এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • h | ২৫ মার্চ ২০১৮ ১৯:০৪392280
  • ডিডি দা কে শুভেচ্ছা অভিনন্দন, আপনার সরু ভুঁড়ির সেক্স অ্যাপিল দিন দিন বেড়ে উঠুক। জগত কমোডময় হোক।
  • de | ২৫ মার্চ ২০১৮ ১৮:৫১392279
  • এক আকাশ ভরা শুভেচ্ছা ডিডিদাকে - জনমদিন মুবারক -

    গুরুর কথার জাদুকরের ঝুলি থেকে আরো অনেক লেখা বেরোক, সব মন খারাপ দূরে যাক-
  • রৌহিন | ২৫ মার্চ ২০১৮ ১৭:২২392278
  • জন্মদিনের শুভেচ্ছা ডিডিদাকে।
  • | ২৫ মার্চ ২০১৮ ১৬:৫৬392277
  • ডিডিকে বেশ টেনিদার মতন লাগছে
    :-))
  • Taibon | ২৫ মার্চ ২০১৮ ১৬:১১392276
  • ডিডিকে জন্মদিনের অভিবাদন।
    আপনার জাহাজভরা সোনা কোণায় কোণায় বেঁটেদের কাছে পৌঁছোক।
  • pi | ২৫ মার্চ ২০১৮ ১৬:০৮392275
  • এটা ব্যাপক হয়েছে "
  • আদার ব্যাপারী | ২৫ মার্চ ২০১৮ ১৫:৫৬392274
  • এক জাহাজীর জন্মদিনে এক আদার ব্যাপারীর অভিবাদন।



    মর্মপীড় আপনাকে নৃত্যগীতে মশগুল রাখুন।
  • ঝর্না | ২৫ মার্চ ২০১৮ ১৫:৪৮392273
  • হিচকি... রিভিউ

    ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার ইচ্ছেটা এট্টুর জন্য মিস হলো যখন স্কুল করে দেখতে গেলাম “হিচকি”...যাহোক নিজেকে কিছুটা স্বান্তনা দিতে দিতে ঢুকে পড়লাম সেকেন্ড শোতে...
    শুরুতেই দেখি পুরনো সমীকরণ... শেষপাতের ক্লাস মানেই অখাদ্যে ভরা...এমন পরিচিত ভাব ও চেহারা মেনেই সিনেমার ছকে ক্লাস নাইন-এফ এ মস্তিখোর চোদ্দটি ছেলেমেয়ে।
    রাইট টু এডু-র নিয়মে যারা এখানে ঠাঁই পেয়েছিল তাদের ভিটেমাটি বলতে বস্তির খুপচি কোণের ঘর...এদের কেউ সাইকেলের দোকানে কাজ করে, আবার কেউ গাড়ি মেরামতিতে... কারো মা মাছের বাজারে বসলে, ঘরের কাজ সামলে স্কুলে যেতে হয়...আবার কেউ সব্জির ঠ্যালায় বসে মস্ত র্যামপার...
    ব্যাপারটা ভালোই চলছিল, এই ক্লাসে একের পর এক শিক্ষিকা বদল করে যখন সেন্ট নটকরের প্রিন্সিপাল হতাশ, তখন আশার আলো হয়ে এলেন ঘন ঘন হিচকি তোলা মিস নয়না মাথুর।
    শুরু থেকেই তাঁর জীবনে ছিল নানারকম হিচকি...ছোটবেলায় তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়, কারণ ট্যুরিট সিন্ড্রোমের অধীন নয়নার জন্য সাধারন স্কুল নয়, স্পেশাল স্কুল চাই। আর পাঁচটা ছেলেমেয়ের থেকে সে অনেক আলাদা বুঝিয়ে দিতে দিতে নয়নার বাবাও একদিন পরিবার থেকে সরে যান...এই সব কিছু মেনে নিয়ে তাঁর বড় হওয়া, কোয়ালিফিকেশনে এম-এ ডবল বি-এড...স্বপ্ন একটাই শিক্ষিকা হবার...তাই একের পর এক চেষ্টা চলতে থাকে।
    খবরের কাগজে লাগে বিজ্ঞাপনের গোল, ইন্টার্ভিউ দিতে আসেন নয়না মাথুর। কিন্তু বাদ সাধে তাঁর হিচকি...সহজে বুঝিয়ে দেন এর পেছনের রহস্য...মাথার অসংখ্য তারেরা ছড়িয়ে ছিটিয়ে থাকলে মাঝে মাঝেই নিজেদের মধ্যে শক্‌ খায়...তাই এই হিচকি...!
    বহু বাতিলের পর হতাশ নয়নার কাছে ফোন আসে সেন্ট নটকরে একজন শিক্ষিকা চাই। সে রাজি হয়ে যায়, যদিও মিড টার্মে কেন এই অ্যাপোয়েন্টমেন্ট জেনে আমাদেরও লাগে কিছু হিচকি...
    তাকে নাইন এফ-এর দায়িত্ব দিয়ে প্রিন্সিপালও যখন আমতা আমতা করছে, সেখানে নয়না অনেক কনফিডেন্ট ... শিক্ষিকা হওয়ার স্বপ্নটা তাঁর পূর্ণ হতে চলেছে।
    যদিও ক্লাসে এগোনোর পথে চোদ্দজনের বেট লাগে, টিকেগি--নহী টিকেগি-র...নয়না ক্লাসে এসে একশো টাকা নিজের তরফ থেকেও দেয়...
    একজন দর্শক হিসেবে আমার সবচেয়ে ভালোলাগা এই মাঝের অংশটা... “টিচিং মেথড”, যা নিয়ে সব স্কুলগুলোতে এখন হৈ চৈ, বড় অদ্ভুত ভাবে ও অতি সহজে তা দেখিয়ে দিল নয়না মাথুর... এমন চোদ্দটি ছেলেমেয়েকে পড়ুয়া করে তোলার চ্যালেঞ্জটা কম ছিল না, তার ওপর ছবির শেষে এসে প্রিফেট ব্যাজের অধিকারী হলো এদেরই দুজন। একজন শিক্ষকের কাছে এর চাইতে গর্বের মত আর কিছুই হয়না যখন তার ছাত্রছাত্রীরা সঠিক পথে চালিত হয়ে বিজয়ী হয়...!!...

    এদিকে ছবি দেখতে দেখতে গোণার চেষ্টা করছিলাম ঠিক কতগুলো কুর্তা-পালাজোর সেট পড়েছিল রাণী...কিন্তু মাঝে গিয়ে সব হিসেবে ভুল হয়ে যায় ... তবে একটি মাত্র শাড়িতে রাণীকে দেখা গেল শেষ দৃশ্যে যখন সে প্রিন্সিপাল হয়ে অবসর নিচ্ছে সেন্ট নটকর থেকেই...বাইরে অপেক্ষারত সেই চোদ্দজন মস্তিখোর যাদের প্রত্যেকেই এখন প্রতিষ্ঠিত নিজ নিজ ক্ষেত্রে...

    গল্প খুব ছোট, গানও তেমন নেই...মিস নয়না কি তবে সারাটা জীবন স্কুল নিয়েই কাটিয়ে দিলেন...এমন অনেক প্রশ্ন ভিড় করতে করতে ছবি শেষ হয়ে যায় .. তবুও বলি একবার অন্তত দেখাই যায় “হিচকি” ... ভালোলাগতে পারে।
  • r2h | ২৫ মার্চ ২০১৮ ১৫:১০392272
  • কি মুশকিল, আমি নাকি চিরটাকাল ফেসবুক স্মার্টফোনের নিন্দে করে গেলাম। আর নাহয় হয়েইছে একটু ভুঁড়ি, কমে গেছে চুল, তারজন্যে দুঃসময় কি এতই ঘন যে কৃত্রিম বুদ্ধিমত্তার কায়াহীন প্রযুক্তির প্রতি প্রেম ধাবিত হবে? হায়।
  • | ২৫ মার্চ ২০১৮ ১৩:০৪392271
  • হ্যাঁ হুতো ওটা তোমাকে সরাসরি এবং ইনডায়রেক্টলি অন্য কাউকে কাউকে বলা। আমি সেরকমই বুঝলাম।
  • T | ২৫ মার্চ ২০১৮ ১২:৫৮392270
  • হুতোদাকে ক। ফেসবুকে সাহায্য চাওয়ায় কী এমন মহাভারত অশুদ্ধ হ'ল বুঝিনি।
  • r2h | ২৫ মার্চ ২০১৮ ১২:৫২392269
  • আমাকে বললেন না তো? মানে, আর যাই হোক, আমি কিন্তু আদৌ টেক স্যাভি নই - কষ্টে সৃষ্টে এই গুরুচণ্ডা৯টা করতে পারিঃ)
  • S | ২৫ মার্চ ২০১৮ ১২:৩৯392268
  • বুঝতে পারছি ফেসবুক নিয়ে এখন টেক স্যাভি জনতা খুবই কনফিউজড। একসময়ের প্রেম হঠাত এমন করে দাগা দিয়েছে। মানতেও কস্ট হচ্ছে, এদিকে ফেলতেও পারছেনা।
  • de | ২৫ মার্চ ২০১৮ ১২:২৯392267
  • এইটা দ্যাখেন -

  • r2h | ২৫ মার্চ ২০১৮ ১২:২৪392266
  • পার্থ প্রতিমবাবুর পোস্ট আর বড়এস এর 10:23 AM প্রসঙ্গে, এই 'ফেসবুকিজম'এ সমস্যা কী? উনি সরাসরি বাদী/বিবাদী কোন পক্ষই নন, নিকটজনের সমস্যা সম্পর্কে পরামর্শ ও জনমত চাইছেন, এখানে তো সোশাল মিডিয়ার বিকল্প দেখিনা। তৃতেয় পক্ষ হিসেবে রাস্তায় নেমে ধর্ণা বিক্ষোভ বা প্রোমোটারবাহিনীর সঙ্গে মারপিট করা যায়, তবে ওগুলো ঠিক প্র্যাকটিকেল নাও হতে পারে। প্রত্যক্ষ ভাবে জড়িত মানুষেরা তো আইন আদালত থানাপুলিশ করছেনই।
    মিডিয়া আর বিভিন্ন ওয়েবসাইটে রিপোর্ট ইত্যাদি, ফেসবুক তো অত্যন্ত বড় ও এফেকটিভ মিডিয়া। সর্বগ্রাসীও বলা যায়।

    অবশ্য তার মানে এই না আমি ফেসবুককে খুব ভালো কিছু মনে করি। রীতিমত মাস সাইকোলজি অল্টারিং একটা ব্যাপার। আমি চিরকাল ফেসবুক স্মার্টফোন এইসবকে সন্দেহের চোখে দেখি।

    টি লিখেছে - 'থানার ওসি ভালো ব্যবহার করেছে দেখে গলে যাবেন না। ' - একমত।
  • S | ২৫ মার্চ ২০১৮ ১১:৫৯392265
  • উইকি থেকে বাংলা সিনেমার ২০টি সবথেকে হিট সিনেমা নিয়ে সেগুলোর গানগুলো কারা গেয়েছেন দেখলাম। এই ২০ টি সিনেমাই ২০০৯ থেকে ২০১৭ অবধি। অবশ্যই ইনফ্লেশন অ্যাডজাস্টেড নয়।

    ২০০৯ এ দুটো সিনেমা,
    ২০১১ তে ১ টা,
    ২০১২ তে ২টো,
    ২০১৩ তে ৫টা,
    ২০১৬ তে ৪টে, আর
    ২০১৭তে ৬টা সিনেমা আছে।

    মোট ৯৪টা গান রয়েছে এই সিনেমাগুলোয়। এর মধ্যে শুধুমাত্র পুরুষ কন্ঠ (এক বা একাধিক) রয়েছে ৫২টা, পুরুষ-মহিলা দুজনেরই কন্ঠ রয়েছে ৪০টি। শুধু মাত্র মহিলা কন্ঠে গান হয়েছে মাত্র ২ টি।
  • T | ২৫ মার্চ ২০১৮ ১১:৩৭392264
  • পার্থপ্রতিমবাবুর অবস্থা বুঝতে পারছি। এগ্রিমেন্ট যাই হয়ে থাকুক না কেন, রেজিস্ট্রেশনের সময় যা ডিড তৈরী হয় তাইই ফাইনাল। ব্যাঙ্কের একমাত্র যুক্তি থাকে যে লোন দেওয়া হয় এগ্রিমেন্টের উপরে। কিন্তু সেক্ষেত্রে আপনি বলতেই পারবেন যে, কম লোন অ্যামাউন্ট নিয়ে যদি আমি বেশী অ্যাসেট কিনতে পারি তাহলে সেটার কৃতিত্ব আমার এবং ব্যাঙ্কের এক্ষেত্রে কিছু করার নেই। সম্ভবতঃ লোকাল ব্র্যাঞ্চের লোক প্রোমোটারের চেনাজানা দেখুন। এদের হাত প্রচুর দূর ছড়ানো থাকে। ব্যাঙ্ক আইনি নোটিস ধরালে আপনি পালটা বলুন যে এই অডিট ব্যাঙ্কের কোন ধারার আওতায় পড়ে।

    থানার ওসি ভালো ব্যবহার করেছে দেখে গলে যাবেন না। আমার অভিজ্ঞতা অনুযায়ী মেজবাবু বা ইনভেস্টিগেটিং অফিসার যা ব্যবহার করেন, ইচ্ছাকৃত ভাবে ঠিক তার উলটো ব্যবহারটি ওসি করেন যাতে আপনার একটা আস্থা তৈরী হয়, এবং রফাসূত্রে আসেন। সুতরাং সতর্ক থাকাই ভালো। মেজবাবু টাকা খেলে ওসি জানবেন না এবং ভাগ পাবেন না, এইরকম হওয়ার চান্স খুব কম।

    আপনার ভাই যেহেতু নিউজ চ্যানেলে আছেন, যোগাযোগ কাজে লাগিয়ে মিডীয়ায় ব্যাপারটা নিয়ে আসুন। অন্তঃত পুলিশ সুবিদের কেস নয় বুঝে ঘাপলা করতে পারবে না।
  • dc | ২৫ মার্চ ২০১৮ ১১:৩২392263
  • তা ঠিক।
  • | ২৫ মার্চ ২০১৮ ১১:২২392262
  • ডিসি আপনি ব্যবহার করেন তো। নিজের প্রয়োজনমত ঢুকে ব্যবহার করেন অফার টফারে জন্য, আবার কখনও ঢুকে সিকির বেড়ানোর ছবি দেখে আসেন। :-)
    যে কোনও মিডিয়াকে নিজের প্রয়োজনে বুদ্ধিমান মানুষে ব্যবহার করে এবং করবে।
  • S | ২৫ মার্চ ২০১৮ ১১:০৭392261
  • আমি কোনও কালেই করতাম না। সবাই আমার দলেই আসবে শেষে সে আমি আগেই জানতাম। আরো অনেক কিছুই জানি।
  • dc | ২৫ মার্চ ২০১৮ ১০:৫৮392260
  • টিম কুক ফেবু ব্যবহার করেনা, এলন মাস্কও করেনা, আর আমিও করিনা। বেশ বেশ।
  • | ২৫ মার্চ ২০১৮ ১০:৩৮392259
  • পার্থপ্রতীমবাবু ওঁর নিজের কমেন্টের কথাই তো লিখেছেন রে বাবা! "আমার কমেন্ট দুটি আমার ওয়ালে পোস্ট করে দিচ্ছি অনুমতি সাপেক্ষে"। সম্ভবতঃ গুরুচন্ডা৯র অনুমতি সাপেক্ষে বুঝিয়েছেন।

    তা এটা ওপেন ফোরাম আর আপনার কমেন্ট/লেখালেখি ইত্যাদিতে আপনারই একচ্ছত্র অধিকার পার্থপ্রতীমবাবু।
  • S | ২৫ মার্চ ২০১৮ ১০:২৩392258
  • এইসব কথা ওয়ালে দিয়ে কি কাজ? এই ফেসবুকিজম থেকে বেড়িয়ে আসুন। না অন্তত অমার কমেন্টের অনুমতি দিচ্ছি না। তার থেকে আসল কাজটা করুন।
  • S | ২৫ মার্চ ২০১৮ ১০:২১392257
  • উকিলকে দিয়ে প্রোমোটারকে একদিন কাঠগড়ায় তুলতে বলুন। আর গুছিয়ে মিডিয়ার লোক রাখুন। প্রোমোটারের কোম্পানিতে আর কে কে আছে? পার্টনার আছে? তাদেরকেও আদালতে নিয়ে আসুন।

    উকিলের চিঠি পাঠিয়ে স্টেট ব্যান্ককে বলুন যে ওরা কি মনে করে? লোনটা ঠিক ভাবে দেওয়া হয়েছে না হয়নি? যদি না দেওয়া হয়ে থাকে, সেক্ষেত্রে লোন শোধ করা কি বন্ধ করে দেবো? এর কপি স্টেট ব্যান্কের একদম উপর অবধি অনেককে এবং আরবিআই-এ (ওম্বাড্সমেনেট) পাঠান। পাঠাতেও হবে না, পাঠাবো বললেই সব লাইনে চলে আসবে।

    ঐযে যুদ্ধ করতে নামলে অনেক কিছুই করা যায়। কিন্তু ভদ্দরলোকে ওসব করেনা। নইলে প্রোমোটারের বাড়ির সামনে মিডিয়ার লোক রাখা যায়। প্রোমোটারের সাথে স্থানীয় গুন্ডার বন্ধুত্ব নিয়ে মিডিয়া গরম করা যায়। অরো অনেক উপায় আছে।
  • Partha Pratim Moitra | ২৫ মার্চ ২০১৮ ১০:১১392256
  • এই পাতায় আমার কমেন্ট দুটি আমার ওয়ালে পোস্ট করে দিচ্ছি অনুমতি সাপেক্ষে। সেখানেও কমেন্ট করলে খুশী হবো। অনেকে অ্যাওয়ারও হবে।
  • Partha Pratim Moitra | ২৫ মার্চ ২০১৮ ১০:০৬392255
  • ১. শেষ কথাটা আপনি খাঁটি বলেছেন।"ওসবে ভালো ভদ্রলোকে যায়না।" এটাই ওদের পুঁজি। মধ্যবিত্তের দ্বিধা। আমার ভাইএরাও ব্যতিক্রম নয়। আস্ত একটা পুলিশ জীবনে দেখেছে কিনা সন্দেহ। লক আপের ভয়। লোকলজ্জার ভয়। শেষ পর্যন্ত কেস দাঁড়াবে না ঠিক। কিন্তু শেষ পর্যন্তের আগে? সেই ঘাড়গাঁট্টামির জন্য রাজনীতিতে কমিটমেন্ট দরকার।
    ২. "ভালো উকিল থাকলে এই কেস কোর্টে একদিনও দাঁড়াবে না।" এ কথাটাও সবাই বলেছিল, যখন শিয়ালদহ কোর্টে ছিল কেসটা। কেস কিন্তু ভাস্করদের বিরুদ্ধে ছিল না, ছিল প্রোমোটারের বিরুদ্ধে। আসলে বাদী-বিবাদী এক পক্ষ। কায়দা করে ভাস্করদের অজান্তে ফ্ল্যাটটা অ্যাটাচ করিয়ে দিল। তখন থেকে নিজেদের ফ্ল্যাট বাঁচাতে ভাস্করদের আইনীযুদ্ধ। তখনও সবাই বলেছিল "এই কেস কোর্টে একদিনও দাঁড়াবে না।" কিন্তু "কোথা হইতে কী হইল মোহন পলাইল"-র মত বিচারক স্যার অ্যাটাচমেন্ট ভ্যাকেট করলেন না। যার বিরুদ্ধে হাইকোর্ট। জাস্টিস দীপংকর দত্ত সঙ্গে সঙ্গে স্টে দিয়েছিলেন। এবার বলুন দুনিয়াটা কার বশ?
    ৩. স্টেট ব্যাংক থেকে লোন হয়েছে, প্রোমাটার টাকা নিয়েছে। সব ঠিক। কিন্তু সেই ব্রাঞ্চ এখন নোটিশ দিচ্ছে রেজিস্টারড ডিডে আছে ঠিক কিন্তু এগ্রিমেন্টে গ্যারাজ নেই কেন? দুনিয়াটা কার বশ?
    ৪. ফ্ল্যাটের পজেশন পাবে কিনা সেতো আইনী বিষয়। কিন্তু তার বাইরের লড়াইটাকে ভয় পায় সাধারণ মানুষ। থানার এক হোমরাচোমরার সঙ্গে পরামর্শ করে নন-বেলেবল ধারা গুলি দেওয়া হয়েছে। সে তথাকথিত অপরাধী (এক্ষেত্রে সুবর্ণা ভাস্কর সহ আরও যাদের টার্গেট করেছে) দের সঙ্গে কথা না বলেই ডিরেক্ট কেস রুজু করে দিয়েছে। দুনিয়াটা...
    ৫. আপনি যে পাত্রপাত্রীর নাম-ধাম তাঁদের সুরক্ষার্থেই বদলাতে বলেছিলেন তা তো ভলোর জন্যই, এটুকু বুঝি। এতটা আলোচনা করেছেন এ জন্যও কৃতজ্ঞ। কিন্তু আপনি যা যা বলেছেন তা তো আইডিয়াল ডেমোক্রাসীর কথা। আমরা তো অন্যত্রে।

    ভাল থাকবেন।
  • I | ২৫ মার্চ ২০১৮ ১০:০৫392254
  • কেন কি কবি বলে গ্যাছেন-একালে চলে না বিশ্বযুদ্ধ আনা/সোনার কমোডো নহে আয়ত্তগত।
  • I | ২৫ মার্চ ২০১৮ ১০:০৩392253
  • ডিডিদার জন্মদিনে দিলেম এক জাহাজ ভর্তি সোনার গোলমরিচ।
  • | ২৫ মার্চ ২০১৮ ০৯:৫৭392252
  • বাঁট মানে ছুরি কাঁচির হ্যান্ডেলও হায়।
  • pu | ২৫ মার্চ ২০১৮ ০৯:৫৫392251
  • গোমাতার যুগ ;)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত