এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | ১১ মে ২০১৮ ০০:২৬394290
  • আলু পোস্ত নিয়ে একটা ঘটনা মনে পরে গেলো। ইউটিউবে ভিডিও আছে। আমির খান এসেছে সৌরভ গাঙ্গুলির বাড়িতে। অনেক কিছু রান্না করেছে। আমির খান বলছে সবই খুব ভালো হয়েছে। এবারে সৌরভ গাঙ্গুলির বাড়ির লোকেরা আমির খানকে বার বার আলুপোস্ত খেতে বলছে। ঘটিদের মাথা তো। আর আমির খান কিছুতেই খাবেনা। ঃ))
  • Ishan | ১১ মে ২০১৮ ০০:২৩394289
  • হাল্কা করে জিরে দিয়ে বানান। মশলা বলতে একটু হলুদ, বড়জোর কাঁচালঙ্কা। ব্যস।
  • S | ১১ মে ২০১৮ ০০:২২394288
  • খাবসা খেয়েছি। ভালো লাগেনি। বড্ড বেশি মশলা।
  • Ishan | ১১ মে ২০১৮ ০০:১৭394287
  • আলু পোস্ত আরও ভালো।
  • khabsa | ১১ মে ২০১৮ ০০:০৭394286
  • বিরিয়ানি ভালো ম্মনে খুব ভালো, কিন্তু আরবের খাবসা রাইস আরো একটু ভালো। না খেয়ে থাকলে কোনো অথেন্টিক জায়গা থেকে খেয়ে মতামত দেবেন।
  • pi | ১০ মে ২০১৮ ২৩:৫৬394285
  • পন্চায়েত ভোটের আগে লাইভ দেখুন, ভিডিও ক্লিপ দেখুন। মারামারির সিনেমার চেয়ে বেটারই হবে মনে হয়!
  • Atoz | ১০ মে ২০১৮ ২৩:২৮394284
  • "বিরিয়ানি ছাড়া আর কোনও খাবারই এখনো মনুষ্যজাতি আবিষ্কার করতে পারে নি" -এটা নিয্যস ঠিক্কথা। ঃ-)
  • S | ১০ মে ২০১৮ ২৩:১০394283
  • রিসেন্টলি নেটফ্লিক্সের একটা সিরিজও ভালো লাগেনি।
  • r2h | ১০ মে ২০১৮ ২৩:০৯394282
  • মুশকিল হলো নেটফ্লিক্সের সব মারদাঙ্গার সিনেমা দেখে শেষ করে ফেলেছি। কি দেখি পাইনা ভেবে।

    কদিন আগে দেখলাম ইম্পেরিয়াম। খুবই ভালো।
  • S | ১০ মে ২০১৮ ২৩:০৩394281
  • যারা বিরিয়ানির সঙ্গে আলুপোস্তর তুলনা করে, তাদের জন্য মড়া বিড়াল কুকুরের মাংসই ঠিক আছে। বেশ করেছে খাইয়েছে।
  • S | ১০ মে ২০১৮ ২৩:০১394280
  • বিরিয়ানি নিয়ে সন্দেহ প্রকাশ করলে তৃতীয় বিশ্বযুদ্ধ বাধিয়ে দেবো। বিরিয়ানির সুগন্ধি ভাত, আলু, ডিম, সঙ্গে মাংস। আহাহা। একটা সময় ছিলো যখন সপ্তাহে দশ বেলা বিরিয়ানি খেতাম।

    বিরিয়ানি ছাড়া আর কোনও খাবারই এখনো মনুষ্যজাতি আবিষ্কার করতে পারেনি।
  • aka | ১০ মে ২০১৮ ২২:৫৭394279
  • একদিন রেঁধে দেখতে হবে।
  • aka | ১০ মে ২০১৮ ২২:৫৬394278
  • তেহারী আর বিরিয়ানি অনেকটা একরকম। বাংলাদেশে তেহারী পাওয়া যায়, কলকাতা আর দিল্লিতে দেখি নি।
  • | ১০ মে ২০১৮ ২২:৪৯394277
  • ও হ্যাঁ একটা মুসুর বিরিয়ানিও পাওয়া যায়। আমি সেটাকে প্রথমে মশহুর ভেবিছিলাম। না জানি সে কি অপুর্ব জিনিষ ভেবে কথা বলতে গিয়ে শুনি মুসুড্ডাল। অবাক হয়ে জিগালাম সে তো খিচুড়ি হল না? রেস্টুর ছোকরা কেমন অবাক হয়ে বলে না না খিচড়ি নয় বিরিয়ানি।

    আমি আর কথা বাড়াবার সাহস পাই নি। বাপস। ঝপাঝপ মাটন বিরিয়ানি বলে দিয়েছি।
  • pi | ১০ মে ২০১৮ ২২:৩৭394276
  • তবে ঐ পুণেতেই আমি প্রথম তরকারিতে আনারস আর ধোসায় ধনেপাতা ঠাসা খাই। তারপর তরকারিতে আরো ফলমূল আবিষ্কার করি। সামার প্রোজেক্টে গেছিলাম, ফিজিক্সের এক বন্ধু করছিল টিআয়এফারে। ওর সাথেই গিয়েছিলাম। সে তো আনারস আবিষ্কার করেই খাওয়া ফেলে হাঁটা মারল। তখন কাছাকাছি অন্য এক রেস্তোরাঁ তে গিয়ে ঐ ধনেধোসা। পরে জেনেছিলাম, আনারস নাকি নবরতনের এক রতন !
  • pi | ১০ মে ২০১৮ ২২:৩৩394275
  • ম্যাগিবিরিয়ানিও হবে নিশ্চয় কোনদিন। সেদিন বিরিয়ানিতে আলু আর মাংস বাদে আরো কিছু ভাল খাওয়ার মত পাওয়া যাবে।
  • | ১০ মে ২০১৮ ২২:৩১394274
  • হ্যাঁ শুধু ফিশ বিরিয়ানি কেন এখানে রেস্টুরেন্টে তো কাঁঠাল বিরিয়ানিও রাখে। কারা খায় কেনই বা খায় জানি না। তবে কেসটা ইঁচড়ের বিরিয়ানি।

    আর ইলিশ বিরিয়ানি তো খুপি বিখ্যাত
  • pi | ১০ মে ২০১৮ ২২:৩০394273
  • ইলিশ বিরিয়ানির রেসিপি এই ভাটেই কেউ দিয়েছিল না, এককালে ?
  • pi | ১০ মে ২০১৮ ২২:২৯394272
  • বিরিয়ানিতে একটাই জিনিস ভাল, আলু। আর বিরিয়ানির মাংসও। আমাকে বিরিয়ানি দিলে ওগুলোই তুলে খাই। তার সাথে লেগে থাকা বিরিয়ানি যা চলে এল, এল।
  • T | ১০ মে ২০১৮ ২২:২৭394270
  • ওঁকস, ফিশ বিরিয়ানী হয় না, অ্যাঁ!
  • pi | ১০ মে ২০১৮ ২২:২৭394271
  • হ্যাঁ, কুমুদি, তাই বটেক !

    তবে তুমি ফিরে আসতে পারো, এখনো না ফিরলে সেটিংস এ গিয়ে খুব সোজা একটা রাস্তা আছে। আমি পিছিয়ে পড়ে বেটার আছি। লোকে আবার ভয় দেখিয়ে দিয়েছিল, ফিরব বললে ফেরা যায় নাকি !!
  • pi | ১০ মে ২০১৮ ২২:২৬394269
  • কোলকাতা আর আম্রিগায় যে হাঁস খেয়েছি, ছিবড়ে, অসমের হাঁস তুলতুলে। এখানে তো বলে চালকুমড়োর গুণ। আমি চলাকুমড়ো দিয়ে পাঁঠা করেও দেখেছি খুব ভাল হয়।
  • | ১০ মে ২০১৮ ২২:২৩394266
  • মেঠো ইঁদুর যেগুলো ধানখেতে থাকে মস্ত মস্ত সাইজের, ওগুলোর মাংস নাকি খুব নরম আর সুস্বাদু।

    হাঁস আমি ছিবড়ে ও নন ছিবড়ে দুরকমই খেয়েছি। নিনে কোনদিন রাঁধি নি তাই খুজি নি রান্নায় কোন কায়দা আছে কি না যার জন্য বা অভাবে ছিবড়ে হয়।
  • kumu | ১০ মে ২০১৮ ২২:২৩394267
  • হ্যাঁ,হ্যাঁ,কুমু,পাই কেউ কমপ্যুটার চালাতে জানে না।
  • Du | ১০ মে ২০১৮ ২২:২৩394268
  • আমার ধারনা চাপ বা চইনীজে পচা মাংস চালালো গেলেও ঐ হাল্কা মশলা কম বিরিয়ানীতে সম্ভব না
  • lcm | ১০ মে ২০১৮ ২২:১৯394265
  • কলকাতার বিরিয়ানিতে আলুর ব্যাবহারের সেই বিখ্যাত গল্প আছে না - নবাব ওয়াজেদ আলি শাহ - যখন, লক্ষ্ণৌ থেকে মেটিয়াবুরুজে মুভ করলেন, সেই সময়-এর গপ্পো
  • lcm | ১০ মে ২০১৮ ২২:১৮394264
  • হ্যাঁ, এবার থেকে কলকাতার আলু-ডিম বিরিয়ানি খেতে হবে। তবে কলকাতার বিরিয়ানির আলুই হল মুখ্য আকর্ষণ।
  • rabaahuta | ১০ মে ২০১৮ ২২:১৭394263
  • বিরিয়ানিতে আছে চাল আলু ডিম মাংস আর ঘৃত মশল্লাদি। তবে সে হলো কলকাতার বিরিয়ানি। কলকাতার বাইরের বিরিয়ানিতে আছে ঢপ।
  • Ishan | ১০ মে ২০১৮ ২২:১৪394262
  • বিরিয়ানিতে যে কী আছে বুঝিনা। খেতে খারাপ না, সে কথা ঠিক। কিন্তু সে তো আলুপোস্তও ভালো খেতে। তা নিয়ে এত আদিখ্যেতা দেখিনা তো।
  • rabaahuta | ১০ মে ২০১৮ ২২:১৩394261
  • কুকুর খাওয়াতে হলে কুকুর বলেই খাওয়ানো উচিত। পাঁঠা বলে কুকুর খাওয়ানোটা ভালো কথা না।

    সত্যিই খাওয়াচ্ছে কিনা তা জানিনা অবশ্য, কিছু গুজব তো নিশ্চয় আছে, প্লাস্টিকের ডিমের খবরও তো কাগজে বেরিয়েছিল। তবে তা নিয়ে তো কথা হচ্ছে না।

    কেউ পাঁঠা খেতে চাইলে তার কাছে পাঁঠা বলে কুকুর চালানো, কেউ কুকুর খেতে চাইলে তাকে কুকুর বলে ছাগল খাওয়ানো, কেউ গোরু খেতে চাইলে গোরু বলে ঘোড়া খাইয়ে দেওয়া, এই সবই সমস্যা, মানে চুরি বলা যায়। সে যতই সুস্বাদু হোক। ব্যাপারটা এমন তো না যে কলকাতার লোক কি পশ্চাৎপদ, তাই কুকুর খাচ্ছে না। কুকুর বলে কুকুরের দোকান খুললে নিশ্চয় খাবে, তখন সেখানে লোকে পাঁঠার ভেজাল দিলে হই হল্লা হবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত