এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | ২২ মার্চ ২০১৮ ০৯:৩৭392070
  • একজন ছিলেন, তিনি বলতেন যে অ্যাড-এর কোনো এফেক্ট তার ওপর পরে না, প্রভাবিত হন না। তো, তিনি একদিন গ্রোসারিতে গেছেন, টুথপেস্ট কিনবেন - কোলগেট, প্রমিজ, নিম, বাবুল, পেপসোডেন্ট.. ইত্যাদির পাশে এক অনামী ব্র্যান্ড - দাঁতন নাকি ঘোঁতন - এরকম কোনো নামের। দোকানদার তাকে ঐ অনামী ব্র্যান্ডটি নেবার জন্য অনুরোধ করলেন। উনি নির্লিপ্তে অন্য ব্র্যান্ডের জিনিস কিনে আনলেন, কারণ ঐ ব্র্যান্ডের "নাম" আগে শোনেন নি।

    এমবিএ ক্লাসে নাকি এমন সব উদাহারণ দিয়ে অ্যাড এর কার্যকারিতা বোঝানো হয়।
  • দ্রি | ২২ মার্চ ২০১৮ ০৯:২৯392069
  • আম্মা বা আন্না আপনাকে প্রেডিক্ট করতে চায় না। চায় আপনার ভোট পেতে। সে এসে আপনি যে কথাগুলো শুনতে চান সেটাই বলবে। ধরুন একটা অ্যানালিটিক্স কোম্পানী আম্মাকে বলে দিয়েছে এই লোকটা এডুকেশান আর রাস্তাঘাট এই দুটোকে ইম্পর্ট্যান্ট মনে করে। কিন্তু চাষীদের ঋণ মকুব করা হল কিনা, অথবা করাপশান হল কিনা তাতে এর কোন ইন্টারেস্ট নেই। তো সে এসে আপনি যে কথাগুলো শুনতে চান সেটাই বলবে।

    এই কান্ড যদি সে ১০০ জনের সাথে করে ২০ জনের মনও ঘোরাতে পারে, সে সাকসেসফুল।

    এইবার আপনি কেন সেবারে ভোট দিতে যাননি, তার হাজার রকম কারণ থাকতে পারে। আপনি বলছেন জাস্ট ল্যাদ খেয়ে যাননি। কিন্তু এর আরো গভীর কারণ থাকতে পারে। যেমন ঐবারের পলিটিক্সে কোন ইস্যুই আপনাকে তেমন স্টিমুলেট করতে পারেনি। সেরকম পছন্দসই ইস্যু থাকলে আপনি হয়ত ল্যাদ কাটিয়ে যেতেন।

    এবং আপনার ভোট দিতে না যাওয়া ইন আ সেন্স পলিটিকাল পার্টিদের ফেলিওর। আর সেই জন্যই অ্যানালিটিক্স। পলিটিকাল পার্টি জানতে চায় কী বললে আপনি স্টিমুলেটেড হবেন।
  • T | ২২ মার্চ ২০১৮ ০৯:২৮392068
  • এখানে দুটো ব্যাপার আছে। প্রথম হচ্ছে অ্যানালিসিস। মানে আপনি কোনো দলের সমর্থক, নিউট্রাল না আনপ্রেডিক্টেবল সেটা চিহ্নিত করা। এর পরের ধাপে সিন্থেসিস। যেখানে বিবিধ ভাবে ইনফ্লুয়েন্স খাটানো হচ্ছে আপনার মতামতকে নির্দিষ্ট শেপ দেওয়ার জন্য। তো, এবার কেউ রিজিড ভাবে এটা প্রতিরোধ করতে পারবে, কেউ পারবে না। যে পারবে না তার ভোটটা আমার দিকে এলো। কিন্তু যে পারবে, যে রিজিড অনেক, তার ভোট আমার দিকে না এলেও ক্ষতি নেই কারণ তাকে আমার বিপক্ষের দিকে নিয়ে যাওয়ার শক্ত কাজটা বিপক্ষের লোককেই করতে হবে। সে একজনের পিছনে সময় নষ্ট করুক, আমি অনেক লোকের দইটা মেরে দিই।

    এইবার দুটো প্রশ্ন। প্রথমটা যেটা সেটা হ'ল যে, মানুষের হার্ড বিহেভিয়ার আছে কিনা। অর্থাৎ ছাগল থিয়োরী প্রকৃতপক্ষে কদ্দুর বাস্তব। দুনম্বর হচ্ছে সোসাইটিতে রিজিড লোকের সংখ্যা কত। অর্থাৎ ছাগল থিয়োরীর ব্যাপ্তি কতটুকু। গুরুর রেসিডেন্ট সাইকলজিস্টকে ডাকা হোক প্রথম প্রশ্নের উত্তর খোঁজার জন্য। আর দ্বিতীয়টির জন্য একককে।
  • dc | ২২ মার্চ ২০১৮ ০৯:২৫392067
  • ব্রাউসারে অ্যাড ব্লক আর ডিসেবল অটোপ্লে ইনস্টল করা আছে। যাতে কোন পেজে অটোমেটিকালি ভিডিও চালু না হয়ে যায়।
  • dc | ২২ মার্চ ২০১৮ ০৯:২১392066
  • "অ্যাড সাবলিমিনাল লেভেলে কাজ করে। ধরুন সাবান কিনতে গেছেন। র‌্যাকে দেখছেন সারি সারি ডিফারেন্ট ব্র্যান্ড। তার মধ্যে একটা সাবানের অ্যাড আপনি বারে বারে দেখেন। যখন বিজ্ঞাপণটা দেখেন তখন সাবানটাকে গালিই দেন, আর অ্যাড এজেন্সিদের প্যাঁক দেন। কিন্তু চুজ করার সময় অজান্তেই ঐটা চুজ করেন"

    এটাও ঠিক। আর প্রোডাক্ট কোথায়, কিভাবে ডিসপ্লে হবে তার ওপরেও কাজ করে। হিন্দুস্থান লিভার যেমন, বেশী পয়সা দিয়ে স্টোরের সেই লেভেলের র‌্যাকে জিনিস রাখে যেখানে আমাদের চোখ আগে যাবে। কিন্তু আমি আবার এটা জানি, তাই নীচু হয়ে তলার র‌্যাকের প্রোডাক্টগুলো আগে দেখি ঃ) আর সাবলিমিনাল এর ব্যাপার হলো, আমি টিভি দেখিনা। ব্রাউসারেও অ্যাড ব্লকার ইনস্টল করা ঃ)

    "কিন্তু ঐ ৯০% মানুষ করলেই হল। আসলে মানুষ আননোনের থেকে নোনের দিকে বেশী গ্র্যাভিটেট করে।"

    তা ঠিক।
  • dc | ২২ মার্চ ২০১৮ ০৯:১৭392065
  • দ্রি যে পয়েন্টগুলো বললেন তার কয়েকটা মেনে নিচ্ছি। স্ট্যাটিসটিকালি হয়তো কিছু ক্ষেত্রে বিহেভিয়ার প্রেডিক্ট করা যায়। কিন্তু আমার মতে, খুব লিমিটেড ক্ষেত্রে।

    দুটো "সত্যি" ঘটনা বলি :p আগের বার তামিল নাড়ুর ভোটের আগে আম্মার পার্টির ক্যান্ডিডেট আমাদের ফ্ল্যাটে এসেছিলেন। প্রায় সব ফ্ল্যাটেই ঢুঁ মেরে গেছিলেন, আমাদেরটাতেও। আমি এমনিতে আম্মার সাপোর্টার ছিলাম, দুয়েকজন প্রতিবেশীর সাথে এনিয়ে কথাও হয়েছিল। তা ওনার সাথে ভালোভাবে কথা বললাম, উনি ভোট দিতে বললেন, দু মিনিট পর চলে গেলেন। সেবার আমি ভোটই দিইনি। তেমন কোন কারনেও না, ভোটের দিন ল্যাদ খেয়ে আর ভোট দিতে বেরোইনি। আর আম্মার বদলে যদি আন্নার ক্যান্ডিডেট আসতেন? ওনার সাথেও একই ভাবে হেসে কথা বলতাম, আর বলতাম অবশ্যই ওনাকে ভোট দেবো।

    দ্বিতীয় ঘটনা। চেন্নাইতে ভোটের আগে টাকা দেওয়া রীতি, সব পার্টিই দেয়। সাধারনত ভোটের আগের দিন বা সেদিন সকালে খবরের কাগজের মধ্যে করে দিয়ে যায়। আমাদেরও দিয়ে গেছিল, দুহাজার টাকা। সেটা আমাদের যিনি ঘরের কাজ করতে আসেন তাঁকে দিয়ে দিয়েছিলাম, আর বলে দিয়েছিলাম কাউকে যেন না বলেন।

    এবার বলুন পরের ভোটে আম্মা আর আন্না কিভাবে আমাকে প্রেডিক্ট করবে।

    সেন্সাস ডেটা চাইতে এলে সব কটা ডেটাই ঠিকঠাক দি। কিন্তু পলিটিকাল ডেটা বা ওপিনিয়ন? সে তো আমি নিজেই জানিনা লাস্ট মোমেন্টে কি হবে! আর সে আবার আমি ফেবুতে লিখব?
  • T | ২২ মার্চ ২০১৮ ০৯:১৬392064
  • মিলিয়ন বিলিয়ন ডলারের অ্যাড ইন্ডাস্ট্রী দাঁড়িয়েই আচে ক্রেতাকে ছোঁকছোঁকানি ধরাতে পারে বলে। আর এক হিসেবে গোটা দুনিয়াই তো এই নিয়মে চলছে। বই/কাগজ/অপেড/বিবিধ কাঠিবাজি/ফেক বা আসল ভিডিও/দলিল দস্তাবেজ ইত্যাদি পড়েই বা জেনেই তো লরেনবাদ শিখছেন। আহা, বলি লরেন আসার আগে তো আর লরেনবাদ ছিল না। ঃ))
  • T | ২২ মার্চ ২০১৮ ০৯:১০392063
  • ঃ) ডিডিদা সইত্যযুগে পড়ে আচেন। হরি হে।
  • দ্রি | ২২ মার্চ ২০১৮ ০৯:০৯392062
  • অ্যাড সাবলিমিনাল লেভেলে কাজ করে। ধরুন সাবান কিনতে গেছেন। র‌্যাকে দেখছেন সারি সারি ডিফারেন্ট ব্র্যান্ড। তার মধ্যে একটা সাবানের অ্যাড আপনি বারে বারে দেখেন। যখন বিজ্ঞাপণটা দেখেন তখন সাবানটাকে গালিই দেন, আর অ্যাড এজেন্সিদের প্যাঁক দেন। কিন্তু চুজ করার সময় অজান্তেই ঐটা চুজ করেন। আপনি হয়ত করেন না। কিন্তু ঐ ৯০% মানুষ করলেই হল। আসলে মানুষ আননোনের থেকে নোনের দিকে বেশী গ্র্যাভিটেট করে।
  • দ্রি | ২২ মার্চ ২০১৮ ০৯:০০392061
  • "সর্ব সমক্ষেই বলিব লরেনবাবুই আমার প্রাণেশ্বর।"

    ব্যাস এইটুকু জানলেই অ্যানালিটিক্স কোম্পানীর চলবে। এইটা সে লরেনবাবুকে বিক্কিরি করে দেবে।
  • দ্রি | ২২ মার্চ ২০১৮ ০৮:৫৭392060
  • সবার সোশাল মিডিয়ায় সব সময় সত্যি কথা লেখার দরকার নেই। ৯০% লোক ৯০% সময় সত্যি কথা বললেই চলবে। স্ট্যাটিস্টিক্স উইল টেক কেয়ার অফ দা রেস্ট।

    তাছাড়া মানুষ বেশীর ভাগ সময়ই সত্যি কথা বলে। যদি না বলত তাহলে ইলেকশানে প্রি-পোল, পোস্ট-পোল কিছুই কোন কিছু প্রেডিক্ট করতে পারত না। কোন সার্ভেরই কোন মানে থাকত না। আপনার বাড়িতে যদি কেউ সেন্সাস ডেটা নিতে আসে আপনি কি তাকে এন্তার ঢপ মারেন?

    তবে সবাই ঢপ মারে। ঢপের একটা পার্সেন্টেজ থাকে। যারা তথাকথিত 'সত্যবাদী' তারা হয়ত ৫% সময়ে ঢপ মারে। যারা গুলবাজ তারা হয়ত ৩০% সময়ে ঢপ মারে। গুলবাজরাও ম্যাক্সিমাম সময়ে সত্যি কথা বলে। একেবারে সবসময় সত্যি কথা বলে বা সবসময়ে মিথ্যে কথা বলে এরকম মানুষ পাওয়া যায় একমাত্র লজিকের প্রবলেমে। কে বলতে পারে, আপনি হয়ত আসলে ভীষণই সত্যবাদী। একমাত্র গুল দেন যখন বলেন, 'আমি ঢপবাজ'।

    সত্যি কথা আর ঢপ সব মিলিয়েই মানুষ। একজন মানুষকে চিনতে গেলে তার ঢপগুলোও চিনতে হয়। আপনার সম্বন্ধে অনেক ডেটা কালেক্ট করা থাকলে, আপনার অনেক ঢপও ধরা পড়ে যাবে। দ্যাট উইল ডিফাইন ইউ ইভেন মোর।

    আর ভ্যাসিলেট সবাই করে। লাস্ট মিনিটে কাকে ভোট দেবে ঠিক করে। সেই জন্য টেম্পোরাল ডেটা চাই। ঠিক ভোটের আগে আপনি কী বলছেন, কী লিখছেন। ভোটের অনেক আগে কী বলেছেন বা কী লিখেছেনের থেকে ভোটের সামান্য আগে কী বলছেন বা কী লিখছেন সেটা বেশী জরুরী।
  • dd | ২২ মার্চ ২০১৮ ০৮:৪৮392059
  • dc লিখলো বলে সাহস করে লিখতে পারছি। ফেসবুকে/হোয়াটস্যাপে কী হাতী ঘোড়া গোপন তথ্য পায় কেজিবি বা বিজেপি ? আর যদি কেউ টেরও পায় আমি পাঁড় লরেনপন্থী তো কী করবে শুনি? কী করে মেনিপুলেট করে আমায় রাহুলবাদী বা কারাতগামী করে তুলবে?

    সর্ব সমক্ষেই বলিব লরেনবাবুই আমার প্রাণেশ্বর। এবার যাব্বে, কী করবি করে দ্যাখা।

    আর এতো সময়ই বা কার? পঞ্চাশ কোটি ফেস্বুক একাউন্টের ল্যাখা, বিচ্ছিরি সব কবিতা, একই খপর ছয়জনে মিলে ছত্রিশ বার শেয়ার করা - এই সব পড়া। আর ফটুক ? সেজোপিসিমা থেকে ভুলোর ল্যাজ - কত কত ছবি। সব দেখে/পড়ে অ্যানালিটিক বাবুরা ঠুকে ঠাকে নিজেদের মতোন করে নেবে ? তার চে' ইভিএমের কার্চুপির গল্পোটাই তো সবচে বেস্ট ছিলো। এক বাক্যে সবাই বুঝে নিতো। বা সোজাসুজি ছাগোল তত্ত্ব।
  • dc | ২২ মার্চ ২০১৮ ০৮:৩৯392058
  • হ্যাঁ এই গল্পটা আমিও পড়েছি, ঠিক মনে পড়ছে না। ফেইনম্যানেরই সম্ভবত।
  • T | ২২ মার্চ ২০১৮ ০৮:৩৭392056
  • এই প্রসঙ্গে একটা গল্প মনে পড়ে গেল। ফেইনম্যানের একটা গল্প ছিল না? একটা হিপনোটিজমের আসরে গ্যাচেন। ওঁকে মঞ্চে তুলেছে। উনি তো স্থির করেই রেখেছেন যে কিছুতেই বোকা বনবেন না। কিন্তু কৌতুহলের চোটে ঠিক করলেন লোকটা যা বলছে করে যাই, শেষে কি আছে দেখতে হবে। তো, ম্যাজিশিয়ানও আদেশ করে যাচ্ছে আর উনিও পালন করে যাচ্ছেন সজ্ঞানে। একসময় যেই পর্দাফাঁস করবেন বলে ঠিক করলেন অমনি দেখেন কিনা ম্যাজিশিয়ান বলছে ম্যাজিক শেষ। :) এইরকম কি একটা ছিল না?
  • dc | ২২ মার্চ ২০১৮ ০৮:৩৭392057
  • T :d

    আর অ্যাড ইন্ডাস্ট্রির কথা তো বাদই দিলাম, ওটা আমার ছোটবেলার থেকেই হাস্যকর মনে হয়। আমি আজ অবধি অ্যাড দেখে কোন জিনিশ কিনিনি, বেশীরভাগ সময়ে র‌্যান্ডম পারচেজ করি। অ্যাড দিয়ে অ্যাওয়ারনেস করা যেতে পারে, মানে এই প্রোডাক্ট/সার্ভিসতা আছে। কিন্তু অ্যাড দিয়ে ইনফ্লুয়েন্স?
  • dc | ২২ মার্চ ২০১৮ ০৮:৩৪392054
  • * সবাই সোশ্যাল মিডিয়ায় সবসময়ে সত্যি লেখে
  • T | ২২ মার্চ ২০১৮ ০৮:৩৪392055
  • আরে অসুবিদে নেই তো। খাতায় নাম উঠল যে ডিসি কাকে ভোট দেবে কিচ্ছু বলা সম্ভব নয়। তার মানে সমস্ত অসম্ভবই সম্ভব। তো, এতে কোংপানীর লাভই হ'ল। তাহারা অতি উৎসাহে এবার হাজির হবে যে আমাদের কাপড়কাচা সাবানটাই নিন।
  • dc | ২২ মার্চ ২০১৮ ০৮:৩৩392051
  • আমার ফান্ডামেন্টালি একটা জায়গা অবাক লাগে - সবাই সোশ্যাল মিডিয়ায় সবসময়ে সত্যি লাগে - এই অ্যাসাম্পশানটা। যেখানে কিনা রিয়েল লাইফে সেটা প্রায় কখনো কেউ করি না। এমনকি গুরুতেও যখন আমরা তর্কাতর্কি করি তখন ধরে নি সবাই যে যা লিখছে সেটাই মনে মনে সাপোর্ট করে, সেটাই তাদের আসল স্ট্যান্ড। মানে এই অ্যাসাম্পশানটা আমাকে সত্যি অবাক করে।
  • h | ২২ মার্চ ২০১৮ ০৮:৩৩392052
  • কেম্ব্রিজ আনালিটিক্স এর ক্লেমে প্রচুর জল আছে মনে হয়। যেটা অপরাধ সেটা প্রোফাইল চুরি তাও কিসু হবে না কারন সে ডেটা কিনেছে মাত্র। এই ক্লেম টা আমার গুড ওল্ড ব্রিটিশ বলোকিঙ্গ মনে হচ্ছে। টার্গেটেড অ্যাড পাওয়ারফুল কিন্তু তার চেয়ে ডিলিমিটেশন এবঙ্গ এবোঙ্গ কলেজিয়াম সিস্টেম বেশি পাওয়ারফুল।
  • h | ২২ মার্চ ২০১৮ ০৮:৩৩392053
  • কেম্ব্রিজ আনালিটিক্স এর ক্লেমে প্রচুর জল আছে মনে হয়। যেটা অপরাধ সেটা প্রোফাইল চুরি তাও কিসু হবে না কারন সে ডেটা কিনেছে মাত্র। এই ক্লেম টা আমার গুড ওল্ড ব্রিটিশ বলোকিঙ্গ মনে হচ্ছে। টার্গেটেড অ্যাড পাওয়ারফুল কিন্তু তার চেয়ে ডিলিমিটেশন এবঙ্গ এবোঙ্গ কলেজিয়াম সিস্টেম বেশি পাওয়ারফুল।
  • T | ২২ মার্চ ২০১৮ ০৮:৩০392050
  • আপনি সন্দেহজনক ভোটার। ঃ)
  • dc | ২২ মার্চ ২০১৮ ০৮:২৬392049
  • কিন্তু আমি কিরকম ভোটার সেটা আমি ছাড়া আর কেউ জানবে কি করে?

    বেসিকালি এই পুরো সোশ্যাল মিডিয়া ব্যাপারটাই আমার ঢপের লাগে। প্রথমত আমার চিন্তাভাবনা মাঝে মাঝেই পাল্টায়, কোন ফিক্সড পার্টি বা ক্যান্ডিডেটকে আমি ধরে বসে থাকি না। এক সময়ে মনমোহন সিং এর ইকোনমিক পলিসি বেশ সাপোর্ট করতাম, তখন উনি হয়তো ফিনান্স মিনিস্টার হিসেবে ভোটে দাঁড়ালে ভোট দিতাম। কিন্তু তারপর উনি যখন প্রধনমন্ত্রী হিসেবে ভোট চাইতে আসতেন, তখন দিতাম না। দ্বিতীয়ত, আমি মনে মনে কাকে ভোট দিতে চাই, বা কোন পার্টিকে, বা কোন আইডিওলজি প্রেফার করি, এসব ফেবু বা হোয়া তে প্রচার করে বেড়াব নাকি? আমি কখনো এমনভাবে পোস্ট করবো না বা অন্যের পোস্ট লাইক করবো না যাতে কেউ ধরে ফেলতে পারে আমি আসলে কার বা কো আইডিওলজির ফেভারে। আর তার ওপর আমার এসব ব্যাপারে যথেষ্ট ইনকনসিসটেন্সি আছে, কোন বছরে কাকে ভোট দেব তা একেবারেই আগে থেকে ঠিক করা যায়না। আমি যদ্দুর জানি আমার মতো অনেকেই আছ। আমাদেরকে ডেটা দিয়ে কিভাবে প্রেডিক্ট করা যেতে পারে? কি বিহেভিয়রাল মডেল আছে যা আমাদের মনের কথা জেনে যাবে?
  • S | ২২ মার্চ ২০১৮ ০৮:১৯392048
  • আপনি তো মার্জিনাল ভোটার নন।
  • dc | ২২ মার্চ ২০১৮ ০৮:১৬392047
  • আমার যে ফেবু অ্যাকাউন্ট আছে সেটায় শুধু কয়েকটা কোম্পানি, হোটেল ইত্যাদির পোস্ট। যেমন শাওমি বা অ্যামাজন, এরা মাঝে মাঝে অ্যাড দেয় আমাদের অমুক পোস্টে ক্লিক করো তাহলে তোমার জেতার চান্স আছে, তো আমি ওমনি সেসবে ক্লিক করে দি। তাতে আমার ফেবু ডেটার অ্যাক্সেস চায় তো আমিও নিশ্চিন্তে দিয়ে দি কারন অ্যাকাউন্টটায় একটাও পার্সোনাল ডেটা নেই (এই অ্যাকাউন্টটা বহু পুরনো, তখনো ফোন নং দিতে হতো না)। কিন্তু যদি পুরোপুরি অ্যাকাউন্ট ব্যাবহারও করতাম, তাহলেও কখনো নিজের মনের কথা লিখতাম নাকি? কখনো কোন সরকার বিরোধী কথা লিখতাম না, এরকম কোন কিছুতে লাইকও করতাম না। এমন একটা পোস্টও করতাম না যাতে পুলিশ এসে ধরে, মানে প্রায় কিছু লিখতামই না আর কি। আমি যেকটা হোয়া গ্রুপের মেম্বার, এমনকি আমার ফ্যামিলির যে গ্রুপগুলো, সেগুলোতেও আজ অবধি প্রিয় প্রধানসেবকের বিরুদ্ধে একটাও পোস্ট করি নি। আমার মতো লোকজনকে প্রশান্ত কিশোর কিভাবে প্রোফাইল করবে?
  • Atoz | ২২ মার্চ ২০১৮ ০৮:০৫392046
  • আমার ফেবুতে গেলে তো এরা খালি "উজ্জ্বল মাছরাঙা উড়ে টুপ করে ডুবে গেল" টাইপ বস্তু পাবে। ঃ-)
  • Atoz | ২২ মার্চ ২০১৮ ০৮:০৩392045
  • মর্জিনা কেস। সব বাড়িতেই মার্কা করে দিয়েছে, এইবারে বোঝ ব্যাটারা কোন্‌টা আসল আলিবাবার বাড়ি। ঃ-)
  • dc | ২২ মার্চ ২০১৮ ০৮:০০392044
  • এই কেমব্রিজ অ্যানালিটিকা বা আগে প্রশান্ত কিশোরের খবরগুলো পড়ে আমার খুব অবাক লাগে - মানুষ কি সত্যি এতোটা প্রেডিক্টেবল? আর নিজের মনে যা চিন্তাভাবনা করে সেসব সত্যি সত্যি হুবহু ফেবু হোয়া ইত্যাদিতে রিফ্লেক্ট হয়? আমি নিজে তো দিনের মধ্যে হাজার বার মত পাল্টাই, কখনো এই পার্টি তো কখনো ওই পার্টিকে সাপোর্ট করি। আর তার ওপর অ্যাকচুয়ালি যাকে ভোট দি তাকে নিয়ে কখনো আলোচনাও করিনা। কোন পার্টি যদি আমার সব পোস্ট পড়ে আমাকে ইনফ্লুয়েন্স করতে আসে তো টোটাল ঘোল খেয়ে যাবে। আর আমি ফেবু ব্যবহার করি না বটে, কিন্তু করলেও আমি যা যা ভাবছি ঠিক সেইমতো লাইক করতাম বা পোস্ট করতাম নাকি? আমরা সবাই এমনিতে ঝুড়ি ঝুড়ি ঢপ দিয়ে বেড়াই, মনে যা ভাবি তা কখনো মুখে বলিনা, আর ফেবুতে গিয়ে সবাই একেবারে সৎ ভাবে ঠিক ঠিক মতো লাইক টাইক দিয়ে দেয়? আর সেসব অ্যানালাইস করে প্রেডিক্টও করা যায়? অবাক কান্ড!
  • T | ২২ মার্চ ২০১৮ ০৬:৩২392043
  • :))
  • Atoz | ২২ মার্চ ২০১৮ ০২:২৬392042
  • সব কোম্পানিতে একই পাসওয়ার্ড!!!! এ যে আলিবাবা কেস!!!!!
    চিচিং ফাঁক ! ঃ-)
  • Du | ২২ মার্চ ২০১৮ ০২:১০392041
  • এর ফল হল এখন হাজার বার করে ঐ ট্রেনিং টা করতে হয় বেকার।ঃ((
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত