এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • চারুবাবু | ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ১১:২২390420
  • প্রজ্জ্বলিত শ্রেণীঘৃণাই আমাদের দ্বান্দিক কামান, যা গর্জাতে হবে দিকে দিকে।
  • r2h | ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ১১:১৯390419
  • ভাষা নিয়ে কত গোলমাল।
    বহুবছর আগে আগরতলার একজনকে দেখেছিলাম, তখন তো ইন্টারনেট, মোবাইল ছিল না, উচ্চমাধ্যমিকের পর যোগাযোগ ছিন্ন হয়ে যেত, তো সেই ১২ ক্লাসের পর বাল্যবন্ধুর সঙ্গে কলকাতায় দেখা - সে দেখি পুরো কথপোকথন ইংরেজীতে চালিয়ে গেল। বিরক্ত থেকেও বিস্মিত বেশী হয়েছিলাম; আরো কয়েকবছর পর ব্যাখ্যাটা শুনেছিলাম - আগরতলা থেকে নামকরা দক্ষিণের ইঞ্জিনিয়ারিং কলেজে গিয়ে ইংরেজী বলতে না পারার কারনে অন্য জায়গার লোক এবং বাঙাল টানের জন্য কলকাতার বাঙালী - সবার সঙ্গে মেলামেশাই বিড়ম্বনা হয়ে দাঁড়ায়, আর তার থেকে বেরুতেই প্রবল প্র্যাকটিস - দোষ দেওয়ার কিছু নেই। কলকাতার ট্রামে বাসে বাঙাল কথা বলতে মাঝে মাঝে কি আর অস্বস্তি হয় না, অন্য কিছু না হোক, কৌতুহলী দৃষ্টিও পছন্দ হয় না সবসময়। আমি অবশ্য কেত মেরে ত্রিপুরা অরিজিন ফ্লন্ট করতাম, সুকন্যাও বীরদর্পে খাঁটি কলকাত্তাইদের সঙ্গে অনেক সময় বাঙাল কথা শুরু করে, কিন্তু সেটা সবক্ষেত্রে সহজ নাও হতে পারে।
    ত্রিপুরাতে অভিজাত বা স্বচ্ছল উপজাতি পরিবারগুলোতে ছেলেমেয়েদের শিলং পাঠিয়ে দেওয়ার চল ছিল - একটি ঐরকম পরিবারের কথা শুনেছিলাম, তাদের অ্যাকসেন্ট নিয়ে বাঙালীরা খিল্লী করে; শিলং গেলে ইংরেজী হিন্দী বলবে - এই বুলিইং থেকে মুক্তি।
    আমেরিকায় কিছু বন্ধুদের দেখেছি, আগরতলা/শিলচর -ছেলে মেয়েরা বাংলা বলে না, তা নিয়ে সমস্যাও কিছু নেই; কিন্তু হিন্দী শিখতে যায় - সর্বভারতীয় ভাষা, এমনিতেও বাড়িতে বাংলা শিখলে তো বাঙাল ভাষাই শিখবে, তাতে কি লাভ ইত্যাদি। কলকাতায় বাঙালপনা নিয়ে উপহাস তো নতুন কিছু না।
    কানেটিকাটে আমাদের কোন কলকাতার বাঙালী বন্ধুগোষ্ঠী ছিলনা, খুব বড় একটা বাংলাদেশী গ্রুপে ঘনিষ্ঠ মেলামেশা ছিল। তাদের কেউই ঠিক আইটি শাইনিং নয়, সব নিম্ন বা নিম্নমধ্যবিত্ত অবস্থা থেকে ভাগ্যান্বেষনে আমেরিকায় এসে বহু বছর মাটি কামড়ে থেকে প্রতিষ্ঠিত, মুসলিম সংখ্যাগুরু, একটিই বোধয় হিন্দু পরিবার ছিল। ধর্মপরিচয় নিয়ে কথা বলাটা অস্বস্তিকর এবং আমার কাছে কিঞ্চিত রুচিহীন, কিন্তু ওখানে নতুন কারো সঙ্গে পরিচয় হলেই একথা সেকথার পর প্রশ্ন আসতো, 'আপনেরা কি হিন্দু?' কিন্তু সিরিয়াসলি, ঐ প্রশ্নও কখনো খারাপ লাগেনি, খুবই স্বাভাবিক সাদাসিধে ধরন। ওখানে ১৬ ডিসেম্বরের অনুষ্ঠানে এক প্রাক্তন মুক্তিযোদ্ধা (সেই সময় খুব ধর্মীয় গন্ডগোল চলছে বাংলাদেশে) বক্তৃতা দিতে গিয়ে স্টেজে কেঁদে ফেলেছিলেন - এর জন্যেই কি আমরা লড়াই করেছিলাম? অনেক বয়স্ক মানুষকে চোখ মুছতে দেখেছিলাম। তা যাই হোক, সেখানে নানারকম সামাজিক গ্যদারিং হতো, কমন জায়গা, বাড়ি ইত্যাদি, কিন্তু কখনো গোরু রান্না হতো না যেহেতু দুখানি 'হিন্দু' পরিবার আছে। এ অবশ্য অন্য দিকে চলে গেল, এর সঙ্গে আর ভাষার কি।
    আবার নিউজার্সির ডানকিনদোকানী মন্টুদা, বাংলাদেশী মুসলিম, গোরুবার্গার নেওয়াতে দৃশ্যত বিরক্ত হয়েছিলেন, কলকাতার হিন্দুরা গোরু খায়? ইশ।
    আমাদের নেতাজীনগর কলেজে বাংলাদেশী ছাত্ররা আসতো জার্নালিজম অনার্স পড়তে মেইনলি; ধর্ম নিয়ে সচেতন ছিল, কিন্তু একই সঙ্গে সব ধর্মের অধিকার নিয়েও, মেহেদী ইশতিয়াকদের সঙ্গে কত ধুমতাতাথৈ, যাদবপুরে যখন এলারবি এল তখন মেহেদীরা আমাদের চোখে ফেরেস্তাঃ)

    বাংলাদেশেও কি আর বাংলাবিদ্বেষী নেই, মুহম্মদ জাফর ইকবালের লেখায় ঐরকম একটা চরিত্র প্রায়শ থাকে, তিনি বলেন কাঠমোল্লা; গল্পের শেষে তাদের নানান হেনস্থা হয়। কিন্তু আমার সৌভাগ্য ঐরকম লোকের সঙ্গে আমার দেখা হয়নিঃ)।

    আর সাম্প্রতিক, গোবিন্দবাবুর বাঙালী কবির সঙ্গে ওড়িয়াতে কথা বলতে পারা নিয়ে উচ্ছ্বাস শুনে আমি আপ্লুত। ভাষা, কি চমৎকার আবেগের জায়গা।
  • T | ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ১১:১০390418
  • ঢাল হিসেবে 'সাধারণ' মানুষের আবেগ আসতই। সুযোগের অপেক্ষা ইত্যাদি...
  • Yeerlin Silverleaf | ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ১১:০৮390417
  • কই আর হচ্চে?
  • T | ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ১১:০৭390415
  • কী আর মিনিময়, 'বেশিরভাগ' মাপামাপি হচ্ছে।
  • S | ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ১১:০৭390416
  • আমি কোনও বাংলাদেশীকে কখনো হিন্দি বলতে শুনিনি। মানে হিন্দির উপরে একটা মামুশুলভ রাগ আছে বলেই আমার ধারণা হয়েছে।

    কিন্তু এটা ঠিক যে কিছু বাংলাদেশি হয়তো এপার বাংলার লোকেদের সাথে মিশতে চায়্না। সেটা বোধয় মেলামেশা কম থাকারই ফল। মিডিয়ার উষ্কানিও সর্বত্রই আছে। আমার মনে হয় সেই গ্যাপটা ব্রিজ করা আমারই কর্তব্য।

    আগন্তুকের শেষ সীনের একটা কথা মাথায় রাখতে হবে। মানুষ চিনতে সময় লাগে।
  • সিকি | ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ১১:০৫390414
  • মিনিময় হচ্চে বুঝি?
  • kiki | ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ১০:৫৯390412
  • আমার দেখার সংখ্যা সত্যি বিশাল নয়। ভুল হইচে।

    এবার কি কান মুলেগা? নাকি ফাঁসি?

    মামু পোষ্ট এডিট করার ব্যবস্থা অন্ততঃ কর। আর তো সহ্য হয় না।
  • dc | ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ১০:৫৬390411
  • চেন্নাইতে বাঙালি হেল্পার, লেবারার, খাবারের দোকানের কর্মী ইত্যাদি খুব বেড়েছে। আমি এখন মোটামুটি যেকোন দোকানে ঢুকে যিনি হেল্পার তাঁকে জিগ্যেস করে নি, আপনি বাঙালি? আর রেস্টুরেন্টে তো টেবিল ম্যানেজার বা সার্ভাররা অবধারিত বাঙালি হন।
  • pi | ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ১০:৫৩390410
  • এগুলো কি গালগুল্প ছড়াচ্ছে? কাল যে এখানে পড়লাম, রুম সার্ভিস আবিষ্কার করেছে?

    https://ebela.in/
  • T | ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ১০:৪৫390409
  • কই, গুচ্ছ বাংলাদেশি লেবার বিল্ডিং এ কাজ করে। পাইপিং ফিটিং, কাঠমিস্ত্রি, সব নিজেদের মধ্যে বাংলায় কথা বলে। সিঁড়ির তলায় নমাজ পড়ে। দিব্যি।কাউকে হিন্দিতে কথা বলতে শুনিনি। তামিল লেবারদের সাথে ভাঙা ইংরেজিতে। ইউ গো আই কাম আপ ডাউন ইত্যাদি। দিব্যি।
  • Yeerlin Silverleaf | ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ১০:৪৩390407
  • "বেশিরভাগ" টা কত স্যাম্পল সাইজের ভিত্তিতে?
  • dc | ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ১০:৪২390406
  • ধুর আমি মজা করে বললাম ঃ)
  • kiki | ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ১০:৩০390405
  • আমি ব্র্যাকেটে একখানা বেশিরভাগ লিখেছিলুম, সেটা যদি জেনারালাইজেশন লাগে তো কমভাগ করে নিন জনগন। ঃ(
  • kiki | ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ১০:২৮390404
  • আগে অভিজাত মুসলিমরা হিন্দির প্রয়োগ বশি করতেন। মানে বাংলাভাষী যাঁরা। উত্তর ভারতের লোকেদের বলছিনা, তাঁদের মাতৃভাষাই সেটা। বরং লক্ষ্ণৌ, ইত্যাদি নবাবী লোকজনদের থাকার জায়গায় উর্দু বেশী ব্যবহৃত হত। কিন্তু এখন সাধারণ বাংলাদেশী অনেক মুসলমান ই হিন্দিতে কথা বলতে চাইছেন। তাঁদের এরকম একটা ধারণা দেওয়া হচ্ছে সেক্ষেত্রে তারা মুসলিম সমাজের উপরে উঠতে পারবে। খুব সুন্দর ভাবে ব্যাপারটা চাড়িয়ে দেওয়া হচ্ছে। যেমন হিন্দুদের হঠাৎ সাচ্ছা হিন্দু হওয়ার ধুম উঠেছে।

    সবাই ই মনে হয় নিজেদের ইনসিকিওর্ড ফিল করছে। নইলে এরকম হওয়ার ছিল না। এই ইনসিকিওরিটিটা খুব সুন্দর ছেয়ে দেওয়া হচ্ছে অনেকদিন ধরেই।
  • dc | ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ১০:২৪390403
  • জেনারালাইজেশান শুড, ইন জেনারাল, বি অ্যাভয়েডেড।
  • kiki | ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ১০:২৩390402
  • আমি তো আমার দেখার সেটের ভিত্তিতেই বললাম। সেটা কোন বড় নয় যদিও।
  • pi | ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ১০:২০390401
  • এটা তুমি কীসের ভিত্তিতে বলছ ? আমি কিন্তু শুধু ভার্চুয়াল দুনিয়া দেখে বলছিনা।
  • pi | ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ১০:১৯390400
  • কিকিদি, আর কিচ্ছুনা, গুরুর গ্রুপ একটু দেখো। কতজন বা`ংলাদেশের আছেন, কী লেখেন। আর এই প্রশ্নটা একটু কোরো !

    আর দমদি আমি এখন আর রোগা নেইইইইই !
  • Yeerlin Silverleaf | ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ১০:১৪390399
  • "যারা বাংলায় লেখে, লিখতে পারে, সেই লেখা অন্যকে পড়াতে চায় ( অন্য ভাষায় তত দক্ষতা নেই বা ভালো লাগে না)"

    কীইইইই সুন্দর ইকুয়েশন :-p
  • kiki | ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ১০:১৩390398
  • ক্ল্যাপ ট্ল্যাপ দিয়ে নিজেকে মহৎ ভাবাই যায়। তাতে সত্যি এদিক ওদিক হয় না। কয়েকজন একই মনোভাবের মানুষ একটি ফোরামে যেমন পুরো দেশের মানুষকে রিপ্রেজেন্ট করতে পারে না, সেইরকম। অধিকাংশ সাধারণ মানুষের ভাবনা কোনদিকে যাচ্ছে দেখা জরুরী মনে হয়। আর এই জন্যই এত ফ্ল সমেত ও মোদি, দিদিরা সাপোর্ট পায়। কারন তারা এলিট লোকেদের থেকে সাধারণদের পালস ধরতে পারে।

    সাধারণদের একটা আবেগ, ভাবনার জায়গা থাকে। আর সেটা খুব খতিয়ে দেখার জায়গা নয়। নানান কাজ, চাপ, এসবের মাঝে নিজের কষ্টের সাথে মিলিয়ে নিয়ে হালকা হয়ে যাওয়ার ইচ্ছে। চালাক লোকেরা সেটা ব্যবহার করে। আর তত্ত্বের কচকচানি ভালোবাসা মানুষরা এটা উচিত না, ওটা উচিতনা এসব করে নিজেদের উচ্চাসনে রাখতে গিয়ে সব ডোবায়। এসব।
  • Hmm | ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ১০:১০390397
  • যারা বাংলায় লেখে, লিখতে পারে, সেই লেখা অন্যকে পড়াতে চায় ( অন্য ভাষায় তত দক্ষতা নেই বা ভালো লাগে না), তারা হিন্দু-মুসলমান, ভারত-বাংলাদেশ নির্বিশেষে বাংলা বাংলা (মাল নয়) করে লাফায়। বাকীদের কাছে নিছক অভ্যাস, এর বেশীও না কমও না। কোন গৌরবও নেই কোন গ্লানিও নেই। পরবর্তী প্রজন্মকে আলাদা করে সময় দিয়ে বাংলা পড়তে লিখতে শেখানোর মধ্য এরা কোন যুক্তি খুঁজে পায়না। সে বেচারারা তিনটে ভাষা এমনিতেই লিখতে পড়তে শিখতে বাধ্য থকে!
  • kiki | ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ১০:০৭390396
  • বংলাদেশ এবং ভারত।

    আমার এক মামাত বোন বিয়ে করেছে মুসলিম ঘরে। ছেলেটি কয়েকপুরুষ ধরে এন্টালিতে। তারা নিজেদের মধ্যে আর তাদের বাচ্চাদের সাথে হিন্দিতে কথা বলে। সবাই ভাল বাংলা বলতে পারে।

    এরকম বেশ কিছু। যাদের মাতৃভাষা হিন্দি নয়। বাংলাদেশিদের এখন বেশি করে দেখছি। এখানেও একটি ফ্যামিলির সাথে আলাপ হল। তারা অবশ্য কলকাতা শুনে কেমন কথা বলতে আর বিশেষ পছন্দ করল না দেখলাম। মানে বৌটির সাথে আমি জমিয়ে গল্প করছিলাম এক পার্কে। তার বর এসে তারা এখানে থাকবেনা এসব বলে প্রায় জোর করে বৌটিকে নিয়ে চলে গেল।

    আবার এইসব দিকে এইরকম আবার লোকজন চাইনিজ অরিজিন নিজেদেরকে বলতে ভালবাসে।
  • dc | ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ১০:০৬390395
  • ডিডিদার জন্য এই লিংকটা দিলামঃ

    https://thewire.in/227496/operation-gunnerside-norwegian-attack-that-deprived-nazis-of-atomic-bomb/

    এটা আগে জানতাম না, এ তো দেখছি হোঅ্যার ইগলস ডেয়ার আর রিটার্ন টু কাসল উলফেনস্টাইন রিয়েল লাইফে হয়েছিল!
  • | ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ১০:০১390394
  • "বাংলাদেশী আর হিন্দি নিয়েও দুখান কথা ছিল। অবশ্য বাংলাদেশী বলেই নয়, এদেশেও। মুসলমানরা (বেশীরভাগ) নিজেদের রুট পাকিস্থান বলতে বেশী গর্ব বোধ করে এ আমি নিজে চোখে দেখেছি, কাজেই তারা হিন্দি বলতে ভালোবাসে। এবং একটু কম ভাষা জানা মানুষ বলিউডি হিন্দি বলে, বাকিরা উর্দু। অবশ্য উর্দু ভারী মিঠে ভাষা।"

    বাহ বাহ বাহ স্লোওও ক্ল্যাপ। "অধিকাংশ" হিন্দি বলতে ভালবাসে এবং "অধিকাংশ" পাকিস্তানকে রুট বলতে বেশী গর্ব বধ করে অথচ বাংলার জন্য লড়ে লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে একটা দেশ আদায় করে নিল, বাংলাদেশের জন্য (যে দেশটা মুসলমান সংখ্যাগরিষ্ঠ) রাষ্ট্রপুঞ্জে বাংলা নামক ভাষাটা স্বীকৃত্গ হয়েছে .... কি প্যারাডক্স।

    ফারহা, সাহেবুল, আসাদুজ্জোমান এঁরা বোধহয় ভাটে আসেন না। ভাগ্যিস!
    যাগগে আমার পতাকা পাইয়ের রোগা কাঁধে তুলে দিয়ে আমি কাজে যাই।
  • pi | ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:২৯390393
  • এটা কাদের নিয়ে বললে কিকিদি, পব আর বান্গ্লাদেশের মুসলিম না দেশের অন্য জায়গার?

    'অবশ্য বাংলাদেশী বলেই নয়, এদেশেও। মুসলমানরা (বেশীরভাগ) নিজেদের রুট পাকিস্থান বলতে বেশী গর্ব বোধ করে এ আমি নিজে চোখে দেখেছি, কাজেই তারা হিন্দি বলতে ভালোবাসে। এবং একটু কম ভাষা জানা মানুষ বলিউডি হিন্দি বলে, বাকিরা উর্দু। অবশ্য উর্দু ভারী মিঠে ভাষা।
    '
  • Atoz | ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ০৮:৫৯390392
  • পরিপ্রেক্ষিতহীন। ঃ-)
  • S | ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ০৮:৫৩390391
  • হ্যাঁ ঐ পোস্টটার পরিপ্রেক্ষিতটাই বা কি?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত