এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • T | ১৩ মার্চ ২০১৮ ১২:৪৭391740
  • আন্দোলন কল্লেও ঠকাচ্চে বলে সন্দেহ, না কল্লে তো আরোই। এ তো মহামুশকিল।
  • sch | ১৩ মার্চ ২০১৮ ১২:৪৩391739
  • হানু-দা আমার জ্ঞান গম্যি কম - পড়াশোনাও এই বিষয়ে কিছু নেই - খবরের কাগজ পড়ে কিছু জেনেছি তাই বললাম
    আমি একটু মুম্বাই/মহার লোক্যাল কাগজ দেখে বুঝতে চেষ্টা করছিলাম সত্যি কতোটা আদায় করতে পারা গেলঃ

    তা প্রথম এই হেডিংটা পেলাম

    "Farmers call off stir as government meets 2 of their 9 demands" (source: https://timesofindia.indiatimes.com/city/mumbai/farmers-call-off-stir-as-govt-meets-2-of-their-9-demands/articleshow/63276467.cms)

    "after the state government gave specific commitments on two of the protesters’ nine demands and assured in writing that the rest would be looked into by committees it would constitute.
    However, after a four-hour meeting with the cultivators’ 15-member delegation, the government remained non-committal on whether the remaining seven demands would be finally met."

    ধরে নিলাম TOI anti BJP, কিন্তু mumbai mirror কি বলছে দেখুন

    FARMERS' PROTEST: GOVERNMENT AGREES TO GIVE OWNERSHIP OF FOREST LAND BUT ARE FARMERS BEING FOOLED AGAIN?

    (source: https://mumbaimirror.indiatimes.com/mumbai/cover-story/fooled-again/articleshow/63276620.cms)

    One of the main demands that the government acquiesced to on Monday was – ownership rights of tribals to forest land. But just a glance at the history of Forest Rights Act (FRA), which should have paved the way for tribals owning the land they have cultivated for generations, tells us how many times the same promises were made and were then lost in poor execution.

    In 2011, an identical morcha of tribals had walked to Mumbai from Raigad, Nashik, Dhule and other parts of the state. The Congress was in power and Prithviraj Chavan was the chief minister. He made the same promise to the tribals that Chief Minister Devendra Fadnavis made on Monday – that tribals will get ownership rights to forest land, both as individuals and communities.

    In March, 2016, another agitation was staged by the All India Kisan Sabha – the same organisation that led Monday’s morcha – in Nashik. Over a 100,000 tribals participated in this two-day dharna. This agitation was brought to an end by the Fadnavis government by once again committing to let tribals own forest land.

    এই খবরের কাগজ পড়া বিদ্যে নিয়ে আলোচনা করা উচিত না। ওই আর কি - যা বুঝলাম তাই বললাম। সমস্যা হল বাচ্ছা বেলা থেকে দেখেছি তো ইউনিয়নের লিডারদের কি ভাবে উন্নতি হয় কিন্তু কারখানা লক আউট হয়।

    যারা মিছিলে অংশ নিয়েছিলেন তাদের সততা, লড়াই করার ইচ্ছে, মরীয়া হয়ে ঘুরে দাঁড়ানো - সবগুলো বিশ্বাস করি। কিন্তু ওই বাম লীডারদের বিশ্বাস করতে পারি না। এই মানুষগুলোকে আরেকবার ঠকালো না তো
  • r2h | ১৩ মার্চ ২০১৮ ১২:৩৯391738
  • বিজেপিইত্যাদিপন্থীরা খুব আসল কৃষক নকল কৃষক লাইনে প্রচার করছে। এই প্রসঙ্গে মনে পড়লো সব্চে বিখ্যাত নকল কৃষক তো অমিতাভ বচ্চন। সে যাগ্গে, এই নকল কৃষক প্রচার দেখলে খিস্তি দিয়ে আসাটা কর্তব্য।

    তবে কারা কারা সমর্থন করছে, কেন করছে, তাড়াহুড়ো করে সব দাবী মেনে নিয়েছি প্রচার, এইগুলো কখনো কখনো একটু আনকম্ফর্টেবল, মানে এদের প্রচারযন্ত্রখানা এত সুচিন্তিত, যে সন্দেহ হয়। জয় জওয়ান তো ছিলই, তার পাশে স্লোগানে জয় কিষান ঢুকিয়ে নিতে বেশী এফোর্ট দিতে হবে না, সিয়াচেনের সৈন্য নিয়ে এত বাকতাল্লা, তাতে করে নীচুতলার সৈন্যের কি আর কোন উপকার হয়েছে। তো, আসলে কি হচ্ছে, কি পরিকল্পনা সেগুলো নিশ্চয় সক্রিয় কর্মী/চিন্তাবিদরা নজর রাখছেন।

    এই সব সন্দেহবাতিকের পরেও, এই বিশাল মিছিল, অপ্রতিরোধ্য, খুবই আশাপ্রদ।
  • h | ১৩ মার্চ ২০১৮ ১২:২৪391737
  • এটা নিয়ে অফ অল পিপল আবাপ চমৎকার শর্ট একটা রিপোর্ট করেছে।

    http://www.anandabazar.com/national/bollywood-supports-farmer-s-agitation-in-mumbai-1.770097

    বাই দ্য ওয়ে, বিজু কৃষ্ণন ভালো ইনটারভিউ দিয়েছে। বলেছে এটাকে ইলেকটোরাল পলিটিক্স এর সঙ্গে জুড়ে দেখবেন না। এটা ভালো ডিসক্লেমার।
  • r2h | ১৩ মার্চ ২০১৮ ১২:২৩391735
  • একক সেদিন আমেরিকায় সাদা কালো নিয়ে লিখছিলো। আপিস কাছারীতেতো সবই একরকম লাগে। মধ্যবিত্ত আইঅটিওলা সাদা কালো সবই মোটামুটি একরকম, দক্ষিণের কালোরা ছেলেমেয়ে ব্ল্যাক ইউনিভার্সিটিতে গেলে গর্ব বোধ করে - একজন কালোর মুখে শুনেছি, তবে সেরকম ঘনিষ্ঠ মেলামেশা তো করিনি। আমাদের পাশের বাড়িতে একজন কালো প্রীচার থাকতেন, এমনিতে গরীব লোক, বাড়িভাড়া/ বাকী খরচপত্র এসবের জন্যে চার্চ/ সরকারী থেকে ভাতা পেতেন। সাদা কালো সব বয়স্ক লোকজন বিকেলবেলা আড্ডা দিতে আসতেন, আমাদের সঙ্গে খুব ভাব হয়ে গেছিল। সাদারা আবার অনেকেই দেখতাম কে আইরিশ ডিসেন্ট, কে ইটালিয়ান সেইসব নিয়ে গর্বিত। তবে ঐ আরকি, মধ্যবিত্ত লোকজন ঘুরেফিরে একই।
    আবার এই গাড়ি ধোয়ার দোকান এইসব জায়গায় সাদা কালো সবাই একটু রাগী রাগী, আবার একটু গপ্পোগাছা হলে আমুদে আড্ডাবাজ।
    দক্ষিণের পাহাড়ে এক সাদা বাদামওলা বলেছিলেন, দেখো, আমরা রেডহেড, শান্তিপূর্ণ চাষবাষ ব্যাবসা করে খাই, তোমরাও চমৎকার লোক, ভারতীয়দের তো অনেক পয়সা, তোমরা ভালো ব্যবসা জানো। তবে আটলান্টা, ওরে বাবা, সেখানে সব দাঙ্গাবাজ কালোরা থাকে, ওদের সঙ্গে মিশোনা যেন।
    তিনি গ্যাস স্টেশনের বাইরে ড্রামে করে বাদাম সেদ্ধ বিক্রী করছিলেন, চমৎকার সাদাসিধে ভালো মানুষ। তবে তার কদিন পরেই নর্থ ক্যারোলাইনাতে কি সব গোলমাল হলো। নব্য নাজী, ক্লুক্লুক্স্ক্ল্যানের লোকজন মিছিল টিছিল করলো।

    সেসব অবশ্য কথা নয়, সিনেমা নিয়ে কথা হচ্ছিল। আমি আবার ঠিক কালো লোক গিয়ে সাদা পরিবারে ছড়িয়েছে ঐরকম সিনেমা এক্ষুনি মনে করতে পারছিনা, তবে কি দুটো সিনেমা দেখলাম, কালো বান্ধবী সাদা লোকের বাড়িতে গেছে, সেখানে লোকজন নাকউঁচুপনা দেখাচ্ছে, আসলে কালো মেয়েটি অনেক বেশী ক্যাট, সফল এইসব। আরেকটা হলো, সাদা ছেলে কালো বন্ধবীর বাড়ি গিয়ে টিপিক্যাল কালো অ্যাকসেন্টে ছ্যাবলামি করছে, আসলে সেই পরিবারটি প্রচন্ড সুসংস্কৃত, তারা খুবই বিরক্ত।
    হ্যারল্ড অ্যান্ড কুমারের সিনেমাতে খুব খিল্লী ছিল, সাদা ও কালোদের প্রতি পুলিশের বিদঘুটে দৃষ্টিভঙ্গী নিয়ে।
    গেটিং হার্ড বলে একটা সিনেমা দেখছিলাম, ওখানেও কালোদের প্রতি সাদাদের দৃষ্টিভঙ্গী, কালো গরীব লোক মানে নিশ্চয় কয়েকবার জেল খেটেছে, বন্দুক চালাতে পারে, গুন্ডা প্রকৃতির - এই নিয়ে গল্প শুরু।
  • de | ১৩ মার্চ ২০১৮ ১২:২৩391736
  • টইতে পিটিদা একটা একদম ঠিককথা লিখেছেন - শিবসেনা বাম অন্দোলনকে গলা টিপে খুন করেছিলো একসময় - ডাঙ্গে আর আরো অনেক ট্রেড ইউনিয়ন লিডারদের সুপারী কিলার দিয়ে মেরেছিলো - তারা যদি আজ বাম হয়, ঘুড়ায়ও হাসবো -
  • রুকু | ১৩ মার্চ ২০১৮ ১২:১৫391734
  • শিবসেনার স্ট্যান্ড দেখে ফিক করে হেসে নিলাম।
    আদিত্য ঠাকরের দাবী ঝান্ডার রঙ যাই হোক রক্তের রঙ লাল। যে ঝান্ডাই হাতে থাকুক। দাবী আসল।
    সিপিয়াইএর দখল করা জমির কর্জ চোকাচ্ছে :-P
    ওদিকে আবার কারাট ইয়েচুরি তর্ক চলছে তো চলছেই
  • রোবু | ১৩ মার্চ ২০১৮ ১২:০৭391733
  • এটা একটু টইতেও লিখে দাও।
  • h | ১৩ মার্চ ২০১৮ ১২:০৪391732
  • স্চ, সহমত নই, তবে আপনার বক্তব্য গুরুত্ত্বপূর্ণ। ঝাঁকুনি খেয়েছে বলেই কিছু দিয়েছে। কালকে নানা ঘটনা ঘটেছে।

    - এক দিকে বিজেপি বলেছে, এটা আদিবাসী, আর্বান মাওবাদী দের আন্দোলন, তার পরে আবার বলেছে, আমরা সাদরে অভ্যর্থনা জানাই, আলোচনা করবো, ফাডনবিস বিধান সভায় জেনেরালি কনসিলিয়েটরি টোন এ বলেছে, কিন্তু বাইরে আগুন ঝরিয়েছে। মহাজন বলে একজন নেত্রী বলে ছে, আমরা ফার্মার দের সঙ্গে আছি কিন্তু এরা কমিউনিস্ট কেন বুঝ্তে পারছি না। চাষাদের নিয়ে রাজনীতি করা উচিত না। মধ্যে খান থেকে শিব সেনা আর এম এন এস যাদের রুরাল বেস কম, তারা বলে দিয়েছে, লাল পতাকা এদের হাতে থাকলেও আমরা সমর্থন করবো, মনে রাখতে হবে পুরোনো শিব সেনা গভরন্মেন্টে আছে।
    গণতন্ত্রে যাঅ হয়, সকলে বার্গেন করছে। যা পাওয়া যায় সেটা দেখছে, আর পাঞ্চিং অ্যাবাভ ওয়েট করছে। সামনে ইলেকশন আছে, চাষাদের সিম্প্যাথি দেওয়ার ভান না করা মুশকিল, প্রোটেস্ট ও সেই জন্যেই অর্গানাইজ করেছে এই সময়্টায়। অন্তত ওখানে। এই সিম্প্যাথি ক্লিয়ারলি, একটু খেয়াল থাকলে বুঝবেন, গিরণগাওন এর সুতোকল শ্রমিক রা কখনো পায় নি। আর এই কৃষক সম্পর্কে আর্বান সিম্প্যাথির আউটপোরিং এটা কৃষি প্রধান দেশের ইমাজিনেশনে, সংস্কৃতিতে আ্ছে। এটা শ্রমিক রা পায় না। অন্যা বিবাদী ক্যাটিগোরি ও পায় না।

    হ্যাঁ এটা পরিষ্কার ম্যানেজ দিয়েছে, এমনকি অল্পো কিছু নমো নমো করে সেরে ফেলে তার পরে কনফ্লিক্ট বাড়ানো হবে, আদিবাসী বনাম চাশী তাই বিজেপির লাইন হবে। তখন কিসা সভা কে আন্দোলন আরো করএত হবে। এই সব বড় বিতর্ক কখনো একদিনের মিছিলে শেষ হয় না, যত টুকু পাওয়া গেছে কন্টিনিউটির জন্যেই পাওয়া গেছে, নাসিক এ ২০১৫, ২০১৬ র মিছিল, খুব বড় হয়েছিল, সেই অ্যাকাউন্টেবিলিটি কে তুলে এনেছে বলেই কিছু টা নেগোশিয়েট করতে পেরে্ছে। এটা চলবে। ডেমোক্রাসি শুড বি আ প্লেস ফর কন্টিনিউয়াস নেগোশিয়েশন, অ্যান্ড রেসপেক্ট ফর রাইট টু নেগোশিয়েট অ্যান্ড সাম কন্টিনিউইটি অফ প্রোগ্রেস।। ফাইনাল সলুশন জিনিসটা বেশ ভয়াবহ।
  • রুকু | ১৩ মার্চ ২০১৮ ১১:৫৭391731
  • এই চিনচিনে ভয়টা যে আমারও করছে না তা নয়। এটা অনেকটা ল্যাবেঞ্চুস কিনে দেওয়া টাইপের হল না?
  • রোবু | ১৩ মার্চ ২০১৮ ১১:৫৩391730
  • কীরকম?
  • sch | ১৩ মার্চ ২০১৮ ১১:৩৯391729
  • একটাই দুঃখ এতো লোক একত্র হল অথচ এই চাড্ডীদের কোন ঝাঁকুনি দিল না। এত সহজে সব মেলে পিছু হটার পাবলিক এরা না - অন্য কোন ঘাপলা আছে
  • Tim | ১৩ মার্চ ২০১৮ ১১:৩৪391728
  • এই বয়সে এনগেজ করার জন্য নিক পাল্টাতে হবে? কি চাপ।
  • চারুবাবু | ১৩ মার্চ ২০১৮ ১১:৩৩391727
  • বসন্ত এসে গেছে। কামান কী গর্জাবে না?
  • r2h | ১৩ মার্চ ২০১৮ ১১:৩১391726
  • নীরী দিবসের লেখাগুলো পড়তে পড়তে মনে পড়লো, সেদিন দেখি ইলেকট্রনিক সিটির রাস্তায় উইমেন ফর ইকুইলিটির বড় মিছিল বেরিয়েছে।
    দেখে ওলা ড্রাইভার বললেন - ইয়ে লোগ কেয়া করতা? স্ট্রাইক করতা? আইটি লেডিস পিজ্জা খাতা বার্গার খাতা বটল সে পানি পিতা ধূপ মে নেহি নিকলতা, ইনকা স্ট্রেংথ নেহি হ্যয়। ইনসে স্ট্রাইক নেহি হোতা। ভিলেজ গার্ল হোতা তো স্ট্রেংথ হোতা, স্ট্রাইক কর পাতা।

    ---

    এতে আমার কোন বক্তব্য নেই, সব স্তরে নিজের নিজের মত সমস্যা। ঐ ভদ্রলোকের গল্প বললাম আরকি। তাছাড়া স্ট্রাইক টাইক কিছু হচ্ছিলও না, নিছক শান্তিপূর্ণ ব্যপার।
  • de | ১৩ মার্চ ২০১৮ ১১:১৯391725
  • বাদমে বোল দিজিয়েগা - ইয়ে মৈনে পড়া হ্যায় লেকিন বেমালুম ভুলে গয়া হ্যায় - সুতরাং মেরা মন খুচখুচ করতা হ্যায় -
  • | ১৩ মার্চ ২০১৮ ১১:০৯391724
  • বি,
    :-)))))
  • b | ১৩ মার্চ ২০১৮ ১০:৫৫391723
  • হাম কুইজের উত্তর জানতা হ্যয়। মুখ চুলকাতা হ্যয় উত্তর দেনে কে লিয়ে। লেকিন হামকো কৈ নেহি পুছতা নেহি হ্যয়।
  • সিকি | ১৩ মার্চ ২০১৮ ১০:৫০391722
  • বি :))) একঘর।
  • Quiz | ১৩ মার্চ ২০১৮ ১০:৪৪391721
  • ঈশানের জন্য ক্যুইজ। নিচের লেখাটা কার? আশা করি এখনো ঘুমিয়ে পড়ে নি।

  • রুকু | ১৩ মার্চ ২০১৮ ১০:২০391720
  • হাই পিপস :-D
  • b | ১৩ মার্চ ২০১৮ ১০:১৪391719
  • নিকের শেষে এম থাকলে এনগেজ না করাই বাঞ্ছনীয়।
  • Yeerlin Silverleaf | ১৩ মার্চ ২০১৮ ১০:০৮391718
  • আরে এঁদের আগে মনস্থির করে নিতে দাও কী বলবেন।
  • সিকি | ১৩ মার্চ ২০১৮ ১০:০৭391717
  • মিষ্টি করে একটা মুচকি হাসি দিলাম। :)
  • রোবু | ১৩ মার্চ ২০১৮ ০৯:২২391716
  • তেতো ওষুধ তো ছিল ডিমনিটাইজেশন। অথচ তাও দেখুন নকশালরা এত ব্ল্যাকমানি জোগাড় করে মিছিল করে ফেলল।
    কী লাভ হল ডিমনিটাইজেশন করে?
  • রোবু | ১৩ মার্চ ২০১৮ ০৯:০৮391715
  • এত চিন্তায় পড়লে চলবে?

    ये तो सिर्फ झाँकि हैं
    यूपी एमपी बाकि हैं।
  • T | ১৩ মার্চ ২০১৮ ০৮:৫৪391714
  • আনন্দে থাকুন ভাই, বেশি দিন তো নয় আর। যতটুকু খ্যা খ্যা, ম্যা ম্যা, ব্যা ব্যা করা যায় করে নিন।
  • Hmm | ১৩ মার্চ ২০১৮ ০৮:৩৭391713
  • বাচ্চাদের মাঝে মাঝে ছেড়ে দিতে হয়, মানে নজরদারির ভেতর আর কী!

    ওরা এতে নিজেদের খুব গুরুত্বপূর্ণ ভাবে, আর তাতে পরবর্তী অনেক কাজ (যেমন তেতো ওষুধ গেলানো) খুব সহজেই হয়ে যায় ঃ)

    তবে বড়(??) রাও এই ফাঁদে পড়ছে দেখে দারুন মজা লাগছে।

    খ্যা খ্যা।
  • pi | ১৩ মার্চ ২০১৮ ০৭:৪২391712
  • আগেই প্ল্যানড যদ্দুর জানি। রাজস্থানেও হল। এবার ইউপি।
  • dc | ১৩ মার্চ ২০১৮ ০৭:৩৯391711
  • লেনিনের মূর্তি ভাঙার ঠিক পরপরই এতো বড়ো একটা কৃষক মিছিল হয়ে গেল। এইজন্যই এরকম দুচারটে মুর্তি টুর্তি ভাঙার দরকার হয় মাঝে মাঝে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত