এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • I | ২৭ এপ্রিল ২০১৮ ২২:২৮393750
  • আজকাল আমার খুব খাই খাই হয়েছে।খালি মাংস খেতে ইচ্ছে করে।পিনাকি আবার বিরিয়ানির কথা তুলে দিল।দিব্যি মনটাকে সংযত করে শুদ্ধ শাকাহারী হওয়ার দিকে এগোচ্ছিলাম।তাতে রেন ফরেস্টও বাঁচে।

    সব পিনাকির দোষ।
  • সিকি | ২৭ এপ্রিল ২০১৮ ২০:২৪393749
  • আজ রাতে দেখছি।
  • Ishan | ২৭ এপ্রিল ২০১৮ ২০:১৬393748
  • ও সিকি, তোমার না দেখার কথা?
  • h | ২৭ এপ্রিল ২০১৮ ১৮:১৩393747
  • তোরা যদি বাকি কারেকশন গুলো না করিশ, সিরিয়াসলি মন খারাপ হয়ে যাচ্ছে, তাকাতে পারছি না সাইটের দিকে, নানা গ্লানি হচ্ছে। ইশান/সিকি। স্বল্প পঠিত লেখক কে সম্মান জানানোর লেখায় ভুল থাকলে মনে হয় খানিক টা ফেরত নিয়ে নিলাম।
  • h | ২৭ এপ্রিল ২০১৮ ১৮:০৮393746
  • ব্যক্তিগত অসততা আকাদেমিক দের মধ্যে এত বেশি কল্পনা করা যায় না। আকাদেমিক পরিবেশে বড় হয়ে, আমার একেবারে থুৎকুড়ি জন্মে গেছিল। আকাদেমিক জগতে টিঁকে থাকার যোগ্যতা ছিল না, সেটা পরে বুজেছি অবশ্য;-) কিন্তু আমার একটা ধারণা হল, এই যে আপনার কটি বেরোলো দিয়ে আপনার প্রোমোশন, বা পরের বড় ফান্ডিং ইত্যাদি, এই সিস্টেমে, এটাই স্বাভাবিক নয় কি। আর রেফারাল গোণার ব্যবস্থা বা সোশাল সাইন্সের ক্ষেত্রে আই এস বি এন থাগলেই জার্নাল অ্যাডমিসিবল হয়ে গেল এটা বিচিত্র মেকানিকাল লাগে। কত প্র্যাকটিকালি রাবিশ জার্নাল দেখলাম কল্পনা করা যায় না। আরেকটা হয়েছে ইউনিভার্সিটি প্রেস এর চক্কর। ভারে কাটানোর কল অনেকটাই আর কিস্সু না। কি পরিমাণে বাজে দামী বই, সারা বিশ্বের লাইব্রেরী তে অসহ্য দাম দিয়ে কেনা হয়, এবং তার পরে বলা হয়, হায় গ্রান্ট নাই, কল্পনা করা যায় না। এটা বললেই অনেকেই লাফিয়ে ওঠেন, এই জন্যেই বলেছিলাম, গরীব লকহিড মার্টিন কেই পয়হা দেওয়া উচিত, ইউনি কে দিয়ে কি হবে, বা উচ্চ শিক্ষার দু চারিটি, একেবারেই রাষ্ট্রের স্বার্থে, দু চারিটি সেন্টার অফ এক্সেলেন্স হলেই চলবে, কে কোথায় লাফিয়ে ওঠে, তাই ছাতা বলতেও পারি না। এগুলো খুব ই দুঃখের ব্যাপার। আকাদেমিক মিডিওক্রিটি নিয়ে দুশ্চিন্তা আমার যা, এক্সেলেন্স মাপার প্রতিষ্ঠিত ব্যবস্থা গুলি তার চেয়েও বেশি দুশ্চিন্তার -))))) মানে অন্য কাজ না থাগলে।
  • dc | ২৭ এপ্রিল ২০১৮ ১৬:০১393745
  • বেসিকালি সেটাই টার্নিটিন এর বিজনেস মডেল :p
  • T | ২৭ এপ্রিল ২০১৮ ১৫:৫৮393744
  • ভাবুন তাহলে। মানে লোকে সেটুকুও খাটছে না।
  • dc | ২৭ এপ্রিল ২০১৮ ১৪:৪৯393743
  • কিন্তু প্লেগিয়ারিজম চেকার কে বোকা বানানোও তো খুব সোজা!
  • T | ২৭ এপ্রিল ২০১৮ ১৪:৩০393742
  • না, আইয়াইএসসি নয় বলছেন তো।
  • + | ২৭ এপ্রিল ২০১৮ ১৪:১০393741
  • পরীক্ষার খাতায় 'স্যার পাশ করিয়ে দিন প্লিজ' টাইপের রিপ্লাইঃ)

    মাস্টার্সে পেপার লাগে!! আইআইটি সিস্টেমে তো লাগেনা, আইআইএসসি কি??
  • Fëanor | ২৭ এপ্রিল ২০১৮ ১৩:৪০393740
  • আমি ৭০-৮০ অবধিও পেয়েছি।

    আর আমারটা যা হয়েছিলো তার পরে আর কিছুর ওপরেই ভরসা নেই।
  • T | ২৭ এপ্রিল ২০১৮ ১৩:৩৮393739
  • আইথেন্টিকেটে এ তিরিশের বেশী হলেই তো কেস। তাও এইরম করে ক্যানো এরা। অদ্ভুত!
  • ছাগলছানা | ২৭ এপ্রিল ২০১৮ ১৩:৩৪393738
  • কোঅথার নিয়ে আমার বিশেষ কিছু বলার নেই.
    কিন্তু একই বিষয় নিয়ে ইচ্ছে করে চর্বিত চর্বন permutation কম্বিনেশন করে এসব দাবি দিলে আপত্তি আছে.

    আর তাছাড়া এখন কিন্তু plagiarism, অন্তত গোদা মানের গুলো ধরা খুব এ সোজা. আজকাল গোদা মানের plagiarism ই কিন্তু বেশি দেখি
  • Fëanor | ২৭ এপ্রিল ২০১৮ ১৩:৩২393737
  • আমরা অথর অর্ডারিং নিয়ে খুব একটা মাথা ঘামাই না, অন্তত প্রথম দু তিন জনের ব্যাপারে। তবে হ্যাঁ, ইউজুয়ালি প্রথম জনের কন্ট্রিবিউশন বেশি এমনটাই ধরা হয়। যতদূর জানি, এটা ফিল্ড টু ফিল্ড আলাদা। ম্যাথস বা ফিজিক্সে নাকি আলফাবেটিক্যালি দেয়।
  • S | ২৭ এপ্রিল ২০১৮ ১৩:২৫393736
  • আরেকটা ব্যাপারও আছে। এই মাল্টিপল অথারের ব্যাপারটা। মানে আমরা তিনজন বন্ধ। এক একজন দুটো করে পেপার লিখলাম আর বাকি দুজনের নাম কোঅথার হিসাবে দিয়ে দিলাম। মোট ছটা পেপার হয়ে গেলো এক এক জনের নামে। বেশিরভাগ স্কুলেই কোঅথার থাকলেও ফুল পেপার কাউন্ট হয়।
  • Fëanor | ২৭ এপ্রিল ২০১৮ ১৩:২০393735
  • মাস্টার্সে আজকাল পেপার লাগছে? বাবাগো! এসব থাকলে আমাদের আর মাস্টার্স করা হত না। তখন খুব একটা কমন ছিলো না।

    পাবলিশ অর পেরিশের চক্করে অ্যাকাডেমিক এথিক্স পুরো জিজিতে গেছে। বাইরে দেখতাম ডুয়াল সাবমিশন বা একই কনটেন্টের পারমুটেশন/কম্বিনেশন করে একাধিক পেপার খুব ডিসকারেজ করা হত। এখানে এক একটা কনফারেন্সে যে পরিমাণে প্লেজিয়ারাইজড পেপার পাই...
  • ছাগলছানা | ২৭ এপ্রিল ২০১৮ ১২:৪৭393733
  • না না IISC কে আমি সত্যি পীঠস্থান ভাবি. কোনদিন ওখান থেকে এরকম ইমেইল আসলে স্প্যাম ভাবব. নাহলে ঝাপ মেরে দেব.

    আর তাছাড়া আশা করছি IISC এইসব NLG টাইপ ব্যাপার স্যাপার করতে উতসাহী হবেনা
  • dc | ২৭ এপ্রিল ২০১৮ ১২:৪৭393734
  • এ আর নতুন কি, পরীক্ষার খাতাতেও তো লিখে আসে, স্যার পাশ করিয়ে দিন নইলে মারা পড়বো!
  • T | ২৭ এপ্রিল ২০১৮ ১২:৩৯393732
  • আইয়াইএসসি নাকি!
  • ছাগলছানা | ২৭ এপ্রিল ২০১৮ ১২:৩৭393731
  • না না. সেই নাম বলার ধৃষ্টতা আমার নেই.
    আমি নিজেই chance পাইনি তাতে কোনদিন :)
  • T | ২৭ এপ্রিল ২০১৮ ১২:৩৪393730
  • অবশ্যই ইউনিভার্সিটির নামটা বলা হউক।
  • ছাগলছানা | ২৭ এপ্রিল ২০১৮ ১২:২৭393729
  • আমাদের এক কনফারেন্স এ ভরতের একটা প্রখ্যাত ইউনিভার্সিটি এর খান চারেক পেপার জমা পরে যাদের অথর রা একটাই দল, নিজেদের মধ্যে লোক এপাশ ওপাশ করে জমা দিয়েছে.

    Paper গুলোর সারমর্ম ও একই শুধু koekta মেথড ব্যবহার করে মেথড গুলো permutation combination করে আলাদা আলাদা পেপার এর নাম জমা দিয়েছে. সুতরাং বাধ্য হয়েই তাদের বলা হয় এরকম কেন করেছ. এগুলোকে রাখা যাবেনা.

    তার উত্তর এর একটা অংশ দিলাম নিচে.



    কি মনে হচ্ছে? :D

    পুনশ্চ: ইউনিভার্সিটি এর নাম জানিতে চাহিয়া লজ্জা দিবেন না. এলিট ইউনিভার্সিটি বলে কথা
  • Hmm | ২৭ এপ্রিল ২০১৮ ০৯:২৯393728
  • আপনারা খালি রাজনীতিকেই দোষ দেন। পারলে একটু থ্রি ইডিয়টস রিলিজের আগে ও সময়ের নিউজ রিপোর্ট গুলো দেখবেন, শুধু ছাত্র আত্মহত্যা, ডিপ্রেশন ইত্যাই, দেশের বাকী সব সমস্যা উধাও! কেন এখন কি ছাত্রদের ডিপ্রেশন কম হয়ে গেছে?
    একটা সিনেমার যদি এরকম প্রমোশন হয় তো সাধারণ নির্বাচনে তো তার চুড়ান্ত হবে, এবং হয়ও!
  • dc | ২৭ এপ্রিল ২০১৮ ০৯:২৪393727
  • :d
  • সিকি | ২৭ এপ্রিল ২০১৮ ০৯:১৪393726
  • অবিশ্যি, শুধু ডিসিকেই বলি কেন - নাইভিটির কত রূপই যে দেখছি!
  • সিকি | ২৭ এপ্রিল ২০১৮ ০৯:১৩393725
  • ডিসিকে সত্যি, যত পড়ি, মুগ্ধ হয়ে যাই :)>
  • sm | ২৭ এপ্রিল ২০১৮ ০৯:০৫393724
  • কিন্তু ডি মনির জন্য ইনভেস্টর রা অখুশি কেন?
    বাজারে ক্যাশের চাহিদা এতো বেড়েছে কেন?
    জিনিস পত্র, যেমন ধরুন বিল্ডিং মেটেরিয়াল, ফার্নিচার, জামা কাপড় কিনতে গেলে দোকানদার ক্যাশ চাইছে কেন? নাদিলেই, বলছে জি এস টি লাগবে।
    সম্প্রতি পব সরকার কয়েকশো কোটি টাকা ট্যাক্স ফাঁকি রুখেছে।
    এখানে বিল্ডাররা নাকি ইনপুট ট্যাক্স ক্রেডিট দাবি করেছিল কিন্তু কাস্টমারের কাছ থেকে নেওয়া জি এস টির টাকা জমা দেয় নি।
    কি করে সম্ভব হচ্ছে?
  • dc | ২৭ এপ্রিল ২০১৮ ০৮:৪২393723
  • পাঁচ ছ মাস আগে মোদি সরকার যেমন পোক্ত লাগছিল এখন আর তেমন লাগছে না। এমনকি আম্বানির নিউজ সাইটেও বেশ কড়া সমালোচনা হচ্ছে। আফটার অল ভোট পার্সেন্ট তো ছিল ৩১%, তার থেকে সামান্য কমাতে পারলেই আর মেজরিটি থাকবে না।
  • dc | ২৭ এপ্রিল ২০১৮ ০৮:৪০393722
  • নিউজ সাইকেল নিয়ে দুয়েকদিন আগেই লিখেছিলাম। ইউপিএ২ সরকারের শেষদিক জুড়ে ছিল শুধু করাপশান আর পলিসি প্যারালিসিস। তারপর করাপশানের খবর উধাও। এখন চলছে রেপ এর নিউজ। আমার সন্দেহ হচ্ছে ডিমনি আর জিএসটির পর ইনভেস্টররা বেদম চটে গেছে, এই সরকার আর চায় না।
  • Atoz | ২৭ এপ্রিল ২০১৮ ০৮:১১393721
  • তারপরে আবার কোথাও লেগে যাবে কোনো যুদ্ধ। ব্যস, কিছুদিন তাই নিয়ে চলবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত