এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ৩০ এপ্রিল ২০১৮ ২২:৩৫393810
  • তৃ প বু ভূ
    ঃ-)
  • dd | ৩০ এপ্রিল ২০১৮ ২২:৩১393809
  • ঝট করে দেশোদ্ধারের কোনো এজেন্ডা হাতে ছিলো না, তায় নাগাড়ে দেখে দেখে নেট্ফ্লিক্স আর এমাজন প্রাইম এর সব কটা পছন্দের ফিলিম/সিরিয়াল শেষ করে দিয়েছি, হাতে কুল্লে একটা বই - সেও প্রায় শেষ। তো কী কোরবো? কাঁহাতক আর সোনার হিসেব করা যায় ?

    জানেন কি কল্লেম ? হা হা হা। "তৃণমুলী পরিবর্তনকামী বুদ্ধিজীবিদের ভূমিকা" - সেই ওরিজিনাল টইটা আবার করে পড়তে শুরু কল্লেম। ২০০৯ সালের।বেশ ত্রিশ চল্লিশ পাতা পড়েও নিলাম। হা হা হা। হো হো হো। খুব আমোদ হোলো। ইচ্ছা করছিলো কয়েকটি মনি মুক্তো হুবহু তুলে দিয়ে "ফিরে দ্যাখা" বলে একটা নতুন টই খুলি। কিন্তু অনেকেই আর হেথায় আসেন্না। তাই ভাবলেম লাভ কি খুঁচিয়ে ?
  • Atoz | ৩০ এপ্রিল ২০১৮ ২০:২৭393808
  • ওদিকে টইতে গিয়ে তাড়াতাড়িচ্চোটে পড়লাম অ্যাটম বোমের সাবভার্সন। ঘাবড়ে গেছিলাম। ঃ-)
  • Ishan | ৩০ এপ্রিল ২০১৮ ২০:২০393807
  • অ্যাঁ? কোন ইনফেকশনের রেমিডি আবার মুখে লংকা ডলে দেওয়া?
  • | ৩০ এপ্রিল ২০১৮ ১৫:২৯393805
  • 'মৌলিকমশাই
    কঠিন জীবনের রঙিন গল্প' - সৈকত মুখোপাধ্যায়
    সকাল থেকে প্রায় এক বসায় শেষ করলাম। অনেকদিন বাদে এতকটা ছোটদের গল্প বেশ পড়ার যুগ্যি মানের পেলাম।
  • রুকু | ৩০ এপ্রিল ২০১৮ ০৯:৪০393804
  • ধুম জ্বর, বিস্বাদ মুখ। তার ওপর মুখের ভিতর কী একটা ইনফেকশন হয়েছে। রেমেডি নাকি লংকা ডলে দেওয়া। :-(
  • sch | ২৯ এপ্রিল ২০১৮ ২৩:৫৯393803
  • @PT অনেক অনেক অনেক ধন্যবাদ। কাজ করেছে জিনিসটা। sci-hub এর একটা পুরনো লিঙ্ক ছিল - সেটা কাজ করছিল না। একটা ভীষণ খারাপ দিনকে আপনি ভালো করে দিলেন

    @paps - আমি বাকি লিঙ্কগুলো চেষ্টা করে দেখে জানাব। অনেক ধন্যবাদ আপনাকে
  • PT | ২৯ এপ্রিল ২০১৮ ২১:৪৬393802
  • @sch
    এখানে বোধহয় সব পাবলিকেশন পাবেনঃ https://sci-hub.tw/
  • aka | ২৯ এপ্রিল ২০১৮ ২১:৩২393801
  • দ, ৮০০০ মাইল না মিটার মানে ৮ কিমি।
  • PM | ২৯ এপ্রিল ২০১৮ ২০:২০393799
  • মনজিনিস আর ভাগরের রিলেসন টা কি সত্যি ? হোয়াট্সয়প এ ঘুরে বেড়াচ্ছে।ম। কোনো অথেন্টিক জায়গায় রিপোর্টেড হয়েছে নাকি ?
  • | ২৯ এপ্রিল ২০১৮ ১৩:২১393798
  • dc | ২৯ এপ্রিল ২০১৮ ১২:৫৭393797
  • যদি কোন স্পেসিফিক পেপার দরকার হয় তো ইমেল করে দিতে পারি।
  • sch | ২৯ এপ্রিল ২০১৮ ১২:৪৪393796
  • অনেক দিন আগে কেউ একজন sciencedirect আর elsevier এর crack দিয়েছিলেন - আছে কারো কাছে সেটা এখনো? পেলে উপকার হত
  • | ২৯ এপ্রিল ২০১৮ ১০:৩৩393795
  • সাইবার সিকিউরিটি তো অমনিপ্রেজেন্ট ছিল বৈদিকযুগে। কিচ্ছু জানে না বুকা।

    আর আকাকে এখানেও ৮০০০ মাইল দৌড়বীর হবার জন্য অভিনন্দন।
  • dc | ২৯ এপ্রিল ২০১৮ ০৯:১৩393794
  • সাইবার সিকিউরিটি?? বৈদিক পড়াশুনোতে ওসব কিছু নেই। সাইবাবার সিকিউরিটি নিয়ে কিছু প্ড়ানো হতে পারে অবশ্য।
  • aka | ২৯ এপ্রিল ২০১৮ ০৮:৪৮393793
  • ভালোই তো সাইবার সিকিউরিটির পার্টটা এলে বলবেন।
  • dc | ২৯ এপ্রিল ২০১৮ ০৩:৪৮393792
  • এদিকে বৈদিক পড়াশোনা চালু হতে চলেছে। ইস্কুল বন্ধ হয়ে টোল খোলা হবে।
  • paps | ২৮ এপ্রিল ২০১৮ ২১:০২393791
  • আইআইএসসি-এর কোনো এক প্রোফেসর গোমূত্র নিয়ে প্রজেক্ট লিখে কোটিটাকার ফাণ্ড পেয়েছেন বলে জেনেছিলাম গুরুতে। কে সেই মহাপুরুষ? পুরো নাম বলতে আপত্তি থাকলে অন্তত হিন্ট দেওয়া যায় কি প্রোফেসরের ব্য়াপারে?
  • paps | ২৮ এপ্রিল ২০১৮ ২০:৪৩393790
  • হ্যাঁ, পাবলিশ অর পেরিশ মডেল অনেকখানি দায়ী সায়েন্টিফিক মিসকন্ডাক্টের জন্য। তবে আমাদের ভারতীয় সমাজের স্বজনপোষণ রীতিও খানিকটা দায়ী বইকি অধ্যাপকপ্রবরের এই বেয়াড়া অনুরোধ করার পিছনে। এই ঘুণে ধরা ভারতীয় সমাজে যেখানে পরস্পরের পিঠ চুলকে দেওয়াটাই দস্তুর সেখানে একটা সিমপ্য়াথি গ্রাউন্ড তৈরি করে এই ধরণের রিকোয়েস্ট আমাকে অবাক করেনা কারণ ঐ অধ্যাপকও এই ভারতীয় সমাজের অংশ। ছাগলছানাকে ধন্যবাদ মেরুদণ্ড সোজা রাখার জন্য়।

    P.S. ধরেই নিয়েছি যে ঐ অধ্য়াপক দেশের কোন ইউনিভার্সিটিতে আছেন। আর ছাগলছানা, আপনার নিকটা পাল্টানো যায় কি? আপনাকে অ্য়াড্রেস করতে ভীষণ অস্বস্তি হয় যে।
  • | ২৮ এপ্রিল ২০১৮ ১৭:৪৩393789
  • নাগাল্যান্ডে কুকুর ফার্মিং হয়। বাজারে কুকুর বিক্রির দোকান থাকে। অণু বেরিয়ে এসে ছবি দিয়েছিল। সেসব বন্ধ করার জন্য কারা যেন চেঞ্জ ডট অর্গে পিটিশান বানিয়ে সই কত্তে পাঠিয়েছিল।

    আচ্ছা বাস মিনিবাসের ফ্ল্যাট টায়ার দিয়্যে চালানো নিয়ে খুব লেখালেখি হচ্ছিল কিছুদিন আগে। সেসব ঠিক হয়ে গেছে?
  • I | ২৮ এপ্রিল ২০১৮ ১৪:০৩393788
  • তবে আনতাবড়ি যা ই বলুন কেন,হেব্বি জনসংযোগ কচ্ছেন কিন্তু।আগরতলায় ওঁর বাড়ির সামনে সাক্ষাৎপ্রার্থী সাধারণ মানুষের লাইন দেখে থ হয়ে গেছি।
    আর দেখলাম সবাই খুব বিজেপি আর উন্নয়ন এই দুটো কথা বলছে।ধর্মের জন্য মনে হয় মানুষ ভোট দেয় নি।উন্নয়ন নিয়ে সিরিয়াস ক্ষোভ আছে।
  • sm | ২৮ এপ্রিল ২০১৮ ১১:৪২393786
  • কোরিয়ানরা তো কুকুরের মাংস বলতে অজ্ঞান। বলতে নেই, পৃথিবীতে কুকুরের মাংসের চাহিদা বোধ হয় খাসির মাংসের চেয়ে বেশি!
    শোনাগপ্পো; বাংলাদেশে কোরিয়ান দের রাস্তা তৈরীর বরাত দিয়েছিল। রাস্তা তো ঝকাস বানিয়ে দিলো, কিন্তু রাস্তার কুকুর গুলো?
  • cm | ২৮ এপ্রিল ২০১৮ ০৯:৪২393785
  • ধুর কোথায় শিখবে কুকুরের মাংসও খাওয়া চলে তা না যত ন্যাকামি।
  • dc | ২৮ এপ্রিল ২০১৮ ০৯:২১393784
  • আগে একবার হাওয়া উঠেছিল রোলে কুকুরের মাংস দেয়। গড়িয়াহাটে কাম্পারি বলে একটা রোলের দোকান আছে, সেটা কিছুদিন বন্ধ হয়ে গেছিল বোধায় কুকুরের মাংস ধরা পড়ায়।
  • | ২৮ এপ্রিল ২০১৮ ০৯:১৩393783
  • ছ'হাজার স্ক্যোয়ারফিটের ফ্ল্যাট! সে ফ্ল্যাট না বাগানবাড়ি, অ্যাঁ?

    আর এই ঈশানের কথায় মনে হল বলেই ফেলি, ভাগাড়ের মাংস নিয়ে কিরকম হালকামত মনে হচ্ছে আবার পতঞ্জলীর কিছু আসতে চলেছে নাকি?
  • h | ২৮ এপ্রিল ২০১৮ ০৮:৪৭393782
  • সিকি, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই।
  • Atoz | ২৮ এপ্রিল ২০১৮ ০৬:৫৭393781
  • সবার জন্যই কিছু কিছু দিচ্ছেন আরকি। লে লি দের জন্য কিছু, ধার্মিক আমজনতার জন্য কিছু, চাড্ডিদের জন্য কিছু ---, উদার হৃদয়, সবাইকেই কিছু না কিছু দিতে চান হয়তো। ঃ-)
    আমাদের হীরকরাণী সম্পর্কেও নাকি কী বলেছেন। ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত