এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • T | ০৯ মার্চ ২০১৮ ০৯:৪১391441
  • গণপ্রতিরোধ = গণধোলাই ধল্লে তো মুশকিল।
  • T | ০৯ মার্চ ২০১৮ ০৯:৩৯391438
  • রাস্তার মারামারির মধ্যে আবার মার্ক্স, এঙ্গেলস ক্যানো। বড়জোর এস এন দের মোটা বইটা ইউজ করা যেতে পারে।
  • aka | ০৯ মার্চ ২০১৮ ০৯:৩৯391439
  • এগেইন দিজ কান্ট্রি আই মিন ইন্ডিয়া ডিজার্ভ্স গোধরা, গুজরাট, মোদী। এপিঠ আর ওপিঠ। গণধোলাই নিয়ে এমন আনন্দ প্রকাশ জীবনে ভাবি নাই। গুড নাইট।
  • T | ০৯ মার্চ ২০১৮ ০৯:৩৮391437
  • বহু আগের পোস্টেই লিখেছি তো মব ভায়োলেন্স সাপোর্ট করি না কিন্তু এই ঘটনায় প্রভূত আনন্দ পেয়েছি। দ্বিচারীতা ধরা যেতে পারে। তুমি এই ব্যাপারটাতে ডিজগাস্টিং ফিল করতেই পারো। সে তো একশোবার।
  • aka | ০৯ মার্চ ২০১৮ ০৯:৩৭391436
  • হা বামপন্থা হা মার্ক্স, হায় হে এঙ্গলেস
  • | ০৯ মার্চ ২০১৮ ০৯:৩৫391434
  • কিন্তু দিলুবাবুর কথা শুনলেই মনে হয় হেঁকে বলি
    আররে এ-এ- দিলয়ুয়াআআ কিঁয়ু ভাগলবা রে-এ-এ?
  • aka | ০৯ মার্চ ২০১৮ ০৯:৩৫391435
  • তোমার ফ্রি টিকিট কেই বা কেড়ে নেয়? শুধু কলোসিয়ামে বসা যখন মেনেই নিছ, মজা লোটাটাও মেনেই নাও। আর এটাও মেনে নাও আই ফিল দ্যাট ইজ ডিসগাস্টিঙ্গ।
  • T | ০৯ মার্চ ২০১৮ ০৯:৩৪391431
  • এ কি রকম কথা হলো আকাদা। সমান সংখ্যক লোকেদের মধ্যে মারামারি হলে লেজিটিমেট বলছ? তা দুপুরবেলা দিলীপবাউ ভালোই লোক নিয়ে এসেছিলেন। ভিডিও রয়েচে।
  • সিকি | ০৯ মার্চ ২০১৮ ০৯:৩৪391432
  • মার্জিনাল। মার্জি ... আরে হাঃ হাঃ, মার ... জি ... null :)))
  • রোবু | ০৯ মার্চ ২০১৮ ০৯:৩৪391433
  • ধোপে না টেকাবার লজিকটা খুবই পছন্দ হয়েছে।
    তাই তো, কোথায় মোদী কোথায় ট্রাম্প। আরে কোথায় মোদী কোথায় ট্রাম্প। বলো কোথায় মোদী কোথায় ট্রাম। সবাই - কোথায় মোদী কোথায় ট্রাম্প।

    কোথায় মোদী কোথায় ট্রাম্প? বাই দি ওয়ে?
  • T | ০৯ মার্চ ২০১৮ ০৯:৩৩391430
  • দ্যাখেন, হাম তো দেশে নেই। টিকিটের তারিখ অনুযায়ী তপনদা উইকেন্ডে কেসটা কল্লে পৌঁছে যেতাম। এদিকে সিংহবিক্রমও নেই। প্লাস লেফট জামানত জব্দ হচ্চে নানা জায়গায়। এ অবস্থায় ফট করে পাওয়া কলোসিয়ামের টিকিট আমি ফেলে দিতে পারব না। এইটুকু কেড়ে নেবেন না।
  • dc | ০৯ মার্চ ২০১৮ ০৯:৩১391428
  • মোটকথা যাদবপুরের ছাত্রছাত্রীগুলো বদের বাসা হয় একেকটা।
  • aka | ০৯ মার্চ ২০১৮ ০৯:৩১391429
  • একটা বা দুটো লোক যারা মার খাচ্ছিল তারাই মার্জিনাল।
  • aka | ০৯ মার্চ ২০১৮ ০৯:৩০391426
  • দ মনে হয় তোমার পড়তে ভুল হইসে। বামেরা কেলায় নি জানি, কিন্তু কেলানো নিয়ে আনন্দ প্রকাশ নিয়ে কথা কইসি। চোখ ধুয়ে আসো, সকালে ঘুমোনো ভালো নয়কো। ঃ)
  • T | ০৯ মার্চ ২০১৮ ০৯:৩০391427
  • কী বলছ আকাদা! কারা মার্জিনাল! হিন্দু সংহতি না বিজেপি!
  • T | ০৯ মার্চ ২০১৮ ০৯:২৯391425
  • রোবু আর অজ্জিতদা সন্ধ্যের ঘটনাস্থলে ছিল। :)
  • aka | ০৯ মার্চ ২০১৮ ০৯:২৮391424
  • টি হে, কলোসিয়ামে বসে দর্শক অমন কেলাকেলি দেখে প্রভূত আনন্দ পেত। মার্জিনালদের কেলিয়ে আনন্দ অনেকেই পায়। মার্জিনালরা কখনো গুজরাটে মুসলিম, বিহারে দলিত, পঃবঃ তে বিজেপি।
  • | ০৯ মার্চ ২০১৮ ০৯:২৬391422
  • এইউরে আকা আবার মাঝরাতে ঘুমচোখে কিসব পড়ছে লিখছে। কাল দুজায়গায় দুটো আলাদা ফ্রন্টে জমায়েত ঝাড়পিট হয়েছে। একটা দুপুরবেলা। কেওড়াতলার ওখানে। তো, আমি আপিস্ব্র চাড্ডিভাইদের কাছে খবর পেলাম দিদির ভাইয়েরা বেদম ক্যালাচ্ছে। দেখে টুকুস করে মোবাইলে এট্টু দেখে নিলাম। ওখানে কুনো বাম ফাম ছিল না। লকেটদিদি দিলুবাবুকে বডিগাট রেখে এগুচ্ছিলেন।

    সন্ধ্যের ঝোঁকে সেই যিনি ধর্মান্তকরণ করিয়েছিলেন সেই তপন ঘোষ মশাই যাদবপুর ৮বিতে কিছু একটা ডাক দেছেলেন। এর জন্য যাবতীয় বামেরা একজোট হয় সেটা ঠ্যাকাতে। এইখানে কী হয়েছে এইটা ক্লিয়ার না। আবাপ আনন্দে গু্চ ক্যালানো দেখিয়েছে। অন্য কোনও চ্যানেলে দেখায় নি। হতেই পারে অল্প্স্বল্প হি-স নাকি হি-বাঁচাও কিছু একটার সাপোর্টারদের হাতে পেয়ে বামেরাও দিয়েছে ক্যাল। আবার হতে পারে আবাপ কিছু একটা ঘাপলা করেছে (ওদের অতীত ইতিহাস এই ব্যপারে বেশ স্বর্ণখচিত)।

    মোটকথা দুটো আলাদা ঘটনা। এবং রাতে মমব্যান বেশ দৃপ্ত ভংগীতে ঘোষণা করলেন যে পশ্চিমবঙ্গে সব দল একযোগে বিজেপীকে থ্যাকাবে।
  • aka | ০৯ মার্চ ২০১৮ ০৯:২৬391423
  • রোবু, ধোপে টিকল না। কোথায় মোদী, কোথায় ট্রাম্প?
  • T | ০৯ মার্চ ২০১৮ ০৯:২৩391421
  • আহা, লিখেছি যে আমি প্রভূত আনন্দ পেয়েচি। তার জন্য আমায় গাল দিন। কলোসিয়াম রোম ইত্যাদি। বলুন আমার ক্যালানোর মুরোদ নেই তাই হাসছি। :) বামেদের ধক ইত্যাদির উপর সরলাইজেশন কচ্চেন ক্যানো। বামেও সুশীল আচে। কোথাও না কোথাও ঠিক প্রবন্ধ নেমেছে।
  • রোবু | ০৯ মার্চ ২০১৮ ০৯:১৬391420
  • আমার মনে হয় পশ্চিমবঙ্গের বালখিল্য পলিটিক্সের জন্যই ইউ এস অব এ ডিজার্ভস ট্রাম্প।
    :-(
  • T | ০৯ মার্চ ২০১৮ ০৯:১৩391418
  • ধুসসস। না জেনে আটভাট। সন্ধ্যেবেলা হিন্দু সংহতির লোকেরা লেনিন ভাঙতে আসছে শুনে লোকে জড়ো হয়েছিল তো। ক্যালানোর মুরোদ না থাকলে নিশ্চয়ই যেত না।
  • একক | ০৯ মার্চ ২০১৮ ০৯:১৩391419
  • আরে কেলিয়েছ বেশ করেচ :) তোমাদের এই খেরেস্তানি পাপবোধ এ মারলো ! জীব: জীবাদ্ধারন্ম। ব্যাস। এটাচমেন্ট রেখোনা - হাত চালাও। মনের মধ্যে যেনো বিদ্বেষ বিষ না থাকে :)

    এই ছোকরা টি আবার মাপতে বসবে একক কত নাদির পয়েন্ট থেকে দেকচে !
  • T | ০৯ মার্চ ২০১৮ ০৯:১১391417
  • বাড়ীতে ডাকাত পড়লে এঁনার আবদারটা কি হবে জানতে মঞ্চায়। খুব ভালো করেছেন, হাতে ধুনুচি ধরিয়েছেন, সবই নিয়ে যান, বালখিল্য পার্থিব বস্তু সকলের মায়া ত্যাগ করিয়া কাগজে প্রবন্ধ লিখিব, এইরম বোধহয়।

    এটা ভালো চলছে। লেফট হারলেই গুরুগম্ভীর ভাবে প্রবন্ধ না লিখে রাস্তায় নামুন। আর রাস্তায় নামলেই এমা ছিছি বালখিল্য রাজনীতি হচ্ছে।
  • রোবু | ০৯ মার্চ ২০১৮ ০৯:০৯391415
  • আমি আবার এই লেখাটা পেলাম এক জায়গায়।
    ------

    আপনি, মাননীয় দিলীপ ঘোষ বাবু, বিজেপি। হ্যাঁ, আপনাকেই বলছি। আজ কেওড়াতলা অভিযানে গেলেন। খুবই ভাল কাজ, নিঃসন্দেহে। কিন্তু আপনি রাসবিহারী মোড়েই থেমে গেলেন। আর এগোলেন না। দলের গুটিকয়েক বাচ্চা ছেলে ও মহিলাকে এগিয়ে দিলেন কেওড়াতলার দিকে। সাধারণ মানুষ তারা। আমারই মতন। হয়ত আপনার দলের কর্মী। বা নিছকই সমর্থক। পুলিশ আর তৃণমূলবাহিনীর ফাঁদে পড়ে গেল তারা। জাঁতাকলে। মার খেলো। অপমানিত হল। আপনি তখন নিরাপদ। গাড়ির ভেতর। বাইট দিচ্ছেন। আপনাকে বিশ্বাস করেছিল বলে মার খেয়ে গেল সাধারণ কিছু কর্মী সমর্থক। কী জবাব দেবেন এদের?
    আপনি, মাননীয় তপন ঘোষ মহাশয়, হিন্দু সংহতি। হ্যাঁ, আপনাকেই বলছি। কাল রাতে ফেসবুকে ঘোষণা করলেন আজ যাদবপুর এইট-বি তে লেনিন মূর্তির সামনে জমায়েত। সন্ধ্যে সাড়ে ছটায়। খুবই সৎ উদ্দেশ্যে, সন্দেহ নেই। কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল, আপনি তো এলেনই না, আপনার দলের কোনো বড় নেতাকেও পাওয়া গেল না। মাত্র জনা দশেক ছেলে এল। মধ্যবিত্ত। কেউ হয়ত কলেজ ছাত্র। কেউ মনে হয় ছোটখাটো চাকরি বা ব্যবসা করে। তারা আপনাকে ভরসা করে এল। কিন্তু তার আগেই পুলিশ আটকে দিল তাদের। গ্রেফতার করে নিয়ে গেল থানায়। আপনি তখন কী করছিলেন? দেখলাম, আপনি তখন আবার ফেসবুকে পোস্ট দিয়েছেন। না, এই জমায়েত নিয়ে আর নয়। ওখানে কিছু বাচ্চা ছেলেকে এগিয়ে দিয়ে আপনার কাজ শেষ। আপনি তখন পোস্ট দিচ্ছেন, আপনার উত্তরবঙ্গ বেড়ানো নিয়ে। কী জবাব দেবেন এদের?

    ---------
    "পঃবঃ র বালখিল্য পলিটিক্স চিরকাল এইভাবেই চলবে।"
    "দিজ কান্ট্রি ডিজার্ভ মোদী"।

    আমি যদিও সম্পূর্ণ একমত দুটো বক্তব্যের সঙ্গেই, কিন্তু কোরিলেশনটা লজিকে দাঁড়াচ্ছে? পশ্চিমবঙ্গের বালখিল্য পলিটিক্সের জন্য দিস কান্ট্রি ডিজার্ভস মোদী?
  • Yeerlin Silverleaf | ০৯ মার্চ ২০১৮ ০৯:০৯391416
  • গভীর রাত। কনফিউজন। কাটান দ্যান।
  • একক | ০৯ মার্চ ২০১৮ ০৯:০৭391414
  • মানুষ কে আরশোলা মোদী ও ভাবে ----ইতি আকা দা
  • aka | ০৯ মার্চ ২০১৮ ০৯:০৬391413
  • আমি এইভাবে পড়লাম বামেদের কেলানোর ধক নেই তাই মূলোরা কেলিয়েছে বলে হেব্বি আনন্দ পেয়েছি। কলোসিয়ামে বসে গ্ল্যাডিয়েটর বধের মতন।
  • সিকি | ০৯ মার্চ ২০১৮ ০৯:০৫391411
  • মানে, "যখন বাম শক্তিশালী" এইটা জেনে নিয়ে বামেরা খুবই আত্মম্ভরিতায় ভুগবে এবার থেকে, সন্দেহ নেই।

    আমি মৃত্যুদণ্ডের বিরোধিতা করি বলে আমি আরশোলাকে ঝাঁটাপেটা করারও বিরোধী হব, নইলে মোদীও তো কাদের আরশোলা ভেবেই মেরেছিলেন। কথাগুলো ফেলে দেবার নয়, খুব ভাবাচ্ছে। আরশোলার কোনও ইউনিভার্সাল ডেফিনিশন হয় কিনা - কে জানে।
  • aka | ০৯ মার্চ ২০১৮ ০৯:০৫391412
  • হ্যা জানি তো, কারা মেরেছে সে নিয়ে কোন প্রশ্ন নেই। কিন্তু সেই গণধোলাইকে কাইণ্ডা লেজিটিমাইজ করা নিয়ে অবশ্যই আছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত