এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ০৮:৪৬390390
  • এস, ওটা সাতটা উনিশের পোস্টের পরিপ্রেক্ষিতে মনে হয়। ঃ-)
  • Atoz | ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ০৮:৪৪390389
  • মিঠুন হাতজোড় করে গলবস্ত্র হয়ে দাঁড়িয়ে মিনমিন করছেন আর শ্রীদেবী তর্জনী তুলে গর্জন করে বলছেন, "তিনদিন সময় দিলাম। "
    ওরে বাবা রে। এ যে সিনেমা!!!!
  • S | ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ০৮:৪১390387
  • আচ্ছা ডিসিদা যে রুটি মাখন বললেন, সেটা কেন?
  • S | ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ০৮:৪১390388
  • আমার এক্সপি একেবারেই আলাদা। আমি অবশ্যি বাংলাদেশি দেখলেই গদগদ হয়ে আমার বাঙাল রুটটা জানিয়ে দিই। হিন্দিতে অন্তত কারোর সাথে কথা বলিনি। বাঙালীর সাথে অন্য ভাষায় কথা বলতে আমার বড্ড লজ্জা লাগে, কেমন মুখ থেকে বেড়োতেই চায়না।
  • dd | ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ০৮:৩৯390386
  • শ্রীদেবীকে নিয়ে TOI বা হিন্দু - এদের অতোটা মাতামাতি দেখছি না যতোটা দেখছি কলকাতার কাগজে। এই সময় তো শ্রীদেবী টাইম্স হয়ে গেছে। প্রথম তিন কি চার পাতা শুধুই শ্রীদেবীময়।
  • kiki | ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ০৮:৩৫390384
  • বাংলাদেশী আর হিন্দি নিয়েও দুখান কথা ছিল। অবশ্য বাংলাদেশী বলেই নয়, এদেশেও। মুসলমানরা (বেশীরভাগ) নিজেদের রুট পাকিস্থান বলতে বেশী গর্ব বোধ করে এ আমি নিজে চোখে দেখেছি, কাজেই তারা হিন্দি বলতে ভালোবাসে। এবং একটু কম ভাষা জানা মানুষ বলিউডি হিন্দি বলে, বাকিরা উর্দু। অবশ্য উর্দু ভারী মিঠে ভাষা।

    হোচিমিনে সেই দুহাজার পাঁচে একটা কাপলের সাথে আলাপ হয়েছিল। খুব সুন্দর। মেয়েটি খুব সুন্দরী এবং বিচ্ছিরি অহংকারী। অবশ্য সুন্দরের সাথে অহংকার খুব খারাপ যায় না, যেমন গুনের সাথে বিনয়, ইত্যাদি। একদিন তারা আমাদের বাড়ীতে এসেছিল, তখন সন্ধ্যেতে কারোর আসার কথা মনে হয়, আমি অন্য জায়গা, আর সেভাবে অভ্যস্ত নই বলে তালেগোলে অবস্থায় রয়েছি, আর আমি এমনিতেও সাধারণ ঘর থেকেও বটে, আদবকায়দা জানিনা সেরম। নাইটি পরেই কাজ করছি। এসমস্ত সময় আমি অন্যদের বাড়ীতে গিয়ে দেখেছি কর্তাটিই ম্যানেজ করে। আমার সে ক্পাল নয়। তিনি আহ্লাদে আমাকে ঐ এলোঝেলো নাইটি পরা অবস্থায় ই একপ্রকার টেনে তাদের সামনে হাজির করলেন। আর সে মহিলা যে মুখ আর বডি ল্যাঙ্গুয়েজ দেখালেন আমায় দেখে আমার মতন হ্যাবলা উদাস মানুষের ও মনে হচ্ছিল ধরণী দ্বিধা হও। তা সেই মহিলা খুব মুখ বেঁকিয়ে বলত তার পূর্বপুরুষরা পাকিস্থান থেকে।

    এই দুহাজার সতেরোতে আবার হো চি মিন গেছি। হতচ্ছাড়া নমপেন এয়ারপোর্ট আমায় ট্রাভেল ভিসা দিল। কাজেই আমার দেশের বাইরে আবার বেরোতেই হল। তা যে হোটেলে উঠেছি সেখানে ব্রেকফাস্ট ধরা থাকে ঘর ভাড়ার সাথেই। সাধারণ হোটেল ই। কিন্তু ভিয়েতনামিসদের ব্যবস্থা খুব সুন্দর থাকে। সেখানে একজন সাবকন্টিনেন্টের মানুষের দেখা। আর দেখলেই আমি লাফাতে লাফাতে ইন্ডিয়ান নাকি জিজ্ঞেস করি। বেশিরভাগ দেখি উত্তর ও হ্যাঁ বলে। আমার সাথে অনেকবার হয়েছে। পরে কথা বলতে বলতে বেরোয় তা নয়। তা এই ভদ্রলোক ও হ্যাঁ বলল। সে বিশেষ ইংলিশ বলতে পারে না। আমার মতন, কি আরো খারাপ। তারপর কোথা থেকে জিজ্ঞেস করায় বলল বাংলাদেশ। আমি লাফিয়ে, ও বাঙালী? দেখি সে হিন্দিতে কথা বলতে শুরু করল আর আমার থেকেও বাজে হিন্দি। তবু বাংলা বলতে চায় না। পরে অবশ্য বাংলাতে কথা বলল। আর ভাল মানুষ ই লাগল, কারন নিজের অনেক কিছুই বলে ফেললেন। কতগুলো বাচ্চা, কে কি করে এসব। কিন্তু ঐ সাচ্ছা মুসলমান হতে হবে এই জন্য সবাই নিজের শিকড় পাকিস্থানের সাথে জুড়ে দিতে চায়। খুবই চাপে থাকে বেচারারা।
  • kiki | ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ০৮:১৪390383
  • মামু আর তিনি একই গোত্রের। ঘরে সেঁটে থাকতে ভালোবাসে। কী বিরক্ত। উফ!!

    এই শ্রীদেবী বেচারী মরে গিয়ে আমাদের গুচ্ছ অসুবিধে সৃষ্টি করে গেলেন। তাঁর আত্মা শান্তি পাক। কিন্তু একি অশান্তি!! ভয়ে হো আ তে গ্রুপ ট্রুপ থেকে বেরিয়ে গেছি। তাতেও মেসেজ কমে না। আর মা আর ছেলের সাথে যোগাযোগের জন্য অ্যাপটা উড়িয়েও দেওয়া যায় না। তো তিনি মারা যাবার পর পর ই একটা দারুন সাজের ফটোর সাথে লেখা আসছে, এই মাত্র একঘন্টা আগে যে রানীর সাজে ছিলো, সে চলে গেল। লাইফ এমনই আনপ্রেডিক্টেবল। ভালভাবে বাঁচো। সেই ধাক্কা সামলে উঠতে না উঠতেই বেচারা তারকারা নিজের উপর কী অত্যাচার চালায় নিজেকে সুন্দর রাখার জন্য।যার জন্য পটপট মরে যায়। এদিকে আমি পঞ্চান্ন থেকে ষাটের প্রচুর মহিলা দেখেছি যাঁরা অত ওষুধ বিষুধ না করেও, স্রেফ সিম্পল জীবন আর ডিসপ্লিনে থেকে অনেক সুন্দরী। তা তাঁদের অবশ্য ওনাদের মতন চাপ নিতে হয় না। তৃতীয় কাল এল, কে এক কূনাল/কুনাল বাবু মিঠুনদার দুঃখে ধরাশায়ী হয়ে লিখে ফেলেছেন। বেচারা মিঠুনের কী অবস্থা!! এই কুনালবাবু নাকি তাঁর অবস্থা বুঝতে পারছেন। একদিন কবে নাকি নিজের এই দুখভার মিঠুন তাকে ঝড়াৎ করে ঝেড়ে দিয়েছিল, যে শ্রীদেবী আর সে নাকি লুকিয়ে বিয়ে করেছিল। কিন্তু যোগিতা বালীর তখন একটা বাচ্চা হয়ে গেছে। মিঠুন সময় দিতে বলেছিল কিন্তু শ্রীদেবী খুব কম সময় দিয়েছিলেন, তিনদিন। মিঠুন বেরিয়ে আসতে পারেননি। কিন্তু সরস্বতী নদীর মতন অন্তঃশলীলা প্রেম রয়েই ছিল। হ্যানা ত্যানা। এই পড়ে আমি বেচারা বন্ধুকেই চোটপাট করে ফেললুম। কিন্তু তিনি সত্যি খুব ভদ্র আর ভাল মহিলা।
  • T | ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ০৭:৩৩390382
  • কাজে যাই। ঈশানদা তবলার কেসটা যেন সময় করে লিখে রাখে।
  • S | ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ০৭:২৯390381
  • শুনুন হিন্দির আগ্রাসনের কথা বলি এখানে।

    এই শীতে অ্যাকাডেমিতে থ্যাটার দেখতে গেছিলাম। ঐ ব্রাত্য বসু/ অণির্বান ভ্ট্টাচার্য্যের নাটকটা - অদ্য শেষ রজনী। তা ২০০ টাকার টিকিট পাইনি, হাউস ফুল, তাই ১০০ টাকার টিকিট কেটেছি। এখন অ্যাকাডেমির অবস্থা খুব খারাপ। ১০০ টাকার টিকিট কিনে কোন দিক দিয়ে ঢুকতে হবে সেরকম কিছু বুঝতে পারছিনা। একটা আন্দাজ হয়েছে, কিন্তু মনে হচ্ছে সে অনেক ঘুর পথ। আরেকজন ভদ্রলোক আবার আমার উপরে কাজ দিয়েছেন সেটা বের করতে। তা দেখি একটা কলেজ পড়ুয়া ছেলে খুব হন্ত দন্ত হয়ে যাচ্ছে সঙ্গে আরেকটি কলেজ পড়ুয়া ছেলে আর মেয়ে। তা দেখে মনে হলো এ বোধয় চেনে/জানে। পরে বুঝেছিলাম যে এও জানেনা কিছু, আমার মতনই হাতরাচ্ছে। তা সেই ছেলেকে জিগাতে সে দেখি হিন্দিতে উত্তর দেয়। বাংলা নাটক দেখতে আসা দুজন লোক কেন কোলকাতায় দাঁড়িয়ে হিন্দিতে কথা বলবে বুঝিনা। আমি এক ধমক দিয়েছি।
  • Atoz | ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ০৭:২৭390380
  • মাছভাত বা ডালভাত আছে বটে কিন্তু রুটিমাখনের সঙ্গে তুলনা হয় না। হালুয়ারুটি ও আরেকটা চমৎকার কম্বিনেশন, তবে ওটা একটু বিশেষার্থক।
  • Atoz | ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ০৭:২৫390379
  • গাদা গাদা বাংলা শর্ট ফিল্মের নাম দেখলাম ইংরেজীতে। ইচ্ছে করেই ইংরেজী নাম দিয়েছে মনে হয়।
  • dc | ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ০৭:২৪390377
  • রুটি আর মাখনের মতো কম্বিনেশান কিন্তু খুব বেশী নেই।
  • T | ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ০৭:২৪390378
  • একক এই যে বলছে চর্চার ক্ষেত্রে কোলকাতা কেন্দ্রিকতা থেকে বেরোনো দরকার, এই প্রসেস তো বহু আগে থেকে শুরু। ইদানীং প্রচুর থিসিস দেখি, যাঁরা মূলত জেলার লোক, জেলার লোকসংস্কৃতি, মন্দির টেরাকোটা, কথ্য ভাষা, ডায়লেক্ট, শব্দের মানে, অন্ত্যজ সমাজের চালচিত্রের উপর কাজ করছেন। ভালো লাগে। লোক, লোকসংস্কৃতি পত্রিকা গুলোতো কবে থেকে কাজ করে যাচ্ছে।
  • S | ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ০৭:২০390376
  • মৈনাকের সব সব সিনেমারই বাংলিশ টাইটেল। অন্যদিকে প্রদিপ্ত ভট্টাচার্য্য টাকা পায়্না সিনেমা করার জন্য।
  • Atoz | ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ০৭:১৯390375
  • আর এই হয়েছে এক "যে আসে আসুক" পার্টি। যেই আসুক না কেন, ফূর্তিতে লাফায়। নিজেদের তো টাক্কর লাগে না, দিব্যি কর্পোরেটের ছত্রছায়ায় রুটিমাখন কামিয়ে "পাখিটাকে পাখিটাকে " গাইতে গাইতে দিন কাটে।
  • Atoz | ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ০৭:১৫390374
  • এদের দুইবেলা থাপ্পড় দেওয়া উচিত।
  • T | ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ০৭:১৩390373
  • এখন মৈনাক ভৌমিক জাতীয় (কে দেয় এদের!) শহুরেরা ভেবেছেন কিছু করা যাক। গ্রাম বাংলা, মফস্বল তো রিফিউজ করেইছে, শহুরে মহলেও কল্কে পায় না।
  • T | ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ০৭:১০390372
  • আরো কথা হল হিন্দি সূলভ আগ্রাসনের মত কোলকাত্তাইয়া সুশীল সংস্কৃতিরর আগ্রাসন তো ঘটেইনি, যা হয়েছে তা হল, গ্রাম বাংলার বাজার ধরতে চেয়ে পদস্খলন। এটা হেবি তো।
  • T | ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ০৭:০৪390371
  • একটা ভাষা অন্যটাকে কব্জা করছে মানে সংস্কৃতিকেও গ্রাস করছে বলে ধরতে হবে। সেসব হয়নি। স্টান্ডার্ডাইজেশনের সুবিধে একটা ভাষা পাবেই। সেই সূত্রে সিনেমার ভাষা কোলকাত্তাইয়া হয়েছে। কিন্তু তাতে খুব কিছু ইতরবিশেষ হয় নি।
  • S | ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ০৭:০১390370
  • আজকাল দেখি সেখানে জায়্গা নিয়েছে উত্তর কোলকাতার অ্যাকসেন্ট।
  • S | ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ০৬:৫৭390369
  • আকাদা বোধয় বলতে চেয়েছেন যে কোলকাতার ভাষা সিনেমাতে অন্য ভাষাকে কব্জা করেছে। কোলকাতার ভাষা বললেও হবেনা, দক্ষিন কোলকাতার বাঙলা বললেই ভালো।

    ৬০এর দশকেও ভানু বাবুর মুখে বাঙাল কথা রাখা হতো কমেডির জন্য।
  • T | ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ০৬:৫২390368
  • এই যে কোলকাতার ভাষা অন্যগুলোকে কব্জা করে ফেলেছে।
  • S | ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ০৬:৫১390367
  • কোনটা? কেন?
  • T | ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ০৬:৫০390366
  • এইটা একদম ভুল ধারণা।
  • aka | ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ০৬:৪৮390364
  • শহুরে কলকাতার ভাষা কব্জা করে ফেলেছে।
  • S | ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ০৬:৪৮390365
  • আজকে যে সিনেমা তৈরী হচ্ছে দুপার বাংলায়, তার মার্কেট কমে গেছে। বৈচিত্র কমে গেছে। ট্যালেন্ট ভাগ হয়ে গেছে। এপার বাংলা আর ওপার বাংলা আলাদা রয়েছে বলেই মনে হচ্ছে কালচার আলাদা, ভাষা আলাদা। আমি ছোটবেলায় বাংলাদেশি সিরিয়াল দেখেছি। দুটোর কথা মনে আছে। ঢাকায় থাকি আর এইসব দিনরাত্রি। ঐ লেভেলের সিরিয়াল যেকোনও বাঙালী দেখবে। কারণ অনেক কিছুই ভাষা আর কালচার ট্রান্সেন্ড করে।
  • T | ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ০৬:৪৭390363
  • এপার বাংলাতেই প্রচুর ভিন্ন ধরণের ডায়ালেক্ট, শব্দ ইত্যাদি।
  • S | ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ০৬:৪৪390362
  • সেইটা নিয়েই তো আলোচনা হচ্ছে যে ইনক্লুসিভনেস নেই। এপার বাংলার সিনেমাতেও তো অন্য অ্যাকসেন্টে গান মানেই আমরা আঁতেল ভেবে ফেলি। কখনো কাউকে নদিয়া বা মুর্শিদাবাদের অ্যাকসেন্টে কথা বলতে শুনেছেন? উত্তরবঙ্গ নিয়ে সিনেমাতে দেখা যায় সেই কোলকাতার লোকেরা গিয়েই মাতব্বরি করছে। সেখানে হয়তো ড্রাইভারের মুখে এক আধটা শব্দ বসিয়ে উত্তর বঙ্গের ফ্লেভার আনেন সবজান্তা পরিচালক।
  • S | ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ০৬:৪১390361
  • সেটা তো আমি যা বললাম তাকেই বোধয় সমর্থন করছে। যেটা দক্ষীন ভারতেও হয়েছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত