এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • T | ১৩ মার্চ ২০১৮ ১৪:৩০391770
  • কিরম ফ্রিকোয়েন্সি চাওয়া হচ্চে। কতটা পথ হাঁটলে পরে ইত্যাদি
  • অর্জুন অভিষেক | ১৩ মার্চ ২০১৮ ১৪:২৮391768
  • আচ্ছা, এই আন্দোলনে 'আপ' একদম চুপ না?

    ওদের কোনো প্রতিক্রিয়া জানা গেছে?
  • অর্জুন অভিষেক | ১৩ মার্চ ২০১৮ ১৪:২১391767
  • হুম।
  • S | ১৩ মার্চ ২০১৮ ১৪:১৯391765
  • বাল ঠাকরে বোম্বের জন্যে করেছেটা কি?

    রিয়েল এস্টেটের মেক্কা বানিয়েছে। কাপড়ের কলগুলো এমনি বন্ধ হয়েছে?
  • অর্জুন অভিষেক | ১৩ মার্চ ২০১৮ ১৪:১৯391766
  • আন্দোলন যে একটা কন্টিনিউয়াস প্রসেস, সেই প্রসেসের কন্সিসটেন্সির অভাবের কথা বললাম।

    আমার কাছে এটা কৃষকদের আন্দোলন।
  • S | ১৩ মার্চ ২০১৮ ১৪:১৭391764
  • নেতাদের নাম না জানাটাই বোধয় ভালো। আন্দোলোনটা নিয়ে জানতে চাই, জানাতে চাই।
  • রোবু | ১৩ মার্চ ২০১৮ ১৪:১৫391763
  • এই আন্দোলনের নেতাদের নাম আমরা জানি?
  • অর্জুন অভিষেক | ১৩ মার্চ ২০১৮ ১৪:১৪391762
  • শিবসেনার অ্যাচ্যুয়েলি কন্ট্রিবিউশনটা কি?

    ভূমিপুত্রদের অধিকার লড়াই দিয়ে শুরু। বাল ঠাকরে বোম্বের জন্যে করেছেটা কি? গত ৪০- ৪৫ বছর শুধু সুযোগ বুঝে দাঙ্গা লাগিয়েছে আর হঠাৎ ক্যাডার দিয়ে উত্তরভারতীয়দের পিটিয়েছে।

    এত খারাপ একটা দল বোধহয় ভারতীয় রাজনীতির ইতিহাসে আর হয়নি।
  • T | ১৩ মার্চ ২০১৮ ১৪:০৮391761
  • কার রয়েচে কনসিস্টেন্সির অভাব। লাল পতাকা এখানে কিসেরই বা প্রতীক?
  • S | ১৩ মার্চ ২০১৮ ১৪:০৭391760
  • হ্যাঁ সেই শিবসেনা আর নেই। দলটা দাঁড়িয়ে ছিলো একজন লোকের ইমেজে। সে তো অনেকদিন হয়েছে। উদ্ভব ঠাকরে প্রচন্ড কনফিউজ্ড। আর এমেনেস একটা গুন্ডাদের দলে পরিণত হয়েছে (শুরু থেকেই ছিলো)।
  • অর্জুন অভিষেক | ১৩ মার্চ ২০১৮ ১৪:০৫391759
  • 'কিন্তু আন্দোলন তো একটা কন্টিনিউয়াস প্রসেস। একতা মিছিলেই কি সেটা হয় নাকি? চালিয়ে যেতে হবে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রকারে।'

    এই কন্সিসটেন্সির অভাব খুব আছে।
  • অর্জুন অভিষেক | ১৩ মার্চ ২০১৮ ১৪:০৩391758
  • বোম্বের মত জায়গায় শিবসেনার মত একটা দল যে এই মিছিলে কোনো সুবিধে করতে পারেনি সেটা একটা বেশ পজিটিভ দিক।

    শিবসেনা অবশ্য বিশ্বাসযোগ্যতা হারিয়েছে অনেককাল।

    এটা অনেকটাই সাধারণ মানুষের লড়াই।

    তবে বাম, বাম করারও কোনো মানে নেই, এখানে লাল পতাকাটা প্রতীকী।
  • S | ১৩ মার্চ ২০১৮ ১৩:৫৭391757
  • তিনটে খুব বড় পাওনা এই মিছিলে।
    ১) আসল ইস্যুগুলো আবারও উঠে এসেছে। বিগত কয়েক বছর ধরে মিডিয়া শুধুমাত্র হাবিজাবি ইস্যু নিয়ে ব্যস্ত ছিলো।
    ২) সাধারণ লোকেদের সমর্থন পাওয়া গেছে।
    ৩) অন্য কেউ হাইজাক করতে পারেনি এই মিছিল/আন্দোলন।

    কিন্তু আন্দোলন তো একটা কন্টিনিউয়াস প্রসেস। একতা মিছিলেই কি সেটা হয় নাকি? চালিয়ে যেতে হবে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রকারে।
  • T | ১৩ মার্চ ২০১৮ ১৩:৫২391756
  • সরকার লিখিত দিয়েছেন বলেই বোধহয় ফিরে গেছে। দুহাজার ষোলোতে মৌখিক আশ্বাস ছিল, সেসব মেটেনি বলেই তো এই মিছিল। কৃষক নেতাদের কাছে এই লিখিত প্রতিশ্রুতি হয়তো বিশ্বাসযোগ্য ঠেকেছে হয়তো এই কারণে যে, যে কমিটিকে প্রস্তাব রূপায়ণের দায়িত্ব দেওয়া হয়েছে সেখানে দুজন কৃষক নেতা প্রতিনিধি হিসেবে থাকবেন এবং সময়সীমাও খুব নির্দিষ্ট করে বেঁধে দেওয়া হয়েছে। সুতরাং আলোচনার টেবিলে দরকষাকষি করা যাবে। পঞ্চাশ হাজার কৃষকের অহিংস মার্চ দেশব্যাপী যে সমর্থন যোগাড় করেছে তাতে এই দরকষাকষির সময় নিশ্চিত ভাবেই কৃষকদের বক্তব্য উপেক্ষা করা যাবে না। ফলে আজাদ ময়দানে এঁদের না বসে থাকলেও চলবে। এছাড়া এও তো নিশ্চিত করেই বলা যায় যে, শেষাবধি কিছুই না ঠেকালে আরো বড়ো আন্দোলনে যাবে এয়াইকেএস।
  • h | ১৩ মার্চ ২০১৮ ১৩:৪২391755
  • স্চ, আমি বলছি আমি কি ভাবে দেখি। যদিও এটা ব্যক্তিগত ধারণা এবং সে কারণে হয়তো সম্পূর্ণ আনইম্পর্টান্ট।

    প্রথমে ডিসক্লেমার, আমি আর্মচেয়ারে বসা ফ্যাট আর্স বোকাচোদা মাত্র, আন্দোলনকারী দের কেউ নই। আমার ছাত্র আন্দোলনের বন্ধুরাও ভুলে গেছে আমি রাজনীতি করতাম, কারণ অনেক অনেক দিন বিচ্ছিন্ন। পোলিটিকাল পজিশন অনুযায়ী, আমি সিপিএম এর ভোটার, তবে তাদের কে নিয়ে প্রচুর প্রশ্ন আছে, ক্ষোভ ইত্যাদি আছে। সিপিএম উঠে গিয়ে যদি বড় বাম আন্দোলন থাকতো আমি অখুশি হতাম না, এবং ফাইনালি সিপিএম বা কোন লেফ্ট দল একটাও রাজ্যে সরকারে না থেকে, যদি অনেকগুলো রাজ্যে অন্যতম প্রধান বিরোধী হত, আইনসভায় এবং রাস্তায় আমি অখুশি হতাম না, ইন ফ্যাক্ট আই গেস, আই ক্যান লিভ অ্যান্ড ডাই উইথ দ্যাট। জেনেরালি এখানে অন্য অনেকের মতই, লেপ্ট লিবেরাল, চাই সরকারের এজেন্ডায়, দেশের অশক্ত মানুষের এজেন্ডা বেশি করে প্রতিফলিত হোক।

    এবার এই প্রসঙ্গে।
    কাল সরকার উল্টে দেওয়া যেত কিনা। কোন চান্স নেই, যেত না। ওখানে পাঁচ লাখ হলেও যেত না। বিজেপি এত দিনের শিভসেনা ডমিনান্স কে হারিয়ে ন্যাশনাল মেন স্ট্রীমের সঙ্গে সাউথ ওয়েস্ট কে যোগ করার এজেন্ডা নিয়ে ভোটে জিতেছে, সেটা নিও লিবেরাল এজেন্ডা হলেও জিতেছে। কালকেই মাধ্যমিক পরীক্ষার্থীদের অসুবিধে হলে, ন্যারেটিভ ঘুরে যেত।

    ছোটো ডিউরেশনের বড় আন্দোলন এর স্ট্র্যাটেজি বড় শহর গুলোতে অনেকেই গ্রহণ করেন এখন। আপনি ভেবে দেখুন, তামিল নাড়ুর কৃষক আন্দোলন কদিন আগেই, দিল্লী তে প্রচুর অপটিক্স সত্ত্বেও প্র্যাকটিকালি ব্যর্থ হয়েছে। ১৯৮২ র ১৮ মাস ধরে চলা স্ট্রাইকের পরে বম্বে তে এই অবস্থা হয়েছে, দত্তা সামান্থ খুন হয়েছেন এবং এখন প্র্যাকটিকালি বাম ইউনিয়ন করাই মুশকিল। প্লাস কারখানা জিনিসটা তো সরে গেছে সাউথ বম্বে থেকে। তবু ম্যানুফ্যাকচারিং এ কিচুহ ইউনিয়ন আছে, যেটা অন্য সেকটরে নেই, ক্রাইসিস এর প্যাটার্ন টা এক।

    আগ্রারিয়ান ক্রাইসিস এর বেশ কয়েকটা দিক আছে, খুব স্বাভাবিক ভাবেই। একটা হল ট্রাইবাল রাইট্স, এটা ক্লাসিকাল জমিতে জে খাটবে, জমির উপরে অধিকার তার, ভূমি সংস্কারের লজিক ট্রাইবাল রাইট্স এর জন্য যথেষ্ট না। তাছাড়া রয়েছে, সাবসিস্টেন্স ফারিং বনাম ছোটো আকারের ফর প্রফিট ফার্মিং, এটা বড় একটা দ্বন্দ্ব। এছাড়া জমির নতুন কনসোলিডেশন, করপোরেটাইজ্ড ফার্মিং, কনট্রাক্ট ফার্মিং, ইকোলোজিকাল ক্রাইসিস, এতগুলো কনফ্লিক্টিং ইন্টারেস্ট এক জায় গায় আনা কঠিন কিন্তু কৃষক সভা সেটা করছে, মোটামুটি কনসিস্টেন্টলি। বহুদিন ধরে, একেক জায়গায় একেক ধরণের সাফল্য পাচ্ছে।
    ফাইনালি, বাম আন্দোলনের মেন মরাল ব্যাংক যেমন গরীব মানুষের সঙ্গে থাকা, এখন তার সঙ্গে জুড়েছে, যে কোনো মার্জিনালাইজ্ড লোককে নিয়ে চলা, ঠিক এক ই কারণেই বিট্রেয়াল এর সম্ভাবনা বা পারসেপশন সবচেয়ে বড় গালাগাল, এবং ইন জেনেরাল বহু ফ্রাট্রিসাইড এর কারণ। এই করে পৃথিবীর বহু বাম পার্টি, বড় স্বাধীনতা আন্দোলন শেষ হয়ে গেছে বা বড় করে ট্রান্সফরমেশন ঘটে গেছে। নেলসন ম্যান্ডেলার এ এন সি কেও এই অভিযোগ শুনতে হয়েছে। ইয়েচুরি বলেছে, যে টাইমলাইন সরকার প্রমিস করেছে, সেটা পূরণ না হলে আরো বড় আন্দোলন করবে, তো ইয়েচুরি কে পার্সোনালি বিশ্বাস করার কারণ নাও পেতে পারেন, বা ইয়েচুরি যদি কোন কৃষক এর নাম হত বেশি বিস্বাস করতে পারতেন, দ্যাট ইজ পারফেকটলি অলরাইট, আমার বক্তব্য হল, যে প্ল্যাংক তৈরী হয়েছে, তার চাপেই আন্দোলনে পার্টিদের থাকতে হবে, না থাকলে বা আক্রমণ (যেটা হবেই) প্রতিহত /সহ্য করে টিঁকে যেতে না পারলে, গরীব মানুষ রাইট উইং এর সঙ্গে অ্যালাইন করবে। কিন্তু দাবী থাকবে, ছায়া সুনিবিড় ভারত বর্ষের কোন দেখা নাই, এবং নানা সময়ে নানা অ্যালাইনমেন্ট হবে, কৃষকরা যা বুঝবেন সেই অনুযায়ে অ্যাআলাইন করবেন। কিছুটা বিশ্বাযোগ্যতা ছিল বলে, পার্লামেন্টে না থাকা সত্ত্বেও, মানুষ কিসান সভার সঙ্গে এসেছে। ক্ষমতার পেছনেই শুধু মানুশ ঘোরে, এই ধারণা কে ভুল করে দিয়েই এসেছে। স্বামীনথান নিজেই বলেছেন, তিনি মনে করেন না লোন ওয়েভার দিয়ে কিসু হবে, যার রিপোর্ট নিয়ে কিসান সভা এগোলো। তো নতুন অ্যালাইনমেন্ত সবসম্যেই হবে। বামেরা লেগে না থাকলে কৃষকরা নিজেরা নিজেদের রাস্তা খুন`জবে। খুব বেশি আশংকার কারণ দেখি না। বামেরা যদি গরীব মানুষের সঙ্গে না থাকে, মানুষ তাদের রিজেক্ট করবে, তবে থাকাটা একটা ফাইট, আক্রমণ ও হবে, ভেতর থেকে ইনক্রিজিং কম্প্রোমাইজের চাপ ও আসবে, বাম রাজনীতিতে এগুলো তো নতুন কিসু না,

    http://indianexpress.com/article/india/maharashtra-farmers-protest-sitaram-yechury-warns-of-mass-movement-if-demands-not-met-in-six-months-5095873/
  • S | ১৩ মার্চ ২০১৮ ১৩:৪১391754
  • সরকার উল্টানোর মতন জায়্গায় এখনো যায়নি। এখনো মহারাষ্ট্র এবং কেন্দ্রের বিজেপি সরকারের যথেষ্ট অ্যাপ্রুভাল আছে লোকেদের মধ্যে। আর সেই রকম আন্দোলন এটা ছিলোনা।

    তবে শিবসেনা, এনসিপি, এমেনেস এই আন্দোলন হাইজাক করতে পারবেনা। এদের মুখোশ অনেকদিন আগেই খুলে গেছে।
  • S | ১৩ মার্চ ২০১৮ ১৩:৩৬391753
  • এই কয়েকদিন আগেই গেটিং হার্ড দেখলাম আবারও। কমেডির আড়ালে অনেক সত্যি কথা বলে আম্রিগার সিনেমা-সিরিয়ালে। ব্ল্যাকিশ দেখতে রেকো থাকলো।

    আমি এদেশে আমার ছাত্রাবস্থায় সাদা-কালো-হিস্পানিক-মুসলমান (ভারতীয়, বাংলাদেশী, সৌদি, ইরানীয়ান)-চাইনিজ-কোরিয়ান সবার কাছ থেকে প্রচুর হেল্প পেয়েছি। বিভিন্ন লোকের সাথে বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যাপারে কমন গ্রাউন্ড তৈরী হয়েছে।
  • অর্জুন অভিষেক | ১৩ মার্চ ২০১৮ ১৩:৩৩391752
  • কালকে সরকারের চাষিদের সব দাবি মেনে নেওয়া অনেকটাই মনে হচ্ছে

    'ওলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল'।

    ক্যামেরার ফ্ল্যাশবালব, মিডিয়া রিপোর্টাজ শাট ডাউন।

    লং লিভ ডেমোক্র্যাসি।
  • dc | ১৩ মার্চ ২০১৮ ১৩:০৮391751
  • আর টি বা অন্যান্য যারা বলছেন পরেরবার আবার হবে, এটা ঠিক মনে হচ্ছে না। মানে পরেরবারের আশায় এবার কেন থামিয়ে দেওয়া হলো? এবার যে খুব ভালো বার্গেনিং এর পজিশানে সবাই যেতে পেরেছিলেন, সেটা কাজে না লাগানো কি ঠিক হলো?
  • dc | ১৩ মার্চ ২০১৮ ১৩:০৫391750
  • আজ বিধানসভায় নাকি এসব নিয়ে আলোচনা হবার কথা, অন্তত আজকের দিনটা অবধি সবাই থেকে যেতে পারতেন। যা মোমেন্টাম আর পাবলিসিটি পেয়েছিল, সেটা এই সরকারের ওপর আরও চাপ সৃষ্টি করতে পারতো।
  • sch | ১৩ মার্চ ২০১৮ ১৩:০৪391749
  • হানু-দা আন্দোলনটা সত্যি, মানুষগুলোর এই হাঁটাটা সত্যি, তাদের এই দাবীগুলো সত্যি, তাদের লড়াই এর ইচ্ছে সত্যি - কিন্তু সাফল্যটা সত্যি না বলেই ধারণা। এই আন্দোলন দিয়ে সরকার উল্টে দেওয়া যেত। করা হল না
  • h | ১৩ মার্চ ২০১৮ ১৩:০২391746
  • যেকোনো বড় আন্দোলন এ বিশ্বাস, সন্দেহ, অবিশ্বাস থাকবে। কিন্তু আন্দোলন কেও তো থাকতে হবে। স্চ এর সঙ্গে একমত নই কিন্তু প্রশ্ন গুলো প্রতিটাই ভ্যালিড। আমার কি মনে হয় বলছি।
  • h | ১৩ মার্চ ২০১৮ ১৩:০২391747
  • যেকোনো বড় আন্দোলন এ বিশ্বাস, সন্দেহ, অবিশ্বাস থাকবে। কিন্তু আন্দোলন কেও তো থাকতে হবে। স্চ এর সঙ্গে একমত নই কিন্তু প্রশ্ন গুলো প্রতিটাই ভ্যালিড। আমার কি মনে হয় বলছি।
  • R2h | ১৩ মার্চ ২০১৮ ১৩:০২391748
  • ও আচ্ছা, না আমি এখনি অন্তত আন্দোলনের নেতাদের সন্দেহ করছি না।
  • T | ১৩ মার্চ ২০১৮ ১২:৫৯391745
  • সে না মেটালে আরো বড়ো আন্দোলন হবে। এই তো শেষ নয়। এখন মাওবাদী বলচে, তখন মিলিটারি নামাবে।
  • sch | ১৩ মার্চ ২০১৮ ১২:৫৮391744
  • একদম dc. কেন এই দলকে ট্রেন দিয়ে এতো সহজে ফেরত পাঠানো হল বুঝলাম না - অপেক্ষা করানো উচিত ছিল যতক্ষণ সরকারি অর্ডার বের হয়। তবে ন্যাপারটা ২/৯ এটা মনে রাখবেন কিন্তু

    যারা মিছলে অংশ নিয়েছিলেন তারা জানেন তো - বুঝেছেন তো?
  • dc | ১৩ মার্চ ২০১৮ ১২:৫৪391743
  • নেতারা ঠকিয়েছে বলে মনে হয়না। তবে এতোবড়ো জমায়েতকে এতো তাড়াতাড়ি ফিরে যেতে বলাটা ভুল হলো কিনা জানিনা। তবে এটা অবশ্য আগামী ছ মাস-এক বছরে বোঝা যাবে।

    (আমার খুব মনে হচ্ছে সরকার স্রেফ ধোঁকা দিল, যা লিখে দিয়েছে তার বড়োজোর ১০ শতাংশ হয়তো করবে, তবে এটা একেবারেই আমার ব্যক্তিগত মত)
  • sch | ১৩ মার্চ ২০১৮ ১২:৫৩391741
  • আন্দোলন কল্লে সন্দেহ না T আন্দোলন টা বড়ো বেশী শান্তিপূর্ণ হল। মানে কর্পোরেট ঘেরাও ও এতো শান্তিপূর্ণ হয় না কি না। ভাবছিলাম ব্যাস্তিল ট্যাস্তিলের সময় এই সব শান্তিপুর্ণ আন্দোলন কেন হল না

    এই রকম একটা শান্তিপূর্ণ আন্দোলন করে ব্যাঙ্কে সুদের হার বাড়ানো যায় না? মানে ৫০০০০ এর জায়গায় ৫০০০০০ যদি যায় রামলীলা ময়দানে - তারপর সেখান থেকে ৫০ জনের দল জোত লি রা কাছে
  • R2h | ১৩ মার্চ ২০১৮ ১২:৫৩391742
  • আহা ঠকানোর উদ্দেশ্য তো থাকবেই, সরকারকে সন্দেহ না করলে কি করে চলবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত