এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ১৪ মে ২০১৮ ২০:৫৫394410
  • কীরকম প্রতিযোগিতা?

    এক্সিট পোলে দেখলাম পাঁচটায় বিজেপি বেশি, তিনটেয় কং
    । সব দেবগৌড়ার হাতে, আটটাতেই।

    কিন্তু কং কমেছে, আগের থেকে, সবকটাই বলছে তাই।
  • dc | ১৪ মে ২০১৮ ২০:৩৭394409
  • যেভাবে সিএম প্রতিযোগিতা শুরু হয়েছে তাতে তো মনে হচ্ছে কংই জিতবে! তবে সামনের বার তামিল নাড়ুতে ডিএমকে শিওর জিতছে।
  • avi | ১৪ মে ২০১৮ ১৭:৩৬394408
  • ভাগ্যিস দার্জিলিং জেলায় ভোট হচ্ছে না। আজ দুপুরে সহকর্মীর ইচ্ছে হলো বৃষ্টিধোয়া আবহাওয়ায় ফাঁসিদেওয়া গিয়ে বাংলাদেশ সীমান্ত দেখবেন। গিয়ে এক বিএসএফ রক্ষীর সাথে কিছুক্ষণ হেজিয়ে, মহানন্দা নদী ও ওপারের বাংলাদেশের ছবি ইত্যাদি তুলে ফিরে আসা। ফেরার পথে দেখা গেল পাহাড়টা বড্ড পরিষ্কার, একদম ঝকঝক করছে। ভালো করে দেখতে একটু এগিয়ে যেতে হলো। শিমুলবাড়ি চা বাগান হয়ে রোহিনী নদী পার হয়ে পাংখাবাড়ি। পাহাড়ের নীল, সদ্যস্নাত গাছ আর ঘাসের সবুজ, কৃষ্ণচূড়ার লাল, রাধাচূড়া আর অমলতাসের হলুদ, জারুলের পার্পল - রঙের খেলা পুরো পথ জুড়ে আজ।
  • Phutki | ১৪ মে ২০১৮ ১৩:৫৯394407
  • আমি দেখি। হিন্দি, বাংলা ওয়েবসিরিজ। শর্ট ফিল্ম। আর ভল লাগলে ছোটাইদিকে ডেকে দিয়ে যাই।

    এখন যেমন ডেকে যাব। ছোটাইদি, এটা দেখো।

  • h | ১৪ মে ২০১৮ ১১:৪৮394406
  • এখনকার নাটক গুলোর বিষয় জেন্ডার।
  • h | ১৪ মে ২০১৮ ১১:৪১394405
  • এখানে একটা ক্লাসিফায়েড বিজ্ঞাপন এর ব্যবস্থা থাকলে ভালো হত, পয়সা দিয়ে বিজ্ঞাপন গোছের দেওয়া যেত। নইলে সেরকম খবর থাকলে, ফোরাম টাকে খানিকটা খানিকটা নিজের কাজে ব্যবহার করছি বলে মনে হয়। যদিও এক্ষেত্রে বিষয়টা সেরকম নয়, তবু ফর্মাল বিজ্ঞাপনের জায়গা থাগলে ভালো হত।

    যাই হোক, আমার বন্ধু নাট্যকার, জুবিন ড্রাইভার, কলকাতা এবং পূর্বাঞ্চলে কোলাবরেটর খুঁজছেন। ইনি মূলতঃ আশি নব্বই য়ের দশক থেকে বম্বে তে নিয়মিত নাটনাটক এবং ওয়ার্ক্শপ করাচ্ছেন, এন সি পি এ ইত্যাদি তে, ওনার এখনকার নাটক গুলো কিছুটা ওপেন সফ্টওয়ার লাইসেন্স এর মত, নিজেরা অ্যাডপ্ট করে নেওয়া যায়, যদি কেউ আগ্রহ পান জানাবেন, আমি জুবিন কে জানিয়ে দেব। জুবিন ফেসবুকে আছে, সরাসরি যোগাযোগ নিশ্চয়- করা যাবে, ওর থিয়েটার কোম্পানির পেজ ও থাকবে নিশ্চয়। এ আমার আর্লি নাইনটিজ এর বন্ধু, উত্তরকাশিতে আলাপ হয়েছিল, আমাকে নিৎশে এবং শপেনহাওয়ার পড়তে সাহায্য করেছিল। মানে পরে যা অল্প স্বল্প পড়েছি, ওর ই শিক্ষা কে মাথায় রেখে। যদিও সেসবের সঙ্গে এই নাটকের কোন সম্পর্ক নেই।
  • Atoz | ১৪ মে ২০১৮ ০২:৩৭394403
  • Hmm, ধন্যবাদ। টইতে একটা পোস্টে দেখলাম একজন ব দিয়েছেন। তাই জিগালাম আরকি। ঃ-)
  • Hmm | ১৪ মে ২০১৮ ০২:০৩394402
  • বালছাল!
  • Atoz | ১৪ মে ২০১৮ ০০:৩৭394401
  • আচ্ছা, কোনো লেখার কমেন্টে অনেকে "ক" দেন, বোঝা যায় একমত বা লেখাটা ভালো লেগেছে। কেউ যদি "ব" দেন, তাহলে কী বুঝতে হবে?
  • Atoz | ১৩ মে ২০১৮ ২৩:২৪394400
  • তবে দেখা গেল, লোকে হরেদরে তিন কি চাররকম মাংসই খায়, ঘোড়া টোড়া ভাল্লুক টাল্লুক কি হাতি টাতি খায় না। দুধের বেলাও প্রায় তাই। প্রধানতঃ গরুর দুধ। কোথাও ছাগলের দুধ, কোথাও ভেড়ার কোথাও হয়তো উটের। কিন্তু বেড়ালের দুধ, কুকুরের দুধ, ঘোড়ার দুধ, হাতির দুধ, বাঁদরের দুধ---এসব মোটেই চেষ্টা করে না। ওসব হয়তো তেমন সুবিধার না, খেতেও জুত হয় না, পরিমাণেও কম, পড়তায় পোষায় না।
  • pi | ১৩ মে ২০১৮ ২৩:১৯394399
  • রাজি কেউ দেখল ? কয়েকটা ব্যাপার বেশ ইন্টারেস্টিং লাগল।

    ওদিকে গুপ্তধন আর আরেকটা কী যেন গোয়েন্দা গোছের সিনেমা নাকি ভাল হয়েছে ?

    এখন তো দেখি খুব ওয়েব্সিরিজ নিয়ে হইচই। কেউ দেখল নাকি এখানে? অনেকেই বলছে ভবিষ্যত নাকি ওয়েবসিরিজ !
  • অশ্বমেব জয়তে | ১৩ মে ২০১৮ ১১:২৫394398
  • শেরশাহ নয়, অশ্বঘোষের সময় থেকেই ঘোড়ারা ডাকতে শুরু করে
  • dc | ১৩ মে ২০১৮ ০৯:১৯394397
  • প্রায় এক কেস আমাদের এখানেও হয়েছে। আমার বাড়ির কাছাকাছি একটা মাংসের রিটেল দোকান আছে, সেখানে নানারকম মাংস পাওয়া যায়। আগে সেখানে দিব্যি বিফও রাখতো, কিন্তু কিছুদিন হলো বিফ কাউন্টার বন্ধ। তবে ওদের জিগ্যেস করায় বলেছিল পরে আবার খুলবে। আর বাড়ির থেকে খানিকটা দুরে একটা মাংসের দোকান আছে, সেটা এমনি দোকান, সেখানে মুরগি, মটন আর বিফ তিনটেই পাওয়া যাচ্ছে।
  • dd | ১৩ মে ২০১৮ ০৮:০১394396
  • আমার বাড়ীর থেকে হাঁটা পথে তিনটে বড় শপিং মল ছিলো।তার মধ্যে বিগবাজার তো সম্পুর্ণ নিরামিশাষী - ডিমও রাখে না। এক্ষণে ওটা অন্যত্র সড়ে গেছে।

    বাকী দুটোর একটায় টিপিক্যাল চিকেন মাটনের সাথে খরগোশ, এমু, হাঁস এইসব exotic মিটের সাথে গরুও রাখতো। পোর্ক পাওয়া যেতো, তবে শুধুই কোল্ড কাট বা সসেজ। অন্য মলে ঐ মটন চিকেন ছাড়া কোনো মাংস কোনোদিনই রাখতো না।

    তো বছর দুয়েক হোলো সেই মলেও আর কোনো এক্ষোটিক মা`স রাখে না। গরুও না। তবে ঐ প্যাকেটের পোর্কের নানান কাট এখনো পাই।

    এর কতোটা বাজারের টানে আর কতোটা অনুশাসনে জানা নেই।
  • Ekak | ১২ মে ২০১৮ ২৩:৪২394395
  • ব্যাঙ্গালোরে বিজেপি জিতলে প্রথোমেই শপিঙ্গ মলে বীফ কাউন্টার বন্ধ হবে। আবার শালা অটো চেপে ফী সপ্তাহে শিভাজিনাগারা যাও ঃ( (
  • T | ১২ মে ২০১৮ ২৩:২৭394394
  • না, এটা জিতলে দুহাজার উনিশ নিশ্চিত নয়। কিন্তু দুহাজার উনিশ জিতলে দুহাজার একুশ নিশ্চিত।
  • pi | ১২ মে ২০১৮ ২৩:২১394393
  • বিজেপি এটা জিতলে ২০১৯ আর ২১ এর পাব ও বিজেপি ই ধরা যেতে পারে।
  • b | ১২ মে ২০১৮ ২৩:০৪394392
  • কারা যেন ঝিঁঝি ভালোবাসে? আইর্ল্যান্ড আর পাকিস্তানের টেস্ট চলছে ডুবলিনে, আইর্ল্যান্ডের প্রথম টেস্ট।
  • রুকু | ১২ মে ২০১৮ ২০:৫২394391
  • @S

    rn আসলে ণ এইটা কোদ্দিয়ে জানলে?
  • b | ১২ মে ২০১৮ ২০:১৬394390
  • বিজেপি ১২০; কং ৭৩; জনতাদল ২৬।

    এই ন্যান লোকাল খবর।
  • S | ১২ মে ২০১৮ ১৯:০৯394389
  • rn সাধারণতঃ ণ। lantern এ জিহ্বটা বাইরে থেকে ভেতরে রোল করে।
  • রুকু | ১২ মে ২০১৮ ১৮:২৩394388
  • কথা আছে, প্রশ্ন, 'লণ্ঠন' বানান নিয়ে। সংসদ বলে 'ণ'। অামরা সেটাই লিখি। কিন্তু শব্দটা তো 'Lantern' থেকে এসেছে। তৎসম শব্দ তো নয়। তা হলে 'ণ' কেন হবে?
  • cm | ১২ মে ২০১৮ ১৩:৩৮394387
  • না, ভেবে লিখুন।
  • ঋক আর কিছুনা | ১২ মে ২০১৮ ১২:৫৯394386
  • আচ্ছা ইয়ে একখানা কথা জানার ছিলো। গুরুতে নিজের কোনো লেখা চাইলে মোছা যায় না?
  • b | ১২ মে ২০১৮ ১২:১৩394385
  • লোকাল চ্যানেল
  • pi | ১২ মে ২০১৮ ১১:৫৪394384
  • তো লোকাল কাগজ চ্যানেল লোক কী বলছে। লুরুর বাইতের কর্ণাটক নিয়ে?
  • Ekak | ১২ মে ২০১৮ ১০:২৪394383
  • হ্যা এইতো এখনো নিয়ম আছে। নিয়মটাকে ঝালাই করে ইলেক্ট্রনিক মিডিয়ার উপযুক্ত করেনি। কেও ফোন নিয়ে পোলিং স্টেশনের ১০০ মিটারের মধ্যে থাকা অবস্থায় তার কাছে এড গেলে তো বেআইনি কাজ।

    http://eci.nic.in/archive/handbook/candidates/cch8/cch8_1.htm
  • একক | ১২ মে ২০১৮ ১০:২০394382
  • এক্ষুনি কন্গুরা রেকর্ডেড ভয়েস কল করে বল্লো : দেয়ার ইজ আ রেইন ফোরকাস্ট ইন দি আফটারনুন, সো প্লীজ ভোট আর্লি। তারপর বললো কন্গুদের ভোট দিতে।

    আছ্ছা সেই নিয়ম ছিল নির্বাচনের কত ঘন্টা আগে প্রচার বন্ধ না করলে জামানত জব্দ সেসব নিয়ম আর নেই ?
  • dd | ১২ মে ২০১৮ ০৯:২৬394381
  • আপনেরা মহর্ষি একককে ফলো করেন তো ?

    দেখুন, কাল চরম ঝড় বৃষ্টি হয়েছে লুরুতে। ফলে আজকের আবহাওয়া একেবারে মাখম। লিবেরেলরা এখন না ঘেমেই ঝাঁ করে বুথে গিয়ে কংরেসকে ভোট দিয়ে এসতে পারবেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত