এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ishan | ২৪ এপ্রিল ২০১৮ ২০:০৮393630
  • এই নিয়ে একটা চমৎকার লেখা পড়েছিলাম। বাঁশ গাছ, দুর্ভিক্ষ, এইসব নিয়ে। মোদ্দা কথা, আদিবাসীরা কীভাবে প্রকৃতি ধ্বংস করে নিজেদের বাঁশ দেন, সেই নিয়ে লেখা। একবার দেখে বলতে হবে। আজকাল ঠিক গ্যারান্টি দিয়ে স্মৃতি কাজ করেনা।
  • T | ২৪ এপ্রিল ২০১৮ ১৭:৫১393629
  • সবই ঠিক আছে, কিন্তু পাঁচ ছ হাজার বছর ধরে ওঁরা জঙ্গল রক্ষা করছেন যখন, তখন কিছু কথা বলতেই হয়। শাল গাছের গুঁড়ির চোরাই ব্যবসার সাথে এঁরা বহুলাংশে যুক্ত নন কি? শহুরে মানুষদের ভালো খারাপের ধারণা কিংবা ন্যায় অন্যায় প্রেক্ষিত থেকে বলছি না। মানে দেবতা ভেবে পুজো আচ্চা এবং কাস্টডিয়ানের প্রেক্ষিত থেকে বলছি। এছাড়া ব্রিটিশরা যদি যুদ্ধের সময় পুরুলিয়াকে ন্যাড়া বানায় তো মানে এঁদের পূর্বপুরুষরাও তো জঙ্গল কেটে আবাদী বানিয়েছেন। ফলে কোথায় মাত্রা টানা হবে এবং সেই মাত্রার হিসেব করলেও তো স্বাধীনতা উত্তর ভারতে বনভূমির মাপ বহুলাংশে কমেছে। সুতরাং ওঁরা কী রক্ষা করছেন তা ওঁরাই জানেন।

    লোকায়ত সংস্কৃতি ইত্যাদি ঠিকই আছে, কিন্তু একটা বিলুপ্তপ্রায় প্রাণীকে না মারলেই পারতেন। এইবার দোষ দিচ্ছি না, কারণ প্রাণের দায়ে হয়ত মেরেছেন। সেরেস্তাদারী টাইপ অ্যাডমিনিস্ট্রেশন ঘুমিয়েছে যেখানে, সেখানে উপায়ন্তর না দেখে হয়ত। তবুও বনকর্তাদের উপর চাপ তৈরী করেও হয়ত বাঘটাকে খাঁচাবন্দী করা যেত।

    এই ধরণের লেখাগুলো নিখাদ প্রোপাগান্ডা মূলক মনে হয়। খেড়ুয়া শবর, কুর্মী লোধাদের সম্পর্কে শহুরে মেনস্ট্রীমের একটা আধো আধো ভাব থাকে। উচ্চবিত্ত ড্রয়িংরুমে মিস্ট মতন। তারই অংশ বিশেষ।

    মাঝে মাঝে এঁরা অ্যামন লক্ষ লোকের মাঝে নির্মোহ হয়ে যান ইত্যাদি প্রভৃতি!
  • i | ২৪ এপ্রিল ২০১৮ ১৭:২৪393628
  • পাই,
    পড়তে বললি তাই পড়লাম।
    বাঘের জন্য কষ্ট বিন্দুমাত্রও কমল না।
    থ্যাংকিউ এনিওয়ে।
  • মৌমাছি | ২৪ এপ্রিল ২০১৮ ১৭:০৫393627
  • মৌমাছি ঘোষের বইগুলো পিডিএফ হবে?
  • মৌমাছি | ২৪ এপ্রিল ২০১৮ ১৭:০৪393626
  • মৌমাছি ঘোষের বইগুলো পিডিএফ হবে?
  • de | ২৪ এপ্রিল ২০১৮ ১৬:৪৫393625
  • দেখলাম - দেশের জঙ্গলের ওপর অধিকার শুধু আদিবাসীদের তো নয়, দেশের প্রত্যেকটি মানুষের। কেউ ভালোবেসে জঙ্গল বাঁচাতে এলে তাঁকে শহরবাসী বলে দাগানোর মানে হয়না।

    শুধু বাঘ নয়, বনের সমস্ত পশুবধ রোধে তো দেশের আইন আছে - সেই আইনটা ঠিকঠাক প্রয়োগ করলেই আজ বাঘটা বেঁচে যেতো। নিজেকে সভ্য দেশের নাগরিক বলতে আমার লজ্জা বোধ হয়েছে মৃত বাঘের ছবি দেখার পর।

    এই আদিবাসী দরদিয়া মরমিয়া পোস্টখানি খাগড়াগড়ের সেই প্রবাদপ্রতিম লেখা মনে করিয়ে দিলো - পাইকে ধন্যযোগ দেখানোর জন্য।
  • b | ২৪ এপ্রিল ২০১৮ ১৬:৩৫393624
  • বাঘ মারা নিয়ে কিছু বললেন?
  • pi | ২৪ এপ্রিল ২০১৮ ১৫:৩৬393623
  • দেদি, ছোটাইদি, এটা পড়েছ?

    ঋদ্ধি চয়ন সেনের পোস্ট।

    এই এক লাইনে দেবল দেবের পেপার পড়েছিলাম, কেউ উত্সাহী থাকলে পাঠাতে পারি, ও থেকে অনুবাদ করে লেখা বানানোর অনুমতি ছিল।

    আমার তো জুমচাষের জন্য পাহাড় পোড়ানো দেখেও এই মনে হয়। ওতে যা ক্ষতি হয়, তা এনাদের জীবনচর্যার অন্যদিক দিয়ে কম্পেন্সেটেড হয়ে যায়। এত বছর ধরে গড়ে ওঠা সিস্টেম লং রানে সহাবস্থানেরই।

    'আজ সব আদিবাসীরা খাতড়া তে জমায়েত হয়েছিলো, কুড়মি দের ট হওয়ার বিরোধীতা, সব সরকারের শোষণ ও বিভিন্ন কারণে।

    যাইহোক আমার এই লেখা রাজনৈতিক নয়,

    সব মিলিয়ে প্রায় ৫০০০০ এর উপর লোক, আদিবাসী সবাই। রবি মান্ডি সহ অনেক লোক ছিলেন। অনেক লোকের সাথেই কথা হলো।
    আমি আদিবাসী সংস্কৃতি নিয়ে শিখছি, ইন্তেরেস্ত আছে সেই সূত্রেই অনেক বয়স্ক মানুষের সাথেই, গল্প চলতে চলতেই
    প্রসঙ্গ ক্রমেই শিকার উৎসব, বাঘ এর মারা পড়া ও আমাদের প্রকৃতিপ্রেমী দের আন্দোলন উঠে এলো।

    মোদ্দা কথা তাদের, - তোমরা কে! প্রকৃতিপ্রেমী !?
    আজ থেকে ৫০০০-৭০০০ বছর আগে তোমরা কোথায় ছিলে! সিন্ধু নদীর ওই পাড়ে!

    আমরা যদি জঙ্গল কে না রাখতাম, ভগবানের মতো পুজো করে আগলে না রাখতাম, পারতে ওই সব পাখির ছবি তুলতে!
    কলকাতায় কি আদিবাসী আছে ! জঙ্গল আছে!?
    বাঁকুড়া শহরেও কি জঙ্গল আছে !? শহরের বাবুরা, বাইরে থেকে আসা আর্য রা জঙ্গল শেষ করে শহর বানাবেক, কলকারখানা করে প্রকৃতিকে শেষ করে দিবেক, মোদি সরকার - ( ফোরেস্ত প্রোতে্তিওন োম্মিত্তী) কে তুলে দিয়ে কোম্পানি দের জঙ্গল বিকে দিবেক, ব্রিটিশরা তো বিশ্বযুদ্ধের সময় কাঠের লাগে গোটা পুরুলিয়ার জঙ্গল শেষ করে রুখা, সুখা, ভুখা পুরুলিয়া করে দিলেক, আর আমরা সারা বছর জঙ্গল কে, শাল গাছ কে দেবতা মতন করে পুজো করে একদিন শিকারে বেরাব তাতে দুনিয়া তোলপাড় !!???
    সেই আদিকাল থেকে আমরাই রক্ষা করেছি জঙ্গল কে, তাই তুমরা ছবি তুলে ফুটানি করছো, আর ভবিষ্যতে আমরাই করবো! তোমরা কে হে !? জঙ্গল নিয়ে কথা বলছো !?
    তিনতলা বাড়িতে থাকা লোক, মাটিকে একফোঁটা বৃষ্টির জল ও দাও না সান দিয়ে বাঁধিয়ে রেখে।
    আমরা জানি জঙ্গল কি।
    অল্প কিছু লোকের অন্যায় কাজ কর্মের জন্য সব আদিবাসীদের নিন্দা করলে তার উত্তর ভোটে এ লয়, এই কাঁড় বাঁশ, তরোয়াল, টাঙি তে পাওয়া যাবে।
    কারো ক্ষমতা নেই, কোনো আইনের, কোনো সরকারের - আমাদের সংস্কৃতি, শিকার উৎসব বন্ধ করার ও জঙ্গলের অধিকার আমাদের কাছ থেকে কেড়ে নেওয়ার।

    বুড়ো চুপ দিয়ে আমার দিকে তাকালেন।

    লাখ লোকের মাঝে, আমি কি বলবো খুঁজে পেলাম না।'
  • dc | ২৪ এপ্রিল ২০১৮ ১৩:৪৯393622
  • আজ একটা বিয়ের কার্ড পেলাম, তাতে পাত্রীর নাম লেখা ilakkiya আর পাত্রের নাম লেখা lambodharan। এদিকে চশমাটা সাথে ছিলো না, তাই ra জায়গাটা প্রথমে চোখে পড়েনি। খানিকক্ষন ভাবলাম, যিনি কার্ড দিয়েছেন তাঁকে একবার জিগ্যেস করি। তারপর অবশ্য ভালো করে পড়ে দেখলাম আমারই ভুল।
  • b | ২৪ এপ্রিল ২০১৮ ১০:০৯393621
  • @ ঈশান। মোরারজী দেশাই খেতেন না। পান করতেন।

    মেইল আই ডি bodhi.sen অ্যাট গমেইল ডট কম।
  • কল্লোল | ২৪ এপ্রিল ২০১৮ ০৯:৩৯393620
  • লুরুগুরু ভাটের এট্টা গপ্পো বলে নি। কেউ এখনো বলে নি।
    যা হয়, একপ্রস্থ আড্ডা। তাতে কি নেই, লুরুর বিরিয়ানী, হুতোর মায়ের লেখা ত্রিপুরা, বিজেপি, পাঁউরুটিতে গাঁজা..... তাপ্পর গান। ঋজু গাইলো, আম্মো গাইলাম। আমি বেশ দার্শনিক টাইপের মরণমুখী গাইতে গেলাম - কে যেন ডাক দিয়ে যায় / গোধূলিবেলায় আমায়...............
    গান শেষ হতে দীপ্তেন কইলে - "ক্যানো, তুমি কি গরু নাকি, যে গোধুলিবেলায় তোমায় শ্যামলী, ধবলী আয় আয় বলে ডাকবে?
    আমাদের লুরুভাট জিন্দাবাদ।
  • Bhuto | ২৪ এপ্রিল ২০১৮ ০৮:৪৮393619
  • @সিকিদা ৩১শে মার্চ।

    বাকি ছবি আসছে আর অর্পণদা, সান্দা, সদা, পোটকেদা, অমিতদা, ব্যাঙ্গদি সবাই বিভিন্ন কারণে অনুপস্থিত। সবাইকে নিয়ে আবার হবে ঃ-)।
  • dc | ২৪ এপ্রিল ২০১৮ ০৮:১৬393618
  • ওফ এই ইউরিক অ্যাসিড এর চক্করে আমি এক সময়ে খুব নাজেহাল হয়েছি। ডাল ভাত খেয়ে সুখে ছিলাম, হঠাত শশুরমশাই কোত্থেকে খোঁজ নিয়ে এলেন যে বেশী ডাল খেলে নাকি ইউরিক অ্যাসিড হয়। ব্যস, ওমনি বাড়িতে ডাল বন্ধ। সে নিয়ে কিছুদিন খুব ঝামেলা চললো, তারপর আমি বল্লাম চাট্টি ডালভাতও যদি না বানিয়ে দিতে পারো তো এবার থেকে হোটেলে খাবো। তারপর আস্তে আস্তে আবার সিচুয়েশান নর্মাল হয়েছে।
  • S | ২৪ এপ্রিল ২০১৮ ০০:৩২393617
  • আমাদের তো গত সপ্তাহে ভালই গরম ছিলো। কালকেও ঐ ৬০ মতন ছিলো। আজকে আবার বরফ। টেম্পারেচার কিন্তু ফ্রিজিঙ্গের ওপরে।
  • Ishan | ২৪ এপ্রিল ২০১৮ ০০:২৮393616
  • হা হা। আমরা গত সপ্তাহে শেষ করে দিলাম। এখন ৬০।
  • S | ২৪ এপ্রিল ২০১৮ ০০:২৫393615
  • আমার এখানে বরফ পড়ছে।
  • Ishan | ২৩ এপ্রিল ২০১৮ ২৩:৫৯393614
  • আছে। মোরারজি দেশাই খেতেন।

    যাইহোক, আপনার মেল আইডিটা দ্যান না একবার।
  • b | ২৩ এপ্রিল ২০১৮ ২৩:৩৩393613
  • ইউরিক অ্যাসিড সংক্রান্ত খাওয়াদাওয়া নিয়ে কারুর কোনো বক্তব্য আছে? নেট-এ এটা পেলাম, কিন্তু বাড়িতে মানছে না। শেষে ডাল বন্ধ করে দিলে তো উপোস করে মরতে হবে।
    http://www.ukgoutsociety.org/PDFs/goutsociety-allaboutgoutanddiet-0113.pdf
  • de | ২৩ এপ্রিল ২০১৮ ১৭:১১393612
  • উদিকে দেওয়ালের দাড়িদাদুও গ্লেনফিডিচ পান কচ্চেন বোধহচ্চে -
  • de | ২৩ এপ্রিল ২০১৮ ১৬:০৬393611
  • ডিডিদাকে লালুপ্রসাদের মতো দেখতে লাগচে, হুতো-ভুতো হেসে কুল পাচ্চে না, একককে সরকার ৪/৫ এ রামুভার্মা কাস্টিং করবেন -
  • de | ২৩ এপ্রিল ২০১৮ ১৬:০৫393610
  • বাঘের জন্য আমারো খুব কষ্ট হয়েছিলো, বেচারা বাঘ, ঝাড়খন্ডে পালিয়ে গেলেও মরতো না -

    এই শিকার উৎসব বন্ধ হওয়া খুবই দরকারী -
  • র২হ | ২৩ এপ্রিল ২০১৮ ১৫:১৭393609
  • ঐতো ডিডি
  • কুমু | ২৩ এপ্রিল ২০১৮ ১৪:৩০393608
  • পাকাচুলে ইনি কে?এক হুতো ছাড়া কেউ কে চিনলাম না?
  • অর্জুন অভিষেক | ২৩ এপ্রিল ২০১৮ ১২:৩৪393607
  • সাইটে edit option খুব জরুরী।
  • dc | ২৩ এপ্রিল ২০১৮ ১০:২৪393605
  • মানে শুধু এই ছবিতে না, অন্যত্রও।
  • dc | ২৩ এপ্রিল ২০১৮ ১০:২৪393606
  • একক কে কিন্তু বেশ খানিকটা রোদ্দুর রায়ের মতো দেখতে। আমার মাঝে মাঝে কেমন সন্দেহ হয় যে...
  • pi | ২৩ এপ্রিল ২০১৮ ১০:২৩393604
  • হ্যাঁ, ওটাই নাম। আমি শুনে বিলবইতে নম লিখেছিলাম।এখন দেখ্ছি, নমঃ।
  • | ২৩ এপ্রিল ২০১৮ ১০:১৩393603
  • কিন্তু এই "টুটন নমঃ" কি ওঁর নাম সত্যি সত্যি? এরম বিসর্গ দেওয়া নাম আমি কক্ষণো দেখি নি।

    আর ডিডি এমন ভ্যাবলাটে গোংভীর টাইপ হয়ে গ্যাছেন নাকি?
  • সিকি | ২৩ এপ্রিল ২০১৮ ০৮:৩৮393602
  • ভুতো আবার লুরু এসে গেছে? কবে এল?
  • dd | ২৩ এপ্রিল ২০১৮ ০৭:৫৫393601
  • ওহ।
    ঐ তো দাঁড়িয়ে আছেন হুতো বাবু। সোফায় পক্ককেশ হতভম্ব মুখে আমি। তার পাশে (একটু ঢাকা পড়েছে) একক বাবু। সোফাতে একেবারে শেষে প্রায় কাৎ হয়ে আহ্লাদী মুখে কল্লোল।

    মাটীতে যোগাসনে ভুতো। তার পাশে চশমা চোখে ঋজু (কল্লোলের সুযোগ্য ছানা)। আর মুখ দেখা যাচ্ছে না - উনি স্বয়ং ভুতনী (স্বাগতা)।

    ছোবিতে যারা নেই, সোমা ও জামাই আর ঋজুপত্নী শিঞ্জিনী। কিন্তু ছোবি তো আরো অনেক তোলা হয়েছিলো। সেগুলোর জিম্মাদারি কার কাছে ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত