এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • T | ০২ এপ্রিল ২০১৮ ১০:০৭392670
  • ৯২। কেন করলে এ রকোম? বলোওও।
  • র২হ | ০২ এপ্রিল ২০১৮ ১০:০৬392669
  • উফ হাহাহা (আবার)।

    পাইএর ৭৪ থেকে ৭৮, ঐজন্যেই জনগণকে বলি, সাইটে আসুন, যৌথখামার ও ব্যক্তিস্বাতন্ত্র, কাউকম ও অ্যানোনিমিটির এই পরাবাস্তব স্যালাডবোল আর কোত্থাও পাবেন না।
  • dc | ০২ এপ্রিল ২০১৮ ১০:০৪392668
  • ৯১। ওহ, তাহলে এই গ্রুপ থেকে ডেটা চুরি করেই আপনারা ভারতের ভোটিং প্যাটার্ন পাল্টে দিচ্ছেন!! এই ছিল আপনাদের মনে?
  • S | ০২ এপ্রিল ২০১৮ ০৯:৫৮392666
  • ৮০ নম্বরের সত্যতা জানতে বিশেষ আগ্রহি।
  • T | ০২ এপ্রিল ২০১৮ ০৯:৫৮392667
  • ৯০। কোন ক্ষমতার বলে আপনাদের এই গ্রুপ। এত কিছু সামলাচ্ছেন ক্যানো। কী চান আপনারা? কী ভেবেছেন নিজেদের? স্কুল টিচার না অমিত শাহ?
  • Ti | ০২ এপ্রিল ২০১৮ ০৯:৫৬392664
  • বাব্বাহ... এত প্রশ্ন!!!!!...
  • T | ০২ এপ্রিল ২০১৮ ০৯:৫৬392665
  • ৮৯। অ্যাডমিন বাহার নিকালো।

    ঃ)))
  • S | ০২ এপ্রিল ২০১৮ ০৯:৫৫392663
  • এটা খুব কাজের লিস্ট। পছন্দ না হলে আমিও এখন এই লিস্ট থেকেই নাম্বার রেফার করবো।

    আপাতত ৪৭।
  • T | ০২ এপ্রিল ২০১৮ ০৯:৫৩392662
  • ৮৮। কী পেলেন এই গ্রুপ চালিয়ে। কতজনকে বদলাতে পেরেছেন। কতজন নাম লেখালো এই মাউস বিদ্রোহে। ছোঃ

    ঃ))))
  • সিকি | ০২ এপ্রিল ২০১৮ ০৯:৫২392661
  • ডিডিদার লিস্টিটা সেই কঅবে পড়েছিলাম, মনে পড়ে গেল :) সে জিনিস আজও চলছে।
  • সিকি | ০২ এপ্রিল ২০১৮ ০৯:৪৯392660
  • বাঃ। এটা দারুণ সাম আপ হয়েছে।

    একটা কথা জানতে চাই - এই ভিভিড টপিকে এনগেজ করে আজ পর্যন্ত কতজনের মত বদলানো গেছে?
  • T | ০২ এপ্রিল ২০১৮ ০৯:৪৪392658
  • বাবারে ঃ))))))) হাসতে হাসতে পইরা গ্যেলাম।
  • dd | ০২ এপ্রিল ২০১৮ ০৯:৪৪392659
  • এটা বছর ছয়েক আগে লিখেছিলাম।

    ইতিহাস সততই শাশ্বত। টইএর বদলে ফেবুগ্রুপ, সম্পাদকের বদলে এডমিন করে পড়ুন।

    "আমি লিখছি, জানেন, "টইতে রাজনৈতিক তক্কাতাকির নিয়ম কানুন" এই নিয়ে।

    (১) ফার্স্টলি আপনাকে একটা খুব সংকীর্ন বাইপোলার দুনিয়ায় বসত বাড়ী খুঁজতে হবে। হয় নকু নয় মাকু। হয় সিপিয়েম নয় তিনোমুল। এর বাইরে কোনো মানুষ,ব্রহ্মদত্তি,জলজ প্রাণী বা গবলিনের অস্তিঙ্ক Ä আপনি মানবেন না। সিপিয়েমকে সাপোর্ট করলেই আপনি মমতার দালাল আর মমতার সম্বন্ধে কিছু খারাপ কথা কইলেই আপনি নির্ল্লজ্জ সিপিয়েম। এই বৃত্তের বাইরে কিছু নেই।

    (২)অফকোর্স পার্সোনাল অ্যাটাক করবেন। খুব করবেন। নইলে রাজনীতি কিসের? কিন্তু লোকে যেনো টের না পায় আপনি নীতিটীতি ছেড়ে এমনই খেউর করছেন। নিজের ঢাক নিজেই পেটান। যেমতি ঃ
    "দেখুন ক্ষ বাবু, আমি কদাপি পার্সোনাল অ্যাটাক করি না। আপনাদের মতন নীচে নামতে আমি অপারগ।
    তবে এদানী আপনের মতন জাত খচ্চর দুটি দেখেছি বলে মনে হয় না। এক জনের কাছে শুনেছিলাম আপনি নাকি প্রকাশ্যে নাক খোঁটেন। অবশ্য আপনার লেখা পরলে মনে হয় আপনি প্রাতঃকৃত্যের পরও হাত ও ধোন না।"

    (৩) অভিমান? খুব চলবে। "আমি হতাশ হয়ে গেছি। আমি ক্লান্ত। অবষন্ন। বিষন্ন। আর লিখবো না। এখানকার তর্কের যা মান তাতে আমার বাপু পোষাবে না। ছ্যাঃ। ঘেন্না ধরে গেলো। বিদায় দেহ ভাই, সবারে আমি প্রনাম করে যাই।"
    পরের দিন ই আবার ফিরে আসবেন।

    (আরো)

    (৪) চশমাটা খুলে অন্যের লেখা পড়ুন,চশমা না থাকলে চোখ বন্ধ করেই পড়ুন।

    যেমতি কিউ বাবু একটি পোস্টিং করলেন এবং সেটির ভাষা,ভাব,ভংগী ও রং আপনার নিলকুল না পসন্দ। তো? আ [ পনি ধাঁ করে সম্পুর্ণ অন্য একজনকে গালি পারুন, ঐ পোস্টিংঅএর প্রসংগ তুলেই।
    কোনো অসুবিধে নেই।

    (৫) খিস্তি। পাতি বাথরুমের দেওয়ালের ভাষা,আপনি ছেড়ে দিয়েছেন বছর দশেক হলো। আবার চালু করুন।

    কিন্তু প্রকাশ ভংগীটি এক অনুপম খোকাবাবুর মতন হওয়া চাই। যেমতি ঃ
    "এই সব বাল বীচি গুলো কে যুক্তি মানেন? গাঁড় ফাটিয়ে দিতে হয়। আর আপনেদের মতোন অকালগেঁড়েদের ভাষা এতো অশালীন কেনো? ছিঃ"

    (৬) এক মহান শিক্ষক বা প্রচারক। স্থিতপ্রজ্ঞ। আপনি জলে ভেজেন না, আগুনে দগ্‌ধ হন না। আপনার সর্দি হয় না। পেট খারাপ তো কবেই ছেড়ে দিয়েছেন। দুনিয়ার আর কিছুই আপনাকে বিচলিত করে না।
    আপনি এক ফাটা রেকর্ডের মহান অবতার। একই কথা ইনিয়ে বিনিয়ে লিখে যান বছরের পর বছর, টইএর পর টই।

    (এমন কি আরো)

    (৭)জেনে রাখুন এখানে যারা লেখেন তারা হুবহু এক ক্লোন। বদের হাঁড়ি,পাজির পা ঝাড়া। তারা সারাক্ষন এ অন্যের পিঠ চুলকাচ্ছেন আর অন্যদের দেখলেই খেঁকিয়ে তেড়ে যাচ্ছেন। মাইরী। এদের চরিত্ররই এরকম।

    একটি সম্পুর্ন নতুন স্পেসিস এই গুরুচন্ডালীর "লোকে"রা। বা নতুন জাত।

    ওদের ভাতে মারুন, মাউসে মারুন। দু তিনটে টই পরে পরেই লিখুন "অবশ্য গুরুচন্ডালীর কাছ থেকে এর থেকে ভালো আশা করাই বাতুলতা" অথবা "গুরুচন্ডালীর সদস্যদের (অথবা মেম্বার / সমর্থক / প্রচারক / ইত্যাদি) পক্ষে এমতো হাঁদামী দেখে অবাক হবার কিছু নেই। আপনেদের বড্ড পেট পাতলা"।

    (৮)সম্পাদক। এটাও আজকাল জমেছে। সবাই জানে গুচ চালান এক (বা বেশ কিছু) চলমান অশরীরি, বা বিন লাদেন / মমতা / লক্ষন শেঠ / জর্জ বুশ / নরেন্দ্র মোদি বা আপনের পছন্দের কোনো হেট ফিগার।

    তো সেমতি একটি আনমডারেটেড মাঠে দাঁড়িয়ে আপনি প্রতিবাদের পতাকা তুলুন সম্পাদকের আধচোখামী ও ত্রিচারিতার বিরুদ্ধে।

    (ব্যাস,ব্যাস)
  • pi | ০২ এপ্রিল ২০১৮ ০৯:২২392657
  • এটা দুবছর আগে লিখেছিলাম, এরপর আপডেট করার মত অনেক কিছু এসেছে আরো, আর জোড়া সময় হয়নি।
    ্‌--------------

    আডমিনশিপ- এ টেল অব এ শাঁখের করাতে পড়া
    ----------------------------------------------------------------

    তো, জনতা, এই আমার সেই 'ইতিহাস রচনা' র থ্রেড। যেখানে আমি বলেছিলাম, অভিযোগের কমপাইলেশন দেব। তো তাতে বলা হয়, আমি নাকি 'থ্রেট' দিয়েছি, আমার সব অভিযোগের নতুন ডালি রচনা করব।

    তো, রইলো সেই ডালি। না, আমার অভিযোগের না। আমার কাছে আসার অভিযোগের ঃ

    আগে একবার কিছুটা লিখেছিলাম এখানে। তারপর এই দু'বছরে আরো যা মেসেজ পেয়েছি অধ্যবসায় পূর্বক এই লিস্টিতে আপডেট করলে অবশ্য অনেক আগেই সেঞ্চুরি এসে যেত ! যাজ্ঞে, এখনো বাকি রয়ে গেল। তাড়াহুড়োতে বাদও গেল অনেক। পরে কখনো।

    এই হল, অ্যাডমিনশিপ নামক শাঁখের করাত বাব্দে প্রাপ্ত একটি মেসেজ তালিকা ( অসম্পূর্ণ) ঃ আর খালি শাঁখের করাতের উদাঃ গুলোই রইল, এ বাদে অন্য গ্মেরুপ বাবদ মেসেজ বাদই রাখলুম আপাতত ঃ)

    --------------------------
    এর মধ্যে বেশ কিছু মেসেজ, যা পর পর লেখা, তা একই সময়ে, মানে প্রায় সাইমালটেনিয়াসলি এই সব মেসেজই পেয়েছিলাম বা বলা ভালো পেয়েই থাকি।। ভাষা ও বক্তব্যের একটু এধার ওধার হবে।

    ১। গ্রুপে খিস্তির ঠ্যালায় টঁকা যাচ্ছেনা, ব্যবস্থা নিন।
    ২। গ্রুপে চাড্ডিদের খুব বাড় বেড়েছে, খিস্তি করতে দেওয়া হোক
    ৩। গ্রুপে ছাগুদের গন্ধে টেঁকা যাচ্ছেনা, সিকুলার অ্যাডমিনরা তাই নিয়ে কোন ব্যবস্থাই নেয় না

    ৪। আমাকে গ্রুপ থেকে কেন ব্যান করা হল ?-জনৈক চাড্ডি
    ৫। আমাকে গ্রুপ থেকে কেন ব্যান করা হল ?- জনৈক ছাগু
    ৬। আমাকে গ্রুপ থেকে কেন ব্যান করা হল? - জনৈক ্সিপিএম
    ৭। আমাকে গ্রুপ থেকে কেন ব্যান করা হল? - জনৈক তিণো
    ৮। আমাকে গ্রুপ থেকে কেন ব্যান করা হল? - জনৈক অন্যান্য বামপন্থী
    ৯। আমাকে গ্রুপ থেকে কেন ব্যান করা হল? - জনৈক নোটা
    ১০। আমাকে গ্রুপ থেকে কেন ব্যান করা হল? - জনৈক কিছুনা
    ১১। আমাকে গ্রুপ থেকে কেন ব্যান করা হল? - জনৈক 'আপলিটিক্যাল'

    ১২। অমুকের পোস্টটা রেখে দেওয়া হল কেন, এতো গ্রুপের নিয়মের বাইরে
    ১৩। আমার পোস্টটা ডিলিট হল কেন, আমি গ্রুপের কোন নিয়ম ভেঙ্গেছিলাম সেটা একটু জানাবেন ?

    ১৪। আপনারা কিন্তু বড্ড বেশি লিবারেল, এই গ্রুপে যেধরণের পোস্ট অ্যালাও করা হয়, সেটা কিন্তু বাড়াবাড়ি। সমাজের পক্ষে বেশ ক্ষতিকর। ভেবে দেখবেন।
    ১৫। আপনাদের মুখেই যত লিবারেল বুলি, এদিকে কোন ভিন্নমত সহ্য করতে পারেন না। ১৬। মৌলবাদীদেরও বলতে দেবে এটা কিন্তু খুব বিপজ্জনক স্ট্যান্ড, গ্রুপটা কিন্তু মৌলবাদীদের আখ্ড়া হয়ে পড়ছে

    ১৭। এই গ্রুপটা এখন কি সিপিএম চালাচ্ছে ?
    ১৮। গ্রুপতা কি এখন সরকারি প্ল্যাটফর্ম ? সরকার ভজনা করে ভালোই তো জুটছে আপনাদের
    ১৯। গুরুকে কি এভাবে বিজেপি র প্রোপাগাণ্ডার জন্য ব্যবহার করতে দেওয়া ঠিক হচ্ছে? ২০। মুখোশের আড়ালে আপনাদের মাওবাদী মুখগুলো কিন্তু ঠিক বেরিয়ে পড়ছে।

    ২১। আপনাদের গ্রুপটাকি বাংলাদেশীদের গালাগাল করার জন্য বানাইছেন ?
    ২২। আপনাদের গ্রুপটা কিন্তু ভারতবিদ্বেষী জামাতি ছাগুরা তাদের প্রচারকার্য চালানোর জন্য ব্যবহার করছে, সাবধান।
    ২৩। গুরুর গ্রুপে পাকিস্তানকে ফাকিস্তান বলে পোস্ট চলছে, গ্রুপটা এখন কোথায় নেমেছে !
    ২৪।পাকিস্তানকে ফাকিস্তান বলা হলে আপনারা আহা উহু করেন এদিকে ভারতবর্ষকে নিয়ে এত অপমানজনক কথা চলছে, সেগুলো ভারতীয় হয়ে আপনাদের গায়ে লাগেনা ? কারা দ্যায় আপনাদের ?
    ২৫। এধরণের অ্যান্টি ন্যাশানাল পোস্টকে আপনারা প্রোমোট করছেন, গ্রুপটা রিপোর্ট করা হল। দেখবো, কদ্দিন এসব চালাতে পারেন।

    ২৬। গ্রুপে এসব কী হচ্ছে ! কালীঠাকুরকে সানি লিওনের সাথে তুলনাটা টু মাচ। ছি ছি আপনারা কোথায় নেমেছেন !
    ২৭। কালীকে নিয়ে পোস্টটা তো রেখে দিলেন, মুহম্মদকে নিয়ে পোস্ট পড়লে রাখতে পারবেন তো ?
    ২৮। মুহম্মদকে নিয়ে যে পোস্টটা পড়েছে সেটা কিন্তু হেট্রেড পোস্ট, এটাকে এভাবে রেখে দেওয়া হয়েছে !

    ২৯। খ আমাকে কী বলছেন, দেখে নিন, আপনাকে ট্যাগ করলাম -ক।
    ৩০। ক'দিন আগেই আপনাকে একটা পোস্টে ট্যাগ করেছিলাম, ক আমাকে কীভাবে পিএ করছে দেখানোর জন্য, কোন উত্তর পাইনি - খ।
    ৩১। গ এর পোস্টটা ডিলিট করা হোক, এই বালবিচি আর নেওয়া যাচ্ছে না। গুরুর গ্রুপে এরকম পোস্ট এক্সপেক্টেড নয়। ট্যাগ করলাম।
    ৩২। গ এর পোস্ট কেন ডিলিট হচ্ছে, গুরুর গ্রুপে এটা তো এক্সপেক্টেড নয় ! ট্যাগ করেছিলাম, উত্তর দেননি।

    ৩৩। গ্রুপে এইসব কী চালচ্ছেন আপনারা ? নিজেদের একটু বেশিই স্মার্ট মনে করেন কি ? স্মার্টনেসের নামে তো নোংরামোর চাষবাস চলছে ! কী অভিরুচি আপনাদের !
    ৩৪। টিআরপি বাড়ানোর জন্য এসব পোস্ট তো রেখেই দেবেন। ওটাই ত বোঝেন খালি।
    ৩৪। ঈপ্সিতাদি, এইসব পোস্ট ডিলিট হচ্ছে কেন ? গুরুর গ্রুপও কি দিন দিন নেকুপুষু হয়ে যাচ্ছে ?
    ৩৫। বড্ড বাড় বেড়েছে না তোদের ! এই গ্রুপ তোরা কীকরে চালাস দেখে নেবো !

    ৩৬। গ্রুপ ছাড়লাম। এত আঁতলামি আর নিতে পারছিনা। সব বিজ্ঞের বিচি লোকজন বসে আছে। সবাই সব কিছু জেনে সবসময় তর্ক করছে।
    ৩৭। গ্রুপ ছাড়লাম। এত বোকা বোকা ফালতু পোস্ট আর নিতে পারছিনা। কোয়ালিটি এত পড়ে গেছে। কেউ কিস্যু না জেনে তর্ক করতে আসে।
    ৩৮। গ্রুপ ছাড়ছি। সারাদিন ধর্ম আর রাজনীতি নিয়ে কচকচানি ভাল লাগেনা।
    ৩৯। গ্রুপ ছেড়েছি। এত সুশীলপনা ন্যাকাচোদামি পোষায়না ফালতু।
    ৪০। গ্রুপ ছাড়ব ভাবছি। এটা পুরো লুম্পেনদের আখড়া হয়ে উঠেছে।

    ৪১। এটা তো সাহিত্যগ্রুপ। কিন্তু সাহিত্য নিয়েই কোন আলোচনা হয়না। আগের মত। ভাল সাহিত্য আসেওনা।
    ৪২। আপনাদের সব লেভেলই আলাদা। হাইফাই সাহিত্য করেন। আমাদের মত এলিতেলিমামুলিরা কি পাত্তা পাবে?
    ৪২। আপনারা তো সাহিত্য ফাহিত্য মাড়াতে আর বই বিক্কিরি নিয়েই ব্যস্ত, সময় হলে একটু দেখবেন, অমুক জায়গায় কী হয়েছে।।
    ৪৩। টিপিক্যাল বুদ্ধিবিচি ভদ্দরলোকেদের গ্রুপ হয়ে গেছে। এখানে ওইসব পোস্টই হবে। আর ফেবু বিপ্লব। কাজের কাজ কিস্যু না।
    ৪৪। গুরুর মত একটা বড় আর এতরকম গ্রুপে এই বিষয় নিয়ে কোন পোস্ট হলনা, কথা হলনা, এটা কিন্তু খুব লজ্জার বিষয়।

    ৪৫। এইসব বোকা বোকা পোস্ট ডেল কর। গ্রুপের কোয়ালিটি কী নেমে যাচ্ছে। লোকে আর আসতে চায়না।
    ৪৬। আপনারা তো আবার মান্যিগণ্যি লোকজন। আমাদের মত সাধারণ লোকজন তো সাধারণ কথা বলতে মুখ খুলতেই ভয় পায়।

    ৪৭।আপনাদের গ্রুপে সবকিছু নিয়ে এত খিল্লি হয় কেন ? সিরিয়াস বিষয় নিয়েও। সিরিয়াস আলোচনার উপায় নেই।
    ৪৮।ঈপ্সিতাদি, গুরু কিন্তু বড্ড গম্ভীর।

    ৪৯। এতজন সেনা মরল, আপনারা চুপ। কাশ্মীরী মরলে তো গ্রুপে বন্যা বয়ে যেত।
    ৫০। এতজন কাশ্মীরী রোজ মারা যাচ্ছেন, ঈপ্সিতাদি, গ্রুপে কারুর কিস্যু আসে যাচ্ছেনা। তোমরাও কিছু করছনা।
    ৫১। এতজন দলিতের সাথে এই অত্যাচার হল। কেউ কিছু বললেন না। ব্রাহ্মণ্যবাদের শিকড় কিন্তু যতটা ভাবছ, তারো গভীরে। এই নিয়ে ভাব, কর কিছু।
    ৫২।আসলে উচ্চবর্ণের লোক মরেছে তো, তাই কোন উচ্চবাচ্যা নেই। তারা তো আর মানুষ নয়। ভামপন্থীগুলো এরকমই হয়।
    ৫৩। এতজন মাওবাদীকে হত্যা করা হল, আপনারা চুপ।
    ৫৮। এতকন পুলিশ মরল, আপনারা চুপ।
    ৬২। এতজন হিন্দু মরল, আপনারা চুপ। অবশ্য আপনারা এরকমই ম্যাডাম।

    ৬৩। একট মেয়ে এভাবে মারা গেছে। আপনারা কিছু করুন। কী করছেন? অবশ্য কত মেয়েই তো মারা যায়। এসুব নিয়ে আপনাদের তো আবার ভাবার সময় নেই, আপনাদের খালি তক্কের কচকচানি।
    ।৬৪।মেয়েটি হিন্দু বলেই কি তার মৃত্যু নিয়ে আপনাদের আন্দোলন নেই ?
    ৬৫। মেয়েটি মুসলিম বলেই কি এই নিয়ে আপনাদের হিরণ্ময় নীরবতা ?
    ৬৬। খুনটা মুসলিমরা করেছে বলে কি এবার আর কোন হেলদোল নেই ম্যাডাম? ?

    ৬৭।বাংলাদেশে একের পর এক নাস্তিক মরছে, ইসলামী মৌলবাদ কতটা ভয়ঙ্কর এবার তো বুঝুন। চোখ থেকে ঠুলিটা সরান।।
    ৬৮।ওহ, এবার বাংলাদেশে যিনি খুন হয়েছেন, তিনি তো হিন্দু। তাই কোন পোস্ট নেই, না ? যেবার ইসলামিক নামের লোক মারা গেছিলেন, সেবার তো বাতেলা দিচ্ছিলেন মৌলবাদ ধর্ম দেখেনা। এবার কি ধর্ম দেখে চুপ ?।
    ৬৯।যিনি মারা গেছেন, তিনি হিন্দু। এটা চেপে গিয়ে সত্যিটা কত অস্বীকার করবেন দিদি ?
    ৭০। বাংলাদেশের হিন্দু নির্যাতন নিয়ে এইসব পোস্টে কিন্তু প্রচুর ফেক খবর থাকে। আর এস এস এর লোকজন ছড়াচ্ছে। দেখবেন।
    ৭১।বাংলাদেশের হিন্দু নির্যাতন নিয়ে পোস্টগুলো সরানো হচ্ছে কেন ? এগুলো ফেক নয়, আমরা জানি, সব খবর আসেনা।

    ৭২।এসব ছবি রাখছেন কেন ? দাঙ্গা হবার দায় নেবেন ?
    ৭৩। এসব ছবি ডিলিট করছেন কেন ? ডিলিট করে কি সত্যিটা চেপে রাখা যাবে ?

    ৭৪। গ্রুপ থেকে এসব ফেকের জঞ্জাল সরান। আমাকে অ্যাডমিন করুন, তিনদিনের মধ্যে সব সাফ করে দিচ্ছি। স্বচ্ছ গুরু অভি্যান দরকার একটা।
    ৭৫। গ্রুপটা কী বোরিং হয়ে যাচ্ছে দিদি। ছিল সেই অরকুটের স্বর্ণযুগে কীসব ফেক ছিলো বলতো ! এখানে সেরকম কিসসু আর নেই।
    ৭৬। ঈপ্সিতাদি, এটা কিন্তু আমার ফেক, দুমদাম ব্যান যেন হয়ে না যাই।
    ৭৭। ঈপ্সিতা, অমুক কিন্তু তমুকের ফেক। সময় থাকতে সরিয়ে দে।
    ৭৮। ঈপ্সিতা, ওইটা আমার ফেক।বিশেষ দরকার। রিকোয়েস্ট পাঠালাম। আকেস্পট করে নিও কিন্তু।

    ৭৯। গুরুতে কিন্তু গ্রুপ করে বিপ্পাল ব্যাশিং চলে। প্রচুর পিএ খিস্তি আলাউ করা হয়, গ্রুপের নিয়ম ভেঙ্গে। এটা ঠিক না।
    ৮০। গ্রুপটা কি বিপ পালের জন্য অভয়ারণ্য, যে উনি যা কিছু লিখবেন, পার পেয়ে যান ? বিপ পালের থেকে টাকা খেয়ে মুখ বন্ধ ?

    ৮১। গ্রুপে সবসময় চাড্ডি ব্যাশিং চলে। গ্রুপ্টা কি নেড়েগুলোর জন্য সংরক্ষিত?
    ৮২। গ্রুপ্টা কি ছাগুদের তুল্লাই দেবার জন্য বানাইছেন ?
    ৮৩। এটা তো বামপন্থীদের গ্রুপ। ওদের সাতখুন মাপ। খিস্তিখাস্তা করলেও।

    ৮৪। আপনি আই এস আই এর এর এজেণ্ট।
    ৮৫। আপনি র এর এজেণ্ট।
    ৮৬। তুমি তো আম্রিগান সরকারের প্লাণ্টেড।

    ৮৭/আপনাদের গুরু তো নারীবাদীদের আখড়া। পান থেকে চুন খসলে সব রে রে করে তেড়ে আসেন দল বেঁধে, এই তুই নারীবিদ্বেষী, এই ব্যাটা সেক্সিস্ট বলে। এঁদের স্পেশাল ইম্যুনিটি আছে। আডমিনরা নিজেরাও এমন, নয়তো সব বন্ধুবান্ধব। ধরে ধরে লোকজনের অপমান করা হয়, কিছু বলেন না আপনারা।
    এর পরেরটা আর বললাম
  • pi | ০২ এপ্রিল ২০১৮ ০৯:০৮392656
  • স্ট্রেস টেস্ট।
  • Du | ০২ এপ্রিল ২০১৮ ০৯:০৪392655
  • এস ঃ))
  • S | ০২ এপ্রিল ২০১৮ ০৮:৫৪392653
  • গুরু অ্যাডমিন হতে গেলে কি ধরনের সার্টিফিকেশন করতে হয়?
  • S | ০২ এপ্রিল ২০১৮ ০৮:৫৪392654
  • "আমাদের নেত্রী এবং পস্চীমবঙ্গের মুখমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় "

    এইটা হলো পুরো ফ্রেজটা।
  • dd | ০২ এপ্রিল ২০১৮ ০৮:৪৩392652
  • "অ্যাডমিন" তাহলে গুচর ভোকাবুলারিতে ঠাঁই পে' গ্যালো !!
  • Du | ০২ এপ্রিল ২০১৮ ০৮:৩৩392651
  • ডঃ মমতা ব্যানার্জীকে ভোট দিন লেখা দেখতাম আগে। এখন পার্থ দেখি প্রশ্ন করলে আধা সময় মমতা বন্দোপাধ্যায় মমতা বন্দোপাধ্যায় বলতে বলতেই কাটিয়ে দেয়।
  • pi | ০২ এপ্রিল ২০১৮ ০৮:১৯392650
  • হ্যাঁ, কী ম্যাজিক হয় কেজানে!
  • dc | ০২ এপ্রিল ২০১৮ ০৮:০৪392649
  • পুজোর খিচুড়ি, লাবড়া আর ভাজাভুজি খেতে আমার ভারি ভাল্লাগে, এমনকি নিরামিষ হলেও। অথচ এমনি সময়ে ওগুলো খেতে অতো ভালো লাগে না। এ একেবারে অলৌকিক ব্যপার।
  • Ti | ০২ এপ্রিল ২০১৮ ০৭:৫৬392647
  • পূজোর প্রসাদ আমারও বেশ প্রিয়, সে ফল প্রসাদই হোক বা ভোগ প্রসাদ (মানে খিচুরি)। পেট ভরেই খাই
  • Ti | ০২ এপ্রিল ২০১৮ ০৭:৫৬392648
  • পূজোর প্রসাদ আমারও বেশ প্রিয়, সে ফল প্রসাদই হোক বা ভোগ প্রসাদ (মানে খিচুরি)। পেট ভরেই খাই
  • pi | ০২ এপ্রিল ২০১৮ ০৭:১৪392645
  • আরে স নিজের নাম, সেই ব্য়্ক্তির নাম আর সেই আডমিনের নাম লিখছেন না কেন! ফেবু হলে তো অন্ততঃ এটা লিখতে হলে নিজের নামেই লিখতে হত! সেজব্যই কি ফেবুতেও লিখছেন না!

    আমি যদিও বহুদিন আডমিন নই, তবু আপনার এই এত দুঃখ দেখে না জিগিয়ে পারলাম না!
  • T | ০২ এপ্রিল ২০১৮ ০৫:৪৪392644
  • অ্যাঁডমিন দেঁকুন আর্জেন্টিনাকে অপমান করছে।

    ভিভা এস্পানা, ভিভা আর্জেন্টিনা, ভিভা ভগবান, ভিভা ব্রাজিল, ভিভা উরুগুয়ে, ভিভা মার্কেজ, ভিভা লাতিন আমেরিকা।
  • aranya | ০২ এপ্রিল ২০১৮ ০৩:২৩392643
  • 'খেলার আসর' নামেও একটা বেশ জনপ্রিয় পত্রিকা ছিল
  • S | ০২ এপ্রিল ২০১৮ ০৩:২২392642
  • আমিও আজকাল পড়তাম খেলার জন্য। ওদের একটা পত্রিকাও বেড়তো খেলা বলে। খুব ভালো ছিলো।
  • aranya | ০২ এপ্রিল ২০১৮ ০৩:১০392641
  • চত্ববেলায় আমরা জাস্ট খেলার পাতাটার জন্য আজকাল পড়তাম।
    সন্তোষ ট্রফি-তে বেশ ভাল মানের খেলা হত, এখন দুয়োরাণীর অবস্থা।
    আজ বাংলা ফাইনালে হারল কেরলের কাছে
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত