এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | ০৩ মে ২০১৮ ২১:৩০394020
  • 'মাছের বাজার হল সারা, যাব যাদবপুর' - এই বিখ্যাত লাইন-টা কে ঈশেনের?
  • aranya | ০৩ মে ২০১৮ ২১:২৯394019
  • কাপল-দের মিক্সারে ভরে ব্যাপক ফ্রি ঝাঁকানি দিলে হয়
  • Ishan | ০৩ মে ২০১৮ ২১:২৬394018
  • কাপলের সংখ্যা বাড়ান। ফ্রি মিক্সিং না হলে খুবই চাপ। (আহ্বানটা কার উদ্দেশ্যে জিগাবেন না)
  • aranya | ০৩ মে ২০১৮ ২১:২২394017
  • যাদপ্পুরে হয়েছিল তো - হোক চুম্বন
  • রুকু | ০৩ মে ২০১৮ ২০:০১394016
  • মেট্রোয় জোড়ায় জোড়ায় চুমু খাওয়া উচিত!
  • h | ০৩ মে ২০১৮ ২০:০০394015
  • কেউ চুমু খেয়েছিল কিনা অন্তত দম্দমের আগে খেয়েছিল কিনা এটা জনার্থে ক্লিয়ার করলে ভালো হয়, নইলে এখানকার দাদুরা কাকে ক্যালাবে ;-)
  • aka | ০৩ মে ২০১৮ ১৯:২৭394014
  • আমি সেদিন মেট্রোতে গড়িয়া থেকে উঠেছিলাম। আমার নোট কেউ নেয় না।
  • Ishan | ০৩ মে ২০১৮ ১৯:২০394013
  • গাছ বাঁচানোর জন্য গাছের গায়ে জড়িয়ে থাকতেন আন্দোলনকারীরা। হিন্দিতে চিপকো। তাই নাম চিপকো আন্দোলন। নামটা আমার ভারি পছন্দ। দেখুন হিন্দি সব শব্দই যে খারাপ তেমন আমি মনে করিনা।
  • cm | ০৩ মে ২০১৮ ১৭:০৯394012
  • চিপকো হল বিশনয়দের গাছ বাঁচাবার আন্দোলন।
  • aka | ০৩ মে ২০১৮ ১৬:৫৭394010
  • চিপকো আন্দোলনটা কি?
  • Fëanor | ০৩ মে ২০১৮ ১২:৪৫394009
  • ওই যে বিগ এফএম এর রেডিও জকি।
  • T | ০৩ মে ২০১৮ ১২:৪৪394008
  • আরে ও শিওর চিপকো মুভমেন্ট কি জিনিস জানে না।
  • b | ০৩ মে ২০১৮ ১২:৩২394007
  • আর জে ম্যাডাম আবার কে?
  • r2h | ০৩ মে ২০১৮ ১২:২৯394006
  • আমি এক মিনিট মত দেখলাম, গুরুচণ্ডা৯ ফেবু গ্রুপে কেউ শেয়ার করেছেন, তবে সেভড ভিডিও বোধয়, নিজের টাইমলাইন থেকে।

    চিপকো আন্দোলন নিয়ে বিশাল খিল্লী করে শুরু করেছেন। কোথাকার আপদ। এর বেশী আর দেখলাম না।
  • Fëanor | ০৩ মে ২০১৮ ১১:৩৯394005
  • যাঃ, আরজে ম্যাডাম পোস্ট সরিয়ে নিয়েছেন। একটু লিখে আসবো ভাবছিলুম...
  • sm | ০৩ মে ২০১৮ ১১:১৯394004
  • ঠিক তা নয়। ডাউন সিনড্রোম এর ফিচার্স মঙ্গোলিয়ান দের মতন। তাই, লুজলি মঙ্গোলয়েড ফিচার্স বলা হয়ে থাকে, যেটাকে ওই চাইনিজ, জাপানিজ লোকজন অফেন্সিভ হিসাবে নেয়।অলমোস্ট ১৮ টা কান্ট্রির লোক।
    মঙ্গোলিয়ার ভাষা ও অধিবাসী দুটোকেই মঙ্গোলিয়ান বলাযায়।অনেকটা ইংলিশ,জাপানিজ এর মতন।
  • lcm | ০৩ মে ২০১৮ ১১:০৯394003
  • ঠিক। ডাউন সিন্ড্রোম-এর অন্য একটা নাম যে মঙ্গোলয়েড জানতাম না।
  • sm | ০৩ মে ২০১৮ ১১:০৩394002
  • “Mongoloid” is an outdated anthropological term referring to certain peoples from central and eastern Asia. Its use to label people with Down Syndrome is also dated and highly offensive. Avoid the term entirely. If you have cause to refer to people from Mongolia the proper term is “Mongolian.
  • sm | ০৩ মে ২০১৮ ১১:০১394001
  • উইকির প্রথম অংশ --
    Mongoloid (/ˈmɒŋ.ɡə.lɔɪd/[1][2]; also Oriental) is a grouping of all or some peoples indigenous to East Asia, Central Asia, Southeast Asia, North Asia, South Asia, the Arctic, the Americas and the Pacific Islands. It is part of the three great races introduced by Georges Cuvier in the 18th century, the other two groups being Caucasoid and Negroid.
    উইকির শেষ অংশ--
    Like controversial "Albinist" to describe "Caucasian" who suffer Albinism, the term Mongoloid has had a second usage referencing Down syndrome, now generally avoided as highly offensive.[8][9][10][11] Those affected were often referred to as "Mongoloids"
    https://en.wikipedia.org/wiki/Mongoloid
  • lcm | ০৩ মে ২০১৮ ১০:৪৯394000
  • Mongoloid
    Relating to the broad division of humankind including the indigenous peoples of eastern Asia, Southeast Asia, and the Arctic region of North America.
    ----
    Mongolian
    The official language of Mongolia and both the most widely-spoken and best-known member of the Mongolic language family.
  • sm | ০৩ মে ২০১৮ ১০:৪৩393999
  • মোঙ্গলয়েড বলতে ডাউন সিনড্রোম বা লো অাই কিউ বোঝায়।
    কারেক্ট টার্ম হলো মঙ্গোলিয়ান।
  • cm | ০৩ মে ২০১৮ ১০:৩৫393997
  • অ্যানথ্রোপলজির ক্লাসে মোঙ্গলয়েডই তো বলত। সে অবশ্য বহুকাল আগের কথা।
  • অর্নব | ০৩ মে ২০১৮ ১০:৩৫393998
  • "বঙ্গ আমার জননী আমার
    ধাত্রী আমার, আমার দেশ
    কেন গো মা তোর শুষ্ক নয়ন?
    কেন গো মা তোর রুক্ষ কেশ?
    কেন গো মা তোর ধূলায় আসন?
    কেন গো মা তোর মলিন বেশ?
    শত কোটি সন্তান যার
    ডাকে উপচে আমার দেশ।
    কিসের দুঃখ, কিসের দৈন্য,
    কিসের লজ্জা, কিসের ক্লেশ?
    শত কোটি মিলিত কন্ঠে
    ডাকে যখন আমার দেশ"

    ১৯৭১ এক অসাধারন বছর,পৃথিবীর ইতিহাসে প্রথম জন্ম নিল এক স্বাধীন সার্বভৌম বাঙালি রাষ্ঠ্র।এই রাষ্ট্র গঠনের নেপথ্যে ছিল যে চেতনা,যে বাঙালি জাতীয়তাবাদ, তাও বাঙালির নিজস্ব,এই প্রথম বাঙালি স্পষ্ট এবং দ্ব্যার্থহীন ভাবে অস্বীকার করল সব রকমের ধর্ম এবং জাতপাতের বেড়া,ঘোষনা করল এই সবকিছুকে পিছনে ফেলে বাংলাভাষী মানুষের একটি ই জাতী তা হল বাঙালি। তার পরের বছর গুলি অবশ্যই অত মধুর নয়,শিশু বাঙালি রাষ্ঠ্র টি ধিরে ধিরে ইসলামি মৌলবাদের মুঠির মধ্যে চলে যেতে থাকে, স্বভাবতই বাঙালি জাতীয়তাবাদের মূল উচ্চারন টিই ক্রমশ: দুর্বল হয়ে পড়ে।

    পশ্চিমবাংলায় কস্মিন কালেও বাঙালি জাতীয়তাবাদ এর উন্মেষ ঘটে নি, হতে পারে রাষ্ঠ্র অত টা আগ্রাসী ছিল না,হিন্দী সাম্রাজ্যবাদের বিস্তার অনেক নিয়মতান্ত্রিক, অনেক নমনীয়। ধীরে ধীরে বাংলার অর্থনীতি কব্জা করে নিলেন অবাঙালি বেওসায়ী রা,বাংলা ছেয়ে ফেলল ইংরাজি মাধ্যম স্কুলে,শপিং মলে,মাল্টিপ্লেক্সে যেখানে প্রথম ভাষা ইংরাজি এবং দ্বীতিয় ভাষা হিন্দী। বাঙালি শিশুদের কাছে বাংলা বর্নমালা বিস্মৃত অতীত।হিংরেজি তে কথা বলা নব্য আভিজাত্যের মূর্ত প্রমান। মেট্রো শহর গুলি থেকে চাঁদির নাগড়ার জোরে বাঙালি বিতাড়িত, ক্রমশ: তারা ভীড় বাড়াচ্ছেন দূর আরো দূর মফস্বল গুলিতে। কফিনে শেষ পেরেক টি পুঁতে দিতে এবার হাজির গোবলয়ের রঙে রঙিন হিন্দু মৌলবাদ। বাঙালি জাতীয়তাবাদের অবশেষ টুকুও মুছে দিতে চায় তারা, সবাই কে হিন্দী হতে হবে। চোখ, নাক,কান বুজে নিজেদের সব রকম স্বকীয়তা হারিয়ে হতে হবে হিন্দী,হিন্দু,হিন্দুস্থানের এক নিষ্ট শরিক।

    এই সবকিছুর পাশাপাশি দুই বাংলাতেই বহমান বাঙালি জাতীয়তাবাদের সেই আদি অম্লান ধারা,১৯৪৭ এ ভাতৃঘাতী দাংগার আগে অব্দি কয়েক হাজার বছর ধরে যাকে আমরা লালন করেছিলাম এবং অবাঙালি মৌলবাদ যা আমাদের সুকৌশলে ভুলিয়ে দিয়েছে। ১৯৪৭ থেকে আজ অব্দি অবাঙালি মৌলবাদের কবলে পড়ে খুন হয়েছেন কয়েক লক্ষ বাঙালি, সম্ভ্রম হারিয়েছেন আমাদের কয়েক লক্ষ মা বোন। নিজ বাসভূমি হারিয়ে উদ্বাস্তু হয়েছেন অসংখ্য বাঙালি পরিবার। না বাঙালি জাতী কে রক্ষার জন্য কোন মসিহা প্রাচীন হিন্দু গুরুগৃহ থেকে অথবা আরবের লেলিহান মরুভূমি থেকে উঠে আসে নি।

    হিন্দু মৌলবাদ হোক বা ইসলামি মৌলবাদ, জামাত হোক বা আর এস এস এরা স্পষ্ট ভাবে অবাঙালি মৌলবাদের দালাল, রাজাকার।
    বাঙালি জাতীয়তাবাদের সর্বগ্রাসী উন্মেষ এদের কে নিকেষ ছাড়া সম্ভব নয়। যেখানে যেভাবে সম্ভব এদের প্রতিহত করতেই হবে।জেতাতেই হবে বাঙালি জাতীয়তাবাদ কে, বাংলার পক্ষের শক্তি কে,জয় বাংলা।
  • b | ০৩ মে ২০১৮ ১০:২৪393996
  • আমার এক বন্ধু, নর্থ ইস্টের লোকেদের ওপরে রিসার্চ করছে। সে কোন এক জার্নালে পেপার পাঠ্যেছেলো, তাতে লিখেছিলো এখানকার লোকেদের ফিচার "মঙ্গোলয়েড"। তাতে পেপার ফেরৎ এসেছে।

    জিজ্ঞেস করছিলো, পলিটিকালি কারেক্ট টার্মটা কি।
  • | ০৩ মে ২০১৮ ১০:১১393995
  • আরে দেশভর্তি অতি দীনহীন মানসিকতার লোকজন। সেই মনে নেই "হার্দিক হ্যাড সেক্স' বলে কি চিল্লানি! পারস্পরিক সম্মতিক্রমে কিছু করা মানেই সেসব হল গিয়ে 'বেলেল্লাপনা অসভ্যতা, অশালীনতা' ইত্যাদি। কিন্তু হাতমারা পাবলিককে ধরে কোনও মেয়ে সাহায্য চাক তখন একধারসে সব অদৃশ্য চাঁদ তারা দেখতে শুরু করে আর মেয়েটিকে তেমন মুখরা নয় বুঝলে ট্যাক্সী চড়ে যাবার সদুপদেশ থেকে শুরু করে আরো অনেক রসালো কথাবার্তা বলতে শুরু করে।
  • Fëanor | ০৩ মে ২০১৮ ১০:০৯393994
  • বিগ এফএমে মনে পড়লো। সকালের দিকে রবীন্দ্রসঙ্গীত বাজায়, অধিকাংশ যদিও শান বা বাবুল সুপ্রিয় মার্কা, তাও দাদুর গানের ওপর ব্যথা তো আছে। আর মাঝে মাঝে দেবব্রত/কণিকাও বাজায় বলে শুনতুম। কিন্তু আল্টিমেট ঝাঁট জ্বলতো আরজে খাস-কৌশিকের ওপর। গলা বিকৃত করে কথা বলে সেটা বোঝা যায়। চরম হল ওর "বিগ" বলা। বাচ্চারা যেমন একটু গলা নীচের পীচে নামিয়ে শিরা ফুলিয়ে বিগ বলে বিগত্ব বোঝানোর জন্যে - একদম তাই। ভয়ানক।
  • Fëanor | ০৩ মে ২০১৮ ০৯:৫৬393993
  • পুরো ভূতের গল্প বলছে মনে হল। একে তো বোনের ভার্সন, বোনও বানানো হতেই পারে, নাও হতে পারে। কিন্তু এর ডিফেন্স বড়ই কাঁচা।

    বিগ এফএম কিন্তু একটু --ঘেঁষা চ্যানেল, রেগুলার শুনলেই বুঝতে পারবেন।
  • | ০৩ মে ২০১৮ ০৯:৫২393992
  • ডিজে/এমজে না ক্যাপসিকাম না টিয়াপাখি, কী নিয়ে পড়তে হবে আগে?
    খেই হারিয়ে যাচ্ছে তো
  • dd | ০৩ মে ২০১৮ ০৯:২৫393991
  • সে তো প্রফসর শংকু একটি ম্যাকাও (macaw) পেয়েছিলেন। পুরো রামধনু রঙের। অথচ দেখুন ম্যাকায় নিতান্তই একটি প্যারট মাত্র।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত