এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | ০২ মার্চ ২০১৮ ১০:৫৪390810
  • টাবু কে আমারও ভাল্লাগে, যদিও মাধুরী এক নম্বরে। মমতা কুলকার্নিকে ভাল্লাগে না। আর মীনাক্ষি শেষাদ্রিকেও ভাল্লাগে। নীলমকেও। এনাদের কারুরই নাচের জন্য ভাল্লাগে না, কারন নাচ ব্যাপারটাই বুঝি না, মাইকেল জ্যাকসন ছাড়া আর কারুর নাচ ভাল্লাগেনি। এমনি এমনি ভাল্লাগে ঃ)
  • T | ০২ মার্চ ২০১৮ ১০:৫৩390808
  • রুক রুক রুখ
    ওগো তুমি রুখ,
    হেমকণা হিয়া
    বিম্বিত রূপ।

    --- একটি মিশ্র মাধ্যম কবিতা।
  • r2h | ০২ মার্চ ২০১৮ ১০:৫৩390809
  • আরে এইতো বসন্তরাতের পদ্য!
  • Tim | ০২ মার্চ ২০১৮ ১০:৫২390807
  • হুতোদাকে ডিট্টো। পিছিয়ে পিছিয়ে নীলম ইত্যাদি অবধিও চলে যাওয়া যায় কিন্তু পয়েন্ট অলরেডি মেড। ;-)
  • dc | ০২ মার্চ ২০১৮ ১০:৫০390806
  • এদিকে এমপি বাইপোলেও কং জিতল, অবশ্য খুব কম মার্জিনে। কৃষক বিদ্রোহর এফেক্ট কিনা জানিনা। কাল সিপিএম জিতলে ভালো হয়, এক্সিট পোল তো অবশ্য উল্টো দেখাচ্ছে।
  • Tim | ০২ মার্চ ২০১৮ ১০:৪৯390804
  • এখানে দোলের চাঁদ বিষন্নবদন
    গুঁড়া করি গাঁজাগুলি ছড়ায়ে রহিছে
    আবগারি চাঁদমারি নিত্যকর্মনীতি
    উপরি আগত রং চোলিও কে পিছে
    পূর্ণিমার ভালে শোভে শ্রুমাদি মাধুরী
    আকাশ বাতাস কাঁপে রোবিন্দোসদনে
    আবিরে পতঞ্জলী দূরদেশে মোদী
    নীরব প্রেমিক যথা অশোককাননে
    কেলিতেছে চরিতেছে শুভ্রকান্তি গাভী
    ঢালিতেছে কায়ক্লেশে দুগ্ধফেননিভ
    সেখানে দোলের চাঁদ ব্লাডি মেরি মুন
    তারকা খসিলে তাকে হৃদয়ে পরিবো।
  • r2h | ০২ মার্চ ২০১৮ ১০:৪৯390805
  • আমার শ্রীদেবী মাধুরী জুহি চাওলা মমতা কুলকার্নি সব্বাইকে ভালো লাগে। কেউ একটু খারাপ অভিনয় করে কেউ একটু বেশী খারাপ, কিন্তু তাতে ভালো না লাগার কি আছে।

    তবে টাবুর ঐ উৎকট রুক রুক রুক আরে বাবা রুক বলে একটা উৎকট গানের সঙ্গে সুনীল শেট্টির সঙ্গে নাচ থেকে মাচিস, ফিতুর, হায়দার ইত্যাদির টাবু - খুবই ইম্প্রেসিভ। (টাবু কে, এই প্রশ্নের অপেক্ষায় আছি। তবে উত্তর দেবো না, গুগল করে নিন।)

    আর নীললোহিতে মধ্য সত্তরের লেখা পড়ছিলাম, দেখলাম আধুনিক গানের গপ্পে হিন্দী বনাম বাংলা গানে বাংলা গানকে প্রচুর হ্যাটা দিয়েছে। আধুনিক বাংলা গান প্যানপ্যানে, বাস্তবতা ও সমসাময়িকতাবর্জিত এইসব বলে।
  • রুকু | ০২ মার্চ ২০১৮ ১০:৪৮390803
  • এইচ কি আমাকে ভদ্রলোক বলল? :-P
  • dc | ০২ মার্চ ২০১৮ ১০:৪৭390802
  • আমার তো সব কবিতাই বাজে লাগে, হিন্দি বাংলা ইংরেজি যাই হোক না কেন (এমনকি যে ভাষাগুলো জানিনা সেইসব ভাষার কবিতাও)।
  • h | ০২ মার্চ ২০১৮ ১০:৪৪390801
  • রুকু র থিসিস না লিখলে সমালোচনা করা যাচ্ছে না, কিন্তু পৃথিবীর যা কিছু আপত্তিকর তাই গ্লোবালাইজেশনের আগে দেশে ছিলনা এরকম একটা সিড ভাবনা হয়েছিল, অ্যাটলিস্ট ইট ডিড সাউন্ড লাইক দ্যাট, কিন্তু পোবোন্দো না লিখলে নিন্দেমন্দ হজম কোনটাই করা যাচ্ছে না। ভদ্রলোক কে বুঝিয়ে বল একটা পোবোন্দো লিখতে। বাঙ্গলা সাহিত্য র একটা মহান দোষ হল পোবোন্দো কম লেখা।ঃ-(
  • pi | ০২ মার্চ ২০১৮ ১০:৩৫390799
  • আর আমরা ভারতীয়রা অনেক খাই, তাও মোটা হইনা, ব্যাপারটা অম্নি সোজাসরলও নয়।
  • pi | ০২ মার্চ ২০১৮ ১০:৩৫390800
  • হ্যাঁ, করো তো একটু প্রতিরোধ। এ মানে সিরিয়াসলি বলছি।

    কিন্তু সিরিয়াসলির ঠিকঠাক বাংলা কী হবে ? এই সিরিয়াসলি বলছি কে ঠাট্টা ইয়ার্কি নয়, এটা ছাড়া এক কথায় কী বলে এই সিরিয়াসলি বোঝানো যাবে ?

    আর বোরিং এরই ঠিক বাংলা কী ? একঘেয়ে ঠিক নয়।

    নাকি ন্যাকামি, অভিমানের যেমন ঠিকঠাক প্রতিশব্দ নেই, এগুলোরও নেই ? সিরিয়াসলি ?
  • h | ০২ মার্চ ২০১৮ ১০:৩০390798
  • কিন্তু ইশান এই হিন্দী গানের ব্যাপারে আপত্তিটাকে হিন্দী কবিতার ব্যাপারে চালিয়ে দিচ্ছে মাইরি, এ মানে কম্ব্যাট করা দরকার। কিন্তু পোবোন্দো না লিখলে কম্প্রিহেনসিভ ভাবে পজিশন টা বোঝা যাচ্ছে না। বাঙ্গ লা কবিতায় জীবনানন্দ এসেছেন বলে বাজে মালের আসা তো আটকায় নি
  • h | ০২ মার্চ ২০১৮ ১০:২২390796
  • থার্ড মার্চ।
  • h | ০২ মার্চ ২০১৮ ১০:২২390797
  • থার্ড মার্চ।
  • pi | ০২ মার্চ ২০১৮ ০৯:৩০390795
  • কাল
  • Du | ০২ মার্চ ২০১৮ ০৯:২১390794
  • ১০০ রাউন্ড অ্যামুনেশন নিয়ে আর সেমি অটো নিয়ে পাশের শহর্তলীতে এক টিনেজার বসে ছিল স্কুলের বাইরে আজকে। পুলিশ তাকে ধরেছে।
  • dc | ০২ মার্চ ২০১৮ ০৯:০৮390793
  • ত্রিপুরার রেজাল্ট কবে বেরোবে? আজ বেরনোর কথা না?
  • T | ০২ মার্চ ২০১৮ ০৮:৫৮390792
  • থামের মতো দাঁড়িয়ে,
    মেয়ে নাকি ছোরা,
    আগুন চোখে তৃষ্ণা,
    কখন, টেনে দেবে ঘোড়া।
  • S | ০২ মার্চ ২০১৮ ০৮:৫৭390791
  • আমি রুকুর গানের সাথে তুলনা করেছি।
  • h | ০২ মার্চ ২০১৮ ০৮:৪১390790
  • বাঙ্গলা কবিতা র সঙ্গে হিন্দী গানের তুলনা করাটা ঠিক না, হিন্দী আধুনিক কবিতা আমরা কতটা পড়েছি।
  • S | ০২ মার্চ ২০১৮ ০৭:৪৮390789
  • সফিস্টিকেশন ফেলে দিয়ে এইটা চালিয়ে নাচোঃ
  • S | ০২ মার্চ ২০১৮ ০৭:৪৭390788
  • অ্যাহ বাজে গান। নাচ আসেনা এই গানে।
  • Atoz | ০২ মার্চ ২০১৮ ০৭:৪৩390787
  • "আমি যে রিশকাওলা /দিন কি এমন যাবে ?/ বলি গো ও মাধবী/ তুমি কি আমার হবে?" এই গানটা শুনে আমি প্রথমে ভেবেছিলাম মাধবীর জায়গায় মাধুরী হবে বুঝি। ঃ-)
  • avi | ০২ মার্চ ২০১৮ ০৭:৩৪390786
  • মাধুরীও মারা গেলেন নাকি?
  • রুকু | ০২ মার্চ ২০১৮ ০১:০৯390784
  • নিজের ঘরে আলো নিভিয়ে ফেয়ারি লাইট জ্বালিয়ে এই ক্যাওড়াটা চালিয়ে নাচছি



    ;-;
  • রুকু | ০২ মার্চ ২০১৮ ০১:০৯390785
  • নিজের ঘরে আলো নিভিয়ে ফেয়ারি লাইট জ্বালিয়ে এই ক্যাওড়াটা চালিয়ে নাচছি



    ;-;
  • S | ০২ মার্চ ২০১৮ ০০:২৩390783
  • আমার নাচ জিনিসটা খুব ভালো লাগে। কেউ খুব ভালো নাচলে খুব আনন্দ লাগে। মাধুরি দেবী নাচতে পারেন বটে, কিন্তু উনার অ্যাক্টিং বড্ড খারাপ।
  • h | ০১ মার্চ ২০১৮ ২৩:৫৮390781
  • *লাগতো। তবে মানুষ টা হয়তো অনেক কষ্ট পেয়েছেন এটা কোন মারা যাওয়ার বয়স হল। এই বিষয়ে এই হল একেবারে অচিন্তিত মতামত। মিস্সিঙ্গ সোনালী সেনগুপ্ত অ্যান্ড অ্যাট্স
  • h | ০১ মার্চ ২০১৮ ২৩:৫৮390782
  • *লাগতো। তবে মানুষ টা হয়তো অনেক কষ্ট পেয়েছেন এটা কোন মারা যাওয়ার বয়স হল। এই বিষয়ে এই হল একেবারে অচিন্তিত মতামত। মিস্সিঙ্গ সোনালী সেনগুপ্ত অ্যান্ড অ্যাট্স
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত