এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিকি | ২৩ এপ্রিল ২০১৮ ০৭:৪৪393600
  • হুতো দিল্লিতে আসছে নাকি?
  • Atoz | ২৩ এপ্রিল ২০১৮ ০৩:৫১393599
  • দেখা করতে গেলে খুবই জটিল হিসেব করতে হবে। দুটো ইমপর্ট্যান্ট ফ্যাকটর হল গাছের গায়ে গর্ত আর গেছোবৌদি রান্না করছে। ঃ-)
  • pinaki | ২৩ এপ্রিল ২০১৮ ০৩:৪৩393598
  • হুতো এখন পারফেক্ট গেছোদাদা। আজ ত্রিপুরা বইমেলা, তো কাল লুরুর কচিভাট, পরশু হয়তো দেখা যাবে দিল্লি গিয়ে সিকিকে টুকি বলে এল। কিছুই বলা যায় না।
  • Tim | ২৩ এপ্রিল ২০১৮ ০২:১২393597
  • একি ইন্দোদা একক্কে চেনেনা? হুতোদা এখানেও হাজির - ভাবতে ভাবতে মনে পড়লো হুতোদা এখন লুরুতেই থাকে।
  • Atoz | ২৩ এপ্রিল ২০১৮ ০২:০০393596
  • আর এই হ্যানো দিবস ত্যানো দিবস করতে করতে দেখা যাবে তিনশো পয়ষট্টি দিনেও আর কুলোবে না।
  • Atoz | ২৩ এপ্রিল ২০১৮ ০১:৫৭393595
  • ওদিকে ফেবুগ্রুপে তুর্কিনাচন নাচাচ্ছেন এক হনুসর্দার। ঃ-)
  • Ekak | ২৩ এপ্রিল ২০১৮ ০১:৪৭393594
  • যা দেকচি আমি এবঙ্গ ভুতো বাদে সকলেই প্রবল নেশা করে বাড়ি গিয়ে ঘুমুয়ে পড়েচে।
  • Atoz | ২৩ এপ্রিল ২০১৮ ০০:১২393593
  • একটা বাটিতে মুড়ির মতন কী যেন আছে। ঃ-)
  • I | ২২ এপ্রিল ২০১৮ ২৩:৪৮393592
  • হুতোর ডানপাশের ভদ্রলোক কি একক? ওঁর পাশের ভদ্রমহিলাকেও চিনি কিনা বুঝতে পারছি না।মুখ দেখা যাচ্ছে না।

    ছবিটি কি কোনো বাচ্চা ড্রোন দিয়ে তোলা?

    গাদা গাদা প্রশ্ন। কে দিবে উত্তর? ভবানী হালদার পাষাণবত রহিলেন।সূর্য গেল অস্তাচলে।পাগল মেহের আলি বলিল-সব ঝুট হ্যায়
    বিনে পয়সায় কেউ মদ খাওয়ায় না।
  • I | ২২ এপ্রিল ২০১৮ ২৩:৪২393591
  • ডিডি আর কল্লোলদার মাঝখানের জন কে চিনতে পারছি না।
  • pi | ২২ এপ্রিল ২০১৮ ২১:৪৩393590
  • বিটিডব্লু, গানবাজনা হচ্ছেনা? ভুতোও গিটার শিখছিল না?

    আর একক কি ক্কন্নড় সিনেমায় নামছে?
  • পিনাকী | ২২ এপ্রিল ২০১৮ ২১:০৮393589
  • আরিব্বাস। ব্যাঙ্গালোর জমজমাট। কিন্তু শ্রীসদা, অর্পণ - এনাদের দেখছিনা। এনাদের কী খবর?
  • dc | ২২ এপ্রিল ২০১৮ ২০:৫৯393588
  • এদিকে আমেরিকার রেস্টুরেন্টে একটা ন্যাংটো বন্দুকওয়ালা তিনজনকে টপকে দিয়ে পালিয়েছে। কনররা নিশ্চয়ই ভয়ে কাঁপছে!
  • pi | ২২ এপ্রিল ২০১৮ ২০:১৯393587
  • এককের গলায় তো একটা সোনার মোটা চেন থাকতে হত না?
  • R2h | ২২ এপ্রিল ২০১৮ ১৯:৩৫393586
  • ঐ যে আমার পাশে
  • T | ২২ এপ্রিল ২০১৮ ১৯:৩৩393585
  • রসিক চূড়ামণি ডিডিদা কই?
  • T | ২২ এপ্রিল ২০১৮ ১৯:৩২393584
  • একক, গুরু তুমি আশ্রম খুললে আমায় নিও গুরু। :)
  • Bhuto | ২২ এপ্রিল ২০১৮ ১৯:০৬393583
  • ফার্স্ট ক্লাস @পাইদি
  • Bhuto | ২২ এপ্রিল ২০১৮ ১৯:০৪393582
  • pi | ২২ এপ্রিল ২০১৮ ১৮:১৯393581
  • আর এটাই বা কী !! কী বস্তাপচা মেলোড্রামা !
    নাসিরুদ্দীন এইসব করছেন ! এগুলোর এত্ত এত্ত ভিউ হয় !

  • pi | ২২ এপ্রিল ২০১৮ ১৭:৫৬393580
  • বরং এটার ট্রিটমেন্ট তাও বেটার লাগল।

  • pi | ২২ এপ্রিল ২০১৮ ১৭:৪০393579
  • ঃ)

    তুই আছিস কেমন ?

    আর এইটা কী ? মানে এটায় তো কিস্স্যুই নাই, কোন গল্পই না। অভিনয়, ক্যামেরা ঠিকঠাক, এই অব্দি। অনুরাগ কাশ্যপের নাম দিয়েছে কেন? উনি কী করেছেন তো বুঝলাম না। এদিকে ঐ নামের জন্যই মনে হয় এত ভিউ !!

  • Bhuto | ২২ এপ্রিল ২০১৮ ১৬:৫১393578
  • আরে থ্যান্কু পাইদি।
  • গুরুচণ্ডা৯ | ২২ এপ্রিল ২০১৮ ১৫:২৮393577
  • আগামীকাল ২৩শে এপ্রিল আন্তর্জাতিক বই দিবস উপলক্ষে ২১-২৪শে এপ্রিল ওয়েব্সাইটের মারফৎ গুরুচণ্ডা৯ প্রকাশনার যেকোনও বই কিনলে কোনও শিপিং চার্জ লাগবে না।

    ওয়েবসাইটটির একটি ফেসবুক পেজও আছে - https://www.facebook.com/collegestreetnet/

    এই পেজটি লাইক/ফলো করলে ভবিষ্যতে গুরুচণ্ডা৯ ও অন্যান্য প্রকাশনার বইতে কোনও ছাড় থাকলে সরাসরি জানতে পারবেন। আপনার পছন্দের কোনও বই এই সাইটের বইএর তালিকায় না দেখতে পেলে ওনাদের মেসেজ করতে পারেন। ওনারা জোগাড় করে ডেলিভারির চেষ্টাও করবেন।
  • pi | ২২ এপ্রিল ২০১৮ ১৩:৫২393576
  • মলয় তিওয়ারির পোস্ট।

    সরিফুলের মৃতদেহ বসিরহাটে তার গ্রামে এসেছে। পরিবারের পক্ষে আরো এক আঘাত। মৃতদেহে নির্মম আক্রমণের চিহ্ন। অন্ডকোষ থেঁতলে দেয়া হয়েছে। ছবি পাঠিয়েছেন বসিরহাটের এক সাংবাদিক বন্ধু। দেখে শিউরে উঠেছি। দুস্কৃতীরা আক্রোশ মিটিয়েছে কিশোর ছেলেটির শরীরে। আক্রোশ এটাই যে স্থানীয় কিছু মানুষকে সাথে নিয়ে একরকম জোর করেই তমলুকের শ্রীরামপুর কৃষি বিদ্যালয়ে সরিফুলকে ভর্তি করেছিলেন তার আব্বা। হেড মাস্টার ভর্তি নিতে চায়নি। হস্টেল সুপার চুড়ান্ত বিরোধ করেছে হস্টেলে মুসলমান ছেলেকে রাখতে। সেসবের বিরুদ্ধে গিয়ে স্থানীয় মুসলিমদের সহযোগিতায় শেষ পর্যন্ত ছেলেকে ভর্তি করেছিলেন, হস্টেলে রেখেছিলেন সফিকুল গাজী। অধিকার চেয়ে এরকম জেদ দেখানোকে কারা সংখ্যালঘুর ঔদ্ধত্য হিসেবে দেখে তা আমরা জানি। কারা এই আক্রোশ ছড়ায় আমরা জানি। এরকম প্রতিটি ধর্ষণ ও হত্যাকে সাম্প্রদায়িক বিভাজনের হাতিয়ার হিসেবে কারা সুসংগঠিতভাবে ব্যবহার করছে আমরা জানি। কিন্তু রাজ্য প্রশাসন কেন যথাযথ ভূমিকা নেয়না তা জানিনা আমরা। বছর কয়েক আগে ভগবানপুর মাদ্রাসার ছেলেটিকে যারা পুড়িয়ে মেরেছিল তারা গ্রেপ্তার হয়েছে বলে জানা নাই আমাদের। মোবাইল চোরের তকমা দিয়ে ক্লাবে ঢুকিয়ে এক কিশোরকে সারাদিন অত্যাচার চালানোর ছবিটিও আমরা ভুলতে পারিনি। অপরাধীদের শাস্তির খবর আমাদের জানা নাই। সরিফুলের কেসেও পুলিশ প্রথমে খুনের মামলা রুজু করতে চায়নি। সংখ্যালঘু সম্প্রদায় ও গণতান্ত্রিক মানুষের ব্যাপক জমায়েত ও বিক্ষোভের চাপে শেষ পর্যন্ত এফ আই আর নেয়। খুনিরা ধরা পড়বে কিনা জানা নাই। খুনিদের পেছনে কলকাঠি নেড়েছে নাড়ছে যারা ক্রমাগত তারা ধরাছোঁয়ার বাইরেই থেকে যাবে তা অবশ্য বোঝা যায়। প্রধান শিক্ষক ও হস্টেল সুপার এখনও গ্রেপ্তার হয়নি। কেন? তারা যদি এই খুনে জড়িত নাও থাকেন তবু তারা যে সরিফুলকে ভর্তি নিতে চাননি মুসলমান বলে, তার তো অনেক সাক্ষী আছে। এটা অপরাধ নয়? কোনও আইন নাই এই অপরাধের শাস্তি দেওয়ার? আছে। কিন্তু পুলিশ তা করছেনা কেন তা আমাদের জানা নাই। এটাতো উত্তর প্রদেশ নয়! এখানে তো যোগিরাজ চলেনা! তাহলে?
  • i | ২২ এপ্রিল ২০১৮ ১১:১৪393573
  • লিংকটা পেয়েছি;কাজ করছে না।
  • i | ২২ এপ্রিল ২০১৮ ১১:০১393572
  • হয় না তো-কিছু কিছু ঘটনা নিয়ে খুব হইচই, একই ঘটনা নিয়ে সামান্য লেখাটুকুও হয় না। নির্ভয়া ঘটনার প্রায় কাছাকাছি সময়েই রোহতকে একটা ভয়ংকর ঘটনা ঘটে-কাগজে বেরিয়েছিল, এইমাত্র।

    জি নিউজের তথ্যানুসন্ধানী টীম যে লিখেছেন-কী করে রুখব?
    ঐ নির্ভয়া কান্ডের সময়েই বহু বহু লেখার মাঝে স্বাতী ভট্টাচার্যের একটি লেখা যথাযথ মনে হয়েছিল। খুঁজে পেলে আবার লিংক দেব।

    অরুন্ধতী রায়ের বইটা নিয়ে পাঠপ্রতিক্রিয়ায় বলছিলাম যে -বিলাপ আর হাহাকারের কথা-এই কদিনের কাগজ পড়ে...

    বাঘটার জন্যও অসম্ভব কষ্ট হয়। ওর জন্য মোমবাতি মিছিলের কথা কেউ ভাববেও না। তবুও যে লেখালেখি হচ্ছে-এও অনেক।
    যদি পারি কোনদিন ওকে আমি ফিরিয়ে আনব গল্পে।
  • pi | ২২ এপ্রিল ২০১৮ ১০:৫০393571
  • মানে রিপোর্টে এই মত্তটা জুড়ে দেওয়া কেন? হলেই বা কী?

    তবে এনিয়ে কি হইচই হচ্ছে সেভাবে? এতো আসিফা, নির্ভয়ার মতই ভয়ম্কর ঘটনা। ধর্ষণ বাদ দিয়েও যে নৃশন্গ্স ভাবে খুন করা হয়েছে!

    http://zeenews.india.com/bengali/kolkata/woman-brutally-murdered-in-garia-station-road-necked-body-recovered_195013.html
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত