এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ekak | ১৮ এপ্রিল ২০১৮ ০২:২৪393420
  • ঘটনাচক্রে, আজকেই সন্ধ্যে নাগাদ, এক কলকাতার বন্ধুর সঙ্গে ফোনালাপঃঃ

    আমি ঃ কী রে বাল, ফোন ধর্তে এতোক্ষন লাগে ?

    বন্ধু ঃ আর কৈস না রে দোসতো।হেই ফ্যাক্টরি থিকা আইলাম।

    আ ঃ তাতে এতো ফিসফিস কোচ্চিস কেনো ?

    বঃ হারে বৌ ডা গুমায়। আমে হেই সুজোগে --

    আ ঃ মারিয়েচে।এই সুজোগে কী করিস ? কাজের মেয়েরে টিউনিঙ্গ ??!!

    বঃ (আরো ফিস্ফিস কোরে) না রে দোসতো। লুকায়ে লুকায়ে একখান ডিম খাই।

    আ ঃ তোর তো কোলেস্টেরল আর বারেনি বোল্লি, স্ট্যাটিন খচ্চিস তো ? ডাক্তার একেবারে বন্ধ কোরে দিলো।

    ব ঃ আরে ডাক্তারেকৈসে এগ্টাআধ্টা খাইতে পারেন, বৌ কৈসে এক্টাও না ঃ( ঃ(

    এই হল ব্যাপার।এক্টা বেয়াল্লিশ বছরের দামড়া বৌ ঘুমিয়ে থাকলে লুকিয়ে লুকিয়ে ডিমসেদ্ধো খাচ্চে। বাঙ্গালির স্বাস্থ্যসচেতনতা
  • paps | ১৮ এপ্রিল ২০১৮ ০২:১৫393419
  • টিমকে বড় করে ক।
  • paps | ১৮ এপ্রিল ২০১৮ ০২:১৩393418
  • আপনার হাইপ্রেশার রুগী-লোপ্রেশার রুগীর বন্ধুতব করিয়ে সাম্য়াবস্থায় আনার ফাণ্ডাটা ভাল। আমি এটা একটু রিফাইন করতে পারি কি? আমি ভাবছিলাম যে বিবাহেচ্ছুক হাইপ্রেশার রুগীর সঙ্গে লোপ্রেশার রুগীর বিয়ে দিলে কেমন হয়। এক্ষেতরে নরময়াল প্রেসার রেণ্জ থেকে রুগি-রুগিণির প্রেশার কতটা কম বা বেশি সেটা মিলিয়ে ম্য়াচ ঠিক করা হবে। অরথাৎ আমার বক্তব্য কম হাই রুগি+ কম লো রুগি = ভালো ম্য়াচ কারণ ইকুলিব্রিয়াম পৌঁছাবে তাড়াতাড়ি। গুরুতে উপস্থিত কম্পু জনগণ একটা অ্য়ালগোরিদম লেখেন না কেন। চাই কি একটা matrimonial site ও বানিয়ে ফেলা যায়, ২ পাইস ইনকামও হবে। তবে আমাকে আর আতোজকে আর্থিকভাবে বণ্চিত করবেন না যেন।
  • Tim | ১৮ এপ্রিল ২০১৮ ০২:০৫393417
  • অহংবোধের থেকে বড়ো কিছু নেই। মানুষের নিজেকে ভুল প্রমাণিত হতে দেখলেই কাছা খুলে যায়। শিক্ষা, যুক্তিবাদ, বুদ্ধি সব এর কাছে তুচ্ছ।

    আরেকটা কথা হলো, যতদিন না মানুষকে তার কথা ও কাজের মধ্যে সামঞ্জস্য রাখতে বাধ্য হতে হচ্ছে ততদিন এইসব আলবাল বন্ধ হবেনা। সততার কোন কারিকুলাম হয়না।
  • S | ১৮ এপ্রিল ২০১৮ ০১:৫৪393415
  • তার চেয়েও বড় কথা এসব খেয়ে যদি অসুখই না বাধাই তাহলে ডাক্তারদের চলবে কি করে?
  • Ishan | ১৮ এপ্রিল ২০১৮ ০১:৪৯393414
  • ডাক্তাররা কেন আছে তাইই বুঝিনা। মদ খাবেননা, সিগারেট খাবেননা, রেড মিট খাবেননা, এইসব দিয়ে শুরু করে। তারপর অভাবনীয়, বলবে ফ্যাট খাবেননা, কার্ব খাবেননা। অর্থাৎ আলু, ভাত, রুটি। সবশেষে নুনও খাবেননা, চিনিও খাবেননা। আরে ভাই, মানবজাতি ১০ হাজার বছর ধরে কিছু খাবার দাবার আবিষ্কার করেছে, তার কোনোটাই না খেলে খাবো কী? আর তার চেয়েও বড় কথা, এসব খেয়ে অসুখ করলে ডাক্তাররা যদি সারাতে না পারে, তো তারাই বা আছে কেন?
  • S | ১৮ এপ্রিল ২০১৮ ০১:৪৮393413
  • আমাকে একজন বলেছিলেন যে তিনি এখন রান্নাতেই বেশি নুন দিয়ে দেন, যাতে পাতে নুন নিতে না হয়। টেবিল সল্ট কম খেতে বলেছে ডাক্তার।
  • paps | ১৮ এপ্রিল ২০১৮ ০১:৪৬393412
  • বড়েস এর সাথে একমত। ডাক্তাররা "টেবল সল্ট খাবেন না" বা "কাঁচা নুন খাবেন না" জাতীয় কথা বলে রোগীকে মিসগাইড করে ফেলে। বা যাদের সল্ট-ক্রেভ আছে তাদেরকে নিজেকে ধোঁকা দেওয়ার একটা ব্য়বস্থা নিজেদের অজান্তেই দিয়ে ফেলে।
  • Atoz | ১৮ এপ্রিল ২০১৮ ০১:৪০393411
  • কপিরাইটের কী আছে? আরো অনেকেই বলেন তো।
    ঃ-)
  • paps | ১৮ এপ্রিল ২০১৮ ০১:৩৭393410
  • ক্রিকেটিয় তুলনাটা বেশ খাসা। টুকে নিলাম পরবর্ত্তিতে ব্যবহারের জন্য। কপিরাইট অব্শ্য আপনার থাকবে।
  • Atoz | ১৮ এপ্রিল ২০১৮ ০১:২৮393409
  • হাইপ্রেশারের রুগীরা লোপ্রেশারের রুগী খুঁজে বের করে বন্ধুত্ব করে ফেলুন। যেই না জড়িয়ে ধরবেন, লো আস্তে আস্তে বেড়ে বেড়ে নর্মাল হয়ে যাবে আর হাই আস্তে আস্তে কমে কমে নর্মাল। ইকুইলিব্রিয়ামে পৌঁছলে ছেড়ে দেবেন। ব্যস। খেল খতম।
    ঃ-)
  • S | ১৮ এপ্রিল ২০১৮ ০১:২৩393408
  • ধুর ওটা আসলে ডাক্তারদের কমিউনিকেশনের সমস্যা। শুধু বলে টেবিল সল্ট খাওয়া খারাপ (বোধয় বইতে ওরকমই লেখা আছে)। আর বাঙালীরা ভাবে টেবিল সল্ট মানে টেবিলে যে সল্ট থাকে মানে নুনদানীর নুন। রান্নায় দিলে কোনও অসুবিধে নেই। ডাক্তাররা বললেই পারে যে "নুন খাবেন না"।
  • Atoz | ১৮ এপ্রিল ২০১৮ ০১:২১393407
  • সায়েন্স হল আমাদের সমাজে ক্রিকেটের প্যাড গ্লাভস হেল্মেটের মতন। অফিসে পরে নিয়ে কাজ করল, বাড়ি এসে সব খুলে ঝাড়া হাত পা হয়ে নিগুঢ়ানন্দ পড়া শুরু করল। ঃ-)
  • paps | ১৮ এপ্রিল ২০১৮ ০১:১৬393406
  • মুশকিলটা এখানেই। লোকজন সস্তা কথা শুনে বেশি হাততালি দেয়। যে কথা বুঝতে মস্তিস্কের পরিশ্রম হয় সে কথা শুনতে চায় না। সেদিন যেমন ছোট থেকে বিজ্ঞানমণ্চ করা এক ইনজিনিয়ার বন্ধুর দাবি হাইপরেশারের রুগিরা কাঁচা নুন না খেয়ে একটু সাঁতলানো নুন খেলে ভাল। তাকে শত চেষ্টা করেও আমি বোঝাতে পারলাম না যে সাঁতলানো নুনও সেই সোডিয়াম ক্লোরাইডই, অর্থাৎ সাঁতলানোর ফলে নুনের রাসায়নিক এমন কোনো পরিবর্ত্তন ঘটে না যে সেটা এক ধাক্কায় কম ক্ষতিকর হয়ে যাবে। এমনকি তাকে হায়ার সেকেণ্ডারিতে পড়া ফান্ডা মনে করালাম যে the properties of a compound remains the same irrespective of its source and method of preparation. তো সব শুনেটুনে বন্ধুবরের আমোঘ যুক্তি "ভাবিস না যে সায়েন্স সব জেনে বসে আছে"। এরপর আর কোনো যুক্তি দেওয়া চলেনা। এই হল আমাদের দেশের 'শিক্ষিত সম্প্রদায়' এর নমুনা। সব মিলিয়ে বড় হতাশা জাগে।
  • Atoz | ১৮ এপ্রিল ২০১৮ ০০:৪১393405
  • সেই বিখ্যাত বিরিঞ্চিবাবার সিনেমায় ছিল, নিবারণ রেগে গিয়ে এরকম কিছু বলছেন"সে কী, এরকম তোদের সামনে আইনস্টাইন ইত্যাদি নিয়ে ঢপ দিল, কেউ কিছু বলল না?"
    উত্তরে ননী বললেন, "না, সবাই ক্ল্যাপ দিল।"
  • Ishan | ১৮ এপ্রিল ২০১৮ ০০:৩৯393404
  • আমি ফেবু দেখিনি। কোথায় একটা পড়েছি। লোকটা 'মেয়েটা মরেছে বাঁচা গেছে, নইলে তো সন্ত্রাসবাদী হত' এইরকম কিছু একটা লিখেছিল। সোসাল জাস্টিসের অনলাইন যোদ্ধারা সেটাকে ভাইরাল করে দিয়ে চাকরি খেয়েছেন। ইন্টারেস্টিংলি কোটাক অমাহিন্দ্র লিখেছে খারাপ পারফন্সের জন্য লোকটির চাকরি গেছে। জালি করার অভ্যাস আর যাবে কোথায়। :-)
  • paps | ১৮ এপ্রিল ২০১৮ ০০:৩৫393403
  • অবশ্য় খেলাটা নতুন নয়। হারুন ইহাইয়া এবং জোকার নালায়েকদের মত ইসলামবাজ জানোয়ারগুলো এটা বহুদিন ধরেই করে আসছে। সায়েনটিষ্টদের রাতদিন পরিশ্রমের ফল ধর্মের নামে হাইজ্য়াক করে নেওয়ার এই চেষ্টা দেখে খুব গায়ে লাগে। কারণ নিজে খুব ভাল করে জানি একটা সামান্য হাই-ইমপ্যাক্ট পেপার পাবলিশ করতে কি পরিমাণ চাপ নিতে হয়।
  • h | ১৮ এপ্রিল ২০১৮ ০০:২৯393401
  • ধুর অতো সোজা না। কত হনু দেখলাম।
  • h | ১৮ এপ্রিল ২০১৮ ০০:২৯393402
  • ধুর অতো সোজা না। কত হনু দেখলাম।
  • Atoz | ১৮ এপ্রিল ২০১৮ ০০:১৭393400
  • আমিশ আমিশ আমিশ
    ঃ-)
  • paps | ১৭ এপ্রিল ২০১৮ ২৩:৪৯393399
  • দোষটা আমাদেরই। ভোট দিয়ে এই অ্য়ালডিহাইড-ডিএনএ গুলোকে ক্ষমতায় নিয়ে আসি।
  • aka | ১৭ এপ্রিল ২০১৮ ২৩:৩৫393398
  • আরে স্কাইপও ছিল, নইলে অমন ঐ ভগবানদের সাথে দড়াম দড়াম করে রাম কথা বলত কি করে। এই বলল বাণ ছুঁড়ে সব জল শুষে নেব, ওমনি সুমদ্রদেব একটা স্কাইপ কল করে ইস্যুটা রিজল্ভ করে ফেলল।

    হলোগ্রামও ছিল, অগ্নিদেবের হলোগ্রাফিক ইমেজ সীতাকে বাঁচিয়ে দিয়েছিল। মন দিয়ে পড়তে হবে তবে না।
  • S | ১৭ এপ্রিল ২০১৮ ২৩:৩১393397
  • ঐধরনের মন্তব্য প্রায় কোনও কর্পোরেট হাউসই সহ্য করেনা। আর তাছাড়া কাস্টোমাররা কমপ্লেইন করেছিলো ওর নামে।
  • paps | ১৭ এপ্রিল ২০১৮ ২৩:০৯393396
  • ত্রিপুরার মুখ্য়মন্তরির দাবি মহাভারতের যুগেও ইন্টারনেট ছিল ভারতবর্ষে! লোকজন ধর্মগ্রন্থগুলো ভালো করে না পরে কেন যে শালা কলেজ-ইউনিভারসিটিতে গিয়ে খামোখা সময় নষ্ট করে সায়েন্স-টেকনোলজি শিখতে যায় কে জানে :-)। মুখ্য়মন্তরি মশায়কে কেউ দয়া করে শুধান যে হাইজেনবার্গস আনসার্টেনটি প্রিনসিপল, শ্রোডিংগার ইকোয়েশন, ফোটইলেক্টরিক এফেক্ট বা রিলেটিভিটি থিয়োরির ইঙ্গিত কোনো ধর্মগ্রন্থে আছে কিনা বা থাকলে কত নম্বর পাতায় আছে।

    http://www.anandabazar.com/national/internet-was-present-even-in-mahabharata-era-claims-cm-of-tripura-dgtl-1.788244?ref=hm-editorschoice
  • | ১৭ এপ্রিল ২০১৮ ২২:৫১393395
  • এগজ্যাক্ট কী লিখেছিল সেটা ওর প্রোফাইলের দেয়ালেই ছিল ত। না দেখার আসেটা কী!
  • S | ১৭ এপ্রিল ২০১৮ ২২:৩৮393394
  • কোটাক মহীন্দ্রার লোকটা এক্জ্যাক্টলি কি বলেছিলো আর কেন তার চাকরী গেছিলো সেগুলো আশা করি জানেন।
  • Ishan | ১৭ এপ্রিল ২০১৮ ২২:৩২393393
  • আমার ভারি আশ্চর্য লাগে কর্পোরেশনদের এরকম পলিটিকালি কারেক্ট হয়ে উঠতে দেখলে। আর কিছু না, এতে মরাল পুলিশিং এর অধিকারও কর্পোরেশনদের হাতে স্বেচ্ছায় অর্পণ করা হয়। অনেককাল আগে, তখন কলকাতায়, একটি ছেলে ও মেয়ের চাক্রি গিয়েছিল, আপিসের মধ্যে ইন্টিমেট হওয়ায়। মেয়েটি ছেলেটির বস ছিল। নইলে সেক্সুয়াল হ্যারাসমেন্ট টেন্ট কিছু একটা আসত নির্ঘাত। তো, সে যাই হোক, আমি চাকরি যাবার কোনো কারণ খুঁজে পাইনি। কিন্তু এইচ আর হল ভগবান। আমাকে তো কেউ জিগায়নি।
  • সন্ত্রস্ত কোডমজুমদার | ১৭ এপ্রিল ২০১৮ ২২:৩১393392
  • এইচার কিছুই করবেনা, হনুদাও যেমন বললো, মাঝখান থেকে আমার চাকরীটা যাবে ঃ)
    ইনি ভালোরকম বড় হনু। তারওপর অন্য জিওগ্রাফি।

    ঐ, অল্প রেজিস্ট করেছি, আর উত্তর দেয়নি। সমমতদের মধ্যে সরগরম সলিডারিটি চলবে জানা কথা। বিজেপি কি আর এমনি এনারাইদের ভোট দেওয়াতে চায়।
  • | ১৭ এপ্রিল ২০১৮ ২২:৩০393390
  • আরে আপিশিয়াল হোয়া গ্রুপেই এইসব জঞ্জাল আসে। আমাদের দিল্লি থেকে একজন কলিগ বাংলাদেশি ইমিগ্র‍্যান্ট এসে প: ব: ভরিয়ে দিল এই নিয়ে গাদা রাবিশ শেয়ার করতেন। একদিন বলেন অদ্যই এই কোম্পানিতে সেষ দিবস। কে একটা খচরামি করে বলে আহা কোং ছাড়ছ গ্রুপ ছেড়ো না। ওমা সে সত্যি সত্যি বসে আছেন তিনি। পরের শেয়ারটি করতেই একজন আর না পেরে বলে আমি ভেবেছি তুমি ছেড়ে দিয়েছ। :-)))
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত