এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ০৩ মার্চ ২০১৮ ০৪:১৪390990
  • আযোধ্যার লোকে যোদ্ধা হতে পারতো না বিষাদকাব্য শুনে শুনে কেঁদে ফেলতো বলে। তখন রামচন্দ্র ঠিক করলেন তিনি দূরে দক্ষিণে চলে গিয়ে খুব কটরমটর ভাষার লোকেদের সঙ্গে দহরম মহরম করে যোদ্ধা হবেন। শেষে তাই হলেন।
  • Tim | ০৩ মার্চ ২০১৮ ০৩:৪৯390989
  • কড়া বিষাদের কাব্য লিখতে আওধির জুড়ি নেই। আওধিতে লেখা রেইনকোটের যে গানগুলো নিয়ে কথা হচ্ছে সেখানে প্রচুর শব্দের সাথে শুদ্ধ বাংলার প্রভূত মিল। পুরনারী, ব্যাকুল নয়ন, কণ্টকশয়ন ইত্যাদি। এগুলো কি কমন সোর্স বলে?
  • Du | ০৩ মার্চ ২০১৮ ০১:৩৪390988
  • বিপ ব এর জন্য রয়ালটি ক্লেম করতে পারে ঃ)
  • Du | ০৩ মার্চ ২০১৮ ০১:৩২390987
  • হোলি এলেই নীনাদির লেখাটা মনে পড়ে।
  • S | ০৩ মার্চ ২০১৮ ০০:৫৯390986
  • তামিল ভাষা খুবই সমৃদ্ধ। চাইনিজ ফ্লুটের মতন এতো সুন্দর ইন্সট্রুমেন্ট মনেহয় কোথাও নেই।

    অতেব আমাদের শুনতে অসুবিধে হলেও এইগুলোতে প্রচুর শিল্প সংস্কৃতি হয়েছে। সেই তুলনায় ইংরাজি শুনলেই মনে হয় এই বুঝি রিপোর্ট লিখতে হবে।
  • S | ০৩ মার্চ ২০১৮ ০০:৫৫390985
  • হ্যাঁ এইসবকটি ভাষাই খুব শ্রুতিমধুর। "পিয়া তোরা ক্যায়্সা অভিমান" দারুন লেখা।

    উর্দুরও মাধুর্য্য এসেছে মুলত আরবী, ফার্সি শব্দের বাহুল্যেই। তবে বিগত কয়েক বছরে হিন্দি শব্দ দিয়েও ভালো গান তৈরী করছে। এখনকার নতুন গান লেখকদের মধ্যে এক ঈর্শাদ কামিল ছাড়া আর কেউ তেমন ভালো উর্দু জানেন কিনা সন্দেহ। তিনিও তো হিন্দিতেই পিএইচডি।
  • রৌহিন | ০৩ মার্চ ২০১৮ ০০:৩৭390984
  • @সিকি - ওগুলো সবই নির্মোহ ব
  • Ishan | ০৩ মার্চ ২০১৮ ০০:৩০390983
  • উর্দু শুনতে খুবই ভালো লাগে। কিন্তু কেমন ভাষা, সে বলার মতো বিদ্যে আমার নাই। বলা উচিতও না। তামিল, তেলুগু, বা চিনে একেবারেই শ্রুতিমধুর লাগেনা, কিন্তু এরা পুরোনো ঐতিহ্যমন্ডিত ভাষা। উর্দু সে তুলনায় নবীন। বোধহয় জাহাঙ্গিরের আমলে জন্ম।

    তবে শ্রুতিমাধুর্য = উর্দু -- এটাও ঠিক সমীকরণ নয়। উর্দুতে গজল ইত্যাদি লেখা হয়েছে ঠিকই, কিন্তু লক্ষ্ণৌএর পুরোনো ভাষাটি উর্দু নয়। এর নাম আওধী। তাতেও ফারসি শব্দ প্রচুর, কিন্তু ভাষ্টাটা উর্দু না। লক্ষ্নৌ এর বিখ্যাত বহু গজল ঠুমরি ওই ভাষাতেই লেখা। যেমন ধরুন "বাবুল মোরা নৈহার ছুটোহি যায়"। এখানে "সাজাবে", "যায়", এইসব ক্রিয়াপদ আছে। আমি আওধী কিসুই জানিনা, কিন্তু এটা যে উর্দু না, বোঝা যায়। একই ভাবে শ্রুতিমধুর ভাষা হিসেবে বিখ্যাত হল অব্রজবুলি এবং মৈথিলী। তাতে আবার ফার্সি টার্সি বিশেষ নেই। খুবই নরম, সে হিসেবে বাংলার সঙ্গে মিল বেশি। এসবে প্রচুর পুরোনো গান আছে, নতুন গানের মধ্যে ঋতুপর্ণ ঘোষের সিনেমার "মথুরানগরপতি কাহে তুম গোকুল যাও"। পুরোনো গানের মধ্যে "পিয়া তোর কারণ ম্যায় তো যোগি ভয়ি"।

    এই ভাষাগুলি জ্যান্ত ভাষা ছিল, এখনও একটু আধটু ধুকপুকানি আছে। কিন্তু এদের মেরে ফেলা হয়েছে এবং হচ্ছে। হিন্দি সিনেমায় "বাবুল মোরা" এবং "মথুরা নগরপতি" দুটি গানই ব্যবহৃত।। এদের লিরিকও অসাধারণ। কিন্তু এগুলো হিন্দি গান নয়। বস্তুত, হিন্দি সংস্কৃতির একটা ডুয়ালিটি আছে। আগেও ছিল নব্বইয়ের পর বেড়েছে। এরা একদিকে জ্যান্ত ভাষাগুলোকে মেরে ফেলে। অন্যদিকে তাদের কিছু ভগ্নাংশ টুকরো-টাকরার মতো করে ব্যবহার করা হয় সিনেমায়, গানে। সেটা না করে উপায়ও নেই, কারণ "বিশুদ্ধ" হিন্দি অর্বাচীন এবং কাব্যগুণহীন। স্ট্র্যাটেজি হিসেবে এটা খুবই ভালো, অনেকটা গুড কপ ব্যাড টাইপের ব্যাপার। এই আর কী।
  • সিকি | ০৩ মার্চ ২০১৮ ০০:১৫390982
  • পাই, লিখব :)
  • সিকি | ০৩ মার্চ ২০১৮ ০০:১৪390980
  • মাইরি মাক্কালীর দিব্যি আমি একবারই সাবমিটিয়েছিলাম!
  • pi | ০৩ মার্চ ২০১৮ ০০:১৪390981
  • সিকি, এবার টিনটকে লেখ।
  • পাই | ০৩ মার্চ ২০১৮ ০০:১৩390977
  • আ্চ্ছা, কারুর নাম সুসময় হতে শুনেছেন কেউ? বা, সময়?
  • সিকি | ০৩ মার্চ ২০১৮ ০০:১৩390978
  • হ্যাঁ সেই সেদিন তো সল্লেক থেকে গাড়ি করে আমি লামা আর রৌহিন মিলে যাচ্ছি কোথায় একটা যেন। সাথে মারিয়া আর অর্জুনও ছিল। তো দেখি একটা রাস্তার ধারে সারিসারি ব লাগানো। খানিক দূরে দূরেই একটা করে বিকট ফ্যাটফ্যাটে সাদা আলোওলা বৃহৎ ব। এদিকে আমার তো ব দেখেই অবভিয়াস শব্দটা মনে পড়ে যাচ্ছে আর খ্যাখ্যা করে হাসি পাচ্ছে। কী কাণ্ড করে রেখেছে মাইরি!
  • সিকি | ০৩ মার্চ ২০১৮ ০০:১৩390979
  • হ্যাঁ সেই সেদিন তো সল্লেক থেকে গাড়ি করে আমি লামা আর রৌহিন মিলে যাচ্ছি কোথায় একটা যেন। সাথে মারিয়া আর অর্জুনও ছিল। তো দেখি একটা রাস্তার ধারে সারিসারি ব লাগানো। খানিক দূরে দূরেই একটা করে বিকট ফ্যাটফ্যাটে সাদা আলোওলা বৃহৎ ব। এদিকে আমার তো ব দেখেই অবভিয়াস শব্দটা মনে পড়ে যাচ্ছে আর খ্যাখ্যা করে হাসি পাচ্ছে। কী কাণ্ড করে রেখেছে মাইরি!
  • S | ০৩ মার্চ ২০১৮ ০০:০৭390976
  • হোলি সংক্রান্ত গানগুলো কেউ দিলোনা তো।
  • S | ০৩ মার্চ ২০১৮ ০০:০৪390975
  • ওনলি মনিষা কৈরালাঃ

  • Ishan | ০৩ মার্চ ২০১৮ ০০:০১390973
  • আরে দমুর পোস্ট পড়ে লিখি নি। বোধহয় আকার পোস্ট পড়ে লিখলাম। এমনকি সেটাও ভুল হতে পারে। ফেবুর কারো পোস্ট পড়ে এখানে লিখেছি, তাও হওয়া সম্ভব। এখন আর অত খুঁজে দেখতে বলবেন্না। কিন্তু পোবোন্ধো টা আমি পেস্ট করবই।
  • S | ০৩ মার্চ ২০১৮ ০০:০১390974
  • কি অসাধারণ লিরিক্স শুনুন। সঙ্গে রহমানের অসহ্য মিউজিক।

  • T | ০২ মার্চ ২০১৮ ২৩:৪৬390972
  • হায়েনার চায়না হৃদয়, মাঝরাতে ধুনুচির হাসি,
    মুলাকাত ছোটিসিত এক, চানঘরে এই তুই কেরে,
    এইমত বিবিধ বিষয়ে, মিনিময় অপেড সাহসী
    একানড়ে যেন ভর হয়ে লিখে চলে প্রবন্ধ তেড়ে।
  • dc | ০২ মার্চ ২০১৮ ২৩:৩৪390971
  • হুঁ।

    এবার কাটলাম।
  • একক | ০২ মার্চ ২০১৮ ২৩:৩৩390970
  • জাস্ট বিকট :):)
  • dc | ০২ মার্চ ২০১৮ ২৩:৩২390967
  • একক আচ্ছা। কিন্তু মাইরি যাই বলো, ঐ ব মূর্তি দেখে ট্যাক্সির ভেতর ছিটকে পড়েছিলাম :d কি কল্পনা রে ভাই! দু পায়ে দুটো বল, আর ভুঁড়ির ওপর পেল্লায় ব।
  • রুকু | ০২ মার্চ ২০১৮ ২৩:৩২390968
  • এই থ্রেডটা সময় নিয়ে পড়তে হবে।
  • | ০২ মার্চ ২০১৮ ২৩:৩২390969
  • আরে হ্যাঁ সেই বইমেলার বাইরে হুতো আর আমি দাঁড়িয়ে আছি আমার গাড়ি পার্কিঙ থেকে আসবে। তো আমি সারথিকে ফোনে বোঝাচ্ছি ওই যে ৭ নম্বর গেট একটা মস্ত ব আছে দেখুন। তিনি ওদিকে সন্দিগ্ধ গলায় না না দিদি এদিকে ব আসবে কোত্থেকে? আমি সজোরে হ্যাঁ হ্যাঁ একটা বিরাট ব আছে, তিনি এবার একট নরম হয়ে সল্লেকেও ব লাগিয়েছে? আমি জোর পেয়ে হ্যাঁ দেখুন আমি রাস্তায় ওই ব এত সামনেই আছি। দেখবেন বেশ বড় আলো দেওয়া। তিনি হ্যাঁ বুঝেছি ব অরকমই হয় কিন্তু।।। ঠিকাছে আপনি দাঁড়ান আমি খুঁজে নিচ্ছি
  • S | ০২ মার্চ ২০১৮ ২৩:৩১390966
  • আচ্ছা ইয়ে মানে ঈশানদার ঐ হিন্দি ছিলোনা প্রসঙ্গে। মানে এখনো/ এই কয়দিন আগে অবধিও বলিউডে যারা গান লেখেন/ লিখতেন তাঁদের বেশিরভাগই উর্দু কবি। যেসব গান শুনে আমরা আহা উহু করেছি, সেইসব গানে উর্দু শব্দের বাহারি প্রয়োগ রয়েছে।
  • dc | ০২ মার্চ ২০১৮ ২৩:৩০390964
  • নাঃ ঘুমাই গিয়ে।
  • একক | ০২ মার্চ ২০১৮ ২৩:৩০390965
  • তোমার কলকাতা ভ্রমনের পোস্ট নিয়ে
  • dc | ০২ মার্চ ২০১৮ ২৩:২৮390962
  • একক কি গিলু যোসেফ এর কথা বললে?
  • রুকু | ০২ মার্চ ২০১৮ ২৩:২৭390960
  • ওহ।এটা তো সাইট
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত