এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৭০০৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | 138.*.*.* | ০২ মে ২০১৫ ২০:৫৩661452
  • চাকরি নিয়ে এতো কথার কি আছে? ভালো চাকরি কেউ অন্যকে দেয় না, নিজের যোগ্যতায় অর্জন করতে হয়। পশ্চিমবঙ্গে প্রাইমারি স্কুলে চাকরি হয়তো হত/হয় পার্টিবাজি করে কিন্তু ভালো চাকরি পেতে ক্যালিবার লাগে। আমেরিকায় চাকরি না পেয়ে দেশে ফিরে যাবার কেস অনেক দেখেছি। সেরকমই পোটকেদা বা সদা যে চাকরি করছে বা জব চেঞ্জ করলেই দেড়গুণ মাইনে পাচ্ছে সেটা তাদের যোগ্যতা। ও নিয়ে গা জ্বালা করবে কেন?

    (উপরের পোস্টটা ঠিক কাউকে উদ্দেশ্য করে না, বা বিশেষ কোনো পোস্টের এগেনস্টে না, মাঝে মাঝেই গুরুতে "আরিব্বাস তোর কতো মাইনে" গোছের আলোচনা করি বলে হঠাৎ এটা লিখতে ইচ্ছে হল)
  • pi | 192.*.*.* | ০২ মে ২০১৫ ২১:০৪661453
  • আর হ্যাঁ পোটকেদা, স্পষ্ট করেই জানিয়ে গেলাম তোমার পোস্টটা খারাপ লেগেছে। আমি সত্যিই কী কাজ করি, কেন করি, কী মাইনে পাই, কেন অন্যকে কী লিখি, সেটা তুমি জানোনা।
  • robu | 122.*.*.* | ০২ মে ২০১৫ ২১:১১661454
  • সদা, বাড়িভাড়া নিয়ে কোনো আইন আছে কি? থাকলে আমার বেশ কিছু পোস্ট উইথড্র করে নেব।
    তবে একটা কথা, এম্বিশন অর ল্যাক অব ইট, কোনোটাই মনে হয় খোটা যোগ্য নয়।
  • Abhyu | 85.*.*.* | ০২ মে ২০১৫ ২১:১৩661455
  • পাই, 04:11 PM পোস্টটা আমার বেশ খারাপ লেগেছিল, কিন্তু তখন আমি কিছু বলি নি কারণ ওটা আমাকে লেখা নয়।
  • robu | 122.*.*.* | ০২ মে ২০১৫ ২১:১৭661456
  • কিন্তু পোটকেদার পোস্টটা যে পাইদির উদ্দেশ্যে, পড়ে তো সেটা মনে হল না।
  • pi | 192.*.*.* | ০২ মে ২০১৫ ২১:১৮661457
  • অভ্যু, হ্যাঁ, সেতো তোমার ৮ঃ৫৩ ও আমার বেশ খারাপ লাগলো। কিন্তু কিছু বললাম না।

    কোলকাতা আর লুরুর লোকজনকে সদা যেভাবে গাল দিয়েছে, সেটাও আমার খারাপ ই লেগেছে। কিন্তু ঐ পোস্টটা সদার এখানে লেখা পোস্ট কোট করে। সদা নিজেই লিখেছে, এগুলো ওর রাগের কারণ।
  • pi | 192.*.*.* | ০২ মে ২০১৫ ২১:১৯661458
  • অভ্যু, হ্যাঁ, সেতো তোমার ৮ঃ৫৩ ও আমার বেশ খারাপ লাগলো। কিন্তু কিছু বললাম না।

    কোলকাতা আর লুরুর লোকজনকে সদা যেভাবে গাল দিয়েছে, সেটাও আমার খারাপ ই লেগেছে। কিন্তু ঐ পোস্টটা সদার এখানে লেখা পোস্ট কোট করে। সদা নিজেই লিখেছে, এগুলো ওর রাগের কারণ।
  • robu | 122.*.*.* | ০২ মে ২০১৫ ২১:২১661460
  • আর এতসবের মাঝে কলকাতার জিজিতে যাওয়াটাও ঠিক প্রমাণিত হল না, ৩০% মাইনে কম বা সুইচ করার সুযোগ কম এসব না হয় মেনে নেওয়া গেল
  • pi | 192.*.*.* | ০২ মে ২০১৫ ২১:২১661459
  • রোবু, সদা আমাকে তার আগের পোস্টেই লিখেছিল, আমি লাখ বেলাখের মাইনে দিয়ে খোঁটা দেওয়ার আগে যেন কনসিডার করি। তারপরের পোস্টই এলো, অ্যাকাডেমিকসের লোকজন ইন্ডাস্ট্রির লোকজনকে এরকম খোঁটা দেয়, সেটা গায়ে মাখার দরকার নেই।
  • pi | 192.*.*.* | ০২ মে ২০১৫ ২১:২৪661462
  • আর অভ্যুকে এটাও জানিয়ে রাখি, সদা কিছুদিন হল কোলকাতা আর কোলকাতার বিশেষ কিছু লোকজন নিয়ে এত খেপে কেন এই প্রশ্ন আমি বেশ কিছুদিন ধরেই করে চলেছি, সেই কলরবের সুতোতেও করেছি। কারণ সদার পোস্টের প্যাটার্নে হঠাৎ করে একটা ড্রাস্টিক বদল আমাকে অবাকই করেছে, সেটা ওকে আগেও বলেছি।
  • Abhyu | 85.*.*.* | ০২ মে ২০১৫ ২১:২৫661463
  • হ্যাঁ আমার বরং মনে হয়েছিল 09:17 PM পোস্টটা জেনারাল অ্যাকাডেমিশানদের কভার করে, যার মধ্যে আমিও পড়ি। তবে এই রকম আলোচনা আগেও হয়েছে। তাতেই আমি লিখলাম যে ভালো চাকরি নিজের যোগ্যতায় পেতে হয়।
  • শ্রী সদা | 24.*.*.* | ০২ মে ২০১৫ ২১:২৭661465
  • রোবুদা, আমার 08:09 PM এর পোস্টটা দেখো। ইউনিফর্ম টেনান্ট অ্যাক্ট আনতে দিচ্ছে না লবি করে। আর কর্নাটক টেনান্ট অ্যাক্টের ২০০১ ভার্সান দেখলুম, ডিপোজিট নেওয়া যাবে বা যাবে না এরকম কিছু লেখা নেই, এর থেকে নিশ্চয়ই বাড়িওয়ালাকে যা ইচ্ছে ডিপোজিট হাঁকার রাইট দেওয়া হয়না ? প্লাস ঐ অ্যাক্টের একটা ক্লজ অনুযায়ী বাড়িওয়ালা মেন্টেনেন্স বা রিপেয়ারিং এর দায় নেবে - কিন্তু এখানে ঐ টাকা, বেশীরভাগ সময় কোনো কারণ না দেখিয়ে কেটে নেওয়া হয়। এই লিং টা দেখো - http://www.bangaloremirror.com/bangalore/others/A-war-cry-for-home-rental-regulation/articleshow/46423621.cms লুরুতে এই প্রবলেম নিয়ে যে শুধু আমি বলছি সেটা নয়।

    আর অ্যাম্বিশনের প্রশ্নে - কারো পার্সোনাল ল্যাক অফ অ্যাম্বিশন নিয়ে নিদান হাঁকার কোনো ইচ্ছে নেই। শুধু চাই লোকজন ইনফর্মড চয়েসের জায়গায় থাকুক, যেন কোলকাতায় কেরিয়ার করার দায়ে পিছিয়ে না পড়তে হয়। অপশন খোলা থাকুক, কে কোথায় কত মাইনের চাগ্রী করবে সেটা আমি ঠিক করে দেওয়ার কে। কোলকাতায় তো ইচ্ছে থাকলেও লোকের অপশন থাকেনা। এইটুকুই।
  • Abhyu | 85.*.*.* | ০২ মে ২০১৫ ২১:২৭661464
  • *07:19 PM

    ৯ আর ৭ উল্টে গেছে!
  • pi | 192.*.*.* | ০২ মে ২০১৫ ২১:২৮661466
  • ভালো চাকরি নিজের যোগ্যতায় পেতে হয় বা যারা করছে তারা নিজের যোগ্যতায় করছে, এই নিয়ে বোধহয় কেউই কোনো প্রশ্ন তোলেনি। খারাপ লেগেছে তোমার অন্য একটা কথায়। কাটাও।
  • robu | 122.*.*.* | ০২ মে ২০১৫ ২১:৩১661467
  • অভ্যুদার কোন কথাটা আপত্তিজনক লেগেছে পাইদির সেটা আমি জানি, আর আমারো লেগেছেঃ পশ্চিমবঙ্গে প্রাইমারি স্কুলে চাকরি হয়তো হত/হয় পার্টিবাজি করে কিন্তু ভালো চাকরি পেতে ক্যালিবার লাগে
  • Abhyu | 85.*.*.* | ০২ মে ২০১৫ ২১:৩৫661468
  • পাই, বুঝেছি। সরি। আমি স্পেসিফিক্যালি স্ট্যাটিস্টিকসের কথা বলেছিলাম কারণ সেটাই আমার চোখে দ্যাখা। পি এইচডি করে ইউ এস এর একটা গ্রামের স্কুলে লেকচারার - তারপর দেশের একটা খুব নামকরা ইন্সটিটিউটের ফ্যাকাল্টি। বা দু চার জায়গায় পোস্ট ডক করে তারপর কোথাও চাকরি না পেয়ে অগত্যা "দেশের জন্যে কিছু করা উচিত" বলে দেশের একটা নামকরা ইনস্টিটিউট। অতঃপর বড় অ্যাকাডেমিশিয়ান। এই সব আমি দেখেছি। কিন্তু এগুলো লিখতে চাই নি, তোমার খারাপ লেগেছে বলে এক্সপ্লেন করলাম। সরি।
  • শ্রী সদা | 24.*.*.* | ০২ মে ২০১৫ ২১:৩৬661469
  • আর পাই দি কে বলি, লুরুতে আসার পরে আমার নিজের থট প্রসেসেও একটা চেঞ্জ এসেছে। লোকালি হুলিয়ে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হলে কী সুবিধে হয়, আর পবতে ইন্ডাস্ত্রিয়লাইজেশনে ব্যাগড়াবাবুরা পদে পদে বাধা দেওয়ায় এবং সরকারী সদিচ্ছার অভাবে আমাদের প্রজন্মের লোকজনের কী ঝাড় হয়েছে, সেটা বুঝেছিলাম। আমার কি উচিত ছিল, নিজেরটা গুছিয়ে নিয়েছি বলে এখানে বসে পব র লোকজনকে লিভ সিম্পল থিংক হাই বোঝানো, নাকি আমার মতো আরো কিছু গ্র্যাজুয়েট যাতে এই গ্রোথটা পায় (মানে পাওয়ার অপশন থাকে ) সেটা নিয়ে ভাবা ?
  • dc | 132.*.*.* | ০২ মে ২০১৫ ২১:৩৮661470
  • রোবু, কলকাতার জিজিতে যাওয়া তো প্রমান হলোই না, উল্টে তিনোর ওয়েবসাইটে কোট করা রিপোর্ট দেখে তো মনে হচ্ছে কলকাতার রিসেন্টলি উন্নতিই হচ্ছে। আর লেবার ব্যূরোর ডেটা থেকে দেখলাম যে কলকাতা এখনো অন্য কিছু রাজ্যের থেকে পিছিয়ে আছে, তবে কিনা এরকম ধারাবাহিক গ্রোথ হলে কয়েক বছরে নিশ্চয়ই অন্যদের ধরে ফেলবে! কে জানে হয়ত এইজন্যই লোকজন তিনোদের ভোট দিচ্ছে। বেশ প্লেজ্যান্টলি সারপ্রাইজড হলাম বলতে পারি।
  • Abhyu | 85.*.*.* | ০২ মে ২০১৫ ২১:৩৯661471
  • রোবুর খারাপ লেগেছে কোন কথায় সেটা লিখেছিস, ভুল লিখেছি মনে করি না। ওটা জ্ঞানতঃ লিখেছি। সিপিয়েমের বেস বানানোর কৌশল ছিল ওটা। এখন তৃণমূল কি করছে জানি না। তার মানে এই নয় যে যাঁরা চাকরি পেয়েছেন সবাই পার্টিবাজি করে পেয়েছেন। অন দ্য আদার হ্যান্ড সিপিয়েম না করায় একটা মাধ্যমিক স্কুলেই আমার মাকে কতো ভুগতে হয়েছে সেটা ভুলি কি করে?
  • dc | 132.*.*.* | ০২ মে ২০১৫ ২১:৪২661474
  • আঃ হা শ্রী সদার এই ফিলিং টা অনেকদিন আমারো হতো। তবে কিনা আমার চিন্তাটা একটু অন্যভাবে শেষ হতো, আমি তো কলকাতা থেকে পালিয়ে আসতে পেরে বেঁচে গেছি, বাকিরা মরুক নিজেদের খোঁড়া গর্তের মধ্যে পড়ে :d যাই হোক, মমতা পবতে গ্রোথ আর এমপ্লয়মেন্ট দুটোই বাড়িয়েছেন, কাজেই ওনাকে অভিনন্দন জানাতেই হয়।
  • robu | 122.*.*.* | ০২ মে ২০১৫ ২১:৪২661473
  • লোকজন ইনফর্মড চয়েসের জায়গায় নেই, একথাই বা কেন বলছিস কে জানে। কলকাতা থেকে প্রচুর আইটিওলা লুরুর হাতছানি ছেড়ে অনসাইট যাচ্ছে, টাকা কামাচ্ছে।
    "যা ইচ্ছে ডিপোজিট" - যা ইচ্ছে কী না, কী ভাবে ডিটারমাইন্ড হবে?
    লোকজন লুরুতে যা ইচ্ছে মাইনে চাইছে, এরকম নিশ্চই ভাবিসনা?
    আবার, ক্লিয়ার কোনো নিয়ম দেখালে, যা ভয়োলেট করা হচ্ছে, তখন মেনে নেব, আদারোয়াইজ এত সেই অতি প্রিয় সাপলাই ডিম্যান্ড ডিরেগুলেশনের খেলা, যার জোরে আমি প্রায় কোনো কাজের কাজ না করেই এখনো এই পচা কলকাতাতেই প্রচুর মাইনে পাচ্ছি।
  • robu | 122.*.*.* | ০২ মে ২০১৫ ২১:৪৪661475
  • অভ্যুদা, বোঝনি, একই লাইনে ভাবতে অভ্যস্ত হয়ে গেছ ঃ-)
    তোমার কথার মানে হচ্ছে, প্রাইমারি স্কুলে পড়ানো ভাল চাকরি নয় ঃ-)
    ভেবো।
  • Abhyu | 85.*.*.* | ০২ মে ২০১৫ ২১:৪৫661476
  • অ্যানেকডোটঃ আমার পরিচিত যাঁরা কলকাতায় আছেন, তাঁদের ফিলিং কিন্তু তৃণমূলকে অভিনন্দন জানানোর মতো নয়। অবশ্যই তাঁরা মাসের রিপ্রেজেন্টেটিভ নন।
  • Abhyu | 85.*.*.* | ০২ মে ২০১৫ ২১:৪৮661477
  • রোবু 09:44 PM, হ্যাঁ আমি সেটা মনে করি। আমাকে প্রাইমারি স্কুলে পড়াতে হলে খুশি হতাম না, প্রাইমারি স্কুলের শিক্ষকের সাথে বোনের বিয়ের সম্বন্ধ করতাম না, ইত্যাদি। কারণ আমার মতে ওটা ভালো চাকরি না।
  • dc | 132.*.*.* | ০২ মে ২০১৫ ২১:৪৯661478
  • আমারও ফিলিং তেমন কিছু না, তবে তিনোর ওয়েবসাইটে যে রিপোর্ট দেখলাম তার বেসিসে অভিনন্দন জানালাম। ডেটা দেখে তো মনে হচ্ছে জিডিপি আর এমপ্লয়মেন্ট দুটোই ভালো গ্রোথ হয়েছে, কাজেই মমতা ভালো কাজই করছেন। আবার ভোটেও ম্যাসিভলি জিতছেন, কাজেই লোক ওনার ভালো কাজের জন্যই ভোট দিচ্ছেন নিশ্চয়ই।
  • Abhyu | 85.*.*.* | ০২ মে ২০১৫ ২১:৫২661479
  • মমতাও ভোটে ম্যাসিভলি জিতছেন, নন্দীগ্রামের আগে সিপিয়েমও জিতত!
  • dc | 132.*.*.* | ০২ মে ২০১৫ ২১:৫৪661480
  • জিতেছেন তো! :d আর জিতে পবতে এমপ্লয়মেন্টও বাড়িয়ে দিয়েছেন, ওনার সাইটে সেরকমই দেখা যাচ্ছে, কাজেই অভিনন্দন!
  • dc | 132.*.*.* | ০২ মে ২০১৫ ২১:৫৬661481
  • আর ২০১৬ তেও মনে করা হচ্ছে মমতাই জিতবেন। কাজেই ৫-৬ বছর এরকম ধারাবাহিক গ্রোথ চললে কলকাতায় আনএমপ্লয়মেন্ট একদম কমে যাবে।
  • a x | 60.*.*.* | ০২ মে ২০১৫ ২২:০০661482
  • এখান থেকে অনেক পোস্ট তুলে ঐ ম্যাগো টইটাতে নিয়ে যাওয়া উচিত। লোকেদের ভাবনাচিন্তার লেভেল কি! এসব এতকাল ভাবতাম রিডিফের কমেন্ট সেকশনেই দেখা যায়। ভালো।
  • robu | 122.*.*.* | ০২ মে ২০১৫ ২২:০৬661484
  • অভ্যুদা, সেক্ষেত্রে আর কোনো তর্কই নেই।
    আমি এরকম মনে করিনা।
    ডিসি, তিনোদের সাইটে দেওয়া ডেটাটা সিপিয়েম হিসেবে, সত্যি না হলে হয়তঃ খুশি হব, বাট দ্যাট এপার্ট, আপনার কথাবার্তা গোয়েবেলসীয় লাগছে, ডেটাটা তিনোরা দেয়নি, হয় ডেটাটা অপ্রমাণ করুন, নইলে মেনে নেওয়াই ভাল, কাজ হচ্ছে, ডেটাটা যে সাইটেই থাকুকনা কেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন