এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | ২৫ এপ্রিল ২০১৮ ০৯:৫৭393660
  • CalExit মানে ক্যালিফোর্নিয়া ইউএস থেকে আলাদা দেশ হবে।
    ধুস্‌, ... .... সবে স্ট্রেঞ্জার থিংস-টু শেষ করছি... একটু দম নিই...
  • S | ২৫ এপ্রিল ২০১৮ ০৯:৫২393659
  • লসাগুদা, ক্যালেকজিটে সাইন করছেন নাকি?
  • S | ২৫ এপ্রিল ২০১৮ ০৯:২৮393658
  • জানুয়ারি মাসে ভোর পাঁচটায় চেন্নই স্টেশনে ঠান্ডা জলে চান করে এসে ফ্যানের নীচে বসে গরম লেগেছিলো।
  • i | ২৫ এপ্রিল ২০১৮ ০৭:৪২393657
  • ওমা সে 'পোবোন্ধো' তো আমরা গত বইমেলায় অলরেডি পড়েছি-পরাজিতর ঘুড়ি অথবা শাগালের কবরচিত্র ও জামবাটি।
  • Atoz | ২৫ এপ্রিল ২০১৮ ০৭:৩২393656
  • শীতকালে থাকতে হয় চেন্নাইতে, নভেম্বর ডিসেম্বর জানুয়ারী ফেব্রুয়ারী।
  • dc | ২৫ এপ্রিল ২০১৮ ০৭:২৯393655
  • হ্যাঁ চেন্নাইতে ভয়ানক গরম ঃ(
  • Atoz | ২৫ এপ্রিল ২০১৮ ০৬:৫৭393654
  • বেচারা বাহাদুর ছাদ থেকে যদি পড়ে যেত? সেইজন্যেই।
  • h | ২৫ এপ্রিল ২০১৮ ০৬:৫১393653
  • দেবেন্দ্র অ্যাপারেন্টলি বাহাদূর শাহ কে ছদে ঘুড়ি ওড়াতে দেখে খচে গেছিলেন।
  • i | ২৫ এপ্রিল ২০১৮ ০৪:৪১393652
  • কুমুদিদি,
    নেট এ দেখলাম, রবীন্দ্রনাথ ১৯৩০/৩১ এ দিল্লি এসেছিলেন শান্তিনিকেতনের জন্য অর্থসংগ্রহের জন্য-নৃত্যনাট্যর দল নিয়ে। সূত্রঃ চিত্তরঞ্জন পাকড়াশী র 'দিল্লির বাঙালী';।
  • Atoz | ২৫ এপ্রিল ২০১৮ ০২:৩১393651
  • ভাসন্ত ছায়ার উপরে দাঁড়িয়ে ডিডি রান্নার ইন্স্ট্রাকশন দিচ্ছেন, ঐ ছবিটা কোথায় ছিল? গন্ডারের পিঠে চড়ে মাম্বা হাতে নিয়ে মাসাইমারা ভ্রমণের কাহিনিও সেইখানেই ছিল মনে হয়।
  • অর্জুন অভিষেক | ২৫ এপ্রিল ২০১৮ ০১:১৪393650
  • চেন্নাইয়ের মত গরম আবহাওয়া আর কোনো সিটিতে নেই।

    একদম পুড়ে যেতে হয়।

    তবে শহরটার একটা নিজস্বতা আছে, যেটা ব্যাঙ্গালুড়ুতে নেই।
  • অর্জুন অভিষেক | ২৫ এপ্রিল ২০১৮ ০১:১০393649
  • উৎকামন্ড খুব বোরিং হিল স্টেশন। আর খুব নোংরা। কুন্নুর খুব সুন্দর।

    দুবার গেছি ওয়ার্কশপে যোগ দিতে। খুব ভাল লেগেছিল। চারিদিকে নীলগিরির চা বাগান।

    ছিলাম নীলগিরি সবচেয়ে পুরনো ভিলা ওয়াইওমিং হাউজে।
  • S | ২৫ এপ্রিল ২০১৮ ০১:০১393648
  • কিন্তু দিল্লি না হয়ে রাশা গেলেন কি করে?
  • pi | ২৪ এপ্রিল ২০১৮ ২৩:৩৬393647
  • এরকম জায়গা চাইলে ভেলোর গেলেই হয়! ভেলোরের পাহাড়গুলো আমার খুব পছন্দ হয়ে্ছে। অনেক ঘুরে ঘুরে লজ দেখে এসেছি, লজে উঠে ঘরের জানলা খুলিয়ে খুলিয়ে দেখাতে বলেছি, পাহাড় দেখা যায় কিনা, ঘরভর্তি লোক থাকলে লোকজনকে বলেছি, আপনাদের জানলা দিয়ে পাহাড় দেঝা যায়না? তাহলে বন্ধ করে রেখেছেন কেন? লোকজন ঘাবড়ে গিয়ে জানলা খুলে দেখেছেন, ধুস, বাড়ির পর বাড়ি, মানে লজ।

    অবশেষে যে ঘরের পাশে পাহাড় পেলাম, তার নং সেভ করে রেখেছি পাহাড় লজ বলে। আসল নামই সেভড না দেখি। দেখি, কখোনো যাবার হলে ফোন করে জেনে নেব, জানলা দিয়ে পাহাড় ভিউ লজ বলছেন তো?

    পাহাড়ের পাশে বললেও হবেনা, সেতো যেটায় ছিলাম তার কোল ঘেঁষে পাহাড়। কিন্তু দেখা যেত কেবল ছাদে উঠলে। সে অবশ্য খুব সুন্দর। ঘাড়ের উপর হুমড়ি খেয়ে পড়বে এখুনি। এমনি মনে হত। আর রাস্তায় গেলে, দুহাত পা থেবড়ে একটা দৈত্যাকার লাব্রাডর বসে আছে মনে হত।

    কিন্তু একটি আগে বুমলা পাসের মাধুরী লেকের যে গল্পটা শুনে এলাম, সেটাই ভাবছি।
  • Ishan | ২৪ এপ্রিল ২০১৮ ২৩:০৯393646
  • চেন্নাই তো অসম্ভব গরম। আর তেমনই নোংরা। কবিগুরু শঙ্খ ঘোষ লিখেছেন, আজকাল চেন্নাইয়ে কোনো মানুষ থাকেনা, উৎকামন্ডে থাকে।
  • dc | ২৪ এপ্রিল ২০১৮ ২২:২৬393645
  • ঈশানের রিকোয়ারমেন্ট আমারও রিকোয়ারমেন্ট। তবে পাবলিক ট্রান্সপোর্টটা বাদে, আমার আবার লং ড্রাইভ ভাল্লাগে। কি কোইনসিডেন্স, মে মাসের প্রথম হপ্তায় উটি যাবার প্ল্যান করছি। অল্প উঁচু পাহাড়, মে মাসে না গরম না ঠান্ডা, আর হাতের কাছে দোকান। চেন্নাই থেকে গাড়ি চালিয়ে যাবো, আরেকটা বন্ধুকে জোটানোর চেষ্টা করছি, দেখা যাক।
  • pi | ২৪ এপ্রিল ২০১৮ ২২:২০393644
  • বইমেলা একটি মানসিক অবস্থান মাত্র।

    আমি বিধাননগর হস্তশিল্পমেলাতেও বইমেলা খুঁজে পেয়েছিলাম।

    তবে ধাপার মাঠটা ভাল আইডিয়া। ওখানেই কাদাপুকুরও আছে না?
  • de | ২৪ এপ্রিল ২০১৮ ২২:০২393643
  • দিল্লীর মতো পচা জায়গায় দাড়িদাদু যেতেই পারেন্না -
  • de | ২৪ এপ্রিল ২০১৮ ২২:০০393642
  • ধাপায় একটা পাহাড় আছে না জঞ্জালের ? মানে যেটাকে বেশ বাগান - টাগান লাগিয়ে ভব্যিযুক্ত করেছে - ওটা মিলনমেলা থেকেও কাছে হবে,সামনেই ওয়াটার বডিও আছে - ওখেনেই মামুর জন্য তাঁবু ফেলা হবে, পরিবেশ-বান্ধবী তাঁবু -

    বাকি সব রিকোয়ার্মেন্টও ফুলফিলড - ওই উল্টোবাগে শহর, নামলেই বাসস্টপ, এমনকি চাইলে ঘটকপুকুরও চলে যাওয়া যাবে - আমি একবার বইমেলাথেকে ভুল করে চলে যাচ্ছিলাম ওখানে। একজন মাতাল আমায় সেই বাস থেকে নামিয়ে ঠিক বাসে তুলে দিয়েছিলো। সেই থেকে আমি মাতালদের অসম্ভব শ্রদ্ধা করি!
  • Ishan | ২৪ এপ্রিল ২০১৮ ২১:৫১393641
  • কোথা থেকে এসেছিলেন, সেটা কুদরতে পাওয়া যেতে পারে। হয়তো দিল্লি থেকেই এসেছিলেন।
  • | ২৪ এপ্রিল ২০১৮ ২১:৫০393640
  • ভ্যাক! কলিকাতা হইতে লক্ষ্ণৌ যাইতে দিল্লি কোদ্দিয়ে আসবে?
  • Ishan | ২৪ এপ্রিল ২০১৮ ২১:৪৬393639
  • লক্ষ্ণৌ অতি অবশ্যই। দিল্লি না হয়ে কি তখন সেখানে যাওয়া যেত?
  • কুমু | ২৪ এপ্রিল ২০১৮ ২১:৪৪393638
  • ইয়ে আপনারা সবাই রেগে যেতে পারেন, কিন্তু আমার এই কথাটি এক্ষুনি জানা দরকার।বলছি,দাড়িদাদু কি কখনো দিল্লি ঐসেছিলেন?লিখেচে কোথাও?
  • Ishan | ২৪ এপ্রিল ২০১৮ ২১:৩৬393637
  • ওহো পাবলিক ট্রান্সপোর্টের কথাটা বলতে ভুলে গেছি। বেশ ফাঁকা ফাঁকা ভালো বাসটাস যেন থাকে। গাড়ি টাড়ি চালাতে একে তো খুব ভালো লাগেনা, তায় পার্ক করার ঝামেলা। এছাড়াও কার্বন ফুটপ্রিন্টের কথাটাও তো ভাবা দরকার। তাই গাড়ি নয়। ভালো আবহাওয়া অতএব এসি ও নয়। এক্কেবারে পরিবেশবান্ধবী। বান্ধবী কেন বললাম? অন্য কিচু না। জেন্ডার সচেতনতা। পরিবেশের সঙ্গে ফাউ দিতে হয়।
  • Ishan | ২৪ এপ্রিল ২০১৮ ২১:৩৩393636
  • আমার চয়েস খুব সোজা। নদীর ধারে জঙ্গলের মধ্যে থাকব। পাশে নুড়িপথ। হাঁটতে গেলে একটু দূরে পাওয়া যাবে নির্জন বেঞ্চ। কিন্তু বাঘ টাঘ যেন না থাকে। ওসব চিড়িয়াখানায় বাস করুক। এলাকার আবহাওয়া খুব যেন গরম বা ঠান্ডা না থাকে। আইডিয়ালি একটু পাহাড়ের উপরে হলে ভালো হয়, ভালো ভিউ পাওয়া যায়, কিন্তু খুব উঁচু যেন না হয়। পড়ে টড়ে যেতে পারি গড়িয়ে।

    এছাড়া যেদিকে জঙ্গল তার উল্টোদিকে দশ মিনিট দূরত্বে দোকান, বাজার, জমজমাট শহর থাকা জরুরি। ক্যাফে ট্যাফে মাস্ট। সিনেমা হলও। এছাড়াও বইমেলা থেকে যেন খুব বেশি দূরে না হয়।

    ব্যস রিকোয়্যারমেন্ট বলতে এই।
  • h | ২৪ এপ্রিল ২০১৮ ২১:৩০393635
  • একটা কথা মনে পড়লো। স্বামী অগ্নিবেশ একবার এক ভদ্রলোক কে নিয়ে একটা সাংবাদিক সম্মেলন করেছিলেন, তাঁর নাম টা সম্ভবত লিঙ্গা। তো তিনি মাওবাদী দের পথে এগ্রি করেন না, এরকম একজন ছত্তিস গড়ের যুবক। তাঁর ব্যবসা ছিল সরকার যে টয়লেট বানানোর পয়সা দেয় তার কন্ট্রাকটরি। অ্যাস্পিরান্ট যুবক।

    তো তাঁর সাংবাদিক সম্মেলনের খবর পরে আমার কয়েকটা কথা মনে হয়েছিল। রাষ্ট্র জিনিসটা যখন নাই, বা দুর্বল ভাবে আছে, বা তার অর্থব্যবস্থায় পার্টিসিপেট করার কোন উপায় নাই, তখন এক রকম, কিন্তু এখন যা অর্থ ব্যবস্থা, তাতে মুক্তাঞ্চল পদ্ধতি র প্রয়োজনীয় আইসোলেশনের পক্ষে কোন দিন ই আদিবাসী দের অর্থব্যবস্থায় অংশগ্রহন করার পক্ষে হতে পারে না। ইন ফ্যাক্ট মাওবাদী দের সেটাই মেন চ্যালেঞ্জ।
  • একক | ২৪ এপ্রিল ২০১৮ ২১:২৯393634
  • গোল্ড ফিশ গুলো গায়ে গতরে বেড়ে এখন অক্সিজেনের অভাব।গরমে এম্নিতেই সলিউবিলিটি লো থাকে। টেম্পারেচার কমিয়ে,খাওআ কমিয়ে মেটাবলিজ্ম কমিয়ে আনলূম।এক্টা ৪ টাইম্স কেপাসিটির পাম্প ও লাগাতে হলো।

    এই গরমকাল টা খুবই চিন্তার।
  • dc | ২৪ এপ্রিল ২০১৮ ২১:২৩393633
  • আরও ভালো।
  • Ishan | ২৪ এপ্রিল ২০১৮ ২১:২২393632
  • আমার জঙ্গলে ঘুরতে যেতেও ভালো লাগেনা। শহরেও না। ন্যান কী বলবেন বলুন।
  • dc | ২৪ এপ্রিল ২০১৮ ২১:১৭393631
  • আমার জঙ্গলে ঘুরতে যেতে ভাল্লাগে। আর শহরে থাকতে তার চেয়েও বেশী ভাল্লাগে। মানে কেউ যদি চয়েস দেয় তাহলে জঙ্গলে ঘুরতে যাওয়া ছেড়ে দিতে পারব, কিন্তু শহরে ছাড়া আর কোথাও থাকতে পারবো না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত