এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | ০৮ এপ্রিল ২০১৮ ০৯:২৫392941
  • নাঃ আমি ছাগল তত্ব মানি না। ইভেন আফটার ট্রাম্প, ইভেন আফটার মোদি, ইভেন আফটার দিদি। আসলে ছাগল তত্ব হলো নিজের ভুলভ্রান্তি কার্পেটের নীচে চালিয়ে দেবার আরেক নাম।
  • cm | ০৮ এপ্রিল ২০১৮ ০৯:২৪392939
  • যত নষ্টের মূলে উপেন্দ্রকিশোর, ঐ পাজি পিটার লিখে ওটাকেই বুদ্ধি বলে শিখিয়ে গোল করেছেন।
  • cm | ০৮ এপ্রিল ২০১৮ ০৯:২৩392936
  • জনতার পালস বুঝে তাদের বোকা বানানোটাকেই সবাই বুদ্ধি বলে নাও মনে করতে পারেন। বুদ্ধি আর চালাকির মধ্যে একটা ফারাক আছে কি?
  • dc | ০৮ এপ্রিল ২০১৮ ০৯:২৩392937
  • আর দিদির কবিতা টবিতা নিয়ে কিছু বলতে চাইনি। পলিটিশিয়ান হিসেবে উনি বামেদের থেকে অনেকটা এগিয়ে, সেটা বলেছি।
  • S | ০৮ এপ্রিল ২০১৮ ০৯:২৩392938
  • ডিসিদা, আপনার কথার এক্সটেন্শন করলে কিন্তু ক্রমশঃ ছাগল তত্ত্বই প্রমাণিত হবে।
  • S | ০৮ এপ্রিল ২০১৮ ০৯:২১392934
  • আলোচনাটা অনেকেটা রোদ্দুর রায় কি জানেন যে উনি ক্রিন্জ পপ করেন, সেরকম হয়ে যাচ্ছে। উনি যদি জানেনও যে উনার কবিতা, লেখা, ছবি সব ঢপের হয় এবং খুব বুদ্ধিমত্তার সঙ্গে ইচ্ছে করে খারাপ জিনিস তৈরী করেন, তাতেও সেগুলোর মান ভালো হয়ে যায়্না।
  • dc | ০৮ এপ্রিল ২০১৮ ০৯:২১392935
  • S আমি দিদিকে ঠিক " চরম বুদ্ধিমতি" প্রমাণ করতে চাইনি। তবে পলিটিশিয়ান হিসেবে উনি যে পবর বাম নেতৃত্বের থেকে অনেক বেশী ধুরন্ধর সে প্রমান বারবার দিয়েছেন। শুধু ২০১১ তে না, তার পরেও কয়েকবার ঘোল খাইয়েছেন। এবার পলিটিশিয়ান হিসেবে জনতার পালস বুঝতে বা অপোনেন্টকে হারাতেও বুদ্ধি তো লাগবেই (যেটা মোদি আর শাহেরও অবশ্যই আছে)।
  • cm | ০৮ এপ্রিল ২০১৮ ০৯:১৮392933
  • মূর্খ বলতে কি অ্যাবসলিউট মূর্খ বোঝানো হচ্ছে? হে পরম, তোমা হইতে কবে নিষ্কৃতি মিলিবে?
  • cm | ০৮ এপ্রিল ২০১৮ ০৯:১৬392931
  • এই লিস্টটা বেশ কম্প্রিহেনসিভ লাগল। http://indianexpress.com/article/india/presidents-pms-ministers-cms-fathers-of-cms-honour-list-cuts-across-party-lines-5052855/

    দিদিকে লালুর সাথে একাসনে বসাবেননা। পশুখাদ্য কেলেংকারিতে দোষী সাব্যস্ত হওয়ার পরেও বলা যায় তথাকথিত নিম্নবর্গের মানুষের আত্মসম্মান ও মর্যাদা বোধের লড়াইএ লালুর ভূমিকা অনস্বীকার্য। নিজস্ব স্বার্থসিদ্ধি ছাড়া মমতা ব্যানার্জির আর কোন অবদান নজরে আসছেনা।
  • S | ০৮ এপ্রিল ২০১৮ ০৯:১৬392932
  • বুঝলাম না। সবাই দিদিকে চরম বুদ্ধিমতি প্রমাণ করতে ঝাঁপিয়ে পড়লো কেন?

    উনাকে পাবলিক লাইফে উনার কন্ট্রিবিউশানের জন্য দেওয়া যেতেই পারতো। কিন্তু সেটা না করে উনার সাহিত্য নিয়ে দেওয়াটা নিয়েই আপত্তি।
  • dc | ০৮ এপ্রিল ২০১৮ ০৯:১৩392930
  • হ্যাঁ দুটোই। অপর পক্ষের নির্বুদ্ধিতাও আছে। তাছাড়া মিডিয়া ক্যাম্পেন যিনি বা যাঁরা পরিচালনা করেছিলেন, বুজি স্পেস ঘেঁটে দেবার আইডিয়াটা আইডিয়াটা যিনি দিয়েছিলেন। বুজি স্পেস ঘাঁটার আডিয়াটা দিদির ছিল কিনা জানিনা, তবে ওটা একটা মাস্টার স্ট্রোক ছিল।
  • T | ০৮ এপ্রিল ২০১৮ ০৯:১০392929
  • বা বলা ভালো, তিরিশ বছরের চেষ্টার পর নিতান্ত মূর্খামির সুযোগ নিয়েছেন।
  • T | ০৮ এপ্রিল ২০১৮ ০৯:০৮392928
  • ব্যাপারটা কিরম তাইলে? নির্মিত জাঙিয়া? নাকি জাঙিয়ার সামাজিক নির্মাণ।
  • dc | ০৮ এপ্রিল ২০১৮ ০৯:০৭392927
  • যে পলিটিশিয়ান একা তিরিশ বছরের পুরনো একটা পাওয়ার স্ট্রাকচারের পুরো নেতৃত্বকে ঘোল খাইয়ে ছেড়ে দিয়েছেন তাঁকে কি মূর্খ বলা যাবে?
  • avi | ০৮ এপ্রিল ২০১৮ ০৮:৫৩392926
  • হুঁ, এইটা আমার লালুর ক্ষেত্রেও মনে হতো, এনার ক্ষেত্রেও হয়। যাকে বলে নির্মাণ।
  • dd | ০৮ এপ্রিল ২০১৮ ০৮:৪৫392925
  • সে তো দিদির শুধুই পদ্য কেনো? নিবন্ধ, বাচন ভংগী, অংগভংগী - এমন কি পেইনটিংও -এ বলে আমাকে দ্যখ, সে বলে আমাকে। মাঝে চিৎকার করে, হৈ চৈ করে, নিজেকে "অশিক্ষিত" প্রমান দিতেন লালু যাদব। কথা বার্ত্তা ছাড়াও স্রেফ আন্ডারওয়ার পরেই ছবি তুলতেন। সেসময়ে বাকীদের থামিয়ে লেফ লিবেরেলরা বলতেন "এই ত্তো জ্যানগ্যান এসে গেছে। একেবারে খাঁটি ম্যাককয়"

    অনেকটাই ( বা সবটাই) অ্যাকটিং ছিলো। দিদিরও কতোটা নির্ভেজাল মুর্খতা সে নিয়ে আমার সন্দেহ আছে।
  • S | ০৮ এপ্রিল ২০১৮ ০৮:৪০392924
  • ঈশানদা আপনি একজনকে দেখিয়ে দিন যিনি এতো খারাপ কবিতা লিখে সাহিত্যে অবদানের জন্য পেয়েছেন।
  • T | ০৮ এপ্রিল ২০১৮ ০৮:১৮392923
  • কী নাম তোমার?
    রাঘব
    পড়ছ কী?
    কাগজ
    যাচ্ছ কোথায়?
    পায়খানায়
    সঙ্গে কী?
    হাগজ।

    ডি লিট চাই।
  • T | ০৮ এপ্রিল ২০১৮ ০৮:১৫392922
  • আজ আমাদের ছুটি
    খাবো আমরা ফুটি
    জবা গাছে ফুল
    জিতবে তৃণমূল।

    ডি লিট চাই।
  • T | ০৮ এপ্রিল ২০১৮ ০৮:১৩392921
  • শীত কালে শীত
    গরম কালে গরম
    তা হবে না তো কী
    তুমি কোথাকার মদন।

    ডি লিট চাই।
  • T | ০৮ এপ্রিল ২০১৮ ০৮:১২392920
  • এই যে সোনা মনটা
    খেয়ো নাকো লংকা
    কাঁদলে পরে ফুল
    এপ্রিল ফুল।

    ডি লিট চাই।
  • aka | ০৮ এপ্রিল ২০১৮ ০৭:১৯392919
  • শেপ অফ ইউ টা দুর্দান্ত। মিঠুন বাউ যুগ যুগ জ্জিও।
  • Ishan | ০৮ এপ্রিল ২০১৮ ০৬:৩৮392918
  • ধুর ওটা সাম্মানিক। ওরকম অনেকেই পায়। এটা নিয়ে বলা সিরিয়াসলি ঠিক না।
  • S | ০৮ এপ্রিল ২০১৮ ০৩:১০392917
  • ঐ রকম কবিতে লিকে আগে দেকাও দিকি। সাহিত্যে উনার অবদানের জন্য কোল্কেতা বিষোবৃধ্যালয় কি যেন একটা মস্ত উপাধি দিয়েছে। বললে হবে? দেকবি আর লুচির মত ফুলবি।

    এইবারে নোবেলটা টার্গেট। নোবেল কমিটিতে একবার মদনকে ঢুকিয়ে দিয়ে পারলেই পুরোস্কারটা পেয়ে যাবেন দিদি। তকন মোরে মোরে দিদির লেকা কবিতা পড়ে লোকেদের শোনানো হবে।
  • Ti | ০৭ এপ্রিল ২০১৮ ২১:২৪392916
  • Ishan | ০৭ এপ্রিল ২০১৮ ২১:১০392915
  • ভয় পাব কেন। আমরা মমতা বন্দ্যোর কবিতাও পড়েছি।
  • Ti | ০৭ এপ্রিল ২০১৮ ১৯:৫৮392914
  • যা বাবা !!!! সবাই কি বৃষ্টিতে ভেসে গেল নাকি?!!
    নাকি আমার কবিতা পড়ে সবাই কুপোকাত
  • Ti | ০৭ এপ্রিল ২০১৮ ১৮:০৩392913
  • বৃষ্টি বৃষ্টি বৃষ্টি
    শুধু জল, এ নয় শিলাবৃষ্টি।
    পচা ঘামের ওপর পড়ল জল
    কিন্তু বাড়ি ফিরতে সব হচ্ছে নাজেহাল।
  • sm | ০৭ এপ্রিল ২০১৮ ১১:৩২392912
  • দেশ বাসী তো, অনবদ্য!
  • T | ০৭ এপ্রিল ২০১৮ ১১:১২392911
  • বড়রা রয়েচেন দেকে ঘ্যানপদ্যের প্রস্তাব দিই ও প্রস্তাবের পক্ষে একটি রসিকতা পোস্টাই।

    এটেরা ডানা মেলে সেটেরা উড়ে গেলে
    নিঝুম ফাঁকা ঘরে ট্র্যাফিক খুঁজে মরি,
    ফ্যাকাশে চেতনার বাঘেতে সওয়ার
    বাতেলা টংকারে সুরেলা আশাবরী।

    পাশের ও জানালাতে থির যে বিজুরিয়া
    মরমি চাটু তাতে সেঁকেছে পরকিয়া,
    ইশারা ঝাঁকে ঝাঁকে গহীন বাঁকে বাঁকে
    লড়াই জারি থাকে চিল না কাকাতুয়া।

    অচেনা কেন এলে জীবনে বেলেনোস
    বধির এ গৃহকোণে পিলু ও মালকোষ।
    যেখানে ফাঁদ পাতা ঘুঘুরা চরে যায়
    যেখানে নালিঘাসে গাভীরা খাবি খায়,
    যেখানে আলুভাতে মামুলি ডিম সাথে
    নীরবে সাফ করে লাইফ পচে যায়।

    এটেরা ডানা মেলে সেটেরা উড়ে গেলে
    নিঝুম ফাঁকা ঘরে ট্র্যাফিক খুঁজে মরি...
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত