এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩২৩২৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 93.*.*.* | ০৮ ফেব্রুয়ারি ২০১৩ ২০:৩২520021
  • আমার মনে হয় আপনি রন্জনদার বক্তব্য এক্টু ভুল বুঝছেন। রন্জনদা মহাকরন দখল-কে সমর্থন করেন নি। উনি বলতে চেয়েছেন যে এই রকম ঘটনার ক্ষেত্রে একটা স্ট্রাক্চার্ড গাইড্লাইন থাকা দরকার। গুলি চলার-ও একটা প্রসেডিওর থাকা দরকার। যেমন প্রথমে কাঁদানে গ্যাস ছোঁড়া, তার্পর জলকামান ইত্যাদি। তাতেও কিছু না হলে তার পর গুলি। সেই গুলিও আহত করার জন্য হওয়া উচিত, মানুষ মারার জন্য নয়।

    সমাজ বিরোধী হবার জন্য, বা মদ খেয়ে ভাংচুর করার জন্য তো মৃত্যুডন্ড হয় না। মহকরনে ১১ জনের মৃত্যু, বা দিনহাটায় ৭ জনের মৃত্যু পীড়াদায়ক। যদিও দুক্ষেত্রেই যথেষ্ট প্ররোচনা ছিলো, আন্দোলন কারী নেতারা সমর্থকদের সামলাতে ব্যর্থ ছিলেন তবু প্রশাসনের অনেক বেশী সংবেদনশীল হওয়া উচিত ছিলো।

    মানুষের জীবনের দাম অনেক বেশী। দুপক্ষই তাকে গুরুত্ব দেয় নি
  • PM | 93.*.*.* | ০৮ ফেব্রুয়ারি ২০১৩ ২০:৩৪520022
  • ওপোরের্টা আমার লেখা। ভুলক্রমে PTর নামে পোস্ট হয়ে গেছে। খুব দুঃখিত
  • প্পন | 126.*.*.* | ০৮ ফেব্রুয়ারি ২০১৩ ২০:৪০520023
  • ২১শে জুলাই। ১৯৯৩। পার্ক স্ট্রিটে কলেজ। কীভাবে প্রাণ হাতে করে বাড়ি এসেছিলাম মনে পড়লে এখনো গায়ে কাঁটা দেয়।
  • | 24.*.*.* | ০৮ ফেব্রুয়ারি ২০১৩ ২০:৪৬520024
  • হুঁ হাড়িকে কলসী কলসী 'ক্ক',
  • aranya | 154.*.*.* | ০৮ ফেব্রুয়ারি ২০১৩ ২০:৫৪520025
  • পিএম ভাল লিখেছেন - প্ররোচনা থাকলেও গুলি করা উচিত আহত করার জন্য - কোমরের নীচে। নন্দীগামে পিঠে গুলি খেয়ে মানুষ মরেছে - এটার কোন জাস্টিফিকেশন নেই।
    আরও জাস্টিফিকেশন নেই সেই খুনগুলোর যেখানে কোন প্ররোচনার গল্প নেই, জাস্ট বিরোধীদের সবক শেখানো, রাজনৈতিক জমি দখল করতে না দেওয়া, বা কোন আন্দোলন গুঁড়িয়ে দেওয়ার জন্য করা হয় - সে মৃতের নাম তাপসী মালিক হোক, বা বর্ধমানে ইঁটের ঘায়ে নিহত প্রাক্তন বিধায়ক-ই হোক।

    মানুষের জীবনের দাম সত্যিই অনেক বেশী। সেটা সব দলগুলো ই বুঝলে ভাল হয়।
  • aranya | 154.*.*.* | ০৮ ফেব্রুয়ারি ২০১৩ ২১:০৪520026
  • প্পনের ৯৩ পার্ক স্ট্রীট, জেনারেশন গ্যাপ হেতু আমার ১৯৮৪ খড়গপুর, ইন্দিরা গান্ধীর মৃত্যুদিবস। ক্যাম্পাসে শিখদের প্রোটেক্ট করা গেছিল।

    গোলবাজারে শিখদের ওপর অ্যাটাক হচ্ছে শুনে থামাতে গিয়ে উন্মত্ত জনতার হাতে প্রায় মারা যেতে বসেছিলাম।
  • | 24.*.*.* | ০৮ ফেব্রুয়ারি ২০১৩ ২১:১০520027
  • ওরে বাবা! শ্রীরামপুর থেকে রেললাইন ধরে হেঁটে হেঁটে বাড়ী ফিরেছিলাম। রেললাইনে প্পুরো নরকদর্শন হয়ে গেছিল ইয়াকক।

    ১৯৯৩ ২১শে জুলাই। চ্যাটার্জী ইন্টার্ন্যাশনালে অনেকক্ষণ অপেক্ষা করে করে শেষে হাওড়ার দিকে না এসে মেট্রো ধরে উল্টোদিকে ভবানীপুরে পিসির বাড়ী চলে গেছিলাম।
  • | 24.*.*.* | ০৮ ফেব্রুয়ারি ২০১৩ ২১:১১520028
  • *ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর
  • PT | 213.*.*.* | ০৮ ফেব্রুয়ারি ২০১৩ ২১:২১520030
  • সেই structure-টা কি রকম? মনে করুন সশস্ত্র মাওবাদীরা মহাকরণ দখল করতে এসেছেঃ প্রথমে মাইকে ঘোষণা, তারপরে জলকামান, লাঠি, তারপরে রবার বুলেট, তারপরে হাঁটুর নীচে গুলি। ততক্ষণে মহাকরণ দাঁড়িয়ে থাকলে হয়!!

    RR যে মহাকরণ দখল সমর্থন করেন না সেটা আমি জানি।
  • siki | 213.*.*.* | ০৮ ফেব্রুয়ারি ২০১৩ ২২:০০520031
  • বোঝা গেল আমি বাঙালি ছেলে নই। বাঁচলাম। কী অপরাধবোধে যে ভুগছিলাম। :-(
  • santanu | 102.*.*.* | ০৮ ফেব্রুয়ারি ২০১৩ ২২:০৯520032
  • অরন্য আপনি কোন হল কোন ব্যাচ? আমি আজাদ ৮৩-87
  • dd | 125.*.*.* | ০৮ ফেব্রুয়ারি ২০১৩ ২২:১৪520033
  • তা বাঙালি ছেলে ছোগরারা ত্যামন তাগড়াই হয় না, সেটা ঠিকই। লেট যইবনে ভুঁড়ি ও বদহজমে ধরে।তার সাথে ছোঁক ছোঁক ভাব।

    ভালো না।

    তবে বাঙালী ভামেরা কিন্তু খুব সুইট হয়। এটা সত্তি কথা।
  • aranya | 154.*.*.* | ০৮ ফেব্রুয়ারি ২০১৩ ২২:৩৫520034
  • বাঙালী সুন্দরী মেয়েরা কি বাঙালী ভামেদের সুইটনেস অ্যাপ্রিসিয়েট করছে? :-)

    শান্তনু, আম্মো আপনের ব্যাচমেট, ৮৩-৮৭, আর কে।

    আকা বলে 'বাঙালীরা সবাই বামপন্থী'। কথাটা যে ঠিক নয়, তা আইআইটিতে এলে বুঝতে পারত। আর কে আর লাল্লু হলে আমাদের একটা ছোট বাম গ্রুপ ছেল, সে কি হ্যাটা অন্য বাঙালী বন্ধু-বান্ধবের হাতে।
  • চান্দু মিঞা | 127.*.*.* | ০৮ ফেব্রুয়ারি ২০১৩ ২২:৪৫520035
  • নিজেকে বাম বলতে কেমন একটা রোমাঞ্চ হয়না, বেশ একটা গা সিড়সিড়ানি ভাব।
  • SC | 160.*.*.* | ০৮ ফেব্রুয়ারি ২০১৩ ২৩:০৬520036
  • আমারও মনে হয় সব বাঙালিরাই বামপন্থী।
    অন্তত explicitly না হলেও implicitly তো বটেই।
    (অনেকেই apolitical, কিন্তু ওই আর কি, তার মনেও সেই একটু একটু বামপন্থী।)
    এবং লিবারাল বলে ভাবার চেষ্টা করেন নিজেদের (লিবারাল কিনা সেইটে অবশ্য অন্য প্রশ্ন)
    দক্ষিণপন্থী বা conservative বাঙালি তো আজ অব্দি দেখলাম না।
  • ranjan roy | 24.*.*.* | ০৮ ফেব্রুয়ারি ২০১৩ ২৩:৩৪520037
  • আমি স্ট্রাকচারড গাইড লাইন থাকা উচিত বলিনি, বলেছি অলরেডি আ্ছে। কারও কোন ম্যাজিস্ট্রেট বা পুলিশের বড়কর্তার সঙ্গে আলোচনা করলেই জানা যায়। মানা হয় নি সেটা বলেছি।
    পিটি,
    এত বাজে তুলনা কেন? পার্লিয়ামেন্টে অ্যাটাক করতে কোন আন্দোলনরত ক্রুদ্ধ মব আসেনি। এসেছিল হাতে গোনা সম্ভবতঃ জনা আটেক সশস্ত্র সুইসাইড স্কোয়াড। তারা কেউ অলরেডি আইডেন্টিফায়েড নেতাদের নেতৃত্বে ( পড়ুন মমতা ও তৎকালীন যুব কং নেতৃবৃন্দ) এসে মেমোর‌্যান্ডাম দিয়ে আগে থেকে ঘোষণা করে আসেনি। এসেছিল চোরাগোপ্তা পথে এবং এসেই গুলিচালাতে শুরু করে। তাতে কয়েকজন সিকিউরিটি সৈনিক মারা যায়।
    মণীশ গুপ্তের কোর্টে দেয়া রিপোর্ট দেখুন। একটিও পুলিশ অফিসার বা সিপায়িএর গুরুতর প্রাণসংশয় হওয়ার মত হামলা হয় নি। যা অস্ত্র জব্দ করেছে বলে পুলিশ কোর্টে বলেছে ক'টা লাঠি, ছুরি ও পাইপগান! তাদিয়ে রাইটার্স দখল? হাসালেন। হ্যাঁ, উগ্র আন্দোলন হয়েছিল। প্রচন্ড বিশৃংখলা ল অ্যান্ড অর্ডার প্রবলেম হয়েছিল। আর উন্মত্ত জনতাকে ছত্রভঙ্গ করতে গুলি চালানোর গাইড লাইন আছে, যা আগে বলেছি। মানা হয় নি। ১১ জন যুবকের গুলিতে মৃত্যু আদৌ জাস্টিফায়েড মনে হয় না।
    আপনার তর্ক মানলে তো এখন যে যুবকের বিশাল বাহিনী প্রধানমন্ত্রী ও শীলা দীক্ষিতের বাড়িতে রাত্তিরেও প্রদর্শন করে ঢুকতে চেয়েছিল, পুলিশ কর্ডন ভেঙে ও একটি পুলিশের মৃত্যু হয়, তাতেও পুলিশের গুলি চালানো উচিত ছিল। তা না করে শুধু লাঠিচার্জ করেছে ও টিয়ার গ্যাস এবং জলকামান চালিয়েছে।
    বাম সরকার পুলিশকে ইউপিএ সরকারের চেয়ে বেশি ভাল ভাবে ব্যবহার করেছিল মনে হয়।ঃ)))
  • PT | 213.*.*.* | ০৯ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:০২520038
  • RR
    আপনাকে হাসাতে চাইনি আর তুলনাটাও বাজে কিনা সেটাও তর্কসাপেক্ষ। শুধু মনে করিয়ে দিই যে আরো আগে একজন ধর্ষিতাকে নিয়ে মমতা জ্যোতি বাবুর ঘরের সামনে বসে ব্যাপক ক্যাচাল বাঁধিয়েছিলেন-সেটা বোধহয় রাইটার্স দখলের প্রথম মৃদু প্রচেষ্টা। আর একদল নির্বাচিত জনপ্রতিনিধি সঙ্গে নিয়ে বিধানসভা লন্ড্ভন্ড করার মত প্রবৃত্তি আছে যে বিরোধী নেত্রীর, সেই মমতা ঐ উচ্ছংখল উন্মত্ত জনতাকে নিয়ে ২১ শে জুলাই কি করত মহাকরণে ঢুকে সেটা কেউ কল্পনাও করতে পারে?

    তবে বাম সরকারের চাইতে সব সরকারই যে ভাল সে সিদ্ধান্ত তো অনেক আগেই এই টইতে তো বটেই এমনকি সারা দেশেই নেওয়া হয়েছে। এমনকি যথেষ্ট প্রমাণ না থাকা সুইসাইড স্কোয়াডের তাত্বিক নেতা আফজল গুরুর ফাঁসী হওয়ার সত্বেও!!
  • T | 24.*.*.* | ০৯ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:৪৫520039
  • মনীশ গুপ্তর রিপোর্টেই তো প্রায় দুশোর কাছাকাছি পুলিশের আহত হয়েছেন লেখা আছে। বেশ কিছু সাধারণ মানুষও আহত হয়েছিলেন।
    'কটা লাঠি ছুরি পাইপগান' মানে? ঠিক কটা হলে রাইটার্স দখল করা যেত বলে রঞ্জনবাবু মনে করেন? গাদা গুচ্ছের পেটো ছোঁড়া হয়েছিল সেটাও কি মিথ্যে নাকি? প্রায় যুদ্ধক্ষেত্রের মতো পরিস্থিতি, আর সেসময় নাকি পুলিশ মিলিয়ে মিলিয়ে দেখবে যে, এই তো এক এর ক অংশে যা সিম্পটম আছে তা মিলেছে অতএব গুলি চালাতে পারি। রাখুন মশাই। গুরুতর প্রাণসংশয় যে হয়নি বা হতে পারত না সেটা কে ঠিক করল? আপনি?

    যে যুবকদের 'বিশাল বাহিনী' প্রধানমন্ত্রী ও শিলা দিক্ষীতের বাড়ীতে ঢুকতে চেয়েছিল তারা কি সশস্ত্র ছিল? পেটো ছুঁড়ছিল? সেক্ষেত্রে পুলিশ জলকামান ছুঁড়বে না তো কি ছুঁড়বে? যত্তসব খাজা যুক্তি।

    আর লাস্ট লাইনটা এক্সপেকটেড ছিল।
  • | 132.*.*.* | ০৯ ফেব্রুয়ারি ২০১৩ ১৬:২৮520041
  • পিটি দা যে কী চান ? মানে ওনার জীবনে যে কী দাবি ? আর উনি কী প্রমান করতে চান এই টা আমি এখনো বুঝলাম না। তবে আশায় বাঁচে চাষা। এক দিন না এক দিন ঠিক বুঝে ফেলবো। কিন্তু ততদিন...
  • চান্দু মিঞা | 127.*.*.* | ০৯ ফেব্রুয়ারি ২০১৩ ১৯:১৮520042
  • পিটির লগে আইছে টি আর চিন্তা নাই। আমি খালি ক দিয়া যাই হক কইছেন।

    একখান লিংক ও দিলাম।
    http://zeenews.india.com/bengali/zila/5-gets-bail-from-sc_11267.html
  • Sibu | 118.*.*.* | ০৯ ফেব্রুয়ারি ২০১৩ ২০:১২520043
  • এ সব তক্কের মীমাংসা হওয়া খুব মুশকিল। এদেশে পলিটিক্যাল তক্কে সিলেকটিভ অ্যামনেসিয়া বলে একটা কথা চলে,

    আর চাঁদুর লিংএর জন্য ধ্যন্যবাদ। এরকম কিছু একটা হবে সেটা এক্ষপেক্টেডই ছিল।
  • kd | 47.*.*.* | ০৯ ফেব্রুয়ারি ২০১৩ ২০:৫৮520044
  • SC obviously hasn't met me yet. :)

    Though I am not sure how SC defines "conservative" and "dakkhin-panthi". Most of Mamata's actions are of a socialist and she has been called a "dakkhin-panthi" by the media.
  • চান্দু মিঞা | 127.*.*.* | ০৯ ফেব্রুয়ারি ২০১৩ ২১:২৭520045
  • হে ভগোমান এইডা কি কইলেন, কোথায় সমাজবাদ আর কোথায় সস্তার পপুলিজম।
  • kd | 47.*.*.* | ১০ ফেব্রুয়ারি ২০১৩ ০০:০২520046
  • aamaar kaachhe duToi ek.
  • ranjan roy | 24.*.*.* | ১০ ফেব্রুয়ারি ২০১৩ ০১:৫১520047
  • পিটি এবং টি,
    আমার আর কিছু বলার নেই, ঘাট হয়েছে। খালি মনে করিয়ে দিচ্ছি ঠিক এইরকম যুক্তি এখন টিএমসি বিরোধীদের বিরুদ্ধে দিচ্ছে নিজেদের ভায়োলেন্সকে জাস্টিফাই করতে, ভবিষ্যতে আরও করবে।
    আগেই বলেছি কখনোই যারা ক্ষমতায় থাকে তারা নিজেদের ভুল স্বীকার করে না। পুলিশ অ্যাকশনকে জাস্টিফাই করতে রাশ্ট্রের হিত আর উগ্র জনতার ভায়োলেন্সের ডিগ্রি দিয়ে জাস্টিফাই করে। বাম-ডান সব সরকারই করে।
    যখন বামেরা ক্ষমতায় ছিলেন তখন 'লালা, বাংলা ছেড়ে পালা' হয়, আবার মমতা ক্ষমতায় এলে একই ভাবে বিচারব্যবস্থা নিয়ে কটুক্তি করেন। যখন নন্দীগ্রাম নিয়ে রাজ্যপাল গান্ধী মন্তব্য করেন তখন বাম রাজনীতিকরা সংবিধানের স্বীকৃত সীমা ছাড়াচ্ছেন বলে চেঁচান। আবার এম কে নারায়ণ ভাঙ্গরের হিংসা নিয়ে কথা বললে সুব্রত তাকে হলুদ-লাল কার্ড দেখান। কিন্তু বামেদের মনে হয় রাজ্যপালের অধিকার আছে এমন মন্তব্য করার।
    বামেরা ক্ষমতায় থাকার সময় নির্বাচন কমিশনের কার্য্যপদ্ধতি নিয়ে প্রশ্ন তোলেন। আজ মমতা তুলছেন। কিন্তু বামেরা আস্থা রাখছেন বিচারব্যবস্থা ও কমিশনের ওপর।
    সেদিন বুদ্ধবাবুকে তারানন্দের সুমন বললেন-- আজ দিদির পুলিশ আরাবুলকে খুঁজে পাচ্ছিল না। আর আপনার পুলিশ মজিদ মাস্টারকে খুঁজে পেত না। দুই মুখ্যমন্ত্রীই আবার পুলিশ মন্ত্রীও বটেন।
    এটাই হয়, পরেও হবে।
  • SC | 34.*.*.* | ১০ ফেব্রুয়ারি ২০১৩ ০৫:৩১520048
  • কন্সারভেটিভ আর দক্ষিণপন্থী মানে কি, এটা আসলে বেশ কঠিন প্রশ্ন।

    ছোট করে বললে কন্সারভেটিভ অনেক ধরণের হয়। সামাজিক, ধার্মিক, অর্থনৈতিক ইত্যাদি।
    ধার্মিক কন্সারভেটিভ তাকে বলবে, যিনি ধর্মের মরাল কোডে বিশ্বাস করেন, ধর্মকে অস্বীকার করে রাজনীতি, সমাজনীতি বানালে গভীর প্রলয় নেমে আসবে, এরকম মানেন। আমার কাছে সবচেয়ে বড় উদাহরণ Dostoevsky। আরো অনেকেই আছেন। অনেক ক্ষেত্রেই এনারা মনে করেন পাবলিক লাইফে ধর্মের প্রয়োজন রয়েছে।

    সামাজিক ক্ষেত্রেও ধর্মকে প্রাধান্য দেওয়ার কথা বলেন। এবং বহু বছর ধরে চলে আসা সামাজিক রীতি নীতি (অনেক সময়েই যা ধর্মের সাথে জড়িত), সেগুলোকে সমাজের কাঠামো মনে করেন। সমাজের ইনস্টিটিউশন, যেমন বিবাহ, এগুলো যদি না থাকে, তাহলে সমাজ ভেঙ্গে পড়বে, এরকম মনে করেন। লিবারালরা এর উল্টো দিকে মনে করেন, আমার যা ইচ্ছে করব, সমাজের জ্যাঠামশাই কি বললেন, কিচ্ছু এসে যায় না। দুটো ডেফিনেশন মনেহয় খুব কাছাকাছি, ওভারল্যাপ করে যায়।

    দক্ষিণপন্থী বলতে আমি অর্থনৈতিক অর্থে বলতে চেয়েছি। যিনি ফ্রি মার্কেটে বিশ্বাস করেন, আর বিশ্বাস করেন সরকারের খুব লিমিটেড রোল। সরকার সব বিষয়ে মাথা ঘামাবে না। এরকমই বুঝি। এরপরে কে ডি বলুন কোনদিকে পড়েন।
  • rivu | 85.*.*.* | ১০ ফেব্রুয়ারি ২০১৩ ০৯:৪২520050
  • দিদির অ্যাবস্ট্রাক্ট আর্ট :
    http://ibnlive.in.com/photogallery/3710-17.html

    এবং একটি রিসেন্ট পেপার:

    I report the results of the test, where the takers had to tell true masterpieces of abstract art from the fakes, produced by me. I describe each picture by the fraction of the test takers, who selected it as a masterpiece. When I compare the pictures using this metric, they show no stratification between masterpieces and fakes. This suggests that they are of about the same quality.

    http://arxiv.org/pdf/physics/0703091v2.pdf
  • SC | 34.*.*.* | ১০ ফেব্রুয়ারি ২০১৩ ০৯:৫৩520052
  • শুভদা, আমি সিউর, প্রতিদিন রাতে নিজের ঘরে গিয়ে খিল তুলে দিয়ে পাক্কা দু ঘন্টা খিলখিলিয়ে হাসে।
    আর ওই লোকটাও, কুনাল ঘোষ।
    একদিন দুপুরবেলা এসব ডায়লগ দিতে দিতে না ফিক করে হেসে ফেলে।
  • Sibu | 118.*.*.* | ১০ ফেব্রুয়ারি ২০১৩ ১০:০৪520053
  • ঐ একই লেখকের এই পেপারটা আরো ভাল।

    http://arxiv.org/abs/1109.2272
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন