এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Tim | ১৩ এপ্রিল ২০১৮ ২৩:৪১393269
  • একটা লোককে কোনভাবে বুঝিয়ে দিতে পারলেই হয় যে অমুক লোক, বা অমুক জনগোষ্ঠী তোমার নানা অসুবিধের জন্য দায়ী। একবার এটা এস্টাব্লিশ করে ফেললে পরে তাকে দিয়ে নানারকম কাজই করানো যেতে পারে। অনেক ক্ষেত্রে লোকটি বিবেকের দংশন অনুভবই করবেনা কারণ সে ভিক্টিমকে মানুষই ভাবছে না। অনেক ক্ষেত্রে সে ক্রাইমটাকে ক্রাইম বলেই ভাবছেনা। এরকম ভাবলে তার পক্ষে কাজটা করার আর কোন অনুতাপ হয়না।
  • dd | ১৩ এপ্রিল ২০১৮ ২৩:৪১393270
  • দুটো স্যাম্পল।

    একটা ভিডিও, কে জানি ফেসবুকে শেয়ার করেছিলো। এক মিনিটের বেশী দেখতে পারি নি। এই ধরুন এক হপ্তা আগে। সেটা ঐ উত্তর ভারতে (বোধহয় হরিয়ানা) কিছু লোকের ইন্টার ভিউ। আমি যতোটুকু দেখলাম সেগুলো শুধুই চাষাভুষো গোছের লোক। গ্রামীন। দিব্বি জোরগলায় বলছে রেপ হলে মেয়েরাও দায়ী,এক হাতে তালি বাজে কখনো? বলাই বাহুল্য পুরুষ মহিলা, তরুন, বৃদ্ধ সবাই ছিলো। হয়তো বেছে বেছে ঐ মতামত গুলোই তুলেছে। কিন্তু তাদের গভীর বিশ্বাস দেখে অবাক হতেও ভুলে গেছিলাম।

    দ্বিতীয়টি এই গুচর পাতাতেই, গতো বছর মে মাসে CPIM নবান্ন অভিযান করে। তো একজনে, ২৩শে মে, টই খোলেন "ফুটপাথে ফোটে কৃষ্ণচূড়ার দিন"। প্রত্যক্ষদর্শী নামে কেউ।সেই লেখা উদ্ধৃত করছি ....."দৌড়তে দৌড়তে দেখলাম, এজেসি বোস ফ্লাইওভার যেখানে শেষ হয়েছে, সেখান থেকে পুলিশের দিকে বন্যার মত ইঁটবৃষ্টি হচ্ছে। সঙ্গে স্লোগান "ইনকিলাব জিন্দাবাদ", "সিপিএম জিন্দাবাদ", "পুলিশের মা চুদে দে""। লিখেছেন যিনি তিনি সিংহ বিক্রমে লিখেছেন।

    উত্তেজনার সময় পোলিটিকালি করেক্ট খিস্তি হয় না। সেটা মানি।

    কিন্তু দিব্ব্যি গুছিয়ে লিখবার সময়েও এই ধরনের কথা কী অসীম নির্ল্জ্জতায় লেখা যায় ?

    উত্তর ভারতে যেটা আরো প্রকট এবং বিকট, সেটা তো সারা ভারতেই রয়েছে।
  • Ishan | ১৩ এপ্রিল ২০১৮ ২৩:৩৯393268
  • আর্মিকেও এইভাবেই ট্রেনিং দেওয়া হয়। আর্মি তো আমাদের রাষ্ট্রব্যবস্থার অংশ।
  • aka | ১৩ এপ্রিল ২০১৮ ২৩:৩২393267
  • কি জানি বুঝতে পারি না। কি করে সম্ভব। শিউড়ে ওঠার মতন সব ক্রাইম।
  • Atoz | ১৩ এপ্রিল ২০১৮ ২৩:৩১393266
  • তার পেছনে যদি সিস্টেম্যাটিক ব্রেইনওয়াশ থাকে, তাহলে আরো সাংঘাতিক। শিন্ডলার্স লিস্ট এর ক্লিপগুলো দেখছিলাম। কীরকম অদ্ভুতভাবে শিক্ষিত ও বিজ্ঞানপ্রযুক্তির অধিকারী নাগরিকরা কিলিং মেশিনে পরিণত হল। একেবারে নিস্পৃহ নিরুত্তাপভাবে গুলি করে মারছে, ঠেসে ঠেসে বধ্যভূমির ট্রেনে তুলে দিচ্ছে কিছুদিন আগেও যারা হয়ত প্রতিবেশি বন্ধু ছিল, তাদের।
  • Tim | ১৩ এপ্রিল ২০১৮ ২৩:২৪393265
  • হ্যাঁ গ্রুপ ব্রুটালিটিতে ভয় কম, এই কারণে মব এত ভয়ানক।
  • Atoz | ১৩ এপ্রিল ২০১৮ ২৩:২০393264
  • র‌্যাগিং সমর্থক যারা, তাদেরও একটু ট্রেনিং ফ্রেনিং আর ভোকাল টনিক দিলে---বলতে নেই- তেনারাও --- কম যাবেন না।
  • Tim | ১৩ এপ্রিল ২০১৮ ২৩:১৭393263
  • আকাদা, সাইকোপ্যাথ বাছতে গাঁ উজাড় হবে। আমার মনে হয় একটা জনগোষ্ঠীর থেকে একদল লোক তুলে নিয়ে স্যাম্পলিং করলে প্রচুর এরকম বেরোবে যারা ধরা পড়ার ভয় না থাকলে ভয়ানক ব্রুটালিটি দেখাতে পিছপা নয়। এক কথায় বলতে গেলে আমরা মানসিকতায় খুব প্রিমিটিভ একটা জায়গায় পৌঁছে যাচ্ছি, একটা মোড়ক আছে ওপর ওপর, কিন্তু আসলে সার্ভাইভ করার, এক্সেল করার বা যার যেটা ইচ্ছা সেটা পাওয়ার জন্য যে কিলার ইন্সটিংক্ট লাগে সেটার চর্চা করতে করতে এখন আর কোনকিছুরই পরোয়া করেনা মানুষ।
  • aka | ১৩ এপ্রিল ২০১৮ ২৩:০৮393262
  • যারা এরকম ক্রাইম করতে পারে, তারা নির্ভেজাল সাইকোপ্যাথ। সেটাই রুট কজ, বাকিসব ওপরের মোড়ক। ভয়ংকর।
  • dd | ১৩ এপ্রিল ২০১৮ ২২:৩১393261
  • "'নির্ভয়ার অভিযুক্তদের মৃত্যুদন্ডের দাবী, কিন্তু আসিফার ধর্ষণে অভিযুক্তদের সমর্থনে 'জাতীয়' হট্টগোল, এই বৈপরীত্বে অনেকেই হতবাক হয়ে পড়েছেন দেখছি। কিন্তু অবাক হবার তেমন কিছু নেই। সবটাই টিপিকাল উত্তর ভারতীয় পৌরুষের কারবার।............" ঈশেনের এই লেখাটা ভালো লাগলো।

    বহুদিন আগে, মনে আছে বিতর্ক হতো, ধর্ষন সেক্ষুয়াল ক্রাইম না ফিজিকাল ভায়োলেন্স। তখন এই ধরনে কচকচিতে বিরক্ত বোধ করতাম। এখন বুঝি অনেক ক্ষেত্রেই স্রেফ, ঐ ঈশেন যা লিখলো "পৌরুষের কারবার"। আমরা ওরার ব্যাপার।
  • + | ১৩ এপ্রিল ২০১৮ ১৯:২৮393260
  • name: সিকি mail: country:
    IP Address : 158.168.40.123 (*) Date:13 Apr 2018 -- 09:38 AM

    বেদ ভাসিনের ইংরাজীর লিঙ্কটা কোথায় পাবো??
  • avi | ১৩ এপ্রিল ২০১৮ ১৮:১৩393259
  • মোটে দুটো জায়গার নাম দেখে দুঃখ করলে চলবে? আইটি সেল কাল থেকে ওভারটাইম খেটে আরো পাঁচটা জায়গার নাম ছবিসমেত বের করে ফেলেছে, এবং সুবিধামতো অপরাধীর নামও পেয়ে গেছে। প্রথমে কিছুটা পিছিয়ে পড়লেও এখন উদ্দাম প্রচার শুরু হয়েছে।
  • de | ১৩ এপ্রিল ২০১৮ ১৮:০৩393258
  • সকালবেলা খবরের কাগজ পড়ার পর থেকে অসম্ভব ডিপ্রেসড লাগচে- উন্নাও, আসিফা - এদেশ কি কখনো বদলাবে?
  • সিকি | ১৩ এপ্রিল ২০১৮ ১৬:৪২393257
  • এদিকে কেরালার ঘরে ঘরে একটা ছোট মালয়ালম পোস্টার লিখে বাইরে সেঁটে দেওয়া হচ্ছে।

    "এই বাড়িতে দশ বছরের কম বয়স্ক বাচ্চা মেয়ে আছে। বিজেপির হয়ে কেউ ভোট চাইতে এই বাড়িতে ঢুকবেন না।"
  • paps | ১৩ এপ্রিল ২০১৮ ১৫:০০393256
  • ৫টা কেন ১০টা করে খান না। শুধু খেয়াল রাখবেন মানেকা গান্ধী যেন না জানতে পারে।
  • জটায়ু | ১৩ এপ্রিল ২০১৮ ১৪:৫১393255
  • আমি গাড়োয়াল শ্রীনগরে গিয়ে আর্মাডিলোর ডিমের ডালনা খেতে চেয়েছিলাম বলে লোকে কীরকম একটা বিচ্ছিরি করে তাকিয়েছিল, যেন পাগল দেখছে ! পোপোক্যাটাপেটাপোটোপুলটিশ !
  • কবীর সুমো | ১৩ এপ্রিল ২০১৮ ১৪:০৩393254
  • আমি রোজ পাঁচটা করে হার্মাদিলো রোস্ট করে খাই
  • PM | ১৩ এপ্রিল ২০১৮ ১৩:১৮393253
  • এই সব আলোচনা আলাদা টইতে রাখা হোক-- না হলে হারিয়ে যাবে। সময়্টা ধরা থাকুক
  • paps | ১৩ এপ্রিল ২০১৮ ১৩:০৮393252
  • আতোজের লিস্ট থেকে কয়েকটা ননকনভেনশনাল মাংস বাদ গেছে, যেমন গোসাপ, শজারু, কোয়েল, হরিণ। ভারতে ট্রাইবদের মধ্য়ে গোসাপ খাও্য়ার চল আছে। বীরভুমে গোসাপকে সোনাগোদা বলে। বোধ হয় স্বর্ণগোধিকার অপভ্রংশ। বীরভুমে গোসাপ খাওয়ার চল কি মঙ্গলকাব্য়ের কালকেতু শুরু করেছিল নাকি? গোসাপ ইণ্ডিয়া ছাড়াও মধ্য় আমেরিকার দেশের লোকজন খায়। এক বেলিযিয়ান বন্ধু বলেছিল এটা।
  • paps | ১৩ এপ্রিল ২০১৮ ১২:৪৫393251
  • ওহ প্য়ান্গোলিন! আমি অবশ্য় প্য়ান্গোলিনও দেখিনি চর্ম্য়চক্ষে, কিনত্তু অন্ত্ত ছবিতে বা টিভিতে দেখেছি। বনরুই টার্মটা আগে শুনিনি, আর প্য়ান্গোলিন টার্মটার সন্গে পরিচয় ছোটবেলা থেকেই যদিও দেখিনি।
  • paps | ১৩ এপ্রিল ২০১৮ ১১:২৩393248
  • আর্মাডিলোকে বাঙলায় বনরুই বলে বুঝি? জানতাম না। এই জন্তুটি চর্মচক্ষে দেখিনি; ভারতবরষে বোধ হয় নেই এরা।
  • paps | ১৩ এপ্রিল ২০১৮ ১১:২৩393249
  • আর্মাডিলোকে বাঙলায় বনরুই বলে বুঝি? জানতাম না। এই জন্তুটি চর্মচক্ষে দেখিনি; ভারতবরষে বোধ হয় নেই এরা।
  • cm | ১৩ এপ্রিল ২০১৮ ১১:২০393247
  • আর বেসনে বুড়িয়ে মুচমুচে ইঁদুর ভাজা? কদিন আগে হোঅ্যা ভিডিও দেখলাম সদ্যজন্মানো ইঁদুরছানা সসে বুড়িয়ে খাচ্ছে। ইঁদুর দিয়ে প্রোটিনের চাহিদা মেটানোর সম্ভাবনার কথা অন্যত্র পড়েছি বোধহয়। অস্ট্রেলিয়ায় এমু, ক্যাঙ্গারু খায়।
  • b | ১৩ এপ্রিল ২০১৮ ১১:০৮393246
  • আর্মাডিলো।
  • paps | ১৩ এপ্রিল ২০১৮ ১১:০১393245
  • ঘোড়ার মাংস মানুষে খায় তো। মধ্যএশিয়ার দেশগুলিতে অর্থাৎ মঙ্গোলিয়া, কাজাখস্তান, উজবেকিস্তান,তাজিকিস্তানে ঘোড়ার মাংস মানুষের staple food; ফ্রানসেও খুব জনপরি্য় এটি। ইউকে তে অবশ্য় ঘোড়ার মাংস খাও্যা ট্য়াবু। আর সাপের মাংস হংকং, তাইওয়ান, চায়নাতে খায়। কিন্ত্তু বনরুই কি জিনিস?
  • সিকি | ১৩ এপ্রিল ২০১৮ ০৯:৫২393244
  • দশ বছর আগে ওড়িশার কান্ধামাল জেলায় দুই ক্রিশ্চান নানকে ধর্ষণ করতে করতে বজরং দলের ধর্ষক চেঁচিয়ে বলেছিল - ভারত মাতা কি জয়।

    অফিশিয়ালি রেকর্ডেড। আমরা ভুলে যাই। পরে একই ঘটনা দশ বছরের ব্যবধানে ঘটলে আমরা চমকে উঠি। এ লিগ্যাসী অনেকদিনের। আজকের নয়। আমরাই বাড়তে দিয়েছি। আমরা, আমাদের রাজনীতি। রাইট উইংস অর নট।
  • সিকি | ১৩ এপ্রিল ২০১৮ ০৯:৫০393243
  • আজ যখন আলোর সুইচ টেপার মত কথায় কথায় রাজনীতিকদের অন্তরাত্মা জেগে উঠছে, যখন গতকাল রাত বারোটার সময়ে মহামান্য রাজপুত্র রাহুল গান্ধির ইন্ডিয়া গেটে ক্যান্ডেললাইট ভিজিল অল্প হলেও মিডিয়ার ক্যামেরার কেন্দ্রবিন্দু হচ্ছে, তখনও, তখনও আমি মনে করিয়ে দিতে চাই যে জগদীশ টাইটলার আর সজ্জন কুমার আজও কংগ্রেসের "নেতা" - যদিও মন্ত্রী নয় আর। মোদীকে "নীচ কিসম কা আদমি" বলার গুরুতর অপরাধে যে কংগ্রেস রাতারাতি দল থেকে বের করে দিতে পারে মণিশংকর আয়ারের মত ব্যক্তিত্বকে, সে দল শুধুমাত্র পক্ষপাতহীন বিচারের স্বার্থে, হাজারে হাজারে কচুকাটা হওয়া শিখদের জাস্টিস দেবার লক্ষ্যেও এই দুটি জীবকে - টাইটলার আর সজ্জন কুমার - এদেরকে পার্টি থেকে আজও বহিষ্কার করতে পারে না। বহু এসটাবলিশড সাক্ষ্যপ্রমাণ আছে, তবুও এদের আজও শাস্তি দেওয়া যায় নি, অবশ্য মামলা চলছে, চলবে।

    ভুলে যাওয়া যায় না কুনান পোশপোরা। তেইশে ফেব্রুয়ারি, উনিশশো একানব্বই। কেন্দ্রে সেদিন চন্দ্রশেখর প্রধানমন্ত্রী এবং গৃহমন্ত্রী। আইনমন্ত্রী ছিলেন জনতা দলের সুব্রহ্মণিয়ম স্বামী, আজকে যিনি বিজেপির সুসুস্বামী নামে খ্যাত। রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইংস - র-এর প্রাক্তন ডিরেক্টর গিরিশ চন্দ্র সাক্সেনা ছিলেন সেদিন জম্মু কাশ্মীরের রাজ্যপাল। সেই কোয়ালিশন সরকারকে কংগ্রেস বাইরে থেকে সাপোর্ট দিত। গ্রামের সমস্ত নারীকে সারারাত ধরে ধর্ষণ করতে করতে ভারতীয় সেনাবাহিনী সোচ্চারে বা নিরুচ্চারে "ভারত মাতা কি জয়" বলেছিল কিনা জানার আর কোনও উপায় নেই - সরকারি ভাষ্যে আজও কুনান পোশপোরায় সে রাতে কিছুই হয় নি। কিচ্ছু হয় নি।

    রাহুল চেষ্টা করছেন, ভালো কথা। শুভেচ্ছা রইল - কিন্তু ভুলগুলো আগে স্বীকার না করে নিলে তো ক্রেডিবিলিটি আসবে না। পাপের বোঝা কংগ্রেসের ঘাড়েও কিছু কম নেই।
  • সিকি | ১৩ এপ্রিল ২০১৮ ০৯:৩৮393242
  • দু-দির Date:13 Apr 2018 -- 05:30 AM পোস্টের পরিপ্রেক্ষিতে -

    ডেমোগ্রাফিটা আলাদা। জম্মু আর কাশ্মীরের ডেমোগ্রফি আলাদা। স্বাধীনতার সময়ে সেখানে যখন সীমারেখা ফাইনাল করা হচ্ছিল, তখন হাজারে হাজারে লোকের লাশ পড়েছে, অবভিয়াসলি জম্মু ভারতের ভাগে পড়ার ফলে সংখ্যাগুরু জবাই হওয়া মানুষেরা ছিল মুসলমান, এবং নোম্যাড। এই খুনের দায়িত্ব সম্পূর্ণভাবে নিজের হাতে নিয়ে সুচারুভাবে পালন করেছিল হিন্দু মহাসভা আর আরএসএস, সঙ্গে হাত মিলিয়েছিল দায়িত্বপ্রাপ্ত সেনা আর শিখ শরণার্থীরাও। প্রায় কোনও রেকর্ড রাখা হয় নি এই দীর্ঘ ভায়োলেন্সের।

    জম্মুর রাজনীতি চিরদিনই কম্যুনাল আর পোলারাইজড ছিল। নব্বইয়ের ইনসার্জেন্সির পরে ডিসপ্লেসড কাশ্মীরি পণ্ডিতদের প্রাথমিক পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছিল জম্মুতেই - সেইসব সেটলমেন্ট আজও আছে, এবং সেখানে পণ্ডিতরা আজও থাকেন এবং আরএসএসের হিন্দুত্ব সেখানে বহুদিন ধরেই থ্রাইভিং - রাহুল পণ্দিতার বইটি আরেকবার পড়ে নেওয়া যেতে পারে।

    জম্মুর এই কম্যুনাল ইতিহাস নিয়ে বেদ ভাসিনের একটা চমৎকার পেপার আমি অনুবাদ করেছিলাম, আরেকবার পড়ে ফেলো।

    http://www.guruchandali.com/default/2016/10/27/1477586130612.html
  • pi | ১৩ এপ্রিল ২০১৮ ০৯:০৮393241
  • #Protest Rally for Asifa and Unnao:
    If the rape and murder of 8 year old will not wake up us, nothing ever will. Shall we live in with the identity of a human being after this incident? It is the ardent need of present time to protest strongly against such type of gang rape and brutal murder. We appeal to all sensitive and responsible person to come on road for a protest rally for Asifa and Pappu Singh (father of another 16 year old raped young girl of Unnao in UP) Kolkata and other districts also.
    Date: 14.04.2018
    Time: 11am
    Place: Jadavpur 8B bus stand to Golpark.
    #Bangla Sanskriti Mancha
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত