এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ০৯ মার্চ ২০১৮ ১৬:৫৮391560
  • নেতাজীর ব্যাপারটা কে করল মশাই? কোন দলের খার থাকতে পারে?
  • রোবু | ০৯ মার্চ ২০১৮ ১৬:৫৪391559
  • ভোটে জয় - বিজেপির ত্রিপুরায় লেনিন মূর্তি ভাঙা। দুটো। রাম মাধব আর তথাগত রায়ের সমর্থন।
    তামিলনাড়ুর বিজেপি ইউথ চিফ এর ট্যুইটারে উচ্ছ্বাস প্রকাশ। এবং পেরিয়ার স্ট্যাচু ভাঙার থ্রেট।
    রাতের মধ্যেই পেরিয়ার আর অম্বেদকর আউট।
    পরেরদিন র‍্যাডিকালের ছয় সদস্যের (ওই দলে ছজনই লোক) শ্যামার মূর্তিতে ছেনি।
    ওইদিনই দুপুরে গেরুয়া লুঙ্গি পরিহিত একজন কেরালায় গান্ধীমূর্তিতে কালি মাখায়।
    আজ নেতাজী। জবলপুরে।
  • de | ০৯ মার্চ ২০১৮ ১৬:৩৯391558
  • এর পরে নেতাজীও যোগ হোলো - আমি কিন্তু ক্রিয়া-প্রতিক্রিয়া ইকোয়েশন এখনো ধরতে পারিনি -

    দুধ ঢালার আইডিয়াটা প্রথম কার মাথায় এসছিলো? ক্লিওপেট্রা আর শিবলিঙ্গ, এরাই দুধে চান করে অভ্যস্ত -
  • | ০৯ মার্চ ২০১৮ ১৬:৩৩391557
  • দিদি তো ডোনাল্ড ট্রাম্পের ঠাকুমা। হাওয়া যেদিকে সবসময় সেদিকে। আর গেরুয়া পার্টি তো ভারতমাতাকেই হাইজ্যাক করে বসে আছে।
  • T | ০৯ মার্চ ২০১৮ ১৬:৩২391556
  • শ্যামাকে না রক্ষাকালীতে কনভার্ট করে দেয়। তারপর হুলিয়ে বক্স।
  • Yeerlin Silverleaf | ০৯ মার্চ ২০১৮ ১৬:৩০391554
  • শিবলিঙ্গের কথাটা সেদিন মালা রায়ও বল্ল।
  • T | ০৯ মার্চ ২০১৮ ১৬:৩০391555
  • দুধ দিয়ে শোধন আদতে হোনস এন্ড ব্রামস কলচর কিনা তা আমরা চট করে জেনে নিতে পারি। কই হে একক।
  • | ০৯ মার্চ ২০১৮ ১৬:২৯391553
  • *দুধ ঢালছে
  • | ০৯ মার্চ ২০১৮ ১৬:২৭391552
  • আমার মাতৃদেবী উবাচঃ
    "এরা সব শ্যামাপ্রসাদবাবুর মাথায় দুধ ঢালছে কেন? আশ্চর্য্য তো? উনি কি শিবলিঙ্গ নাকি? ওরকম বিচ্ছিরি গোঁফওলা লোকের মাথায় ডুধ ধালছে একটা কমন সেন্স নেই এদের!"
  • রোবু | ০৯ মার্চ ২০১৮ ১৬:২৬391551
  • যোগসূত্র পাওয়া যাচ্ছে না? সাহায্য করব? ঘটনাগুলো ফলো করলেই বোঝা যাবে তো।

    আজকে নেতাজী মূর্তি। জব্বলপুরে।
  • সিকি | ০৯ মার্চ ২০১৮ ১৬:২২391549
  • শ্যামাবাবুর মূর্তির ভার তো ভাইয়েরা নিয়ে নিয়েছেই। বিচিপির হাত থেকে দুধের প্যাকেট কেড়ে নিয়ে শ্যামার মাথায় ঢেলেছে, গঙ্গাজলের সঙ্গে। রামনবমী আর হনুমান পুজো হাইজ্যাক হয়েই গেছিল, এইবারে শ্যামাবাবুও হলেন। ভাইয়েরা জাস্ট মুগ্ধ করে দিচ্ছে।
  • | ০৯ মার্চ ২০১৮ ১৬:২২391550
  • যাক, স্ট্যাচুগুলো একটু নজর পেল - আদর বা থাপ্পর যাই হোক।
  • রোবু | ০৯ মার্চ ২০১৮ ১৬:১৮391547
  • আর, পালটা প্রচারে যদি সাহায্য করেন সুবিদে হয়।
  • Rabaahuta | ০৯ মার্চ ২০১৮ ১৬:১৮391548
  • যা চলছে, দেখা গেল শ্যামাবাবুর জন্যে রাখা দুধ তৃণমূল কেড়ে নিয়ে লেনিনের মাথায় ঢেলে দিয়ে চলে গেল।
    এই পরিস্থিতিতে বামেরা কি করবে ভেবে ওঠা যাচ্ছেনা।
  • de | ০৯ মার্চ ২০১৮ ১৬:১৭391545
  • ও, এরা সবাই লেনিনের অনুগামী! তা ভালো! ঃ)

    কিন্তু শ্যামাবাবু, লেনিন, পেরিয়ার, অম্বেডকর - আমি কোন যোগসূত্র খোঁজার চেষ্টা করে করে হেদিয়ে গেলাম -
  • রোবু | ০৯ মার্চ ২০১৮ ১৬:১৭391546
  • বামেরা শ্যামাপ্রসাদের মূর্তি ভাঙার তীব্র নিন্দা করেছে। সব খবরেই দেখিয়েছে। ফেসবুকে চাইলে শ্যামল চক্রবর্তীর লেখাও আছে।
  • Rabaahuta | ০৯ মার্চ ২০১৮ ১৬:১৪391544
  • শ্যামাবাবুর মূর্তি ভাংলে শ্যামাবাবুর অনুগামীরা দেখবে, প্রশাসন দেখবে।

    ভুবনের ভার নিয়ে বসে থাকলে হবে নাকি।
  • Rabaahuta | ০৯ মার্চ ২০১৮ ১৬:১২391543
  • হ্যাঁ, আইটি সেল একটি পেছনে ব্যথা।
  • Rabaahuta | ০৯ মার্চ ২০১৮ ১৬:১০391542
  • এদিকে ফেসবুকে দেখলাম তৃণমূল হিসং ইত্যাদিকে মেরেধরে দুধের বাটি কেড়ে নিয়ে নিজেরাই সব মূর্তি শুদ্ধ করে দিয়েছে।
  • T | ০৯ মার্চ ২০১৮ ১৬:০৯391541
  • হুতোদা, এর পালটা প্রচার করা হচ্ছে কিন্তু আইটি সেলের মত কি আর পেনিট্রেশন।
  • Yeerlin Silverleaf | ০৯ মার্চ ২০১৮ ১৬:০৮391540
  • সে দায়িত্ব তো ভাইয়েরা নিয়ে নিয়েছে। একটু আগে শুনলাম হুগলীতে মেরেধরে দুধ গঙ্গাজল ইত্যাদি কেড়ে নিয়ে নিজেরা ঢেলে এসেছে।
  • de | ০৯ মার্চ ২০১৮ ১৬:০৭391539
  • এবার শ্যামাবাবুর মূর্তি ভাঙ্গতে এলেও এরকম জমায়েত করে আটকে দেওয়া হোক - অবিশ্যি এটা যারা ভাঙ্গছে তারা ডিক্লেয়ার করে ভাঙ্গছে না ঃ)
  • Yeerlin Silverleaf | ০৯ মার্চ ২০১৮ ১৬:০৬391538
  • আর আসছিলোও। ভিড়ের ফাঁকে একটা দুটো তিলক কাটা চেহারা আমরা সবাই দেখেছি। কিন্তু বেগতিক বুঝে কেটে পড়েছে।
  • Rabaahuta | ০৯ মার্চ ২০১৮ ১৬:০৪391537
  • থ্যাঙ্কিউ, ডিটেলটা লেখার জন্য। ‘উল্টোদিক থেকে প্রোভোকেশনের পর "আরে আমরা সংখ্যায় অনেক বেশি, ওদের গালে হাত বুলিয়ে ছেড়ে দে" বললে কেউ শোনে না। এটা খেলার মাঠ থেকে স্কুলের এ সেকশন বি সেকশন - সব মারামারির ক্ষেত্রেই সত্য‘ - এতেও কোন সন্দেহ নেই। আমার মূল চিন্তা এর প্রচার বাইরে কিভাবে হচ্ছে সেটা নিয়ে, আর বেশীরভাগ লোকজন এটা কিভাবে নেবে তা নিয়ে। টুইস্টেড প্রচার কিভাবে কাজ করছে সেটা তো সবাই দেখছি।

    তোমার লেখা পড়ে মনে হলো আদৌ ‘ক্যালানো’ হয়নি, খুব বেশী হলে ধস্তাধস্তি হয়েছে, তো সেটাই প্রচার হোক সরবে। এটুকু তো হবেই।
  • de | ০৯ মার্চ ২০১৮ ১৬:০৩391536
  • হিন্দু সংহতির সমালোচনা তো যেকোন সেন্সিবল লোক করবে - সেই সমালোচনা করার পরেই যাবতীয় মারামারির সমালোচনা করা হয়েছে -

    লেখার জন্য ধন্যবাদ! আর অসাম্যজনিত দাদাগিরি রোখার চেষ্টা হয়েছিলো জেনেও ভালো লাগলো -
  • সিকি | ০৯ মার্চ ২০১৮ ১৬:০১391534
  • শেষ পর্যন্তও, তিন থেকে চারের বেশি যে সংখ্যাটা আর বাড়বেই না, সেইটাও বোঝা যায় না। সকাল থেকে ওদের প্রচার দেখে তো মনে করা হয়েছিল বড় সংখ্যায় আসবে।
  • T | ০৯ মার্চ ২০১৮ ১৬:০১391535
  • এই তো রোবু ঘটনাবলী গুছিয়ে লিখেছে।
  • রোবু | ০৯ মার্চ ২০১৮ ১৫:৫৭391532
  • আর বিশ্বাস করুন দাদাদিদিরা, ওই গন্ডগোলের সময়, অন্ততঃ শুরুর দিকে, কোনপক্ষে কতজন আছে সেটা বোঝা যায় না।
  • সিকি | ০৯ মার্চ ২০১৮ ১৫:৫৬391531
  • যাক, রোবু লিখে দিয়েছে। আর কিছু না লিখলেও চলবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত