এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | ২৬ ফেব্রুয়ারি ২০১৮ ১১:৪২390241
  • বছর দশেক আগে বোধায় কামসূত্র অ্যাডে পূজা বেদীকে নিয়েও হইচই হয়েছিল। কিন্তু অ্যাডগুলো প্রাইম টাইমে দেখানো যাবেনা এরকম কিছু বোধায় বলা হয়নি (নাকি হয়েছিল? মনে পড়ছে না), তবে সেসময়েও পেপারে এই নিয়ে ডিবেট হতো, এডিটোরিয়াল নাকি অপ-এডও বোধায় লেখা হতো।
  • dc | ২৬ ফেব্রুয়ারি ২০১৮ ১১:৪০390238
  • আমার মনে হয় প্রাইমটাইমে কন্ডোমের অ্যাড দেখানো যাবেনা বলে ইদানিং যে ফরমান জারি হলো, সেটা স্রেফ রক্ষনশীলতা। আর কিছু না হোক, এই রক্ষনশীলতার বিরুদ্ধে প্রতিবাদ হওয়া উচিত।
  • sm | ২৬ ফেব্রুয়ারি ২০১৮ ১১:৪০390239
  • এটা খালি সানি লিওনি বলে নয়। এমন দু তিনটে কোম্পানির এড, রিসেন্টলি মার্কেট এ ঘোরা ফেরা করছিল। আর একটা বোধ হয় স্কোর এর।
    সুতরাং সানি বলেই আপত্তি এমনটা নয়।
    আবার বলি, গত পঞ্চাশ বছর হিন্দি সিনেমা একই জিনিষ পরিবেশ করে এসেছে।
    বর্তমানে সিনেমা গুলো দেখলে বুঝতে পারবেন, মেয়েরাও ছেলেদের ভাল রকম উত্যক্ত করছে। ট্রেন্ড সামান্য হলেও পাল্টেছে।যদিও দুটোই অনাবশ্যক।
    ভায়লেন্স কমে নি। বরঞ্চ বেড়েছে।হলিউডেও।
    এটার ও রেস্ট্রিকশন করা উচিত।
    আর সাউথের সিনেমায় তিনটে চারটে রেপ সিন। এটার ও কন্ট্রোল দরকার।
  • kiki | ২৬ ফেব্রুয়ারি ২০১৮ ১১:৩৮390237
  • আচ্ছা ঠিকাছে। আর হবে না। এট্টুস ঠ্যাঙ টেনেছিলুম। রাগ করিসনা।ঃ)
  • S | ২৬ ফেব্রুয়ারি ২০১৮ ১১:৩৫390236
  • এমনকি ঐ কন্ডোমের অ্যাডেও এখানে সবাই সুড়সুড়ির কথাই বলে গেলেন। অথচ ইন্ডিয়ান সোসাইটির জন্য তৈরী অ্যাডে এতো ফস্সা লোকজন কেন, সেই নিয়ে কারোর কোনও অসুবিধেই নেই। এইটাতেই আমার খুব অস্বস্তি হয়।
  • avi | ২৬ ফেব্রুয়ারি ২০১৮ ১১:৩০390235
  • কিকিদি, গৰৰৰৰৰৰৰৰৰ...
  • S | ২৬ ফেব্রুয়ারি ২০১৮ ১১:২৭390233
  • আমিতবাবু, "বেবিজ ডে আউট" পিজি১৩। আমার মতে ব্যাপারটা বাবা মায়েদের হাতে ছেড়ে দেওয়াই ভালো। কন্টেন্ট অ্যাডভাইজারি থাকুক। আমারও এই বয়সে অনেক সময়ে ভায়োলেন্স দেখতে বা গালাগালি শুনতে ইচ্ছে নাও হতে পারে। সেটা প্রথমে লিখে দিলে আমি সেই কন্টেন্ট বাদ দেবো।

    "কিন্তু কনডম এড এর প্রতিবাদ করতে গেলে সেটা নিয়েও প্রতিবাদ করতে হবে, এটা একটু কেমন শোনাচ্ছে।"

    আমাদের সমাজ দশকের পর দশক এতো কিছু এতো হাজার বার দেখেও রিয়াক্ট করেনি বরন্চ টিজিং,স্টকিং কে গ্লোরিফাই করেছে আর সেলিব্রেট করেছে। সিনেমায় দেখিয়েছে যে নায়কের আচরণে নায়িকা প্রথমে বিরক্ত হলেও বেশি বিরক্ত করায় প্রেমে পড়েছে? লিখতে গিয়েও মাথাটা কেমন ঝিম ঝিম করলো। এর কারণ (যেটা ডিসি বলেছেন) এগুলো যে খারাপ, সেইটাই জানতো/বুঝতো না। এখনো অধিকাংশ জানে/বোঝে না। তাই অন্যদিকের বক্তব্যটাও মনে হচ্ছে "কনডম এড এর প্রতিবাদ করাটা বেশি জরুরি" টাইপের। সেটা আমার মনে হয়্না।

    রাষ্ট্রের হাতে ছেড়ে দিয়েই এইধরনের সমস্যা হয়েছে। রাষ্ট্র মানুষকে শিখিয়েছে কোনটা ভালো আর কোনটা মন্দ। তাই হাজার বার টিজিং দেখেও লোকের রিয়াক্শন হয়নি (সেখানেও অন্য অনেক আরো ডিটেইল্ড ব্যাপার স্যাপার আছে, সেসবে আর গেলাম না)। এমনকি ক্রমাগত সুড়সুড়িও মেনে নেয়। কিন্তু সানি লিওনিকে দেখেই কেমন মোরালিটি জাগ্রত হয়।
  • rabaahuta | ২৬ ফেব্রুয়ারি ২০১৮ ১১:২৭390234
  • আর প্রতিটি অ্যাডের আগে যদি রেটিং দেখানো হয়, বা কখন কোন প্রোগ্রাম হবে তার মত কখন কোন অ্যাড হবে সেটাও নির্দিষ্ট হয় তাহলে একটা কিঞ্চিৎ সুরাহা।

    এককের ঐ কি যেন জটিল টেকনিকেল সমাধানটা আছে বটে, কিন্তু গুগল ফেসবুক এনেসে সিয়া ব্যক্তিগত তথ্য জমিয়ে জমিয়ে এমনিতেই ক্লান্ত যক্ষ হয়ে বসে অছে, ওদের ঘরে তথ্যের ভার আর বাড়াতে চাই না। তাছাড়া বেশী টেকনোলজি মোটেই ভালো না। এক স্মার্টফোন নিয়ে কতদিন হিমশিম খেয়েছিলাম।
  • rabaahuta | ২৬ ফেব্রুয়ারি ২০১৮ ১১:২১390232
  • পাই, সে তো কন্ডোমের অ্যাড সাবধানে দেখানো উচিত, কিন্তু রামদেব, ফেয়ার অ্যান্ড লাভলি, জ্যোতিষ, এইসব অ্যাড দেখানোই উচিত নয় মনে করি। এইখানে কন্ডোমের অ্যাড নিয়ে কথা হচ্ছিল তাই ওগুলো আর খুব বেশি এম্ফাসাইজ করিনি, এই লিখে দিলাম - রামদেব, ফেয়ার অ্যান্ড লাভলি, এদের বাটাম দেওয়া হোক। সিনেমায় নায়িকাকে ইম্প্রেস করার নামে ইভ্টিজিংএর যে পাঠ দেওয়া হয় (এখন কি কমেছে?) তা অত্যন্ত অনুচিত, এবং প্রত্যক্ষ ক্ষতিকর প্রভাব আছে। (অস্ট্রেলিয়াতে কি একটা মামলা হয়েছিল না, এক ভারতীয় পথেঘাটে মহিলাকে উত্যক্ত করে কেস খান, এবং আদালতে উকিল হিন্দী সিনেমার ক্লিপ দেখিয়ে বলেন এ ওঁদের সংস্কৃতির অঙ্গ, তাই একে ছেড়ে দেওয়া হোক? খুব বেশীবছর আগের কথা নয়)

    তা হোক বললেই তো হবেনা, দেবেটা কে।

    কন্ডোমের অ্যাডেও ব্ল্যান্কেট ব্যান সমর্থন করছিনা, কিন্তু এক্সপ্লিসিট যৌন সুড়সুড়িমূলক অ্যাড ফ্যামিলি ভিউইংএর উপযুক্ত নয় (সে কন্ডোম বা তালমিছরি যারই হোক; কন্ডোমের বিক্রী যেহেতু যৌনতার সঙ্গে প্রত্যক্ষ জড়িত তাই কন্ডোমই বেঁড়ে ব্যাটা), এবং সেরকম থাকলে তার অপ্রোপ্রিয়েট রেটিং হোক, প্রাইমটাইম থেকে সরানো হোক ইত্যাদি।
    এইবার এটা খুবই সাবজেকটিভ জিনিস ও ঘাঁটা। যেমন চিয়ারলিডিংএর কথা এসেছিল। চিয়ারলিডিংএর সঙ্গে যৌনতার সম্পর্ক, আমার কাছে তো খুব পোক্ত কিছু না; মানে জামাকাপড় একটু ছোটখাটো বটে, কিন্তু ধরুন দিন দুপুরে মাঠের মধ্য নাচগান করতে গরম তো লাগে নাকি? আর সে তো তাহলে সাঁতারও দেখা যাবেনা, জিমনাস্টিক, ব্যালে এইসব পাজামা পরে করতে হবে। এগুলো তো পারফরমেন্স। এইবার এসব দেখেও অনেক দেশকালসমাজে চোখে ফোস্কা পড়ে; তা তাদের কথা আমি জানিনা।

    এইবার ব্যান, সেন্সরবোর্ডে গজেনবাবু, সার্ভেলেন্স ও ক্রমে ক্রমে পুলিশ স্টেট, এইসবই ভয়ানক ও আমি সমর্থন করিনা। তো তাহলে হবেটা কি, বা কি সমাধান? আমার মনে হয় না আদৌ কোন সমাধান আছে, নৈতিকতা, শালীনতা এইসবের বোধ বা সংজ্ঞা তো রোজ পাল্টাচ্ছে। তো ঐ আলোচনা তর্ক বিতর্ক সমাধানের রাস্তা খোঁজা, ওটাই বোধয় সমাধান।
  • dc | ২৬ ফেব্রুয়ারি ২০১৮ ১১:০৮390231
  • "বিশেষ করে বিয়ের ব্যাপারে। তাঁদের যদি ছেলের জন্য মেয়ে খুঁজতে হয় তো সেটা খুব লজ্জার আর অস্বস্তির হবে এরকম কিছু।"

    একদম :d
  • dc | ২৬ ফেব্রুয়ারি ২০১৮ ১১:০৪390230
  • এইরে অ্যারেন্জড ম্যারেজ নিয়ে যেটা বল্লাম সেটা একেবারেই আমার ব্যাক্তিগত মত। অন্য কারুর কিভাবে বিয়ে হয়েছে বা হবে সে নিয়ে এক্কেবারে কোন আপত্তি বা মতামত নেই, সেটা তাদের নিজেদের ব্যাপার।
  • cb | ২৬ ফেব্রুয়ারি ২০১৮ ১১:০৩390229
  • কাল মি ইন্ডিয়া দেখলাম শ্রীদেবীর জন্য, ছোটবেলায় এইটা আর প্রহার দেখতাম, আর কিছু হিন্দি সিনেমা দেখি নি বিশেষ
  • sm | ২৬ ফেব্রুয়ারি ২০১৮ ১০:৫৭390228
  • একমত নই। ইংল্যান্ডে, সুপার মার্কেট আন্ডার ১৮হলে কড়া কড়ি আছে।পরিচয় পত্র দাখিল করতে বলে। যা হয়, লুকিয়ে চুরিয়ে। অর্থাৎ ১৮বছরের বেশি জনতা সিগারেট বা মদ কিনে, টিন এজ জনতা কে সাপ্লাই করে। অনেক টা লুকিয়ে ড্রাগ বিক্রি করার মতন। ধরা পড়লে শাস্তির ভয় আছে। নিষেধাজ্ঞা আছে বলে যেটুকু অপব্যাবহার দেখা যায়, সেটা বহুগুণে বেড়ে যেত টিন এজ জনতার বিচার বুদ্ধির ওপরছেড়ে দিলে। অনেকটা সিগারেট ও মদের দাম বাড়িয়ে নিয়ন্ত্রণ করার মতন। এতে বিক্রি নি :সন্দেহে কমে। কিন্তু কিছু বিপদ আছে, সেটা পরে বলছি।
    আর বারংবার প্রচারে কৌতূহল কম হয়, এটা ঠিক নয়।
    মানে বারবার পানু দেখলে, এডিকশন হয়।
    গয়না বা শাড়ির বিজ্ঞাপন বার বার দেখলে, আগ্রহ কমে না।
    গানের, ব্যাপারেও ডিসপ্লে একটা বড় কৌতূহল সৃষ্টি করে। ড্রাগের ক্ষেত্রেও বার বার ডিসপ্লে করলে আগ্রহ বাড়বে বৈ কমবে না।
    সবকিছু এক ধাঁচে পড়বে না।
  • kiki | ২৬ ফেব্রুয়ারি ২০১৮ ১০:৫৫390227
  • এইসময় দুঃখেকে দরকার। তিনি একবার খুব রাগ করে বলেছিলেন এরকম ভাবনার বিরুদ্ধে। অ্যারেঞ্জড ব্যাপারটা না থাকলে তার বিয়েই হতনা, এমন কিছু............. :D

    আমারো একই ব্যাপার হত মনে হয় এবং সেটা ভালোই হত।

    সে যাগ্গে, ভিয়েতনামে দেখেছিলুম ওরা কেমন ঘাবড়ে যায় বাপ মা দেখে শুনে দিচ্ছে শুনলে। এক মাকে দেখেছিলাম তার বড় ছেলে না গার্ল ফ্রেন্ড, না আয়, কোনদিকেই মন নাই, তাই নিয়ে খুব চিন্তিত ছিলেন। বিশেষ করে বিয়ের ব্যাপারে। তাঁদের যদি ছেলের জন্য মেয়ে খুঁজতে হয় তো সেটা খুব লজ্জার আর অস্বস্তির হবে এরকম কিছু। কাজের ব্যাপারে সে লজ্জা ছিল না। নিজেরাই কিছু ব্যবসা ফেঁদে দেওয়ার চেষ্টা করছিলেন।
  • amit | ২৬ ফেব্রুয়ারি ২০১৮ ১০:৫৪390226
  • টিভি তে কনডম এর এড শ্লীল না অশ্লীল, সেই তর্কে না ঢুকেও বোধহয় বলা যায় যে, জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে হলে যেটা সবথেকে দরকারি, স্কুল এ যৌনশিক্ষা দেওয়া আর কনডম যাতে সহজলভ্য হয় তার ব্যবস্থা করা। সরকার থেকে জনসংখ্যা নিয়ে ক্রমাগত প্রচার ও জরুরি। প্রাইম টাইম এ টিভি তে এড দেখিয়ে আদৌ যৌনশিক্ষা হচ্ছে কিনা বা জনসংখ্যা কমছে কিনা তার বোধহয় এখনো সেরকম কোনো সার্ভে বা অন্য প্রমান নেই।

    আর বিদেশেও কিন্তু আমার যেটুকু দেখা বা এখনো দেখি, সাধারণ ফ্রি চ্যানেল এ কনডম এর এড রাত ৯ -১০ টার পরেই দেখানো হয়। আর সবকটা প্রোগ্রাম এ G, PG, M, MA15 + রেটিং দেওয়া থাকে আর -M/MA15 প্রোগ্রাম গুলো রাত ৯ টার পরেই দেখানো হয়। অবশ্যই পে চ্যানেল গুলোর কথা আসছে না, কারণ সেখানে যার যেমন ইচ্ছে সেরকম সাবস্ক্রাইব করতে পারে। আরো অনেক ভাবে পেরেন্টাল কন্ট্রোল অপসন থাকে। অস্ট্রেলিয়া তে দেখি ইভেন ফ্রি চ্যানেল গুলোতে পেরেন্টাল লক অপসন থাকে, যাতে বাবা মা রা সেটিং করে রাখতে পারে। এখানে শুদু ফ্রন্টাল নুডিটি নয়, ক্রাইম বা ভায়োলেন্স থাকলেও রেটিং বেড়ে যায়। উদাহরণ : বাহুবলি-২ এখানে MA-১৫ রেটিং পেয়েছে এতো মারামারি কাটাকাটি দেখানোর জন্য।

    ইভেন Jurassic ওয়ার্ল্ড PG রেটিং পেয়েছে। আমার ছোট মেয়ের জন্মদিনে (< ১১ ) ওর বন্ধুদের নয় হলে জুরাসিক ওয়ার্ল্ড দেখানোর প্ল্যান করেছিলুম, কিন্তু অনেক লোকাল বাবা-মা আপত্তি করে। এনারা কিন্তু রক্ষশীল একেবারেই বলা যাবে না। আমার ও একটা কথা মনে হচ্ছে, এখানে যারা কনডম এড এর আপত্তি করছেন, তারা একেবারে রক্ষণশীল, তা নাও হতে পারে। ব্র্যান্ডিং না করা গেলেই ভালো। অন্য ভাবেও দেখা যায়।

    আর হিন্দি cinema তে টিসিং কালচার, মেয়েদের পেছনে লাগা অত্যন্ত খারাপ বিষয়। কিন্তু কনডম এড এর প্রতিবাদ করতে গেলে সেটা নিয়েও প্রতিবাদ করতে হবে, এটা একটু কেমন শোনাচ্ছে। অনেকটা গৌরী লঙ্কেশ নিয়ে বলা হয়নি বলে তসলিমা নিয়ে কিছু বলা যাবে নার মতো।

    তর্ক চলুক। মাঝে মধ্যে বড়ো বেশি পার্সোনাল এটাক হয়ে যাচ্ছে দুদিক থেকেই। সেটা নাহলে বোধহয় যুক্তি গুলো আরো ভালো আসবে।
  • kiki | ২৬ ফেব্রুয়ারি ২০১৮ ১০:৫০390225
  • ইয়ে, অভি তুই তোর ছেলেপুলেদের নিয়ে কিসব ভাবছিলিস দেখলুম। গুরুতে কোন ভাল খবরের সম্ভবনা দেখা দিলে কনগ্রা জানানোর একটা প্রাচীন প্রথা আছে।
  • dc | ২৬ ফেব্রুয়ারি ২০১৮ ১০:৪৪390224
  • ওরে বাবা অ্যারেন্জড ম্যারেজে যেন না যেতে হয়, সে এক দুঃস্বপ্ন ঃ( এনিওয়ে, উই উইল ক্রস দ্য ব্রিজ হোয়েন ইট কামস।
  • S | ২৬ ফেব্রুয়ারি ২০১৮ ১০:৪২390223
  • "আমি যদি আমার ডিসিশান চাপাই তো পরে কিছু এদিক ওদিক হলে সেই দোষও আমার ঘাড়ে এসে পড়বে।"

    এই কারণেই তো অনেকে অ্যারেন্জড ম্যারেজে যায়। হেঁ হেঁ।
  • | ২৬ ফেব্রুয়ারি ২০১৮ ১০:৪১390221
  • আমি তো ফেবুতে দুটো গ্রুপে, এমনি টুকটাক স্ট্যটাসে আর মুক্তমনাতেও লেখা দেখলাম।

    চন্দ্রিলের নাম দেখেই আমার সেই Y2K সিনেমাটার কথা মনে পড়ে গেল। সেই সিনেমার জন্য অতোজ চন্দ্রিলকে কি গালিটাই না দিয়েছিল! পুরো বাপ ফাপ তুলে গালি।

    ডিসির সাথে একটা ভয়ানক মিল পেলাম। এই করে কত হিন্দি সিনেমা আমার খানিক দেখে ছেড়ে দেওয়া! জাস্ট অসহ্য লাগার রেগেমেগে বন্ধ করে দিয়েছি। এমনকি নিতান্ত গরীব কালেও টিকিট কিনেও খানিক দেখে বেরিয়ে এসেছিলাম হল থেকে।
  • avi | ২৬ ফেব্রুয়ারি ২০১৮ ১০:৪১390222
  • কিকিদি কী কারণে কনগ্রা করে?
  • dc | ২৬ ফেব্রুয়ারি ২০১৮ ১০:৩৯390220
  • সে তো বল্লামই, ফাইনাল ডিসিশান মেয়ের। সে নিজেই ঠিক করবে কাকে তার পছন্দ। তাছাড়া এটার একটা প্র্যাক্টিকাল দিকও আছে। আমি যদি আমার ডিসিশান চাপাই তো পরে কিছু এদিক ওদিক হলে সেই দোষও আমার ঘাড়ে এসে পড়বে। ওর মধ্যে আমি নেইকো :p

    বেশ তুমি করেই বলবো।
  • S | ২৬ ফেব্রুয়ারি ২০১৮ ১০:৩৮390219
  • এসেম, প্রথমতঃ আমাদের দেশে কিছু খারাপ মানেই পশ্চীমে ভালো সেটা যে বলছি না সেটা আশাকরি মানবেন। আর পস্চীমে এসবে কাজ দিচ্ছে? তাহলে শুনি যে প্রায় প্রতিটা স্কুলেই ড্রাগস বিক্রি হয়। আন্ডার এজ অ্যালকোহল ইউজও তো কম নয়। ইংলন্ডে তো শুনেছি বারে গেলেই মদ পাওয়া যায় (শোনা কথা)। আর এইটে দেখুনঃ
    https://www.quora.com/What-is-the-average-age-that-Americans-lose-their-virginity

    অতেব পস্চীম খুবেকটা ভালো করছে তেমন তো দেখিনা।

    "এখন টিভি তে যদি সর্বদাই এড হিসাবে কোন কোন গান ভালো। কিভাবে ইউজ করতে হবে, দেখিয়েই যায়। আপনার বিরক্ত হওয়া স্বাভাবিক। কিন্তু বিপক্ষ মত দিতে পারে বারংবার দেখানোর জন্য গানের প্রতি আগ্রহ কমতে পারে"

    একই অ্যাড বারবার দেখালে আগ্রহ কমবেই। প্রথম রসগোল্লাটা খেয়ে যতটা আনন্দ পান, ২৩তম রসগোল্লাটা খেয়ে সেই আনন্দ পাবেন কি?
  • S | ২৬ ফেব্রুয়ারি ২০১৮ ১০:৩০390217
  • ডিসিদা, প্রথমত আপনার মুখে তুমি শুনতে খুব ভালো লাগে। আচ্ছা কোনও মেয়ের যদি ভিজে বিড়ালের মতন ছেলেই পসন্দ হয় প্রচুর শেখানোর পরেও, তখন বাবা কি করবেন?
  • kiki | ২৬ ফেব্রুয়ারি ২০১৮ ১০:৩০390218
  • ইয়ে, অভিকে কি কনগ্রা জানানোর সময় এসেই গেল!! কনগ্রা..........
  • kiki | ২৬ ফেব্রুয়ারি ২০১৮ ১০:২২390216
  • আজ আনন্দ বাজারে একটা খবর রয়েছে রায়ানের ক্লাস ইলেভেনের ছেলেটিকে নাকি উল্টো করে ঝুলিয়ে মারধোর করেছে। সিবি আই এর দাবী ছেলেটি তার বাবার আর সবার সামনে স্বীকার করেছে সে খুনী।তার বাবার দাবী ছেলে নির্দোষ। ছেলেটির মার্কশিট ও উনি দেখাতে চান যে ছেলেটি পড়াশুনো ঠিক করেই করছিল।

    কেমন একটা শিরশিরে লাগছে। এমনিতেও রোজ ফেবুতে লোকজন যেভাবে হুমকি হামকা দেয় এই চাই ঐ চাই বলে, কেমন যেন লাগে। কিছু কিছু বিকৃত মানুষ যেমন অ্যাসিড ছোঁড়া উচিত, রেপ করার চেয়ে ভাল এসব বলে তার থেকে খুব আলাদা কিছু লাগেনা।

    এবার ফেবুটা বন্ধ করে দেব ভাবছি। কেবল একটাই প্রবলেম, প্রচুর মানুষ খুঁজে পেয়েছি তারা আবার হারিয়ে যাবে।
  • dc | ২৬ ফেব্রুয়ারি ২০১৮ ১০:১৯390215
  • এই সিনেমাটাঃ



    জনতা ইংরেজি সাবটাইটেল ওয়ালা সিডি যোগাড় করে দেখে ফেলতে পারেন।
  • pi | ২৬ ফেব্রুয়ারি ২০১৮ ১০:১৮390214
  • সিকি, বেশ কিছু লেখা দেখলাম। গুরুর গ্রুপে অনেক পোস্ট এসেছে।

    বন্যা আহমেদ লিখেছেন, একটি স্মৃতি পুরস্কারের কথা।
  • dc | ২৬ ফেব্রুয়ারি ২০১৮ ১০:১৫390212
  • S করে ফেলুন।
  • dc | ২৬ ফেব্রুয়ারি ২০১৮ ১০:১৫390213
  • তবে তামিলে একটা সিনেমা হয়েছিল, বিন্নাইতান্তি ভারুভা (কাছাকাছি বাংলা উচ্চারন), ইংরেজি নাম will you cross the sky for me? তৃষা আর সিম্বু ছিল লিড অ্যাক্টর, গল্পটার শুরুটা খনিকটা ডিডিএলজের মতো, তবে তারপর একেবারেই আলাদা। এমনিতেই তৃষা আমার হট ফেভারিট, তার ওপর এই সিনেমাটার কমপ্লিকেটেড গল্পের জন্য দারুন ভাল্লেগেছিল। অবাক ব্যপার, সিনেমাটা তামিল নাড়ুতেও মেগাহিট হয়েছিল, কয়েক বছর তো তৃষার নামই হয়ে গেছিল জেসি (সিনেমাটায় তৃষার চরিত্রের নাম)।
  • sm | ২৬ ফেব্রুয়ারি ২০১৮ ১০:১২390211
  • নিষেধাজ্ঞা একটা আজব জিনিষ!
    আকর্ষণ বাড়ায় কিন্তু না করেও উপায় নাই।
    যেমন ধরুন বিদেশে, সিগারেট ও মদে ১৮ বছর না হলে কিনতে পারবে না। কেন?
    আমাদের দেশে নিষেধাজ্ঞা নেই বা থাকলেও সেরকম আইনি জোরাজুরি নেই।
    তা, বিড়ি বা সিগারেট নিয়ে আমাদের দেশ বা বিদেশ নিয়ে কোনো কম্পারেটিভ স্টাডি হয়েছে?
    পশ্চিমী দুনিয়ার যুক্তি হলো, কম বয়স বা টিন এজ গ্রুপে ভাল মন্দ বোঝার ক্ষমতা কম, অধিকাংশ হুপে চলে। তাই দরকার নিয়ন্ত্রণ। এভাইলেবিলিটির ওপর। খাসা যুক্তি। উপকার নিশ্চয় হচ্ছে, না হলে এমন ড্রাকোনিয়ান আইন বলবৎ থাকবে কেন?
    S,হলেন এন্টি গান ল এর সবচে বড় সমর্থক। আমি ও তাই।
    এখন টিভি তে যদি সর্বদাই এড হিসাবে কোন কোন গান ভালো। কিভাবে ইউজ করতে হবে, দেখিয়েই যায়। আপনার বিরক্ত হওয়া স্বাভাবিক।
    কিন্তু বিপক্ষ মত দিতে পারে বারংবার দেখানোর জন্য গানের প্রতি আগ্রহ কমতে পারে, বা বিষয় টি টিন এজ জনতার বিচার বুদ্ধির ওপর ছেড়ে দিন না কেন;কারণ সিনেমায়, ইন্টারনেটে তো ভায়োলেন্স এর ছড়া ছড়ি। এ আর নতুন করে কি বিপদ টানবে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত