এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | ০৩ মে ২০১৮ ০৯:২২393990
  • Poirot একটা parrot পেয়েছিল, সেটারও কিন্তু সবুজ রং ছিল। এই দেখুনঃ

  • dd | ০৩ মে ২০১৮ ০৯:২১393989
  • হ্যাঁ, ভাষা তো কতোই বদলে যায়। মাগী কথাটা এখন আর সভ্য নয়। নিগ্রোও নয়। অথচ জীবনানন্দ, রবি বাবু সবাই ঐ "এন" ওয়ার্ডটা ইউজ করেছেন। বামবাবুরা গান বেঁধেছেন "নিগ্রো ভাই আমার পল রবসন"। এখন শুনলে কানে খটকা লাগে। এইসব।

    জানেন নিতান্ত অশ্লীল "গুদ" কথাটা বিদ্যাসুন্দর গ্রন্থে পেয়েছি, বাংলা তন্ত্রে তো প্রচুর। সংসকৃতে ওকেই জঘন বলা হতো।

    আবার এখনকর কোন কথা পঞ্চাশ বছর পরে পোলিটিকেলি ইনকরেক্ট হবে কেউ জানে ?
  • T | ০৩ মে ২০১৮ ০৯:১৭393988
  • আহা, সে ইতিহাস থাকুক না। কিন্তু সমস্ত বক্তব্যের পরিসরই সেই ইতিহাস নির্দেশ করে দিলে তো হ'ল না। মূলগত প্রশ্ন ছিল তো এইটে।
  • dd | ০৩ মে ২০১৮ ০৯:১৬393987
  • আচ্ছা, শুনুন শুনুন। টিয়া বলতে কি আপনেরা প্যারট বলছেন ? মানে Parrot ?

    প্যারট তো মশাই হুল্লাট নানান রংএরই হয়। শুধুই সবুজ কইছেন কেনো? ঈ কী অন্যায় কথা।
  • S | ০৩ মে ২০১৮ ০৯:১০393986
  • ওরা কেন ব্ল্যাক। এটা ঐ বাচ্চার ইনোসেন্ট প্রশ্ন/কিউরিসিটি হলেও বিগত কয়েকশ বছরের ইতিহাসই বোধয় বড়দের মুখ গম্ভীর করে দেয়।
  • hu | ০৩ মে ২০১৮ ০৮:৪৩393985
  • এইটে আমারো মনে হল

    "আরেকটা যেটা খটকা লাগল, সেটা হচ্ছে ওরা ক্যানো ব্ল্যাক শুনেই মহিলাগণের মুখ গম্ভীর। বাচ্চাটা তো আর রেসিয়াল কিছু বলছে না, অবজার্ভেশন জানাচ্ছে। ব্ল্যাক শব্দ উচ্চারণ মাত্রে নিকোনো লিবারেল উঠোনে ছায়া পড়ে যাচ্চে ক্যানো।"
  • hu | ০৩ মে ২০১৮ ০৮:৪২393984
  • মানুষের গায়ের রং বা চেহারা কেন বিভিন্ন রকম হয় তার বিজ্ঞানসম্মত ব্যাখ্যা দেওয়াই বাঞ্ছনীয়। আমি খুব একটা বায়োলজি পড়িনি। তবে যদ্দুর জানি এব্যাপারে ক্যাপসিকাম ও মানুষের মিল ব্যাং ও মানুষের মিলের চেয়েও কম।
  • T | ০৩ মে ২০১৮ ০৮:৪১393983
  • ভিডিওটা দেখে আর যা মনে হ'ল সেটা হচ্ছে যে, কালো মানুষ বোঝাতে গিয়ে গড ফড ইত্যাদি টেনে আনা। মানে হায়েস্ট অথরিটির বক্তব্য জানিয়ে দেওয়া। মা জানেন মেয়ে হয়ত প্রশ্ন করবে না যে তুমি কী করে এসব জানলে, গড যখন এইসব কচ্চিলেন তখন তুমি ছিলে নাকি সেখানে? তো, মায়ের কর্তৃত্বকে মেয়ে প্রশ্ন করবে না এটা জেনেও মা কে বক্তব্যকে জোরালো করার জন্য গড টানতে হচ্ছে। ই কীরম রে বাবা। নাকি একটা ফর্ম্যাল ইন্সটিট্যুশনালাইজেশন। মানে দুনিয়ায় কত রকম রঙের ফুল পাখি হয়, সেরম মানুষও হয় এসবও বলাই যেত। বা বলা যেত চামড়ার পিগমেন্টেশন না কিসব ব্যাপার আছে না? সেইসব, হাল্কা ভাবে বাচ্চাদের বোঝার মতো করে।
    আরেকটা যেটা খটকা লাগল, সেটা হচ্ছে ওরা ক্যানো ব্ল্যাক শুনেই মহিলাগণের মুখ গম্ভীর। বাচ্চাটা তো আর রেসিয়াল কিছু বলছে না, অবজার্ভেশন জানাচ্ছে। ব্ল্যাক শব্দ উচ্চারণ মাত্রে নিকোনো লিবারেল উঠোনে ছায়া পড়ে যাচ্চে ক্যানো। অবশ্য সেইসব গ্রুপেরই যদি বানানো হয়ে থাকে তাহলেই। এইসব আর কী।
  • hu | ০৩ মে ২০১৮ ০৮:৩১393982
  • বাচ্চাদের নিয়ে নানা জায়গায় বেড়াতে গিয়েও তাদের ডাইভার্সিটি শেখানো যায়। যার যেমন সুবিধে।
  • T | ০৩ মে ২০১৮ ০৮:২৭393981
  • কিন্তু এককের ক্যানো মনে হচ্ছে যে এই আইডেন্টিফিকেশন মানুষের সাথে ক্যাপসিকামের তুলনা দেখিয়ে 'বোঝানো' যাবে। বাচ্চা কী অর্থে ক্যাপসিকামের ভিন্ন রঙ কে স্বাভাবিক মনে করবে আর মানুষের ভিন্ন রঙ কে নয়।
  • একক | ০৩ মে ২০১৮ ০৮:১৭393980
  • কিম্বা কুকুর দিয়েও বোঝানো জায়। যে এই দেখো চিওয়াওয়া থেকে সেইন্ট বর্নর্দ সবাই কুকুর। কারন এদের মধ্যে ভাব হলে বচ্চা হয়।

    এতে, বিভিন্ন এথনিসিটির মধ্যে বিয়ে বাড়বে।

    তবে এটা এট্টু বেশি রিআলিস্ট হয়ে গ্যালো। লোকে হয়তো এটা বচ্চাদের শেখাতে চইবে না।
  • একক | ০৩ মে ২০১৮ ০৮:১৩393979
  • সেম স্পীসিসে ফিসিকাল প্রপর্টি তে কতো ওয়াইড ভ্যারাইটি সম্ভব সেটা বোঝানো হলো উদ্দেশ্য। কালো সাদা, মোটা রোগা, লম্বা বেন্টে সব।
  • Atoz | ০৩ মে ২০১৮ ০৮:০৮393978
  • কিন্তু প্রশ্নটা তো "মানুষ" কিনা তা নাও হতে পারে, "অন্যরকম মানুষ" বিষয়ে হতে পারে। একটা বাচ্চা জানতে চাইতে তো পারে, কেন "অন্যরকম" হয়?
  • hu | ০৩ মে ২০১৮ ০৮:০৫393977
  • মানুষ বলে যদি বুঝতেই পারে তাহলে তিন রঙের ক্যাপসিকাম দেখিয়ে কি লাভ?
  • সিকি | ০৩ মে ২০১৮ ০৭:৫০393976
  • ভিডিওটা পাঁচ মিনিট দেখে খিদে পেয়ে গেল। আজ আবার আলু পরোটা খেতে হবে।

    ঐ জোড়া ভিমরুলই উপযুক্ত।
  • Atoz | ০৩ মে ২০১৮ ০৭:৪৮393975
  • "আদর্শ মানুষ" ব্যাপারটাই কেমন যেন। আরে ছোটোবেলা ইতিহাস বইতেও এরকম সব আর্যলক্ষণ বলা থাকতো, "ইহারা গৌরবর্ণ, দীর্ঘকায়, উচ্চনাসা।" ঃ-)
  • একক | ০৩ মে ২০১৮ ০৭:৪৭393974
  • হু

    আহা মানুষকে কেও বেবুন দাবি করে না ঃ) কিন্তু একজন এর গায়ের রঙ্গ কালো কেনো এ প্রশ্ন জাগতেই পারে। বা কালো বচ্চার খেত্রে সাদা রঙ্গ দেখে।
  • একক | ০৩ মে ২০১৮ ০৭:৪৪393973
  • এমনিতে ইন্ডিআয় বাচ্চদের বই ভুল্ভাল পার্শেপশনের আতুরঘর। স্বাস্থ্য বই খুল্লেই এক টিপিকাল ফিগার পাবেন ছেলে ও মেয়ের জারা নাকি আদর্শ মানুশ। জদিও মানুষের প্রায় ১২ না কতরকম বডি টাইপ হয়।
  • Atoz | ০৩ মে ২০১৮ ০৭:৪৩393971
  • কাক আর টিয়ায় রঙের ভ্যারাইটি নেই। এক যদি না অ্যালবিনো কাক হয়।
  • hu | ০৩ মে ২০১৮ ০৭:৪৩393972
  • দেখুন একটা জলজ্যান্ত মানুষের চেহারার প্রাণী চোখের সামনে দাঁড়িয়ে থাকলেও গায়ের রংএর জন্য যদি বুঝতে অসুবিধে হয় সে মানুষ কিনা, তাহলে এ কনফিউশন ঘোচার নয়। বাচ্চাই বলুন। আর বুড়ো বলুন।
  • Atoz | ০৩ মে ২০১৮ ০৭:৪১393970
  • কইমাছের হরগৌরী(অথবা গঙ্গাযমুনা) ও খুব টেস্টি। আগের পাড়ায় ডালিয়াদিদি রেসিপি দিতেন এইসব চমৎকার জিনিসের। তালের লুচি ও সেখানেই শেখা। ঃ-)
  • একক | ০৩ মে ২০১৮ ০৭:৩৯393969
  • তিন রকোম রঙ্গের লেডিকেনি হলে হোতো। একই পরিচয় এ রঙ্গের ভ্যারাইটি বোঝানো দর্কার। এটা ফুল ও ফলে সবচে বেশি।
  • S | ০৩ মে ২০১৮ ০৭:৩৮393968
  • দুটই টেস্টি। তাই বলছি।
  • Atoz | ০৩ মে ২০১৮ ০৭:৩৫393967
  • রসগোল্লা লেডিকেনি তো বানানো জিনিস। কমলাভোগ ও। ন্যাচেরাল জিনিস লাগবে, বানানো না। একই ফুলের নানা রঙ ভ্যারাইটি। যেমন নীল আর সাদা অপরাজিতা, সাদা আর গোলাপী দোপাটি, সাদা জবা লাল জবা।
  • Atoz | ০৩ মে ২০১৮ ০৭:৩২393966
  • আচ্ছা, সেই কেজরিওয়ালের কী হল? আর তো তেমন শোনা যায় না!
  • S | ০৩ মে ২০১৮ ০৭:৩১393965
  • রসগোল্লা আর লেডিকেনি দিয়ে বোঝানো যেতে পারে কি?
  • T | ০৩ মে ২০১৮ ০৭:৩০393964
  • এদিকে হোয়া গ্রুপগুলোয় অদ্ভুত সব মেসেজ ছড়াচ্চে! প্রণ খাবেন না, আদতে ওগুলো গবাদি পশুর অন্ত্রের কৃমি। :)))
  • Atoz | ০৩ মে ২০১৮ ০৭:১৭393963
  • মা হোয়াইট বাবা ব্ল্যাক ওদের। বাবা জামাইকান আর মা আইরিশ।
  • Ekak | ০৩ মে ২০১৮ ০৭:১৬393962
  • আরেকটা পথ হয়তো হতে পারে, রং চেনানোর বইতে এসোসিয়েশন সিস্টেম টা পাল্টে দেওয়া। এমনিতে কাক হলো কালো, আপেল হলো লাল, টিয়া হলো সবুজ এভাবে বাচ্চাদের রং এসোসিয়েট করায়। এতে ব্যাপারটা সাময়িকভাবে সোজা হলেও একটা বিষ ঢুকে যায় যে এই ওয়ান টু ওয়ান ম্যাপিং ই নরমাল। এরচে যদি পাঁচ রঙের পাঁচটা মুনিয়া, তিন রঙের তিনটে ক্যাপসিকাম, দু রঙের দুটো মানুষ এভাবে প্রথম থেকে চেনানো হয় তাহলে গোড়াতেই ভ্যারাইটি লার্ন করানো যাবে।

    বাচ্চারা যে এক্সট্রিম টোন নিয়ে কনফিউজড হয় সেতো কোনো বিদ্বেষ থেকে নয়। ওটা ট্রু কনফিউশন।
  • Atoz | ০৩ মে ২০১৮ ০৭:১৪393961
  • ন্যাট জিওর একটা সংখ্যায় হাইলাইট করেছিল যমজ বাচ্চাদের, একজন হোয়াইট একজন ব্ল্যাক। সাম্প্রতিক সংখ্যা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত