এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • T | ০৯ মার্চ ২০১৮ ১০:৪০391471
  • হ্যাঁ, হিসং এর সিঙ্গল পয়েন্ট অ্যাজেন্ডা আর আরেসেসের থেকে আলাদা আর কি। তপনবাউ তো নিজেই আরেসেসের প্রোডাক্ট। ঘৃণার চাষ যে দল কত্তে উৎসাহ দেবে উনি তার দিকে ঢলবেন।
  • | ০৯ মার্চ ২০১৮ ১০:৩৯391468
  • আমার ধারণা মমব্যান এবার আস্তে করে হিসংকে ছেঁটে ফেলবেন। @রূপুলিপাতা
  • রোবু | ০৯ মার্চ ২০১৮ ১০:৩৯391469
  • একমাত্র কিকিদির কথাটাই ঠিক লাগল। জারের পরিবারকে মারাটা সত্যিই ভুলভাল।
    মুসোলিনিকেও।

    নানাসাহেব সেপাই বিদ্রোহের সময় অনেক ইংরেজ সিভিলিয়ান বাচ্চাকাচ্চাকে..
    না থাক। গোরি ডিটেলে কাজ নাই।
  • | ০৯ মার্চ ২০১৮ ১০:৩৮391467
  • এই গুরুচন্ড৯ যেমন সহিহ গুরুচন্ড৯ লয় তেমনি হিসংও অর পুরো তিনো লাই। রূপাদিদি নাইলে অমনি কইতেন না।
  • Yeerlin Silverleaf | ০৯ মার্চ ২০১৮ ১০:৩৬391466
  • হিসং বিজেপি নয় তো। তপন ঘোষ মমতাকে দুগগা কালী ইত্যাদি বলে থাকে। আরো মণিমুক্তো পাবে ওর প্রোফাইল ঘাঁটলেই।
  • গুরুচণ্ডা৯ | ০৯ মার্চ ২০১৮ ১০:৩৫391464
  • হিসং তো বিজিপি নয়ই। ওরা কবে বিজেপি হল? ওটা তিনোদের দল।
  • T | ০৯ মার্চ ২০১৮ ১০:৩৫391465
  • ডিসি, পলিটিক্যাল ভায়োলেন্স কিছু অর্গানাইজড মারামারির মধ্যে আর থেমে নেই। বিচিপি ঘৃণার চাষ করছে, আদতে লোকাল আনএমপ্লয়মেন্টকে ইউজ করে। সব কিছুর কারণ হচ্ছে নাকি মুসলিম। হিন্দু সংহতিও তাই। এটা অলরেডী পবর ল্যান্ডস্কেপে এস্টাবলিশড ভায়োলেন্সের তরিকা। স্বাধীনতার আগে থেকেই। এর সাথে যোগ হয়েচে বানিয়া সংবাদপত্র। ত্রিপুরার কেস মনে রাখবেন। ইউপিতেও। অপারেশনের পদ্ধতি সব জায়গায় অ্যাক। এর বিরুদ্ধে সনাতন পদ্ধতির মিটিং মিছিল মানুষের শুভবুদ্ধির উদয় ইত্যাদি খড়কুটোর মতো উড়ে যাচ্ছে। কারণ এদের পেনিট্রেশন ইন্ডিভিড্যুয়ালি। উপায় কি তাহলে! জঙ্গী আন্দোলন ও প্রতি আন্দোলন এটলিস্ট কিছু মানুষকে সংঘবদ্ধ করে তুলতে পারলেও তো হল। যে লোকটা দুপুর বেলা ভাত পেঁদিয়ে ফেসবুকে গরমাগরম মুসলিম ক্যালাও হিন্দু মরছে বলে বাতল দিচ্ছে, বা মেনল্যান্ডের অ্যাস্পিরেশনে মুগ্ধ তাকে তার মনিটরের সামনেই প্রথম প্রতিরোধটা দেখাতে হবে।
    ব্যাপারটা বাজে দিকে গড়াবে অথবা ন্যাশ ইক্যুই, কিন্তু আর জলে নেমে পা না ভেজালে হবে না।
  • Yeerlin Silverleaf | ০৯ মার্চ ২০১৮ ১০:৩৪391463
  • কনটেক্সট বুঝুন। সেটা বাদ্দিয় বকলে ভাট বকা হয়।
  • | ০৯ মার্চ ২০১৮ ১০:৩৩391460
  • এই একক ব্যটা নির্ঘাৎ কোনোদিন কোনো ক্যালাকেলিতে যোগ দেয় নি, স্রেফ লোককে পুড়কি দিয়ে গেছে।

    আপিসের চাড্ডিভায়েরাও বলছিল এই হি-স রা নাকি বিজিপি নয়, সহিহ বিজিপি নয় ইত্যাদি। তো আমি বললাম মিসড কল দিয়ে পাট্টিতে ঢুকলে অমনিই হয় রে পোদো। তাতে মুখ গোঁজ করে চলে গেল।
  • kiki | ০৯ মার্চ ২০১৮ ১০:৩৩391461
  • বাঘ শুধু নামলেও একটা কথা ছিল। প্রবলেম হল ঋত্বিক বাঘকে অঙ্ক শেখাবার জন্য ব্যাকুল হয়ে খুঁজে বেড়াচ্ছে। অঙ্কের লোকজনরা কিরম ভুলভাল হয়।
  • blank | ০৯ মার্চ ২০১৮ ১০:৩৩391462
  • আকাদার লেখা পড়ে আমার এমনকি ভিয়েতনামের মার্জিনাল মার্কিন সৈন্যগুলোর জন্য দুঃখু হচ্ছে। তখন শুধু দৃপ্ত কলমের অভাবে ....
  • T | ০৯ মার্চ ২০১৮ ১০:২৬391459
  • :)) ব্যাপার দেখে বিরক্ত হয়ে মেদনীপুরের রাস্তায় বাঘ অবধি নেমে পড়েচে। এ ফ্যাতাড়ু লক্ষণকে অস্বীকার করার উপায় নেই।
  • dc | ০৯ মার্চ ২০১৮ ১০:২৫391457
  • একক, এতো সহজে ক্যালানোতে উস্কানি দিও না। আকা যেটা বলেছেন সেটাও ভুল না, যদিও একটু আদটু হাত গরমে আমিও দোষের কিছু দেখি না। তবে এরকম সর্বত্র ক্যালাকেলি করাটাও কাজের কথা না। এমনিতেই পবতে পলিটিকাল ভায়োলেন্স খুব বেশী, বোধায় অন্তত পঞ্চাশ বছার ধরেই তাই। যে দলই যাকেই ক্যালাক না কেন, বন্ধ হওয়া উচিত।

    তবে ইয়ে ছাত্ররা ক্যালাকেলি করলে সেটুকু ছাড় দেওয়া উচিত। ছাত্রজীবন বড়ো দুর্ভোগের সময়।
  • kiki | ০৯ মার্চ ২০১৮ ১০:২৫391458
  • ইয়ে, আমি পার্কের বেঞ্চে বসে থাকি বলে কিছু বলবো না, তাতো হয় না।

    রাশিয়ার লাষ্ট জারে স্যর নিকোলাসের পুরো ফ্যামিলিকেই মেরে ফেলা হয়েছিল। পাঁচ ছেলেমেয়ে সমেত। লেনিনের বলশেভিক সরকারের নির্দেশেই। গনরোষ ইত্যাদিকে সাপোর্টিয়ে। বাচ্চাগুলো কার কিসে বাঁশ ঝেড়েছিল কে জানে!!

    ক্রুসেডের সময় গুচ্ছ বোকা লোককে ফ্রান্স থেকে লি পুই পোপের সাথে সাঁট করে মিডল ইষ্টে লোক মারতে নিয়ে গেল। লোকের ও জীবনে চাপ কম পড়েছিল নির্ঘাত, সব ছুটে চলে গেল স্বর্গে যাবার জন্য। এ ওকে মেরেটেরে সে এক বিরাট ইতিহাসের চ্যাপ্টার বানিয়ে ফেলল।

    এরপরেও আপনারা ক্যালানো নিয়ে, মেরে ফেলা নিতে তর্ক করবেন। আশ্চর্য!! যখন যেখানে যার সুবিধা সে অন্যকে কেলাবেই। এইটে মেনে নিন। ঝামেলার জায়গা এড়িয়ে চলুন বাঁচতে চাইলে।

    একজায়গায় লোকজন (অন্য কিছু ও হতে পারে ) গেম সেট করে যাচ্ছে।মেZ রানার কেস। এসব চলবেই। ইত্যাদি। কিচ্ছু করার নেই।

    আর কঠিন কঠিন নাম নিয়েছি। কাজেই আমাকে সেই সুবাদে ছেড়ে দেবেন তর্ক থেকে।

    পারলে অ্যাকাউন্টস সহজে শেখা যায় এমন কিছু লিং দেবেন।
  • রোবু | ০৯ মার্চ ২০১৮ ১০:২২391456
  • কল দিল হিন্দু সংহতি। তপন ঘোষের প্রোফাইলে জ্বলজ্বল করছে এখনো।
    মার খাওয়ার পর হয়ে গেল হিন্দু অস্তিত্ব রক্ষা কীসব যেন। দিলু বলল এরা কারা জানিনা অথচ রূপা গাঙ্গুলী ফেসবুকে দুঃখ করছেন "রাজ, লাঠি নিয়ে গেলি না কেন?"

    ক্যালাবো বলে যাইনি, লোকবল বাড়াতে গেছিলাম। ঝামেলার সময় ভয় পেয়ে যাওয়া বয়স্ক লোকজনকে রাস্তা পার করিয়ে দিচ্ছিলাম।

    এ বাদে আমি শিওর কু ক্লুক্স ক্ল্যান এলেও আমাদের গণসঙ্গীত গাইতে বলা হবে।
  • একক | ০৯ মার্চ ২০১৮ ১০:১৭391455
  • হালকা মেরে ছেড়ে দিলে কিন্তু ওরা হিন্দু তাস খেলে পুরো ফায়দা তুলে নেবে। রাস্তায় একবার নাবা হয়েছে মানে বজবজ টু বীরভুম যেখানে পাবে ক্যালাও।
  • চারুবাবু | ০৯ মার্চ ২০১৮ ১০:১১391454
  • এ কামান দ্বান্দ্বিক কামান। এ কামান দাগতে হবে!
  • T | ০৯ মার্চ ২০১৮ ১০:০৮391453
  • একক, সে তো ঠিকই। পঞ্চায়েত ভোট ক্রুশিয়াল হতে চলেছে এইবার। দরকষাকষির ক্ষেত্রে। কি হবে তো জানি না তবে নেতারা যদি নেমে আসেন রাস্তার কলোসিয়ামে তো আরেট্টু সুবিধেই হয়।
  • Yeerlin Silverleaf | ০৯ মার্চ ২০১৮ ১০:০২391452
  • আর শোনেন - নাজি/নিওনাজিদের ক্যালানোয় কোনো লজ্জার কিছু নেই। এখানেও তাই। হিসং, বিজেপি, আরএসএস, ছাগু, জামাতি কাউকে ক্যালানোয় কোনো লজ্জা নাই।
  • T | ০৯ মার্চ ২০১৮ ১০:০১391451
  • প্রসঙ্গতঃ গোটা পৃথিবীই কলোসিয়াম। সহজ সাধারণ গোদা ভাবে। কখনো মাঠে নামছেন, কখনো গ্যালারীতে বসছেন এবং কে না জানে যে গ্যালারী আসলে খেলারই অঙ্গ। এইরম ভাবে দেখলে পুরোটাই তো ডিসগাস্তিং নোংরা। এইবার একক বলবে, ভ্যাগ, এনট্রপির কমা বাড়ার খেলায় সকলে এঞ্জয় করো। বস আমি পাচ্ছি না। ক্ষুদ্র প্রাণ এক।

    ফোকাস থাকুম কমরেড। স্রেপ একটি লোক ও একটি ঘোড়া নিয়ে একশ লোকের পাড়া চমকিয়ে যাওয়াও তো ভায়োলেন্স। সে পাড়ার ঝামেলায় যেমন সমস্ত কিছু ছেড়ে ' তা বলে গায়ে হাত তুল্লি!' ব্যাপারটা প্রধান হয়ে দাঁড়ায়, এখানেও সেরকম কিছু হ'ল না তো! মিডীয়াকে দেখুন। আবাপর রিপোর্টার এত ঢ্যামনা যে পুরো ঘটনার রিপোর্টিং এ হিন্দু সুরক্ষা সমিতি কথাটা অসংখ্যবার বলে গেল। অলরেডী শুরু হয়ে গেছে পুরো ব্যাপারটাকে হিন্দুদের উপর আক্রমণ এইভাবে দেখানোর। শ্যামার জয়ই না হয়ে যায় শেষাবধি। এই অবস্থায় তৈলাধার না পাত্রাধার করতে পারছি না।
  • সিকি | ০৯ মার্চ ২০১৮ ০৯:৫৯391449
  • কী করা উচিত ছিল 'গণধোলাই'য়ের বদলে, সেটাও একটু শুনি। লেনিনমূর্তিকে ঘিরে ধরে শিপিয়েম গণসঙ্গীত গাইত আর তাই দেখে হিসং ভয় পেয়ে চলে যেত?

    চাড্ডিরা একদিন সায়েন্স সিটির সামনে বামদের কেলিয়েছিল, সেদিনও তো এই হাহাকার শুনি নি। ত্রিপুরাতে নতুন সরকার শপথ নেবার আগেই কত মানুষের ঘরবাড়ি জ্বলেপুড়ে খাক হয়ে গেছে, মেনস্ট্রিম মিডিয়ায় অবশ্য সেসব খবর আসে নি।

    হয় তো হোয়াট অ্যাবাউট্রি হয়ে যাচ্ছে, তো সেখানে যাচ্ছিই না। হিসং আরেসেস - দেশের কথা বাদ দিলাম, শুধু পশ্চিমবঙ্গে যে জিনিস চালাচ্ছে, তাতে অনেক লোকের সর্বস্ব গেছে, জীবনও গেছে, সবচেয়ে বড় কথা তারা সাধারণ মানুষকে বাজে রকমের পোলারাইজড করে দিচ্ছে। আরও বড় লেভেলের দাঙ্গা বাধানোর তালে ছিল এবং আছে এখনও, সেটাকে কোনওরকমে ঠেকনা দেওয়ার চেষ্টা চলছে। এটাকে আমি বেশি বিপজ্জনক মনে করি কালকের ঐ গণধোলাইয়ের থেকে।

    এখন মোদীও হয় তো আমার মতই মনে করেন, সেটা মোদীর সঙ্গে ডিসকাশনের সুযোগ থাকলে একবার বুঝে নেবার চেষ্টা করতাম, কিন্তু আপাতত যখন তা নেই, তো কালকের ঐ রক্তপাতহীন গণধোলাইয়ের প্রতি আমার পূর্ণ সমর্থন জানিয়ে গেলাম। এদের যত তাড়াতাড়ি নির্মূল করা যায়, শুধু রাজ্যবাসীর নয়, তত তাড়াতাড়ি মানবজাতির মঙ্গল। তারপরে দিস কান্ট্রি ডিজার্ভস কাকে, সেটা নিয়ে প্রবন্ধ লেখা যেতেই পারে। আপাতত আগে রাস্তার ব্যাপারটা রাস্তাতেই সেরে নেওয়া যাক। দরকারে রাস্তাতেই কলোসিয়াম বানিয়ে নেওয়া যেতে পারে।
  • | ০৯ মার্চ ২০১৮ ০৯:৫৯391450
  • আচ্ছা রোবু থ্যাঙ্কু। আবাপর ভিডো আর সেই সময় অন্য চ্যানেলগুলোতে কিচ্ছু না দেখানো কেমন একটা সন্দেহের আবহ তৈরী করে দিয়েছে।

    কিন্তু কুশপুতুল দিয়ে পেটানো?? কুশপুতুল তো খড় দিয়ে বানায়। খ্যা খ্যা খ্যা খ্যা।
  • dc | ০৯ মার্চ ২০১৮ ০৯:৫৬391448
  • "ব্যাপারটা ঠিক লেনিন রক্ষা নয়, নিজেদের অস্তিত্ব রক্ষা একপ্রকার" - এইটে একেবারে খাঁটি কথা। মূর্তি তো কতো ভাঙে, কতো গড়ে। নিজেদের চিন্তাভাবনা ঠিক থাকলেই হলো।

    (উইথ অ্যাপোলজি টু বিবুদা)
  • একক | ০৯ মার্চ ২০১৮ ০৯:৫৫391447
  • জঙ্গী ভেব নাবাকে পুরো সমর্থন করেই বলছি, এটাকে এনক্যাশ করা জরুরি এবং মমতার সঙ্গে দর কষাকষি টাও জরুরি। আই মীন দর কষাকষির জায়গা তৈরী হওয়াটা। জমেত এখন কোনভাবেই নেই। হয়ত আগামী ছমাস জুড়ে টানা জঙ্গী কার্যকলাপ চালিয়ে গেলে জায়গাটা তৈরী হবে।
  • Yeerlin Silverleaf | ০৯ মার্চ ২০১৮ ০৯:৫৪391446
  • দুপুরের ঘটনা (কেওড়াতলায়) আপনারা যতটা জানেন, আমিও ততটাই জানি। টিভিতে যা দেখেছি।
  • Yeerlin Silverleaf | ০৯ মার্চ ২০১৮ ০৯:৫২391445
  • হ্যাঁ মহাই। গেছিলুম, আর ক্যালাবো বলেই গেছিলুম। একটুও লজ্জা না করেই বলছি। শক্ত ডান্ডাওয়ালা ঝান্ডা নিয়ে দাঁড়িয়েও ছিলুম। সাড়ে চারটে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠ্যাঙে ব্যথা হয়ে গেল। আর তপন হতচ্ছাড়া অত তর্জন গর্জন করে এলোই না। এলো খান পাঁচ ছয় আরবিট লোক, ওখানে মজুত লোকজন দেখেই প্রায় প্যান্টে হিসু হয়ে যাওয়ার অবস্থা। পুলিশের পায়ে ধরে স্যার আমাদের এখান থেকে বের করে দিন করতে করতে দু চার ঘা পড়েছে। পুলিশে তিনটেকে নিজেদের গাড়িতে তুলেছিল, আর কে একটা লোক গাড়ি নিয়ে এসেছিলো সেটায় বাকি দুজন। কুশপুতুলের ভাঙা অংশ দিয়ে গাড়িতে দু চারটে বাড়ি দিয়েছে দেখেছি। সুমন্দে-দের অত কান্নাকাটি করার মত কিছু হয়নিকো।
  • T | ০৯ মার্চ ২০১৮ ০৯:৪৯391443
  • শোনো, মমব্যান যা স্ট্র্যাটেজি নিয়েছেন তাতে দুদিন বাদে লেফট পার্টি সাইনবোর্ড হয়ে যাবে, যদি না অন্য চাল চালা হয়। 'বিজেপির বিরুদ্ধে সব দল' এই হিসেবে লেফট ভোট যা কিছু আছে টেনে নিলেই তো হয়ে গেল। এ অবস্থায় নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে গেলে জঙ্গী লেভেলে না নামলে তো হবে না। কাল যদি হিন্দু সংহতি লেনিন ভেঙে দিয়ে যেত, তো কীইই বা হত বড়জোর। পরের দিন আবার চাঁদা তুলে স্থাপন করা হত। আগেও তো হয়েছে এরকম। মুলোরাই করেছে। তো, ব্যাপারটা ঠিক লেনিন রক্ষা নয়, নিজেদের অস্তিত্ব রক্ষা একপ্রকার।

    একটা ক্রমশঃ সংগঠিত হতে থাকা লুম্পেন বাহিনীকে মুলোরা প্যাঁদালে আমার কোনো আত্মগ্লানি ছাড়াই আনন্দ হয়।
  • dc | ০৯ মার্চ ২০১৮ ০৯:৪৯391444
  • এমন যদি হয় যে গতকাল সেরকম কিছু হয়নি, যা হয়েছে সেটা নানান মিডিয়া ফুলিয়ে ফাঁপিয়ে দেখাচ্ছে, তাহলে তার অন্য উদ্দেশ্যও থাকতে পারে। এই ইনসিডেন্টটা দিয়ে আবার আরেসেস পরে বা অন্য কোথাও গন্ডগোল পাকানোর সময়ে নিজেদের জাস্টিফাই করবে।
  • রোবু | ০৯ মার্চ ২০১৮ ০৯:৪৩391442
  • দমদি, ওটা যাদবপুরেরই। আমি কনফার্ম করছি।

    মারা হয়নি বললেই চলে। আমরা যথেষ্ট সতর্ক ছিলাম। অতজন মিলে নাকি মেরেছে! একজনের-ও রক্তপাত হয়েছে? মানে সিরিয়াসলি লোকে এগুলোকে মারা বলছে?
    ত্রিপুরা বা মধুর কেস ছেড়ে?

    টি দা, কলোসিয়াম থেকেইই একমাত্র মোদিকে কোথায় কে ডিজার্ভ করেন ধরতে পারা যায়। তুমি পারো নি?
  • একক | ০৯ মার্চ ২০১৮ ০৯:৪১391440
  • বিজেপি কটা পাবে ? ৩ টে মনে হয়।

    সিপিএম বামজোট স্পেকট্রাম সবই বুঝলুম। দেখো যেনো পুরোটা ফ্রি সার্ভিস না হয়ে যায়। বিজেপি ক্যালানয় নারায়ণী সেনা দেওয়ার পরিবর্তে মমব্যানের সঙ্গে হিসেবে আসতে হবে। সেইটে আসল। নইলে কিন্তু সত্যি বালখিল্য।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত