এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ২২ মার্চ ২০১৮ ২২:১৬392160
  • কুড়িয়ে পাওয়া ছেলে আর মেয়েটা বড়লোকের। পরে জানা যায় ঐ কুড়িয়ে পাওয়াও আসলে বড়লোকের ছেলে। ঃ-)
  • Atoz | ২২ মার্চ ২০১৮ ২২:১৫392159
  • আরে ঐ কুড়িয়ে পাওয়া মেয়েকে মালা দেওয়া এরকম একটা সেদিন দেখ্লাম ইউটিউবে, পুরনো সিনেমার লটে। নাম মনে নাই। ঃ-)
  • aka | ২২ মার্চ ২০১৮ ২২:১৪392158
  • এটা হেব্বি সোজা।
  • Ishan | ২২ মার্চ ২০১৮ ২২:১০392157
  • নায়ক হেবি গান গায়। গাইতে উঠলে দর্শকরা ইট মেরে মাথা ফাটিয়ে দেয়।নায়ক ইনস্ট্যান্ট সেই থিম নিয়ে গান গেয়েই সকলের মন জয় করে ফেলে।

    নায়িকাও হেবি গায়। কিন্তু নায়কের মতো না। একই আকাশে দুই সূর্য তো থাকতে পারেনা। তাই নায়িকার বাবা ছক করে নায়ককে দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নেন যে সে আর গাইবেনা। অতএব নায়ক বেগ চেপে কনস্টিশেনের রুগির মতো ঘুরতে থাকে দু:খ ভরা পৃথিবীতে।
  • Dhrubak | ২২ মার্চ ২০১৮ ২১:৪৮392156
  • মহান@অভি?
  • কালকেতু | ২২ মার্চ ২০১৮ ২১:৩৪392155
  • @avi না না, বইটায় প্রেম-ট্রেম নেই।
  • T | ২২ মার্চ ২০১৮ ২১:২৫392154
  • আরে লাভলি। রুকুকে নকুলদানা।
  • রুকু | ২২ মার্চ ২০১৮ ২১:২২392152
  • না না সরি
    পাগলু ২
  • রুকু | ২২ মার্চ ২০১৮ ২১:২২392153
  • না না সরি
    পাগলু ২
  • রুকু | ২২ মার্চ ২০১৮ ২১:২০392150
  • টিকে বললাম
  • রুকু | ২২ মার্চ ২০১৮ ২১:২০392151
  • চ্যালেঞ্জ নিবি না শালা ২
  • avi | ২২ মার্চ ২০১৮ ২১:১৯392149
  • এই বাংলা সিনেমা বলুন। ট্যাক্সি ড্রাইভার নায়কের কুড়িয়ে পাওয়া ছেলে মালিকের মেয়েকে মালা উপহার দিলে (যখন ছেলে মেয়ের বয়স আট দশ বছর) মালিক যখন তাড়িয়ে দেন, নায়ক হুমকি দেন, একদিন আমার ছেলে আপনার মেয়েকে প্রেম ও বিয়ে করবেই, আমি চ্যালেঞ্জ করলাম।
    ক্লু : নায়ক সত্যজিৎ জমানার অভিনেতা।
  • avi | ২২ মার্চ ২০১৮ ২১:১৬392148
  • প্রেমের কাহিনী?
  • h | ২২ মার্চ ২০১৮ ২১:০৯392147
  • এলিজাবেথ হোমস কেসটা কি কেউ ফলো করছেন? মানে সেখানেও এই আমেরিকান ঢপবাজটির সাথে একটি ভারতীয় জালি মাল জড়িত।
  • T | ২২ মার্চ ২০১৮ ২১:০৫392146
  • তৃতীয় ক্লু
    -------------------
    তো, একটা ডিগ্রী দরকার। গ্রামবাংলায় ডিগ্রী পাওয়া সোজা নয়। কোলকাতা যেতে হবে। যে কোলকাতা প্রযোজনা করেছেন সুরিন্দর সিং প্রাইভেট লিমিটেড, নিবেদন করেছেন নিসপাল সিং, যে কোলকাতা পরিচালনা করেছেন সৃজিত মন্ডল। এই সেই কোলকাতা, যার রূপসজ্জা ও পোশাক পরিকল্পনা করেছেন সোমনাথ কুন্ডু, শবরী চক্কোত্তি, যার আবহসঙ্গীতের দায়িত্বে এস পি ভেঙ্কটেশ। যে শহরে গান গায় প্রসেন, প্রিয় চট্টোপা ও জিৎ গঙ্গোপা। যার ফাইট মাস্টার জুডো রামু। যার ধেইতানানার দায়িত্ব বাবা যাদবের ঘাড়ে। যে শহর কথা বলে এন কে সলিলের হাত ধরে। এডিটর একজন আছেন, তবে সে আর বলে কাজ নেই। নিন এইবার কোন সিনেমা বলে ফেলুন দেকি।
  • T | ২২ মার্চ ২০১৮ ২১:০৩392145
  • দ্বিতীয় ক্লু
    ------------------

    জলের তলা হইতে চক্ষু ফিরাইয়া আইস শুনি গ্রাম বাংলার লোকসঙ্গীত। ভাব ও বৈচিত্র যথাযথ। মিতব্যায়ী বিস্তার। প্রয়োজনীয় কথাটুকুন সহজ করিয়া বলা হইয়া থাকে। তত্ত্বকথা অধিক থাকে না। ব্যালাডগুলিতে কথাপেক্ষা ভাবের প্রাধান্যই অধিক। যেমতি,
    আমি করব বিইইইয়ে।
    বাবার কাছে বলিব এবার গিইইইইয়ে।
    আহা! অথবা,
    মাগো বলি তোওওওরে।
    বউ ছাড়া থাকব কেমন কোওওওরে।
    এসবই গ্রাম বাংলার লোকসঙ্গীত, ভাদু, টুসুর গান। তালহীন কিংবা তালযুক্ত অবিনাশী সুর। অবিনাশী সুপারম্যান, যা কিনা আপাতত আমাদের ‘দেব অধিকারী’, এইরকমই চাহিয়াছিল বাপের কাছ থিক্যা। বিবাহ করিব, রহিব সুখে। ‘সোনা’ নামক একটি এম এ পাশ টেঁপি জোগাড়ও হইয়াছিল বটে। কিন্তু সে হতভাগী, ‘মুখপোড়া ফেলকরা মিনসে’ বলিয়া বিস্তর ফাল পাড়িয়া সরিয়া পড়িয়াছে। ফলস্বরূপ সুপারম্যানের মুখ ক্লেদাক্ত, কন্ঠ রুদ্ধ, অশ্রু সিক্ত মুখাবয়ব এবং সবিশেষে এক হাঁটু জলে ডুবে মরার অভিপ্রায়। বিবাহের রোশনাইয়ে ‘মূর্খ’ বা নন গ্র্যাজুয়েট এক বড় কলংকের নাম বটি। কারণ আমাদের ক্লু সমেত সুপারম্যান স্রেফ উচ্চ মাধ্যমিক পাশ।
  • কালকেতু | ২২ মার্চ ২০১৮ ২১:০২392144
  • রোসো! রোসো! আমিও দিচ্ছি একখানা :p এই বইটা পড়া উচিত নয়। তবু একজন চিত্রপরিচালক এই বইটা ছাপিয়েছেন। কোন বই? :3
  • T | ২২ মার্চ ২০১৮ ২১:০১392143
  • আরে শাটার আইল্যান্ড।
  • T | ২২ মার্চ ২০১৮ ২১:০০392142
  • ক্লুগুলি বিস্তারিত। হঠাৎ সাহিত্য পেয়ে যাওয়াতে এইরকম হচ্ছে বলে ধরতে হবে।
    প্রথম ক্লু
    -----------------
    গ্রামবাংলা নিসর্গ প্রকৃতি আধখানা চাঁদ। ব্যাঁকা। নদীনালা খালবিল কাক কোকিল বাসা আধো গ্রাম্য ভাষা। কিন্তু তারি মাঝে কখনো বা এক সচকিত নিদারুণ নিশুত বিদীর্ণকারী ‘ঝপাং’ করিয়া শব্দ।
    ঝপাং বলিলে ভুল হইবে, আসলে উহা গুবগুবাগুব জাতীয় পাষন্ডধর্মী আওয়াজ যা গতিসূত্র মোতাবেক ভীষণ বেগে জলে আছড়াইয়া পড়িলেই কেবলমাত্র সৃষ্ট হয়। এর ফলে কাল বিনাশ হয়, বাতাসের তেজে ঝড় বহিয়া চলে, যা দূরদূরান্ত অবধি নিকোনো উঠোনে সারি সারি লক্ষ্মীর পা মুছিয়া দেয়। ইহা বস্তুতঃ সুপারম্যানের পতনের শব্দ। সুপারম্যান, যাঁহার মনুষ্যরূপই হলেন ‘দেব অধিকারী’, গ্রামবাংলা এবং তৎসহ সমগ্র অঙ্গ, বঙ্গ, কলিঙ্গের এক নির্ণায়ক এলাহি ভরসা জাতীয় পূর্বোক্ত গুবগুবাগুব, ইচ্ছা হইলে যিনি শ্রীশ্রী নিউটনাদির প্রতি প্রাতঃকালে খ্যা খ্যা করিয়া অট্টহাস্য করিতে পারেন।

    ইনিই জলের তলায়। মন খারাপ। অবস্থান করিতেছেন।
  • avi | ২২ মার্চ ২০১৮ ২০:৫৭392141
  • এও এক দ্বীপের গল্প। সাইকোসিস কিভাবে সারানো যায়, তার রকমারি পদ্ধতি নিয়ে লোকজন মারপিট করছেন তখন। একটা পদ্ধতি চেষ্টা করা হলো। ফেইল্ড। কোন সিনেমা?
  • T | ২২ মার্চ ২০১৮ ২০:৫৬392140
  • আচ্ছা, পরের সিনেমা। এটি বাঙ্গালা ভাষায়। বিস্তারিত ক্লু দেওয়া হবে।
  • টিটিদাদা | ২২ মার্চ ২০১৮ ২০:৪৮392139
  • ভাতৃহত্যা দিয়ে শেষ - নুংরা ছিল এটা
  • pi | ২২ মার্চ ২০১৮ ২০:৪৩392138
  • এটা যাতা!! দুজনকেই!
  • কালকেতু | ২২ মার্চ ২০১৮ ২০:৪০392137
  • যা-তা ক্লু! :3
  • T | ২২ মার্চ ২০১৮ ২০:৩০392136
  • :)) কালকেতু নকুলদানা পাচ্চেন। ঠিক বলেছেন।
  • কালকেতু | ২২ মার্চ ২০১৮ ২০:২৭392135
  • ইংরেজিটা হেলিকপ্টারে সবাই পালাল বলতে জুরাসিক পার্ক মনে পড়ছে। নায়ক কি মানুষ না টিরানোসরাস? :P
  • pi | ২২ মার্চ ২০১৮ ২০:০৩392134
  • আকচুয়ালি মব লিন্চিঙ্গ বলা উচিত না, মাস আউটরেজ, জেগে ওঠে শোষিত, দুষ্ট শোষকের নিধন, মাসের হাতে, এরকম টাইপ।
  • T | ২২ মার্চ ২০১৮ ১৯:৫৫392133
  • এটি ইংরিজি সিনেমা।

    পারস্পরিক ভাতৃহত্যা দিয়ে শেষ। পার্শ্বচরিত্ররা হেলিকপ্টারে করে পালায়। নায়ক মাংস খেতে ভালোবাসে। তাকে বন্দী করে রাখা হয়েছিল এক নির্জন দ্বীপে।

    কোন চলচ্চিত্র?
  • pi | ২২ মার্চ ২০১৮ ১৯:৪৭392132
  • আচ্ছা, একবার টেস্টনি দিয়ে খেললে তারপর কী উপায়?
  • pi | ২২ মার্চ ২০১৮ ১৯:৪৫392131
  • অন্য গ্রুপে এই খেলাটা একজন চালু করেছে। ইন্টারেস্টিং লাগল, ভাবলাম, এখানেও দি। একটু মডিফাই করব।

    খেলা হল গেস করার, নানা ক্লু থেকে। গেস করা, গল্প, উপন্যাস বা সিনেমার নাম। প্লটের ক্লু, লেখক লেখিকা পরিচালক পরিচালিকা চরিত্র অভিনেতা/নেত্রী যাহোক কিছু দিয়ে একটা ওই সাহিত্য/ সিনেমা স্পেসিফিক ইন্টারেস্টিং ক্লু হতে হবে। একটা ইউনিক আইডেন্টিফায়ার গোত্রের কিছু। গেস ঠিক হলে যিনি ক্লু দেবেন, জানিয়ে দেবেন। লোকে না পারলে হিন্ট ও চলবে।

    একটা দিয়ে শুরু করি? এটি হিন্দি সিনেমা।

    মব লিঞ্চিং দিয়ে শেষ। যদ্দুর মনে আছে। পাব্লিক জাস্টিসের ফর্মে। জানিনা এর আগে হিন্দি সিনেমাতেও মব লিঞ্চিং এভাবে এসেছে কিনা, তবে এখানেই দেখেছিলাম, সেই পাব্লিক আউটরেজে নায়িকা ও নির্দোষ সহনায়িকাকেও মারা যেতে। মব লিঞ্চিং কে রোমান্টিসাইজ করতে গিয়েও এই ট্রাজিক পরিণতি দেখানো, আমার দেখায় আর খেয়াল নেই।

    কোন চলচ্চিত্র?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত