এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | ২১ মার্চ ২০১৮ ০৮:৫৭392010
  • কিকি ম্যাডামের জন্য এই ভিডিওটা থাকলঃ



    খাবার বানানো আর খাওয়া, এর থেকে বড়ো সুখ জীবনে আর নেই।
  • kiki | ২১ মার্চ ২০১৮ ০৮:৫১392009
  • রিয়েলি বিগেস, এই বুড়ো বয়সে একটা চাগরী মিলেছিল নিজের কোং এ। মানে কাগজে কলমে যার ফর্টি পারসেন্টের মালিক আমি এবং আপিস সামলানোর দায়িত্ব ও। আর কদ্দিন বাদেই আমার আন্ডারে এক পিস কুঁচো অ্যাকাউন্ট্যান্ট ও আসত। এমনকি মালিকের নিজের ছেলে গুলো ও যথেষ্ট মান্যিগন্যি করছিল, আমার সে রামরাজ্য গেল বলে।:P

    একটা কথা, নেহাতই অপ্রাসঙ্গিক। জেনারেলি আমি খুব বেশী যাকে বলে হলায় গলায় মিলে যেতে পারি এমন স্বভাবের কোনদিন ই নই। কথা কারোর সাথে একান্তের চেয়ে অনেক বেশী ফোরাম বা পোষ্টে বলতে স্বচ্ছন্দ। এমনকি আমার ছেলের ও দাবী, তার মা তাকে ঠিক করে জানেই না। মানে জানতে এতটাই উদাসীন। সেটা গুন নয়, সেও জানি। আমার কমি বা দূর্বলতা। তো ফোরামেও জেনারেলি একটু নিজের ভাবনার সাথে মিলছে বা কিছুটা কথা বলে মন হাল্কা হচ্ছে এরকম লোকজনের সাথেই কথা বলি। মানে নিজেকে সেভাবেই জানি (কোথাও ভুল বলে না ফেলি যাতে, তার জন্য কী ভাবতে হচ্ছে আর কী পরিমানে লিখতে হচ্ছে)। তা এইরকম একজন মহিলার সাথে আলাপ হয়েছিল। শক্ত মানসিক গঠনেই লড়ুইয়ে মানুষ। তার জীবনে আমি যতটা দেখেছি সৎ এবং পরিশ্রমী। তো, অবশ্যই শ্রদ্ধার যোগ্য। এবার কোন কথা প্রসঙ্গে তিনি জানালেন, খুব কষ্ট করে আজ একটা ভাল জায়গায় আছেন। আমি তাঁকে বলেছিলাম আমি তাঁকে হিংসে করি। এই হিংসে কথাটা আমি প্রায় ই বলি। মজা করেই। এর মধ্যে কোন অসূয়া অন্ততঃ থাকে না। এবার আমি একটু কাছাখোলা টাইপের মানুষ। নিজের কষ্ট ফষ্ট ও খুব চেপে টেপে রাখতে পারি না। বলে ফেলি। অনেকেই হয়ত সেসব লোকানোর বা আড়াল করার ক্ষমতা রাখেন। সত্যি তো। সমস্যা বলে তো আখেরে লাভ খুব হয় এমনটা নয়। তো তার ফল দেখি কারোর কারোর ধারণা হতে শুরু করেছে আমার জীবনে প্রচুর ফ্রাস্ট্রেসন ( সে সত্যি রে বাপু, তা আছে বেশ কিছু), তাই আমি ফ্রিকের মতন সারা দুনিয়াকে হিংসে করে বেড়াচ্ছি, এইসব। মানে এসব মনে হওয়ার জন্য ও হয়ত আমিই দায়ী। কিন্তু মাইরি গুরুর গুনী মানুষরা সেসব ইগনোর ও করতে পারে না। এসে অসভ্যতা করতে ছাড়ে না, তাও আবার লুকিয়ে।

    আর একটা কথা সাজগোজের মানেটাও অনেকেই ঠিক করে বোঝে না। নিজেকে প্রেজেন্টেবল করতে সাজগোজ জানাটাই খুব জরুরী। সাজগোজ মানে চোখে খানিক কাজল আর ঠোঁটে চাট্টি লিপস্টিক এবং দামী প্রচুর জিনিস ব্যবহার নয়।

    যাগ্গে, বহুদিন পর আমি আবার গুরুতে আসতে শুরু করেছিলাম। মাঝে অনেক যুদ্ধ ছিল, সময় হত না। যুদ্ধ প্রত্যেকের ই থাকে। ঘরে হোক, বাইকে হোক। কাজ করুক আর নাই করুক। প্রত্যেকের যুদ্ধ আলাদা। কিন্তু মাঝেও যতবার আসতাম আর এবারেও, এসে কেমন অন্যরকম লাগে।
  • dc | ২১ মার্চ ২০১৮ ০৮:৪৫392008
  • " খাওয়া দাওয়া জীবন থেকে তুলে দেওয়া যায় কিনা সব বড় বড় বিজ্ঞানী রা একটু ভাবতে পারে"

    এরকম হলে আমি একেবারে সোজা নির্দ্বিধায় আত্মহত্যা করবো। আমি কেবলমাত্র খাওয়ার জন্য বেঁচে আছি, নানান খাবারের কথা মনে করে, সেসব কোথায় পাওয়া যায়, কেমন খেতে হতে পারে, বাড়িতে সেসব বানানো যায় কিনা এসব ভেবে আমার সারাদিন কাটে। খাওয়া বন্ধ করে দিলে আর আমার বেঁচে থাকার কোন মানে থাকবে না ঃ(
  • S | ২১ মার্চ ২০১৮ ০৮:২৯392007
  • যাহ কিকিদির চাকরীটা গেলো।
  • S | ২১ মার্চ ২০১৮ ০৮:২৭392006
  • পাই, আমরা কি কিউট না? কি সুন্দর ওরা বললো আর আমরাও মেনে নিলাম যে এটা সিরিয়াল বম্বিঙ্গের কেস। কি যেন একটা শব্দ আম্রিগানরা খুব ব্যবহার করতো এরকম ঘটনায়। যাহ সব্বাই মিলে একসঙ্গে ভুলে গেলাম।
  • Hmm | ২১ মার্চ ২০১৮ ০৮:২৫392005
  • কিছু মনে করবেন না, আপনি মনে হয় কোনদিন অফিসের চৌকাঠ মাড়াননি! সেটা করতে হলে আর কিছু শিখুন না শিখুন নিজেকে প্রেজেন্টেবল করতে শিখে যেতেন।

    সাজগোজ করা আর নিজেকে প্রেজেন্টেবল করা দুটো আলাদা জিনিস। নিজেকে গ্রুমড না রাখার মধ্যে কোন গর্ব দেখানোর কিছু নেই, এটা খুব বেশী পরিমানে খিল্লিযোগ্য।
  • kiki | ২১ মার্চ ২০১৮ ০৮:১৭392004
  • আরে সেসব ঘেঁটে যাওয়া লোকজন এখন ও প্রচুর আছে। আবার উল্টো ও। আমার বাবা সিম্পল লিভিং এর মানে এরকম বুঝত, যে আমায় টিউশন ক্লাসে প্রায়ই ঘরের জামা পরে চলে যেতে হত। বাইরের জামা (হ্যাঁ, কেবল পোষাক রে ভাই) পরলেই বাবার মনে হত আসলের থেকে উপলক্ষ বড় হয়ে যাচ্ছে। একটাই সুবিধা ছিল, বন্ধুরা সবাই মোর অর লেস একইরকম উদাসীন টাইপ বাড়ী থেকে আসত।ফল আজো আমি মোটামুটি সজগোজের ব্যাপারে পুরো আকাট। অথচ কখন ও নিজেকে প্রেজেন্টেবল ও করতে হয় পরিস্থিতি অনুযায়ী। নইলে সাথের মানুষদের চাপ হয়ে যায়। বিশেষ করে তারা যদি নিজেরা সেসব ব্যাপারে সচেতন হয় এবং ভালোবাসে। এবার সেসব অনেকের ওভারলুক করলে চলে। কিন্তু আমার মতন যাদের সব কিছু নিয়ে মানিয়ে গুছিয়ে না চললে অনাসৃষ্টি সামলানোর ক্ষমতা নেই, তাদের খুবই মুস্কিল হে। জীবনে ব্যালান্স টা খুবই জরুরী। যাগ্গে।
  • S | ২১ মার্চ ২০১৮ ০৮:০৯392002
  • মাস্লোর হায়ারার্কি অব নীড নিয়ে এখানে কত লোক কত গম্ভীর ভাষণ দিয়ে গেলেন, আর আপনি এখনো খাওয়ায় পরে আছেন। ঃ)

    গুপি গাইনের কথা মনে পড়ে? ক্লাসিক কেস অব মাস্লোর হায়ারার্কি অব নীড। প্রথমতঃ ভুতের রাজার থেকে সবার খাওয়ার জন্য বর চাইতে পারতো। তাহলে ল্যাঠা চুকে যেতো। তা না শুধু নিজেদের জন্যই চাইলো। তারপরে শুধু খাওয়ার বর চেয়েই থেমে থাকেনি। সব দেশ ঘুড়ে দেখতে চায়। আর গান গেয়ে নাম করতে চায়। ঐ ঘুরতে গিয়েই তো রাজকণ্যা আর রাজার জামাই হওয়া। মানে কি শুধু খেলে হবেনা, সুন্দরী বউ চাই, ফাইনান্সিয়াল সিকিউরিটি চাই, ফেম চাই।
  • Atoz | ২১ মার্চ ২০১৮ ০৮:০৯392003
  • ওরে বাবা, এমনও দেখেছি বাড়িতে বাচ্চাদের জল-মুড়ি খাইয়ে রাখতো, এদিকে ফুটানি করে স্বর্ণকাতান কিনত। এরা অল্প নয়, এইরকম লোক প্রচুর।
  • kiki | ২১ মার্চ ২০১৮ ০৮:০৭392001
  • আহ!! আতোজ, কনসেপ্ট পাল্টে যাবে হে। আমি বলে কিনা একটা সহজ পথ বার করতে পেরে একটু খুশী হবার চেষ্টায় আছি, আর এ মেয়ে কেবল বাগড়া দিচ্ছে। দাঁড়াও বাপু, এক্ষুনি আমায় রাজ্যের হিসেব নিয়ে বসতে হবে। :DD
  • kiki | ২১ মার্চ ২০১৮ ০৮:০৫392000
  • আতোজ,
    সাজগোজের মতন ঝামেলা খুব বেশী মানুষ নিতে চায় না বাপু। তা তুমি যাই বলো। খুব অল্প সংখ্যক মানুষ ওসবে ঝোঁকে। আর সেসবে যারা নিপুন হয়, তাদের আমার খুব ভালো ও লাগে। সিরিয়াসলি। বেশ কঠিন আর ধৈর্যের কাজ। কাজেই মনে হয় না খুব চাপ আসবে।

    তবে মাঝে একটা সন্ধিক্ষন আসবে বটে, যখন লোকে তালগোল পাকিয়ে একাক্কার করবে। তবে সে ভাল। খানিক লোকজন মরে টরে পৃথিবী খানিক হাল্কা হবে।
  • Atoz | ২১ মার্চ ২০১৮ ০৮:০৩391999
  • মাথার ভেতরেই জট পাকিয়ে আছে তো! খাওয়াদাওয়ায় প্রচন্ড কিপ্টেমি করেও লোকদেখানো সাজগোজ গয়না ফাটফুটানি দেখিয়ে বেড়ায়, তেমন উদাহরণ প্রচুর।
  • kiki | ২১ মার্চ ২০১৮ ০৮:০১391998
  • বিগেস, আমার তো মনে হয় ইনসিকিওরিটির মুল/মূল সেই খাওয়াই। খাওয়া দাওয়া নিশ্চিন্ত করতে ক্ষমতা বাড়ানো। তারপর সব গুলিয়ে ফেলে কেবল ক্ষমতা ধরে রাখার চেষ্টা। নয়?

    বিয়ে, চাগরীর মূল লড়াই সেই ক্ষমতা নিয়েই। দিচ্ছে, দিচ্ছেনা, কেড়ে নিতে হচ্ছে, এইসব। তা আসল ল্যাঠা চুকে গেলে আর ওসব নিয়ে কে ভাববে।ঃ)
  • Atoz | ২১ মার্চ ২০১৮ ০৭:৫৯391997
  • খাওয়ার ঝামেলা না থাকলে দ্বিগুণ বেগে লোক সাজগোজ গয়নাপাতি হাবভাব ইত্যাদিতে মনোনিবেশ করবে। আরো বেশি পুঁদিচ্চেরি কেস হবে।
  • kiki | ২১ মার্চ ২০১৮ ০৭:৫৮391995
  • আহা!! আতোজ, খাবেই নাতো। এমনকি গাছের মতন সালোকসংশ্লেষেও ঝামেলা দেখ। একসাথে অল্প জায়গায় অনেক গাছে হয়ে গেলে কেবল শক্তিশালী গাছ গুলোì বেঁচে থাকে। সেই খাওয়া নিয়ে ঝামেলা। ঃ)
  • S | ২১ মার্চ ২০১৮ ০৭:৫৮391996
  • সেক্ষেত্রে বলতে হয় যে বহু বড়লোক তো আছে দেখেছি ঐসব মাল্টাই মিলিয়নেয়ার টাইপের তাদের তো খাওয়া-বাসস্থান-কাপড় কোনও কিছুরই অভাব নেই। তাইলে তারা এতো ইনসিকিওর্ড হয় কেন? দুটাকা বেশি ট্যাক্স দিয়ে বললে কেমন খিটখিট করে।
  • kiki | ২১ মার্চ ২০১৮ ০৭:৫৬391992
  • বা সম্পত্তি নিয়ে কেউ মাথা ঘামাবে।
  • pi | ২১ মার্চ ২০১৮ ০৭:৫৬391993
  • টেক্সাসে সিরিয়াল বম্বিং!
  • Atoz | ২১ মার্চ ২০১৮ ০৭:৫৬391994
  • খাওয়াবে কে?
  • kiki | ২১ মার্চ ২০১৮ ০৭:৫৫391991
  • উঁহু, তা নয়। সব ইনসিকিওরিটির মুল পেট। খাওয়া নিশ্চিন্ত হলে বা না থকলে মানুষ ইনসিকিওর্ড হবে না। সেক্ষেত্রে অন্য চাপগুলো আসবে না। বাসস্থান মনে হয় না অতটা ভাবাবে।
  • S | ২১ মার্চ ২০১৮ ০৭:৫৪391990
  • স্মাইলি দিতে ভুলে গেছি।
  • S | ২১ মার্চ ২০১৮ ০৭:৫৩391989
  • খাওয়া দাওয়া আর বিয়ের মধ্যে পার্থক্য আছে। সেটা বোঝার মতন বয়স আপনার অনেকদিন হয়ে যাওয়ার কথা।
  • kiki | ২১ মার্চ ২০১৮ ০৭:৪৮391988
  • ইয়ে, ভয়ঙ্কর সব চিন্তা ভাবনা পড়ে টড়ে আমার একটা কথা মনে হচ্ছে। বলেই ফেলি। আফটার অল মামাবাড়ী মানে মামুর বাড়ী বলে কথা। এইসব বিয়ে ফিয়ে, চাগরী বাগরী এসব থাকবে, করবে, করবে না এসব এত ভুলভাল আলুচানায় সময় নষ্ট না করে খাওয়া দাওয়া জীবন থেকে তুলে দেওয়া যায় কিনা সব বড় বড় বিজ্ঞানী রা একটু ভাবতে পারে। সব ঝামেলার নিষ্পত্তি হয়। সেই না রইল বাঁশ / না হল বাঁশি টাইপ কি একটা যেন কথা আছে না, তেমন আর কি !!

    মানে জানি আপনারা খুব রেগে যাচ্ছেন। কিন্তু এমনকি আমার পার্কের বেঞ্চের অতি সাধারণ দোষে গুনে মানুষগুলো ও এ শুনলে ডাক্তার দেখাতে বলবে। কিন্তু কথাটা ইয়ে ভাবার আছে। সমস্যা গোড়া থেকেই তুলে ফেলা ভাল নয়!! নইলে কোন না কোনদিক দিয়ে তো ফ্যাচাং বেরোবেই। কেবলই একের পর এক সমস্যা, সে সামলিয়ে উঠতেই আরো বড় সমস্যা। এসব হলে মানুষ ল্যাদ খাবে কখন আর ঘুরে বেড়াবেই বা কখন!!
  • Atoz | ২১ মার্চ ২০১৮ ০০:৩০391987
  • এখন লোকটি কোথায়? এই স্নোডেন সাহেব?
  • avi | ২০ মার্চ ২০১৮ ২৩:৫৬391986
  • এটা ভালো। প্রচার করি।
  • দ্রি | ২০ মার্চ ২০১৮ ২৩:২৯391985
  • Businesses that make money by collecting and selling detailed records of private lives were once plainly described as "surveillance companies." Their rebranding as "social media" is the most successful deception since the Department of War became the Department of Defense.

    Edward Snowden
  • u | ২০ মার্চ ২০১৮ ১৩:২০391983
  • টেসলা চাপা পড়ে কেউ মরেছে কিনা জানিনা, তবে গতবছর অটোপাইলটে থাকা টেসলা একটা ট্রাককে গিয়ে ধাক্কা মারায় একজন মরে গেছিল। সেই নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে।
  • de | ২০ মার্চ ২০১৮ ১১:০৮391981
  • থার্ড ফ্রন্ট - তাতে এমএনএসও থাকবে তো - এই তো তাদের কার্য্যকলাপ -

    https://epaper.timesgroup.com/Olive/ODN/TimesOfIndia/#

    এমএনএস এখন অ্যান্টি গুজরাতি সেন্টিমেন্ট ছড়ানোর প্রবল চেষ্টা শুরু করেছে - গুজরাতি দোকানপাটে ভাঙ্চুর করেছে আগেও -
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত