এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | ২১ এপ্রিল ২০১৮ ০৮:৫৮393510
  • একটা ট্রেন্ড দেখছি, ২০১৪ র আগে রোজ ছত্রিশ ঘন্টা টিভিতে আর কাগজে ইউপিএর বিরুদ্ধে নেগেটিভ রিপোর্টিং হতো। এখন সেটাই বিজেপির বিরুদ্ধে হচ্ছে। আগের বার যারা সরকার পাল্টিয়েছিলো তারা হয়তো আবার পাল্টাতে চায়।
  • dd | ২১ এপ্রিল ২০১৮ ০৮:৪০393509
  • "তবে সঙ্গে এও মনে রাখার চেষ্টা করি, এ তো মার্কেট ইকনমির খেলা। বাজারে এখন শিশু নিগ্রহ ভালো যাচ্ছে, তাই তুলে আনা হচ্ছে।" ঈশেন লিখলো।

    আমারো অবাক লাগছে। খবরের কাগজ খুললেই পর পর নাবালিকা ধর্ষণের খবর। সারা দেশ জুড়ে। সত্যি সত্যি গুনে দেখিনি - কিন্তু মনে তো হচ্ছে না আগে এতো বেশী করে এই খবর দেখেছি। যেন এপিডেমিক চলছে। "বাজার" বুঝে এখন রিপোর্টিং বেশী হচ্ছে ?
  • Du | ২১ এপ্রিল ২০১৮ ০৭:২৭393508
  • হাফ প্রাইস থেকে কিনি কখনো
  • সিকি | ২০ এপ্রিল ২০১৮ ২১:২২393507
  • গম্ভীর থাকাই উচিত, কিন্তু 'চার্চশির্ট' দেখে ইস্তক কুলকুলিয়ে হাসি পাচ্ছে।
  • Ishan | ২০ এপ্রিল ২০১৮ ২১:০১393506
  • আমারও হয়। তবে সঙ্গে এও মনে রাখার চেষ্টা করি, এ তো মার্কেট ইকনমির খেলা। বাজারে এখন শিশু নিগ্রহ ভালো যাচ্ছে, তাই তুলে আনা হচ্ছে। কদিন আগে গরুর কারণে হত্যা ভালো যাচ্ছিল। এইসব আর কী।
  • dc | ২০ এপ্রিল ২০১৮ ২০:১৫393505
  • ঈশান, এমনি খুন নিয়ে আমার তেমন কিছু বলার নেই। তবে শিশুদের যৌন নিগ্রহের খবরগুলো পড়লে (ডিটেলস না পড়ার চেষ্টা করি) ভয় হয় রাত্রে ঘুমোতে পারব না।

    পাই ম্যাডাম, কি আর বলার আছে? অজীবন জেলে বন্দী করে রাখতে পারলে হয়, এছাড়া আর বলার কিছু নেই।
  • pi | ২০ এপ্রিল ২০১৮ ২০:০৭393504
  • পল্লববাবুর এই পোস্ট পড়ে তবে কী মনে হচ্ছে ডিসি?

    #দক্ষিণেশ্বর #ধর্ষণকান্ড

    দক্ষিণেশ্বর ধর্ষণ কান্ডের অভিযুক্ত ধর্ষকের ১৪ দিনের জেল হেপাজত পেয়েছে। কোর্ট বেলঘড়িয়া থানাকে তিনমাসের মধ্যে চার্চশির্ট জমা দিতে বলেছে।
    এখন আমাদের লক্ষ্য রাখতে হবে নির্যাতিতা ছোট্ট মেয়েটি ও তার পরিবার যাতে সঠিক বিচার পায়। শুধু এই মেয়েটি নয়, আরো দুটো বাচ্চা মেয়ে ও তাদের পরিবার যারা বুকের মধ্যে রক্তক্ষরণ নিয়ে বেঁচে আছে, তারাও সঠিক বিচাক পাক।

    আমরা জানতে পেরেছি, অভিযুক্ত ধর্ষক দেবদাস হালদার ওরফে গোরু হালদার, এর আগেও দুটি বাচ্চা মেয়েকে ধর্ষন করে ২০১৩ এবং ২০১৫ সালে। তেমন কোনো কঠিন শাস্তি না হওয়ায় পশুটি খোলা আকাশের নিচে বুক ফুলিয়ে এলাকার মধ্যে ঘুরে বেড়িয়েছে।
    আগের দুটো ঘটনায় বেলঘরিয়া থানায় একটা ঘটনায় জেনারেল ডাইরি এবং আর একটাতে এফ, আই, আর হয়েছিল। ২০১৫ সালে তিন মাসের জেল খেটে অভিযুক্ত জামিনে ছাড়া পাওয়ার পর কেসটা আর কোর্টে ওঠেনি।
    এই নিয়ে তিন নাম্বার ধর্ষণ করলো পশুটা।
    প্রতিটা ক্ষেত্রে দেখা যাচ্ছে পশুটা টার্গেট করেছে এক্কেবারে নিরীহ, শান্ত ছয় থেকে সাত বছরের বাচ্চা মেয়েদের। আমরা সমস্ত তথ্যাদি কোর্টে জমা দিয়েছি।
    এই ধরনের একটা সিরিয়াল ধর্ষককে আর বিনাবিচারে বাইরে ছেড়ে রাখা সমাজের পক্ষে ক্ষতিকর।

    আপনাদের কাছে অনুরোধ।এগিয়ে আসুন। আওয়াজ ওঠান। ঝড় তুলুন সোশ্যাল মিডিয়ায়।
    বিকৃতকামী সিরিয়াল ধর্ষক দেবদাস হালদারের কঠিন শাস্তি চাই। বেলঘরিয়া থানাকে দ্রুত চার্চশিট জমা দিতে হবে। দ্রুত বিচার চাই। আর যেন কোনো বাচ্চা মেয়ের ক্ষতি করতে না পারে।
    আওয়াজ তুলুন। আমাদের হাত ধরুন।
    হাজার হাজার শেয়ার করুন।
  • Ishan | ২০ এপ্রিল ২০১৮ ১৯:৪৫393503
  • ভারতে প্রতি ১২ মিনিটে একটা খুন হয়। আরও কম সময়েও হতে পারে। ফলে ১৫ মিনিটটা তুলনামূলক অর্থে বেশ কমের দিকেই। বেশি না। সেই কারণেই, লজিকালি আন্ডার রিপোর্টিং আছে বলে মনে হয়। রিপোর্টিং যত ঠিকঠাক হবে, এই রেট আরও বাড়বে। তাতে পৃথিবী ধ্বসে যাচ্ছে এমন ভাবার কোনো কারণ নেই।
  • pi | ২০ এপ্রিল ২০১৮ ১৮:১৫393502
  • না না, রিসেন্ট পড়া কোন গল্প উপন্যাস।
  • dc | ২০ এপ্রিল ২০১৮ ১৮:১৪393501
  • ভারতে প্রতি ১৫ মিনিটে একটি করে শিশু যৌন নিগ্রহের শিকার হচ্ছে। গত দশ বছরে এই হার ৫০০% বেড়েছে।

    আমরা সবাই একসাথে পাগল হয়ে যাচ্ছি।
  • | ২০ এপ্রিল ২০১৮ ১৭:৫১393500
  • রামায়নে? মন্থরাকে কুটনী বলে তো
  • pi | ২০ এপ্রিল ২০১৮ ১৭:৩৭393499
  • নির্ঘাত কুটিলা টুটিলা কূটকচালি করা মহিলা বুঝিয়েছেন। ক;দিন আগে খুব কূটনী শব্দটা পড়লাম। কোথায় পড়লাম, মনে পড়ছেনা কেন ?
  • | ২০ এপ্রিল ২০১৮ ১৭:৩৪393498
  • কুটুন্তি কী?
  • pi | ২০ এপ্রিল ২০১৮ ১৬:৫৬393497
  • 'সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক জনের তিনটে বউ৷ তিনটে কুটুন্তি৷ দেখানোর দরকার কী? সবই ঝগড়া৷ বাবার পরিচয় নেই৷ এ ওকে বিষ খাওয়ায়৷ ও জলে বিষ মেশায়৷ যত সব খারাপ জিনিস৷ এসব দেখানো কেন?  শুক্রবার নেতাজী ইন্দোরে কেবল অপারেটরদের সংগঠনের বৈঠকে যোগ দিয়ে কার্যত এমনই প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিন কেবল টিভি অপারেটর ও এমএসওদের বার্ষিক সাধারণ সভায় হাজির হয়ে কেবল শ্রমিকদের জন্য একগুচ্ছ প্রকল্পের ঘোষণা করেন তিনি৷ এমএসও ও অপারেটরদের সমস্যা মেটাতে গুচ্ছ পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়ার পাশাপাশি, রাজ্যে শান্তি-শৃঙ্খলা রক্ষায় কেবল অপারেটরদের গুরুত্বপূর্ণ ভূমিকা কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী৷'
  • paps | ২০ এপ্রিল ২০১৮ ১৫:০৫393496
  • ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর? আমি তো মহায় চত্ববেলা থেকে শুনে আসছি

    চায়ে শকতি বিড়িতে বল
    দুধ খেলে রক্ত হবে জল।
  • সিকি | ২০ এপ্রিল ২০১৮ ১২:২৯393495
  • সুপ্রিম কোর্টের ওয়েবসাইট আবার ডাউন, সম্ভবত হ্যাকড আবার।

    সিজেআইকে ইমপিচ করার জন্য রাজ্যসভায় এইমাত্র নোটিস দেওয়া হল।
  • সিকি | ২০ এপ্রিল ২০১৮ ১২:১৭393494
  • মায়া কোদনানিকে ছেড়ে দিল গুজরাত হাইকোর্ট। যাবজ্জীবন দেওয়া হয়েছিল।
  • dc | ২০ এপ্রিল ২০১৮ ১২:০৫393493
  • আমার জন্য আমি একটাও বই কিনিনা (মাঝে মাঝে একটা দুটো ছাড়া) :d

    কিন্তু দ্যাখেন, মাইয়া হইলো গিয়া দ্যাশের ভবিষ্যত, তাকে কি করে এখনই পাইরেসি টাইরেসি নিয়ে বলি! তাছাড়া কিন্ডলে তো বই পড়েই, কিন্তু হাতে ধরে বই পড়ার অভ্যাসটাও থাক, এই সব ভেবে আর কি।
  • | ২০ এপ্রিল ২০১৮ ১১:৫৩393492
  • আরে পিডিএপটা প্রিন্টাউট নিয়ে বাঁধিয়ে দিন। ইশশ আপনিও যদি বই কিনতে চান!

    এদিকে আজ তো শুক্কুরবার আমি সক্কাল সক্কাল ৯ টাকা, ১৩ টাকা, ৯৯ টাকা দিয়ে খান তিনেক কিন্ডল বই কিনলাম। ১৩ই এপ্রিল ভাল ভাল ডিল ছিল মিস হয়ে গেছে।
  • dc | ২০ এপ্রিল ২০১৮ ১১:৩১393491
  • পিডিএফ তো আমার কাছেই আছে। ভাবছিলাম বইটা কিনে দেবো।
  • T | ২০ এপ্রিল ২০১৮ ১১:২৩393490
  • সেকী! ডিসি পিডিএফ দিচ্ছেন না মেয়েকে! লিবজেনে আছে তো।
  • dc | ২০ এপ্রিল ২০১৮ ১০:৫৬393489
  • ওহো আরেকটা অপশান আছে দেখছি, মাস মার্কেট পেপারব্যাক বলে, সেটায় চারশো দেখাচ্ছে।
  • dc | ২০ এপ্রিল ২০১৮ ১০:৫৪393488
  • হামাজনে তো পাচশো লাগিয়ে রেখে দিয়েছে! ওইটুকু সরু একখান বই!
  • সেকেনহ্যান্ড | ২০ এপ্রিল ২০১৮ ১০:৫০393487
  • কেন হামাজন?
  • dc | ২০ এপ্রিল ২০১৮ ১০:৪২393486
  • নেটে সেকেন্ড হ্যান্ড বই কিনতে পাওয়া যায় এরকম কোন স্টোর আছে?
  • dc | ২০ এপ্রিল ২০১৮ ১০:৪০393485
  • কি অদ্ভুত! ভাবলাম মেয়েকে গরমের ছুটিতে রন্দেভু উইথ রামা বইটা কিনে দেব, এদিকে অ্যামাজন আর ফ্লিপকার্টে দাম উঠিয়ে রেখেছে পাঁচশো সাতশো টাকায়। আমার নিজের কপিটাও কবে হারিয়ে ফেলেছি ঃ(
  • b | ২০ এপ্রিল ২০১৮ ০৮:৫১393484
  • পচিয়ে, ইয়েস। নট ফ্রেশ। রটেন ভেজিটবল শপ হলে তাও কতা ছিলো।
  • dd | ২০ এপ্রিল ২০১৮ ০৮:৪৩393483
  • যারা ভেজেটেবুল শুনলেই নাক সিঁটকান তারা কি জানেন্না যে হুইস্কি মুইস্কি আদি যতো লোভনীয় পানীয় নানান ফল পাকুড়কে পচিয়েই হয় ?

    তার বেলা ?
  • b | ২০ এপ্রিল ২০১৮ ০৮:৩৮393482
  • নিউ মহাকালী মটন চিকেন শপের পাশে হলে লুরু ভাটে যেতাম। ফ্রেশ ভেজিটেবল? ওয়াক।
  • Atoz | ২০ এপ্রিল ২০১৮ ০৭:৫৫393481
  • এ হে হে হে। মিশটেক হয়েছিল। আমি ভাবতাম নৈরাজ্যদা লুরুতেই থাকেন। যাক, ঠিক করে নিলাম ডেটাবেস। ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত