই।
  • pi | 192.*.*.* | ০২ মে ২০১৫ ২০:০৮661446
  • আর হ্যাঁ, লাখ বেলাখের মাইনে নিয়ে তুইই ভাটে লিখেছিলি এক সময়, লুরুতে যাবার কারণের মধ্যে বেশি মাইনে আছে।
    সেটা গরহিত অপরাধ, চুরি ডাকাতি করছিস এরকম এখানে কোথাও বলিনি, অন্য কেউও বলেছে বলে মনে হয় না। লোকজনের রিলোকেশনের কারণ হিসেবে কোলকাতায় শুধু চাকরি না পাওয়া নয়, অন্যত্র অনেক বেশি মাইনের চাকরি পাওয়াটাও ফ্যাক্টর হিসেবে কাজ করে, শুধু এইটুকু বলা হয়েছিল। সেটাও কোন চুরি ডাকাতি, অপরাধ কোনোমতেই নয়।
    এমনকি তুই নিজেও একটু আগে আবার সেটা নিজের নাম করেই বললি। রিলোকেশনের অন্য কারণ, আর এন্ড ডি র কাজ নিয়ে আগে বলেছিস।
    তো, সেটা নিয়ে কোন সমস্যাই নেই, প্রশ্নও নেই। তোর নিজেকে জাস্টিফাই করারও কোন দায় নেই। প্রত্যেকের জীবনের পছন্দ, প্রায়োরিটি তো আলাদা হতেই পারে।
    এটাকে 'খোঁটা' হিসেবে নিয়ে চাপ নিচ্ছ্হিস কেন খামোখা ?
  • dc | 132.*.*.* | ০২ মে ২০১৫ ২০:১২661448
  • pi এর সাথে একমত। খান দান সুখে থাকুন, কি করছেন কতো উপার্জন করছেন এসব নিয়ে কারুর কথা কখনো গায়ে মাখবেন না (কেউ যদি বলেও থাকে)। লাইফে এমনিতেই অনেক টেনশন, কাজেই কতো পেলাম সেই নিয়ে ভাবার কোন মানে হয়না ঃ-)
  • শ্রী সদা | 24.*.*.* | ০২ মে ২০১৫ ২০:১৯661451
  • চাপ নিই নাই। কাটাও। খারাপ লেগে থাকলে সরি। আমার বক্তব্য ছিল যে কোলকাতায় কর্পো তে কেরিয়ার গ্রোথ কম হয়, এবং বেশী করে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন না হলে সেটাই হবে। তার থেকে গ্রোথ মানে টাকা, লাখ বেলাখের চাকরী ইঃ .... লেটস এগ্রি টু ডিসেগ্রি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে মতামত দিন