এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সহ্য | ১১ মে ২০১৮ ০৭:০৪394320
  • মহিলার বিভিন্ন অঙ্গ মনে হয় স্টেপল করা আছে - ঐ গাইতে গাইতে যিনি নাচতে চাইছেন, তেনার সম্পর্কে বলা
  • Atoz | ১১ মে ২০১৮ ০৩:১২394319
  • "প্রদোষে প্রাকৃতজন" এ পড়ছিলাম লোকে নাকি একেবারে অবাক বিস্ময়ে মুগ্ধ হয়ে গেল, পুষ্পনৈবেদ্যহীন মূর্তিহীন অদ্ভুত উপাসনা দেখে। উচ্চনীচভেদহীন প্রভুদাসভেদহীন ---সে এক সাংঘাতিক ব্যাপার। প্রায় সেই স্বপ্নের রুশ বিপ্লবের (আদর্শ বিপ্লব হলে যা হতে পারতো ) মত কান্ড। লোকে দলে দলে গিয়ে ঝাঁপিয়ে পড়ল দরবেশদের কাছে নবধর্ম নিতে।
    এই ব্যাপারে আমার অবশ্য চিরকালই নানা সন্দেহ হয়। উচ্চমার্গের দর্শন দিয়েই যদি মতবাদ প্রচারিত হয়েছিল, তাহলে যুদ্ধই বা কেন, আক্রমণই বা কেন?
  • Atoz | ১১ মে ২০১৮ ০৩:০৬394318
  • গানবাজনা ছবি মূর্তি সব তো শুনেছি নিষেধ! মানে খুবই কট্টরপন্থী হলে।
  • Atoz | ১১ মে ২০১৮ ০৩:০১394317
  • সীলও আছে, তার রেসিপিও দিয়েছিল এককালে একজন। এক ইনুইটের থেকে পাওয়া রেসিপি।
    ওদিকে আন্টার্ক্টিকায় গেলেন এক ভদ্রলোক, লিখতেও শুরু করেছিলেন, কিন্তু আর কেন জানি লিখলেন না। উনি এলে জিগানো যেত উনি পেঙ্গুইনের কাবাব অথবা বারবিকিউ বা পেঙ্গুইন বিরিয়ানি খেলেন কিনা।
  • একক | ১১ মে ২০১৮ ০২:৫৭394316
  • তবে বাংলাদেশী ভাইজানেরা এতো চেইত্যে গেছেন কেন বুঝলুম না, নবীর গানে পাছা দোলালে এক্স্যাক্টলি কী সমস্যা হয় ? নবীর ইমানদণ্ড খাড়ায়ে যায় ? !
  • Ekak | ১১ মে ২০১৮ ০২:৫৫394315
  • নিন সহ্য করুন :

  • tania | ১১ মে ২০১৮ ০২:৪৭394314
  • exotic মাংস খাবার কথা হচ্ছে বুঝি? মিয়ামির এক পোর্তুগীজ রেস্টুর‌্যান্টে খেয়েছিলাম খরগোশের ঝোল। বাকিরা বলল অমেত্ত, আমার বাপু নরম করে রাঁধা মুরগির মতই লাগল। তারপর এভারগ্লেডসে খেলাম কুমিরের ব্যাটার ফ্রাই। সে ব্যাটা হেব্বি ছিবড়ে মত। তবে সুইটজারল্যান্ডের মন্ত্র শহরের একটা আপ স্কেল জয়েন্টের হর্স স্টেকের কাছে ছিবড়েপনায় নস্যি! তারপর ধরুন লন্ডনের এক অলি গলি তস্য গলির থাই প্লেসে খাওয়া হাঁসের ঝোল - আহা! অলমোস্ট কম্পেয়ারেবল টু স্কটিশ হাইল্যান্ডের এক বেড অ্যান্ড ব্রেকফাস্টে খাওয়া হরিণের কাবাব। মনে আছে, আলাস্কায় রেনডিয়ারের সসেজ খেয়ে প্রচন্ড গরম লাগতে আরম্ভ করছিল। আইসল্যান্ডের ফার্মেন্টেড শার্ক খাওয়ার সাহস হয়নি। তবে আলাস্কায় তিমি মাছের শুঁটকি খেয়েছিলাম, মনে আছে তার আফ্টার টেস্ট ছিল ফলসার মত।
  • anandaB | ১১ মে ২০১৮ ০২:৩৩394313
  • একচুয়ালি বাছুরের মাংস ঠিকঠাক হ্যান্ডল করতে পারলে ছাগলের সঙ্গে বিশেষ পার্থক্য থাকে না, কি বিরিয়ানি কি বাংলা মাংসের ঝোল হিসেবে, হালিম তো ছেড়েই দিলাম
  • Atoz | ১১ মে ২০১৮ ০২:১৩394312
  • পেঁপে নিরাসক্ত থাকে না, সেদ্ধ হয়ে অনেকটাই গলে মিশে যায়, ঝোলের ঘনত্ব বাড়ায়।
  • Atoz | ১১ মে ২০১৮ ০২:১০394311
  • হাতীর মাংসও কায়্দা করা খুব কঠিন। একেবারে রবারের মতন নাকি হয়ে যায়। তবে বারবিকিউ করে খাওয়ার চেষ্টা করা যায়।
  • aranya | ১১ মে ২০১৮ ০২:০৯394308
  • তবে নাথিং লাইক খিচুড়ি আর বেগুন ভাজা
  • pinaki | ১১ মে ২০১৮ ০২:০৯394309
  • একটি সম্পৃক্ত আলুর সাথে একটি নিরাসক্ত পেঁপে। আহা অমৃত যেন।
  • aranya | ১১ মে ২০১৮ ০২:০৯394310
  • আজগাল মাংস বাদ দিয়ে মাংসের ঝোলের আলু আর পেঁপে খাই
  • aranya | ১১ মে ২০১৮ ০২:০৮394307
  • বিরিয়ানি আর টানে না, আলু পোস্ত দারুণ - বাঙাল-দের জন্যও।

    আর বাঘের মাংস খাওয়া নাকি খুবি সমস্যার, বুগু কয়েছেন। প্রায় সবই পেশী, দাঁত ফোটানো মুশকিল
  • Atoz | ১১ মে ২০১৮ ০২:০৭394306
  • হুঁ, পেঁপেও দেয়। তাতে স্বাদ খোলে আবার শুনেছি বিস্তর উপকারও হয়।
  • S | ১১ মে ২০১৮ ০১:৫৬394304
  • পাঁঠার মাংসের ঝোল সম্পৃক্ত আলু যাদের পছন্দ, তারা রান্নায় পেঁপে দিয়ে দেখতে পারেন। পুরো স্বর্গীয় জিনিসে পরিণত হয়।
  • সমস্যা | ১১ মে ২০১৮ ০১:৫৬394305
  • আসল ব্যপার হল পার্স্পেক্টিভ। মার্ক্স পোস্তো সম্পর্কে যা বলেছেন, অন্য দিক থেকে দেখলে তা আসলে প্রশংসাসূচক!
    সমস্যাটা কিন্তু অন্য। সয়বীনের কি বিরিয়ানী পাওয়া যায়? তাছাড়া, বিরিয়ানী হল, বিড়ি আনি ও খাই - মানে তেমনি লেখা আছে কি না! তো, সেই বিরিয়ানী বা বিড়িয়ানি তে পাঁঠা থাকল বা কুকুর কিংবা ঢেঁড়্শ - কি ই বা আসে যায়?
    তাছাড়া, সয়াবিনের বদলে ভাগাড়ের মাংস কেন দিলেন বিরিয়ানীতে - এই বলে ক্লাস অ্যাক্শান ল-স্যুট এলে আর্সেলন কি পার্সে মাছের বিরিয়ানী খাওয়াবে ফরিয়াদিদের? এছাড়া, ভাগাড়ের মাংস বা হাঁসের মাংস চাল্কুম্ড়ো দিয়ে র্ণাধলে কি নরোম মোতো হোতো না?
    আর, বাঘের মাংস চাল্কুম্ড়ো দিয়ে কেমন সেধ্ধ হবে?
    এ সব সমস্যায় রাত্গুলো আজকাল জেগেই কেটে যাচ্ছে!
  • Atoz | ১১ মে ২০১৮ ০১:১৯394303
  • স্বয়ং মার্ক্সই তো করেছেন। পোস্ত হল আফিম গাছের বীজ। ধর্ম আর আফিম নিয়ে কীজানি উনি বলেছিলেন, খুবই নিন্দাসূচক।
    ঃ-)
  • anandaB | ১১ মে ২০১৮ ০১:১৫394302
  • যারা পোস্ত র নিন্দে করে (any ফর্ম এন্ড shape ); তাদের মাথায় পড়ুক বাজ :)
  • Atoz | ১১ মে ২০১৮ ০১:১৪394301
  • মাখো মাখো ঝাল ঝাল মাংসের ( মুর্গী বা পাঁঠা যাই হোক নী কেন) ঝোলের আলুও ভালো।
    মাংসের ঝোলে বড় বড় আলুর টুকরো দেওয়া মনে হয় বাঙালির রান্নার নিজস্ব বৈশিষ্ট্য।
  • aka | ১১ মে ২০১৮ ০১:০৭394300
  • পার্সিয়ান পোলাও খেতেও খাসা, কিন্তু সব মিলিয়ে কলকাতা বিরিয়ানি অন্য জিনিষ।
  • Utsab | ১১ মে ২০১৮ ০০:৫৩394299
  • কোথায়?
  • একক | ১১ মে ২০১৮ ০০:৪৯394298
  • চাট্টি বিষ্টি হলো ছ্যারাত ছ্যাড়াত করে। গরম ক ডিগরী কমলো, এই টুকুই।
  • Utsab | ১১ মে ২০১৮ ০০:৪৫394297
  • আড্ডা হোক
  • S | ১১ মে ২০১৮ ০০:৩৩394296
  • বিরিয়ানি যদি কবি রবীন্দ্রনাথ হয়, আলু পোস্ত তাহলে যোগী আদিত্যনাথ।
  • Atoz | ১১ মে ২০১৮ ০০:৩২394294
  • কী বিষয়ে ইন্টারভ্যু নিল আমির্খান? আলুপোস্ত বিষয়ে না তো? ঃ-)
  • Du | ১১ মে ২০১৮ ০০:৩২394295
  • পাই, অসমে হয়েছেটা কি? সকলেই বদন টদন বলে উত্তেজিত।
  • Atoz | ১১ মে ২০১৮ ০০:৩১394293
  • খাব্সা খাবলা খাবলা। মানে খাবলা খাবলা করে খেতে হয়, মচর মচর করে চিবোতে হয়, তবে না! ওইজন্যেই তো ওরকম নাম! ঃ-)
  • Ishan | ১১ মে ২০১৮ ০০:২৯394292
  • আমির খান জঘন্য লোক। টিভিতে কী যেন একটা প্রোগ্রাম করত। তার জন্য ওদের লোক এসে আমার একটা ইন্টারভিউ নিল। তারপর সেটা আর দেখালই না। মানে আমি ঠিক জানিনা, কিন্তু দেখালে লোকে নিশ্চয়ই বলত। আমার দামী বক্তব্যের যে মূল্য বোঝেনা, সে একটা মানুষ? সে বুঝবে আলুপোস্ত?
  • S | ১১ মে ২০১৮ ০০:২৭394291
  • কোথায় বিরিয়ানি, আর কোথায় আলু পোস্ত। একটা তুলনা মাথায় এলো, কিন্তু লিখবোনা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত