এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • তাপস | ০২ এপ্রিল ২০১৮ ১৯:৫৬392730
  • হানু, ব্রো, যা লিকচ গুরু, এ ক্যানে হবে না। ড্রট লাগবে। সময় করে বোল।
  • h | ০২ এপ্রিল ২০১৮ ১৯:৩৯392729
  • অবশ্য উন্নয়নের বাজেট বাড় লে খারাপ না, তাই সেটা অ্যালাউড। ওটা স্বপ্নের মধ্যেই পড়ছে।
  • h | ০২ এপ্রিল ২০১৮ ১৯:৩৭392728
  • কিন্তু সবাই মিলে খিল্লি করলে কি করে হবে, এই ট খুব ই শয়তান ছেলে ঃ-)) এই খিল্লির জন্য এবার অনেক গুরুত্ত্বপূর্ণ কথা জাস্ট তেমন কাজে লাগে না বলে কেউ বলবে না, তখন সব কেজো কথায় সাইট ভরে যাবে বেশ হবে। দেখা যাবে কেউ লিখলো আজ তিনটে এসকালেট করলাম, উত্তরে ইপসিতা বলবে আজ মিনিস্টারকে হালকা বোকা বানিয়ে উন্ননয়নে বাজেট বাড়িয়ে নিয়েছি, মিনিস্টার বোঝে নি, তখন আরেকজন বলবে কেন আমি যে অমুকবাবু কে বলে অমুক ম্যাগে বিজ্ঞাপনের হার কমালুম সে বুঝি কম হল? তখন আরেকজন বলবে, আজ সালা টি এম সি তোলা র অফিসিয়াল রেট নিয়ে রেডিও তে নোটিফিকেশন করেছে। এই সব কথায় দেশ ভরে যাবে, কেউ আর নানা স্বপ্নের কথা বা এমনকি শীর্ষেন্দুর কথাও বলবে না, বেশ হবে ঃ-(((( এই যে ফুটবল এটা কি কোন কাজে লাগে, জাস্ট সুন্দর খেলা তাই লোকে খেলে আর দেখে। কেউ কি ম্যাচ থেকে এসে বলে, জানিস আজ ঐ স্ট্যান্ডের বাথরুমে গন্ধ ছিল না কিন্তু টিকিটের দাম ছিল কুড়ি টাকা। গোল টোল গুলো কি বলবে না? যত বাজে ফন্দী। এই ট এর।
  • রুকু | ০২ এপ্রিল ২০১৮ ১৯:০৪392727
  • এবাবা। ছবিটা ফেক!!
  • de | ০২ এপ্রিল ২০১৮ ১৬:২৫392726
  • এই ছবিটা দেখে আমারো এত্তো ভাল্লেগেছিলো - যাঃ! সেশে ফেক! আমার তো অ্যানিম্যালস আর বিউটিফুল পিপল মনে পড়ে যাচ্ছিলো, Jamie Uys এর।
  • | ০২ এপ্রিল ২০১৮ ১৫:৫৮392725
  • অ্যাটেনবুড়োকে নিয়ে আমিও কোথায় যেন পড়েছিলাম। কিন্তু তারপরেও আমি বুড়োর মস্ত ফ্যান।
  • dc | ০২ এপ্রিল ২০১৮ ১৫:৪৫392724
  • ন্যাট জিওর কথায় মনে হলো, টিভিতে এইসব নেচার ডকুতে নাকি প্রচুর পরিমানে জল মেশায়। এমনকি স্বয়ং স্যার অ্যাটেনবরো নাকি জল টল মিশিয়ে ওনার কিছু সিরিজ বানিয়েছেন।

    (তবে ব্যাক্তিগত ভাবে আমার ঐ সিরিজগুলো দেখতে এখনও সমান ভাল্লাগে, আর্কাইভ ফুটেজ হোক বা লাইভ ফুটেজ হোক। একেবারেই ব্যাক্তিগত মত)
  • সিকি | ০২ এপ্রিল ২০১৮ ১৫:২৯392723
  • কী রকম ন্যারেটিভ বদলে যায়। কদিন আগে কর্ণাটকের এক পুলিশ অফিসার মহিলার নাম এল খবরে, কোনও একটা স্টেট অ্যাওয়ার্ড তাঁকে দেবার কথা হয়েছে, তিনি রিফিউজ করেছেন উন্নতশিরে। ইনিই সেই অফিসার যিনি জেলের ভেতর শশীকলার ছলাকলা সব ফাঁস করে দিয়েছিলেন। সোশাল মিডিয়াতে প্রচুর হাততালি, শেয়ার ইত্যাদি হল। এনডিটিভিতেও খবর হল।

    পরের দিন স্টেট বলল, ওনাকে তো কোনও অ্যাওয়ার্ডই দেওয়া হয় নি, উনি নিজেই ফেক খবর ছড়াচ্ছেন মিডিয়াতে। পুরো লে হালুয়া হয়ে গেল। আগের দিনের হিরোইন, রাতারাতি ভিলেন হয়ে গেলেন।

    এইবারে কী করে বুঝব, কে সত্যি বলছে আর কে মিথ্যে? স্টেট মিথ্যে খবর দিল, নাকি অফিসারটি নিজেই মিথ্যে খবর দিয়েছিলেন?

    নাকি, প্রকৃত সত্য বলে কিসুই হয় না?
  • সিকি | ০২ এপ্রিল ২০১৮ ১৫:২৫392722
  • এইটা কিন্তু বেশ মজার। প্রতি মুহূর্তে কী রকম ন্যারেটিভ বদলে যায়। যখন দেখা গেল হাতি শুঁড়ে করে সিংহছানা নিয়ে চলেছে, পাশে পাশে সিংহী, সবাই ও মা, কী কিউট করল, আবার যেই জানা গেল এটা ফেক, অমনি সবাই মেনে নিল এটা ফেক। এমনকি আমিও মেনে নিলাম। কেউ একবারও ভেবে দেখলাম না এটা সত্যি বলে মেনে নেবার পেছনেই বা কারণ কী ছিল, আর ফেক বলে যে দাবিটা পাওয়া গেল বাজারে, সেটাকেই জেনুইন বলে মেনে নেবার কী কারণ ঘটল। আজকাল চাদ্দিকে এত ফেকের বাজার এই ফেকুর রাজত্বে, এখন কোনও কিছু 'সত্যি' বলে কেউ দাবি করলে যত না বিশ্বাস করি, কোনও কিছু 'ফেক' বলে দাবি করলে তার চেয়েও বেশি বিশ্বাস করে ফেলি। কোনটা যে সত্যি, কোনটা যে নয়, কে জানে!

    মনে পড়ে গেল, বেশ কয়েক মাস আগে ন্যাট জিওতে এক সিংহীকে দেখিয়েছিল, এক হরিণীকে সে শিকার করেছিল, যে ঠিক তার আগের মুহূর্তে একটি হরিণশাবকের জন্ম দিয়েছিল। শিকার করার মুহূর্তে সিংহী শাবকটিকে দেখতে পায় নি, কিন্তু হরিণী মারা যাবার পর যখন সে শাবকটিকে দেখতে পায়, তার মধ্যে এক অদ্ভূত পরিবর্তন ঘটে। সে মৃত মা হরিণীর মাংস তো ছোঁয়ই না, শাবকটিকে পরম মমতায় সে অ্যাডপ্ট করে, তার গা চেটে চেটে সাফ করে, সদ্যোজাত হরিণশিশু, যে তখনও ভয় পেতে শেখে নি, সে সিংহীর গা ঘেঁষে উত্তাপ নেয়, খেলা করে, মাথা দিয়ে ঢুঁসো মারে সিংহীকে, সিংহী বাচ্চাটার সমস্ত দৌরাত্ম্য চুপ করে সইতে থাকে।

    পুরো ঘটনাটাই ন্যাট জিওর ক্যামেরাম্যান শুট করেছিলেন, আমরা দেখেছি, বিশ্বাসও করেছি। হতেই পারে এটাও ফেক, নইলে, সদ্যোজাতর দুধের জোগান কোথা থেকে এল, এর পরে সিংহীর ক্ষুণ্নিবৃত্তি কী করে হত - এইসব প্রশ্ন মাথায় আসত না।

    পোস্ট ট্রুথের এমন জমানা চলছে, কোনটা যে সত্যি আর কোনটা ফেক, বোঝাই যায় না।
  • Ti | ০২ এপ্রিল ২০১৮ ১৪:৪১392721
  • achchhe din aa gaye
  • Ti | ০২ এপ্রিল ২০১৮ ১৪:৪০392720
  • ফটোশপ করা ছবিটি দেখে "ice age" এর কথা মনে পড়ে গেল।
    তফাৎ শুধু এটাই যে এখানে মানুষের বাচ্চার বদলে, সিংহের বাচ্চা।
  • | ০২ এপ্রিল ২০১৮ ১৪:২৬392719
  • যাক!
    খুবই ভাল বানিয়েছে জিনিষটা।

    ওদিকে পেট্রলের দাম ৪ বছরে সর্বোচ্চ। ডিজেলের দাম লাইফটাইম হায়েস্ট। আচ্ছে দিনের এপ্রিল ফুলটাও বেশ শক্তপোক্ত!
  • র২হ | ০২ এপ্রিল ২০১৮ ১৪:২৫392718
  • সংসারের আকর্ষন থেকে মুক্তি, বত্রিশ বছর তপস্যা ওসব চাইলে আপনি ওই টাকা চাওয়া গুরুর কাছেই যান। ওসব অশৈরণ দাবী শুনলে মর্মপীড়ের হ্যাংওভার হয়।
  • র২হ | ০২ এপ্রিল ২০১৮ ১৪:২২392717
  • খুব সুন্দর করেছে কিন্তু ফটোশপ, বোঝা যায় না। পশুদের মধ্যে এরকম সৌহার্দ্য অবিশ্বাস্যও নয়, সত্যিই ভালো লাগলো।

    কিন্তু খবরের কাগজগুলো আরবিট যাঁচাই না করে নিয়মিত খবর বলে গুজব ছেপে দেয় - এটা ভয়ানক ব্যাপার।
  • গুরুর সেক্রেটারি | ০২ এপ্রিল ২০১৮ ১৪:২০392716
  • স্বর্ণমুদ্রার নিরাপত্তা নিয়ে ভাবিত হবেন না, পরম করুণাময়ের হাতে সর্বস্বত্ব ত্যাগ করুন, তিনিই সব সুরক্ষিত রাখবেন। মুদ্রা দিয়ে আমরা কিছুই করব না, উটি যেমন তেমনি রাখা থাকবে, কেউ হাতও দেবে না, আপনার দীক্ষান্তে ৩২ বছর তপস্যা সমাপন হলেই ওই অর্থ যথাযোগ্য মর্যাদায় আপনার হস্তে অর্পিত হবে।

    RAM নিয়ে কী হবে? মেশিন না থাকলে ২ জিবি কি ৮ জিবি সকল RAM-ই নিষ্ফল, সকলই মায়া।
  • i | ০২ এপ্রিল ২০১৮ ১৪:১৩392714
  • যাঃ শেষে এপ্রিল ফুল।
    তা হোক, কিছুক্ষণের জন্য তো ভালো লাগা হল। এই বা কম কি?
  • র২হ | ০২ এপ্রিল ২০১৮ ১৪:১৩392715
  • আ ছি ছি, বাসনাই যদি চলে গেল তো সেই জীবন নিয়ে কি আশ্রমের দেওয়ালে ঘুঁটে দেবেন?

    মর্মপীড় শরণ।
  • p | ০২ এপ্রিল ২০১৮ ১৪:১১392712
  • ও।

    তবুও মুদ্রার সংখ্যাটা একটু কমান। আর মুদ্রা দিয়ে কি করবেন বলুন তো। আজকাল ব্যাংক, ভোল্ট কোনো কিছু সেফ নয়।

    তার চেয়ে একটু RAM নাম করলে হয়না??
  • একক | ০২ এপ্রিল ২০১৮ ১৪:১১392713
  • এপ্রিল ফুল সিন্ঘের টুইট
  • গুরুর সেক্রেটারি | ০২ এপ্রিল ২০১৮ ১৪:০৯392710
  • এসব হুস্কি খুস্কি টুস্কি মদ্যলোভী গুরুর পাল্লায় পড়বেন না। গুরুর প্রকৃত গুরুদের জন্যে সুগন্ধি অগুরু ছাড়া আর কোনো উপঢৌকন লাগে না।
  • গুরুর সেক্রেটারি | ০২ এপ্রিল ২০১৮ ১৪:০৪392709
  • সেকি দীক্ষার মত গুরুত্বপূর্ণ ব্যাপার, এতে এত দরাদরি চলে নাকি? গুরুর কাছে সর্বস্ব মনপ্রাণ দিয়ে সমর্পণ করতে হয়, আর এতো সামান্য কিছু স্বর্ণমুদ্রা। এরম করলে সাধনপথে অগ্রসর হবেন কী করে? বাসনাবিলাসেই তো মন আটকে রইবে। মনে রাখবেন, এই দক্ষিণা গুরুর কোনোই কাজে লাগবে না, শিষ্যকে সাংসারিক আকর্ষণ থেকে নিবৃত্ত করতেই এই ব্যবস্থা, সাধনপথে সিদ্ধিলাভ হলে এই অর্থ যাতে আপনি সার্থকভাবে ব্যবহার করতে পারেন জগতের মঙ্গলার্থে, সেই কারণেই আপাতত আমাদের কাছে রাখা হবে।
  • p | ০২ এপ্রিল ২০১৮ ১৪:০২392708
  • চেলা আর চেলীদের আলাদা আলাদা ভেট ?

    বড্ড জেণ্ডার বায়াস আপনাদের।

    এসব আধুনিকতার বিরোধী।
  • র২হ | ০২ এপ্রিল ২০১৮ ১৩:৫৯392707
  • ধর্মব্যাবসায়ীর ফাঁদে পা দেবেন না।
    মর্মপীড় সামান্য হুইস্কিতে তুষ্ট।
  • p | ০২ এপ্রিল ২০১৮ ১৩:৫৭392706
  • ওরে বাবা, এত গলাকাটা ব্যাপার!

    তা সোনার ভরি এখন কততে যাচ্ছে ?
  • র২হ | ০২ এপ্রিল ২০১৮ ১৩:৫৬392705
  • মর্মপীড়ের ধ্যান করুন।
  • গুরুর সেক্রেটারি | ০২ এপ্রিল ২০১৮ ১৩:৫৪392704
  • গুরু মিলে লাখ লাখ, চেলী মিলে এক

    আপনি চেলা না চেলী? সেই অনুসারে গুরু ঠিক হবে। আর অগ্রিম দক্ষিণা দিতে হবে। দশ ঘড়া স্বর্ণমুদ্রা।
  • i | ০২ এপ্রিল ২০১৮ ১৩:৫০392703
  • এ ই কি ১০৭ নং?
  • p | ০২ এপ্রিল ২০১৮ ১৩:৩৩392702
  • আমি দীক্ষা নেব। গুরুতে কেউ দীক্ষা দেয়?
  • | ০২ এপ্রিল ২০১৮ ১৩:১৫392700
  • মূল ট্যুইটার পোস্টের হ্যান্ডল দিন। দেখে আসি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত