এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অর্জুন অভিষেক | ০২ মার্চ ২০১৮ ১২:০৩390840
  • শোভা দে'র লেখা ভয়াল?
  • dc | ০২ মার্চ ২০১৮ ১২:০২390837
  • এক ভায়াল ভাং কিন্তু বেশ ভয়াল ব্যাপার।
  • অর্জুন অভিষেক | ০২ মার্চ ২০১৮ ১২:০২390838
  • এখানে 'স্বাভিমান' নিয়ে আলোচনা হচ্ছে, ওটা তো শোভা দে'র গল্প। আমি তখন নাইনে পড়তাম মনে হয় ওটা যখন চলত।

    এখানে শোভা দে'র লেখা কেমন লাগে সকলের?
  • r2h | ০২ মার্চ ২০১৮ ১২:০২390839
  • ভালো হলেই ভালো। ভয়াল না হলেই মঙ্গল।
  • | ০২ মার্চ ২০১৮ ১২:০১390835
  • কী ভায়াল খেত
  • dc | ০২ মার্চ ২০১৮ ১২:০১390836
  • হায় হায়
  • r2h | ০২ মার্চ ২০১৮ ১১:৫৯390834
  • পড়ে তো মনে হচ্ছে অলরেডি হয়ে এসেছে।
  • পাই | ০২ মার্চ ২০১৮ ১১:৫৩390833
  • এখানাকায়ার ভাং চলছে। ক্ষীর বলে কগায়াইয়ে দিল। দায়ারুণ খেতে। আয়ারেকাটু খেলেই হায়
  • T | ০২ মার্চ ২০১৮ ১১:৫০390832
  • প্রদাজয়া ভাদুড়ীজায়া মনীষা মাধুরী
    শিল্পা দিব্য আলি করিনা পল্লবী
    জুহিচ ভারতী যোশী নীনা অনুরাধা
    বশিষ্ট মিতা তব্বু নিশাতে শ্রীদেবী।

    -- একটি প্যাস্টেল কবিতা।
  • dc | ০২ মার্চ ২০১৮ ১১:৪৮390831
  • আমার এমনকি রেনুকা সাহানেকেও খুব ভাল্লাগতো, দেখতেও আর পার্সোনালিটির জন্যও। সুরভি দেখার একটা প্রধান কারন ছিলো রেনুকা, অবশ্য এমনিতেও প্রোগ্রামটা ইন্টারেস্টিং লাগতো।
  • r2h | ০২ মার্চ ২০১৮ ১১:৪৩390830
  • ৮০'র টিভি প্রসঙ্গ উঠলেই একটা সিরিয়াল আর একটা টেলিফিল্মের নাম আমার অতি অবশ্য মনে পড়ে - রঙ্গেয়া রাঘবের উপন্যাস বেসড সুধীর মিশ্রের (নাকি এ কে মিশ্র?) তৈরী সিরিয়াল কব তক পুকারুঁ, পন্কজ কাপুর, সুস্মিতা মুখার্জী, টম অল্টার, মোহন আগাশে, বাকী কাস্ট ভুলে গেছি; আর সাই পরাঞ্জপের টেলিফিলম পাপীহা - উইনি পরাঞ্জপে, মিলিন্দ গুনাজি।

    আর মৃগনয়নীতে পল্লবী যোশী।
  • r2h | ০২ মার্চ ২০১৮ ১১:৩৪390829
  • মিতা বশিষ্ঠ, সুস্মিতা মুখার্জী এঁরা খুব ভালো অভিনয় করতেন; নিলীমা আজিম এক সিরিয়ালেই বিশাল জনপ্রিয় হয়েছিলেন। ওদিকে মোহন গোখলে, এই লোকটা এমন ঝপ করে মরে গেলঃ(
  • R2h | ০২ মার্চ ২০১৮ ১১:৩১390827
  • টিভিতে তখন কত ভালো অভিনেত্রীরা ছিলেন, কিটু, রাধা শেঠ, নিশা সিং। পল্লবী যোশী তো খুবই।
  • dc | ০২ মার্চ ২০১৮ ১১:৩১390828
  • সুকুমার রায় সেই এক্সেপশান যিনি রুল কে প্রমান করেন ঃ)
  • San | ০২ মার্চ ২০১৮ ১১:২৯390826
  • টি আর টিম, আরো হোক !
  • San | ০২ মার্চ ২০১৮ ১১:২৮390825
  • প্যাঁচা কয় প্যাঁচানি
    খাসা তোর চ্যাঁচানি -

    ডিসির এই কবিতাটাও খারাপ লাগে ? সত্যি ?
  • dc | ০২ মার্চ ২০১৮ ১১:২৪390824
  • শাবানা আজমি আর স্মিতা পাটিল দুজনেরই দুয়েকটা করে সিনেমা দেখেছি। শাবানার মনে পড়ছে পরওয়ারিস, আর স্মিত পাটিলের নমকহালাল আর শক্তি। এর মধ্যে শক্তি একটু ভয়ে ভয়েই দেখতে গেছিলাম কারন আগেই জেনেছিলাম যে স্মিতা পাটিল আছে, তার মানে কিরকম আঁতেল সিনেমা হবে কে জানে। তবে অমিতাভের সিনেমা তো না দেখার প্রশ্নই ছিলনা, তাই দেখে ফেলেছিলাম, আর তার পরেও দুতিনবার দেখেছিলাম।
  • pi | ০২ মার্চ ২০১৮ ১১:২২390823
  • স্বাভিমান দেখার মূল আকর্ষণই ছিলেন কিটু।

    ওহো, সুপ্রিয়া পাঠক, আর আর নাম ভুলে যাচ্ছি। এত ভাল লাগত। আরে ! মিস চমকো। নাম কী ? কী মশারি মেমরি হচ্ছ্হে ঃ(
  • pi | ০২ মার্চ ২০১৮ ১১:২১390822
  • আমি গোবিন্দ নিহালনির একটা সিনেমার প্রিমিয়ারে কিটুকে সামনাসামনি দেখেছিলাম, উফ্ফ তখনো কী দেখতে আর সামনে থেকেও। ২০০৩-০৪ হবে। সিনেমাটা ছিল 'দেহম'। রিলিজ হয়েছিল কিনাও জানিনা। বেশ অন্যরকম ছিল।
  • dc | ০২ মার্চ ২০১৮ ১১:১৮390821
  • কিটু গিদওয়ানিকেও ব্যাপক লাগতো। আর মহীমা চৌধুরিকে, যদিও ওনার সিনেমা দেখিনি, তাছাড়া আগে অন্য কি একটা যেন নাম ছিল। আর লিজা রে।
  • অর্জুন অভিষেক | ০২ মার্চ ২০১৮ ১১:১৬390820
  • সুনীল গঙ্গোপাধ্যায়, নবনীতা দেবসেন এক সঙ্গে বুড়ো বয়েসে নাটক করেছিলেন রবীন্দ্র সদনে জানতাম না।

    কাল ইউ টিউব ঘাঁটতে ঘাঁটতে পেলাম।

  • pi | ০২ মার্চ ২০১৮ ১১:১৫390819
  • হ্যাঁ, চেষ্টা করো। আর শুধু হিন্দি হেজেমনিও আমি আবার মানতে পারিনা, ইংরিজি হেজিমনি নিয়ে নিশ্চুপ দেখলে। মামু যদিও এটা নিয়ে বলেনা তা নয়। কিন্তু হিন্দির মত নয়।
  • pi | ০২ মার্চ ২০১৮ ১১:১৪390818
  • দেখতেই যদি বলেন, তো ভাল লাগত জয়া প্রদাকে। নীলম, শিল্পা, সোমি আলি, সঙ্গীতা কাউকেই বিলকুল পোষাত না। সেভাবে দেখলে আসির কমার্শিয়াল সিনেমার কাউকেই বোধহয় ভাল লাগেনি তেমন, তখন। ছোট হলেও দেখতাম তো। আমার বাড়িতে কোন হিন্দি সিনেমা রেস্ট্রিকশন ছিলনা। পরে নব্বইয়েও দিব্যা ভারতী, করিশ্মা ইঃ দেরো পোষায়নি। জুহি, মাধুরী, মনীষা, এদের আবার ভাল লাগল। এখনকার বহু নায়িকাকে খুব সুন্দর লাগে। সেই আগে, ষট সত্তরে যেমন সুন্দরীদের ছড়াছড়ি ছিল, তেম্ন। তবে এর জন্য পোশাক আশাক সাজগোহও দায়ী মনে হয় অনেকটাই। মাঝে যে উদ্ভট সব পোশাক আশাক চুলের স্টাইল ইঃ এসেছিল, আর রঙীন সিনেমার বিকট ক্যাটকেটে রংএ যাসব অদ্ভুত লাগত, সেজন্যেও বোধহয়। সাদা কালোতে তাও অন্য চার্ম থাক হয়ত। যদিও সাদা কালো যুগে এরকম বিদঘুটে ফ্যাশন ছিলনা ! মাধুরী, জুহি, মনীষারা অসাধারণ লেভেলের সুন্দরী বলে বোধহয় ঐসব বিচিত্র সাজগোজেও রিপেল করতেন না। মনীষাকে তো সবচেয়ে সুন্দর দেখিয়েছিল, বোরখা পরে। বোম্বে দেখার পরে তখন বোরখা নিয়ে কী ক্রেজ হয়েছিল আমাদের বন্ধুদের মধ্যে। কেউই যাদিও পরতে পারিনি।
    মণিরত্নম এই ফ্যাশনে একটা ওয়েলকাম চেন্জ এনেছিলেন বটে। গানে, মিউজিকে তো বটেই।

    কিন্তু তখনি আবার নীনা গুপ্তা, কিটু গিদওয়ানি, পল্লবী যোশী, স্বরূপ সম্পত, অনুরাধা, হ্হারিনা ওয়াহাবরারা। শাবানা, স্মিতা, এসব ছেড়েই দিলাম।
  • h | ০২ মার্চ ২০১৮ ১১:১০390817
  • বাবা এরা অসহ্য শয়তান ঃ-)))) নেপো আর দই ঃ-)))))))))))))))))))))))))))))))))))))
  • T | ০২ মার্চ ২০১৮ ১১:০৭390816
  • মিশ্রমাধ্যমের পর জলরং,

    রাগ বসন্তরাতে প্রান্তরে ভ্রমিতেছে ফেউ
    কুসুমে আকাশে মন, তাল কাটে অচানক ঘেউ,
    কারবার ধারবাকী পাশে চাঁদ জ্বলিতেছে ঐ
    বেপথু বাতির ঘ্রাণ, কাটাকুটি, নেপো আর দই।
  • dc | ০২ মার্চ ২০১৮ ১১:০৬390815
  • ওঃ শিল্পা শিরোদকার! উফ!
  • h | ০২ মার্চ ২০১৮ ১১:০৪390814
  • আমি চেষ্টা করব দাঁড়া তো, আমার একজন দাদা কাম স্যার আছেন, তাঁর একটা ইনটারভিউ যদি করা যায়। ভদ্রলোকের পজিশন টা ইন্টারেস্টিং। নিজে ওড়িয়া ভাষী কিন্তু হিন্দী ভাষা সাহিত্যের অধ্যাপক। তো পূর্ব ভারতের লোক হিসেবে ওনার পজিশনের সঙ্গে আমাদের অবস্থনের কিছু মিল আ্ছে, হিন্দী সম্পর্কে। তাছাড়া প্রচুর অনুবাদের কাজ করেন বলে, ভারতীয় বিভিন্ন ভাষার সাহিত্যে আধুনিকতা এবং তৎসংক্রান্ত ডিবেট নিয়ে সম্যক পরিচিতি আছে। স্যান আমাকে একটা বই দিয়েছিল, জিত থাইলের ভারতীয় কবিতার সংকলন, ইংরেজি অনুবাদে। এইবার তার ভূমিকাতেও এই সমস্যাটার কথা আছে, প্লাস দিলীপ চিত্রের প্রবন্ধে, যেটা উনি নামদেও ধাসাল সম্পর্কে লিখেছেন সম্প্রতি, তাতেও এই আধুনিকতার আঞ্চলিক তারতম্য সংক্রান্ত সমস্যা টা আলোচিত আছে, দাঁড়া একটু মাল পত্র জোগাড় করি। হিন্দী হেজেমোনি মানা যায় না, বলিউড ভারতের একমাত্র সাংস্কৃতিক প্রতিনিধি এসব মানা যায় না, কিন্তু বাংলা ছাড়া আর কোন কবিতায় আধুনিক নিরীক্ষা হয় নি, ইরেভারেন্স আসে নি, এসব বল্লে এভিডেন্স আরো লাগবে।
  • pi | ০২ মার্চ ২০১৮ ১১:০৩390813
  • নীরব মোদীর অশোককাননে লুকানোর সম্ভাবনা আছে বলছ, টিম ?
  • r2h | ০২ মার্চ ২০১৮ ১১:০১390812
  • হ্যাঁ, আমি তো শিল্পা শিরোদকর, সোমি আলি, অঞ্জলি জাঠর (এই দুটো নাম জানতাম না, নায়কের নাম দিয়ে ফিল্মোগ্রাফি, তাদের মধ্য কোন সিনেমার নাম জানি, তাতে কে নায়িকা, তার ছবি দেখে চেনা চেনা লাগছে কিনা এইসব অনেক পরিশ্রম করে বের করলামঃ)), ফারহা এদের নামও লিখতে যাচ্ছিলাম। তারপর অধিকন্তু বোধে কাটিয়ে দিলাম।

    আর মিশ্রমাধ্যম কবিতাটি চমৎকার হয়েছে। এক্কেবারে পপুলার ও ধ্রুপদীর টাইটরোপে জিপসী যাদুকরী।
  • dc | ০২ মার্চ ২০১৮ ১০:৫৬390811
  • রুখ রুখ দিয়ে দেব আনন্দ আর জিনাত এরও গান আছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত