এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • রুকু | ১২ মার্চ ২০১৮ ০০:২০391681
  • ফুটকি দিয়ে যাই
  • রৌহিন | ১২ মার্চ ২০১৮ ০০:১৪391679
  • কয়েকটা প্রশ্ন করি। আজকের এই মিছিল থেকে আর কি প্রমাণ হল না হল পরে আলোচ্য কিন্তু সবার আগে যেটা এভিডেন্ট যে এটা কোন হঠাৎ গজিয়ে ওঠা আন্দোলনের গল্প না। দীর্ঘদিনের শক্তিশালী সংগঠন ছাড়া এমন মিছিল আকাশ থেকে পড়তে পারে না। শোনা যায় মুম্বাই তথা মহারাষ্ট্রে ট্রেড ইউনিয়নের দীর্ঘ ইতিহাস আছে - কিন্থ তারপরে, বালাসাহেব ঠাকরে, যিনি নিজেও শুনি ট্রেড ইউনিয়ন নেতা ছিলেন, তাঁর এবং শিবসেনার উত্থান - যা মূলত: এই ট্রেড ইউনিয়নগুলিকে রিপ্লেস করেই। এটা কী করে সম্ভব হল? কেনই বা হল?
  • pi | ১২ মার্চ ২০১৮ ০০:০১391678
  • হুম। এটা তোলাও তো আজকের আগে দেখছি।
  • রোবু | ১১ মার্চ ২০১৮ ২৩:৩৬391677
  • ইউটিউবে যে ভিডিওটা তোলা হয়েছে, সেটা আজকের না। কারণ জসিম শেখ বলল, আজ কোনো ফ্লাইওভারে ওঠা হয়নি।
    ওটা হয়তঃ কালকের।
  • pi | ১১ মার্চ ২০১৮ ২৩:২৪391675
  • আচ্ছা, ইউটিউবের ভিডিও টা কবেকার?
  • pi | ১১ মার্চ ২০১৮ ২৩:২৪391676
  • আচ্ছা, ইউটিউবের ভিডিও টা কবেকার?
  • de | ১১ মার্চ ২০১৮ ২৩:২২391674
  • তেমন একটা জ্যাম তো কিছু হচ্চিলো না - আজ তো কোন রাস্তাতেই তেমন কিছু হয়নি - কালকের ঘেরাও আটকালো কেন কে জানে। অবিশ্যি কাল সিবিএসই, আইএসই র পরীক্ষা। সেজন্যও হতে পারে।

    কৃষক ইস্যু নিয়ে লেগে থাকলে খুবই ভালো - সারা দেশ জুড়ে যা দুরবস্থা কৃষকদের, আত্মহত্যায় তো মাহা শীর্ষে -
  • Du | ১১ মার্চ ২০১৮ ২৩:১০391673
  • ভুবনের গল্পের পাতাটা কেউ দিতে পারো?
  • রোবু | ১১ মার্চ ২০১৮ ২২:৪৩391672
  • The farmers are in Sion they plan to march to Azad maidan from 1am to 6am overnight!! To avoid any traffic problems and inconvenience to citizens of #mumbai.
  • pi | ১১ মার্চ ২০১৮ ২১:৫৬391671
  • উলটে দেখুন,পালটে যায়নি। গতবারের স্টল নং ই ঃ)
  • r2h | ১১ মার্চ ২০১৮ ২১:২১391670
  • গতবার ছিল ৩৫, এইবার ৫৩ - মজা তোঃ)
  • সিকি | ১১ মার্চ ২০১৮ ২১:১৫391669
  • আমি শুধু তেরো তরিখটাই থাকব বিকেল থেকে আটটা পর্যন্ত।

    অবস্থা প্রচণ্ড সঙ্গীন।
  • সিকি | ১১ মার্চ ২০১৮ ২১:১৪391668
  • 53। ৫৩। তিপ্পান্ন। তিরপন্‌।
  • r2h | ১১ মার্চ ২০১৮ ২১:০৫391667
  • দিল্লী বইমেলার স্টল নাম্বার ইত্যাদি কি?
  • pi | ১১ মার্চ ২০১৮ ২০:৫৩391666
  • আর কুমুদির ছড়াটা যে লাজবাব হয়েছে সেটা বাহুল্য বলে আর বলিনি।
  • pi | ১১ মার্চ ২০১৮ ২০:৪৮391665
  • আরে শেখরদাও ভাটে ! এবার থেকে নিয়মিত লিখতে পারেন তো !
    তবে গতবার দিল্লিমেলা যা দেখে এলাম, সত্যিই চলে যেতে ইচ্ছে করছে। মিস করব ঃ(

    সিকি, তুমি থাকছ ? তাহলে দারুণ তো !
  • সিকি | ১১ মার্চ ২০১৮ ২০:৩৬391664
  • আমি তেরো তারিখ বিকেল থেকে আছি।
  • কুমু | ১১ মার্চ ২০১৮ ২০:৩২391663
  • সৌরাংশু খবর দিচ্ছেন।
  • কুমু | ১১ মার্চ ২০১৮ ২০:৩০391662
  • ফিশ ফ্রাই না,সামোসা ছিল বোধ হয়।আর বইমেলার বই এসে গেছে,সৌরাংশু।খবর দিচ্ছে।
  • শেখর | ১১ মার্চ ২০১৮ ২০:০৬391661
  • গতবার মেলায় দিল্লি কালীাড়িতে প্রথম দিন পৌঁছে দেখি সবার আগে সদাহাস্যময় শ্যামলবাবু দাঁড়িয়ে | তারপর এক এক করে সিকি, সোমরাজ, অমৃতা, কাকলী, কুমু ম্যাডাম, সুমন, রেশমী সব হাজির |
    মেলার প্রথম দিন | সকাল সকাল বাড়ি থেকে ভাত খেয়ে বেড়িয়েছি | দুপুর গড়াতেই পেটে ছুঁচোকেত্তন শুরু হয়ে গেছে | মেলার একমাত্র খাবরদাবারের স্টলটাও গুছিয়ে বসে নি | কিন্তু কুমু ম্যাডাম থাকতে গুরুগণের চিন্তা কিসের ? ঝোলা থেকে বার করলেন জব্বর ফিস ফ্রাই |
    আহা ! সে অমৃতের স্বাদ কি কভু ভুলিতে পারি ?
  • শেখর | ১১ মার্চ ২০১৮ ১৯:৩৩391660
  • কুমু ম্যাডাম দিল্লির গুরুগণকে জাগতে বলেছেন | এবারের মেলার চাবি তো সোমরাজ দম্পতির হেফাজতে | সোমরাজ কী এখনো রোববারের ভাতঘুমে ? ওঠো, জাগো !!!
  • শেখর | ১১ মার্চ ২০১৮ ১৯:১৬391659
  • @অ, আপনার বন্ধুকে বলুন কলেজ স্ট্রিটে ধ্যানবিন্দু কিংবা দেজ-এ যেতে | ওখানে কল্লোলের তক্কোগুলি, চরিতাবলী ও আখ্যানসমূহ বইটা পাবেন | এছাড়াও সকাল ১১টার পরে কলেজ ট্রিটে সুমন্ত বিশ্বাসকে ফোন করলে (91437 86134) বইটা পাওয়া যাবে |
  • কুমু | ১১ মার্চ ২০১৮ ১৯:০৮391657
  • দিল্লিগুরুগণ,ওঠো,জাগো।
  • kiki | ১১ মার্চ ২০১৮ ১৯:০৮391658
  • রৌহিন, আমার যতটা মেলামেশার দৌড় তাতে এতটা বলা যাবে না। জেনে বলব, কেমন।

    তবে কতগুলো জিনিস বলতে পারি, একপক্ষের হাতে ক্ষমতা বেশি থাকলে সে কিছুটা তো সুবিধা নেবেই। খুব ছোট্ট একটা উদাহরণ দিই, আমরা মা বাবারা কিন্তু বাচ্চার উপর অনেক কিছুই করি যেটা ঐ ক্ষমতা আমার হাতে বেশি বলে। সেটাকে বাচ্চার ভাল, এসব বলে কাটাই। কিন্তু আমাদের মতন হওয়া সম্ভব নয় মনে হয়। কারন মেয়েরা সব থেকে বেশি ঝাড় খায় বাচ্চার মুখ চেয়ে। সেখানেই সে বিয়েটা বাঁচানোর চেষ্টা এসব। মানে এখনকার সময় ধরলে।এবং সেখানেই দূর্বল হয়ে যায়। সেই একই প্রবলেম কিন্তু ফিমেল ডমিনেটেড দেশ বা জায়গা গুলোতে। এবার সাধারণত বাচ্চার উপর যতটা টান মায়ের, ঠিক অতটা বাবার হয় না। মানে ছোট থেকে বড় করার ব্যাপারে। এটা আমার দেখা আর কি। মনে হয় অতগুলো মাস নিজের শরীরের মধ্যে বড় হয় বলে এধরণের ব্যাপারটা হয়। কাজেই এখানেও মেয়েদের ডোন্ট কেয়ার ব্যাপার খুব সম্ভব নয়। তারা অনেকটাই পরিবারকে বেঁধে রাখে। ছেলেরা বেশ অলস হয়। দায় ও তাদের বিশেষ থাকে না। এবার কাজ করিয়ে নেওয়াটা প্রত্যেক ফ্যামিলিতে আলাদা হয়। কে কতটা দক্ষ ভাবে অন্যকে দিয়ে কাজ করিয়ে নিতে পারবে বা সেখানে তাদের অ্যাডমিনের গুন কতটা আছে,এইসব। এটা বিরাট হয়ে যাবে আলোচনা হতে।

    তো, মেয়েরা রোজগার, বিষয়, বাচ্চা সবই সামলায়। কিছুটা কাজ ছেলেগুলোকে দিয়ে করিয়ে নেয় হয়ত। দায় তারাই বেশি নেয়। এটা উপরের চিত্র। ছেলেরা দিব্যি গা এলিয়ে, নেশা করে কাটিয়ে দেয়। বেশি ঝামেলা দেখলে বিয়ে ভেঙে কেটে পরে।

    তবে দিন পাল্টাচ্ছে।ঃ)
  • কুমু | ১১ মার্চ ২০১৮ ১৯:০২391656
  • আজি বইমেলা জাগ্রত দ্বারে,
    মার্চের রাজধানী গরম বড়ই,তবু বইমেলা কড়া নাড়ে।
    আজি ভুলিও ঘরের কাজ, ভুলিও,
    আজি কিচেনে বিশাল তালা ঝুলিও,
    এই হৈচৈ মুখরিত মেলাতে ফোরামের স্টল তুমি খুলিও।
    আজি বয়েসের ভারবোঝা হারায়ে,
    দিও কাঁসর বাজায়ে বারে বারে,
    আজি বইমেলা জাগ্রত দ্বারে।

    দিল্লি বইমেলা কাল থেকে।
  • b | ১১ মার্চ ২০১৮ ১৬:৫৯391655
  • পাল না দেব? @ সিকি।
  • | ১১ মার্চ ২০১৮ ১৫:৫৯391654
  • কল্লোলবাবুর বইম্যালায় প্রকাশিত বই বেশ ভালো লাগছে। ভালো মানের প্রডাকশন। মিনিমাম প্রুফব্যারাম এবং দারুণ মুদ্রণ! বাইন্ডিং,ছাপা, হরফের স্পেস খুব পাঠক ফ্রেণ্ডলি!

    আর এক বন্ধুও নিতে আগ্রহী। বইপাড়ায় ধ্যানবিন্দুতে বই চলে গ্যাছে তো? কাল সংগ্রহ হয়ে যাবে তাহলে তার জন্যে।
  • সিকি | ১১ মার্চ ২০১৮ ১৫:৩৮391653
  • বিপ্লব বোধ হয় এসেই গেল।
  • pi | ১১ মার্চ ২০১৮ ১৫:২৯391652
  • মামুর গ্রুপের লেখাটা থাক।

    ---

    "বামদের অনেক গাল দিয়েছি, কিন্তু এই মহারাষ্ট্রের কৃষকদের লং মার্চের জন্য তাদেরই অকুণ্ঠ অভিনন্দন। বিজেপির কল্যাণে এতদিন রাজনীতির মুখ্য আলোচ্য বিষয় ছিল গরু আর হনুমান। ২০১৭ সালে তাজমহলটা আসলে তাজমহলই কিনা, বৈদিক যুগে অ্যাটম বোম, কেবল টিভি আবিশ্কার হয়েছিল কিনা, গণেশের উপর হাতির মুন্ডু প্লাস্টিক সার্জারি কিনা, এইসব ছিল জ্বলন্ত ইস্যু। এসব নিয়েই দিন যাচ্ছিল। পক্ষে-বিপক্ষে। সে শুনতে যতই হাস্যকর লাগুক না কেন। অবশেষে, অবশেষে, এই লং মার্চের হাত ধরে একটা সত্যিকারের সমস্যা এল ফোকাসে। হিন্দু-মুসলমান, গরু, হনুমান, রামমন্দির, এসব সভ্য মানুষের দুনিয়ায় রাজনীতির আলোচ্য বিষয় হতে পারেনা, বিশেষ করে যেখানে কৃষকদের সমস্যা, স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান, উন্নয়নের অভিমুখ, এইসব জরুরি জিনিস গুলো অনালোচিত হয়ে পড়ে আছে। ন-মোর কৃতিত্ব এই, যে, এই জ্বলন্ত জিনিস গুলো থেকে নজর সরিয়ে মানুষকে, গরু আর ভেড়া, হিন্দু আর মুসলমান, বিফ আর পর্কের আলোচনায় নামিয়ে দিয়েছিলেন। মানুষ মানে তথাকথিত সাধারণ মানুষ নয়, আমরা সব্বাই পক্ষে আর বিপক্ষে এইসব জিনিসে জড়িয়ে পড়েছিলাম। বিজেপি যেমন চাইছিল। এই লং মার্চ খেলার মাঠটা বদলে দিল। গরু নয়, শুয়োর নয়, রামজনমভূমি নয়, মথুরার মন্দির নয়। রাজনীতিটা হবে কৃষকের সমস্যা নিয়ে। জমি অধিগ্রহণ নিয়ে। যুক্তরাষ্ট্রীয় কাঠামো নিয়ে। বিজেপি যা নিয়ে কিছুই বলার ক্ষমতা রাখেনা। এই নয়, যে, মহারাষ্ট্রে বামরা রাতারাতি গদী উল্টে দেবে। তার দরকারও নেই। স্রেফ রাজনীতিকে রাজনীতিতে ফিরিয়ে আনার জন্য বামদের অভিনন্দন। বিজেপি শ্যামাপ্রসাদ নিয়ে চিল্লিয়ে যাক, গো-হত্যা নিবারণী সমিতি খুলুক, কাশী-মথুরা-বৃন্দাবনে তীর্থযাত্রায় যাক, যা খুশি করুক, রাজনীতি যদি রাজনীতির ইস্যুতে ফিরে আসে, তাহলে ওরা এমনিই কুপোকাত্ হবে। অতএব অভিনন্দন। বাকি ইস্যু গুলো নিয়ে বামরা একই ভাবে নামলে ওদের পতন আরও দ্রুত হবে।"
    - Saikat Bandyopadhyay
  • pi | ১১ মার্চ ২০১৮ ১৪:৫০391651
  • দমদি, পুনেতে স্থানীয় মানুষজনের এই নিয়ে কী প্রতিক্রিয়া?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত