এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৪)

    s
    নাটক | ২৩ মে ২০১৬ | ১৩০৯৭৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Du | ২০ জুলাই ২০১৭ ০১:১১713605
  • সরি অবিভক্ত বিভক্ত বাংলার।
  • PT | ২০ জুলাই ২০১৭ ০৭:২৫713606
  • | ২০ জুলাই ২০১৭ ২২:১৭713607
  • 7 লাখ 2 হাজার 44, মোট 66% ভোট পেয়ে ভারতের রাষ্ট্রপতি হলেন
    রামনাথ কৌবিন্দ !!!

    কিন্তু প্রশ্ন হল ১১টা নিয়ে
  • S | ২১ জুলাই ২০১৭ ০২:২৭713608
  • ১১ টা ভোট ক্যান্সেল হয়েছে আর ৫ টা বেশি পেয়েছে। কে দিলো?
  • PT | ২১ জুলাই ২০১৭ ১৬:৩১713609
  • "একুশে জুলাই কমিশনের সুপারিশ অনুযায়ী, একুশে জুলাইয়ের ঘটনায় যাঁদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল, তাঁদের বিরুদ্ধে সব কেস তুলে নেওয়া হল।........"
    https://ebela.in/state/new-announcement-of-mamata-banerjee-dgtl-1.645642?ref=hm-ft-stry

    হাঃ! হঃ!! হাঃ!!! হাঃ!!!!
  • S | ২১ জুলাই ২০১৭ ১৭:৩৯713610
  • তাঁদের মধ্যে কজন আজকে দিদির দলে?
  • S | ২১ জুলাই ২০১৭ ২২:০৩713611
  • দিদি বলেছেন যে জ্যোতি বাবু আর বুদ্ধ বাবুকে ছেড়ে দিলেন ২১শে জুলাইয়ের ব্যাপারে। প্রথমতঃ জ্যোতিবাবুকে কিভাবে ধরবেন সেইটা জানলে ভালো লাগতো। আর তখন বুদ্ধবাবু বোধয় শুধুই কালচারাল মিনিস্টার - পুলিশের সাথে কোনো যোগাযোগ নেই। যাকে সত্যিই ধরা যায় তিনি হলেন মনীশ গুপ্ত যিনি তখন হোম/চীফ সেক্রেটারী ছিলেন। কিন্তু হেঁ হেঁ।
  • j | ২১ জুলাই ২০১৭ ২৩:১৯713612
  • প্রফেট আজ একুশে মাচায় উঠে বেশ গান টান করেছেন

    বেচারা নচি যদি "একরাশ চিৎকার করে চোর চোর " গানটা করার সুযোগ পেত .........
  • quark | ২২ জুলাই ২০১৭ ১৫:০২713614
  • প্রফেট কাজী সাহেবের গান গাইছিলেন। বেচারা নচি উদ্যোগ নিয়ে গীটার গুছিয়ে বাজাতে এলে প্রফেট বল্লেন 'আমি বাজি ফেলতে পারি নচিকেতা এই গানটা জানে না'। নচি মিউ মিউ ক'রে কিছু একটা বলার চেষ্টা করলে তখন বল্লেন 'তাহলে গা'।

    একটু পরেই হারমোনিকা থামিয়ে বল্লেন 'বিজেপির ঐ যারা আছেন না, ঐ যে রূপা না কী যেন, ঐ যাঁর কথায় কথায় ধর্ষণ হয়, হারমোনিকাটা একটু বাজানোর চেষ্টা ক'রে দেখতে পারেন'।

    নিউজ ১৮ - এর ভিডিওটার লিংক পাচ্ছিনে।
  • j | ২২ জুলাই ২০১৭ ১৬:৪৯713616
  • ধর্ষণের প্রেক্ষিত খোঁজাদের সঙ্গে থাকলে হয় একটু ওরকম ......

    তার ওপর জেহাদিদের বাড়বাড়ন্তে বেশ একটা জোশ এসেছে মার্কেটে
  • | ২২ জুলাই ২০১৭ ১৭:২৭713617
  • আহা কি দারুন ব্যাপার টা, রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচনে বাংলার তিন দল যৌথভাবে রাষ্ট্রপতি ( কংগ্রেসের পছন্দের প্রার্থী মীরা কুমার ) উপরাষ্ট্রপতি ( তৃনমুলের পছন্দের প্রার্থী গোপালকৃষ্ণ গান্ধী ) নির্বাচনে ঐক্যবদ্ধ ভাবে বিজেপির প্রার্থীর বিরুদ্ধে ভোট প্রয়োগ করছেন। এদিকে বাংলার জনগনকে বোকা বানানোর জন্য জনসমাবেশ বা প্রেস বিবৃতিতে তৃণমূল ও সিপিএম পরস্পরকে বিজেপির দোসর বলে গালাগালি করছেন। এইরকম দলগুলির নেতারা রাজনৈতিক ভাবে কতটা অসত্ ?
  • | ২২ জুলাই ২০১৭ ১৭:৩৪713618
  • মধ্যশিক্ষা পর্ষদের বিভিন্ন আধিকারিক এবং সিলেবাস কমিটিতে দায়িত্বপ্রাপ্ত লোকজন খুব চিন্তায় পরে গেছে ...
  • PT | ২৫ জুলাই ২০১৭ ১২:২৪713619
  • আহারে!! এরা এক সময়ে সংশোধনবাদীদের গলা কাটার জন্যে কত তাত্বিক সমর্থন পেয়েছে!!!

    "পুরুলিয়া থেকে আসা ওই দু’জন সুচান সিং মুড়া (৩০) এবং সুন্দরী সিং সর্দারকে (২৫) সোমবার সারা দিন ধরে জেরা করেছেন অফিসারেরা। সুচান নিজেকে মাওবাদীদের অযোধ্যা স্কোয়াডের সদস্য বলে দাবি করেন।.....
    তবে কেন এলেন তাঁরা? পুলিশ কর্তাদের ধারণা, সুচান ও সুন্দরী জেনেছেন, মাওবাদী হিসেবে আত্মসমর্পণ করলে রাজ্যের কাছ থেকে অনেক সুযোগ-সুবিধা পাওয়া যায়। এমনকী, সরকারি চাকরিও পাওয়া যেতে পারে। সুচানের দাদা ফুলচান্দ সিং মুড়া এক সময়ে সক্রিয় মাওবাদী ছিলেন। তিনি আত্মসমর্পণ করার পরে এখন পুলিশের হোমগার্ড হিসেবে কাজ করেন।"
    http://www.anandabazar.com/state/two-maoists-surrender-before-mamata-banerjee-1.647515?ref=hm-new-stry
  • cm | ২৫ জুলাই ২০১৭ ২২:৩৪713620
  • http://www.epaper.eisamay.com/Details.aspx?id=23240&boxid=14266643

    জোটের ভাতে ছাই

    কৌশিক প্রধানমোদী হাওয়া নেই৷ তবু বিজেপির ঝুলিতে তিনটি আসন৷

    লাল প্রায় নিশ্চিহ্ন৷ সবুজের সুনামি৷ তারই মধ্যে গেরুয়ার উজ্জ্বল আভাস৷

    নির্বাচনের ফল ঘোষণার আগেই বিজেপির রাজ্য নেতৃত্ব দাবি করেছিলেন, এ বার তাঁরাই হবেন নির্ণায়ক শক্তি৷ ফল ঘোষণার পরে দেখা গেল, নির্ণায়ক শক্তি তো বটেই, আগামী দিনে রাজ্য রাজনীতিতে বড় শক্তি হওয়ার দিকে অনেকটাই এগিয়ে গেল নরেন্দ্র মোদীর দল৷ কংগ্রেসের মতো দীর্ঘ রাজনৈতিক ইতিহাস, বামেদের মতো সাংগঠনিক জাল বা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো তুমুল জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব ---কিছুই নেই এ রাজ্যের বিজেপি -তে৷ তবু হিসাব বলছে, রাজনীতিতে প্রায় আনকোরা মুখ দিলীপ ঘোষের নেতৃত্বে বিজেপি মাত্র তিনটি আসন পেলেও অন্তত ৫০টি আসনে বাম -কংগ্রেস জোটের ভোট কেটে তৃণমূলের জেতার পথ পরিষ্কার করেছে৷ মোদীর দলই কোমর ভেঙে দিয়েছে সনিয়া -ইয়েচুরিদের জোটের৷ ডান বনাম বাম, স্বাধীনতা পরবর্তী বিগত সাত দশক এই দুই শিবিরের বিভক্ত বাংলা অদূর ভবিষ্যতে দক্ষিণপন্থী ও অতি -দক্ষিণপন্থী শিবিরের ভাগ হয়ে যাওয়ার নয়া মেরুকরণের সম্ভাবনা উস্কে দিয়েছে৷ আসন ভিত্তিক ফলাফলে দেখা যাচ্ছে, ২৬২টি আসনে বিজেপি ১০ হাজারের বেশি ভোট পেয়েছে৷ তার মধ্যে মুখ্যমন্ত্রীর ভবানীপুর -সহ তারা ২০ হাজারের বেশি ভোট পেয়েছে প্রায় ৬০টিরও বেশি আসনে৷ গত লোকসভা নির্বাচনে দেশ জোড়া মোদী ম্যাজিকের উপর ভর করে এ রাজ্যে প্রায় ১৭ % ভোট পেয়েছিল বিজেপি৷ এক লাফে বাড়িয়ে নিয়েছিল ১০ শতাংশেরও বেশি ভোট৷ জিতেছিল দার্জিলিং ও আসানসোল আসন৷ দু’বছর পর সেই মোদী ম্যাজিকের আর প্রায় কিছুই অবশিষ্ট নেই৷ দিল্লি, বিহার বিধানসভা নির্বাচনে বিজেপির ভরাডুবি হয়েছে৷ উত্তরাখণ্ডে রাষ্ট্রপতি শাসন জারির পরে সুপ্রিম কোর্টের নির্দেশের পর আস্থা ভোটে জিতে ক্ষমতায় ফেরে সে রাজ্যের কংগ্রেস সরকার৷ কার্যত মুখ পোড়ে বিজেপির৷ ব্যাঙ্কে জমা অর্থের উপর সুদ কমানো, পরিষেবা করের হার বাড়ানোর মতো একাধিক ঘটনায় সারা দেশে মধ্যবিত্ত মানুষের ক্ষোভ বাড়ছে কেন্দ্রে উপর৷ এত ‘নেগেটিভ ফ্যাক্টর ’ সত্ত্বেও এ রাজ্যের নির্বাচনের ফল দেখলে আগামী দিনে বঙ্গে বড় আশার আলো বিজেপি দেখতেই পারে৷ এর আগে যে দু’জন বিজেপির টিকিটে বিধানসভায় গিয়েছিলেন সেই বাদল ভট্টাচার্য ও শমীক ভট্টাচার্য যথাক্রমে ১৯৯৯ ও ২০১৪ -র উপনির্বাচনে জিতে বিধায়ক হন৷ এ বারই প্রথম সাধারণ নির্বাচনে বিজেপি শুধু সফলই নয়, এক লাফে আসন বেড়ে হল তিন৷ কীভাবে এই সাফল্য ? এ প্রশ্নের জবাব খুঁজতে গিয়েই রাজনৈতিক বিশেষজ্ঞরা কিঞ্চিত্ বিস্মিত৷ ২০১৪ -র লোকসভা ভোটে প্রচারে এসে মোদী বাংলাদেশ থেকে আসা হিন্দু অনুপ্রবেশকারী এবং মতুয়াদের নাগরিকত্ব প্রদানের প্রতিশ্রীতি দিয়েছিলেন৷ এর পর দুয়ের (ক্ষমতায় মমতা ) পাতায়৷

    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=23241&boxid=142818493
    অন্য দিকে, মমতা তাঁকে কোমরে দড়ি দিয়ে ঘোরানোর হুঁশিয়ারি দেন৷ কিন্ত্ত বিধানসভা ভোটের প্রচারে মোদী সাতটি সভা করলেও তাতে সাম্প্রদায়িক উস্কানি ছিল না৷ মেরুকরণের পথে হাঁটেনটি মমতাও৷ তা সত্ত্বেও গেরুয়া শিবিরের সাফল্যের পিছনে অনেকেই মমতার হিজাব পরা, ইমাম ও মোয়াজ্জেম ভাতা চালুর মতো সিদ্ধান্তকে কাঠগড়ায় তুলেছেন৷ তাঁদের বক্তব্য, মমতার সংখ্যালঘু তোষণকে অস্ত্র করেই বাড়ছে গেরুয়া শিবির৷ সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র আবার খড়গপুরের মতো কয়েকটি আসনে দিলীপ ঘোষের জয়ের উল্লেখ করে বলেন, অনেক জায়গায় বিজেপি ও তৃণমূলের বোঝাপড়া হয়েছিল৷ উত্তরবঙ্গে মোট ৫৪টি বিধানসভা আসনের মধ্যে রাজনৈতিক বিশেষজ্ঞদের বক্তব্য ছিল, তৃণমূল ডাবল -ডিজিট পেলে সেটাই বিরাট ব্যাপার হবে৷ কারণ, রাজ্যের শাসকদলের মূল শক্তি দক্ষিণবঙ্গ৷ আর উত্তরবঙ্গ কংগ্রেস ও বামেদের শক্ত ঘাঁটি৷ সেই উত্তরবঙ্গেই কংগ্রেস, বামেদের ভোট কেটে ১০ -টিরও বেশি আসনে নির্ণায়ক শক্তি হয়ে তৃণমূলকে জিতিয়ে দিয়েছে বিজেপি৷ আর দক্ষিণবঙ্গে বর্ধমানের ১০টি, নদিয়ার ৩টি এবং বীরভূমের ৫ -৬টি আসনে বিজেপির বাড়তি ভোটই জিতিয়ে দিয়েছে তৃণমূল প্রার্থীদের৷ সারা রাজ্যে সব মিলিয়ে এ ধরনের আসনের সংখ্যা ৫০ -এরও বেশি৷ এমনকি, মমতার নিজের কেন্দ্র ভবানীপুরে ২০১১ -তে বিজেপি পেয়েছিল ৫০৭৬টি ভোট, সেখানে এ বার তা বেড়ে দাঁড়িয়েছে ২৬ হাজারের মতো৷ চন্দ্র বসুর মতো রাজনীতিতে প্রায় নতুন মুখ যদি এত ভোট না পেতেন, তা হলে নিশ্চিত ভাবেই মমতার জয়ের মার্জিন আরও কমত৷ এমনকি তৃতীয় রাউন্ড গণনার শেষে চন্দ্রবাবু কংগ্রেসের দীপা দাসমুন্সিকে টপকে দ্বিতীয় স্থানে চলে এসেছিলেন৷ বসিরহাট দক্ষিণ কেন্দ্র থেকে উপনির্বাচনে জিতে গত বিধানসভায় এসেছিলেন বিজেপির একমাত্র সদস্য শমীক ভট্টাচার্য৷ এ বার বিধানসভায় আসছেন তাদের তিন বিধায়ক৷ তার মধ্যে খড়গপুরের কংগ্রেসের প্রবীণ প্রার্থী জ্ঞান সিং সোহনপালকে হারিয়ে বিধানসভায় পা রাখতে চলেছেন স্বয়ং রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ বিধানসভার ফল বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, বিজেপি পেয়েছে সব মিলিয়ে ১০। ২ শতাংশ ভোট, যা গত লোকসভায় এ রাজ্যে তাদের প্রান্ত ভোটের থেকে প্রায় ৭ শতাংশ কম৷ বিশেষজ্ঞরা মনে করেছিলেন, বিজেপির যে ভোট কমবে, তার পুরোটাই ফিরবে জোটের দিকে৷ কারণ, গত লোকসভা নির্বাচনে বামেদের থেকেই প্রায় ১২ শতাংশ ভোট গিয়েছিল বিজেপির বাক্সে৷ বিশেষজ্ঞদের সেই আগাম পূর্বাভাস ব্যর্থ করে প্রায় ৭ শতাংশ ভোটই এ বার এসেছে তৃণমূলের দিকে৷ যার ফলে এক ধাক্কায় তৃণমূলের ভোটের শতাংশ গিয়ে দাঁড়িয়েছে ৪৪। ৯ -তে৷ দু’বছর আগে লোকসভা ভোটে তৃণমূলের প্রান্ত ভোট ছিল ৩৯ শতাংশের সামান্য বেশি৷ শহরাঞ্চলের পাশাপাশি আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া এলাকা এবং ওডিশা, ঝাড়খণ্ড, অসম সীমানা আসনগুলিতে বিজেপির ভোট এবার অনেকটাই বেড়ে গিয়েছে৷ এত দিন পর্যন্ত এই সব এলাকা মূলত কংগ্রেস ও বামেদের শক্ত গড় ছিল৷ এটা স্পষ্ট যে, এই সব এলাকায় বাম ও কংগ্রেস ভোট ব্যাঙ্কে ধস নেমেছে আর তা গিয়েছে মূলত বিজেপির দিকে৷ প্রথম পাতার পর৷
  • SC | ২৭ জুলাই ২০১৭ ০৭:৫৪713622
  • যাহ! মনখারাপের দিন। নীতিশ কুমার, আপনিও ?
    20১৯ এর ক্ষীণ আশাটাও চলে গেলো।
  • aranya | ২৭ জুলাই ২০১৭ ০৮:০৭713623
  • নীতিশ কুমার নিজের স্বার্থের বাইরে কিছু করবেন, এমন আশা আমার কখনো ই ছিল না। বস্তুত ভারতে বা সারা পৃথিবীতেই হয়্ত, এমন রাজনীতিক আর কজন যারা ব্যক্তিগত বা দলীয় স্বার্থের উর্দ্ধে উঠে শুধু মানুষের কথা ভেবে কাজ করবেন
  • cm | ২৭ জুলাই ২০১৭ ০৯:২১713624
  • নিতীশকুমারের কোন ব্যক্তিগতস্বার্থের খোঁজ পাওয়া গেছে কি? বিরোধী জোটের কোন এজেন্ডা আছে? না বিজেপিরও কোন এজেন্ডা নাই শুধুই জুমলা। পরিবত্তোনের হাওয়া বামেদের বিরুদ্ধেই তোলা যায়।
  • PT | ২৭ জুলাই ২০১৭ ০৯:৩৩713625
  • নীতিশকুমারের রাজনীতিও সততার প্রতীকের রাজনীতির মত টলটলায়মান। যখন যেদিকে সুবিধে। এখন ন্যাকাপনা হচ্ছে সততা নিয়ে। মহাজোট বানানোর সময়ে লালু যেন ধোয়া তুলসী পাতা ছিল।

    অতিবামেদের সমর্থনে রাজনাথ-তিনোদর মিটিনে বামেদের কোমর ভাঙার যে ষড়যন্ত্র হয়েছিল তার ফল এখন হাতে হাতে পাওয়া যাচ্ছে। দয়া করে কেউ যেন ধর্মনিরপেক্ষ জোটের জন্যে কুম্ভিরাশ্রু বিসর্জন করবেন না।
  • sm | ২৭ জুলাই ২০১৭ ১০:৪৫713627
  • ধর্ম নিরপেক্ষ জোট কি জিনিস!বামেরা কি ধর্ম্মনিরপেক্ষ?ওনারা তো ধর্ম মানেন ই না। অ বিজেপি জোট বরঞ্চ বেটার।
    এনিওয়ে,এ জোটে বামেরা না থাকলেই হলো।ওদের কোমর ভেঙে গেছে। এখন বিশ্রামের সময়!
  • PT | ২৭ জুলাই ২০১৭ ১৩:৫৪713628
  • কিন্তু এদিকে তো দেখছি সব চুপচাপ!! কোন টুইটার নেই, চমকানো-ধমকানো কোন বিপ্লবী বক্তব্য নেই........অন্য কোন হিসেব নিকেশ চলছে না তো!!
  • sm | ২৭ জুলাই ২০১৭ ১৪:৫১713629
  • বামেরা বহুদিন ধরেই বেশ চুপ চাপ। কি ব্যাপার বলুন তো?
  • PT | ২৭ জুলাই ২০১৭ ১৭:০১713630
  • বামেদের নিয়ে চিন্তা নেই। বিজেপির সঙ্গে যাবেনা। সমস্যা তো আরেকজনকে নিয়ে-"ডাকিলেই যাই" গোছের টলটলায়মান-সব সময়েই। তাই এট্টু খোঁজ-খপর করছিলাম আর কি!!
  • PT | ২৭ জুলাই ২০১৭ ১৮:৫১713632
  • আমাদের নিজস্ব বড়দা এ ব্যাপারে কিছু বলবেন?
  • cm | ২৭ জুলাই ২০১৭ ১৯:০৯713633
  • আহা খালি অমন করলে চলে, ওনার একটাই এজেন্ডা, উন্নয়ন। যা করবেন উন্নয়নের জন্য করবেন।
  • cm | ২৭ জুলাই ২০১৭ ১৯:২৭713634
  • জানতাম, যেখানে যা হয় উন্নয়নের জন্য। এই যে, “I took decision in the interest of Bihar and my commitment is to serve Bihar and its people.”
  • sm | ২৭ জুলাই ২০১৭ ১৯:৫২713636
  • ওদিকে ইয়েচুরি আউট।বংগো ব্রিগ্রেড কে বুড়ো আঙ্গুল দেখিয়ে কারাট বাবু যাচ্ছেন রাজ্য সভায়।
    একদা এই বঙ্গ ব্রিগ্রেড বৃন্দা কারাট কে পাঠিয়েছিল রাজ্য সভায় !
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে মতামত দিন