এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ২৭ মার্চ ২০১৮ ০৭:৫৪392340
  • পুজো করার ছুতোয় অস্ত্র হাতে মিছিলে যাঁরা অন্য কিছু দেখছেন না, ভয় পাচ্ছেন না, আর কী বলি। মোদী নিয়েও লোকে ভয় পেতে বারণ করেছিল। বলেছিল, কী আর বেশি খারাপ হবে!

    টইতে ফরিদাদার লেখাটা একটু পড়তে বলব।
  • aka | ২৭ মার্চ ২০১৮ ০৭:৫১392339
  • ডিডি দা আর শ্রীমান হুতোকে জনমদিনের অনেক শুভেচ্ছা।
  • T | ২৭ মার্চ ২০১৮ ০৭:৫০392336
  • যে রাজনীতি সুপার স্ট্রাকচারকে চেঞ্জ করে তার স্ট্রাকচারকেও সুপার এবং ইউনিফর্ম হতে হয়। পব কি ভারতের রাজনীতিতে ওরকম কি সম্ভব? লোকাল অ্যাবারেশন থাকবেই। সেটা নর্ম নয়। কিন্তু এই অসভ্য বর্বর দলটার মোডাস অপারেন্ডি এইরকমই। এদেরকে খারাপ বলতে গেলে আগে কেন বিপ্লব হয়নি বলে আক্ষেপ করতে হবে বুঝি না।
  • pi | ২৭ মার্চ ২০১৮ ০৭:৫০392337
  • মর্মপীড় সদাপ্রসন্ন থাকুন। আমরা আরো ছবি ছড়া কাব্যি গদ্য পাই!
  • aka | ২৭ মার্চ ২০১৮ ০৭:৫০392338
  • মোক্ষ হল কে ঠিক আর কে কতটা বেঠিক তার প্রমাণ করা। অনেকটা ঘরে নেই নুন/ ছেলে মিঠুন টাইপ। মাথায় ফেট্টি, পাছায় চে, ফেবুতে ছবি আসলেতে শস্তার হিরো বা মডেল। আর বাকি সবাই চাড্ডী।

    এরই মধ্যে কিছু লোক নিজের মতন করে কাজ করে।
  • T | ২৭ মার্চ ২০১৮ ০৭:৪৬392335
  • যাক গে, কাল যে ভিডিওগুলো পোস্টালাম কেউ দেখেছে? এই মিডিয়ার দল তো লেফট নয়। :)
  • aka | ২৭ মার্চ ২০১৮ ০৭:৪৫392334
  • বাম, তিনো, বিজেপি আমার পাড়ায় কোন পার্থক্য নাই। যে যখন ক্ষমতায় তাদের আস্ফালন শুধু বেশি। মুসলিমদের লেড়ে বলা বাম কিসু কম দেখি নাই। সমস্যাটা কোন রাজনৈতিক ফ্ল্যাগের আন্ডারে দাড়িয়ে সেটা নয়, সমস্যাটা সুপার স্ট্রাকচারকে যা চেন্জ করে সেই রাজনীতির।
  • T | ২৭ মার্চ ২০১৮ ০৭:৪২392333
  • সুতরাং আসুন সব ভুলে এবং শব ভুলে বিস্মৃতপ্রায় লেফট নিয়ে আলোচনা করে হাত ঝেড়ে ফেলি।
  • T | ২৭ মার্চ ২০১৮ ০৭:৩৯392332
  • বিধিসম্মত সতর্কীকরণঃ পুরোটাই ধর্মান্ধ ফিউডাল সমাজ ইত্যাদির প্রতিফলন ধরে নিলে ছাগল থিয়োরী পিছু পিছু আসবে কিন্তু। :)
  • S | ২৭ মার্চ ২০১৮ ০৭:৩৮392331
  • ছিপিএম? ওরা লিবারেলও? সিপিএম তো মাইকেল জ্যাকশনের গানও শুনতে বারণ করতো। সেখানে নাকি শুধু অশ্লীলতা আর সাম্রাজ্যবাদ প্রসারের কথা রয়েছে। কেউ বোধয় কোনওদিন একটা গান তুলেও শোনেনি। আবার এই ছিপিএমই ভুপেন হাজারিকার গান নিয়ে কি মাতামাতি - কারণ ঐ উনার একটা গানে ভল্গার কথা বলেছেন।

    বহু বাম নেতারাই তারা কত বড় বংশ থেকে এসেছে, তাদের পার্সোনাল ক্যারিশ্মা কত্ত, এমনকি ছেলে-জামাই পস্চীমের কোন দেশে সেটলড সেইসব নিয়েও বেশ গব্ব করতো।
  • T | ২৭ মার্চ ২০১৮ ০৭:৩৭392330
  • পুজো করা এবং পুজো করার ছুতোয় অস্ত্র হাতে মিছিল করে সাম্প্রদায়িক নোংরামো করা যে এক সে আমরা সকলেই জানি। এও জানি যে এসব কাজ লেফটরাই ঊষা উত্থুপ দিয়ে শুরু করেচে। আমাদের সকলের প্রিয় গালমন্দ করার জায়গা 'লেফট' কে আমরাই বেঁড়ে ব্যাটা বানিয়েছি। বাঘ, ছাগল এবং জল।
  • aka | ২৭ মার্চ ২০১৮ ০৭:৩১392329
  • ধুর সুভাষ চক্কোত্তি রীতিমতন পুজো ফুজো করত, এখন তারাই শুধু বিজেপি হয়েছে। বাম, তিনো, বিজেপি সবাই ফিউডাল, ধর্মান্ধ, সমাজের প্রতিফলন। লেফট আর লিবারাল কে যে এক সুতোয় বেধেছিল জানতে ইচ্ছে করে। লেফটরাই ঊষা উত্থুপকে অপসনস্ক্রিতি বলেছিল।
  • Du | ২৭ মার্চ ২০১৮ ০৬:৫২392328
  • হিমন্ত খরাপ্ট (খরাব + করাপ্ট) এর এক্জিকিউটার।
  • Du | ২৭ মার্চ ২০১৮ ০৬:৫০392327
  • ত্রিপুরাতে টাকা ছড়ানোর একটা বড় রোল ছিল যা শুনলাম।
  • Du | ২৭ মার্চ ২০১৮ ০৬:২২392326
  • হ্যাবাড্ডি হুতো।
  • Du | ২৭ মার্চ ২০১৮ ০৬:২০392325
  • বাদ গেছে এনারাইদের মদতে একলব্য স্কুল এইসব।
  • T | ২৭ মার্চ ২০১৮ ০৬:১৮392324
  • কিন্তু আজ হুতোদার জন্মদিন। মর্মপীড়কে প্রসন্ন কত্তে মিছিলের ডাক দিই। হ্যাবাড্ডে হুতোদা। :)
  • Du | ২৭ মার্চ ২০১৮ ০৬:১৫392323
  • বাঙালী কংগ্রেসী জনতা ভেতরে ভেতরে গান্ধী নেহরু বিরোধী। শিক্ষিতদের মধ্যে এই সেকশনটাকে বিজেপি টেনে নিয়েছে।

    আরেকটা দল যারা পার্টি করে। পবতে বিজেপি স্টার্টাপের মত তাড়াতাড়ি উন্নতি।

    আরেকদল শাইনিং। মোদীর গুণমুগ্ধ।

    আরেকদল 'বাম' কিন্তু ততোধিক মমতা হেটার। সিপিএম চৌত্রিশ বছরের অপরাধবোধে লাল পিরিয়ডে ছিল প্লাস ক্যাল স্পেশালিস্টদের দল থেকে তাড়িয়ে বা হারিয়ে তিনোপার্টির হাতে এতই অসহায় হয়ে যায় যে এরা বিজেপির ওপরে আশা করছে মিডিয়ার ভরসায়।

    আরেকটা উদ্বাস্তুদের ছেলেপুলে এখন বাংলাদেশের বদলা নিতে রেডি।
  • T | ২৭ মার্চ ২০১৮ ০৬:০৩392322
  • সুযোগ পেয়ে চাড্ডীরা বোঝাচ্ছে যে দ্যাক, এই যে তুই অ এর পিছনে আ দিতে পারিস না, তোর খেটে খাওয়ার মুরোদ নেই, লোচ্চামো করার পয়সা নেই, পাশের বাড়ির বাবাইয়ের বউ হুলিয়ে সুন্দরী, এই সব কিছুর জন্য দায়ী হচ্ছে ওরা। কাটুয়া, নেড়ে, মোল্লা। আহা, তোর বাড়ীর আশেপাশে লাইফে দেখিসনি তো কি হয়েছে, ঠিক জানবি ওদের জন্যই তোর এত দূর্দ্দশা। ত্রিশূল নিয়ে মিছিলে আয়, ভোট দে, ওদের সাইজ করে দেবো, ফলে সব ঠিক হয়ে যাবে।
  • T | ২৭ মার্চ ২০১৮ ০৫:৫৮392321
  • কাজকম্ম নেই, হাতে পয়সাকড়ি নেই, ফোনের পয়সা জোগাড় হচ্চে তো বাইকের হচ্ছে না, সিন্ডিকেটে ঢোকার জন্য মস্ত লাইন, এইসবের তো একটা এফেক্ট থাকবে। তাইই হচ্ছে। ইন্টিগ্রেশন করতে পারছে না, ভাবছে শিবের মাথায় দুধ ঢাললে যদি কিছু হয়। এই তো ব্যাপার।
  • Atoz | ২৭ মার্চ ২০১৮ ০৪:০৯392320
  • পুজো আচ্চায় অনেক বিজনেস হয়। ফুল মালা পুরোহিত প্যান্ডেল মাইক গান খোল করতাল এসব তো আছেই, তার সঙ্গে ভোগপ্রসাদ আর আলাদা খাওয়াদাওয়ার ব্যবস্থা থাকলে ক্যাটারার ইত্যাদি বিজনেসও। ঃ-)
  • S | ২৭ মার্চ ২০১৮ ০৩:৫৬392319
  • বাংলা টিভিতে এখন ঠাকুর-দেবতাদের রমরমা। এই নিয়ে পোচুর সিরিয়াল চলছে / আসছে। প্রায় সব সিরিয়ালেই পুজা-আচ্চার একটা বিশাল রোল দেখা যাচ্ছে।
  • Tim | ২৭ মার্চ ২০১৮ ০২:৪৪392318
  • দুধের এক্সপেরিমেন্টটা তো আমরা করতে গিয়েছিলাম। সিন্টাইয়ের বাড়িতে বিরাট পুজোর ঘরে বীভৎস ভিড়। মালাফালায় গণেশ ঢাকা পড়ে গ্যাছে। এর মধ্যে শুঁড়টা আন্দাজ করে লোকে গেলাস কাত করে দিচ্ছে। আমরাও করলাম, তারপর চারদিকে তাকিয়ে হাওয়া খারাপ বুঝে ঢপটা দেখতেই পাইনি এমন ভাব করে চুপচাপ বেরিয়ে এলাম। ঐ সময় আমাদের বয়সী ছেলেপিলেদের পাড়াতুতো জেঠুরা এম্নিই কান পেঁচিয়ে দুঘা দিতে পারতো, বড়োরা শাসন করেছে, অতএব বাড়িতেও জলঘোলা হতোনা।
    জ্যোতিবাবুর আমলের দঃ কলিকাতার শিক্ষিত সেকুলার লালদূর্গ বলে পরিচিত এলাকার ঘটনা। তবে হ্যাঁ বন্ধুরা কেউ বিশ্বাসে গদগদ ছিলোনা, এইটা এখন পাল্টে গ্যাছে। সিঁদুরের টিপ, আংটি, কালীমন্দিরে লাইন কি রেটে বেড়েছে ভাবা যায়না।
  • Ishan | ২৭ মার্চ ২০১৮ ০২:২৩392317
  • ছাগল কেন হবে? তৃণমূল-বিরোধীরা বিজেপিকে বেশি গ্রহণযোগ্য মনে করছেন। তার মধ্যে বেশ কিছু বাম সমর্থকও আছেন।

    অন্য ব্যাখ্যা কী?
  • cm | ২৭ মার্চ ২০১৮ ০১:৫৬392316
  • অনেকেই বিজেপি যোগ দিচ্ছে, এ যদি অবসার্ভেশন হয়, তাহলে কেন দিচ্ছে তার ব্যাখ্যা কি ছাগলতত্ত্ব? সিপিএমের সাপোর্টারেরা অবশ্য অন্য ব্যাখ্যা নিয়ে তৈরি।
  • Ishan | ২৭ মার্চ ২০১৮ ০১:৪০392315
  • আমি? নানা আমি কোথাও যোগ দিতে বলছিনা। তবে অ্যান্টি তৃণমূল হলে সিপিএম করবে, এরকমই ভেবেছিলাম আর কী।
  • cm | ২৭ মার্চ ২০১৮ ০১:৩৫392314
  • বিজেপিতে যোগ না দিয়ে কি সিপিএমে যোগ দিতে বলছেন? নাকি তিনু হবে?
  • Atoz | ২৭ মার্চ ২০১৮ ০১:৩৪392313
  • আমার মফুস্বুলে বন্ধুনিরা, যারা কস্মিনকালেও সেরকমভাবে রাজনীতি নিয়ে কোনো চিন্তাই করেনি কোনোদিন, বাপমাদাদাদিদিরা লালে ভোট দেয় দেখে নিজেরাও লালে দিয়েছে, তারা কী তুমুল ভাজপা হয়ে গিয়েছে ভাবা যায় না। রামরাজ্য নাকি আগতপ্রায়, সব কষ্টের নাকি অবসান হবে, হারানো জমিজিরাত সব নাকি ফিরে পাওয়া যাবে, শত্রুবিনাশ হবে, সৌভাগ্য আরোগ্য আদি শ্রেষ্ঠ সুখ যত ----ইত্যাদি ইত্যাদি সবই হবে।
  • Atoz | ২৭ মার্চ ২০১৮ ০১:২৫392312
  • গ্লাসভর্তি দুধ নিয়ে গণেশমূর্তির সামনে দাঁড়িয়ে যাদুকর বলছেন, "খাও বাবা খাও, আমি সামান্য যাদুকর, সবার থেকে খাচ্ছ, আমারটা নেবে না? আমি কী অপরাধ করলাম? " তখন একজন এসে বললেন, "যাদুকর, এরকম করলে হবে না, শুঁড়ে ঠেকিয়ে গ্লাস কাত করে দিতে হবে, তবে খাবেন।" মজা করে এরকম সব লেখা তখন যিনি লিখতেন, তিনি নিজেই শুনি এখন ও পার্টিতে যোগ দিয়েছেন।
  • Ishan | ২৭ মার্চ ২০১৮ ০০:৪৪392311
  • আমি জাস্ট একবছর সিঙ্গুর যাইনি। কিন্তু বন্ধুবান্ধবের সঙ্গে কথা হচ্ছিল। আমি বলছিলাম, পুজো ফুজোতে হুজুগ যাই করুক, নতুন জমানার ছেলেপুলে রাজনীতির জন্য বিজেপি করবেনা। এর আগেও বাজপেয়ির জমানায় ছেলেপুলে পয়সা নিয়ে বিজেপির হয়ে খেটেছে। পোস্টার লাগিয়েছে, মিটিং ও করেছে, সেসব চোখে দেখা। কিন্তু সবই উপরে উপরে। ধর্ম নিয়ে পজিটিভ একটা ভাইব তৈরি করা পশ্চিমবঙ্গে সম্ভব হয়নি।

    তা, তারা বলল, দিনকাল এখন আলাদা। সিঙ্গুরে সাতমন্দিরতলা বেশ বিখ্যাত। যদিও মন্দিরগুলো আহামরি কিছু না। তা, সেই শিবমন্দিরে অলৌকিক কী একটা হতে পারে শুনেই নাকি দলে দলে যুবক যুবতীরা লাইন দিয়ে পুজো দিতে এসেছে। সাতদিন ধরে সেই নিয়ে মেলা। খুবই শান্তিপূর্ণ ধর্মবিশ্বাস, কাউকে কেউ কিছুই বলেনি। কোনো গোলমালও হয়নি। কিন্তু শিবের লিঙ্গে রামধনু রঙ দেখা যাবে (বা ওই জাতীয় কিছু) শুনে যুবক ও যুবতীরা লাফিয়ে চলে আসছে, এ জিনিস পাঁচ বছর আগেও সিঙ্গুরে অকল্পনীয় ছিল।

    আমার শুনে সেই দুধ খাওয়ার গুজবের কথা মনে পড়ল। এমনকি সে সময়েও দেবতা সিঙ্গুরে খুব দুধ খেয়েছিলেন বলে শুনিনি। ভাজপা সত্যিই মানুষকে বদলে দিল নাকি?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত