এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ekak | ০২ মার্চ ২০১৮ ১৭:২৯390870
  • তাহলে অপেক্ষা করি। কারণ এটা অনেকেই বলেন হিন্দি কবিতা না পরে। দুনিয়ার সব না পড়লেও অন্তত পুরোনো দিনের মধ্যে মীর তাকি থেকে শুরু করে খুশরো, ফয়েজ সাব, দাগ সাব, বশির বদর, ইবনে ঈশা এনাদের পড়া থাকা জরুরি। মাঝখানের সময়ে সুমিত্রানন্দন পড়লেই চলবে। রামধারী সিংরা লিখেছেন বটে তবে তা ওই আমাদের মোহিতলাল বা ব্রিটিশদের ওয়ার্ডওয়ার্থ ঘরানা, বাজে ট্র্যাশ। আবার নতুন করে জেগে উঠে গীত চাতুর্বেদীদের মধ্যে অন্যরকম লেখা। এগুলো মিনিমাম পড়া থাকা জরুরি তো, নইলে হাওয়ায় কথা বলে কী লাভ। তবু আমি কিন্তু টিপিকাল শায়েরি ঘরানার লোকদের টানছিনা, রাহাত ইন্দরীর সঙ্গে তুলনাই করছিনা, যদিও এই ছাপাখানা ভিত্তিক এবং হাজির-জবাব ভিত্তিক এই দুটো ভাগে ভারতীয় কবিতা চর্চা ভাগ হয়ে যাওয়া একটা খুব সিরিয়াস ব্যাপার। এবং ভবিষ্যতেও এর একটা বড় প্রভাব থাকবে।
  • pi | ০২ মার্চ ২০১৮ ১৭:২০390869
  • সাহানা বাজপেয়ীর স্ট্যাটাস ঃ)

    'হোলি না রে ভাই, আজ দোল হ্যায়।
    হাম বাঙালী হ্যায়। হোলি বোলতা হ্যায় তো হামারা ইনফ্লেটেড রিজিওনালিস্ট চেতনা কা গা মে ফোস্কা পড়তা হ্যায়।'
  • h | ০২ মার্চ ২০১৮ ১৭:০৩390868
  • পোবোন্দের পক্ষে এভিডেন্স নং এন। এই কারণেই পোবোন্দো লিখলে শত্রু মিত্র পাত্র সকলের ই সুবিধে হয় ঃ-)))
  • h | ০২ মার্চ ২০১৮ ১৭:০২390867
  • যেকোনো বিশুদ্ধ উদ্ধৃতির মতই এটিও প্যারাফ্রেজড ঃ-) ইশান কাছাকাছি কিছু একটা বলেছিল। এবার কবে কখন টা মনে নেই। খেটে খাও অথবা ইশানের ডিসক্লেইমার এর জন্য অপেক্ষা করো।
  • Ekak | ০২ মার্চ ২০১৮ ১৬:৩০390866
  • "কিন্তু বাংলা ছাড়া আর কোন কবিতায় আধুনিক নিরীক্ষা হয় নি, ইরেভারেন্স আসে নি, এসব বল্লে এভিডেন্স আরো লাগবে।"

    এসব কে কোথায় দাবি কল্লো ? আগে শুনি নইলে এক্ষেত্রে হাওয়াযুদ্ধু করে লাভনেই। আদৌ ?
  • T | ০২ মার্চ ২০১৮ ১৫:৩১390865
  • আঃহা, চমতকার ভূতের সিনেমা। আশীর্ব্বাদ করি।
  • pi | ০২ মার্চ ২০১৮ ১৫:২১390864
  • এটা দেখছে নাকি কেউ?

    এইঈ ডিরেক্টরকে তো দেখি চিনি। আমার জুনিয়রের বর।

    https://m.youtube.com/watch?feature=share&v=WJsSmEFi_a4
  • pi | ০২ মার্চ ২০১৮ ১৪:৪৫390863
  • উফ্হ। মনে পড়েছে। দীপ্তি নাভাল।
  • T | ০২ মার্চ ২০১৮ ১৪:৩৬390862
  • ভ্যাগ, এই কোটি মানে হচ্চে রকম। তেত্রিশ রকম।
  • কেশব সেন | ০২ মার্চ ২০১৮ ১৪:২০390861
  • ঈশ্বর তেত্রিশকোটি নহেন, ঈশ্বর এক। তেত্রিশকোটি অর্থ অসংখ্য। ঈশ্বরের ভাব অসংখ্য।
  • S | ০২ মার্চ ২০১৮ ১৪:১৮390860


  • S | ০২ মার্চ ২০১৮ ১৪:১৭390859
  • ৯০ নিয়ে নস্টালজিয়া। মনে হচ্ছে এরা গুরু ফলো করে কথা বলছে।



    <


    <
  • অর্জুন অভিষেক | ০২ মার্চ ২০১৮ ১৪:১১390858
  • পরবাস ডট কম কেমন লাগে?

    বড্ড একাডেমীক যেন।

    কাঠখোট্টা সিরিয়াস সব লেখা
  • অর্জুন অভিষেক | ০২ মার্চ ২০১৮ ১৪:০৯390857
  • বাংলায় ভালো ভালো ব্লগের লিঙ্ক দেবেন। পড়তে চাই।

    কলকাতা, বাংলাদেশের বা প্রবাসের?
  • রুকু | ০২ মার্চ ২০১৮ ১৪:০৮390856
  • শ্রীদেবীকে নিয়ে গুচ্ছের আর্টিকেল কম্পোজ করছি :-/
  • anag | ০২ মার্চ ২০১৮ ১৩:৫৭390855
  • একখান প্রশ্ন ছিল। এখানেই কেউ দেবতোষ দাসের বই-ব্লগের ঠিকানা দিয়েছিলেন -- বিন্দু বিসর্গ। সে ব্লগ কি বন্ধ হয়ে গেছে? কাল তার একটা বই পড়্লুম - সন্ধ্যাকর নন্দী ইত্যাদি। কেউ পড়েছেন?
  • অর্জুন অভিষেক | ০২ মার্চ ২০১৮ ১৩:৫৬390854
  • একদম। আশীতে খেলার দুনিয়া ফাটাফাটি রকমের। ক্রিকেট, টেনিস, ফুটবল, ব্যাডমিন্টন।

    হকির খোঁজ রাখতাম না।
  • avi | ০২ মার্চ ২০১৮ ১৩:৪৩390853
  • আশির দশকের খেলা দেখুন না মশাইরা। কিরিকেট, ফুটবল, টেনিস যাই দ্যাখেন, চোখ ধাঁধিয়ে যাবে। অ্যামনকি হকি, ব্যাডমিন্টন তক।
  • অর্জুন অভিষেক | ০২ মার্চ ২০১৮ ১৩:২৮390852
  • আশীর দশকটা বলিউডে খুব খারাপ। তার মধ্যেও চোখে পড়েছে শ্রীদেবী, জুহী চাওলা।

    আরেকজন ছিল কিমি কাটকর।
  • রুকু | ০২ মার্চ ২০১৮ ১৩:০১390851
  • আপিস :'-(
  • টিটিদাদা | ০২ মার্চ ২০১৮ ১২:৩৮390850
  • কিটু গিদওয়ানি আমার ভীষণ প্রিয়। আরেকজন ছিল শাহনাজ না কী যেন নাম - ভীষণ অ্যাপীলিং।

    কিন্তু সিনেমার জথায় এলে আশির দশক এবং নব্বইও অনেকটা, এক্কেরে হরিবল। জিতেন্দ্র, শ্রীদেবী আর জয়াপ্রদা পাল্লা দিয়ে বাজে থেকে বাজেতর সিনেমা করে গেছেন - বাকিরাও তথৈবচ বা আরো খারাপ (যদি সম্ভব হয়)। অন্যদিকে মিঠুন আর বচ্চনও কেরিয়ারের সবচেয়ে খারাপ ছবিগুলো এই সময়েই করেছেন।

    আর বাংলায় তখন দুই জিত - প্রসেন আর চিরন, সঙ্গে পাপোশ তাল, উঠতি নায়জ অভিষেক আর লোকেশ, নায়িকা দেবশ্রী শতাব্দী - না: সে বড় সুখের সময় নয়। অন্যান্য আঞ্চলিক ছবির কথা বলতে পারিনা কিন্তু বাংলা এবং হিন্দী ছবির ইতিহাসে আশির দশক সবচেয়ে জঘন্য। মূলধারা নিয়েই বলছি শুধু অবশ্যই।
  • অর্জুন অভিষেক | ০২ মার্চ ২০১৮ ১২:১১390849
  • আরেকজন খুব ট্যালেন্টেড অভিনেত্রী আজীবন আণ্ডার রেটেড হয়ে রইল, সীমা বিশ্বাস।

    আহা! কি অভিনয়ই করেন মহিলা।
  • অর্জুন অভিষেক | ০২ মার্চ ২০১৮ ১২:০৯390847
  • আমার জীবনটা নেটাবদ্ধ নয়।

    আমি কাগজ পড়ি।
  • r2h | ০২ মার্চ ২০১৮ ১২:০৯390848
  • আরে না না চমৎকার পদ্য হচ্ছে। হতে থাকুক। এইতো সময়, বসন্ত বাতাস। মর্মপীড়ের জয়।
  • অর্জুন অভিষেক | ০২ মার্চ ২০১৮ ১২:০৮390846
  • রেনুকা সাহানে, পল্লবী যোশী, নীনা গুপ্তা, রাজ্যশ্বরী সব টিভির পর্দা থেকে বিলুপ্ত।
  • T | ০২ মার্চ ২০১৮ ১২:০৭390845
  • এখন ইন্টারনেটেই পড়া যায়, কোথাও যেতে হয় না।
  • T | ০২ মার্চ ২০১৮ ১২:০৬390843
  • বিবিধ 'অবিনাশ, কাটে ঘাস' মার্কা পদ্য পাচ্চে, কিন্তু প্রাক উইকেন্ড শোসন। হায় ভাং।
  • অর্জুন অভিষেক | ০২ মার্চ ২০১৮ ১২:০৬390844
  • দূর। খেলাম আর কই!!

    কলকাতায় ভাং খায় কেউ?

    দিল্লীতে খেতাম।
  • অর্জুন অভিষেক | ০২ মার্চ ২০১৮ ১২:০৫390841
  • পুনে, মুম্বাই, পঞ্চগনী মিলে মহারাষ্ট্রে বছর সাতেক ছিলাম।

    ইন্ডিয়ান এক্সপ্রেসে শোভা দে'র কলাম নিয়মিত পড়তাম।

    বেশ লাগত ওর কলাম।
  • T | ০২ মার্চ ২০১৮ ১২:০৫390842
  • এও ভাং খেয়েচে মনে হয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত