এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | ২২ মার্চ ২০১৮ ০১:৫৪392040
  • আইটিতে চাকরী পাওয়ার পর পর ঐসব ঝাঁচকচকে অফিস, আম্রিগান ক্লায়েন্টদের নাম, ডেস্কে ডেস্কে অতো হাজার হাজার কম্পিউটার দেখে আর লোকেদের অযথা ফেক বিদেশি অ্যাকসেন্টে কথা শুনে টুনে পোচুর ভরসা যাগে। মনে হয় যে এর থেকে দারুন জায়্গা আর হয়না।

    তা আমি আর আমার এক বন্ধুর মধ্যে তুমুল তক্ক চলছে। আমার মতে বিভিন্ন ক্লায়েন্টদের জন্য ঐসব সেক্লুডেড জোন (যেখানে কার্ড না থাকলে কাঁচের দরজা খোলে না) একেবারেই কোনও কাজের নয়। আর বন্ধু বলছে যে না সিকিউরিটির জন্য সেসব খুব দরকারী। কারণ কত ইম্পর্ট্যান্ট ক্লায়েন্ট ডেটা রয়েছে সেসব তো চলে যাবে।

    তা তর্ক চলতে চলতে এক জায়্গায় এলো যখন আমি আমার বোম্যেস্ত্রটা ছাড়লাম। ওদের কোম্পানির ঐ কম্পিউটারগুলোর অ্যাডমিন পাসওয়ার্ডটা বলে দিলাম। এবারে বন্ধু তো আর কিছু বলতেই পারছেনা। তা দেখি খুব হকচকিয়ে গেছে। বলছে জানলি কিকরে? আমি বললাম কারণ আমাদের কোম্পানিতেও ঐ একই পাসওয়ার্ড ইউজ করা হয়।
  • Ishan | ২২ মার্চ ২০১৮ ০১:৩৩392039
  • আরে এ না বোঝার কী আছে। ডেটাবেসের সিকিউরিটি খুব স্ট্রং। কিন্তু পাসওয়ার্ড টা ডেস্কের পাশে লিখে টাঙিয়ে রেখেছে। আমাদের ইনফ্রা টিম এইসব কতই করত। :-)

    তারপর সেটা ধরা পড়ায় সিকিউরিটি আরও স্ট্রং করা হয়্ল। কী হল আরেকটা ডেটাবেস বানানো হল, তার এনক্রিপশন মারাত্মক। সেটা হল মাস্টার ডেটাবেস। সেটাতে সব পাসওয়ার্ড জমিয়ে রাখা হল। সমস্যাটা হল, এবার লোকে মাস্টার ডেটাবেসের পাসওয়ার্ডটা লিখে ঝুলিয়ে রাখল। :-)
  • S | ২২ মার্চ ২০১৮ ০১:০৫392038
  • সাধে কি আর ঈশানদাকে লোকে সিইও বলে। নিলেকানির মনের কথাটা উনিই একমাত্র ধরতে পারলেন।
  • S | ২২ মার্চ ২০১৮ ০০:৩৭392037
  • হ্যাঁ সেও তো সম্ভব।
  • r2h | ২২ মার্চ ২০১৮ ০০:২৮392036
  • খুঁজে পড়বো দু-দি, থ্যঙ্কিউ!
  • Atoz | ২১ মার্চ ২০১৮ ২৩:৩৮392035
  • নতুন কোনো লং মার্চ হল বা হবে?
  • Du | ২১ মার্চ ২০১৮ ২৩:২৩392034
  • লখিন্দরের বাসরঘর ঃ)))
  • Ishan | ২১ মার্চ ২০১৮ ২৩:২১392033
  • ডেটাবেস খুবই শক্তপোক্ত। কিন্তু ডেটা ফিরিতে বিলি করে।

    দুটিই সত্য হতে পারে। একসঙ্গে। :-)
  • Du | ২১ মার্চ ২০১৮ ২৩:১৩392032
  • হুতো nyt রোব্বারে এক্টা রিভ্যু দিয়েছে
  • S | ২১ মার্চ ২০১৮ ২৩:০২392031
  • কিন্তু আমি কোথাও শুনেছিলাম যে প্রায় ১৩টা মতন গভ সাইটে নাকি সেসব ডেটা পাওয়া যাচ্ছিলো একসময়।
  • dc | ২১ মার্চ ২০১৮ ২২:৫৮392030
  • এই খবরটা আমিও পড়ছি :d
  • | ২১ মার্চ ২০১৮ ২২:২৮392029
  • নিলেকানি & কোঙ নাকি কোর্টে বলেছে আধারের ডেটাবেস ক্ষুবি সুরক্ষিত, ১৩ ফুট উঁচু দেয়াল দিয়ে ঘেরা। সত্যি বলেছে নাকি?
  • bhaablum | ২১ মার্চ ২০১৮ ২১:৫৬392028
  • আচ্ছা বিজ্ঞানী রা প্লেজার করে খাবার পিল বানায় যদি, যতই খাও পেট ভরবে না, আর ইচ্ছেমত স্বাদ পছন্দ করা যাবে, তবে কেমন হত তুমি বলত?

    আর পেট ভরানো খাবারের জন্য অন্য পিল!
  • R2h | ২১ মার্চ ২০১৮ ২১:১৫392027
  • সরি, কাউন্টি না, কান্ট্রি
  • r2h | ২১ মার্চ ২০১৮ ২১:১০392026
  • নেটফ্লিক্সে দেখছি ওয়াইল্ড ওয়াইল্ড কাউন্টি নামে একটা ডকু সিরিজ এসেছে। ওরেগনে রজনীশের আশ্রম ও তৎসংক্রান্ত বাওয়ালি নিয়ে। ইন্টারেস্টিং লাগছে, কিন্তু সিরিজগুলো একটু রেকো না পেয়ে শুরু করতে চাইনা, অনেক সময় লাগে।
    কদিন আগে গডলেস দেখলাম, কে যেন রেকো দিলেন? বড় এস? চমৎকার লেগেছিল, এমনিতেই আমি ওয়াল্ডওয়েস্টমুগ্ধ। খালি মনে হয় কোটি কোটি ডলার থাকলে স্করসেস টারান্টিনো স্পিলবার্গ টাইপের লোককে সপ্তদশ-অষ্টাদশ শতকের বাংলার পটভূমিকায় সিনেমা বানানোর বরাত দিতাম।

    সাজগোজ দেখে মনে পড়লো, সাজগোজ ব্যপারটা নিয়ে লোকে মেয়েদের দিকে একচেটিয়া আঙুল তোলে (অবশ্য আঙুল তোলার কি আছে, যার ইচ্ছে হবে সাজবে, আজব তো), কিন্তু গন্ডা গন্ডা ছেলেদের মিঠুনের মত চুল, বচ্চনের মত জুলপি, গোবিন্দার মত টেরি (তার পরে আর অনুকরনযোগ্য নায়কের কথা জানিনা), এইসব কি আর না সেজে হয়? পিছপকেটের চিরুনী বের করে ক্ষণে ক্ষণে টেরি বাগানো তো কতই দেখা যেত। মেকাপটা অবশ্য আধুনিক যুগে বোধয় শোবিজ বাদে মেয়েদের একচেটিয়া, তবে কালিদাসের কালে তো পুরুষেরাও কুরুবক মধুপর্ক কি কি সব লাগিয়ে বেরুতো, রোমানদের তো কথাই নেই। এই নিয়ে ডিডিদার সংক্ষিপ্ত প্রবন্ধ ছিল না?
  • T | ২১ মার্চ ২০১৮ ২০:১৫392025
  • এই আইয়াইটিটার অবস্থা বোধহয় সবচেয়ে খারাপ।
  • ~ | ২১ মার্চ ২০১৮ ১৮:২২392023
  • ফেসবুকে অর্ক দেব https://www.facebook.com/arka.deb3 নিজের ওয়ালে একটি পোস্ট করেছেন। নারীবাদী কবিতা নিয়ে, কিছু জানতে চেয়ে। যাঁরা এ বিষয়ে চর্চা করেন, বা পড়াশুনোর মধ্যে আছেন মতামত দিতে পারেন। আমার একটু শিশিবোতল ঠেকল বলে পড়তে আগ্রহী।
  • cm | ২১ মার্চ ২০১৮ ১৭:৩৬392022
  • রান্না, খাওয়া হইল থীসিস, আর ঘুম হইল অ্যান্টিথীসিস। এই বার সব মতামত দ্যান, সিন্থেসিস কি হয় দেখি।
  • de | ২১ মার্চ ২০১৮ ১৬:০০392021
  • আমার রাঁধতে আর খেতে খুবই ভালো লাগে - সাজতেও লাগে - তবে ওটা খুব ভালো জানিনা - খাওয়া দাওয়া তুলে দিলে আমার মোটেও ভাল্লাগবে না -
  • de | ২১ মার্চ ২০১৮ ১৫:৫৮392020
  • জলদি পড়ে এসে -

    কিকি কোথায় চাকরি পেলে? বলোনি তো গুরুতে - অনেক অনেক অভিনন্দন! খুব ভালো করে মন দিয়ে কাজ করো -
  • b | ২১ মার্চ ২০১৮ ১১:২৯392019
  • ঐ জন্যি-ই তো বল্লুম। ঘাস খেতে হলে ঘোড়ার মুখ থেকে খাওয়াই ভালো।

    পপ না হলেও, সাইকোলজি কি বা ক্যানো খায় না মাখে ইত্যাদি।
  • অর্জুন অভিষেক | ২১ মার্চ ২০১৮ ১১:২৮392018
  • মুরগীদের নাকি আবার অসুখ করেছে। মা বলল চিকেন বন্ধ।
  • avi | ২১ মার্চ ২০১৮ ০৯:৫৬392017
  • আম্মো সন্ধানে আছি। পপ মনস্ততাত্বিক বই খুব একটা ঘাঁটি নি, যৎসামান্য যা দেখেছি গাঁজাখুরি গল্পে বোঝাই। পছন্দ হলেই রেকো কচ্ছি।
  • b | ২১ মার্চ ২০১৮ ০৯:২৮392016
  • এই যে অভিবাবু, পপ সাইকোলজির একডা বই রেফার করেন্তো আবোদা পাবলিকের জন্যে।
  • pi | ২১ মার্চ ২০১৮ ০৯:২৬392015
  • এই হুম্ম তো সবাইকেই কেমন আক্রমণ কর্বে যান। কীসের এত খার কে জানে ঃ( মানে উনি আমোদিত আর ইন জেনেরাল লোকজন এখানে তাই নয়, তাই? কিন্তু লরেনবাউকে তো ডিডিদার মতন আর কেউ ভালবাসেনা। তব্বে? ;)
  • Du | ২১ মার্চ ২০১৮ ০৯:২৪392014
  • প্রবলেম হল লোকের অন্যেকে হার্ট করেও প্লেজার সেন্টার অ্যাক্টিভেটেড হয়।
  • kiki | ২১ মার্চ ২০১৮ ০৯:০২392013
  • আরে ডিরেক্ট কারেন্ট, থেঙ্কু থেঙ্কু। সে সময় সময় খাওয়া আর রান্না আমিও ভালবাসি। তবে নিজের ইচ্ছে করলে। জোর করে করতে হলে নয়। এমনকি আমার প্ল্যান আছে বেশ কিছু জায়গায় কেবল খাওয়ার জন্যই যাব। যেমন বেনারস। আর এখানেও স্ট্রীট ফুডের জন্য যেদিন ই একা থাকি, বেরিয়ে পড়ি। আরেকজন পরিস্কারের বাতিক আছে। আর চেনা খাবার ই কেবল খাবে। সেটা আমার পোষায় না।
  • avi | ২১ মার্চ ২০১৮ ০৯:০১392012
  • প্লেজার সেন্টার যাতে রসে বশে থাকে সেটাই উদ্দেশ্য। সে আপনি খেয়ে, পান করে, খেলে, সেক্স করে, দেশহিত করে, রাম মন্দির বানিয়ে - কিভাবে করলেন ম্যাটার করে না।
  • kiki | ২১ মার্চ ২০১৮ ০৮:৫৮392011
  • বাইকে না বাইরে............ ধ্যুৎ ......ঃ)))
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত