এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ০৬:৪০390360
  • ওপার বাঙ্গলা আর এপার বাঙ্গলার কালচার এক নয়। ভাষারও বিস্তর পার্থক্য। অমনটা আমরা ভাবতে ভালোবাসি।
  • Atoz | ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ০৬:২৯390359
  • উঁহু, সেটা খুব বড় কারণ বলে মনে হয় না। বরং ওপারে একটা স্বাধীন দেশ হয়ে বাংলাভাষাতে তুমুল সিনেমা নাটক গান ইত্যাদি --- কিন্তু হিন্দির আগ্রাসন সেখানেও নাকি খুব। বিভিন্ন হিন্দি সিনেমা আর সিরিয়াল খুব নাকি জনপ্রিয়। প্রচুর হিন্দি চ্যানেল ওখানে যায়, কিন্তু উল্টোটা হয় না। বাংলাদেশি চ্যানেল ভারতে সেভাবে আসে না।
  • S | ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ০৬:২৪390358
  • বাংলা ভাগ হয়ে বাংলা কালচারের মার্কেটের দফারফা হয়েছে।
  • Ishan | ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ০৫:৩৩390357
  • গ্রাম বা মফঃস্বলবাসীর প্রতি কলকাতাবাসীর একটা সাধারণ উন্নাসিকতা আছে, ঠিক কথা। কাটানো দরকর দাও ঠিক। কিন্তু ওভাবে একটা একটা করে তো হয়না। একটা গ্র্যান্ড ন্যারেটিভ লাগে। দেখা যাক, বানানো যায় কিনা।
  • Ekak | ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ০৪:৫৩390356
  • ইন দ্যাট কেস কোলকাতাকেন্দ্রিকতা থেকে বেরোতে হবে। সাহিত্য প্রত্রিকা থেকে বিজনেস হাব সব ক্ষেত্রেই। শহুরেদের একটা লিবারাল উন্নাসিক কোল্ডনেস আছে গ্রামের ভাষা ও সংস্কৃতির প্রতি। ব্যঙ্গ থাকলেও ভালো হতো, কোল্ডনেস টা কাউন্টারপ্রোডাক্টিভ। সেটা আশু কোন পদ্ধতিতে কাটবে জানি না।
  • Ishan | ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ০৪:২৮390355
  • না না মাইক নিয়ে বলে কী লাভ হবে। পয়েন্ট হল শুধু মার্কেট না, খেলা বদলাতে গেলে কিছু পলিটিকাল মুভ প্রয়োজন। আগেও ছিল, কিন্তু আমাদের বাপ-ঠাকুদ্দারা ফেল মেরেছেন বলে আমরাও ফেল মারব কেন?
  • Ekak | ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ০৪:১১390354
  • কী মুশকিল, কেও অস্বীকার করেনি যে হিন্দি ভাষা রাষ্ট্রয়ক্ষমতাকে কাজে লাগিয়ে আগ্রাসন করেছে। কিন্তু তাতে, এখন যা দাঁড়িয়েছে সেটা নাল হয়ে যায়না।

    তোমার যুক্তি হলো, কেও একটা অন্যের কেড়েকুড়ে প্রচুর নিউট্রিশাষ ফুড খেয়ে তাগড়াই হয়েছে ....তাকে রুগ্ন বলার অধিকার দিতে হবে :):) এমন কল্লে খেলা হয় নাকি। সে বেশি নিউট্রিশাষ ফুড কেড়েকুড়ে খেয়েছে সে তুমি মাইক নিয়ে বলে বেড়াও, কিন্তু সে যে তাগড়াই তা মিথ্যে হবেনা এবং এই মুহূর্তে বাড়িতে তাগড়াই নিরাপত্তাকর্মীর দরকার হলে সেই ডাক পাবে।
  • Ishan | ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ০৩:৫৯390353
  • "কিন্তু এখানে সামহাও এই মেল্টিং পট (ফরফুল ওর হোয়াটেভার ) টা বাংলাতে একদম থেমে গেছে। "

    -- এই "সামহাও" টা কী? এটা নিয়েই তো প্রশ্ন। এটা তো একটা রাজনৈতিক প্রক্রিয়া। সেটাকে বাদ দিয়ে দেখলে অনেকটা "আমেরিকায় তো চিলির থেকে অনেক বেশি অপশন" জাতীয় হয়ে যাচ্ছে ব্যাপারটা। আমেরিকায় অনেক বেশি অপশন, অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু কেনর মধ্যে একটা বড় রাজনৈতিক প্রক্রিয়া লুকিয়ে আছে। সেটা না জানলে তো মুশকিল।

    স্পেসিফিকালি বাংলার সমস্যাটা নিয়ে বলি। বাংলার ক্ষেত্রে মূল সমস্যাটা হল একটা গ্র্যান্ড ন্যারেটিভের অভাব। ভারত রাষ্ট্র তথা হিন্দির অন্তত গোটা চারেক গ্র্যান্ড ন্যারেটিভ আছে। এক, জাতীয় রাজনীতি/কেন্দ্রীয় সরকর। দুই, জাতীয় টিভি। তিন, বলিউড। চার, ক্রিকেট। তুলনায় বাংলায় এটা নেই। অসামে ত্রিপুরায় ঝাড়খন্ডে গাদা বাঙালি, এচাড়াও বাংলাদেশ, পঃবঃ। কিন্তু কোনো গ্র্যান্ড ন্যারেটিভ নেই, যাতে একটা ভাষা ঘিরে আখ্যান তৈরি হতে পারে। সবারই সম্পূর্ণ আলাদ গপ্পো। এই রাজনৈতিক পরিস্থিতিটাই তো অপশন তৈরি হবার পরিপন্থী।
  • Ekak | ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ০৩:৪৮390352
  • "হিন্দি অনেক প্রকার নয়, অনেকগুলো ভাষাকে হিন্দি দিয়ে গিলিয়ে ফেলা হয়েছে, সেই প্রক্রিয়া এখনও চলছে।
    "

    উইদিন কোট হবে।
  • Ekak | ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ০৩:৪৬390351
  • হিন্দি অনেক প্রকার নয়, অনেকগুলো ভাষাকে হিন্দি দিয়ে গিলিয়ে ফেলা হয়েছে, সেই প্রক্রিয়া এখনও চলছে।

    হিন্দি অনেক বেশি ব্যবসা বাণিজ্যে ব্যবহার হয়েছে তাই সেটার ভান্ডার আর খড়িবোলিতে থেমে নেই। মৈথিলী কে বা ছাপড়ামারিকে কেও হিন্দি বলতে যাচ্ছেনা। কথাটা আবার পরিষ্কারভাবে বলি। এই সমস্ত ভাষাভাষী হিন্দি ছাতার তলায় কামধান্দা করাতে হিন্দি অনেক বেশি সমৃদ্ধ ভাষা।

    তাতে হিন্দি ভিলেইন না হিরো তাই দিয়ে কিছু যায় আসে না। ফলাফল এই যে একজন লেখক অনেক বেশি অপশন পান ভাষাগতভাবে। মানে যদি বলি যে, গোটা বাঙালি শিক্ষিত কলমচি সম্প্রদায় একটাই আবাপ সুলভ ঘ্যানগেনে ইল্লুতে ভাষায় দিনের পর দিন আলাপ করে যায় হুইচ গিভস ইউ ভেরি লেস অপশন টু ক্যাটার দেম, দ্যান ইন হিন্দি যেখানে একটা টাপোরি হিন্দি বা ভোজপুরি শব্দ মেশানো হিন্দি এমনকি উর্দু নাজমের মধ্যে চলাফেরা করা যাবে। এই ভাষাভাষীগুলো পরস্পরকে যতই খিস্তি করুক, বাণিজ্যক্ষেত্রে এক ছাতার তলায় থাকার কারণে ওই সবকটা অপশন কে রেকগনাইজ করে। বাঙালিদের মতো ডিসকানেক্টেড না। বাঙালিরা খুব পচা লোক এমন না, কিন্তু এখানে সামহাও এই মেল্টিং পট (ফরফুল ওর হোয়াটেভার ) টা বাংলাতে একদম থেমে গেছে। মানে একটা উদাহরণ গান থেকেই থাক ......স্নেহা খানওয়েলকোর যদি বাঙালি হতেন তাহলে ডেসটিনি হতো "ও তো ফোক টোক গায়" এবং শেষ অবধি কিছু হাফ আঁতেল সিনেমায় ফিউশন। এটা শুধু মুম্বাই এর পয়সা কাছে বলে না, হিন্দি র অডিয়েন্স অনেক রিসেপটিভ বলে।
  • S | ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ০৩:২১390350
  • তখনি বলেছিলাম "গুরুচন্ডালি তো গড়লে। কিন্তু এ সাইট কি আর এমন থাকবে? এর উপরে দিয়ে কত ঝড় বয়ে যাবে। বাংলা ভাষা নিয়ে একদিন এখানে ফুটবল খেলা হবে বলে দিলুম"।
  • Ishan | ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ০৩:১২390349
  • সেই। কিন্তু এইসব থাক এখন। পৃথিবী সিরিয়ার উপরে ঝুলে আছে। এবার ওইদিকটাও একটু দেখাশুনো করার দরকার। কত দিক যে সামলাই। :-)
  • S | ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ০৩:১১390348
  • সাদার্ণ, শিকাগো, নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া, বোস্টন - এসব জায়্গার অ্যাকসেন্ট তো পুরো আলাদা। কিন্তু ইন্টারন্যাশনালি বিক্কিরি করতে গেলে একধরনের অ্যাকসেন্ট দরকার। নইলে লোকে বুঝবে নাতো। অনেক আমেরিকানও ব্রিটিশ টিভি সাব টাইটেল দিয়ে দেখে।
  • Du | ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ০৩:০৭390347
  • টীভির কল্যাণে আম্রিগার মত এতবড়ো দেশে লোকে এমনভাবে কথা বলে যেন এক পরিবারের লোক। শব্দের চয়েস, কথার টান সব, একেকটা কথা বলার সময় মুখের ভঙ্গী সব প্রায় এক !
  • Du | ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ০৩:০১390346
  • এন্টনি ফিরিংগীকে কেউ মনে রাখলো না ঃ( আর উষাদিদি?
  • Ishan | ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ০৩:০০390345
  • শুধু মার্কেট তো নয়। স্বাধীনতার আগে সিনেমার দুটো বড় কেন্দ্র ছিল ভারতবর্ষে। একটা কলকাতা অন্যটা বম্বে। একটা আর নেই, মানে বড় কেন্দ্র হিসেবে নেই, অন্যটা রমরমিয়ে বেড়েছে। এর পিছনে দেশভাগ, রাষ্ট্রভাষা হিসেবে খাড়িবোলির প্রভাব বিস্তার সবই আছে। আমরা যখন বুনিয়াদ কি ফৌজি নিয়ে আহ্লাদ করি, কায়ামত সে কায়ামত তক নিয়ে নস্টালজিয়া করি, তখন কোনো অজ্ঞাত কারণে ভুলে যাই, এরা সেই রাজনৈতিক প্রক্রিয়াটার অংশ। যে রাজনৈতিক প্রক্রিয়াটি শুধু বাঙ্লার সিনেমা না, আওয়াধী ঠুংরি-গজলকে বলিউডি ইয়ার্কির পর্যায়ে নিয়ে এসেছে, কাব্যময় মৈথিলীকে ধ্বংস করেছে। পরিবর্তে দিয়েছে একটা ফ্ল্যাট মোটা দাগের বলিউডি (পড়ুন 'ভারতীয়) কালচার।

    আমি নস্টালজিয়ার কিছু বিরুদ্ধে নই। শৈশবে বা কৈশোরে তো কারো হাত নেই। আমারও নেই। আমার নিজেরই তো ডিস্কো ড্যান্সার শুনলে এখন মনটা মিঠে মিঠে হয়ে ওঠে। কিন্তু তার সঙ্গে পুরো প্রক্রিয়াটাকে আইডেন্টিফাই করতে কী সমস্যা। একবার ব্যক্তিগত আবেগের বাইরে এসে তৃতীয় পক্ষ হয়ে দেখলেই তো পুরোটা বোঝা যায়।
  • S | ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ০২:৪৯390344
  • অনুপম যে টেকনিকালি বাঙালি সেতো জানি। একবার তো কথাও বললাম। কিন্তু অ্যাকসেন্ট নিয়ে বলছি আরকি। বড্ড ইঙ্গলিশ মিডিয়ামে পড়া কোলকাতার আপার মিডল ক্লাসের অ্যাকসেন্ট।

    পিকুর জন্য মনেহয় ফিলমফেয়ার পেয়েছিলো।
  • S | ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ০২:৪৭390343
  • ঈশানদার সাথে একমত। শুধু মরাঠি নয়, বেশ কিছু গুজরাতী শব্দও ঢুকে গেছে। যেমন লফড়া।

    বলিউড "ইন থিং" করেছে পুরো বাজারটাকে ধরে রাখার জন্য। মানে যাহাই বেচা যায়, তাহাই আমাদের চাই। ফলে বাঙলা, মরাঠি, গুজরাতী, পন্জাবি, ভোজপুরি, উর্দু সবকটি কালচারের ইসে হয়েছে। সেইসব কালচারে আবার বাঁচার তাগিদে হিন্দির প্রভাব পড়েছে। তাতে এরা হয়তো সাময়িকভাবে বেঁচে গেছে, কিন্তু আসলে বলিউডই লাভবান হয়েছে/হচ্ছে লং রানে। মার্কেট, মার্কেট। কিস্যু করার নাই।
  • Ishan | ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ০২:৪২390342
  • উফ এত একসঙ্গে লেখা যায়না।
    ১। অনুপম বাঙালি। পিকুতে গান লিখেছে বলে যারপরনাই আনন্দিত হলাম। পিকু আমি দেখেছি, কিন্তু গানগুলো মনে নেই। ভালো কিছু হয়নি মনে হয়। তবে অমিরাভ সম্পর্কে যা বলেছি, এক্ষেত্রেই ওই ওই ওই।

    ২। তবলা নিয়ে যুবসমাজকে উত্তেজিত করার মতো কিছু লিখবনা। ফলে উৎসাহ পাচ্ছিনা। তবে হবে।
  • Ishan | ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ০২:৩৮390341
  • এইগুলো মনে হয় মারাঠি।

    পয়েন্ট হল, ভোজপুরি, কিংবা মৈথিলী, কিংবা আওয়াধী, কিংবা মাগধী এরা হিন্দি না। আলদা ভাষা। মারাঠি তো নয়ই। হিন্দি যাকে বলা হয়, সে হল আপিশিয়াল খাড়িবোলি, এদের মতই আরেকটা ভাষা। হিন্দি অনেক প্রকার নয়, অনেকগুলো ভাষাকে হিন্দি দিয়ে গিলিয়ে ফেলা হয়েছে, সেই প্রক্রিয়া এখনও চলছে। একদিকে সরকারি প্রচার, অন্যদিকে বলিউডি 'ইন থিং' এর গিমিক, এই প্রক্রিয়াটাকে খুব মসৃণভাবে চালাচ্ছে। এইজন্যই ওই আর্টিকলটা পড়তে দিয়েছিলাম।

    পাকিস্তানে এই একই প্রক্রিয়া হয়েছিল। কিন্তু গায়ের জোরে করতে গিয়েছিল বলে আগুন জ্বলেছিল। এখানে খুব কৌশলী এবং স্টিমুলেশনকে ব্যবহার করে করা হচ্ছে। পদ্ধতিটা শিক্ষণীয়।
  • T | ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ০২:২৫390340
  • তবলা নিয়ে প্রবন্ধ কি হ'ল?
  • S | ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ০২:২০390339
  • অনুপম পিকুতে হিন্দিতে গান লিখেছে। অনুপমকে কি বাঙালী বলা যায়? যেরকম অ্যাকসেন্ট মেরে বাঙলা বলে।
  • S | ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ০২:১৮390338
  • হিন্দির অনেক প্রকার। একক একদম ঠিক বলেছেন।

    মুম্বাইয়ের হিন্দি হলো "মেরেকো লোচা নেহি মাঙ্গতা হ্যায়, ক্যা সমঝা?" টাইপের। বোধয় গোয়া আর কোন্কনির প্রভাব। উধারিচ কোপচে মে লে যাকে তেরেকো ধো ডালুঙ্গা। খুব স্টিরিওটিপিকাল ডায়লগ লিখলাম লোকের বুঝতে সুবিধা হবে। অনেক শব্দ আছে, যেগুলোর মানে অন্য কোথাও কেউ জানবেই না। কন্টাল আ রহা হ্যায়। আতরঙ্গী কিসম কে ইনশান হ্যায়। বা ঘন্টাল আদমী হ্যায়। রাপচিক মাল হ্যায়। হঠেলা আদমী।

    দিল্লির হিন্দিতে নাকের ব্যবহার বড্ড বেশি। হানজি হানজি। অ্যাকসেন্ট একদম আলাদা। বোধয় পান্জাবী আর জাঠের প্রভাব। উত্তর প্রদেশেরও বিভিন্ন জায়্গার অ্যাকসেন্ট, শব্দের ব্যবহার আলাদা।
  • T | ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ০২:১৪390337
  • এহ, না না, মিশটেক মিশটেক। এন কে সলিল না।
  • Ishan | ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ০২:১৩390336
  • তিনি কে? লিং আছে লিং?
  • T | ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ০২:১১390335
  • হে হে, ঈশানদা নির্ঘাত এন কে সলিলের নাম শোনেনি। :)
  • Ishan | ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ০২:০৮390334
  • গদগদ? :-)

    আমি কোথা থেকে জানব। এই কদিন আগে নাম শুনলাম। ভাটে না ক্যালকমে কে একটা মেনশন করেছিল বাঙালি বলে। না হলে আর কী করা, একটা জ্বলন্ত উদাহরণ থেকে পৃথিবীবাসী বঞ্চিত হল।
  • S | ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ০২:০২390333
  • অমিতাভকে তো একমাত্র আপনিই বাঙালী বলে গদগদ হলেন।
  • Ekak | ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ০১:৫৯390332
  • আমি তো বলছি রেসিস্ট খিস্তি ও করে কিন্তু রেকগনাইজ করে। ধরো, একটা সিনেমায় ছাপড়ামারি বলা গুন্ডা ক্যারেক্টার আছে, হিন্দি আছে, মাইথিলি শব্দবহুল গান আছে, উর্দু শায়েরি আছে এবং নায়ক ও নায়কের বাপ উত্তরভারটিও হিন্দি তে কথা বলেন। হিন্দি তে তো এরকম প্রচুর। এবার বাংলায় ?? তিনটে জেলার ভাষা ঢুকলে লোকে বলবে আর্ট ফিল্ম :( :(
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত